ওয়ার্ডপ্রেস ব্লগের ফ্রি এবং বৈধ থীম / টেমপ্লেট সমগ্র (নিয়মিত আপডেট)

by জিন্নাত উল হাসান on November 4, 2009 · 44 comments

in ওয়েবসাইট,ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস ব্লগের ফ্রি এবং বৈধ থীম / টেমপ্লেট সমগ্র (নিয়মিত আপডেট)

ওয়ার্ডপ্রেস বলেন আর ব্লগার.কম বলেন – ব্লগিং শুরু আগে একটি বিষয় নিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর তা হল ব্লগের থীম / টেমপ্লেট ডিজাইন। কোনো থীমের ফন্টের স্ট্যাইল পছন্দ হয় তো লেআউট পছন্দ হয় না। আবার কোনো থীমের লেআউট পছন্দ হয় তো ছবি দেখানোর তরিকা পছন্দ হয় না।

আর থীম পছন্দ হয় না, থীম খুঁজে দিন এই নিয়ে প্রতিদিন গড়ে ৩/৪ টি ইমেইল পাই। প্রতিটি ইমেইলে প্রায় একই কথা… একটি সুন্দর থীম খুঁজে দিন।

হলো না এবার!

আমি থীম পাবো কই? আমি নিজেই তো কোনো ব্লগ শুরু আগে থীম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই। আর আমাকে জিজ্ঞাসা করেন থীমের কথা?

বিশ্বাস করবেন না, গুগলে ওয়ার্ডপ্রেস থীম সার্চ করে ২০ / ৩০ পাতাটা পর্যন্ত ফলাফল খুঁজে দেখার রেকর্ড আমার আছে, মানে ২০০/৩০০ টি ওয়েবসাইটে ঘুরে ঘুরে শুরু থীমই খুঁজেছি।

যাহোক, বিভিন্ন সময়ে আমি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে থীম সংগ্রহ করি এবং ব্যবহার করি। আসলে কোনো থীমই যে মনমতো হবে তার কোনো গ্যারান্টী নেই। তাই কোনো থীম মোটামুটি পছন্দ হলে ওটা ব্যবহার করে ব্লগিং শুরু করুন।

সুন্দর থীমের আশায় ব্লগিং বন্ধ রাখবেন না। তাতে আমও যাবে ছালাও যাবে।

তাহলে উপায়?

আজকে তিনটি উপায় বাতলে দিচ্ছি। অনুগ্রহ করে খেয়াল করে পড়ুন।

উপায় এক

টুকটাক HTML, PHP, CSS শিখে নিতে পারেন। তাতে নিজেই থীমের ডিজাইন মনমতো পরিবর্তন করে নিতে পারবেন।

উপায় দুই

আমার এই ব্লগের দুইজন অতিথি লেখক তন্ময়(+8801717009270) এবং মাসুদ থীম ডিজাইন করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে আপনার পছন্দসই থীম ডিজাইন করে দিতে পারবেন বলে আমি মনে করি। তবে অনুগ্রহ করে বিনা পারিশ্রমিকে ডিজাইন আবদার করে বসবেন না। থীমটি যেহেতু আপনি অর্থ উর্পাজনের উদ্দেশ্যে ডিজাইন করছেন, সেহেতু ডিজাইনাররাও তাদের সময় এবং পরিশ্রমের জন্য পারিশ্রমিক আশা করতে পারেন

উপায় তিন

আজ থেকে নিয়মিতভাবে আমি এই পোষ্টে ইন্টারনেটে খুঁজে পাওয়া ফ্রি এবং বৈধ থীমের ঠিকানা দেব। আপনারাও মন্তব্য আকারে থীমের ঠিকানাগুলো জমা দিতে পারেন। আমি আপনাদের দেয়া লিংকগুলোকে পোষ্টে যোগ করে দেব। তবে অনুগ্রহ করে অবৈধ থীম কিংবা ফোরাম কিংবা ওয়েবসাইটের ঠিকানা দেয়া থেকে বিরত থাকবেন।

ওয়ার্ডপ্রেসের ফ্রি থীমসমূহ

  • Weblog Tools Collection – নিয়মিতভাবে একাধিক ওয়ার্ডপ্রেস থীম নিয়ে ব্লগ পোষ্ট করে
  • Top WP Themes – বেশ কয়েকটি ভাল থীম খুঁজে পেয়েছি
  • Daily Blog Tips – আমার কয়েকটি ওয়েবসাইটে এখানে থেকে থীম ব্যবহার করেছি
  • Semiologic Theme – সহজে পরিবর্তণযোগ্য এবং উইজেট ভিত্তিক থীম
  • Bytes For All – এখানে বেশ কয়েকটি সাধাসিধা, সুন্দর থীম আছে। বিশেষ করে Atahualpa থীমটি SEO by the Sea এর মতো বড় SEO ওয়েবসাইট ব্যবহার করে (সৌজন্যে মাসুদ)।

চলুন এই পোষ্টটিকে ওয়ার্ডপ্রেস থীমের ভান্ডার হিসেবে গড়ে তুলি।

ধন্যবাদ।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 44 comments… read them below or add one }

Shaon February 15, 2010 at 1:48 pm

ভাই http://www.themesjunction.com এই সাইটের থীম গুলো দেখতে পারেন।

Reply

EBRAHIM SHAH December 27, 2009 at 7:57 pm

আমিও থিম খুঁজে খুঁজে হয়রান।

Reply

রবিন December 22, 2009 at 6:32 pm

আমি কিভাবে এই থিমগুলো আমার ব্লগে ব্যবহার করতে পারি। আমার ব্লগ – http://theuglyasian.wordpress.com আমি হোস্টিং বা ডোমেইন কোন কিছুই কিনি নি। ওয়ার্ডপ্রেসের সাধারন সাব ডোমেইন ব্যবহার করি। এখানে ওয়ার্ডপ্রেস যে ৭৭টি থিম দিয়েছে এর বাইরে কোন থিম ব্যবহার করতে পারছি না। প্লাগিন্সএর বেলায় একই ব্যাপার।
.-= রবিন এর সর্বশেষ পোষ্ট >> অভ্র ইন্সটলেশন পরবর্তী গাইড =-.

Reply

Adnan November 17, 2009 at 10:58 am

হাসান ভাই, আপনি তো আমার সাইটগুলোর টপিক জানেন।সব গুলোই Static Site হবে।আমি গতকয়েকদিন ধরে থিম খুজতে খুজতে কি বলব পাগল প্রায় হয়ে গেলাম।Wordpress এর মেধাবী Developer রা সবাই যেন ধরেই নিয়েছে ব্লগিং ছাড়া আর কোন কিছু কেউ Wordpress দিয়ে বানাবে না।আর ভাই আমার মতো যারা Html,Coding জানি না তাদের জন্য আরো কষ্ট।এতো আগ্রহ নিয়ে কাজ শুরু করতে গেলাম কিন্তু থিমের জন্য পুরোই ঝুলে আছি।ভাইয়া, কোন পরামর্শ দেন না plzzzzzz

আর অনেক ঘুরে ঘুরে এই ভাল টিউটোরিয়ালটা পেলাম।দেখি কতটা কাজে লাগেঃ http://wphacks.com/how-to-use-wordpress-as-a-static-site/

Reply

জিন্নাত উল হাসান November 18, 2009 at 8:03 am

স্ট্যাটিক সাইট বলতে হয়তো আপনি সিএমএস টাইপের সাইটের কথা বলেছেন। ব্লগের শুরুতে থীম নিয়ে এত মাথা ঘামালে ব্লগ আর বানাতে হবে না, মাথার চুল আগেই পেকে যাবে।

ভাল পরার্মশ দিচ্ছি যে থীমই পছন্দ হউক না কেন, ব্লগিং শুরু করে দিন। থীমের ব্যাপার পড়ে দেখা যাবে। তাও না হলে পরে নিজের পছন্দমতো ডিজাইন করে নিয়েন। আপাতত ব্লগিং শুরু করেন।

Reply

Adnan November 18, 2009 at 8:13 am

আরে তাইতো মাথার চুল সত্যি পেকে যাচ্ছে।হে হে।যাই হোক অনেক ঘুরাঘুরির পর Ithems এর অসাধারন আবিষ্কার Flexxtheme Professional মনে ধরল।মানুষ Thesis নিয়ে এত মাতামাতি করে কিন্তু এই থিমটা তারচেয়ে কোন অংশে কম যায় না।নিজের মতো Customize করার এতো এতো Option আর কোন থিমে আছে নাকি জানা নেই।ধন্যবাদ সঠিক পরামর্শের জন্য।

Reply

gifer November 15, 2009 at 7:35 pm

আদনান ভাই ফটো ডাটাবেজ এবং ক্যটাগোরিজ ওয়ালা কোন প্লাগিন জানা আছে ?
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Transformers 2 : Revenge of The Fallen 2009 [Trailer + Full Dvd Download Link] =-.

Reply

Adnan November 14, 2009 at 12:59 am

একটা ফাটাফাটি ফ্রী থিম দেখেনঃ http://directorypress.net/index.php

আজই ডাউনলোড করুন।

Reply

kabir November 14, 2009 at 2:56 pm

হাসান ভাই
ধন্যবাদ সুন্দর ২ টি থিম দেবার জন্য। (১টির সাথে আরেকটি ফ্রি)

ভাল থাকবেন।
শুভ কামনা রইল।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.

Reply

kabir November 14, 2009 at 3:33 pm

ভাই,
ফোল্ডারের নাম প্লাগইন হিসাবে আসছে।
সার্ভারে ডাউনলোড হয়না তো।
কারনটা কি?
কিন্তু sopperpress ঠিক আছে।
একটু দেখবেন প্লিজ
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.

Reply

gifer November 15, 2009 at 7:57 pm

এইটা খারাপ হইল :( সবাই ই এখন লিংক ডাইরেক্টরি বানাইব। দেখা যাবে শেষে লস খাবে। :(
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Transformers 2 : Revenge of The Fallen 2009 [Trailer + Full Dvd Download Link] =-.

Reply

জিন্নাত উল হাসান November 15, 2009 at 10:56 pm

ইন্টারনেট অনেক বড়, সবারই এখানে আপন জায়গা করে নেবার মতো স্থান আছে।

Reply

Adnan November 12, 2009 at 11:18 pm

পিমিয়াম বলি আর ফ্রী বলি-ব্লগিং জাতীয় ছাড়া ওয়ার্ডপ্রেসে ভাল থিম খুবইইইই কম।আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে থিম খুজতে খুজতে…এই দিক দিয়ে জুমলা মনে হয় Far Better

Reply

kabir November 13, 2009 at 11:29 pm

ভাই আমি বুঝি কম।
তারপরও বললাম, কথাটা অনেকাংশেই ঠিক।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.

Reply

Adnan November 8, 2009 at 10:20 pm

মাসুদ ও তন্ময় এবং অন্য যারা থিসিস থিম নিজের মতো Customization করতে চান তারা এই লিঙ্কগুলো অবশ্যই দেখবেনঃ

১> http://mattflies.com/tech/100-resources-for-thesis-wordpress-theme-users/
২> http://myblog2day.com/60-thesis-themes-customization-tutorials.php
৩> http://www.ezyblogger.com/2009/07/wordpress-thesis-theme-tutorials-tips-hacks/

আশা করি আপনাদের বহুত ফায়দা হবে !!!
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> This Is It (2009) TS =-.

Reply

Adnan November 8, 2009 at 10:32 pm

এই লিঙ্কটাও ভালঃ http://webstudio13.com/2009/10/19/71-best-tutorials-for-thesis-wordpress-theme-users/
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> This Is It (2009) TS =-.

Reply

Adnan November 7, 2009 at 9:11 pm

“আমি আপনাদের দেয়া লিংকগুলোকে পোষ্টে যোগ করে দেব।”–হাসান ভাই, আমি এতো লিঙ্ক দিলাম কোনটা কি পছন্দ হয় নাই?

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 9:34 pm

ভাই পছন্দ ঠিকই হয়েছে। কালকে লিংকগুলো যোগ করতে শুরু করেছিলাম, তারপর কি কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছিলাম যে পরে যোগ করতে ভুলে গেছি।

আজকে সাপ্তাহিক ছুটির দিন, আজকে সব বাকি পড়ে যাওয়া কাজগুলো শেষ করব।

মাইন্ড খাইয়েন না।

Reply

Adnan November 7, 2009 at 9:50 pm

ভাইইয়া, আমি আমার জীবনে খুব কম মানুষকে তাদের মেধা, সেবামূলক মনোভাব ইত্যাদি কারনে মন থেকে শ্রদ্ধা করি।আমার সেই শর্টলিষ্টের একজন হলেন “জিন্নাত উল হাসান”…

Reply

Adnan November 6, 2009 at 2:29 am

হাসান ভাই, এই পোষ্টে শুরুতেএকটা সাইটের লিঙ্ক দিয়েছিলাম (সাথে একটা Request)।এখন আরো ৮টা লিঙ্ক দিচ্ছিঃ

১- http://www.smashingmagazine.com/2009/05/18/100-amazing-free-wordpress-themes-for-2009/
2-http://www.wpthemesfree.com/
3-http://sixrevisions.com/resources/50-beautiful-free-wordpress-themes/
4-http://designreviver.com/freebies/20-free-wordpress-themes-with-premium-like-functionalities/
5-http://www.instantshift.com/2009/02/22/140-brilliant-free-wordpress-themes-around/
6-http://www.clazh.com/top-ten-best-free-wordpress-themes-and-templates/
7-http://www.templatelite.com/themes/
8-http://www.reencoded.com/2009/03/08/85-best-beautiful-free-wordpress-themes/

এই কালেকশনগুলোতে বেশ কিছু থিম দেখলাম সত্যি চমকপ্রদ।আশা করি কাজে লাগার মতো কিছু ভাল থিম পাবেন।

@হাসান ভাইঃ সম্ভব হলে সামনে ওয়ার্ডপ্রেস বিষয়ক টিউটোরিয়াল এর লিঙ্কসমগ্র নিয়ে একটা পোষ্ট চাই।ধন্যবাদ।

Reply

Lasik Reviews November 6, 2009 at 10:35 pm

@আদনান ভাই! আপনি বুঝি নেটে ঘুরতে ভাল ভালবাসেন, না হলে এত ফ্রি-র খবর আপনার কাছে কেন? দামি লিংক ভাই, কাজে লাগবে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

Adnan November 6, 2009 at 10:43 pm

ভাই এই ভার্চুয়াল জগতের এমনি প্রেমে মজেছি যে এটা ছাড়া কিছুই ভাল লাগে না।আর ব্যাক্তিগতভাবে আমার সভাব লাইব্রিয়ানের মতো।হাজার হাজার Ebooks,Video Tutorial,Theme Download (বন্ধুর দেয়া হ্যাকড Rapidshare Premium Account থাকায় ইচ্ছেমতো…) করি কিন্তু নিজে পড়ে/খুলে দেখি না।তবে উপরের লিঙ্কগুলো আমাদের প্রাণপ্রিয় গুগলমামাকে গুতানোর ফলে পাওয়া।সব বাহাদুরি আমাদের গুগল মামার।আগে একবার Banned হওয়ার পর আবার মাঠে নামছি।মাথায় কিছু Unique Plan আছে।দোয়া রাইখেন।দেখি কি হয়…

Reply

রাফিউর November 5, 2009 at 8:50 pm

আসলেই থিম পছন্দ করতে প্রথমে অনেক সময় চলে যায়।আমিও প্রথমে হাসান ভাইকে অনেক জালিয়েছি।
.-= রাফিউর এর সর্বশেষ পোষ্ট >> The Oasis of the Seas – The greatest ship of the world =-.

Reply

ইউনুছ November 5, 2009 at 8:47 pm

হাসান ভাই এই লিঙ্ক টা যোগ করতে পারেন। http://wphacks.com/wordpress-themes/

Reply

kabir November 5, 2009 at 5:34 pm

Hasan vai,
আপনি সঠিক ভাবে আমার মনের কথাটাই বলেছেন।
আমরা যারা ব্লগিং এ নতুন তাদের হাজারাও সমস্যা।
আমি নিজেও আপনাকে আমার সাইটের জন্য থিম সিলেক্ট করে দিতে বলেছিলাম, কিন্ত থিম সিলেক্ট করে ওটাকে ফরমেট করে রেডি করা সত্যিই কঠিন কাজ।

একটা প্রশ্ন করি, আমি ফাইলজিলা FTP client ব্যবহার করে xml site Map submit করতে যেয়ে public_html file খূজে পেলাম না।
আবার VIGOS gsitemap use করলেও বলে Please enter your path to store in.

public_html file সারভারের কোথায় থাকে, নাকি কন্টোল পেনেলে আলাদা ভাবে কোন পারমিশন দিতে হবে।
হাসান ভাই, তন্ময় ভাই, মাসুদ ভাই, আদনান ভাই সহ যারা ব্যাপারটা বুঝেন তারা জানালে কৃতজ্ঞ থাকব।

Reply

kabir November 5, 2009 at 8:16 pm

@ তন্ময় ভাইকে ফোন করেছিলাম, আমাকে উনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন।
তন্ময় ভাই আপনাকে অনেক ধন্যবাদ,
ভাল থাকবেন।
শুভ কামনা রইল।

Reply

তন্ময় November 5, 2009 at 8:19 pm

ধন্যবাদ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Buy Thesis theme. =-.

Reply

কবীর November 5, 2009 at 8:21 pm

@তন্ময় ভাইকে ফোন করেছিলাম, উনি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন।
ধন্যবাদ তন্ময় ভাই।
শুভ কামনা রইল।

Reply

জিন্নাত উল হাসান November 6, 2009 at 7:01 pm

আপনার তো ভাই নিজের সার্ভার আছে এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন। তাই Google XML Sitemap প্লাগইনটি ব্যবহার করুন। সব ঝামেলা শেষ হয়ে যাবে।

Reply

kabir November 13, 2009 at 12:08 am

ধন্যবাদ হাসান ভাই।
আমি আপনার কমেন্ট অনেক দেরি করে পড়লাম। আগে দেখি নাই।

Reply

Eunus November 5, 2009 at 4:27 pm

Ei blog er theme ta kintu thesis…………..
.-= Eunus এর সর্বশেষ পোষ্ট >> Google finally updated PageRank (PR) =-.

Reply

gifer November 5, 2009 at 1:03 pm

মুহাআহাহাহ…..থিসিস এর ডাওনলোড লিংক দিব বস ? :প কয়েকটা প্রিমিয়াম থিম এর ডাওনলোড লিংক শেয়ার করবো ?

Reply

Adnan November 5, 2009 at 2:33 pm

“তবে অনুগ্রহ করে অবৈধ থীম কিংবা ফোরাম কিংবা ওয়েবসাইটের ঠিকানা দেয়া থেকে বিরত থাকবেন।”-হাসান ভাইয়ের এই লেখাটা মনে হয় পড়েন নি।আপনি ১০ টা দিলে আমি কমপক্ষে ১০০ টা লিঙ্ক দিতে পারব।কিন্তু হাসান ভাই তা চাননি।আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

Reply

gifer November 5, 2009 at 2:57 pm

আরে জানি এমনি ফাইজলামি করে বললাম…আর ১০০ টা থিম ? হাহাহ থিমের অভাব হয় নাকি ?প্রায় সব গুলার ই লিংক পাওয়া যায়। :)
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Fish – Golden White Cloud =-.

Reply

gifer November 5, 2009 at 3:03 pm

আদনান ভাইডি পারলে দু একটা হেল্প করেন ওয়ার্ডপ্রেসে বাংলা সেটাপ দেয়ার। কিছু প্রশ্ন আছে।
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Fish – Golden White Cloud =-.

Reply

Adnan November 5, 2009 at 10:50 am

হাসান ভাই, হোষ্টিনের নতুন প্ল্যানের ঐ পোষ্টে ৫টা প্রশ্ন ছিল যা আমার জানা দরকার।ভাই, সময় পেলে উত্তর দিবেন আশা করি।হ্যাকারদের সাথে চলতে চলতে সব কিছু Download করার প্রবনতা হয়েছে।তাই বৈধভাল জিনীসগুলো চোখ এড়িয়ে যায়।যাই হোক এই লিঙ্কটা অবশ্যই যোগ করবেনঃ http://www.eblogtemplates.com/templates/wordpress-themes/

ওয়ার্ডপ্রেস ছাড়াও, এদের দেয়া ফ্রী ব্লগারের থিমগুলো এককথায় ফাটাফাটি

Reply

rumma November 5, 2009 at 8:55 am

থিমের জন্য আধা পাগলই হয়ে গিয়েছিলাম,হাসান ভাইয়া আর তন্ময় কেও অনেক ডিস্টার্ব করেছি।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> New tiny mug =-.

Reply

তন্ময় November 5, 2009 at 12:19 pm

কি বলেন আপু, আমি সময় থাকলে সবাইকে সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করি, কিছুদিন পরীক্ষার জন্য ব্যস্ত বলে থিকমত ইমেইলের উত্তর দিতে পারি নি।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> WordPress BreadCrumbs. =-.

Reply

rakibhasan November 5, 2009 at 1:16 am

একটা সময় থীম থীম কইরা আমার ৫ দিন ঘুম নাই হইয়া গেছিলো।
.-= rakibhasan এর সর্বশেষ পোষ্ট >> The Dark Knight =-.

Reply

rawhasan November 4, 2009 at 8:52 pm

যেই থিমই পাই না কেন, কোন না কোন অংশ ঠিকই অপছন্দ হয়। খুত খুত থেকেই যায় মনের মধ্যে। কোন একটা থিমকে কাস্টমাইজ করে নেয়াটাই বোধ হয় এর একমাত্র সমাধান।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> Aranyer din ratri =-.

Reply

তন্ময় November 5, 2009 at 12:20 pm

আমি আপনার সাথে একমত
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> WordPress BreadCrumbs. =-.

Reply

Monir November 4, 2009 at 5:50 pm

Semiologic Theme ta আমি ব্যবহার করতেছি ভালোই লাগে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

Masud November 4, 2009 at 10:43 am

ধন্যবাদ ভাইয়া,

http://wordpress.bytesforall.com/

এখানে কিছু ভাল এবং উন্নত মানের ফ্রি থিম আছে। বিশেষ করে Atahualpa টা আমার বেশ ভাল লাগে।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #2 =-.

Reply

M. R. SOHEL November 4, 2009 at 10:09 am

Already have wasted lots of time searching for themes.
I think its one kind of study. I think its better not to do such help that kills the power of self learning of others.

Reply

Leave a Comment

Previous post:

Next post: