গত কয়েকদিনে গুগল এডসেন্স নিয়ে বেশ কয়েকটি পোষ্ট লিখেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পোষ্টে কিভাবে Multiple Palettes ব্যবহার করা যায় তা নিয়ে কিছুটা আলোচনা করব।
গুগল এডসেন্সের জন্য উপযুক্ত রং খুঁজে করাটা যত গুরুত্বপূর্ণ, তেমনি একে বৈচিত্র্যপূর্ণ করাটাও আবশ্যক। তা না হলে পাঠকেরা প্রতিনিয়ত একই বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতে পারে কিংবা বিজ্ঞাপনগুলো তাদের চোখেই পড়বে না।

আশা করি আপনার ইতিমধ্যেই জানেন কিভাবে একটি palette ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ করা যায়। যখনই কোনো একটি রংয়ের বিন্যাস তৈরি করবেন, তখনই Save as new palette লিংক ক্লিক করে উপযুক্ত নাম দিয়ে palette টি সেভ করে রাখুন। যাতে পরবর্তীতে একই রং ব্যবহার করতে রংয়ের কোড নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। এভাবে আপনি ১০০ টি পর্যন্ত palette জমা রাখতে পারবেন।
এবার একাধিক প্যালেট ব্যবহার করতে এডসেন্স বিজ্ঞাপন তৈরির সময় Palettes এর ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন। তাহলে পুরো লিস্টটি দেখা যাবে। এবার Control (পিসি) কিংবা Command (ম্যাক) বাটন টিপে ধরে একে একে সবোর্চ্চ চারটি প্যালেট পছন্দ করতে পারবেন। তারপর সাধারণভাবেই বিজ্ঞাপন তৈরির বাকি অংশগুলো শেষ করে আপনার ওয়েবসাইটে এডসেন্সের কোডটি বসিয়ে দিন।
এখন থেকে যতবারই পাঠক আপনার ওয়েবসাইটে ভ্রমন করতে, ততবারই ভিন্ন ভিন্ন রংয়ের বিন্যাস দেখতে পাবে। ফলে এক ঘেঁয়েমি কেটে যাবে এবং পাঠককে বিজ্ঞাপনগুলো আগের চেয়ে বেশি আর্কষিত করবে।
সবার জন্য রইল শুভ কামনা, ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [প্রতিযোগিতা] সারাদিন এডসেন্সের জন্য টিপস চান, যখন টিপস দিলাম তখন কই থাকেন?
- কিভাবে গুগল এডসেন্স/বিজ্ঞাপন পোষ্টের মধ্যে ডানে/বামে সরাবেন? [টিউটোরিয়াল]
- More Related Post এর পাশে কিভাবে বিজ্ঞাপন/গুগল এডসেন্স বসাবেন [প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন]
- গুগল এডসেন্স যখন বিরক্তির কারণ হয়ে পড়ে
- জনগুরুত্বপূর্ণ পোষ্ট – গুগল এডসেন্স একাউন্ট ব্যান এবং ওয়েবসাইট বিষয়ক একটি প্রসঙ্গ
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০০৯
{ 18 comments… read them below or add one }
domain sell এর বেপারে বিস্তারিত জানতে চাই…এগুলো নাকি ভালো resell price দায় ?
আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি তথ্য প্রদানের জন্য।
অনেক অনেক ধন্যবাদ জিন্নাত উল হাসান ভাই।সময় করে উত্তর দেয়ার জন্য।
হাসান ভাই একটু হেল্প করবেন প্লিয।
http://www.nijhumdip.com এই Domain টার জন্য একটা adsense account করেছিলাম । এখন http://www.shimanaperiye.com এই Domain টা কিনেছি তারপর word-press install করেছি।একটা ব্লগ বানানর ইচ্ছা আছে।এখন কি নতুন domain এর জন্য নতুন adsense account করতে হবে?নাকি আগের adsense account এর add use করা যাবে? Same কোড কি ভিন্ন ভিন্ন পেজে ব্যবহার করাযায়?
আর একটা প্রশ্ন Same addess & Bank account দিয়ে কি দুইটা addsense account করাযাবে?
আপনি একটি একাউন্ট দিয়েই ভিন্ন ভিন্ন সাইটে এডসেন্স ব্যবহার করতে পারবেন ,এজন্য ভিন্ন ভিন্ন channel ব্যবহার করবেন ।
Same addess & Bank account দিয়ে দুইটা addsense account করা যাবে না এতে ban হবার সম্ভাবনা রয়েছে ।
যতটুকু জানি same কোড ভিন্ন ভিন্ন পেজে ব্যবহার করা যায় ।
আপনি একটি একাউন্ট ব্যবহার করে যেকোনো সংখ্যক ওয়েবসাইটে বিজ্ঞাপন বসাতে পারবেন। একটি একাউন্ট সক্রিয় থাকলে ভুলেও অন্য একাউন্ট খুলতে চেষ্টা করবেন না, দুটোই ব্যান হয়ে যাবে।
খুবই ভালো লাগল । ভাইয়া seo এর জন্য কিছু পোস্ট দিলে ভালো হত ।
হাসান ভাই , আমার সাইট গুলা দেখে একটু মন্তব্য করেন ……
http://www.songofislam.com
http://www.dreambd.com
seo করতে চাচ্ছি , wp দিয়ে কি এই সাইট চালানো সম্ভব ?
এইইও নিয়ে হাসান ভাইয়ের অনেক অনেক পোস্ট। প্রায় জায়গাতেই তিনি এ বিষয়ে লিখেছেন। এবং এই বিষয়ে তিনি খুব বেশি গুরুত্ব দেন। আপনি এই ব্লগের বিভিন্ন পোস্টগুলো দেখুন… এসইও বিষয়ে আপনার অনেক স্বচ্ছ ধারণা হবে…
এডসেন্স নিয়ে চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
হাসান ভাই,
http://www.mysite.com/cat/1
http://www.mysite.com/cat/1.html
কোন লিংক্টা বেশি SEO ফ্রেন্ডলি?
আমার মনে হয় দুইটাই সমান গুরুত্ব বহন করে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.
আমিও তাই জানতাম!
কিন্তু কিছুদিন আগে আমাকে একজন বলল যে .html দেওয়া লিংক টা বেশি SEO ফ্রেন্ডলি!
ধন্যাদ এখন থেকে আশা রাখি এডে ক্লীকের পরিমান একটু হলেও বারবে।এখন আমি ওয়ার্ডপ্রেসের ভক্ত হয়ে গেছি।পরের টিউনটির অপেক্ষায় রইলাম।ধন্যাদ।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer =-.
ততক্ষন পযর্ন্ত শুভ রাত্রি।
এডসেন্স নিয়ে আরেকটি চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। হাসান ভাই, এডসেন্স ফর ডোমেইন নিয়ে একটু লিখলে উপকার হয়। চেষ্টা করেও মুল বিষয়টি বুঝতে পারিনি…
আমার শখানেকের বেশি ডোমেইন বসে আছে, কেবল একটিতে এডসেন্স ব্যবহার করেছি। মাঝে মাঝে একটা ক্লিক পাই। আমার কাছে বিষয়টি ফালতু মনে হয়, তাই এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।
এখান থেকে নাকি ডোমেইন বিক্রি করা যায় ভালো দামে?