গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla

by জিন্নাত উল হাসান on October 10, 2009 · 32 comments

in ইন্টারনেটে আয়ের কৌশল,গুগল এডসেন্স,টিউটোরিয়াল,ব্লগিং

আগের পোষ্টে লিখেছিলাম গুগল এডসেন্স কিংবা এই ধরনের বিজ্ঞাপনে কি ধরনের রং কিংবা রংয়ের কম্বিনেশন ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই সঠিক রংয়ের কোড খুঁজে পান না। ফলে ইচ্ছে সত্ত্বেও বিজ্ঞাপনগুলো ওয়েবসাইটের রংয়ের সাথে মানানসই হয় না। তাদের জন্যই আমার আজকে এই ব্লগটি পোষ্ট করলাম।

 গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন - ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন - ColorZilla

যারা গুগল এডসেন্স ব্যবহার করেন, তাদের কাছে Color Palettes কোনো নতুন শব্দ নয়। বিজ্ঞাপনের রং নির্ধারণ করতে Adsense Setup এর পাতায় এটি দেখতে পাওয়া যায়। এখানে ক্লিক করলে একগাদা রং থেকে নিজের পছন্দসই রংটি নির্ধারণ করতে হয়। এছাড়াও পাশের ঘরে রংয়ের কোড বসিয়ে দিতে হয়। রংয়ের এই ধরনের ৬ বর্ণ বিশিষ্ট কোডকে RGB (Red Green Blue) দ্বারা প্রকাশ করা হয়। আজকে আমার দেখবো কিভাবে রংয়ের নিখুঁত কোড খুঁজে পাওয়া যায়। কোডের সামান্যটুকু হেরফেরে বিজ্ঞাপনের রং অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে।

যত মুশকিল তত আসান

 গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন - ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন - ColorZillaColorZilla ফায়ারফক্সের একটি ছোট্ট কিন্তু খুবই কার্যকরি প্লাগইন। এর মাধ্যমে আপনি ওয়েবপেজের যেকোনো স্থানের রংয়ের কোড জানতে পারবেন। প্লাগইনটির ওয়েবসাইট থেকে কয়েকটি ফিচার তুলে দিলাম:

  • Eyedropper – get the color of any pixel in the browser window
  • An advanced Color Picker similar to ones that can be found in Photoshop and Paint Shop Pro
  • Zoom option makes picking colors easier
  • Palette Viewer and editor. Palettes fully compatible with GIMP.
  • Webpage DOM Color Analyzer – analyze DOM element colors on any Web page, find out what CSS rules set the colors, locate corresponding elements
  • Page Pan option allows to quickly pan the page without using the scroll bars
  • Auto copy the generated or sampled colors in CSS RGB, Hex and other formats.

এত এত গুন দিয়ে কি হবে… আমি কেমন করে ব্যবহার করব!

ধীরে ধীরে বলছি, অস্থির হলে চলে কি করে?

  • প্রথমে প্লাগইনটি ইনস্টল করুন, আপাতত প্লাগইনটি কেবল ফায়ারফক্সে কাজ করে।
  • এবার যে ফায়ারফক্স খুলে যে ওয়েবসাইটের রং নির্ধারণ করতে চান, সেই ওয়েবসাইটে যান।
  • ব্রাউজারের নিচে বাম কোণায় একটি ড্রপার দেখতে পাবেন। ড্রপারটি ক্লিক করুন।
  • এবার যে স্থানের রং নির্ধারণ করতে চান, সেখানে কারসরটি নিয়ে যান। কারসরটি ইতিমধ্যেই + (plus) আকার করেছে। কারসর সরানোর সাথে সাথে নিচে ড্রপারের অংশে রং পরিবর্তন হচ্ছে এবং সেই রংয়ের কোড দেখাচ্ছে।
  • এবার পছন্দসই রংটি নির্ধারণ হয়ে গেলে, মাউসের ডান বাটন ক্লিক করে কারসরটি ড্রপারে নিয়ে আসুন।
  • এখন আবার ডান বাটন ক্লিক করলে বিশাল একটা লম্বা লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে Copy “xxxxxx” সিলেক্ট করলে রংটি কপি হয়ে যাবে।

ব্যাস হয়ে গেল, এবার রংটি এডসেন্স কিংবা সমধর্মী বিজ্ঞাপনের রংয়ের ঘরে বসিয়ে দিন।

আশা করি পোষ্টটি ভাল লেগেছে, মন্তব্য করুন। মন্তব্য পড়তে ভাল লাগে, নতুন পোষ্ট লিখতে উৎসাহ পাই। আর বন্ধুদেরকে আমাদের এই ব্লগে আমন্ত্রন জানান, জ্ঞানেই জ্ঞান বাড়ে।

ইংরেজি ভাসর্ন – How To Find Perfect Colour Code for Google Adsense Ads?

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 32 comments… read them below or add one }

ফাগুন রেইন June 13, 2010 at 3:20 pm

ভাইয়া আপনাকে ধন্যবাদ। প্রায় পুরু ব্লগটাই দেখলাম। কিন্তু একটি বিষয়ে এখনও কোন তথ্য পেলাম না। বাংলা ব্লগারদের ব্যাপারে কিছুই পেলাম না। আমি মূলত বাংলায় ব্লগিং করে আনন্দ পাই। তাই বাংলায় ব্লগিং করতে চাচ্ছি। কিন্তু সমস্যা হল বাংলা ব্লগে গুগল এডসেন্স কোড বসালে প্রায় বেশীর ভাগ সময়ই সামাজিক বিজ্ঞাপন প্রদর্শন করে। আমি মূলত Yola.com এই বেশী ব্লগিং করি। প্রত্যেকটি পোস্টে অনেক Noscript কোড ব্যবহার করি ভাল বিজ্ঞাপন পাবার জন্য। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই তেমন কোন বিজ্ঞাপন পাই না। এই অবস্থায় কী করা যায়? আশা করি আপনার কাছ হতে সমাধান পাব

Reply

Sabuj January 30, 2010 at 11:10 am

Thank you, Hasan Bhai. Very helpful topics.

Reply

Shaon January 15, 2010 at 9:14 pm

হাসান ভাই আমি রংপুরে থাকি। আমার একটি একাউন্ট ছিল এ্যাডসেন্স এর। তিন মাস আগেই ব্যান্ড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে, আমা ফ্রেন্ড এর নাম এবং ঠিকানায় নতুন একাউন্টি খুলতে। উল্লেখ্য যে, আমার ফ্রেন্ড রংপুরেই থাকে এবং অন্য এলাকায়। আমি কি তার নামে একাউন্টি করতে পারি। যদিো আমরা দুজনই রংপুরে তাকি এবং পোষ্টাল কোড(৫৪০০) একই। এত করে কি কোন সমস্য হবে। দয়া করে জানাবেন। একবার একাউন্ট ব্যান্ড হলে যে দ্বিতীয় বার করা কি ঝামেরা এখন তা বুঝতে পাচ্ছি। দয়া করে সাহায্য জনাবেন। আর একটি কথা আমি সাবডেমেইন দেয় করা ব্লগ এ কি এডসেন্স একাউন্ট হইলেো কিছুদিন পর বাতিল হয়ে যায় একথাটার সত্রতা কতটুকু/ জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

shaonbd2020@yahoo.com

Reply

Adnan November 19, 2009 at 12:55 am

OWAO..Great Plugin

Reply

jslovelu October 17, 2009 at 11:06 pm

আমি চেষ্টা করছি। খুবই সাহায্যকারী।

Reply

Monir October 13, 2009 at 2:22 pm

হাসান ভাই পোষ্টটা ঝটিল হইছে ।এতদিন কালার নিয়ে অনেক টেনশনে ছিলাম ।

Reply

Sabbir Alam October 12, 2009 at 4:54 pm

bhaia amake akta mail dien

Reply

Sabbir Alam October 12, 2009 at 4:53 pm

bhaia kamon asen? ami prothom alo blog er Udashmon. Ami koekdin thekei apnar sathe jogajog korte chaichilam. Ami google adsense theke onek age thekei earn korar chesta korechi. bartho holam. Akhon ami purodostur online writer howar chesta korchi. Amar odesk profile ta aktu dekhe bolen, ami ki bhabe blogging shuru korte pari…Ar ami prothome blogger die kaj ta aktu prothome shikhte chai. Ki bhabe shuru korbo. Amake akta mail diben please. Thanks bhaia.

Reply

জিন্নাত উল হাসান October 12, 2009 at 6:52 pm

আপনার প্রোফাইল দেখেছি, ফিডব্যাকগুলো খুবই ভাল। আপনি একটু চেষ্টা করলেই হয়তো পারবেন।

প্রথমে ঠিক করুন কোনটি আপনার প্রিয় বিষয়, কোন বিষয়ে আপনি লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিষয় ঠিক করুন, এরপর কথা হবে। আশা করি ইমেইল বিস্তারিত আলোচনা হবে।

শুভ কামনা রইল।

Reply

শাকির আহমাদ October 12, 2009 at 3:48 pm

অনেক দিনের ইচ্ছা পূর্ণ হল।
.-= শাকির আহমাদ এর সর্বশেষ পোষ্ট >> কম্পিউটারের গতি বৃদ্ধি =-.

Reply

জিন্নাত উল হাসান October 12, 2009 at 4:43 pm

কোন ইচ্ছাটা ভাই… একটু বিস্তারিত লেখেন

Reply

Sabbir Alam October 11, 2009 at 11:17 pm

ভাইয়া, আমি প্রথম আলো ব্লগের একজন ব্লগার। আমি অনেক দিন থেকেই গুগল এ্যডসেন্স ব্যবহার করি। কিন্তু এ বিষয়ে তেমন কিছু জানিনা। আপনার কাছে সাহায্য চাই। তবে আমি ব্যাকলিংক বিল্ডিং ও আর্টিকেল রাইটিং এর কাজ করছি ওডেস্ক এ। আমি আপাতত একটি ব্লগার সাইট দিয়ে কাজ শুরু করতে চাই। কিছু জিনিস শিখে পরে ডোমেইন ও হোস্টিং কেনার ইচ্ছা আছে। আমার ওডেস্ক প্রোফাইল একবার দেখতে পারেন, আমার কেমন ধরনের সাহায্য লাগবে জানতে। আর একটা প্রশ্ন, ব্লগার এর একটি ব্লগ থেকে কেমন আয় করা সম্ভব( পি আর ১/২ হলে?)
আশা করছি আপনি জবাব দেবেন…..ধন্যবাদ ভাইয়া

Reply

L R Shishir October 11, 2009 at 7:37 pm

হাসান ভাই,
আমার একটা প্রশ্নের উত্তর জানা খুব দরকার। সিটি আর কত পর্যন্ত নিরাপদ?

অনেকে ফেসবুকে অন্যান্যদের সাথে ক্লিক এক্সচেঞ্জ করে। এটা করা কতটুকু নিরাপদ?

উত্তর দিলে অনেক কৃতজ্ঞ থাকব।

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 7:55 pm

বাঘের উপর টাগ আছে আর সব স্ক্যামারের উপর গুগল আছে। যদি গুগল ক্লিক আদানপ্রদানের ব্যাপারটা বুঝতে পারে, তাহলে CTR নিয়ে ভেবে দেখবে না। ডাইরেক্ট ব্যান করে দেবে। সম্প্রতি চীনে সোশাল নেটওর্য়াকিং সাইটের মাধ্যমে click fraud এর একটি বিশাল চক্র ধরা পড়েছে। তারা ক্লিকের জন্য ২,০০,০০০ ভিন্ন ভিন্ন আইপি ব্যবহার করত। যদি এত সাবধানী চক্র ধরা পড়ে তাহলে আপনার আমার মতো চুনোপুটিদের কি হবে ভেবে নিন। সূত্র

Reply

tintob October 12, 2009 at 1:56 am

এক সময় এই ব্যাপারটা আমার বিশ্বাস হতো না। মনে করতাম, ওরা কি আর প্রতেক্যের পিসির সামনে ওয়েবক্যাম লাগিয়ে রাখে নাকি?
হাসান ভাইয়ের কিছু লেখা পড়ে এই ধারণা ভেঙেছে। আর পরিপুক্ত হয়েছে একবার ব্যান খেয়ে… :D
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.

Reply

Rashed Rokon October 11, 2009 at 6:38 pm
Masud October 11, 2009 at 1:02 pm

আসলেই দারুন একটি plugin, কিন্তু Firefox use করতে বিরক্ত লাগে

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 6:25 pm

আমি শুধু রং পরিবর্তণের সময় ফায়ারফক্স ব্যবহার করি।

Reply

tintob October 12, 2009 at 2:01 am

আর অন্য সময় কি গুগল ক্রোম?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.

Reply

Disitalman October 11, 2009 at 11:14 am

ওয়েব সাইটের সোর্সিং কোড এর কথা।আমি ওয়েবটুল নামের এক ওয়েব সাইট থেকে আমার ওয়েব সাইটে যে কোড লিখেছি তা দেখতে পারছি কিন্তু এখন যদি সেই কোড কেউ পেস্ট করে তাহলে কি সে আমার ওয়েব সাইটের মত ওয়েব সাইট বানাতে পারবে?

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 6:25 pm

জ্বি না, তারা পারবে না। ওয়েবপেজ থেকে যে র্সোস কোড দেখা যায়, তা কেবল HTML কিন্তু ওয়েবসাইটে HTML ছাড়াও PHP, MySQL এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।

নিশ্চিত থাকুন।

Reply

tintob October 12, 2009 at 2:21 am

হাসান ভাই, এটা একটা মজার অভিজ্ঞতা। প্রথম যখন এইচটিএমএল শিখি তখন সোর্স কোড বের করে এইচটিএমএল পেজে নিয়ে সেইভ করে দেখতাম, কিন্তু বুঝতাম না কেন ঐ সাইটটার মতো আমারটা হয় না? :) :D
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.

Reply

Disitalman October 11, 2009 at 9:27 am

হাসান ভাই আপনি যে লেখা পাঠাচ্ছেন তা ইমেইলের মাধ্যমে স্পামে যমা হচ্ছে কি করলে আর জমা হবেনা একবারে ইনবক্সে আসবে?
সোর্সিং কোডের কাজ কি একটু বলবেন কী?

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 9:42 am

স্প্যামের ঘরে গিয়ে ইমেইলটি সিলেক্ট করুন এবং Not Spam বাটনটি চেপে দিন।

পরের প্রশ্নটি বুঝলাম না।

Reply

Eunus October 11, 2009 at 8:38 am

Thanks Hasan bhai.

Reply

Shamim October 11, 2009 at 8:34 am

আমি এখনই ডাউনলোড করছি। ধন্যবাদ।

Reply

Aoyon October 11, 2009 at 8:03 am

মাত্র ইন্সটল করলাম।জটিল একটা Plugin এর খোজ দিলেন হাসান ভাই!!
অফটপিক:হাসান ভাই গুগল পেজ রেংক বিষয়টা বুঝি না।গুগল পি.আর এর উপর ১টা পোস্ট চাই

Reply

পান্থ বিহোস October 11, 2009 at 1:48 am

জ্বি হাসান ভাই, টেস্ট করে দেখলাম। চমৎকার! অসাধারণ !!! সত্যিই হাসান ভাই, এই ব্লগে আসার অনুভূতিটা এমন: মাঝে মাঝেই মনের গহীনে একটা আনন্দদায়ক দ্যুতি ছড়ায়… ভালো লাগে… শুধুই ভালো লাগে…

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 6:26 pm

হাহাহাহাহাহা… পুরো যেন সাহিত্যের পাতা হয়ে গেছে!

Reply

পান্থ বিহোস October 11, 2009 at 1:32 am

উহ! কী দারুণ!! হাসান ভাই, যারা এডসেন্স ইউজ করেন তারা সবাই জানেন সাইটের মতো কালার তৈরি করতে কতো কষ্ট করতে হয়। এক একটা এড তৈরি করতে অনেক বার এডিট করতে হয়। কখনো কখনো তা-ও মিলে না। অথচ এই প্লাগিনটা কাজ করলে (আমি এখনো টেস্ট করি নাই) তো সময় + পরিশ্রম তো বাঁচবেই প্লাস কালার মিলানোও প্রবলেম হবে না…
যাই, এবার টেস্ট করে দেখি… :D

Reply

Sumel October 10, 2009 at 11:26 pm

হাসান ভাই দারুন পোষ্ট এর জন্য আপনাকে ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 6:26 pm

ধন্যবাদ

Reply

Leave a Comment

Previous post:

Next post: