অনেকদিন ধরে লেখালেখি করি না এই ব্লগে। তাই হাতে কিঞ্চিত সমস্যা দেখা দিতে পারে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমাদের দেশে ঘরে বসে অনলাইনে ডলার আয়ের প্রতি আগ্রহের মাত্রাটা স্বভাবতঃই একটু বেশি। আগ্রহ থাকা দোষের কিছু নয়। তবে এই অধিক আগ্রহ এবং এক লাফে গাছে উঠার চেষ্টা করতে গিয়ে অনেকেই ফাঁদে পড়েন। যারা অনলাইনে আয় করছেন বা এ ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন, তারা সবসময়ই বলে থাকেন অনলাইন আয় খুবই ধীর গতির একটি প্রক্রিয়া। আপনি প্রচুর কষ্ট করবেন ঠিকই, কিন্তু সফলতার দেখা মিলতে কখনো কখনো অস্বাভাবিক বেশি সময় লাগতে পারে। তবে একটা কথা নিশ্চিত, শর্টকাট কোনো পদ্ধতিতে রাতারাতি ডলার আয় শুরু করা স্বপ্ন ছাড়া অন্য কোথাও সম্ভবপর নয়।
আর শেষের কথাটাই আমরা বাঙালীরা বিশ্বাস করতে বা বুঝতে নারাজ। যার ফলস্বরূপ প্রতিবছর হাজার হাজার নিরীহ মানুষ ফাঁদে পড়ছেন অনলাইনে আয়ের স্বপ্ন দেখিয়ে জমিয়ে তোলা ব্যবসায়ীদের। এদের রং মাখানো বিজ্ঞাপণে বিশ্বাস করে ফাঁদে পা অনেক দিয়েছেন, আর নয়। এবার নিজে কিছু জানুন। ফাঁদ থেকে নিজেকে রক্ষা করুন।
আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি, তাদের হয়তো প্রতিনিয়তই বিভিন্ন ব্যানার, পোস্টার ইত্যাদি চোখে পড়ে যেখানে তথাকথিত “ঘরে বসে অনলাইনে আয়” এর কথা বলা হয়। বিজ্ঞাপণ দেখে আকৃষ্ট হয়ে অনেকেই তাৎক্ষণিকভাবে ভর্তি হবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যাদের মনে একটু খুঁতখুঁত করে, তারা অফিসে গেলে অফিসের লোকজন বিখ্যাত লোকদের উদাহরণ দেখিয়ে সরল মানুষগুলোকে বিশ্বাস করিয়ে ছাড়ে।
তবে ব্যবসায়ীরা এড়িয়ে যায় যে যারা ব্লগিং বা অনলাইনে অন্য যে কোনো উপায়ে আয়ে সফল হয়েছেন, তারা কেউই রাতারাতি হতে পারেননি।
আজ আপনাদের একটি উদাহরণ দেখাবো। রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থানে “স্টাইলিশ” এসব পোস্টার দেখলাম। যারা এসব ব্যাপারে খুব একটা জ্ঞান রাখেন না, তারা নিশ্চিত ধোঁকায় পড়বেন তাদের বিজ্ঞাপনী পোস্টারের ডিজাইন দেখে। কিন্তু ডিজাইন করেই যা লেখা হয়েছে, তা বিশ্লেষণ করলে কী দেখা যায়, তা-ই এই পোস্টের বিষয়বস্তু। বাকি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার।
নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

ছবিতে যে পোস্টারটি দেখা যাচ্ছে, এতে আরো প্রচুর তথ্য দেয়া আছে। কিন্তু তাড়াহুড়ার মধ্যে এতটুকুই তোলা গেল। আসুন এতটুকুই বিশ্লেষণ করা যাক।
প্রথমেই হেডিংয়ে বলা হয়েছে মাসিক ১০০ ডলার থেকে শুরু করে অসীম অংকের টাকা আয় করুন। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই অনলাইনে ইতিমধ্যেই টাকা আয় শুরু করেছেন। বলুনতো, কারো আয় কি মাসিক ঠিক ১০০ ডলার থেকেই শুরু হয়েছে? নাকি প্রথমে ১০ ডলার, তারপর ৫০, তারপর ৮০ ইত্যাদি এভাবে ধীরে ধীরে আয়ের পরিমাণ বেড়েছে? আমি নিশ্চিত করে বলতে পারি কারোরই আয়ের শুরুটাই ১০০ ডলার দিয়ে হয়নি। যদি কারো হয়েও থাকে, সেটা কালে-ভদ্রের ঘটনা। আমরা সেটাকে বিবেচনা করবো না।
দ্বিতীয়তঃ পোস্টার বলছে কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ছাড়া। একেবারেই ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইনে আয় কতটুকু সম্ভব, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এবার আসুন “আমরা আপনাকে শেখাবো” বক্সে। প্রথমেই বলা হয়েছে কোনো এইচটিএমএল জ্ঞান ছাড়া ওয়েবসাইট তৈরি শিখানো হবে। আমার মতে এইচটিএমএল জ্ঞান ছাড়া ওয়েবসাইট তৈরি শিক্ষা দেয়া একজন সম্ভাবনাময় মানুষকে পঙ্গু করে রাখার শামিল।
এরপরের পয়েন্টগুলোতে ছিল কীভাবে অ্যাডসেন্স বসাতে হবে, কীভাবে ভিজিটর আনতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ, আলটিমেটলি তাদের উদ্দেশ্য গুগল অ্যাডসেন্স শিক্ষা দেয়া।
ইনভেস্টমেন্ট ছাড়া অ্যাডসেন্সে সফলতা কতটুকু আসে সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এছাড়াও এইচটিএমএল জ্ঞান ছাড়া যিনি শিখবেন, তিনি ইমেজ ফরম্যাট (For SEO), পোস্ট ফরম্যাট ইত্যাদি কীভাবে করবেন, সেটাও এখনো আমার মাথায় ঢোকেনি।
এবার আপনিই বলুন, যাদের দৃষ্টিনন্দন পোস্টারের প্রথম লাইনগুলোতেই এতবড় ভুল বা এমন সব তথ্য দেয়া, কিংবা যারা আপনাকে বড় বড় কথা বলে নামমাত্র শিক্ষা দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার তালে আছে, তাদের কাছ থেকে আপনি কী শিখতে আশা করেন? (এরচেয়ে আমাকে কনসাল্ট করে দু’একটা আইসক্রিম খাওয়ালেও বেশি উপকার পাবেন।
)
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] কিভাবে একটি আকর্ষনীয় কভার লেটার লিখবেন?
- [অতিথি পোষ্ট] কিভাবে ওডেস্ক-এর জবে বিড বা অ্যাপ্লাই করবেন ?
- [অতিথি পোষ্ট] ওডেস্ক এর বিভিন্ন স্কিল টেস্ট পাস করে আজই কাজ পেতে চেষ্টা করুন
- [অতিথি পোষ্ট] ‘ইন্টারনেটে আয় সবার দ্বারাই সম্ভব’
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- [অতিথি পোষ্ট] ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন
{ 39 comments… read them below or add one }
i am really appreciate this.thanks mizan
ধন্যবাদ আপনাকে এরকম ফাঁদ থেকে সাবধান করার জন্য।
“ধন্যবাদ আপনােক এরকম ফাঁদ েথেক সাবধান করার জন্য।” দািড় কমার ব্যবহার িক প্রেয়াজন িছল না?
yap vaia…i need ur e-mail address. plz….
শিউর
aminulislam333(at)gmail.com
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> WordPress Rolls Out 2.9 =-.
সজিব ভায় আপনাকে একটা বড় আইসক্রিম খাওয়াব।আপনার ইমেইল ঠিকানা টা দিন।এইচটিএমএল আমার খুবই প্রিয়।এইচটিএমএল এর কথা শুনে খুব ভাল লাগল।
আমার ইমেইল ঠিকানাঃ
aminulislam333(at)gmail.com
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> WordPress Rolls Out 2.9 =-.
আমারতো মনে হয় গুগল এডসেন্স কিভাবে ওয়েবপেইজে বসাতে হয় তার বাইরে যারা এগুলো শেখায় তারা কিছুই জানে না। আমি ১বছর আগে কিছু ভিডিও টিউটোরিয়াল কিনেই বুঝেছি।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> You Must Know While Starting Blogging. =-.
আমি অবশ্য এ্যাডসেন্স এর বিষয়টা জানতে পেরেছিলাম বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে-কিন্তু সেটা ছাড়া আর কোন ভিডিও টিউটোরিয়ালের নুন্যতম মানই নাই।আমি সবাইকে অনুরোধ করব ভুলেও বাজারের টিউটোরিয়ালগুলো কিনবেন না।সম্ভব হলে কিছু টাকা খরচ করে ইন্টারনেট কানেকশন নিন/৪০০ ৫০০ টাকা দিয়ে কয়েক মাসের জন্য নেটের স্পিড বাড়িয়ে নিয়ে Warez-bb থেকে Lynda,kelby,CBT প্রভ্রতি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়ালগুলো নামিয়ে নিন।Rapidshare Premium Account না থাকলে leech Site গুলো ব্যাবহার করুন নইলে ৮০০ টাকায় ১ মাসের এ্যাকাউন্ট পাওয়া যায়-তা কিনে নিয়ে ব্যাবহার করুন।আমি ব্যাক্তিগতভাবে Lynda এর ভিডিও টিউটোরিয়ালগুলোর মান দেখে অভিভূত।যে কোন টপিক এর উপর বের হওয়া ওদের সবগুলো টিউটোরিয়াল দেখতে পারলে আমার মনে হয় না কোন প্রতিষ্ঠানের যাওয়ার দরকার পরবে।
সুন্দর একটি বিষয়ে সবার সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ
nice post dear!! most of the Bangladeshis want money without doing. But, the main and 1st thing for blogging is mental satisfaction….then earn money…..I used adsense after 6 months of my blogging career. Now, I earned money and today I have bought my own domain from great Hasan vi….
পোস্ট টি পড়ে আমার কত ভাল লাগছে আমি তা বোঝাতে পারবোনা!!!!!!
ধন্যবাদ আপনাকে।
Good analysis. Try to publish it in the newspaper IT section.
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভাগ্য ভালো, এধরনের ফাদে এখনো পড়ি নাই ।
আরে ভাই আমি তো এই ফাঁদে পা দিয়েই ফেলেছিলাম প্রায়। ঘটনাটা বলেই ফেলি। তখন এডসেন্স সবেমাত্র শুরু। সজীব ভাই যে পোস্টার টার ছবি দিলেন আমি ঠিক একই পোস্টার দেখে এর ঠিকানা বরাবর একটা ফোন দিলাম। যিনি ফোন রিসিভ করলেন মানে DS4 নামে মগবাজারের এই প্রতিস্ঠানটি আমাকে অন্য একজনের নাম্বার দিলেন যার নাম হইল গিয়া রতন। আমি তাকে ফোন করলে তিনি বললেন যে আমাকে তার বাসায় যেতে হবে এবং ২ ঘন্টা সময় দিবেন এবং ১ হাজার টাকা পে করতে হবে। আমি তাকে সবচেয়ে বেশি আয় হয় এরকম একটা সাইটের ঠিকানা দিতে বললাম। তিনি যা দিলেন তাতে তো আমি অবাক। ওখানে এডসেন্সের এড ছাড়া কনটেন্ট বলতে নাই ই। উনি যে আমাকে কি শেখাবেন তা ওয়েবসাইট দেখেই বুঝতে পেরেছিলাম…….। অবশ্য আমার ভাগ্য খুব ভালো হওয়ায় কয়েকমাস পরেই হাসান ভাইকে পেলাম । অনেক কিছু ই শিখে নিলাম ফ্রী তে। হা হা হা ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Weaving Loom’s Shedding | Picking | Beating | Let & Take Up Motion =-.
খুবই ভালো লাগলো লেখাটি। আসলে পরিশ্রম ছাড়া বড়লোক হওয়ার স্বপ্ন আমাদের সব সময় আচ্ছন্ন করে রাখে, আর তাই তো প্রতারকের ফাঁদে পা দিতে আমরা সদা উদগ্রীব।
আমার জানা এক বন্ধুও ফাঁদে পা দিয়ে ওয়েবসাইট খুলেছে। কিন্তু এখন পরিশ্রম ছাড়া ডলার উপার্জনের আর কোন পথ খুঁজে পাচ্ছেন না। আপাতত কবি নিরব।
কোন কাজ করার আগে অন্তত এতটুকু চিন্তা করা উচিত, আমি কি করতে যাচ্ছি, কাজের ফল কি এবং অভীষ্ট লক্ষে পৌঁছা আদৌ সম্ভব কি না।
.-= Hussain Md. Shahriar এর সর্বশেষ পোষ্ট >> আমি স্বপ্ন দেখি ভালোবাসা সিক্ত সুদিনের. =-.
ছাত্র জীবনে কত প্রতারণার শিকার হলাম।
এখনও হচ্ছি। একটা রিভলভিং চেয়ার কিনে প্রতারিত হলাম সম্প্রতি।
ঢাকার গ্রিন রোডে একটি প্রতিষ্ঠানের অনলাইনে টাকা আয় করার ফাঁদ থেকে থেকে ১০/১৫ টি ছেলেকে বাঁচিয়েছিলাম।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.
আমার মনে হয় শুধু শেখার মানসিকতা নিয়ে যারা এগুয় তাড়া কখনই প্রতারিত হয় না।
না রে ভাই, আমার মত কম বুদ্ধির মানুষ শেখার ইচ্ছা থাকলেও বুদ্ধির অভাবে প্রতারিত হয়…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wrong Decisions We Often Take While Starting a New Website. =-.
thanks a lot.
.-= wahed এর সর্বশেষ পোষ্ট >> Kustia Lalon fakir’er akhra- a traveling from heart to soul. [কুষ্টিয়ায় লালন ফকিরের আখড়া] =-.
ভাল লাগল লেখাটা। ধন্যবাদ।
হাসান ভাই আমি নিজেই এই নিয়ে একটি পোস্ট করেছিলাম দেখতে পারেন এখান হতে
http://bloggermamun.blogspot.com/2009/09/blog-post_07.html
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera 10.10 Beta with Opera Unit =-.
বাঙ্গালি দেইখাই আমরা এই সব পোস্টার দেইখা বিস্বাস করি,বছর খানেক নিজেই আমি হয়ত বিস্বাস করতাম
ভাই শুধু বাঙ্গালীর দোষ না, পৃথিবীর সব দেশেই এমন পোষ্টার দেখা যায় আর লোক এইগুলো বিশ্বাসও করে।
হাসান ভাই techcrunch এর মত সাইট গুলোর মান্থলি ইনকাম কত হতে পারে?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Microsoft launches Windows 7 USB Installer for Netbooks =-.
ধারনা করা হয় Mashable এর আয় মাসে লাখ পাউন্ডের উপরে… একটা পোষ্টে পড়েছিলাম।
*dropping
We always forget Big G is our friend. Just search and read………you gonna learn easily without paying a single dime
কারন আমরা অনেকেই গুগলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। গুগলকে যে প্রতিদিনের প্রতিটি কাজে ব্যবহার করা যায়, সেটা নিয়ে পাবলিকের ধারনা নাই।
তাই আমরা কোনো কিছু শিখবার জন্য হাজার হাজার টাকা খরচ করি। অথচ গুগলেই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।
আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে এতটুকু মনে রাখতে হবে যে ওই সমস্যায় কেউ না কেউ আগেও পড়েছে এবং সেটা ইন্টারনেটে তুলে দিয়েছে।
টাকা কামানো আরও একটা সহজ পদ্ধতি শিখলাম। ইনভেস্ট হিসেবে কিছু পোস্টার আর আঠা । আর একটা সেমিনার রুম। শহরের রাস্তায় রাস্তায় পোস্টার লাগিয়ে দেব। হুর হুর করে বেকার লোকজন আসবে – টাকা খরচ করে ডলার কামাইয়ের আশায়।
এদেশে বেকারদের দিয়ে টাকা কামাইতেছে অনেকে-
১. রাজনৈতিক দল- সম্মান আর আর্থিক লোভ দেখিয়ে বেকার ও ছাত্রদের কাজে লাগায়।
২. পত্র-পত্রিকা – চাকুরীর প্রলোভনের মাধ্যমে প্রশিক্ষন বিজ্ঞাপন দিয়ে (বায়িং হাউসে চাকরী ইত্যাদি। গেলে তিনশত টাকার ফরম পূরণ করতে বলবে। )
৩. জব সাইটগুলো – চাকরীর এড দিয়ে (১০৪ টা এপ্লাই করে ৩টা ইন্টারভিউ কল পেয়েছিলাম। দুইটাতে আগেই নিজেদের লোক নেয়া হয়েছিল। লোক দেখা ইন্টারভিউ ছিল। )
৪. বিবাহ- প্রথমে ৫০০ টাকার ফরম পূরণ। প্রবাসী সুন্দরী পত্রীর জন্য পাত্র চাই। নকল পাত্রী দেখানো এবং টাকা আদায়। অনেক ক্ষেত্রে নকল বিয়েও হতে পারে।
৫.জব মিডিয়া, টিউশনি দিচ্ছি -প্রথমে ৫০০ টাকার ফরম পূরণ। তারপর আজ নয় কাল,কাল নয় পরশু।
পাত্রী দেখানোর পদ্ধতিটা বেশি পছন্দ হয়েছে – ভাবছি এই বিষয়ে একটা ওয়েবসাইট খুলবো। ঘ্টক হাসান ভাই টাইটেলটা নিলে কেমন হয়?
ঘ্টক হাসান ভাই,
আমাদের মধ্যে অনেকেই অবিবাহিত আছে-কাজে লাগবে। হোস্টিং প্লানের মতো যৌতুক প্লান বানাতে হয় কি না, কে জানে?
হাসান ভাই, ঘটক তো পরে হবেন আগে শাদী মোবারক করেন।আর দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নটা কি করতে পেরেছিলেন?কিছুটা হলেও বলেন না ভাই…
ha ha ha
.-= Darklord (:= এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.
টিউটো ভাই, আপনার কোন প্যাকেজ লাগবে, সুলভ না শোভন? বাজেট কত?
বিয়ার যোগ্যতা আছে তো?
কোনো খারাপ দোষ আছে নাকি?
আগেভাগেই প্রশ্নগুলো করে রাখলাম, উত্তরসহ টাকা পাঠায় দিয়েন। মেয়ের সাথে যোগাযোগ হবে ইমেইলে।
ডেসটিনি-২০০০ লিঃ এর কথা বললেন না? এরা বেকারদেরকে নিয়ে যে বালির পিরামিড তৈরীর খেলায় নেমেছে! বালুর পিরামিড যখন ভেংগে পড়বে তখন কী হবে, বলুন তো?
কবি জীবনানন্দের মা ও কবি ছিলেন, লিখলেন অমর দু-টি পঙক্তি…
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
—————————–
আমরা সবাই কথায় বড়, তাই এমনটি হচ্ছে। আসল কথা হচ্ছে- যারা এসব কিছু শেখান তারাও ভাল ইনকাম করেন, তবে অনলাইন থেকে নয়- ছাত্রদের ধোকা দিয়ে। আমার কাছেও এখন মাঝে মাঝে অনেক লোক আসে, যারা অনলাইনে আয়ের কৌশল জেনে নিতে চান। আমি বলি মাসে কত টাকা আয় করতে চান, প্রায় সবাই মোটামুটি ৩০,০০০ কিংবা আমি ৪০,০০০ হাজারের কথা বলে। তাদের কে বন্ধু ফেরদৌস-এর উদাহরণ দিয়ে গ্রামে যাওয়ার পরামর্শ দি’। কারণ আমার জানা মতে আমার বন্ধুটী হাল-চাষ করে মাসে ২০,০০০ থেকে ৩০,০০০ হাজার টাকা ইনকাম করেন। তার পুজিও কিন্তু কম্পিউটার আর নেটের কানেকশন নিতে যা লাগে তার চেয়ে বেশি না। তা ছাড়া যারা ভাল ইংরেজি জানেন তাদের নেটে মাস দু-য়েক এদিক সেদিক ঘুরতে বলি। কারণ যিনি ভাল ইংরেজি জানেন তিনি নেট থেকেই তার পুজি সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সজীব ভাই সময়োপযোগী পোস্টের জন্য।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বড়ই আশা জাগে ইংরেজি জানার জন্য।
জানলে কিছু একটা করতে পারতাম।