ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?

by জিন্নাত উল হাসান on October 17, 2009 · 27 comments

in ওয়েবসাইট,ওয়ার্ডপ্রেস,ব্লগিং

ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ - এর পার্থক্য কি?

ছোটবেলায় স্যারেরা পরীক্ষায় দশটা প্রশ্নের মধ্যে অন্তত একটি পার্থক্য বিষয়ক প্রশ্ন দিতেন। যেমন – মানুষ ও গরুর মধ্যে ১০ টি পার্থক্য বর্ণনা কর। যেন স্যার মানুষ আর গরুর পার্থক্য জানেন না…. ;) আবার ওনারাই বলতেই টেবিল এঁকে নম্বর দিয়ে পার্থক্য লেখবি, তাহলে বেশি মার্ক পাবি।

জটিল!

যাহোক, কয়েকদিন আগে একটা ইমেইলে আমাকে এমনই একটি প্রশ্ন করা হয়েছে, ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গের মধ্যে পার্থক্য কি। বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনই ওয়ার্ডপ্রেসের জনকেরও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানেও তাকে একই প্রশ্ন করা হয়েছে। তখন মনে হলো প্রশ্নটি আসলেই জনগুরুর্ত্বপূর্ণ, তাই উত্তর দেয়া আবশ্যক মনে হল।

ওয়ার্ডপ্রেসের জনক ম্যাটের উত্তরের প্রথম লাইনটি ছিল ওয়ার্ডপ্রেস.কম হলো ভাড়া করা বাসার মতো আর ওয়ার্ডপ্রেস.অর্গ হল নিজের আপন বাসা। ভাড়া বাসায় যেমন কোনো কাজ করার আগে মালিকের অনুমতি নিতে হয় তেমনি ওয়ার্ডপ্রেস.কমেও পরিবর্তন আনতে ওয়ার্ডপ্রেসকে পয়সা দিতে হয়। জানপ্রান দিয়ে ব্লগের পেছনে খাটলেও লাভ নাই, ভোগ করতে পারবেন না, পয়সা দিতে হবে। আর পয়সাই যদি দেবেন তাহলে ভাড়া বাসায় থাকবেন কেন, নিজের গর্বিত মালিক হউন।

নিজের হোস্টিং সুবিধা থাকলে ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করুন এবং সুখী হউন।

বুঝতে পেরেছেন?

এখনও বুঝেন নাই, ঠিক আছে। বাচ্চাকালের মতো টেবিল একেঁই বুঝিয়ে দিচ্ছি।

 ওয়ার্ডপ্রেস.কমওয়ার্ডপ্রেস.অর্গ
ভাড়া করা বাসার মতো, কারণ ব্লগের আসল মালিক ওয়ার্ডপ্রেসআপনার নিজের বাসা, কারন ব্লগের ১০০% মালিক আপনি।
সকল নিরাপত্তা, আপডেটের দায়িত্ব ওর্য়াডপ্রেসের।সকল দায়িত্ব আপনার, তাই সর্তক হউন
একই ধরাবাধাঁ বোরিং ডিজাইনের মধ্যে আপনাকে ঘুরপাক খেতে হবেযেমন খুশি তেমন করে সাজান আপনার ব্লগ, ইন্টারনেটে হাজার হাজার ফ্রি থীম পাওয়া যায়।
ওয়ার্ডপ্রেসের ফিচারের দূবলর্তাগুলো পূরণ করে প্লাগইন সমূহ। এখানে প্লাগইন ব্যবহারের কোনো সুবিধা নেই।ইচ্ছেমতো প্লাগইন ব্যবহার করুন। নো চিন্তা ডু ফুর্তি।
সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের কোনো সুযোগ নেই, বিজ্ঞাপন প্রদর্শণ নিষিদ্ধ।যত ইচ্ছে, যেখানে ইচ্ছে বিজ্ঞাপন বসান। আপনিই রাজা!
ইচ্ছেমতো ফাইল আপলোড করা সম্ভব নয়, ক্ষমতা সীমিত।আপনার ওয়েবসার্ভার / হোস্টিং ভরে না যাওয়া পযর্ন্ত আপলোড করুন।
টাকা না দিলে আপনি নিজের ডোমেইন ব্যবহার করতে পারবেন না। ফলে সাবডোমেইন দিয়েই কাজ চালাতে হবে। যেটা প্রফেশনাল ব্লগারদের জন্য দৃষ্টিকটু।ইচ্ছেমতো ডোমেইন/সাবডোমেইন ব্যবহার করুন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাঙ্খিত ফলাফল লাভ করুন।
সীমিত উইজেটযত ইচ্ছে উইজেট ব্যবহার করুন

 
আপাতত এই কয়েকটি পয়েন্টই মনে পড়ছে। খারাপ ছাত্র তো তাই মনে রাখতে পারি না। একটু অপেক্ষা করেন, স্যার সরলেই অন্যের ওয়েবসাইট থেকে টুঁকে দেবো। ততক্ষন পর্যন্ত আপনাদের কিছু মনে পড়লে জলদি জলদি জানান।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 26 comments… read them below or add one }

মোঃ সোলায়মান January 28, 2010 at 3:03 pm

শুধুমাত্র ডোমেইন কিনলেই কি নিজস্ব সার্ভারে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরী করা যাবে কিনা?

Reply

EBRAHIM SHAH January 11, 2010 at 8:00 pm

পার্থক্যটা ভালই লাগল।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of parallel capacitor =-.

Reply

সাম্য January 6, 2010 at 12:39 am

কি,কাকে বলে, কয় প্রকার, কেন, সব এক জায়গাই দিয়া দিলেন? হাসান ভাই আপনে গ্রেট্টট

Reply

পান্থ বিহোস October 22, 2009 at 11:35 pm

আর কোনো নতুন খবর?
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> ওয়ার্ডপ্রেস ২.৮.৫ আপগ্রেড করে নিন দ্রুত… =-.

Reply

পান্থ বিহোস October 18, 2009 at 11:16 pm

হাসান ভাই, একটা মেইল পাঠিয়েছি আপনার জিমেইলে। প্লিজ একটু জানাবেন…

Reply

পান্থ বিহোস October 18, 2009 at 11:01 pm

হাসান ভাই, সালাম নিন। কেমন আছেন?
সাম্প্রতিক লেখা উইডজেটটি বাদ দিয়েছেন কেন? এতে করে সমস্যা হচ্ছে খুব। এটি দ্রুত ফিরিয়ে আনুন… প্লিজ !!!

Reply

Masud October 18, 2009 at 12:35 pm

অনেক ভাল একটি পোষ্ট ভাইয়া

Reply

rumma October 18, 2009 at 10:28 am

আমার মাথায় এখনো কিছুই ঢুকেনাই।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

পান্থ বিহোস October 18, 2009 at 11:30 pm
micromission October 18, 2009 at 9:30 am

হাসান ভাই আমি একটি সাইট বানিয়েছি যার হোম পেজ আপলোড করেছি যদি একটু দেখে মন্তব্য করতেন। আর আপনার পোষ্টগুলোর জন্য ধন্যবাদ। আমি অনেকদিন যাবৎ আপনার মেইল সাবস্ক্রাইবার কিন্তু মন্তব্য করি কম। কারণ আমার মন্তব্য করার বা লেখার হাত ভাল না।

Reply

জিন্নাত উল হাসান October 18, 2009 at 10:05 am
তন্ময় October 18, 2009 at 9:06 am

ভাইয়া, মন থেকে দোয়া করবেন প্লিজ, যেন আপনার মত খারাপ ছাত্র হতে পারি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.

Reply

Masud October 18, 2009 at 12:36 pm

আপনার একার জন্য না, আমাদের সকলের জন্য করতে হবে

Reply

Disitalman October 22, 2009 at 11:10 am

আমার জন্য কিন্তু স্পেসাল দোয়া চাই।নাহলে কিন্তু খবর …………………….

Reply

zhsoykot October 18, 2009 at 7:46 am

আমি তো এসব বুঝিনা, পড়ে পড়ে দেখি কিছু শেখা যায় কিনা।

Reply

shohan October 18, 2009 at 1:09 am

হাসান ভাই,আপনার লেখার হাত সত্যি চমৎকার!
কিছু জানা ছিল,আরো কিছু জানলাম,আরো জানতে চাই…!
.-= shohan এর সর্বশেষ পোষ্ট >> Threadless Tshirt Giveaway at jaypeeonline.net =-.

Reply

Rafiur October 17, 2009 at 11:27 pm

কমেনন্ট থেকে দুইটা জিনিস চোখে পরল
১ | আরাফাত রহমান এর কমেন্ট হতে “ওয়ার্ডপ্রেস সিডিএন ব্যাবহার করে বলে আপনার ব্লগ দ্রুত লোড হবে”।এই সিডিএন টা কি একটু বুঝিয়ে বলবেন।

২| আর হাসান ভাই পোষ্ট লিখার সময় HTML ইউজ করা জায় জানি কিন্তু CSS কিভাবে ইউস করে।

আর পোষ্ট সম্পরকে আমার মন্তব্য হলো বড়ির মালিক আর ভারাটিয়া কি এক কথা হলো।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer =-.

Reply

আরাফাত রহমান October 19, 2009 at 8:17 am

CDN সম্পর্কে এখানে কিছু জিনিস জানতে পারবেন – http://en.wikipedia.org/wiki/Content_delivery_network
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.

Reply

আরাফাত রহমান October 17, 2009 at 10:17 pm

অনেকগুলো কথা সংক্ষেপে লিখলাম তাই গুছিয়ে বলতে পারলাম না। দুঃখিত!
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.

Reply

আরাফাত রহমান October 17, 2009 at 10:15 pm

ওয়ার্ডপ্রেস.কম এর সবচে বড় সুবিধা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোড ব্যালান্সিং ইত্যাদি ওয়ার্ডপ্রেসের হাতে। সুতরাং আপনার ব্লগের ডাউনটাইম হবার সম্ভাবনা প্রায় শূন্য। ওয়ার্ডপ্রেস সিডিএন ব্যাবহার করে বলে আপনার ব্লগ দ্রুত লোড হবে।

যদি আপনি নিজের হোস্টিংএ ব্লগ সেটআপ করেন তাহলে এগুলো আপনাকে নিজেকে করতে হবে। আপনার ব্লগ যদি জনপ্রিয় হয় এবং প্রতিদিন অনেক হিট হয় তাহলে এ বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। ওয়ার্ডপ্রেস.কম এ এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.

Reply

Masud October 18, 2009 at 12:37 pm

ভাইয়া ওয়ার্ডপ্রেস সিডিএন টা কি?

Reply

পান্থ বিহোস October 17, 2009 at 8:36 pm

লেখক বলেছেন : খারাপ ছাত্র তো তাই মনে রাখতে পারি না। একটু অপেক্ষা করেন, স্যার সরলেই অন্যের ওয়েবসাইট থেকে টুঁকে দেবো। ;) :D

হাহ্ হাহ্ হা:…….. :) :D

Reply

Lasik Reviews October 17, 2009 at 8:10 pm

ভাল লাগল। ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর যেতে পারি। টেবিলটি কী HTML এ এডিট করে দিয়েছেন? নাকি ওয়ার্ডপ্রেসে করা যায়?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.

Reply

জিন্নাত উল হাসান October 17, 2009 at 8:26 pm

ওয়ার্ডপ্রেসে HTML View দিয়ে লেখার মাঝে মাঝে HTML এবং CSS এর কোড বসিয়ে দেয়া যায়।

Reply

রনি পারভেজ October 17, 2009 at 7:53 pm

ধন্যবাদ। দুই-একটা জানতাম। বাকিগুলো নতুন।

Reply

Nazir Hossain October 17, 2009 at 7:22 pm

ভাবলাম একটু অন্যের দেখে লিখি এবং সার এর সুনাম অর্জন করি কিন্তু না অন্যরা খাতায় যা লিখছে সার তা আগেই বলে দিছে। তাই আর নতুন কিছু লেখার সাহস পেলাম না। ধরা খেয়ে যেতে পারি।

Reply

Leave a Comment

{ 1 trackback }

Previous post:

Next post: