যে এগিয়ে যেতে চায়, সে একদিন সফল হবেই। আর সমালোচকরা শুধু সমালোচনা করেই যাবেন।
কোথায় যেন আমার সমালোচলায় একটি পোষ্ট পড়লাম, আমি নাকি শুধু স্বপ্ন দেখাই। ইন্টারনেটে স্বপ্নগুলো কখনই সফল হবে না, গৃহবধুরা কখনই ব্লগিংয়ে সফল হবেন না আর মোটা মোটা আয়ের গল্পগুলো গল্পই থেকে যাবে।
ধন্যবাদ
আপনি আমার মতো না, আমি স্বপ্ন দেখি আর স্বপ্নকে সফল করতে চেষ্টা করি। বড় হবার ইচ্ছা না থাকলে বড় হওয়া যায় না, আর সবাই বড় হয়ও না। যারা স্বপ্ন দেখে না কিংবা সে অনুযায়ী কাজ করে না তারা কখনই বড় হতে পারে না। দু:খজনক হলেও সত্যি আপনিও হয়তো তাদেরই একজন।
বড় হতে পারি আর নাইবা পারি আমি স্বপ্ন দেখেই যাব আর আমার সাথে যারা থাকবেন তাদেরকেও স্বপ্ন দেখিয়ে ছাড়বো। স্বপ্ন দেখতে দোষ কি?
ইন্টারনেটে আয়ের বিষয়টি এত জনপ্রিয় কেন জানেন, কারণ এতে পুঁজি কম লাগে। শুধু চেষ্টা আর সময় থাকলেই চলে। যদি সফল হতে না পারেন, তবে খুব কি একটা লোকসান হবে না? শুধু সময়টাই তো খরচ হল। কিংবা ব্রাউজিংয়ের পেছনের টাকাগুলো। তাওতো কিছু না কিছু শিখলেন। যেসময়টায় বসে পরদেশি কণ্যা ভেবে পাশের বাড়ির ছেলেটির সাথে চ্যাটিং করতেন কিংবা টিভিতে শাশুড়ি বউয়ের ঝগড়া দেখতেন, সেই সময়টায় ওয়েবসাইট বানালেন, অন্যের লেখা পড়লেন, দেশ বিদেশের নানান বিষয় জানতে পারলেন – এটা কি লাভ নয়?
টাকা পয়সাই কি সব?
ছোট একটা গল্প বলি
পিট ক্যাশমোর (Pete Cashmore) দুনিয়ার সর্ববৃহৎ টেকনোলজি সাইট Mashable এর মালিক। তিনি মাত্র চার বছর আগে ২০০৫ সালে একান্ত নিজের পরিশ্রমেই ব্লগটি শুরু করেন। সে সময়ে তিনি দিনে ২০ ঘন্টা ব্লগের পেছনে সময় দিতেন আর দিনে অন্তত ৭টি করে প্রযুক্তি বিষয়ক খবর ছাপাতেন।
এক বছর এভাবে ব্লগিংয়ের মাথায় তিনি ৩০০০ ডলারের একটি বিজ্ঞাপন প্রদর্শনের চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর বাকিটা ইতিহাস।
এখন তার ওয়েবসাইটে আছে মাসে ৮ মিলিয়ন ইউনিক ভিজিটর, ১২ মিলিয়ন পেজভিজিট, ১.৫+ মিলিয়ন টুইটার অনুসারী, ৩০০০০০ আরএসএস ফিড সাবস্ক্রাইবার। এখন তিনি বছরে কেবল বিজ্ঞাপন থেকেই সাত অংকের টাকা উর্পাজন করেন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- 3D ডেস্কটপ সফ্টওয়ার BumpTop এখন গুগলের পকেটে – জলদি ডাউনলোড করুন!
- এখন টি শার্ট বলে দেবে কতটি ইমেইল পড়া বাকি [ভিডিও]
- চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?
- কাজ না থাকলে যা হয় – এবার এল গুগল এন্ড্রয়েড চালিত রোবট [ভিডিও]
- [অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- ব্লগার এবং ওয়েবসাইট ডিজাইনারদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা
- আমি কেন ব্লগিং করি?
{ 72 comments… read them below or add one }
আমি স্বপ্ন দেখি…
স্বপ্ন দেখি বলে গত সাড়ে তিন বছর থেকে লেগে আছি।
ফলও কিছু কিছু পাইছি…
গত ১৩ তারিখ গুগল থেকে ৪০,০০০+ ভিজিটর পাইছি।
ভিজিটরের ঠেলার সারভার থেকে বলছে vps নিতে… আমর সাইট নাকি সব সময় ৭০% cpu খাইতেছিল।
সুতরাং স্বপ্ন দেখুন… তবে আকাশ কুসুম স্বপ্ন নয়।
.-= খোকন এর সর্বশেষ পোষ্ট >> Re: 28th BCS vaiva schedule (3rd Phase) =-.
হাসান ভাই ! আসলে কে কী-ভাবে বড় হয়ে ওঠে, তা বলা যায় না। শুধু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ইদানিং আমার মাথায় নতুন কিছু আইডিয়া কাজ করছে। কে জানে হয়ত তা দিয়ে আগামী বছর আমি হাজার ডলার আয় করতেছি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.
অনেকদিন পরে দেখছি, কই ছিলেন এতদিন?
হাসান ভাই! আপনার লেখা পড়তাম, কিন্তু মন্তব্য করার সময় পেতাম না। ওয়েব ডেপেলপমেন্ট নিয়ে পড়তেছি, সাথে হেলথের লেখাপড়া। তাছাড়া চাকুরী নিয়ে কিছু সমস্যায় আছি। আরেকটি কথা আপনার একাউন্টে কি অনলাইন ব্যাংকিং সাপোর্ট করে? ডোমেইন হোস্টিং এখন দিচ্ছেন তো? কে জানে ডাচ বাংলা থেকে টাকা পাঠানো যায় কি না? একটু জানাবেন প্লিজ।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.
সবার শুধু আয়ের ধান্দা……………………
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> I’m Too Shocked… =-.
ভাই আমি একটি ওয়েব বানানোর চেষ্টাতে আছি হোম পেজটা আপলোড করেছি একটু দেখে যদি মন্তব্য করতেন আমার মেইলে খুব উপকার হতো
১. সবুজ রংটা খুবই চোখে ধরছে
২. বিজ্ঞাপনগুলো জায়গামতো বসছে না
৩. হোমপেজেই সংবাদপত্রের / অন্য ওয়েবসাইটের লিংক দেবার দরকার নেই। তাতে করে লোকজন আপনার ওয়েবসাইট না দেখেই অন্য ওয়েবসাইটে চলে যাবে
৪. ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তনের দরকার নেই, এটা কিছুটা হলেও বিরক্তিকর
৫. প্রথম সাইট হিসেবে ওয়েবসাইটের হোমপেজটি অনেক ভাল হয়েছে
লেগে থাকুন, সাফল্য পেয়ে যাবেন।
হাসান ভাই, নতুন পোস্ট কখন দেবেন?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ফ্রিতে আপনার ওয়েবসাইটির রিভিউ করাতে পারেন এখানে… =-.
হাসান ভাইয়া, wordpress এর জন্য permalinks এর শেষে .html দেওয়ার কোন সুবিধা আছে ?
আমার ভাই স্বপ্ন দেখতে দেখতে তা দুঃসপ্নে পরিনত হয়ে প্রায় ভেঙ্গে যাবার উপক্রম হয়েছিল………ঠিক সেই মুহুর্তে হাসান ভাইয়ের ব্লগে চলে এসেছি……………
এবারে মত মনে হয় হাসান ভাইয়ের কল্যানে আমরা স্বপ্নকে অবশ্যই বাস্তবে রুপ দিতে পারব…….. অশেষ ধন্যবাদ হাসান ভাই আপনাকে….আমরা সকেল আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
.-= Apon এর সর্বশেষ পোষ্ট >> Endowment Policies Surrender =-.
আসলে স্বপ্ন দেখি বলেই আমরা বেঁচে থাকি। স্বপ্ন দেখা ছাড়াতো কোন ইচ্ছা পূরণ হয় না।
আমার এক বন্ধু একবার বলেছিল… আশা নামের মেয়েটি আছে বলেই আমরা বেঁচে আছি…
.-= ron এর সর্বশেষ পোষ্ট >> ‘break’ and ‘continue’ for jQuery loop =-.
আশাই জীবন, স্বপ্নই শক্তি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> I’m Too Shocked… =-.
আমার কাছে ব্লগিং এর জন্য হাসান ভাই আর ফ্রিল্যান্সিং এর জন্য জাকারিয়া ভাই-ই আদর্শ।হাসান ভাই, Web Developer হওয়ার জন্য নাকি PHP+ My SQL শিখা উচিত।বেশিরভাগ ওয়েব সাইট নাকি এর মাধ্যমে তৈরী হয়? ভাইয়া, আপনার ব্লগ পড়ে ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুবই ভাল ধারনা পেয়েছি।সম্ভব হলে ছোট্ট করে PHP,MYSQL,JAVA,AJAX আর JOOMLA নিয়ে একটু জানান।এদের মাঝে সম্পর্ক/পার্থক্যটাই বুঝতে পারি না।আর অনেক ধন্যবাদ Inspirational লেখাটার জন্য।
সম্বব হলে এগুলোর সাথে ColdFusion,ASP,Drupal এই বিষয়গুলো একটু বলে দিয়েন।
সম্বব হলে এগুলোর সাথে Dreamweaver, ColdFusion,ASP,Drupal এই বিষয়গুলো একটু বলে দিয়েন।
জুমলার একটা ছোট্ট কোর্স করেছিলাম। কিন্তু পরে ওয়ার্ডপ্রেস নিয়ে মেতে উঠায় এবং হাসান ভাইয়ের সাপোর্ট পাওয়ায় জুমলাতে আর কাজ করা হয়ে উঠেনি। তাছাড়া আমার কাছে মনে হয়েছে জুমলার চেয়ে ওয়ার্ডপ্রেস-ই ভালো।
জুমলা, ওয়ার্ডপ্রেস শেখার আগে ড্রিমওয়েভার শিখেছিলাম। এখনো আমি জুমলা ইউজ করি। সাধারণত কোনো সিএসএস কোড মনে না থাকলে আমি ড্রিমওয়েভারের সাহায্য নিই। কারণ আপনি যদি কোডের অল্প একটু অংশ কিংবা আদ্যক্ষরটিও লিখতে পারেন তাহলে বাকী অংশ অটো চলে আসে ড্রিমওয়েভার-এ।
তবে কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো করে শিখতে চায় তাহলে তাকে অবশ্যই পিএইচপি এবং মাই এসকিউএল শিখতে হবে। আর বেজমেন্ট-এর জন্য অবশ্যই এইচটিএমএল বা ডিএইচটিএমএল-এর উপর ভালো দক্ষতা থাকতে হবে।
ওয়ার্ডপ্রেস, জুমলা কিংবা দ্রুপল- এদেরকে বলায় হয় সিএমএস। এগুলো প্রায় একই কাজের জন্য তৈরি। যে যেটা করে স্বচ্ছন্দ বোধ করে, এই আর কি! আমার তা-ই মনে হয়।
যেমন আমি জুমলার চেয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেই স্বচ্ছন্দ বোধ করি। এটা শেখাও যায় খুব দ্রুত। আমি মনে করি আপনি এগুলোর যেকোনো একটাতে আগে এক্সপার্ট হয়ে ওঠুন, তারপর অন্যগুলো দেখতে পারেন।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.
পান্থ ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর উত্তরের জন্য।হাসান ভাইয়ের Gmail এর Chat স্ট্যাটাস লেখা weekend..sleeping.দেখি ঘুম থেকে উঠে আরো কিছু জানান নাকি…
ঘুমিয়ে আছি, আছি ভালো…
ঘুম থেকে জাগার দরকার নাই…
ঘুমকে বড্ড ভাল পাই।
হে: হে: হে: >> আমিও ঘুমকে ভালা পাই। একটানা ২০/৩০ ঘন্টাও আমি ঘুমাইতে পারি…
খাইছে ২০/৩০ ঘন্টা!!!!!!
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.
আদনান ভাইয়া আপনার প্রোফাইল পিকস টা চেন্জ করা যায়না?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.
আমার তো খুব মজাই লাগে…
পুরো ভুয়া… আমি বলি বলি করে বলা হয় নাই
অরে বাবা।ভয় পাইছি।কেমনে যেন পরিবর্তন করব তাই ভুলে গেছি।আর এইটা আমি আগে abcdfree তে ব্যাবহার করতাম।আমার Gmail এর সাথে কবে এসে জুটল নিজেও জানি না।
আমি তো মাঝে মাঝে টাশকিতো হই, এইটা আদনানের মাথার পেছন দিক না সামন দিক নাকি অন্য কিছু- এইটা ভেবে…
হা হা হা :
আর ভাইয়া, তোমারে দেখলে তো আমার মনে হয় স্কী করতে যাইতাছো… ঘটনা কী?
হাসান ভাই আপনার পোস্টটি পড়ে ভাল লাগল এবং উৎসাহ পেলাম। আমার ইচ্ছে আছে কিন্তু ইন্টারনেট সমন্ধে ভাল ধারণা নেই আমার । তবে আপনা ইমেল এবং ব্লগগুলো নিয়মিত পড়ি। প্রতিদিন আমাকে ইমেল প্রেরণের জন্য ধন্যবাদ।আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। কিভাবে ইন্টারনেট থেকে আয় করতে পারব। তবে আমার তাড়াহুড়া নেই। ধীরে ধীরে শিখতে চাই। সাহায্য করবেন প্লিজ।
ধন্যবাদ,হাসান ভাই।এই ব্লগে যে পোষ্টই পরি না কেন নতুন কিছু শিখতে পারি। প্রতিদিনই আপনার এই ব্লগে ডু মারি নতুন পোষ্ট পরার জন্য।
আমি একটা ভাল বিষয়ের উপর ব্লগ শুরু করতে চেষ্টা করছি।আমার টে্কনলজি,ইসলাম,টে্কনিক্যাল ড্রয়িং,SEO ইত্যাদি সম্পর্কে কিছু ধারণা এবং আগ্রহও আছে।আমাকে keyword সম্পর্কে কিছু tips দিলে উপকার হত।
.-= সাকি এর সর্বশেষ পোষ্ট >> Threadless Tshirt Giveaway at jaypeeonline.net =-.
হ্যা, সবার মত আমি ও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি এগিয়ে যাওয়ার জন্য। জানি এজন্য অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আমি হাল ছাড়ছি না। আমাকে যে সফল হতেই হবে।
.-= রাসেল আহমেদ এর সর্বশেষ পোষ্ট >> ফ্লাস শেখার স্কুল- সবার জন্য- ০৩ =-.
আমারো একই কথা স্বপ্ন দেখতে থাকুন।কারন আমি অনেক ছোট কিন্তু ওয়েব সাইট,সার্চ ইন্জিন,সামাজিক ওয়েব সাইট যেমন ফেসবুক ইত্যাদি নিয়ে নেটে প্রায় ১০ ঘন্টা কাটায়।আমি জানি না আমার প্রতিটা স্বপ্ন সফল হবে কিনা।তবে স্বপ্ন দেখতে ভুলব কেন?
“যেসময়টায় বসে পরদেশি কণ্যা ভেবে পাশের বাড়ির ছেলেটির সাথে চ্যাটিং করতেন”….think about this quote. It is the truth. You are doing chatting and at the same time your neighbor is making some extra cash from E-Whoring. So my advice is to think out of box. Monetize everything around you. Take action and be focused. Never give up.
BTW Hasan bhai, very motivational post. Thanks.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
…. You are doing chatting and at the same time your neighbor is making some extra cash from E-Whoring….
চমৎকার বলেছেন রোমেল ভাই। খুব ভালো লাগলো আপনার এই কমেন্টসটা…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.
একেবারে সঠিক পয়েন্ট
স্বপ্ন না থাকলে জীবন টাই তো বৃথা !
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
আমি স্বপ্ন দেখি, দেখব সারাজীবন আমিও স্বপ্ন দেখি, দেখব সারাজীবন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> All in One SEO Plugin for Wordpress – What you Really Should Know? =-.
অনেক দিন পর নেটে এলাম, মন খুব খারাপ, তার পর ও শুধু এই লেখাতে কমেন্ট করতে অনেক কষ্টের মাঝেও নেটে আসা। আমি স্বপ্ন দেখেছি, ভালোবেসেছি, কষ্ট পেয়েছি……… তাই বলে কি সবাইকে বলব স্বপ্ন দেখ না, ভালোবেসো না??? সেটা মোটেই ঠিক হবে না, আমার আশ পাশেই অনেক মানুষ ভালোবাসাতে সফল, আমি পারি নি বলেই আর কেউ পারবে না, স্বপ্ন দেখবে না এটা ভাবা বা কাউকে করতে বলা ঠিক হবে না।
ভাই, সবাইকে বলি হিংসা বাদ দেন।
স্বপ্ন দেখবো বলে দু চোখ পেতেছি…………….।
অসাধারণ একটি গান… গানের সুরে চোখে পানি আসে তা আমি কখনোই বুঝতাম না যদি না মৌসুমী ভৌমিকের গান শুনতাম।
It’s very difficult to continue dedication. Hope for the best. It’s not an El Dorado!
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
আমার পুরোনো এড্রেসটা এই কমেন্টের মাধ্যমে বদলে দিলাম।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Painting =-.
হুমমমম। দেখলাম নতুন সাইটটি…
নতুন ওয়েবসাইটটা খুব সুন্দর হয়েছে, কিন্তু থিমটা কাস্টমাইজ করা উচিত
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> I’m Too Shocked… =-.
পারছিনা কাস্টমাইজ করতে তন্ময়।
আপু, আপনি থিমের কোথায় কি পরিবর্তন করতে চান সেটা লিখে আমাকে মেইল করুন, আমি পরিবর্তন করে আপনাকে পাঠিয়ে দিব। আমার ইমেইল আই ডি আমার ওয়েবসাইটে পাবেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to install NVDIA-Linux-x86-185.18.36-pkg1.run? =-.
wow thats great আমি পাঠিয়ে দিচ্ছি।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.
rumma এর সর্বশেষ পোষ্ট >> ………..
এত গুলো মানুষ কে স্বপ্ন দেখানো কি সহজ কথা নাকি? কেউ চাইলেই কি তা পারে? হাসান ভাইয়া পেরেছে। hats off to hasan bhaia.
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Decorative wine bottle =-.
মহত মানুষ স্বপ্ন দেখাতে জানে কিন্তু ঈর্ষাপরায়ণ লোক স্বপ্ন দেখতেও পারে না
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to install NVDIA-Linux-x86-185.18.36-pkg1.run? =-.
স্বপ্ন সবাই দেখে, তাই আপনার কাছ থেকে ১০০ হাত দূরে থাকবে কেন? মৃত্যসয্যায় যে লোকটি কাতরায় সেও মরার পর হুর পরীর সাথে বসবাসের স্বপ্ন দেখে । ভাল লিখেছেন, গঠনমূলক বিতর্ক, আমি অনুসরন করছি দুজনকেই।
.-= tuto এর সর্বশেষ পোষ্ট >> সুখের সন্ধানে আমাদের নিত্য পথ চলা। =-.
মৃত্যসয্যায় যে লোকটি কাতরায় সেও মরার পর হুর পরীর সাথে বসবাসের স্বপ্ন দেখে………..
স্বপ্ন মানুষকে সামনের দিকে চলার প্রেরণা যোগায়। যার স্বপ্ন নেই তার সামনে এগিয়ে যাবার পথও জানা নাই।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Best free antivirus =-.
স্বপ্ন বেচে থাকার শক্তি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to install NVDIA-Linux-x86-185.18.36-pkg1.run? =-.
স্বপ্ন দেখতে সতি্ অনেক ভালো লাগে…. আ..হা আমি যদি প্রোতি মাসে হাসান ভাইয়ের মতো ৫০০ পাউন্ড ইনকাম করতে পারতাম প্রতি মাসে…..
Gumtree…..dating section…….Women 4 Men section…….posting add……CU dating safe guard Aff link(redirected)……..auto responder……….2 lead per day…………..easy $1200/month………………..
So far I know you are in UK now. It is very easy for you…..Waiting for my graduation so that I can leave BD…..I prefer Canada…..You will meet a self made internet Millionaire then……………lol
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
রোমেল ভাইকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ… কিন্ত ব্যাপারটা ক্লি্য়ার না…
আর একটু ক্লিয়ার করে দয়া করে আমাকে একটু মেইল করুন প্লিজ…
আর না পারলে হাসান ভাইয়ের বাসায় হানা দিব…
mail me @ limon.bogra@gmail.com
আমিও তাই ভাবি।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.
হাসান ভাই, আপনার জিমেইলে একটা মেইল পাঠিয়েছি। প্লিজ দেখুন…
জবাব দিয়েছি, চেক করে দেখুন।
v…..d . com is already taken.
হাসান ভাইয়া, আমিও লাইনে আছি
ভাইয়া, জানিনা কেন কিন্তু আমাও যেন স্বপ্ন দেখতে ভাল লাগে, অনেক ক্ষেত্রে সফল হই অনেক ক্ষেত্রে বিফল, কিন্তু তাতে দোষ কি? স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ায় যেন বুদ্ধিমানের কাজ
চুরির ভয়ে কি মানুষ মাটিতে ভাত খায়? ব্যর্থতার ভয়ে কি মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে?
সেটাই ভাইয়া..
স্টিভ জবস সাফল্য লাচ করার জন্য সবার আগে স্বপ্ন দেখতে বলেছেন।
মূলত স্বপ্নই আমদের গাইড করে , অনুপ্রেরনা যোগায় , লক্ষ্যের প্রতি অবিচল থাকতে সাহায্য করে। স্বপ্ন মানুষকে বড় করে।
সোজা-সাপ্টা ভাবে কেউই সফল হয়না। বাধা-বিপত্তি পেরিয়েই মানুষ সফল হয়। বাধা আসলে ধরে নিতে হবে যে এর সলুশন ও আছে। শুধু এর পথটা খুজে খুজে নিতে হবে।
হাসান ভাই, আমি স্বপ্ন দেখি সবসময়। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে। কারণ আমি বিশ্বাস করি, স্বপ্ন-ই আমাকে আগামি দিন বিনির্মাণে এগিয়ে নেবে। স্বপ্ন-ই যদি আমার না থাকে তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো? স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখে আর বেঁচে থেকে আমি স্বপ্ন দেখি। জানি আমিও একদিন সফল হবো… হবোই।।।।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.
“aim in life” বলতে যেটা বোঝায় সেটা আমার কখনই ছিলনা এখনও নেই। তবে সবসময় স্বপ্ন দেখি ভাল এবং ক্রিয়েটিভ কিছু করার। তবে আদৌ সেরকম কিছু করতে পারব কিনা সেটা……..(?)
ধন্যবাদ আপনাকে আবারো উৎসাহ প্রদানের জন্য।
আসলে পরীক্ষার খাতার Aim in Life আর জীবনের পরিনতি – দুটো যোজন দূরে। তবুও মানুষ স্বপ্ন দেখে আরেকটু ভাল করে বেঁচে থাকতে – তা না হলে বেঁচে থাকার মূল্য কোথায়?
সেটাই…..
http://v.wordpress.com/lAZUouJF
This is the complete WordPress SEO presentation of Matt Cutts from WordCamp San Francisco on May 30th 2009.
এই ভিডিওটা দেখে না থাকলে দেখতে পারেন….
পরিশ্রম করে গেলে সফলতা আসতে বাধ্য।
.-= রনি পারভেজ এর সর্বশেষ পোষ্ট >> Keyboard Short-Cuts for Photoshop =-.
মন্তব্যের জন্য ধন্যবাদ