কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ October 30, 2009 · 37 comments

বিভাগ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, টিউটোরিয়াল

কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?

যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা প্রায়ই একটা প্রশ্ন করেন যে কিভাবে তারা তাদের ওয়েবসাইটের প্রথম পাতা বা হোমপেজ থেকে ব্লগ সরাবেন এবং সেখানে একটি নির্দিষ্ট পেজকে দেখাবেন। যেমন এই ব্লগে বর্তমানে প্রথম পাতা হিসেবে ‘আমার কথা’ একটি স্ট্যাটিক পেজকে দেখানো হচ্ছে এবং দ্বিতীয় পাতায় ‘আমার ব্লগ’ এ ব্লগ পোষ্টগুলোকে দেখানো হয়েছে।

চলুন তাহলে দেখি কিভাবে এই সমস্যার সমাধান করবেন।

  • প্রথমে হোমপেজে যে পেজটি দেখাবেন, সেটি স্বাভাবিক নিয়মে তৈরি করুন। ধরুন, আমি নাম দিলাম My Home।
  • এবার আরেকটি পেজ তৈরি করতে হবে যাতে কোনো কনটেন্ট বা লেখা থাকবে না। শুধু শিরোনাম দিয়ে পেজটি তৈরি করুন এবং সেভ করুন। আমি নাম দিলাম My Blog।
  • এবার Settings > Reading এ যেতে হবে এবং Front Page Displays অপশনে A Static Page (Select Below) অপশনটি সিলেক্ট করুন এবং Front Page এর ঘরে My Home পেজ এবং Posts Page এর ঘরে My Blog পেজটি সিলেক্ট করে Save Changes বাটনটি চেপে দিন।

ব্যাস এখন থেকে My Home নামের পেজটি আপনার হোমপেজ হিসেবে দেখা যাবে।

তবে…

নেভিগেশন বারে পেজগুলো ধারাবাহিকভাবে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে পেজগুলোর Edit অপশনে গিয়ে ডানদিকের কলামে Order অপশনটি খুঁজে বের করুন এবং শূন্য থেকে নম্বর দেয়া শুরু করুন। শূন্য নম্বরের পেজটি আগে দেখাবে।

এবং…

থীমের ডিজাইনের কারনে Home এবং My Home দুটো লিংক দেখতে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে Appearance > Editor এ গিয়ে header.php ফাইলের Home এর লিংকটি মুছে দিতে হবে। যদি আপনার HTML এবং PHP এর উপর অভিজ্ঞতা না থাকে, তাহলে নিজে সোর্সকোড পরিবর্তণ করার কোনো প্রয়োজন নেই। অভিজ্ঞ কারোও সাহায্য নিন।

ভাল থাকুন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 37 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 আরমান November 29, 2009 at 11:51 pm

একটা জিনিস বুঝতে পারলাম না – আপনার হোমপেজে প্রথম পাতা হিসেবে ‘আমার কথা’ একটি স্ট্যাটিক পেজকে দেখানো হচ্ছে যেখানে আর অন্য কোন লিংক যেমন – সর্বশেষ মন্তব্যসমূহ, সাম্প্রতিক পোষ্টসমূহ …শো করছে না।কিন্তু আপনার পরামর্শ অনুসারে করার পর দেখলাম যে আমার সাইটে স্ট্যাটিক পেজে আমার লেখার পাশাপাশি বিভিন্ন Widgets ও শো করছে।এটার সমাধান জানালে উপকৃত হব ভাইয়া।

Reply

2 জিন্নাত উল হাসান November 30, 2009 at 12:48 am

বিষয়টি নির্ভর করে আপনার থীমের টেমপ্লেটের সুবিধার উপর। অনেক থীমে মোনো কলাম/ নো সাইডবারের অপশন থাকে। পেজের এডিট অপশনে গিয়ে ডানদিকে টেমপ্লেট অপশনে খুঁজে দেখুন এধরনের কোনো সুবিধা আছে কিনা?

Reply

3 আরমান December 4, 2009 at 6:11 pm

খুজে দেখলাম এরকম সুবিধা নেই।আচ্ছা ভাইয়া,আমি home নামক একটি পেজ তৈরী করলাম।এখন এই পেজের সাথে হোমপেজের লিংকটা কিভাবে করতে পারি ?

Reply

4 আরমান November 28, 2009 at 11:42 pm

ধন্যবাদ ভাইয়া।আমার মত নতুনদের অনেক কাজে দিবে।

Reply

5 জাহিদ November 26, 2009 at 10:01 am

Appearance > Editor
এই অপশন তো পাচ্ছিনা।

Reply

6 Adnan November 26, 2009 at 9:26 am

হাসান ভাই, সঙ্গত কারনেই আগেরটা বদলে Woo Themes এর নতুন Station 1.5 থিম সিলেক্ট করেছি।Home আর My Home দুইটাই আছে এবং লিঙ্ক ও একই।Reading থেকে My Home কে Home Page করেছি।এখন Home পেইজটা Delete করে দিন !!!আপনাকে Header.php এর কোড ইমেইল করি দিলেই মনে হয় বলে দিতে পারবেন কোন অংশটা বাদ দিতে হবে।পরামর্শ দিন প্লিজ…

Reply

7 তন্ময় November 3, 2009 at 12:21 pm

অনেক দিন পর আবার এলাম অনলাইনে, এই পোষ্ট টি নতুন দের জন্য কাজে দেবে।

Reply

8 Adnan November 2, 2009 at 11:38 pm

হাসান ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি তা হল RSS Subscribe করার ফলে আপনার নতুন পোষ্টগুলো যখন ইমেইলে আসে তখন সেই লেখাটার কয়েক লাইন আসার পর এই মেসেজটা আসেঃ [ এখানে পোষ্টের প্রধান অংশটুকু দেখতে পাচ্ছেন। পুরো পোষ্টটি পড়তে পোষ্টের শিরোনামে ক্লিক করুন। ধন্যবাদ ]।আমি যেমন problogger Darren Rowse এর সাইটের লেখাগুলো ইমেইলে পুরোটা পাই। অথচ আমার কাছে আপনার পদ্ধতিটাই বুদ্ধিদিপ্ত মনে হয়।কেননা problogger এর নতুন পোষ্টগুলো দেখার জন্য আমাকে তার সাইটে যেতে হয় না ইমেইলেই পড়ে ফেলতে পারি কিন্তু আপনার লেখা পড়ার জন্য আমার এই সাইটে ঢু মারতেই হবে-এটাই তো হওয়া উচিত।তা আমার প্রশ্ন হল-আপনি এই বিষয়টা কি নিজে নিয়ন্ত্রন করেন নাকি এটা আপনার সুবিখ্যাত Thesis Theme এর আপার মহিমা? আর এই অসাধারন বিষয়টা Darren Rowse এর মতো ব্যাক্তিরা কেন অনুসরন করে না?

Reply

9 জিন্নাত উল হাসান November 30, 2009 at 12:50 am

এই সুবিধাটা ওয়ার্ডপ্রেসেই বিদ্যমান, আমি ব্যবহার করছি কারণ আমি চাই আমার ব্লগের পাঠক আমার সাইটে এসে ব্লগ পড়ুক। আর ড্যারণ রসকে জিজ্ঞাসা করেন তিনি কেন সুবিধাটি ব্যবহার করছেন না :)

Reply

10 rumma November 2, 2009 at 6:56 pm

হাসান ভাইয়া ব্যনারের ছবিটা সুন্দর হয়েছে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> New tiny mug =-.

Reply

11 rumma November 2, 2009 at 6:38 pm

ও পেরেছি ভাইয়া।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

12 rumma November 2, 2009 at 6:29 pm

ভাইয়া আপনার পরামর্শ মত করলাম কিন্তু পেইজ অপশনেও মাই হোম দেখায়,মাই ব্লগ দেখাচ্ছে না।কি করব?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

13 Reazul Amin November 2, 2009 at 1:23 pm

Hasan vi, ami apnar blog a new phathok. Shob gulo post e darun lagsay. kintu blogger.com neya tamon post paylam na. ami amar site ke vabay new template add korbo? doya koray bestareto janalay. ami jane apne khoub busy tar por jodi somoy pan amar site ta aktu review korban. valo thakban . Allah haffaz.

Reply

14 REAL November 1, 2009 at 10:46 am

Dear Hasan Vi,
apmi kothae harea galen?? Sajiv vi er sathe pls contact koren. Ami hosting kinte chae. Ar tor soeche nare vi, bose asi, tae kah suru korte chae ASAP….pls mail check koren….

Reply

15 Enameos October 31, 2009 at 8:21 pm

ধন্যবাদ হাসান ভাই। আমি এখন অবশ্য আপনার পরামর্শমত ট্যাব হিসেবে Categories লিঙ্ক ব্যবহার করছি। আরেকটা সমস্যায় পড়েছি। আপনার যোগাযোগ ফর্মে দিয়ে দিলাম। সময় করে দেখবেন।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The 7 Habits of Highly Effective TEENS by Sean Covey =-.

Reply

16 Enameos October 31, 2009 at 8:28 pm

থাক যোগাযোগে দিলাম না। এখানেই বলি।

আমার ওয়ার্ডপ্রেসে যে থীম ব্যবহার করছি তাতে Drag n Drop এর মাধ্যমে কোন Widget কোন সাইড বার এ সেট করলে তা Show করেনা।
PHP এডিট করে যোগ করলে দেখায়। এটার কি সমস্যা হতে পারে এবং এর সমাধান টা কি?

আমি সাইড বারে ট্যাব ক্লাউড যোগ করতে চাচ্ছি। কিন্তু ট্যাব ক্লাউড এর PHP কোড জানা নেই।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The 7 Habits of Highly Effective TEENS by Sean Covey =-.

Reply

17 জিন্নাত উল হাসান November 1, 2009 at 8:20 am

অন্য কোনো থীম ব্যবহার করুন, উইজেট যোগ করুন তারপর থীম পরিবর্তণ করে দিন।

যতদূর সম্ভব র্সোস কোডে হাত দেয়া থেকে বিরত থাকুন।

ট্যাগ ক্লাউডের জন্য (http://codex.wordpress.org/Template_Tags/wp_tag_cloud) ব্যবহার করতে পারেন।

Reply

18 Monir October 31, 2009 at 1:46 pm

হাসান ভাই, সর্বশেষ পোস্ট এবং যোগাযোগের জন্য কোন প্লাগিন ব্যবহার করেছেন
আর পার্মালিংকের জন্য কোন আপশনটি ব্যবহার করব…..
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

19 পান্থ বিহোস October 31, 2009 at 2:01 pm

পার্মালিংকের জন্য “স্যাম্পল পোস্ট” ব্যবহার করুন। বাংলাসাইট হলে “পোস্ট আইডি” ব্যবহার করুন- এতে অনত্র লিংক দিতে সুবিধা হয়।
প্লাগিনসটি পাবেন এখানে- http://fairyfish.net/2007/09/12/wordpress-23-related-posts-plugin/

Reply

20 পান্থ বিহোস October 31, 2009 at 2:08 pm

আর যোগাযোগের জন্য সর্বোৎকৃষ্ট প্লাগিন হলো- কন্ট্যাক্ট ফরম ৭

Reply

21 Monir October 31, 2009 at 4:49 pm

স্যাম্পল পোষ্ট কোথায় আর পাব ?আর comment এর নিচে সর্বশেষ পোস্ট কোন প্লাগিন ব্যবহার করব?
এছাড়া আমার পোষ্টটি পুরোপুরি চলে আসে ।পোস্ট এর নিচে read more থাকে না কিভাবে ঠিক করব ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

22 পান্থ বিহোস October 31, 2009 at 6:27 pm

যতখানি পোস্ট আপনি হোম পেজে শো করতে চান প্রথমে ঐটুকু লিখুন। তারপর More অপশনে ক্লিক করুন এবং আপনার পোস্টের বাকি অংশটুকু লিখুন। এতে রিড মোর তৈরি হবে। অবশ্য কিছু কিছু থিম আছে যেগুলোতে অটো রিড মোর তৈরি হয়।

স্যাম্পল পোস্ট দেয়ার জন্য পার্মালিংকে যান। ঐখানে কাস্টম পার্মালিংকে ক্লিক করুন এবং এডিট করে শুধু /%sample post%/ অংশটুকু রাখুন। তারপর আপডেট ফাইল/সেভ এজ-এ ক্লিক করে সেভ করুন।

Reply

23 Monir November 1, 2009 at 1:00 pm

ধন্যবাদ পান্থ ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

24 তারেক October 31, 2009 at 1:50 am

আচ্ছা হাসান ভাই, আপনি সাইডবারে সর্বোচ্চ মন্তব্যকারীর তালিকা দেখানোর জন্য কোন প্লাগইন ব্যবহার করেছেন কি?

Reply

25 পান্থ বিহোস October 31, 2009 at 2:13 pm

আপনি এই প্লাগিনসটা ইউজ করুন। এ জাতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ক্লিক করুন

Reply

26 Lasik Reviews October 30, 2009 at 7:26 pm

@ হাসান ভাই! কাজের পোস্ট, ইঊটিউবের ভিডিওটা ও দেখলাম।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

27 পান্থ বিহোস October 30, 2009 at 4:56 pm

এটার জন্যই তো কিছুদিন আগে আপনাকে বারবার জ্বালিয়ে মারলাম। এখন অবশ্য আমি এটা খুব ইজিতেই করতে পারি… :D
হাসান ভাই, আপনার কাছ থেকে নেয়া হোস্টিং প্ল্যানে আমি একটা ডোমেইন এড করেছি কিন্তু কাজ হয় না। কীভাবে এড করবো? ডিএনএস-এ কী লিখতে হবে? আমি NS987.WEBSITEWELCOME.COM এবং NS988.WEBSITEWELCOME.COM লিখেছি। এতে কাজ হয় না। :(

Reply

28 জিন্নাত উল হাসান October 30, 2009 at 8:08 pm

cPanel এ গিয়ে Addons Domain এ আপনার নতুন ডোমেইনটি যোগ করে দিতে হবে।

Reply

29 পান্থ বিহোস October 31, 2009 at 11:00 am

এটাও আগেই করেছিলাম। ডিএনএস কি ঠিক আছে?

Reply

30 জিন্নাত উল হাসান October 31, 2009 at 11:37 am

ইমেইলে ডোমেইন পাঠিয়ে দিন।

Reply

31 পান্থ বিহোস October 31, 2009 at 1:42 pm

হাসান ভাই, মেইল পাঠিয়েছি।

Reply

32 shohan October 30, 2009 at 12:51 pm

গত দুই দিন আগে প্রথম ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম! তারপর থেকেই লেগে আছি,ভালই লাগছে! দেখি কতদুর যেতে পারি!

“Search engines may think example.com and http://www.example.com are two different sites.You should set up a permanent redirect (technically called a “301 redirect”) between these sites. Once you do that, you will get full search engine credit for your work on these sites..”

হাসান ভাই,www.example.com এবং example.com মাঝে পার্থক্য কি? আর 301 redirect কিভাবে করব? .htaccess এ?

Reply

33 জিন্নাত উল হাসান November 30, 2009 at 12:54 am

http://www.example.com example.com এর একটি সাবডোমেইন। তাই দুটো লিংক ভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে একটিকে অন্যটিতে ৩০১ রিডিরেক্ট করে দেয়াই বুদ্ধিমানের কাজ। তবে প্রায় সব হোস্টিংয়ে এই সুবিধাটি বিদ্যমান। আর এই সুবিধাটি না থাকলে .htaccess ফাইলের মাধ্যমে ঠিক করে দেয়া সম্ভব।

Reply

34 blues October 30, 2009 at 7:57 am

অনেকের উপকারে আসবে এই পোস্ট টা। নেটে দেখেছি অনেককে এই ব্যাপারে সমস্যায় পড়তে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

35 Darklord (:= October 30, 2009 at 1:31 am

আচ্ছা হাসান ভাই http://techtunes.com.bd/ এর মত ফিচার ব্লগে এড করতে চাইলে কি করতে হবে ? মানে Top এ নির্বাচিত পোষ্ট ফিচারটি,তারপর প্রতিটা পোণ্টের পাশে থাম্বনাইল ছবি,আর নীচে মন্তব্যসমূহ আলাদা ভাবে দেখানো ইত্যাদি?

আর জুমলা থেকে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেশনের কোনো ব্যাবস্থা আছে? মানে পোষ্টগুলো

Reply

36 জিন্নাত উল হাসান October 30, 2009 at 2:01 am

প্রথম উত্তর: ওটা পুরোটাই থীমের কৃতিত্ত্ব। থীম ডিজাইনেই পোষ্ট, ফিচার পোষ্ট এবং মন্তব্যগুলোকে সাজানো হয়েছে।

দ্বিতীয় উত্তর: জুমলা থেকে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেশন করতে এই প্লাগইনটি ব্যবহার করুন – http://azeemkhan.info/2008/joomla2wordpress-import-wizard-v3/

Reply

37 Darklord (:= October 30, 2009 at 12:11 pm

ধন্যবাদ হাসান ভাই :)
.-= Darklord (:= এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: