আজ থেকে নতুন একটি ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতি সপ্তাহে ‘এই সপ্তাহের অফটপিক’ নামে একটি করে পোষ্ট থাকবে। এই পোষ্টে আপনি প্রকাশিত পোষ্ট ব্যতীত অন্য যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন।
ধরুন আপনার কোনো ড্রাইভার প্রয়োজন হলো, কিংবা ফ্রি FTP সফটওয়ারের নাম জানতে চান কিন্তু এই ব্লগে কোনো পোষ্টে এই নিয়ে আলোচনা করা হয়নি। ফলে বাধ্য হয়ে আপনাকে যেকোনো পোষ্ট এই সম্বন্ধে আলোচনা শুরু করতে হচ্ছে।
ফলে প্রয়োজনীয় অফটপিক আলোচনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার বদলে একটি নিদিষ্ট পোষ্টের মধ্যে থাকবে। এতে করে অন্যান্য পোষ্টে পোষ্ট বর্হিভূত আলোচনা থাকবে না।
এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- এই সপ্তাহের অফটপিক [২৫.০২.২০১০ - ০৩.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৯.০১.২০১০ - ০৪.০২.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৫.১২.২০০৯ - ৩১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৫.১২.০০৯ - ১১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২১.১১.০০৯ - ২৭.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [১৪.১১.২০০৯ - ২০.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [৩১.১০.২০০৯-০৬.১১.২০০৯]
{ 48 comments… read them below or add one }
বাংলা লেখার জন্যে লিংকটা দেখতে পারেন সবাই…
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_bn.html
হাসান ভাই আপনাকে মেইল করতে চাচ্ছি।এডসেন্স একাউন্ট ডিজাবেল প্রসঙ্গে কথা বলতে চাই।এই সাইটের যোগাযোগ দিয়ে মেইল যাচ্ছে না
চলে গেলেন ডেভিড শেফার্ড: পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন সাবেক আম্পায়ার ডেভিড শেফার্ড। আজ বুধবার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮।তিনটি বিশ্বকাপ ফাইনালসহ তিনি ১৭২ ওয়ানডে এবং ৯২ টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আম্পায়ার হিসেবে শেফার্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন ১৯৮১ সালে। এরপর ১৯৮৩ এর বিশ্বকাপে আন্তজার্তিক ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হয়ে ক্রিকেটকে বিদায় জানান ২০০৫ সালের জুনে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যেকার টেস্টে সর্বশেষ আম্পায়ার হিসেবে দাড়িয়েছিলেন শেফার্ড।গ্লুস্টারশায়ারের সাবেক এই ব্যাটসম্যান ১৪ বছরের খেলোয়াড়ি জীবনে ২৮২টি ফাস্ট ক্লাস ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১২টি।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার সময় ল্যান্সার মহিউদ্দিন ঘটনাস্থলে ছিলেন না =-.
হাসান ভাই , wordpress এর সব ফাইল গুলো হোস্টিং এ আপলোড হচ্ছে না কি করব ?…২-৩ টা ফাইল বাকি থাকে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
ভাইয়া আপনি যদি বাংলাদেশের নেট এবং ftp দিয়ে আপলোড করেন তো বারবার এই সমস্যা হবে।
সমাধান:
১. one click setup use করুন
২. one click setup না থাকলে, আপনার হোষ্ট যদি cpanel হয় তাহলে ওয়ার্ডপ্রেস এর zip ফাইলটি cpanel এর ফাইল manager দিয়ে আপলোড করে তা extract করুন। এরপর সকল ফাইল সিলেক্ট করে তা আপনার পছন্দমত (public_html) folder এ মুভ করুন। এরপর আপনি ইচ্ছা করলে .zip ফাইলটি delete করতে পারেন।
@মাসুদ, আপনার সমাধানটি চমৎকার। তবে বাংলাদেশ থেকে কেনা সাইটগুলোতে এসব প্রবলেম নিয়মিত। ওয়ান ক্লিক সেটাপেও বিরাট সমস্যা। কথাগুলো ভুক্তভোগী হিসেবেই বললাম… বাংলাদেশের দুটো হোস্টিং কোম্পানী থেকে আমি হোস্ট এবং ডোমেইন কিনেছি- একই অবস্থা, একই কাহিনী।
বাংলাদেশ থেকে হোস্ট কিনে আপনি কোনো সেবা পাবেন- সে কথা ভুলে যান। সরাসরি অফিসে গেলে একটা কার্ড ধরিয়ে দেবে তাদের হটলাইনের। হটলাইনে (?) ফোন করলে বলবে- তাদের ইনফোতে মেইল করার জন্য। মেইল করে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হবে রিপ্লাই পেতে। কিন্তু যে সমাধান পাবেন তাকে সহজ বাংলায় বলে- যে লাউ সেই কদু। মানে সমাধান আদৌ হবে না। সমাধান আপনাকেই খোঁজে বের করতে হবে- যদি সমাধানটি সে প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে…
মাসুদ ভাই জোস সমাধান দিয়েছেন আমিতো গত কয়েকদিনে এফটিপি নিয়ে মহা ঝামেলায় ছিলাম ।
ব্লগস্পটে একটি বাংলা ব্লগ (tutorialv.blogspot.com) খুলে আমি নিয়মিত পোস্ট করে তিনমাসেই প্যাজ র্যাঙ্ক ২ পেয়ে যাই। অথচ চারমাস পরেও আমার আরেকটি (টিউটরিয়ালবিডি) সাইটের প্যাজ র্যাঙ্ক ০ রয়ে গেল, বুঝলাম না।
আরেকটা ব্যাপার হলো: আমার লেখা গুলো আমি আমার সাইটে প্রকাশ করার একদিন পরেও অন্য সাইটে (টেকটিউনস/tutorialv.blogspot/আমাদের প্রযুক্তি যাদের প্যাজ র্যাঙ্ক বেশি) প্রকাশ করার পরে দেখা যায় সার্চ রেজাল্টে তাদের সাইটগুলোর লিঙ্ক আগে আসে।
হাসান ভাই সহ সবার সহযোগিতা কামনা করছি।
হাসান ভাই, আমি একটা ওয়েব সাইট বানাতে চাই, কিন্তু এটা নিয়ে তেমন কিছু জানি না। কেবল এতটুকু বুঝেছি যে, আমাকে একটা নাম নিতে হবে মেইল এড্রেসের মতো। তারপর ওয়েব পেজগুলো বানিয়ে কোন হোষ্টিং সাইটে আপলোড করে ঐ নামের সাথে লিংকড করে দিতে হবে। এই হাতুড়ে জানাতে ভুল থাকলে হাসতে পারেন
তবে আমি আর জানি না। জানতে চাই, কোন প্রোগ্রাম দিয়ে কিভাবে পেজ বানাবো? এবং কিভাবে নিজে নিজে বেসিক টা শিখতে পারি?
আমাকে কিছু লিংক দিতে পারবেন, যেগুলো পড়ে আমি জানবো কিভাবে কি করতে হবে?
ওয়েবসাইট টা হবে কেবল পরিচিতিমূলক। আমাদের বন্ধুদের একটা রিসার্চ গ্রুপের পরিচিতি, অবজেকটিভস, ইভেন্টস, মেম্বারস প্রোফাইল, এসব দেয়া থাকবে। যাদেরকে ইনফরমেশন দেয়া দরকার, তাদেরকে আমরা ঠিকানাটা দেবো। আর কোন কোন ডাটা হয়তো মাঝে মাঝে আপডেট করতে হবে। এতটুকুই।
আর আমরা ছাত্র, এবং বিভিন্ন দেশে ছড়ানো, তাই টাকা দিয়ে ডোমেইন কিনে করার মতো অবস্থা নেই আপাতত। কো.সিসি. তে করলে কেমন হবে? অথবা অন্য কোথায় করা যায়, পরামর্শ দিলে উপকৃত হবো।
ধন্যবাদ।
সবার কাছে আমার একটা প্রশ্ন।আমি যদি আমার এক পুরানো ব্লগ সাইটের পোস্ট হুবুহু কপি করে নতুন আরেক ব্লগ সাইটে দেই তাহলে কি কি সমস্যা হতে পারে?এক্ষেত্রে পুরাতন সাইটটি কি সার্চ ইঞ্জিন ইনডেক্সিং এ কোনভাবে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা থাকে?
একটা জিনিস খেয়াল করলাম এই ব্লগে মুটামুটি ৩ প্রজন্মের পাঠক আছে।একদম বুড়োদের (!!!) দলে আছেন হাসান ভাই, আরাফাত ভাই প্রমুখ।মাঝের সারিতে আছেন পান্থ ভাই, তন্ময় ভাই, আমি প্রমুখ আর একদম ছোটদের দলে আছেন সজীব,মাসুদ।ব্যাক্তিগতভাবে আমার সজীব, মাসুদের কাজ, মন্তব্য দেখে অবাক লাগে।এখনই ওরা যে পরিমান Matured, পরিশ্রমী আর মেধাবী তাতে আগামী ১০ বছর পর আরো কিছু হাসান ভাই বের হবেন আশা করি যারা আমাদের নিত্য নতুন পথ দেখাবেন।
আর একটা মজার বিষয়।হাসান ভাই এই পোষ্টের শুরুতে উদাহরন হিসেবে লিখেছেন “ধরুন আপনার কোনো ড্রাইভার প্রয়োজন হলো”-বিশ্বাস করেন মজা করার জন্য বলছি না আমি ভাবছিলাম হাসান ভাই বুঝি গাড়ির ড্রাইভারের কথা বলেছেন !!! কিছুতেই মেলাতে পারছিলাম না কেন হাসান ভাই এই কথা বললেন।এখন বুঝতে পেরে হাসি পেল।সত্যি আমার GF ঠিকই বলে-আমি একটা আস্ত ব্যাক্কল…শুভ রাত্রি।
আমিও সজীব ভায়ের দলে তবে বুদ্ধিতে সব চেয়ে ছোট।এখন সকালতো তাই শুভ সকাল!
আদনান ভাই কে অনুমতি দেওয়া হোক
কোথা থেকে ভাল ভাল ইবুক,ভিডিও টিউটোরিয়াল, ট্যাম্পেল্ট, থিম, সফটওয়্যার এমনকি পড়াশোনার জন্য সহায়ক থিসিস,রিপোর্ট প্রভ্রতি ফ্রীতে ডাউনলোড করা যায় সে ব্যাপারে সুবিস্তারিত একটা পোষ্ট আদনান ভাই লিখতে আগ্রহি।এছাড়া আপনাদের যাদের রেপিডশেয়ার এ্যাকাউন্ট নেই তারা কোন কোন লিচ সাইট ব্যাবহার করে ফাইল নামাতে পারেন সেই সমাধানো তিনি দিতে পারবেন।
যেহেতু এই ব্লগের মালিক এবং মডারেটর হাসান ভাই। সুতরাং তার অনুমতি এবং সহায়তা পেলে আদনান ভাইকে অনুরোধ করব পোষ্ট্টি লেখার জন্য।
আমার টেক্সটাইলের একটি বই দরকার । সাধারনত টেক্সটাইল এর বই বাং লাদেশে খুব কমই পাওয়া যায়।আমাদেরকে বাজে প্রিন্ট এর ফটোকপি বই দিয়া চালাতে হয়।অনেক খোজাখুজির পর বইটা পেলাম কিন্তু ৳৪০ এর বিনিময়ে যা আমার পক্ষে এই মুহুর্তে সম্ভব না।
বুঝতেই পারছেন আদনান ভাই এর পোস্টটা কতটা জরুরি।আসা করি হাসান ভাই ব্যাপারটা অনুধাবন করবেন।
ভাই pdf searcher এ গিয়ে বইটির নাম লিকে দেখতে পারেন। অনলাইনে pdf ভার্সন থাকলে আশা করি বইটি পেতে পারেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
লেসিক ভাই, পিডিফ সার্চার ইবুকের জন্য কোন কাজের জিনিস নয়।আর সত্যি কথা বলতে হাসান ভাই আমার অনুরোধেই আমার একটা মন্তব্য আগে Approve করেছেন যেখানে আমি মোটামুটি সংক্ষেপে কোথা থেকে এসব পাবেন তা আলোচনা করেছি।হাসান ভাইয়ের বিরক্ত উদ্রেক করা ঠিক হবে না।যারা ফ্রীতে লাখ টাকার রিসোর্স নামানোর সহজ সরল টেকনিক জানতে চান তারা হাসান ভাইয়ের এই পোষ্টটাতে আমার করা বড় একটা Comment আছে সেটা খেয়াল করুন আর ধন্যবাদ দিন…হাঃ হাঃ
পোষ্টটা এখানেঃ http://bn.jinnatulhasan.com/2009/09/1640
মাসুদ আপনার কথার সূত্র ধরে একটা কথা মনে হল।আমাদের যাদের নিজস্ব Hosting আর Domain নেই কিন্তু পরিকল্পনা আছে তাদের জন্য ভাল হবে অবসর সময়ে নিজের ইচ্ছেমতো ফ্রী Wordpress এ ব্লগ করা এবং গুগল যেন সেই সাইট ক্রল করতে না পারে তাই টুলস থেকে সার্চ ইঞ্জিন ক্রল করা বন্ধ করে দেওয়া।এ ক্ষেত্রে লাভ হবে কি যেহেতু খুব সহজে নিজের Hosting এ Wordpress Import করা যায় তাই আপনার এই সাইটটের যাবতীয় Content এক ক্লিক এ আপনার নিজের সাইটে নিয়ে যেতে পারবেন।ফলে সাইটটার শুরুতে Content এর জন্য হা হুতাশ করতে হবে না আর আপনার অবসরে করা পোষ্ট গুলো কাজে লাগলো আর পুরাতন সাইটে গুগল ক্রলিং বন্ধ রাখায় Duplicate Content হওয়ার কোনই ভয় নাই।
Duplicate content কোনো সমস্যা নয়। যেখানেই পুরোনো ওয়েবসাইট থাকুন না কেন নতুন ওয়েবসাইটে সব পোষ্ট ইমপোর্ট করে পুরোনো ডোমেইনের একটি .htaccess এর সাহায্যে permanent redirect বসিয়ে দিলেই আর কোনো সমস্যা নেই। এই বিষয়টি কিছুদিন আগে Matt Cutts নিজেই ট্রাই করে দেখেছে।
হাসান ভাই! আরেকটি কথা, হাজারো Duplicate Content নিয়ে Article Directory Website মার খায় না কেন? আর, আমি নিজেও এমন অনেকের লেখা পড়েছি, যারা Duplicate Content-কে মানতে চান না। তাদের ভাষ্য- একই website এর একই লেখা দু-বার দু-url এ থাকলে তবেই গুগল তাকে Duplicate Content বলে; ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে থাকলে নয়। আসলে আসল বিষয়টি কী?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
ফ্রি ল্যান্সিং এর জন্য জাকারিয়া ভাই, এডসেন্সের জন্য হাসান ভাই, আর কমেন্টের জন্য আদনান ভাই বস। ওহে যেকোন সাইটের গুগল crawling কীভাবে বন্ধ করা যায়? জানালে উপকৃত হতাম।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
পান্থ ভাই,ত্নময় ভাই,সজীব আর মাসুদ থাকতে কি যে কন…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> লিখেছেন :Shamim =-.
মাত্র ভিজিট করে এলাম।থিসিস এর কাস্টমাইজেশন অসাধারন হয়েছে।নীল ব্যাক গ্রাউন্ডের বেশির ভাগ ওয়েবসাইট এর ওভারঅল লুক সাইটের সাথে মানায় না।কিন্তু people.com এর মত আপনার সাইটের লুক ওভার অল সাইটের সাথে খুব সুন্দর মানিয়েছে
ধন্যবাদ ভাইয়া, আশা করছি আপনাদের সহযোগিতা এবং feedback দেওয়ার জন্য
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #1 =-.
ভাইয়া আজকে আমার সাইটাকে ওপেন করলাম, সবার উপস্থিতি কামনা করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।
কেমন হয়েছে সাইটা জনাতে যেন ভূলবেন না।
ধন্যবাদ
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Launch party of Ahmasud.. Welcome!! =-.
মাসুদ, মিথ্যা বলব না !!! খুব কম ব্লগ এর লেয়াউট দেখে প্রথম দেখায় মন ভরে যায়।আপনার ব্লগটাতো নতুন তাই টপিক কম কিন্তু যে অসাধারন থিম আর কালার ব্যাবহার করেছেন তাতে আমি ব্যাক্তিগতভাবে এককথায় অভিভূত, অভিভূত, অভিভূত…আশা করব সাইটটা অনেক সুন্দর টপিক দিয়ে সাজাবেন।নিতান্তই কিছু বলতে হলে বলব যে একদম নিচের Sponsors কলামের বিজ্ঞাপনগুলো অন্য কোথায় দেওয়া যেতে পারে নাকি ভেবে দেখতে পারেন।অনেক অনেক শুভকামনা রইল।এগিয়ে যান…
ধন্যবাদ ভাইয়া, আমি ইচ্ছা করলে আমার আগের সাইটের কন্টেন গুলো আনতে পারতাম কিন্তু এতে google, duplicate content হিসেবে ধরলে আমার বিপদ হত, এছাড়া ভাল কোন content ছিল না।
এবার আমি সবার কাছে প্রমিস করছি যে আমার ব্লগে গেলে আমি তাকে নিয়মিত ভিজিটর বানাবোই, সেটা content এবং design দিয়ে ।
আর ভাইয়া আপনাকে অসংখ্যা ধন্যবাদ feedback দেওয়ার জন্য, আমি চেষ্টা করব নিচের Sponsors গুলো অন্য কোথাও দেওয়ার।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #1 =-.
হাসান ভাই অসাধারন একটি সিদ্ধান্ত নিয়েছেন ।অফটপিক চালু করে ।ধন্যবাদ।আচ্ছা হাসান ভাই আনজিপ করার পর ওয়ার্ডপ্রেস ফোল্ডারের এর ফাইলগুলো কি ।আলাদা আলাদা ভাবে ট্রান্সফার করব না আনজিপ করার পর যে ফোল্ডার টা পাওয়া যায় ওই পুরো ফোল্ডারটা ট্রান্সফার করব?
আপজিপ করার পর ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভেতরের ফাইলগুলো আপলোড করুন।
আমার দেয়া প্যাকেজগুলোতে এই সমস্যা নেই, ফান্টাসটিকো দিয়ে কয়েক ক্লিকেই ওয়ার্ডপ্রেসসহ অনেক প্রোগ্রাম ইনস্টল করতে পারবেন।
Joel comm এর লেখা “Twitter Power” বইটা অনেক দিন ধরে খুজতেছি কিন্তু free পাচ্ছি না। কারো কাছে থাকলে ভাই একটু share করেন।
আদনান ভাই এর কাছে থাকতে পারে।
হেঃ হেঃ আমারে স্মরন করছেন দেখে ধন্যবাদ।কোথা থেকে এসব ইবুক,ভিডিও টিউটোরিয়াল, ট্যাম্পেল্ট, থিম, সফটওয়্যার প্রভিতি ডাউনলোড করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত একটা মন্তব্য দিয়েছিলাম।খুজে দেখতে পারেন।আর আপনার বইটা নামান এখান থেকেঃ http://rapidshare.com/files/236650485/hfm_240508001.zip
আপনারা হাসান ভাইয়ের অনুমতি আদায় করতে পারলে কোথা থেকে এই সব ভাল ভাল ইবুক,ভিডিও টিউটোরিয়াল, ট্যাম্পেল্ট, থিম, সফটওয়্যার এমনকি পড়াশোনার জন্য সহায়ক থিসিস,রিপোর্ট প্রভ্রতি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন সে ব্যাপারে সুবিস্তারিত একটা লেখা চেষ্টা করে লিখতে পারি।এছাড়া আপনাদের যাদের রেপিডশেয়ার এ্যাকাউন্ট নেই তারা কোন কোন লিচ সাইট ব্যাবহার করে ফাইল নামাতে পারেন সেই সমাধানো দিতে পারব আশা করি।আর সোহেল ভাই, আমি ব্যাক্তিগতভাবে Joel comm এর লেখা সবচেয়ে বেশী পছন্দ করি।এই বইটাও ডাউনলোড করে দেখলাম এক কথায় ফাটাফাটি…
আদনান ভাই ! কেন জানি না joel comm এর লেখা আমারও ভাল লাগে। তার worldvillage-a কি কখনো গিয়েছেন? adsense revenue sharing site খারাপ না, আমার ভাল লাগে। তাছাড়া তার ব্যক্তিগত ব্লগটি মাঝে মাঝে ভিসিট করি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
আমার একটা সাহায্য প্রয়োজন – কোন ইমেজ এডিটরে ইউনিকোড সার্পোট করে? ফটোশপে কাজ করছে না… কোনটি ব্যবহার করলে কাজ হবে?
হে হে, পাইছি হাসান ভাইরে!
শিক্ষকরে শিখানোর মজাই আলাদা 
১. http://gimp-win.sourceforge.net/
এটা ব্যবহার করতে পারেন। অনেক এক্সপার্টরা এটাকে ফটোশপের বিকল্প বলে আখ্যায়িত করেন। আমি অবশ্য নিজে ব্যবহার করিনি, আর আমি শিওর না ইউনিকোড সাপোর্ট করবে কি না। তবে ৯০% সম্ভাবনা করবে।
২. এতো ঝামেলা না করে কী লিখতে হবে তা http://bnwebtools.sourceforge.net এ প্রথম বক্সে লিখে দ্বিতীয় বাটনে ক্লিক করুন। লেখা নিচে পুরনো বাংলায় কপি হয়ে আসবে। সেটাকে কপি করে ফটোশপে পেস্ট করলেই হবে।
তবে এজন্য নন-ইউনিকোড বাংলা ফ্ট লাগবে। না থাকলে বলুন মেইল করে দিচ্ছি।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Why You Must Use MS Word if You’re A Blogger =-.
জিন্নাত ভাই আমার ও আপনার মত একই সমস্যা। অভ্র ফটোশপ এ কাজ করেনা। তার পরও আমি অন্য উপায় এ বাংলা লেখার কাজ টি করে থাকি।
কাজটা আমি যে ভাবে করিঃ
১. আমি ফটোশপে ফন্ট “বৈশাখী” সিলেক্ট করে দেই। এই সিষ্টেম টা প্রচুর ঝামেলার। কারন “বৈশাখী” ফন্ট সিলেক্ট করে অভ্র কী-বোর্ড দিয়ে লেখা যায় না। আমার বাংলা ব্লগের “রলিন” লিখা হেডার ইমেজটি এই পদ্ধতিতে করা।
বিঃদ্রঃ বিপদে না পড়লে এটা ব্যাবহার করি না।
২. আমি নোট প্যাডে অভ্র দিয়ে লিখে তা স্নাপ সর্ট নেবার সফটওয়্যার দিয়ে ছবি তুলে তার পর তা ফটোশপ দিয়ে কাজ করে বাংলা লেখার কাজ টি করে থাকি।
বিঃদ্রঃ এই পদ্ধতি টি অনেক কাজের। আমি বর্তমানে এই পদ্ধতি তে কাজ করি।
উদাহরনঃ- http://www.facebook.com/home.php?#/photo.php?pid=30409379&id=1020744242
আমি গ্রাফিক্স ডিজাইনার। তবে প্রফেশনাল না।
জিন্নাত ভাই আমি এর চেয়ে বেশি সাহায্য করতে পারছি না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। কারন এর চেয়ে বেশি আমি জানি না। আমি যা জানি তা আপনা কে শেয়ার করলাম। উপরের পদ্ধতি গুলো দিয়ে কাজ চালাতে পারেন।
—ধন্যবাদ—
.-= রলিন এর সর্বশেষ পোষ্ট >> জৈব-রসায়নের খেলা =-.
জিন্নাত ভাই ঠিকই বলেছেন। ওই পোষ্টটি নিয়ে ভয়ের কিছু নাই।
জিন্নাত ভাই আজ কে ই আমি আপনার এই সাইটে প্রথম মন্তব্য করলাম। আমি টেকটিউনার “রলিন” আমি কিছুদিন যাবত আপনার এই ব্লগ টি পড়ছি। আমি টেকটিউনার “ইমতিয়াজ মাহমুদ সজিব” (আমার বন্ধু) এর কাছ থেকে আপনার এই ব্লগ টির ঠিকানা পাই। আপনার এই ব্লগটি এক কথায় অসাধারন।
জিন্নাত ভাই আপনি যদি একটু কষ্ট করে আমার দুটি সাইট ঘুরে আসেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সাইট গুলোর কি কি করলে ভালো হয় সে বিষয়ে একটু পরামর্শ দিবেন দয়া করে।
১ম টা মন্তব্যের সাথে আছে।(বাংলা)
২য় টা হলঃ- http://techstrike.66ghz.com/
.-= রলিন এর সর্বশেষ পোষ্ট >> জৈব-রসায়নের খেলা =-.
আমি ৬ নাম্বার মন্তব্যের কথা বলেছি
মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনার ওয়েবসাইট ঘুরে এসেছি।
১. কনটেন্ট বেশি নয়। নিয়মিত যোগ করতে হবে।
২. ফন্টের ব্যাপার আরো মনোযোগী হউন। যে সমস্ত ফন্ট সবার কম্পিউটারে থাকে অর্থাৎWeb Safe Font ব্যবহার করুন।
৩. নিজে নিজে পোষ্ট লিখতে চেষ্টা করুন।
৪. অত্যাধিক রঙ্গিন থীম ব্যবহার থেকে বিরত থাকুন
আপাতত এতটুকুই… ভাল থাকুন।
ধন্যবাদ জিন্নাত ভাই আমার সাইট গুলো ঘুরে আসার জন্য ও গুরুত্বপূর্ন মন্তব্য দেবার জন্য। জ্বি আমার ইংরেজী সাইট টিতে কনটেন্ট বেশি নেই। কারন মাত্র ৪-৫ দিন হল এটা চালু করেছি। আর ফন্টের ব্যাপার টা বুঝলাম না। আমার ইংরেজী সাইট টিতে হেডার৪ দিয়ে লিখি। তাই লেখা গুলো থিমটি কপি প্রটেক্টেড করে ফেলে। এটার জন্য কারো কম্পিঊটারে আলাদা করে ফন্ট যোগ করতে হবে না। সব কম্পিউটার এ একই রকম দেখায়। আরো কোন মন্তব্য থাকলে করতে পারেন।
আর আপনার কথা গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব।
ভালো থাকবেন।
–ধন্যবাদ–
.-= রলিন এর সর্বশেষ পোষ্ট >> জৈব-রসায়নের খেলা =-.
হোস্টিং নিয়ে অফারটা কখন দিচ্ছেন?
আজ রাতে দিতে চেষ্টা করব
দারুন … আশা করি আমার মতো অনেকের অপেক্ষার সমাপ্তি হবে।হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ।
খুবই ভাল একটি সিদ্ধান্ত
হাসান ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ করছি এই লিঙ্কটা পড়ে একটু মন্তব্য করতেঃ http://www.raymond.cc/blog/archives/2009/10/24/reset-wordpress-admin-user-password-from-phpmyadmin/
বিষয়টা আমার কাছে ভয়াবহ ব্যাপার মনে হল।আর ব্লগটা যার সে এসব ব্যাপারে একজন Boss …
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Reset Wordpress Admin User Password from phpMyAdmin =-.
ভাইয়া আমিও ওনার একজন নিয়মিত পাঠক.. ওনি আসলেই একজন বস, ওনার জন্যই kaspersky free use করতে পারি
kaspersky এর জন্য ব্লগের সবাইকে একটা সহজ সমাধান দিচ্ছি।প্রথমে Latest Kaspersky Internet Securit 2010 Trial Download করুন।এবার নেট অফ করুন।এবার এই কি দিনঃ
T1JVS-NNMBD-K1QTN-SUBP8
এর পর ক্যাসপারস্কি আপনার নেট লাইন অফ পাওয়াতে আপনাকে কি ফাইল আপলোডের সুযোগ দিবে।এবার এই সাইট (http://kasperskyfile.blogspot.com/) থেকে Internet Security 2010 এর কী গুলো ব্যাবহার করে দেখুন।কাজে লাগবেই।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Kaspersky Activation Key File 22 October, 2009 | With 2010′s key =-.
হাসান ভাই সময় পেলে একটু মন্তব্য দিয়েন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Kaspersky Activation Key File 22 October, 2009 | With 2010′s key =-.
আপনি পোষ্টটি বুঝতে ভুল করেছেন। ব্লগার বলেছেন কিভাবে যেকোনো একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তণ করতে হয়।
আপনি যদি এডমিন হন এবং কেউ আপনার পাসওয়ার্ড রিসেট করতে হয়, তাহলে আপনি একাউন্টে ঢুকতে পারবেন না। তখন দিয়ে ডেটাবেজে ঢুঁকে এডমিনের পাসওয়ার্ডের ঘরে এনক্রিপ্ট করা পাসওর্য়াডটি বসিয়ে দিতে হবে। ডেটাবেজে আমি তখনই ঢুঁকতে পারবেন যখন আপনার কাছে ডেটাবেজের পাসওর্য়াড থাকবে।
ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড আর ডেটাবেজের পাসওয়ার্ড ভিন্ন। তাই ওই ব্লগ পোষ্টটি নিয়ে চিন্তা করার কিছু নাই।
থ্যাঙ্কুঊঊঊঊঊ !!!শান্তি পাইলাম।