[অতিথি পোষ্ট] ওয়ার্ডপ্রেস ২.৮.৫ এখন উন্মুক্ত

লিখেছেন তন্ময় তারিখ October 22, 2009 · 13 comments

বিভাগ অতিথি পোষ্ট, ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস ২.৮.৫ এখন ডাউনলোডের জন্য উন্মুক্ত। এতক্ষনে এডমিন প্যানেলে হয়ত নোটিফিকেশন পেয়েছেন। এটি মুলত ওয়ার্ডপ্রেসের একটি সিকিউরিটি রিলিজ, বিগত কিছু দিনে কিছু সমস্যার পরিপেক্ষিতে এই ভার্সানটি প্রকাশিত হল। কিছুদিন ধরে যে সমস্যাটি দেখা যাচ্ছিল তা “a trackback spam denial of service attack” নামে পরিচিত যেটি  এখানে আলোচিত হয়েছে। এবং এই সমস্যাটি ঘটানো হয়েছিলো WP-Trackback.php  ফাইল ব্যাবহার করে যা ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সমস্যা সহ আরো কিছু বাগ ফিক্স করা হয়েছে ২.৮.৫ রিলিজে।

আমার মনে হয় এখুনি নিরাপত্তার স্বার্থে আপনাদের নিজেদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপগ্রেড করে নেয়া উচিত।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 13 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Rafiur October 23, 2009 at 7:56 pm

আমি ওয়ার্ডপ্রেস এ নতুন।আচ্ছা ওয়ার্ডপ্রেস আপগ্রেড করার সময় কি ডাটাবেজ বেকআপ রাখার কি কোন প্রয়োজন আছে?
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Avast-The best free antivirus =-.

Reply

2 tintob October 22, 2009 at 11:23 pm

আমি গতকাল-ই আপগ্রেড করেছি। ধন্যবাদ পোস্টের জন্য…

Reply

3 তন্ময় October 23, 2009 at 9:00 am

হুম, সবাই করে ফেলবেন, কিন্তু পোষ্টের উদ্যেশ্য কোন সমস্যার জন্য এই রিলিজ বের করা হল তা শেয়ার করা।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress 2.9 Is Coming At End of October. =-.

Reply

4 Masud October 22, 2009 at 10:35 pm

তন্ময় ভাইয়া, আপনি আমার আগেই লিখে ফেললেন :-(

Reply

5 তন্ময় October 22, 2009 at 10:52 pm

সবই আপনাদের দোয়া, কিন্তু মন খারাপ করেন কেন? ভালো থাকবেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress 2.9 Is Coming At End of October. =-.

Reply

6 Adnan October 22, 2009 at 8:41 pm

অফটপিকঃ হাসান ভাই, এই খবরটা পড়েছেন নাকি?http://www.prothom-alo.com/detail/date/2009-10-20/news/13468

“প্রবাসী বাংলাদেশিরা দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা খরচে দেশে অর্থ পাঠানোর সুযোগ পেয়েছেন। এইচএসবিসির ইন্টারনেট ব্যাংকিং পদ্ধতি বা এটিএম ব্যবহার করে তাঁরা এ সুযোগ কাজে লাগাতে পারেন।…………ভবিষ্যতে লন্ডন থেকেও এ ধরনের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা এইচএসবিসির আছে।”

Reply

7 Adnan October 22, 2009 at 8:45 pm

“গত বছর এপ্রিল মাস থেকে এইচএসবিসি এ সুযোগ তৈরি করেছে। অধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি যেন এ সুযোগ নিতে পারে, সে জন্য তিন মাসের একটি বিশেষ প্রচারণা কার্যক্রমও শুরু করতে যাচ্ছে।
২৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ প্রচারণা কার্যক্রম চলবে”—-আশা করি আপনাদের লন্ডনে খুব দ্রুত এই সুবিধা পাবেন।

