আগের পোষ্টে জিজ্ঞাসা করেছিলাম কে কি শিখেছেন, সবাই বললেন অনেক কিছু শিখেছি। কিন্তু অধিকাংশই কিছু করে দেখাচ্ছেন না। কিছু প্রমাণ করা শুরু না করতে পারলে তো বিদ্যার মূল উদ্দেশ্যই বৃথা হয়ে যাবে। ধীরে ধীরে সব ভুলে যাবেন।
এই ধরুন ওয়েব ডাইরেক্টরীর কথা। বেশ কিছু ব্লগারকে ডাইরেক্টরির স্ক্রিপ্টটি দিয়েছিলাম। তারপর কারোও কোনো খবর নাই। কি ভাই কিছু আপডেট দেন?
যাহোক, পান্থ বিহোসই একমাত্র আমাকে নিয়মিত আপডেট দেয় কি করছে, কিভাবে করছে, কেন করছে। গত সপ্তাহে জানালো ডাইরেক্টরি সেটআপ দিতে চেষ্টা করেছে, কিন্তু বেশ কয়েকবার বৃথ্য হয়েছে। তাই নিজের ঘাড়েই দায়িত্ব নিলাম এবং আমার নিকট থেকে কেনা ডোমেইন আর হোস্টিংয়ে ডাইরেক্টরি সেটআপ দিলাম। উল্লেখ্য পান্থই প্রথম আমার নিকট থেকে ৪টি ডোমেইন এবং একটি হোস্টিং কিনেছিল।
যাহোক, পুরো প্রক্রিয়াটি সবার জন্য তুলে দিলাম, আশা করি কাজে লাগবে।
এক
প্রথমে আপনার হোস্টিংয়ের কন্টোল প্যানেল ব্যবহার করে MySQL এ একটি ডেটাবেজ তৈরি করুন। এ বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে কিভাবে cPanel এ MySQL ডেটাবেজ তৈরি করবেন পোষ্টটি পড়ে দেখতে পারেন।
দুই
এবার phpLD এর .zip ফাইলটি winzip/winrar/winace কিংবা সমধর্মী কোনো প্রোগ্রাম ব্যবহার করে আনজিপ করুন। যতদূর সম্ভব xp/vista তে আনজিপ করার অপশন আছে। তারপর include ফোল্ডারে গিয়ে config.php.new ফাইলের নাম পরিবর্তণ করে config.php রাখুন।
তিন
হোস্টিংয়ের যে ফোল্ডারে phpLD ইনস্টল করতে চান, তাতে কেবলমাত্র phpLD এর ভেতরে থাকা ফাইলগুলোই আপলোড করবেন। phpLD ফোল্ডারটি সরাসরি আপলোড করবেন না।
চার
ধরুন আমি http://bn.jinnatulhasan.com/ এর ভেতরে একটি ফোল্ডার directory তে স্ক্রিপ্টটি ইনস্টল করব। এবার ব্রাউজার ব্যবহার করে install ফোল্ডারটিতে যান। তাহলে আপনাকে যেতে হবে http://bn.jinnatulhasan.com/directory/install ঠিকানাতে। তাহলে স্ক্রিপ্টটি ইনস্টলের জন্য স্ক্রীন আসতে থাকবে। প্রথম দুটো স্ক্রীনে কিছুই করার নেই। তাই Next চাপতে থাকুন।
এবং
পাঁচ
এবার তৃতীয় স্ক্রীনে এসে ডেটাবেজের বিবরণগুলো বসিয়ে দিন এবং Next চাপুন।

ছয়
পরের স্ক্রিনেও কিছু করার নেই, তাই Next চাপুন।

সাত
এবার Administrator এর বিবরণ দিন। প্রথমটি এডমিনের user name (লগইন করতে প্রয়োজন হবে), এডমিনের নাম (ইমেইল এবং অন্যান্য ক্ষেত্রে প্রকাশিত হবে), পাসওর্য়াড এবং ইমেইল দিন। অত:পর Next চাপুন।

আট
ব্যাস শেষ হয়ে গেল আপনার PhpLD ইনস্টল প্রক্রিয়া। ব্যবহারের আগে install ডাইরেক্টরির index.php ফাইলটি ডিলিট করে দিন এবং include ডাইরেক্টরিতে থাকা config.php ফাইলটি পারমিশন 444 করে দিন।

আগের পোষ্টে ডাইরেক্টরি নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজ তেমন কিছু বলব না। শুধু দুটি কথা বলি। অনেকেই দেখা যাচ্ছে blogspot কিংবা wordpress ব্যবহার করে ডাইরেক্টরি বানাচ্ছেন। এতে দোষের কিছু নেই। কিন্তু এ দুটোই ব্লগিংয়ের সফটওয়ার, তাই এগুলো ডাইরেক্টরির কাজে ব্যবহার করাটা গরু দিয়ে হাল চাষ করার মতো। জমি চাষ হবে ঠিকই কিন্তু সময় এবং চাষের ধরন পরিবর্তণ হয়ে যাবে।
PhpLD দিয়ে ডাইরেক্টরি বানানোর সুবিধা অনেক বেশি, এটি সার্চ ইঞ্জিন বান্ধব, সহজে আপডেট করা যায় এবং বড় কথা এটি আপনার পরিশ্রমকে যর্থার্থভাবে মূল্যায়ণ করবে। পাঠকেরা সহজেই ক্যাটাগরী ধরে লিংক খুঁজে পাবে।
সবার জন্য রইল শুভ কামনা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] ওডেস্ক এর বিভিন্ন স্কিল টেস্ট পাস করে আজই কাজ পেতে চেষ্টা করুন
- [অতিথি পোষ্ট] Jetpack – আপনার ব্লগের ওয়ার্ডপ্রেস ডট কমের প্লাগইনগুলো ব্যবহার করুন একত্রে
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- প্রতিযোগিতা (দামি পুরষ্কার আছে!) অনলাইনের আয় কত প্রকার ও কি কি?
- [অতিথি পোষ্ট] কিভাবে cPanel এ MySQL ডেটাবেজ তৈরি করবেন?
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ২.৮
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?



{ 37 comments… read them below or add one }
হাসান ভাই, আপনি তো এই ডিরেক্টরিটি কিনেছিলেন। আপনি কি ডিরেক্টরির এই সাইট থেকে আপডেট ভার্সনটা দিতে নামাতে পারবেন এখন? মানে আপনার এক্সেস কি এখনো আছে? উল্লেখ্য বর্তমানে পিএইচপি লিংক ডিরেক্টরি‘র ৪.১ ভার্সন চলছে। ডেমো সাইটে ঢুকে তো আমার মাথা পুরা আউলা। জটিল করছে। যাই হোক জানাবেন কিন্তু…
প্রিয় হাসান ভাই, প্লিজ রিপ্লাই দিন… প্লিজ…
চেক করে দেখেছি, ২০ ডলার দিতে হবে।
হাসান ভাই আপনার দেয়া script টি দিয়ে একটা ডাইরেক্টরী বানালাম http://dofollowonline.com
আপনি লিংক সাবমিট করলে অনেক খুশি হতাম । ভাইয়া ডাইরেক্টরীতে একটা সমস্যা হয়েছে কেউ লিংক সাবমিট করলে তার কাছে verification mail যায় না । একটু সাহায্য করেন প্লিজ ..
হাসান ভাই directory তে এডসন্স আর analytics এর কোড কোথায় বসাব …২ টা প্লাগিন আছে (adsense center , adsense vertical) এগুলোতে কোড বসানোর জায়গা নেই, পাবলিশার আইডি বসাতে বলে ।
হাসান ভাই আপনি কি http://www.linkencyclopedia.com এই wed directory টা visit করেছিলেন? আপনার দেয়া script টা দিয়ে বানানো। আজ ৩য় দিন এখন পরযন্ত ৩০০ লিংক আমি নিযে এড করেছি আর ৮০ টা লিংক এড করেছে ভিযিটর রা।
জিন্নাত উল হাসান ভাই permission 444 করে ছিলাম আমি কিন্ত কেন যেন permission change হয়ে আগের permission হয় যায় 444 থাকেনা ।
ডাইরেক্টরিতে থাকা config.php ফাইলটির পারমিশন 444 কিভাবে করব ?
যেকোনো FTP Software দিয়ে লগইন করে config.php ফাইলের উপর right-click করে Properties এ যান এবং সেখানে থেকে permission 444 করতে পারবেন।
জিন্নাত উল হাসান ভাই niche directory বলতে কি বুঝাতে চেয়েছেন যদি দয়া করে বুঝিয়ে বলতেন
জিন্নাত উল হাসান ভাই আপনার অনুপ্রেরনা পেয়ে web directory বানালাম এখন আপনি যদি আপনার সাইট গুলো আমার করা http://www.linkencyclopedia.com এই directory তে submit করতেন তাহলে আরো বেশি অনুপ্রানিত হতাম ।
এই পোষ্টটা পরে এতই অনুপ্রেরনা পেয়েছি যে পরার ১ মিনিট এর মধ্যে web directory বানানোর সিদ্ধান্ত নলাম। একটা domain কিনলাম http://www.linkencyclopedia.com এখন হাসান ভাই এর দেয়া script filezilla দিয়ে hosting এ আপ করতেছি।দেখি কি হয়
directory script ভালভাবেই কাজ করছে, এখন শুধু data বসানোর শুরু করুন এবং অপটিমাইজেশন করুন। তবে আমি niche directory বানানো বেশি উৎসাহ দেব। এতে করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে বার্ষিক ফি’র বদলে তাদের বিবরণ বসাতে পারবেন।
সবকিছুই চেষ্টা করুন, একটা না একটাতে সফলতা পেয়ে যাবেন।
শুভ কামনা রইল।
hasan vai ami web site banate chai kintu ami sompornno anari
apnar blog a asar por bujte parlam apni akmatro amar somassa
somadhan? janina apni amake somoy diben kina? aami ottanto oo
dhorjo chara ? ameke akta guide line diben pls?? janina apni to abar prochondo basto manush??? ooo amar mob–01711330437 apni jodi hotat vole ph koren tai dia dilam
ভাই আমার তো প্রাথমিক ধারনাই নাই, আমার কি কোন প্রশিখন নিতে হবে?
মাসুদ ভাই কাহিনী কি? আপনি দেখি ২৯০ টা মন্তব্য করে ফেলছেন !!! বিহোস ভাইয়ের (২১৮+১৩২=৩৪০) সাথে পাল্লা লাগাইছেন নাকি?ভাল চালিয়ে যান।হেঃ হেঃ আমিও আছি, আশেপাশেই…
ভাইয়া আপনি দেখা যায় ধরইরা ফেলাইছেন.. আপনিও আসেন..
ফুল স্পিড নিয়ে মন্তব্য করুন
ধন্যবাদ ভাইয়া..
আমার কথা কি ভুলে গেলেন নাকি????????????Century (102* আপারাজিত) পুর্ন করলাম কেউ Congratulations জানাইলেন না
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Feature Rich Multi-Touch Desktops For Windows 7 : Gateway One ZX6800, ZX4800 All-in-Ones =-.
অনেক অনেক অভিনন্দন, আপনার জন্য রইল গাঁদা ফুলের মালা
যাই হোক একটা ভুল-বোঝাবুঝির যার ব্যাখ্যা নিম্নেরূপ :
আসলে ডিজিটালম্যান ভাই যখন কমেন্ট করেন “… … html দিয়ে আর কি হবে…” তখন মাসুদ ভাই তার কমেন্টে ফ্রি cPanel hosting গুলোর ঠিকানা দিয়েছিলেন যাতে আপনি এগুলো আর ফ্রিসাবডোমেইন ব্যাবহার করে আস্তে আস্তে wordpress টা আয়ত্তে নিয়ে আসেন,একমাত্র তারপরই হোস্টিং + ডোমেইন কিনে প্রোফেশনাল ব্লগিং শুরু করতে পারেন।আর cPanel hosting গুলোর ঠিকানা দেবার কারন cPanel এর সাহায্যেই সবচেয়ে সহজে wordpress install করা যায়।এতে নূন্যতম html জ্ঞানেরও দরকার হয় না।
সমস্যারও সমাধান হয়ে গেছে।ধন্যবাদ আয়ন ও মাসুদ ভাই।আসলে আমি শুধু Html সম্পর্কে অল্প কিছু জানি।তাই মন্তব্য গুলো কাজে আসবে।ধন্যবাদ!
বেশি না।অসুবিধাও নেই।হাসান ভাই আপনার মন্তব্য ইমেইলে আসেনা কেন?কন্টাক্ট পেজ থেকে আপনি কি ভাবে দেখতে পান যে কে কি লিখল?যদি এটা এইচটিএমএল কোডের মাধ্যমে হয় তাহলে উত্তর দিন প্লিজ।
যোগাযোগের পাতার পুরোটা ইমেইল আকারে আমার ইনবক্সে চলে আসে। তারপর আমি তা দেখে উত্তর দেই।
যোগাযোগের ফরমটি বানানোর জন্য আমি ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন ব্যবহার করেছি।
সরাসরি ইমেইল দেই না, তাতে স্প্যামিং বেশি হয়।
ধন্যবাদ।এই মন্তব্য টা ইমেইলে গিয়েছিল।
ধাপে ধাপে সুন্দর বর্ণনা।
অনেক ধন্যবাদ।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.
আমিতো নতুন পেছন থেকে আসতে হবে ।
এটা ভাইয়া আগে localhost এ সেটআপ করেছিলাম। ভাইয়া এটার কিছু ভাল skin এর address দিলে ভাল হত।
http://disitalman.50webs.com
হাসান ভাই অন্য কোন কিছু জানি না শুধু এইচটিএমএল দিয়ে আর কি হবে।
ভাইয়া আপনি প্রথমে ভাল কোন ফ্রি হোষ্টিং দিয়ে চেষ্টা করুন যেগুলোতে cpanel আর wordpress 1 click install আছে, তারপর আস্তে আস্তে blogging আয়ত্বে চলে আসবে তারপর paid এ আসুন।
কারন প্রথমে আপনি অনেক ভূল করবেন আবার নিজে চেষ্টা করে ঠিক ও করবেন। এভাবেই আপনি অনেক কিছু শিখবেন।
এটা আমার নিজের অভিং্গতা থেকে বললাম। ফ্রিতে হোষ্টিং করার জন্য আপনি hostaider.com বা hostecs.net ব্যবহর করতে পারবেন। ওখানে cpanel আর wordpress 1 click install আছে।
এটা মনে হয় আপনি অয়ন ভাইকে বলতে চেয়েছিলেন।কিন্তু আমারো খুব কাজে আসবে।
না ভাইয়া এটা আপনাকেই বলেছি, অয়ন ভাইয়া তো অসাধারন একজন ব্লগার
তাহলে আমারি ভুল।আমি বেশি কিছু জানি না।আর কী।
ঘটনা কোন দিকে এগুচ্ছে জানি না, তবে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে ফেলতে অনুরোধ করা হচ্ছে।
হাসান ভাই আমি এটা ইন্সটল করতে পেরেছিলাম কিন্তু phpLD এর অরিজিনাল কপি একটা সাবডোমেইন বা ফ্রিডোমেইনে ব্যাবহার করতে নিজের কাছেই খারাপ লাগে,আর সাবডোমেইন বা ফ্রিডোমেইনের কোনো ডাইরেক্টরীতে ডেডিকেটেডলি কোনো কাজ করা সম্ভব নয়,কারন কোনো ভবিষ্যত্ নেই।যেহেতু স্টুডেন্ট তাই ইচ্ছা থাকলেও অনেক কিছু করা হয়ে ওঠে না
( ।
আমি যেই হোস্ট ব্যবহার করছি আমি তাদের সাথে আর চুক্তি নবায়ন করছিনা।সামনের বছর আপনার কাছ ২000 টাকার প্যাকেজটা আরেকটা ডোমেইন সহ কিনব ইনশাআল্লাহ
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Feature Rich Multi-Touch Desktops For Windows 7 : Gateway One ZX6800, ZX4800 All-in-Ones =-.