আজকাল অফিসের কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তাই এই ব্লগ তো বটেই আমার অন্য ব্লগগুলোতেও সময় দিতে পারছি না। এই ব্লগে এই মাসে আজ পযর্ন্ত ১৪টি পোষ্ট করেছি যেখানে গতমাসে করেছিলাম ২৮ টি। আর অন্য ব্লগগুলোর কথা নাইবা বললাম।
তাই আমি ২/৩ অতিথি ব্লগার/লেখক খুঁজছি।
তাদের কাজ কি হবে?
তারা প্রতিদিন কিংবা দুয়েকদিন পর পর বিভিন্ন বিষয়ে (যেসব ক্যাটাগরি দেখতে পাওয়া যাচ্ছে) লেখা জমা দেবেন। আমি যাচাই বাছাই করে, সংশোধন করে লেখাগুলো প্রকাশ করব। তবে সব লেখা যে প্রকাশিত হবে তার তো নিশ্চয়তা দিতে পারছি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা অনলাইনে আয়ের বিষয়গুলো সম্বন্ধে ধারনা পরিস্কার না থাকলে ওইসব বিষয়গুলো থেকে লেখকদের দূরে থাকতে অনুরোধ করা যাচ্ছে।
কপিপেষ্ট লেখা থেকে দূরে থাকুন, অন্য ওয়েবসাইট থেকে তথ্য ব্যবহার করলে উল্লেখ করুন। আর শব্দ থেকে শব্দ অনুবাদ পরিহার করতে হবে।
একটা অনুরোধ: ব্লগ লেখার সময় বানান এবং শব্দচয়নে বিশেষ নজর দিতে হবে। কোনো ডিজুস জেনারেশনের শব্দ গ্রহন করা হবে না; যেমন- জিগস, তার্পর, এম্নিতে, ধইন্যাপাতা ইত্যাদি।
এখানে লিখে কি লাভ?
কোন লাভ নাই, আমার ব্লগটি যেহেতু অলাভজনক তাই এই মুহুর্তে কোনো সম্মানী দিতে পারছি না। তবে কোনোদিন…
দু:খিত
কেবলমাত্র প্রোফাইলে একটা ছবি দেখাতে পারবেন। সাথে সাথে প্রোফাইলে নিজের সম্বন্ধে দু’চার কলম লিখতে পারবেন, নিজের ওয়েবসাইটের ঠিকানা দিতে পারবেন। তার চেয়ে একটা বড় সুবিধা হবে, তা হলো ওয়ার্ডপ্রেসে এবং HTML view তে লেখার অভিজ্ঞতা হবে। আর আমার সংশোধনের পরে পুনরায় লগইন করে পোষ্টগুলোতে কোডগুলো পরীক্ষা করে দেখতে পাবেন। আর লেখার অভিজ্ঞতা তো বাড়লই।
এর পরেও আগ্রহী?
মন্তব্যের ঘরে আপনার আগ্রহের কথা জানান, আপনার একাউন্ট আপগ্রেড করে দেয়া হবে।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ১]
- [অতিথি পোষ্ট] ওয়ার্ডপ্রেস ২.৮.৫ এখন উন্মুক্ত
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- একদিনের সেলিব্রেটি আর ব্লগিং আড্ডা
- টাইমের চোখে গত শতাব্দীর সেরা প্রযুক্তি ব্যর্থতার লিষ্ট
- গুগল স্ট্রীট ভিউ এল যুক্তরাজ্যে
{ 48 comments… read them below or add one }
যারা যারা অতিথি লেখকের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদের একাউন্ট আপগ্রেড করা হয়েছে।
জিন্নাত উল হাসান ভাই, লেখকদের পাশাপাশি পাঠক-ছাত্রদেরও একাউন্ট আপগ্রেড ব্যপারটির অনুরোধ রাখলাম।।
কি সুবিধা চান বলুন?
আমি লিখতে চাই অনলাইন আয়,ওয়ার্ডপ্রেস,ব্লগিং,টিপস্,সফ্টওয়ার ইত্যাদিতে লিখতে চাই
জিন্নাত ভাই,
আমি লিখতে চাই।
আমার আইডি: sajjadbd
হাসান ভাই আমিও লিখতে চাই
, আমার একাউন্ট আপগ্রেড করে দিবেন প্লিজ।
অতিথি লেখক হিসাবে লিখতে চাই। অভয় দিলে একটি হিসাব খুলতে পারি….
এত লেখকের মাঝে আমার স্থান মনে হয় হবে না। হাসান ভাই ওয়েটিং সিষ্টেম কি আছে? থাকলে এই লাইনে রাইখেন।
এই ব্লগে একটি একাউন্ট তৈরি করে যোগাযোগ ফরমে ইউজার নেম পাঠিয়ে দিন। লিখবার অনুমতি দেয়া হবে।
ধন্যবাদ।
জ্ঞান হচ্ছে ভাল লেখার ভিত্তি ও উৎস, এই মূর্খের দ্বারা কি আশাকরা যায় ?
অতিথি লেখক হতে ইচছুক।
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Fish – Golden White Cloud =-.
Dear Hasan Vai,
Happy for getting newsletter from you.
As You Know I am very much new in this regards.
Now I am just reading your various informative articles published in your and somewherein web sites.
Hope In future I will be your guest writer in future in your web page.
At this time I am trying to made some documents (informative which can be publish) as blog, after that I will start witha new sprit. Hopefully believe You will help me when I feel your importancy about blogging.
One request: would you please kindly tell me about the topic you want topics to publish.
Best wishes
kabir
Bangladesh
.-= Kabir এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.
অতিথি লেখক হতে ইচছুক।
আপনার কি কোনো একাউন্ট আছে, না থাকলে একটা সৃষ্টি করে ফেলুন। তারপর আমি আপগ্রেড করে দেব।
আগ্রহের জন্য ধন্যবাদ
আমি লিখতে খুবই আগ্রহী,কিন্তু আমি কোন কোন বিষয়ে লিখতে পারব তা বুঝতে পারছিনা। আমি একবারে নতুন ব্লগিং জগতে। তাই কোন বিষয়ে লিখা যাবে তা যদি জানাতেন। ধন্যবাদ।
ভাই আমি হাত তুললাম। আমাকে কি করা যায়?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.
হাসান ভাই,
ধন্যবাদ আপনাক, এরকম সময়উপযোগী একটি সিদ্ধান্ত নেবার জন্য। আমি নিজেও অনেকটা আশাহত ছিলাম আপনার নিয়মিত আপডেট না পেয়ে। অশেষ ধন্যবাদ অতিথী লেখকদের সুযোগ দেবার জন্য।
আমাকে লিখতে দেয়ার আন্দোলন… স্যরি, আবেদন করছি। অনুগ্রহপূর্বক আবেদন মঞ্জুর করা হোক।
আপনার কি কোনো একাউন্ট আছে, না থাকলে একটা সৃষ্টি করে ফেলুন। তারপর আমি আপগ্রেড করে দেব।
ধন্যবাদ
আমার এই আইডি কি আপগ্রেড করা যায়?
আপনার একাউন্ট আপগ্রেড করা হয়েছে
হাসান ভাই আমিও আগ্রহি।আমার কাছ থেকে seo,online earning বিষয়ক লেখা শোভা পাবে না।তাই আমি প্রযুক্তি ও সারা বিশ্ব বিভাগে লিখতে আগ্রহি।
আপনার একাউন্ট আপগ্রেড করা হয়েছে, লিখতে শুরু করতে পারেন।
ভাইয়া, আমার ও আগ্রহ ছিলো, আমি বোধ হয় আপনাকে ৩ টা লেখা পাঠিয়েছিলাম যার ভেতর একটি আপনি প্রকাশ ও করেছেন, তাই যদি মনে করেন…
আপনার একাউন্ট আপগ্রেড করা হয়েছে
ধন্যবাদ ভাইয়া।
হাসান ভাই, কেমন আছেন? একটা অপ্রাসঙ্গিক কথা: একবার কোন্ পোস্টে যেনো বলেছিলেন, অধিকতর সাশ্রয়ী দামে একটা হোস্টিং প্ল্যান দেয়ার কথা চিন্তা করছেন। ওটার কী খবর? আর ব্যাংকে টাকা জমা দেয়ার ব্যাপারেই বা কী করলেন? প্লিজ জরুরি ভিত্তিতে জানান…
হাসান ভাই আরো বলছিলেন হয়তো সামনে আরো ব্যান্ডউডথ বাড়িয়ে দিবেন।সেই প্রসঙ্গেও কিছু বলবেন আশা করি।আর একসাথে ৫টা ডোমেইন কিনলে Godaddy তে সম্ভবত Privacy রক্ষা করা হয় যাতে সাইটের মালিকের কোন তথ্য না দেখা যায়।সে রকম কোন সুবিধা কি দেওয়া সম্ভব?আর ডোমেইন নেইম ১ বছর পর নিজের নামে রেজিষ্ট্রি করতে হলে কি করতে হবে তাও জানাবেন আশা করি।
এই পোষ্ট অতিথি লেখক সম্বন্ধীয় মন্তব্য আশা করেছিলাম। যাহোক, হোস্টিংয়ের কথা যেহেতু এসেই গেছে, তাই বলছি আশা করি শুক্রবার/শনিবারের মধ্যে নতুন সুলভ প্যাকেজ উপস্থাপন করতে সর্মথ হব।
ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।
ধন্যবাদ।
অপেক্ষা করছি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Brief On FeedBurner. =-.
Wordpress বিষয়ক টিউটোরিয়াল লিখতে চাইলে এই ৫০টা টিউটোরিয়াল দেখতে পারেনঃ http://net.tutsplus.com/articles/web-roundups/top-50-wordpress-tutorials/
আমি ও চাই কিন্তু হাসান ভাই আপনি তো জানেন আমার জগ্যতা নেই।
হাসান ভাই ছাড়া এই ব্লগের নিয়মিত সদস্যদের মাঝে পান্থ ভাই, সজীব ভাই আর তন্ময় ভাইয়ের লেখার হাত ভাল।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Win a Super-cute App Icon Pillow! =-.
ধন্যবাদ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Brief On FeedBurner. =-.
সহমত।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Famous & Mostly Used Screen Printing Ink =-.
আমার জন্য লেখাটা অপেক্ষাকৃত সহজ হতে পারে কারন এক সময় অনেক ঘাটাঘাটি করেছি আর এখন হার্ডডিস্কে প্রায় 20 GB Blogging, Wordpress, SEO বিষয়ক Resource আছে।কিন্তু সমস্যা হল নিজের ব্যাক্তিগত জীবনের ক্রান্তিকাল পাড় করছি।Virtual Life এ সময়,মনযোগ কিছুই দিতে পারছি না সেভাবে। মাথায় প্ল্যান গিজ গিজ করছে কিন্তু ব্যাক্তিগত সমস্যার কারনে নিজের ব্লগ/সাইট ও বানাতে পারছি না।দেখি, সব কিছু গোছায় তুলতে পারলে হাসান ভাইকে অতি নিকৃষ্টমানের হলেও কোন লেখা দিতে পারি নাকি।হাসান ভাই, অদূর ভবিষতে অলৌকিক ভাবে কোন লেখা প্রসব করাতে পারলে আপনার ইমেইলে তা pdf+rtf করে পাঠায় দিব,ইনশাল্লাহ।ভাল থাকুন
ভাইয়া হতে আগ্রহী, কিন্তু বাংলাতে আমার বানান ভুল যায়…
চেষ্টা করতে দোষ কোথায়? আপনার একাউন্ট আপগ্রেড করা হয়েছে।
দেখি ভাইয়া চেষ্টা করব… না পারলে তো আপনি আছেনই
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Threadless Tshirt Giveaway at jaypeeonline.net =-.
অভিন্দন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Brief On FeedBurner. =-.
ধন্যবাদ ভাইয়া
অতিথি লেখক হইবার চাই।

যোগ্যতাঃ নাই।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Fun Post: Coca Cola vs PEPSI =-.
সজীব ভাই, লজ্জা দেন কেন?
সজীব ভাই খুব মজার মানুষ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Brief On FeedBurner. =-.
tai naki? :-S ki jani, keu to kokhono bollo na.
.-= Sajib এর সর্বশেষ পোষ্ট >> Why You Must Use MS Word if You’re A Blogger =-.
:-S Lojja dilam koi?
.-= Sajib এর সর্বশেষ পোষ্ট >> Why You Must Use MS Word if You’re A Blogger =-.
আপনের যোগ্যতা নাই ? তাহলে কার যোগ্যতা আসে (হাসান ভাই বাদে)?