Reply

8 Aoyon October 22, 2009 at 8:21 pm

এইটা ঠিক যে ওয়ার্ডপ্রেস 2.50 এর থিম প্লাগিন 2.85 কাজ করবে না,তবে ওয়ার্ডপ্রেস ২.৭0 এর থিম প্লাগিন অবশ্যই ২.৮৫ এ কাজ করবে।অর্থাত্‍ ওয়ার্ডপ্রেস সোর্সকোডে রাতারাতি কোনো পরিবর্তন আনেনা।যারা অরিজিনাল থিম কেনে তারা লাইফটাইম আপডেট পায়,কিন্তু ধরাখাই আমরা যারা ওয়ার্য সাইটগুলো থেকে থিম নেই :(

Reply

9 Adnan October 22, 2009 at 6:54 pm

হাসান ভাই, এই প্রসঙ্গে একটা প্রশ্ন ছিল।গতকাল একটা সাইটে একজন প্লাগইন ডেভেলপারের কথা পড়লাম।তিনি Wordpress SEO বিষয়ক একটা Pulgin বিক্রী করতেন (নামটা মনে নাই)।কিন্তু বর্তমানে তিনি তা বন্ধ করে দিয়েছেন।কারন হিসেবে তিনি বললেন ঘন্টার পর ঘন্টা ব্যায় করে তিনি প্লাগইন বানিয়ে তা রিলিজ করার পর দেখা যায় খুব দ্রুত আবার Wordpress এর নতুন ভার্সন বের হয়ে যায় ফলে আবার তাকে তার প্লাগইন নতুন করে ডেভেলপ করতে হয়।তাই তিনি তার প্লাগইন বিক্রী করা বন্ধ করে দিয়েছেন।আমার প্রশ্ন হল আমরা বিভিন্ন Source থেকে সংগ্রহ করে বর্তমান ভার্সন উপযোগি থিম+প্লাগইন দিয়ে সাইট বানানোর কয়েক মাস পর যদি তা নতুন ভার্সনে কাজ না করে তাহলে তো বিরাট সমস্যা।পুরো সাইটের Outlook পরিবর্তন করে ফেলতে হবে তাহলে।তো এই ধরনের সমস্যার কি কোন সমাধান আছে?

Reply

10 জিন্নাত উল হাসান October 22, 2009 at 8:15 pm

দুইটি কারনে আমি চিন্তিত নই:

১. সাধারনত ওয়ার্ডপ্রেস নতুন কোনো ভার্সন বের করলে পুরোনো প্লাগইনগুলোর কথা চিন্তা করেই বের করে। তাই প্লাগইনগুলো কাজ করার কথা, যদি কাজ না করে তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্লাগইনগুলো কোডিংয়ের সমস্যা, ওয়ার্ডপ্রেসের নয়।

২. ওয়ার্ডপ্রেসের উন্নতির জন্য হাজার হাজার প্রোগ্রামার কাজ করছে, একজন চলে গেলে অন্যজন সেই জায়গা নেবে এবং আপনি অবশ্যই ওই প্লাগইনের বিপরীতে নতুন প্লাগইন খুঁজে পাবেন।

Reply

11 Adnan October 22, 2009 at 8:21 pm

অনেক ধন্যবাদ।১ নাম্বার যুক্তিটাই আসল ।আর ভাইয়া, থিমের ক্ষেত্রে কি কোন সমস্যা করে?অনেক থিম যেমন দেখি ২.৭ উপযোগি লেখা।তো সেই থিমগুলো কি কমপক্ষে আরো ২ বছর কাজ করবে?নাকি থিম ডেভেলপাররা যারা থিম কিনেন তাদের আপডেটেড ভার্সন ফ্রী দেন?

Reply

12 তন্ময় October 23, 2009 at 9:03 am

আমি এখন পর্যন্ত কোনো ঝামেলায় পড়ি নি নতুন ভার্সানের জন্য
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress 2.9 Is Coming At End of October. =-.

Reply

13 তন্ময় October 23, 2009 at 9:11 am

দু বছর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে আপনি নিজেই থিমের সমস্যা ঠিক করে নিতে পারবেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress 2.9 Is Coming At End of October. =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: