অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

সাফল্য কথা: মাসে ২৫০০০+ পেজভিউ… আর কি চাই?

সাফল্য কথা: মাসে ২৫০০০+ পেজভিউ... আর কি চাই?

আপনাদের কি আমার সহকর্মী Tamara Walker এর কথা মনে আছে?

তার মাইকেল জ্যাকসনের ব্লগ নিয়ে দুই মাস আগে একটি ব্লগ পোষ্ট করেছিলাম। সেই সময় প্রথম মাস থেকে সে পেয়েছিল ১০০০ ভিজিটর আর ৪০০০ পেজভিউ।

এরপর টেমসে (থুক্কু পদ্মায়) পানি অনেক গড়িয়েছে।

দুই মাস পরে গত দুইমাসের (২২শে সেপ্টেম্বর-২২শে অক্টোবর আর ২২শে আগস্ট থেকে ২২শে সেপ্টেম্বর) তার ব্লগের একটা ছোট্ট হিসেব দিচ্ছি:
সাফল্য কথা: মাসে ২৫০০০+ পেজভিউ... আর কি চাই?

মোট ভিজিটর: ১০,৩৭৩ জন
(পূর্বে ছিল ৩,৬১৬ জন – ১৮৭% বৃদ্ধি)
মোট পেজভিউ: ২৫,১১৩ বার
(পূর্বে ছিল ১০,০৪১ বার – ১৫০% বৃদ্ধি)

এছাড়াও মাইকেল জ্যাকসনের উপর খুব শ্রীঘ্রই একটি ছায়াছবি মুক্তি পাচ্ছে। সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান Tamara কে তিনটি টি-শার্ট উপহার দিয়েছে। সেই সাথে আজ সকালে ফোন করে প্রথম দিনের প্রথম শো দেখতে ২টি টিকেটের আমন্ত্রন দিয়েছে। আর অন্যান্য টুকিটাকি অর্জনগুলো না হয় নাই বা বললাম!

তার কয়েকটি রহস্য বলে দেই:

  • Tamara ব্লগার হিসেবে খুবই গোছানো। তার কাছে একটি ছোট নোটবুক আছে, সবসময় ওর ব্যাগে থাকে। যখনই কিছু মনে পড়ে কিংবা কিছু দেখে টুকে রাখে। পরে ব্লগিংয়ের সময় কাজে লাগায়।
  • প্রচুর পরিশ্রম করে, আজকাল শুনি ৫/৬ ঘন্টার বেশি ঘুমায় না।
  • গবেষনা করে, ওয়েবসাইট ঘাঁটে, ম্যাগাজিন পড়ে।
  • আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশি- সবাইকে বলে রেখেছে, যাতে মাইকেল সম্বন্ধে নতুন খবর এলেই যেন তারা তাকে জানিয়ে দেয়।
  • তথ্যের উৎস প্রকাশ করা। সে তার প্রতিটি তথ্যের উৎস প্রকাশ করে এবং ওইসব সাইটের লিংক ঠিকমতো প্রকাশ করে। ফলে তার পাঠকেরা ওই ওয়েবসাইটগুলোও ভিজিট করে। এতে করে ওইসব ওয়েবসাইটের এডমিনরা কোনো নতুন খবর এলেই Tamara কে জানিয়ে দেয়।
  • মন্তব্যকারীদের সম্মানিত করা। প্রতিটি মন্তব্যের উত্তর দেয় এবং ভাল মন্তব্যগুলোকে হাইলাইট করে পোষ্ট দেয় কিংবা ইমেইল করে ধন্যবাদ দেয়। ফলে মন্তব্যকারিরাও নতুন নতুন খবরের উৎস ওকে জানিয়ে দেয়।
  • আমি যতই বলি কম রং ব্যবহার করতে, ও রাজি হয় না। ও বলে এটাই নাকি ওর ব্লগিংয়ের আকর্ষণ। ব্লগে প্রচুর রং, ছবি ব্যবহার করে।

কিছুদিন আগে আমার একজন সমালোচক বলেছিলেন,

আবার প্রমান হিসেবে অনেকে বলতে পারেন মাইকেল জ্যাকসন মৃত্যুর পর তাকে নিয়ে ব্লগ খুলে শুরুতেই বিশাল সাফল্য কিন্তু বাস্তবতা হল মাইকেল জ্যাকসন এর মত সেলিব্রেটি মৃত্যুর পর তাকে নিয়ে যে পরিমানে সার্চ হয়েছে তাতে বেশ কিছু ভিজিটর পাওয়া খুব কঠিন কিছু না। তাই বলে কি রোজই এরকম সেলিব্রেটি মৃত্যুর মত বিশ্ব কাপানো ঘটনা ঘটবে যা নিয়ে ব্লগিং করেই ১০০০/২০০০ ভিজিটর আসবে।

আমি মাইকেল জ্যাকসনের কোনো ভক্ত নই। কিন্তু এদেশে এসে জেনেছি মাইকেল জ্যাকসনের ভক্তরা তাকে কতটুকু ভালবাসে। বিশ্বাস করুন আর নাই করুন এই ভালবাসা যতদিন থাকবে মাইকেলকে নিয়ে ওয়েবসাইট ততদিন ট্রাফিক পেতে থাকবে। যারা মনে করে ট্রাফিক পেতে হলে প্রতিদিন একবার মাইকেলকে মরতে হবে, তারা দূর্বল যুক্তি দিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চাচ্ছেন।

আমি সবসময় বলি আগ্রহী হলে প্রতিদিন আমাদের বিশ্ব বড় বড় অনেক ঘটনা ঘটে যেগুলো নিয়ে ব্লগ বানাতে, তাই বলে মাইকেল মরে গেছে আর সবাই তাকে নিয়ে ব্লগ বানাবে এটা কখনই বলিনি আর এটা কাম্যও নয়।

ধরুন আপনি প্রযুক্তি বিষয়ে আগ্রহী। গত দুই/তিন দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো কি জানেন? যদি না জানেন, তাহলে এটা নিয়ে ব্লগ বানানো আপনার জন্য বোকামী হবে।

কয়েকদিন Tech World এ কি ঘটে গিয়েছে… আপনি কতটুকু জানেন?

Web 2.0 Summit চলছিল। সেই উপলক্ষে বড় বড় কোম্পানিগুলো নতুন নতুন সুবিধার কথা আমাদের জানিয়েছে, গুগল আর মাইক্রোসফট টুইটারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ফেসবুকে প্রতিদিন ৪৫ মিলিয়ন স্ট্যাটাস পরিবর্তণ হয়, Myspace এ hulu এর ভিডিও যোগ করা যাবে, hulu ২০১০ সাল থেকে ভিডিও দেখতে পয়সা নেবে, উইন্ডোজ ৭ বেড়িয়েছে, এ্যাপেল উইন্ডোজের বিরুদ্ধে আরেকটি নতুন টিভি বিজ্ঞাপন বের করেছে…. ইত্যাদি ইত্যাদি।

খবরগুলো আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু যারা জানতে চায়, তাদের কাছে অনেক বড় এবং তার তীর্থের কাকের মতো বসে আছে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে। আপনি যদি তাদের ক্ষুধা মেটাতে পারেন, তাহলে আপনার ট্রাফিকের প্রয়োজন হবে না।

আমি কাউকে ওয়েবেসাইটের ঠিকানা দেই না কিংবা দিতে চাই না। কারণ তাতে ওয়েবসাইটের কনটেন্ট এবং আইডিয়া চুরি হয়ে যেতে পারে। এবং সবাই অন্ধ অনুকরণ শুরু করতে পারে। তার চেয়ে বরং ইন্টারনেটে একটু ঘেঁটে দেখুন। একটি আদর্শ ওয়েবসাইট কেমন হওয়া উচিত, তার ঠিকই পেয়ে যাবেন।

আর সাহায্য করার জন্য আমি তো আছিই!

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 27 comments… read them below or add one }

EBRAHIM SHAH January 6, 2010 at 10:24 pm

এত ট্রাফিক পাব কিভাবে?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.

Reply

M. R. SOHEL October 26, 2009 at 1:06 am

ঠান্ডা যুদ্ধ । Enjoyable.
( may b get moderated.no matter)

Reply

জিন্নাত উল হাসান October 26, 2009 at 1:19 am

কৈ যুদ্ধ?

Reply

মোঃ আবু সাদেক October 24, 2009 at 9:50 pm

হাসান ভাই ৩/৪ দিন আগে একটা মন্তব্য করেছিলাম।ঐটা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।আপনার কথা শুনে উৎসাহী হয়ে গত জুলাইয়ে ব্লগিং শুরু করে এখন আমার ব্লগে গত একমাসে পেজভিউ প্রায় ৮০,০০০।এইবার আপনার কাছ থেকে একটা পোস্টমার্টেম রিপোর্ট আশা করতেছি।প্লিজ আমার ভুলগুলা ধরিয়ে দিন।
http://techtoday4u.blogspot.com/

Reply

জিন্নাত উল হাসান October 24, 2009 at 10:31 pm

আপনাকে অভিনন্দন… শুভ কামনা রইল

Reply

Adnan October 25, 2009 at 4:06 pm

আমার কাছে অবাক লাগছে হাসান ভাই তার সাইটটার সমস্যাটা তুলে না ধরে কেন শুধু অভিনন্দন দিলেন !!! সাদেক ভাই যে সাইট বানিয়েছেন তাতে Illegal Download এর জন্য Torrent এর লিঙ্ক, Genuine Windows এর কী এসব দিয়েছেন।মাইক্রোসফট বা অন্য কারো চোখে পড়া মাত্র আপনার সাইট গুগল বন্ধ করে দিবে কারন আপনি অবৈধ জিনীস শেয়ার করছেন।আমার আগে একটা ইবুক ডাউনলোডের সাইট ছিল।সাইটটা জনপ্রিয়তা কিছুটা পাওয়া মাত্রই তা Wiley & Sons Publications এর চোখে পড়ে।তারা তা গুগলকে জানায়।ফলে গুগল আমার সাইটের লিঙ্ক আছে এমন সব পোষ্ট আমাকে না জানিয়েই ডিলিট করে দেয় এবং ভবিষতে এমন করলে আমার জিমেইল এ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানায়।আমার সাইট টাও আপনার মতো ব্লগস্পট ছিল। তাই অবৈধ লিঙ্ক শেয়ার না করার অনুরোধ রইল যদি আপনি আপনার সাইটটাকে নিয়ে এগুতে চান।

Google আমাকে কি মেসেজ দিয়েছিল তা দেখুনঃ http://free-ebooks-source.blogspot.com/2008/12/sorry-friends-i-had-to-cloze-my-site.html

Reply

আরমান October 26, 2009 at 9:32 pm

Adnan ভাই, আপনার ইবুক সাইটের ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। একটু জানাবেন …

Reply

মোঃ আবু সাদেক October 26, 2009 at 11:35 pm

পোস্টটা ডিলিট করে দিয়েছি।আমি এতোদিন নিশ্চিত ছিলাম না ব্লগে সব শেয়ার করা যায় কিনা।আপনার কাছ থেকে জানলাম।ধন্যবাদ।

Reply

নুর October 25, 2009 at 6:55 am

@সাদেক ভাই। আপনার সাইটে ঢু মেরে এলাম। দারুন একখানা সাইট বানাইছেন। আপনাকে দিয়ে হবে। ভাই লেগে থাকেন।

Reply

Aoyon October 24, 2009 at 6:08 pm

অসাধারন!আসলে ব্লগিং এ সাফল্যের পিছনে মুল শক্তি হল সময় এবং বিষয় সম্পর্কে জানা।

আফসোস ইচ্ছা থাকলেও সময় দিতে পারছিনা পড়াশোনার চাপে … মনেহয় ভার্সিটি উঠলে যখন নিজের ইচ্ছা মত পড়াশোনার স্বাধীনতা পাব তখন… … … …

Reply

Masud October 24, 2009 at 4:10 pm

সাফল্য দেখতেই ভাল লাগে

Reply

পান্থ বিহোস October 24, 2009 at 2:34 pm

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি… :D

Reply

blues October 24, 2009 at 2:10 pm

A quality post indeed.
Ah! If I could be a girl and as beautiful as Tamara….!!! :)
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Lasik Reviews October 24, 2009 at 1:33 pm

প্রথম কথা হচ্ছে, ব্লগে লেগে থাকতে হয়। আর, পড়ার অভ্যাস না- থাকলে ব্লগিং করে তেমন মজা পাওয়া যাবে না। কি-ওয়ার্ড রিসার্চ এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া আমার মনে হয়, ভাল ইংরেজি লিখতে না পারাটা আমাদের জন্য কাল হয়ে দাডিয়েছে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.

Reply

Adnan October 24, 2009 at 12:57 pm

আসলে জনপ্রিয় টপিকের উপর সাইট বানালে ট্রাফিক সমস্যা না।পাঠক ধরে রাখাই আসল।আমার ১ বছরেরও আগের DEAD একটা ব্লগ সাইটে এখনো মানষ ভিজিট করেঃ http://free-ebooks-source.blogspot.com
Total>>8392/3341।প্রায় ৩৩৪১ Unique Visitor হয়েছে এই কত দিনে অথচ ১ বছরের বেশী সময় ধরে কোন কাজই করি নাই এই সাইট নিয়ে।তাই জনপ্রিয় টপিক নিয়ে কাজ করলে পাঠক ধরে রাখাই আমার কাছে বিশাল ব্যাপার মনে হয় যা হাসান ভাইয়ের সহকর্মী Tamara Walker করতে পেরেছেন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Email Me,Friends =-.

Reply

Lasik Reviews October 24, 2009 at 2:33 pm

আসলে আমরা মনে হয় কিওয়ার্ড নির্বাচনে ভুল করি। কিওয়ার্ড রিসার্চ এ-ক্ষেত্রে ভাল ফায়দা দিতে পারে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.

Reply

Shamim October 24, 2009 at 12:21 pm

ভাইয়া তামারা ওয়াকার এর ব্লগ এর ঠিকানা টা একটু দেন তো? দেখি কেমন হইছে?
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Types of Winding Package | Advantages & Disadvantages of Winding Packages =-.

Reply

Adnan October 24, 2009 at 10:17 am

মাশাল্লাহ হাসান ভাইয়ের লেখার মান দিন দিন চরম পর্যায়ে যাচ্ছে।দারুন হয়েছে লেখাটা।

Reply

Lasik Reviews October 24, 2009 at 8:32 pm

সেটা কিন্তু দেখতে পাচ্ছি, সবকিছু ঠিক-ঠাক গুছিয়ে লিখছেন হাসান ভাই।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik facts =-.

Reply

তারেকবিডি October 24, 2009 at 1:47 am

আসলেই দারুন সাফল্য। পরিশ্রম আর অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি, এর আরেকটি প্রমান………..!
Tamara Walker কে অনেক অনেক অভিনন্দন!!!

Reply

Darklord (:= October 24, 2009 at 1:04 am

Tamara Walker এর সাইটের লিন্কটা এখনো পেলাম না :(
.-= Darklord (:= এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

Adnan October 24, 2009 at 1:02 pm

হাসান ভাই কোন ক্লু দেন !!! মহিলা কি নিগ্রো? একজন কে পেলাম সেই নামে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Email Me,Friends =-.

Reply

নুর October 24, 2009 at 12:41 am

@ভাইয়া। Tamara Walker এর ওয়েব এড্রেসটা দিবেন। একবার ঢু মেরে আসতাম।

Reply

খোকন October 24, 2009 at 12:34 am

আমি ব্লগারে একটি ব্লগ খুলেছি
আমি এখানে মোটামুটি সকল বিষয় নিয়ে পোস্ট করা শুরু করেছি।
৮ লক্ষ পোস্ট করার ইচ্ছা আছে।
আডসেন্স থেকে ১০/$ আয় করার ইচ্ছা…
এইটার seo কিভাবে শুরু করব… একটু বলবেন?
http://inetparty.blogspot.com
.-= খোকন এর সর্বশেষ পোষ্ট >> History of Madame Butterfly =-.

Reply

Romel October 24, 2009 at 2:28 am

You wanna post0.8 million posts!!!!!!!!!! How!!!?????

Reply

খোকন October 24, 2009 at 2:34 am

আস্তে আস্তে করে ফেলব।
.-= খোকন এর সর্বশেষ পোষ্ট >> History of Madame Butterfly =-.

Reply

monir October 24, 2009 at 2:02 pm

WOW!!

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: