অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]

এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]

এই সপ্তাহের খাঁজুরে আলাপ নিন্মরুপ:

  • এই সপ্তাহে ল্যাপটপ এবং ডেস্কটপে উবান্তু ইনস্টল করেছি। কিন্তু দুটো ছোট সমস্যায় পড়েছিলাম।
    • প্রথমত ল্যাপটপে শব্দ শুনতে পাচ্ছিলাম না, অথচ হেডফোন দিয়ে ঠিকই শোনা যাচ্ছিল। আমার ল্যাপটপটি এইচপি প্যাভিলিয়ান ডিভি৩ (১৩.৩ ইঞ্চি)। গুগলে সার্চ দিলাম এবং সাথে সাথে উত্তর পেয়ে গেলাম। সবার জন্য লিঙকটি এখানে দিলাম।
    • দ্বিতীয়ত সমস্যাটি ছিল যে আমি লঞ্চ বারটি ভুল করে মুছে ফেলেছিলাম। এরপর যতই প্যানেল যোগ করি না কেন ডিফল্ট প্যানেলটি মতো হচ্ছিল না। তখন এই লিংকটি ধরে ডিফল্ট সেটিঙ-এ ফেরত এসেছি।
  • যারা নতুন ব্লগিঙ শুরু করেছেন, তাদের অনেকের কাছেই আমার কথা কিঙবা পরামর্শ কঠিন মনে হতে পারে। তাই একদম শূন্য থেকে শুরু করা একজনকে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, সেজন্য একজনকে অতি শ্রীঘ্রই হাজির করতে যাচ্ছি। তার নাম হলো Tamara Walker। যারা আমার ব্লগ পড়েন, তারা নিশ্চয়ই তাকে চেনেন। না চিনলে প্রথম এবং দ্বিতীয় ব্লগ পোষ্টটি পড়ুন। আপনারা এই পোষ্টে প্রশ্ন জমা দিন, আমি তাকে জিজ্ঞাসা করব এবং উত্তরগুলো বাংলায় অনুবাদ করে এবং অডিও আপলোড করে আপনাদের জানিয়ে দেব।
  • গুগল থেকে একটা বড় চেকের অপেক্ষায় আছি, কিন্তু চেকটি আসতে অনেক দেরি করছে। চেক ছাড় হবার প্রায় দু’সপ্তাহ পার হয়ে গেছে।
  • যারা সুন্দর সুন্দর ছবি তোলেন, বিশেষ করে বাংলাদেশের ছবি – তারা আমাকে তাদের ছবি পাঠিয়ে দিতে পারেন। আমি ব্যানারে বসিয়ে দেব এবং নিচে আপনার নাম এবং ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করুন। প্রচারনার দারুণ একটা চান্স… মিস করেন না!
  • আজ শনিবার লন্ডন সময় সাড়ে নয়টায় হেভিওয়েট বক্সিঙ ম্যাচ হবে। একজন লন্ডনের বক্সার আর বতর্মান চ্যাম্পিয়ান রাশিয়ার বক্সার। রাশিয়ার বক্সারটির নাম ভালয়েভ, উচ্চতা ৭ ফিট ২ ইঞ্চি আর লন্ডনের বক্সার হেইজের উচ্চতা মাত্র ৬ ফিট ৩ ইঞ্চি! আল্লাহই জানে হেইজ ভালয়েভের মুখে ঘুষি মারতে পারবে কিনা?

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 70 comments… read them below or add one }

rajibul December 7, 2009 at 1:25 pm

হাসান ভাই আমার এখানে মাঝে মধ্যে আজব কিছু ঘটনা ঘটে এই কিছু সময় আগে আপনার পোষ্টে কমান্ড করলাম আপনার পেইজে একটা পুরনো পোষ্ট দেখে এখন আবার অনেক গুলো দেখাচ্ছে এটা কি নেট সমস্যর জন্য হয় নাকি আমি গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি।

Reply

Adnan November 13, 2009 at 9:44 pm

ভাই আপনারা জানেন কি আমরা জারা ব্লগিং,ওয়ার্ডপ্রেস,SEO প্রভ্রতি নিয়ে চরম আগ্রহী তাদের জন্য একটা নিষিদ্ধ জগৎ আছে যেখানে এই ধরনের সব কিছু ফ্রী পাওয়া যায় সাথে সাথে পাওয়া যায় এই সব বিষয়ের বিভিন্ন এক্সপার্টদের মন্তব্য,সমস্যা হলে তা সমাধানের Advise? যারা না জানেন তাদের এই অসাধারন সাইটের সাথে পরিচয় করে দিচ্ছি।Download সেকশনে কি আছে না বলে বলুন কি নেই।যাক কথা বাড়িয়ে আর লাভ নেই সাইটটা হলঃ http://www.blackhatworld.com

এখানে কিছু না পেলে Warez-bb তে দেখবেন।আশা করি, এর পর থেকে আপনাদের ইবুক,থিম,ভিডিও টিঊটোরিয়ালের কোন অভাব হবে না।যাদের এই সাইট ২টো কাজে লাগবে তারা ধন্যবাদ দিতে পারেন !!!

Reply

Masud November 11, 2009 at 11:23 pm

হাসান ভাইয়া, এটা কি ভাবে করব ? যে আমি একটা সাবডোমাইন তৈরি করব, কিন্তু আমি তা আমার হোষ্ট থেকে নয় অন্য হোষ্ট থেকে হোষ্টিং করব.. এটা কি সম্ভব? সম্ভব হলে কিভাবে করব?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #3 =-.

Reply

Aoyon November 12, 2009 at 12:58 am

ডোমেইন কন্ট্রোল প্যানেলে গিয়ে child name sarver গুলো অ্যাসাইন করতে হবে

Reply

Masud November 12, 2009 at 11:28 am

অনেক ধন্যবাদ ভাইয়া.. পরে চেষ্টা করে ফলাফল জানাবো
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #3 =-.

Reply

Adnan November 10, 2009 at 2:46 am

গুগল থেকেও তাহলে চরম গোপনীয় পেপার লিক হয় !!! যে কোন SEO Expert দের জন্য চরম কাঙ্খিত Google`s Quality Rater Guidelines পাওয়া যাচ্ছে।৪৪ পেজের এই ফাটাফাটি পিডিএফ-এ কিভাবে গুগল পেজ র‌্যাঙ্কিঙ্ক করে, স্প্যামার ধরে প্রভ্রতি হটটপিক আলোচনা করা হয়েছে।গুগলে সার্চ দেওয়ার দরকার নাই।আমি মিডিয়াফায়ারে যে এ্যাকাউন্ট করেছি তাতেই পাবেন এই গোপন ফাইলটি।সরাসরি ডাউনলোড লিঙ্ক এখানেঃ http://www.mediafire.com/download.php?mnozmchyntn

Reply

Rafiur November 10, 2009 at 10:24 pm

@ Adnan ভাই আপনেরে কি বলবো আপনের দেয়া এই পিডিএফ টা একটু পরলাম অনেক কিছু জানলাম।বাকিটা কালকে পরবো।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Printbrush – The world first portable and smallest printer =-.

Reply

moonlight07 November 9, 2009 at 10:21 pm

হাসান স্যার, আপনার এই সাইটে খালি পড়েই যাচ্ছি, কিন্তু মাথা-মুন্ডু কিছুই বুঝিনা। সব খালি কঠিন লাগে।টেকনিক্যাল কথাগুলোকে মনে হয় হিব্রু ভাষা। খুব খারাপ ছাত্রী। কোনখান থেকে যে শুরু করবো বুঝতেছিনা।স্যার, আমার তো ওয়েবসাইট নাই তাই পঁচা পঁচা ছবি পাঠিয়ে নিজের ওয়েবসাইটের নাম ছাপানোর এবং প্রচারনার কোনই চান্স নাই ।পরে কি আর এই রকম সুযোগ আসবে?

Reply

blues November 9, 2009 at 7:57 am

হেইজ তো ভালয়েভ কে হারাইয়া দিল। আমি কিছুটা হাইলাইটস দেখেছি। হেইজকে খুব ফাস্ট মনে হলো। কৌশলেও সে আগাইয়া ছিল।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 9, 2009 at 4:18 pm

@blues: আপনার কি প্রক্সী সাইটটা কাজে লেগেছে? কিছুই জানালেন না যে…

Reply

blues November 9, 2009 at 7:07 pm

আমি চায়নার সবচেয়ে বড় স্কুল নেট য়ুজ করি। স্কুল নেটের বাইরে সব প্রক্সিই কাজ করে কিন্তু স্কুল নেটের ভিতরে প্রক্সি কাজ করেনা। এটা তারা কিভাবে ডিটেক্ট করে আমি এখনো খতিয়ে দেখি নাই। আমি আজ মোটামুটি ৪ বছর প্রক্সি ব্যব হার করছি। সেইম প্রক্সি সাইবার বারে কাজ করে কি্নতু স্কুলে বা ডর্মে কাজ করেনা। প্রক্সি সাইট দেখা যায় কিন্তু যে মাত্র এড্রেস দিয়ে এনটার চাপবেন – নাথিং।
ব্যপারনা অভ্যস্ত হইয়া গেছি। ফেসবুক,হাই ফাইভ, টুইটার, টেকনোরাতি, ওয়ার্ডপ্রেস, ব্লগার, ইউটিউব থেকে শুরু কইরা যতরকম সোশ্যাল ইন্টারেকশনের সাইট আছে সবই এখানে ব্যানড। শুধুমাত্র উইকি ১ বছর আগে ছাড়পত্র পাইছে।
বাংলায় লেখতেছি কারন একটাই সেভ থাকলাম।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 9, 2009 at 8:21 pm

Blues, আপনি Cisco Vpn client Download করে তা Install করেন তারপর পিসি রিস্টার্ট হবে।এর পর আমাকে ইমেইল করুন।আমি আপনাকে একটা pcf ফাইল আর Username & Password দিচ্ছি যার ফলে আপনার আইপি USA এর University of Georgia দেখাবে।দেখি শয়তান চাইনিজদের সাথে পারি কিনা…

Reply

Adnan November 9, 2009 at 8:54 pm

থাক এতো ঝামেলার দরকার নেই।আমি নিজেই আপনাকে ইমেইল করেছি Detail Instruction সহ।আমাকে Reply দিয়ে জানাবেন কাজ হল নাকি।I will be waiting for your reply..

Reply

blues November 9, 2009 at 9:20 pm

আদনান আমি মেইল পেয়েছি। ডাউনলোড করছি। আমি এই মুহুর্তে একটা chinese vpn client ব্যব হার করছি ইন্টারন্যশনাল সাইট এক্সেস করার জন্য, স্কুল লোকাল নেটে অনলি চাইনিজ সাইট এক্সেস করা যায়। এই ভিপিএন এর জন্য আবার পে করতে হয়।
সিসকো ইনস্টল করলে এটা আর ব্যব হার করা যাবেনা মনে হয়। তারপরও একবার ট্রাই করি। আমি ফিডব্যাকে জানাবো। অশেষ ধন্যবাদ আপনাকে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

blues November 9, 2009 at 10:31 pm

আদনান অনেক ট্রাই করলাম। প্রতনমত: ইমপোর্ট করার পর যখন কানেক্ট হতে যাই কানেক্ট হয়না।Reason 412 connection terminated locally ম্যসেজ শো করে। আমি যদি আমার চাইনিজ ভিপিএন এ কানেক্ট হয়ে তারপর সিসকো ভিপিএন এ কানেক্ট হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সিসকো কানেক্ট হওয়ার জন্য য়ুজারনেম।পাসোয়ার্ড চায়; দেয়ার পর কানেক্টও হয় কিন্তু কোনো ওয়েব পেইজই আসেনা। উপরন্তু সিসকো ভিপিএন কানেক্ট হলেও ১ মিনিটও স্থায়ী হয়না; ডিসকানেক্ট হয়ে যায়। ফায়ার ওয়াল স্টপ করেও দেখেছি। কাজ হয়না। আরো কয়েকবার দেখি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 9, 2009 at 11:27 pm

থাক ভাই বাদ দেন।পেইড ভিপিএন ছাড়া কাজ হবে না বোধহয়।দুঃখিত আপনার সময় নষ্ট হল বলে।

Reply

Adnan November 8, 2009 at 9:53 pm

Blogger ভাইরা, বহু কাঙ্খিত SEOMOZ এর ৪০০$ দামের “The SEO Basics Video Training Series” রেপিডশেয়ারে পাওয়া যাচ্ছে-370 MB।৮ ঘন্টার সেই ভিডিও টিউটোরিয়াল DVD টা জোস।ডাউনলোড করে দেখতে পারেন।

Reply

Adnan November 8, 2009 at 9:57 pm

কি আছে এতেঃ
8 Training Modules Covering Every Facet of Search Engine Optimization:

An Introduction to Search Engine Marketing
Search Engine Algorithms
Keyword Research & Keyword Targeting
Content Development Strategies
Social Media Marketing
Blogging & the Blogosphere
Search Engine Friendly Design
Analytics

রেপিডশেয়ার লিঙ্ক পাবেন এখানেঃhttp://digul.net/content/seomoz-pro-tips-videos

Reply

blues November 9, 2009 at 8:54 am

আমি দুইটা নামিয়েছি। প্রথমে দেখি, ভাল লাগলে পুরাটাই নামাবো। আদনানকে ধন্যবাদ, এই সমস্ত রিসোর্সগুলো শেয়ার করার জন্য। সাইট টা কি আপনার? বেশ ভাল কিছু কন্টেন্টস আছে
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

blues November 9, 2009 at 10:43 am

Extraction isn’t possible til all 4 parts are downloaded. Downloading….
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 9, 2009 at 4:16 pm

ব্লুস আমি দুঃখিত কারন ৩৭০ MB দেখে ভেবেছিলাম পুরো DVD টা বুঝি আছে।কিন্তু ডাউনলোড করে দেখলাম ৮টা ভিডিও আছে।মুল ডিভিডি ৮ ঘন্টার কিন্তু এই ৮টা সর্বসাকূল্যে ৩০/৫০ মিনিট এর মতো।যাই হোক আমি Full Version খুজছি।কয়েক মাসের মাঝেই হয়তো তা Available হবে।পেলে জানাব।

Reply

Adnan November 8, 2009 at 9:51 pm

হাসান ভাই কি আমার ঐ এ্যাকাউন্ট থেকে কোন কিছু নামিয়েছেন? কোনটা কি ভাল লেগেছে?

Reply

Munjur Morshed November 8, 2009 at 1:45 pm

হাসান ভাই, আসসালামু আলাইকুম
আমি আপনার ডোমেন হোস্টিং থেকে হোস্টিং কিনতে ইচ্ছুক। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমি প্রতিটি ডোমেন কে আলাদা আলাদা হোস্টিং দিতে পারব কি না। যেমন আমার বতমানে hostmonster এ ৮/১০ টি ডোমেন হোস্ট করা করা আছে। ইউজার রা মাঝে মাঝে আপডেটের জন্য ফোন করে। সবকাজ আমাকেই করে দিতে হয়। কারণ এখানে হোস্টিং এর কন্ট্রল প্যানেল একটা। ইউজারদের হোস্টিং হোস্টিং আলাদা করে দিতে না পারায় অনেকে আবার এই ব্যপারে খুব বিরক্ত। তাই আমি কি প্রতিটি ডোমেইন এবং হোস্টিং আলাদা আলাদা ভাবে ইউজারদের দিয়ে দিতে পারব কি না। অথৎ আমি যদি আপনার হোস্টিং পানেলে ১০টা ডোমেন হোস্ট করি তাহলে ১০টা হোস্টিং প্যানেল ইউজারদের কে দিতে পারব কিনা।

Reply

জিন্নাত উল হাসান November 8, 2009 at 6:49 pm

ডোমেইন এবং হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল পুরোপুরি ভিন্ন। তাই ডোমেইন একাধিক হলেও হোস্টিঙয়ের জন্য কেউ একাধিক কন্ট্রোল প্যানেল দিতে পারবে না।

Reply

Masud November 8, 2009 at 1:34 pm

@Adnan ভাইয়া আপনাকে ধন্যবাদ যে কিভাবে দেয় আমি তার ভাষা খুজে পাচ্ছি না। আসলেই সবগুলো জোস টিউটোয়িাল।

তবে ভাইয়া থেমে যাবেন না। নিয়মিত আপলোড করুন। আর কারও কথা জানিনা আমি সবগুলো কষ্ট করে হলেও নিয়মিত ডাউনল্ডে করব। :D
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Young Blogger Interviews: Tamal Anwar from Blogkori =-.

Reply

Adnan November 8, 2009 at 4:22 pm

না ভাই বিদেশ আর যাওয়া হচ্ছে না।আর দেখি কত দিন আগ্রহ ধরে রাখতে পারি।আসলে আমার কাছে এই ভাল বইগুলো ছাড়া বাকীগুলো Useless মনে হয় আর এছাড়া যা আছে তার সবগুলোই বিশাল বিশাল সাইজের এক একটা ভিদিও/অডিও টিউটোরিয়াল যা আপলোড অসম্ভব।আর এই সব রিসোর্স যদি আমাদের ব্লগারদের কাজে আসে তাতেই খুশী কেননা আমার কিছু সময় ব্যায় করে আপলোড করা ছাড়া আর কোন কষ্ট করতে হচ্ছে না। আর আপনারা যারা থিম ডিজাইন করতে পারেন তাদের জন্য ওয়ার্ডপ্রেসের ওই টিউটোরিয়ালটি প্রচন্ড কাজে লাগবে আশা করি।

আর মাসুদ ভাই, ব্যাক্তিগতভাবে আপনাকে যে বিষয়ে ইমেইল করেছিলাম সেই ব্যাপারে অন্য কোন ভাবে সাহায্য কররা যায় নাকি জানাবেন।আশা করি আমার সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন।

Reply

rumma November 8, 2009 at 11:20 am

ভাইয়া শুধু যারা ভালো বাংলাদেশের ছবি তোলে তারাই এই সুযোগ পাবে,যারা বাংলাদেশের পচা ছবি আকে তারা কি এই চান্স পাবে না ভাইয়া?মানে আমি আমার কথা বলছিলাম আরকি।

Reply

জিন্নাত উল হাসান November 8, 2009 at 6:50 pm

জ্বি আপনার মতো পচাঁ শিল্পীও আমাকে ছবি পাঠাতে পারবেন… ধন্যবাদ।

Reply

blues November 8, 2009 at 7:32 am

@আদনান
থাম্বস আপ।
ধন্যবাদ রিসোর্স শেয়ার এর জন্য। তবে দুস্ক এই আমার এখানে মিডিয়া ফায়ার বোধহয় ব্লকড। নো এক্সেস :(
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 8, 2009 at 9:24 am

Blues vai, there is no block in the present world.No one can restrict you. try proxy sites.Use this GREAT SSL Proxy site: https://clearlydrunk.com

(Feel problem with Avro)

Reply

gifer November 8, 2009 at 2:47 pm

ধন্যবাদ ক্লিয়ারড্রাংক এর লিংক এর জন্য :)
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Paradise Fish =-.

Reply

gifer November 8, 2009 at 2:47 pm

ধন্যবাদ ক্লিয়ারড্রাংক এর লিংক এর জন্য :)
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Paradise Fish =-.

Reply

rakibhasan November 8, 2009 at 3:37 am

hasan vai 4 month try kore adsense kholsi kinto blogsite prochar korte parsi na ki kori bolben ki? tobe a re na deykha sarsi na….

ami kinto apnar paser zillar lok, apnare paisi r sarsina kinto.

vol hole sorry……
.-= rakibhasan এর সর্বশেষ পোষ্ট >> The Dark Knight =-.

Reply

Adnan November 7, 2009 at 11:17 pm

ভাই ও বোনেরা একটা ভাল খবর দেই।মনোযোগ দিয়ে শুনেন ! এইমাত্র সিদ্ধান্ত নিলাম হাসান ভাইয়ের ব্লগ কমিউনিটির আমরা যারা সদস্য তাদের জন্য SEO,Blogging,Wordpress,Web Traffic প্রভ্রতি বিষয়ক কিছু জোস, ফাটাফাটি ইবুক এবং টিউটোরিয়াল শেয়ার করব।যেহেতু হাসান ভাই, থিম শেয়ার পছন্দ করেন না তাই কোন থিম শেয়ার করব না।আপনাদের সবার দোয়ার আমাদের পরম শ্রদ্ধেয় হাসান ভাইয়ের নাম অনুযায়ী MediaFire এ এই এ্যাকাউন্ট বানালাম যাতে আপনারা পছন্দের ফোল্ডার থেকে Resume Support সহ নিজের প্রিয় কাংখিত Resource ডাউনলোড করতে পারেন।এই হোল অধমের সেই বিশেষ এ্যাকাউন্টঃ http://www.mediafire.com/jinnatulhasan

কি আছে এতেঃ NetTuts Plus আমার সবচেয়ে পছন্দের সাইটের একটি।এই সাইট এর প্রায় সব টিউটোরিয়াল ফ্রী হলেও Special Premium Tutorials গুলোর জন্য মাসে ৯ ডলার দিতে হয়।যাই হোক এর ২টা অসাধারন প্রিমিয়ার টিউটোরিয়াল আপনারা পাবেন “(01) Wordpress Materials” এই ফোল্ডারে।বিশেষ করে (01) WordPress Beginner to Master এই প্রিমিয়াম টিউটোরিয়ালটি এই ব্লগের ৯৯.৯% ব্লগারের প্রচন্ডডডডডডড কাজে লাগবে এই কথা আমি হলফ করে বলতে পারি।ওয়ার্ডপ্রেসের থিমে নিজের পছন্দের Customization সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে ৬ পর্বের এই বিশেষ টিউটোরিয়ালে।

আর “(02) SEO Ebooks”-এই বিশেষ ফোল্ডারে কি আছে না বলে বলা উচিত কি নেই।প্রাথমিকভাবে SEO বিষয়ক আমার দেখা সবচেয়ে কাজের ফাটাফাটি কয়েকটি বই আপলোড করেছি এতে।আমার বিশ্বাস আপনাদের মুগ্ধ করবে এই বইগুলো।

আপনাদের নিয়মিত Support পেলে ভাল ভাল আরো অনেক রিসোর্স শেয়ার করব।আমার রেপিডশেয়ার প্রিমিয়াম এ্যাকাউন্ট থাকলেও আমি জানি এ্যাকাউন্ট ছাড়া সেখান থেকে Resource Download করা কতো বেদনাদায়ক।তাই অবসরে ভাল ভাল কিছু Material Mediafire এ আপলোড করব যাতে আপনারা Resume Supported সহ ডাউনলোড করতে পারেন।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাজে লাগলে দয়া করে ছোট্ট করে ধন্যবাদ দিবেন আশা করি।

ভাল থাকুন সবাই।Happy Blogging….

Reply

Adnan November 7, 2009 at 11:25 pm

দঃখিত (01) WordPress Beginner to Master এই প্রিমিয়াম টিউটোরিয়ালটিতে মূলত ব্লগের থিম ডিজাইনের A to Z আলোচনা করা হয়েছে।***আমি অন্য একটা টিউটোরিয়ালের কথা ভেবেছিলাম।

Reply

gifer November 7, 2009 at 11:31 pm

ভালো উদ্যেগ ধন্যবাদ। অনেকের ই উপকার হবে :)
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Flower Homegrown Aquilegia =-.

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 11:53 pm

ভাই, এত ভালবাসা কই রাখবো?

Reply

Adnan November 8, 2009 at 12:47 am

হাসান ভাই, আমি অনেক ভয়ে ভয়ে এই উদ্যোগ নিয়েছি।ইবুক আর টিউটোরিয়াল শেয়ার করব।আপনি Appreciate করলে মনে ভরসা পাব আর বারন করলে উদ্যোগটা বন্ধ করে দিব।কি বলেন ভাই?

Reply

জিন্নাত উল হাসান November 8, 2009 at 1:46 am

আপনি চালিয়ে যান, আমি অন্য কোনো রাস্তা খুঁজে দেখছি যাতে সবার উপকার হয়।

ধন্যবাদ

Reply

Adnan November 8, 2009 at 1:57 am

ধন্যবাদ।তবে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় দেখেছি Ebooks এর চেয়ে হাজার গুলে Video Tutorials ভাল। কিন্তু সেই বিশাল সাইজের ভিডিও আপলোড বাংলাদেশে বসে সম্ভব না।

আগেই বলেছি Downloading আমার শখ আর তাই বর্তমানে আমার কাছে Wordpress,Blogging,Adsense,SEO বিষয়ক প্রায় ২৫ GB+ Materials আছে যার অধিকাংশ Rapdishare থেকে ডাউনলোড করা কিন্তু আমাদের বেশিরভাগের Rapidshare Acccount নাই।তাই লিঙ্ক শেয়ার করেও কোন লাভ নেই অথচ এই জোস জোস Video Tutorial+Other Materials পেলে হয়তো অনেকেরই প্রচন্ড লাভ হোত।ব্লগের কোন সেচ্ছাসেবক থাকলে ভাল হোত যে তার HardDisk এর ২৫-৫০ GB জায়গা এই Resourceগুলো রাখার জন্য দান করত ফলে কেউ তার কাছে হার্ডডিস্ক নিয়ে এলে কপি করে দিত/আর আসা সম্ভব না হলে ডিভিডি রাইট করে খরচের পয়সাটুকু নিয়ে নিত।দেখি হাসান ভাই কি বুদ্ধি বের করেন।

Reply

Aoyon November 8, 2009 at 9:13 am

আমার একটি ৮০GB external HDD বাসায় পরে আছে।এটাকে ব্যবহার করা যাইতে পারে।আদনান ভাই আপনি কোথায় থাকেন?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Microsoft launches Windows 7 USB Installer for Netbooks =-.

Reply

Adnan November 8, 2009 at 4:27 pm

Sobhanbag-Opposite to Dhanmondi 27

Reply

Monir November 9, 2009 at 4:13 pm

দারুন বুদ্ধি আদনান ভাই …
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

Aoyon November 8, 2009 at 12:00 am

অনেক ধন্যবাদ আদনান ভাই।জটিল আইডিয়া।এক কমেন্টটিকে পোস্ট হিসেবে প্রকাশ করা উচিত ও নিয়মিত আপডেট করা উচিত।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Microsoft launches Windows 7 USB Installer for Netbooks =-.

Reply

Adnan November 8, 2009 at 4:25 pm

হুম তা হয়ত ভাল আইডিয়া হবে কেননা সেক্ষেত্রে আমি কোন কোন ফোল্ডারে কি কি রিসোর্স শেয়ার করেছি তা নিয়মিত জানাতে পারব।হাসান ভাইকে বলে দেখতে পারেন।

Reply

Monir November 9, 2009 at 11:13 pm

আদনান ভাই ফাইলগুলো কি IDM ডাউনলো করা যাবে ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

Adnan November 9, 2009 at 11:17 pm

জি যাবে।আপনার IDM যদি ফায়ারফক্সের সাথে Inegrated থাকে তবে Mediafire এর যেই খানে ক্লিক করতে বলে সেটা ক্লিক না করে রাইট বাটন প্রেস করে IDM দিয়ে Download করুন।

Reply

Monir November 13, 2009 at 11:02 am

ধন্যবাদ আদনান ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

Masud November 8, 2009 at 11:17 am

ভাইয়া জটিল একটা আইডিয়া, আমি কিছুদিনের মধ্যে একটা external HDD কিনে আপনার রিসোস গুলো নিব। দেশের বাইরে যাবার আগে আমাকে দিয়ে যাবেন কিন্তু। :D
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Young Blogger Interviews: Tamal Anwar from Blogkori =-.

Reply

mamun November 7, 2009 at 9:53 pm

হাসান ভাই সবসময় আপনার সাইটে আসি কিন্তু রেজিষ্টেশনটা এখনও করা হয় নাই ।এখনই রেজিষ্টেশন করে নিচ্ছি
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> মুভি রিভিউ:Final Destination 1,2,3,4 =-.

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 10:42 pm

ধন্যবাদ

Reply

mamun November 7, 2009 at 9:49 pm

হাসান ভাই আপনার মত যদি একটা গুগল চেক পেতাম তাহলে একটা ল্যাপটেপ নিতে পারতাম।হায়রে কবে যে চেক পামু …………………………………………..

Reply

রাফিউর November 7, 2009 at 7:33 pm

যাক হাসান ভাই এবার আমার তোলা কিছু ছবি প্রকাশ করার সুযোগ পেলাম।আপনাকে ধন্যবাদ এরকম একটা ব্যবস্হা নেয়ার জন্য।
আমি গত ৫ তারিখে আমার সাইটে দেখি ১১ টি কমেন্ট এসেছে এবং সবগুলো স্পাম।আমি এগুলোর আই পি চেক করে দেখলাম ১১টি স্পাম ১১ টি দেশ থেকে এসেছে।কিন্তু আমার সাইটের হিডেন কাউন্টারের তথ্যমতে আমার সাইটের ঐ সময়ের ভিজিটর সংখ্যা মাত্র ৪ জন।এটা কীভাবে সম্ভব।
.-= রাফিউর এর সর্বশেষ পোষ্ট >> Foxit Reader-A hassle-free PDF viewer =-.

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 7:38 pm

কোনো ভিজিটর এসে মন্তব্যগুলো করেনি, আজকাল স্ক্রীপ্টের মাধ্যমে সব স্প্যাম মন্তব্য করা হয়। তাই ট্রাকার আইপি ধরতে পারেনি। হয়তো ব্রাউজার ব্যবহার না করলে ট্রাকার ধরতে পারে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Eunus November 7, 2009 at 6:07 pm

@ HASAN vai boro cheque er oppekkhay asen amount ta jante pari?

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 7:26 pm

আগে চেকটা আসুক, তারপর ঠিকই জানতে পারবেন। আগে বললে মজা নষ্ট হয়ে যাবে ;)

Reply

Reazul Amin November 7, 2009 at 3:49 pm

আমার adsense disable হবার পর Adnan ভাই বলেছিলেন Bidvertiser use করতে, but আমার কোনো international visa card নেই এবং list এ বাংলাদেশের নাম দেখলাম না, এখন কি করতে পারি? আমার ২ নাম্বার প্রশ্ন হলো, আমি গ্রামীন ফোনে ইন্টারনেট use করি, এটির কোনো নিদিষ্ট IP address নেই। ইন্টারনেট details option এ ২ টি IP address দেখায়, একটা হলো server IP address যা সবসময় 10.6.6.6 থাকে এবং অন্য টি হলো client IP address যা প্রতিবার কম্পিউটার এ ইন্টারনেট সংযোগ দেবার পর change হয় । এখন কম্পিউটার এ windows change করলে নতুন adsense account খোলা যাবে কিনা ?

Reply

Aoyon November 7, 2009 at 5:37 pm

উইন্ডোজ রিইন্সটলের ও দরকার নাই।শুধু ব্রাউজারের cache মুছে ফেলুন।ওয়েব সাইট হিসেবে ব্লগার ব্যবহার করলে accept এর জন্য সময় অনেক কম লাগে।ব্লগটিতে কমপক্ষে ২০ ব্লগ পোস্ট রাখুন

Reply

Eunus November 7, 2009 at 6:05 pm

There is no minimum post requirements for Adsense application approval. I have become approved with a single post and notified within 24 hours. I also became amazed when I noticed the approval e-mail on my inbox, within 24 hours of application.
.-= Eunus এর সর্বশেষ পোষ্ট >> Google finally updated PageRank (PR) =-.

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 7:27 pm

ভাই সবাই আপনার মতো লাকি না, তাই আবেদনের আগে কিছুটা সর্তকতা অবলম্বন করা উচিত।

ধন্যবাদ।

Reply

Adnan November 7, 2009 at 9:22 pm

@Reazul Amin: আপনি ভাই Bidvertiser এর FAQ অংশটা ভাল করে পড়েন নি।সেখানে স্পষ্ট লেখা আছেঃ How are payments made?>>>Payments are sent via check or PayPal on a monthly basis within 30 days after the end of each calendar month. গুগল এ্যাডসেন্স যেমন চেকে টাকা পাঠায় এটাও তেমন।তাই কোন সমস্যা হবার কথা না?

@Aoyon: “উইন্ডোজ রিইন্সটলের ও দরকার নাই।শুধু ব্রাউজারের cache মুছে ফেলুন।”>>ভাই গুগলের Cookie এর কি ক্ষমতা তা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখুন। আপনার OS/হার্ডওয়্যারের সিরিয়াল নাম্বার দিয়েই আপনাকে Identify করা যায়।

Reply

Reazul Amin November 8, 2009 at 1:57 pm

@ Adnan ভাই , কম্পিউটার change করে আমার বর্তমান ইন্টারনেট সংযোগ use করে করে কি নতুন adsense account খুলতে পারবো, না ইন্টারনেট সংযোগ ও change করতে হবে ? আর আমার নাম change করে পূর্বে যে address দিয়েছিলাম তা কি দেয়া যাবে adsense account খুলতে, না নতুন address ও নাম দিতে হবে ?
.-= Reazul Amin এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Reazul Amin November 8, 2009 at 2:54 pm

@Adnan ভাই, PayPal ছাড়া ও অন্য যে option টা আছে তাতে credit card এর একটি option আছে, ওটা fill up না করে account submit করা যায় না । problem হলো আমার তো কোনো credit card নেই ।
.-= Reazul Amin এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Adnan November 12, 2009 at 2:02 am

ভাই আপনি মনে হয় ভুল করেছেন।পেপাল ছাড়া ওখানে অপশন আছে চেকের।আর তার জন্য কোনই কার্ড এর প্রয়োজন নাই।আমার নিজের এ্যাকাউন্ট আছে সেখানে আর আপনার কথা শুনে আমি আরেক নামে আরেকটা এ্যাকাউন্ট করলাম।কোনই সমস্যা দেখলাম না।ভাই আপনি এই লিঙ্কটা দেখুন।কোথায় সমস্যা মনে হয় জানানঃ http://img697.imageshack.us/img697/219/61916530.jpg

আর নইলে আমাকে ইমেইলে যোগাযোগ/চ্যাটে যোগ করুনঃ problogger99এটজিমেইল.কম

Reply

blues November 7, 2009 at 3:28 pm

আমি আমার ফিড বার্নার নিয়ে দারুন সমস্যায় আছি। আপডেট হয়না। এই মন্তব্যের নিচে সেই কবেকার পোস্টের লিংক দেখাইতেছে কারন একটাই: ফিড কাজ করতাছেনা। ব্লগের অরিজিনাল ফিড আপডেটেড হইতাছে কিন্তু ফিডবার্নার আপডেট হয়না, ফিডবারনারের ট্রাবলশুটিং ট্রাই করছি কিন্তু যেই লাউ সেই কদু। ফোরামে গেছি বাট নো সল্যুশান। সময় ও পাইতাছিনা গুতানোর জন্য।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Eunus November 7, 2009 at 3:02 pm

Comment luv plugin ta thik moto kaj korse na. Amar last post dekhay na ektu check kore dekhben Hasan vai.
.-= Eunus এর সর্বশেষ পোষ্ট >> Google finally updated PageRank (PR) =-.

Reply

gifer November 7, 2009 at 1:35 pm

আপনারা এই পোষ্টে প্রশ্ন জমা দিন, আমি তাকে জিজ্ঞাসা করব এবং উত্তরগুলো বাংলায় অনুবাদ করে এবং অডিও আপলোড করে আপনাদের জানিয়ে দেব।

ভাই একটা প্রশ্ন
সাধারনত আমি সবসময় নতুন পোষ্ট দিলে ডিগ এইসবে বুকমার্ক করি কিন্তু আমার নতুন ব্লগে শেষ কিছু দিন ধরে একটা জিনিষ খেয়াল করছি সেটা হল বুকমার্ক করা ছারাই আমার কিছু কিছু পোষ্ট গুগল ইনডেক্স করছে আবার কিছু কিছু পোষ্ট বুকমার্ক করেছি কিন্তু গুগল ইনডেক্স করে নাই। ভাই এব্যাপারে একটু জানাবেন।
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Flower Homegrown Aquilegia =-.

Reply

Lasik Reviews November 7, 2009 at 1:19 pm

@ হাসান ভাই ! আগের মতো নেটে কাজ করতে পারছি না। আয়ও কমে গেছে। ডোমেইন হোস্টিং কেনা দরকার, তাও হয়নি। কী করা যায় বলুন তো? সব যেন গুছিয়ে ওঠতে পারছি না।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

তন্ময় November 7, 2009 at 10:10 am

এই সপ্তাহে ল্যাপটপ এবং ডেস্কটপে উবান্তু ইনস্টল করেছি।
আপনি কি উবুন্টু এর কথা বলছেন?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Buy Thesis theme. =-.

Reply

জিন্নাত উল হাসান November 7, 2009 at 10:17 am

জ্বি ভাই, সবাই উবুন্টু বলে আর আমি বলি উবান্তু। আশা করি বুঝতে পেরেছেন?

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: