গুগল স্ট্রীট ভিউ-এর নতুন বাহন দ্যা ট্রাইক (The Trike)

by জিন্নাত উল হাসান on October 16, 2009 · 26 comments

in গুগল,গুগল ম্যাপস,প্রযুক্তি

গুগল স্ট্রীট ভিউ-এর নতুন বাহন দ্যা ট্রাইক (The Trike)

আমাদের দেশে এখনোও গুগলের স্ট্রীট ভিউ এসে পৌছেনি। কিন্তু পৃথিবীর অনেক দেশের রাস্তাঘাট, দালানকোঠার ছবি তুলে গুগল তাদের ডাটাবেজে ভরছে। ফলে ম্যাপের সাথে সাথে সরাসরি ছবি দেখে যেকোনো স্থান সম্বন্ধে জানা যাচ্ছে। এজন্য গুগলের গাড়ি বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, GPRS আর ক্যামেরার সাহায্যে ছবি এবং তা সেন্ট্রাল ডেটাবেজে জমা করে।

কিন্তু অনেক জায়গাতেই গুগলের গাড়ি পৌঁছাতে পারে না। তাই এবার তারা নিয়ে এলো The Trike । বাইক হলো দুই চাকার আর ট্রাইক হলো তিন চাকার বাহন। এতে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি থাকবে। এটি যেকোন ছোট স্থানে ঢুঁকে যেতে পারবে, যেমন পার্ক, গলফ কোর্স, ইউনির্ভাসিটি ইত্যাদি।

গুগল এখন সবার কাছে জানতে চাচ্ছে কোথায় কোথায় লোকজন এই বাহনকে দেখতে চায়। ফলে বাহনের উছিলায় ছবি তোলাও হয়ে যাবে এবং তা স্ট্রীট ভিউতে প্রকাশ পাবে। স্থান র্নিবাচনের জন্য ছয়টি বিভাগে ভোট নেয়া হচ্ছে। বিভাগগুলো হচ্ছে:

  • পার্ক
  • ইউনিভার্সিটি ক্যাম্পাস
  • থীম পার্ক এবং চিড়িয়াখানা
  • শপিং মল
  • খেলাধুলার স্টেডিয়াম

কিছুদিন আগে যুক্তরাজ্যে স্ট্রীট ভিউ এবং আমার বাসা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। কবে যে গুগল স্ট্রীট ভিউ আমাদের দেশে আসবে?

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 26 comments… read them below or add one }

zhsoykot October 18, 2009 at 7:29 am

দেখি বাংলাদেশে কবে নাগাদ আসে। ।অপেক্ষায় থাকলাম।

Reply

Rafiur October 17, 2009 at 5:03 pm

ভাই আমাদের দেশে এই সব কবে দেখব নাকি এগুলো শুধুই আমাদের বিজ্ঞাপন আকারেই দেখতা হবে জানি না।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer =-.

Reply

blues October 17, 2009 at 6:46 am

এই মুহুর্তে মনে করতে পারছিনা সমভবত য়ুরোপের কয়েকটি দেশের অধিবাসীরা কিন্তু গুগলের এই কাজ বন্ধ করতে কোর্টে যাওয়ার হুমকি দিয়েছে। তাদের মতে গুগলের এই উদ্যোগে জনসাধারনের প্রাইভেসী ক্ষতিগ্রস্থ হবে।
আমি আপনার ইনভাইটেশন পেয়েছি। তবে আমার একাউন্টে ইনভাইটেশন দেয়ার সুবিধা গুগল রাখে নাই। আমি ইনবক্স এও দেখেছি, ইনভাইটেশন সংক্রান্ত কিছু লেখা নাই।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 7:19 am

যুক্তরাজ্যেই এমন বেশ কিছু মামলা হয়েছে, যা কোর্ট গুগলের অনুকূলে রায় দিয়েছে। কারণ গুগল কারও ঘরের ভেতরের ছবি তোলে না। সবাই যা দেখতে পারে, তাই গুগল ছবি আকারে ধারণ করে। এতে ব্যক্তিগত অধিকার লঙ্ঘন হয় না।

Reply

তন্ময় October 18, 2009 at 9:12 am

এটা আসলেই ঠিক, বাইরের ছবিতে প্রাইভেসি নষ্ট হওয়ের কোনো কারন নাই
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.

Reply

Romel October 19, 2009 at 10:46 am

Think about the time when your girlfriend or wife will force you to keep the GPS on of your cell phone and will trace you all day long via google(combination of google earth and some other services can parse real time data of global position)….. :(
And I am sure it gonna happen soon. Ohh……no….:( :(
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

নুর October 17, 2009 at 12:54 am

@ হাসান ভাই অপেক্ষা করুন। আসবে আসবে।

Reply

নুর October 17, 2009 at 12:56 am

হয়তো কোন একদিন !

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 12:42 am

হাসান ভাই, একটা প্রশ্ন করতে চাই। ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইটে আমি যদি হোম পেজে কোনো উইডজেট না রাখতে চাই। মানে আপনার এই ব্লগের মতো করতে চাইলে এটা কীভাবে সম্ভব?

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 3:41 am

পেজের ডানদিকে টেমপ্লেট বলে একটা অপশন পাবেন, সেখানে No Sidebar টাইপের কোনো টেমপ্লেট খুঁজে পেলে, সেটা সিলেক্ট করে সেভ করুন।

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 8:46 am

হাসান ভাই, ব্যাপারটা বুঝতে পারলাম না… :( । আরেকটু বুঝিয়ে বললে খুশি হবো। যদি নো সাইটবার দেই তাহলে তো কোনো পেজে-ই সাইটবার পাবো না। তাহলে তো হলো না… প্লিজ আরেকটু বুঝিয়ে বলুন…

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 8:49 am

শুধুমাত্র যে পেজে সাইডবার চান না, সেই পেজের টেমপ্লেট অপশন সিলেক্ট করুন।

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 9:01 am

হাসান ভাই, এরকম কিছু তো খোঁজে পাচ্ছি না। এই অপশন কি সব থিমে থাকে না?

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 9:07 am

থীমে নাও থাকতে পারে, সেক্ষেত্রে থীমটি পরিবর্তন করে নিতে হবে। তবে ডানকলামে টেমপ্লেট অপশনটি অন্তত থাকবে।

ওটা পেয়েছেন তো?

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 9:37 am

ড্যাশবোর্ড থেকে পেজ অপশনে গিয়ে এরকম কিছু দেখতে পাচ্ছি না… :(

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 10:19 am
পান্থ বিহোস October 17, 2009 at 10:26 am

হাসান ভাই, এটাতো নাই। এট্রিবিউটস-এ প্যারেন্ট আর অর্ডার এই দুটি অপশন আছে। টেমপ্লেট নাই… :( । তাহলে কি থিম চেঞ্জ করতে হবে?

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 10:37 am

তাহলে বোধহয় থীমে টেমপ্লেট নাই :(

পান্থ বিহোস October 17, 2009 at 10:41 am

থিমে টেমপ্লেট যোগ করার কোনো অপশন কি আছে? যেমন কোনো প্লাগিংস? থিমটা আমার খুব পছন্দ, তাই চেঞ্জ করতে চাচ্ছি না…

জিন্নাত উল হাসান October 17, 2009 at 10:48 am

ওয়ার্ডপ্রেসের কোডিং জানে এমন কারো সাহায্য নিন। টেমপ্লেট যোগ করা কোনো কঠিন কাজ না।

Nazir Hossain October 17, 2009 at 12:27 am

haire re … Kotto subidha ADHUNIK deshe

Reply

mamun October 17, 2009 at 12:16 am

আসবে আসবে জিন্নাত হাসান ভাই আসবে ।
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera 10.10 Beta with Opera Unit =-.

Reply

পান্থ বিহোস October 16, 2009 at 11:39 pm

মনে হয় আমাদের জীবিতকালে আসবে না। আমরার নাতি-পাতিরা যদি পায় আর কি ! :D

Reply

samehood October 17, 2009 at 12:20 am

পান্থ দা, নাতির পর তো পুতি জানতাম। পাতি ও কি হয় নাকি?
ভালো কথা, পান্থ দা একটা জিনিস খেয়াল করেছেন? আমরা যে এরকম বলি (যেমন আপনি বললেন নাতি-পাতি) এসব ক্ষেত্রে সাধারনত দ্বিতীয় শব্দটা ‘ট’ দিয়ে শুরু হয়। যেমন ধরেন- ফুল-টুল, টাকা-টুকা, থাকা-টাকা এইরকম আর কি। ব্যতিক্রমও কিন্তু আছে। বলেনতো দেখি কয়েকটা?
.-= samehood এর সর্বশেষ পোষ্ট >> মসজিদে জুতা চুরি এবং একটি যুগান্তকারী আবিষ্কার =-.

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 12:31 am

ভালোবাসা মোরে নিশাচর করেছে, তাহারে করেছে বউ…
সেই আমি এখন ব্লগাইতেছি, সে করিতেছে ঘেউ ঘেউ। ;)

এখানে…

Reply

samehood October 17, 2009 at 12:48 am

পড়ে চোখে পানি চলে এসেছে। ধন্যবাদ পান্থ দা।
.-= samehood এর সর্বশেষ পোষ্ট >> মসজিদে জুতা চুরি এবং একটি যুগান্তকারী আবিষ্কার =-.

Reply

Leave a Comment

Previous post:

Next post: