গুগলকে নিয়ে এতগুলো পোষ্ট লেখা হয়েছে যে মনে হতে পারে আমি হয়তো গুগল বেতনভোগী মুখপাত্র। আসলে তা নয়। আমি চেষ্টা করছি গুগলের প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করতে আর যতই অনুসরণ করছি ততই মনে হচ্ছে গুগল অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
বিশ্বাস হয় না?
গত সাতদিনের মধ্যে গুগল দুইটি প্রতিষ্ঠান কিনে নিয়ে আবার আলোচনায় ফিরে এসেছে। একটি VoIP সফটওয়ার বানায় এবং অন্যটি মোবাইলের জন্য বিজ্ঞাপন দেখায়।
চলুন এগুলো কিভাবে গুগলের জন্য লাভবান হতে পারে, একটু ভেবে দেখি।
Gizmo5
এটি একটি VoIP সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান। তারা Gizmo5 ব্যবহারকারীদের ফ্রি কথা বলার সুযোগ দেয়। এছাড়াও এর মাধ্যমে কম খরচে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলা যায়।
গুগল এই প্রতিষ্ঠানটিকে ৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিতে যাচ্ছে। এটি গুগলকে সরাসরি স্কাইপের রাজ্যে আঘাত হানতে সাহায্য করবে। এই মুর্হূতে VoIP এর জগতে স্কাইপের রয়েছে একচ্ছত্র আধিপত্য।
এর ফলে গুগল তাদের বহুল আলোচিত গুগল ভয়েস, যার মাধ্যমে একটি নম্বর দিয়ে সব ফোন নম্বরকে নিয়ন্ত্রন করা যাবে, সেই প্রযুক্তিতে আরও উন্নতি আনা সম্ভব হবে এবং হয়তো গুগল টকের সাথে এই প্রযুক্তি যোগ করা হলে ফ্রিতে কথা বলাও সম্ভব হবে। উল্লেখ্য গুগল ভয়েস এবং গুগল টক দুটো সার্ভিসই আপাতত ফ্রি!
ফলাফল কি দাড়াঁল VoIP নিয়ে ব্যবসায়ীদের আকাল শুরু হতে বেশি দেরি নেই!
admob
এই সপ্তাহের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে ৭৫০ মিলিয়ন ডলার দিয়ে admob কে গুগলের কিনে নেবার প্রচেষ্টা। দু’পক্ষই আপাতত বিচার বিভাগের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।
AdMob একটি বিজ্ঞাপন প্রদর্শনকারী প্রতিষ্ঠান, অনেকটা Adsense এর মতো। তাহলে কেন গুগল এর প্রতি এত আকৃষ্ট হলো?
আসলে Adsense মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে text based কিংবা image based বিজ্ঞাপন প্রদর্শন করে এবং বিজ্ঞাপনদাতাদের নিকট থেকে অর্থ উর্পাজন করে। কিন্তু দেখা গেছে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা এডসেন্সে কিংবা ওই ধরনের বিজ্ঞাপনে ক্লিক করতে আগ্রহী নয়। কিন্তু মোবাইল ফোন ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে আর AdMob এই ধরনের প্রোগ্রাম বিজ্ঞাপন প্রদর্শন করে। তাই ওই মার্কেটটা দখল করতে গুগল AdMob কে এমন অফার দিল যে AdMob না করতে পারল না।
আমার নিজস্ব দুইটি কথা
গুগল একের পর এক প্রতিষ্ঠান কিনে নিচ্ছে এবং প্রতিটি প্রতিষ্ঠান কিংবা পন্যই গুগলের অন্য সার্ভিসের সাথে খাপে খাপ মিলে যাচ্ছে। গুগলের সাম্রাজ্য বেড়েই চলেছে। আমার প্রশ্ন হচ্ছে মাইক্রোফসট তো গুগলকে ঠেকানোর জন্য প্রাণপন লড়ে চলেছে, ওদের মাথায় কেন এই বুদ্ধিগুলো আসছে না? সবাই জানে কম্পিউটারের দিন শেষ হয়ে যাচ্ছে। মোবাইল ফোনই কম্পিউটারের জায়গা দখল করে নেবে। অথচ মাইক্রোসফট একই ভুল বারবার করে চলেছে। বিল গেটস নিজেই স্বীকার করেছিল যে ইন্টারনেট যে এত বড় হবে তা তারা ভাবতেই পারেনি। এখন আবার মোবাইল ফোনকে অবহেলা করে তার চেয়েও বড় ভুল করতে যাচ্ছে।
চারিদিকে নতুন যে যুদ্ধ হয়েছে, তা হলো মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম বানানোর যুদ্ধ। এখানে বর্তমানের যোদ্ধারা হচ্ছে Nokia (Symbian), Apple, Blackberry এবং Microsoft Mobile। কিন্তু Apple তার একমাত্র আইফোন নিয়ে সবার বাজারমাত করা শুরু করে দিয়েছে। অপরদিকে মোবাইল ফোন নির্মাতারা গুগলের ফ্রি এন্ড্রয়েড ব্যবহার করে একের পর এক মোবাইল সেট বের করে চলেছে। ফলে মোবাইলে বাজার হয়তো শেষপর্যন্ত Apple এবং গুগল ভাগাভাগি করে নেবে।
অন্যদিকে মোবাইলের বাজার থেকে Microsoft এর নাম প্রায় মুছে যাবার উপক্রম। ২০০২ সালে Microsoft powered মোবাইলের মার্কেট শেয়ার ছিল ১৩.৯% কিন্তু সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যায় মাইক্রোসফটের মার্কেট শেয়ার মাত্র ৪%।
এতদিন ধারনা করা হচ্ছিল আইফোনের প্রতিদ্বন্দী পাওয়া হয়তো সময়সাপেক্ষ্য ব্যাপার হবে, কিন্তু মটোরোলো ড্রয়েড মোবাইল সেট বের করে আইফোনের মার্কেট ঝাকিয়ে দিয়েছে। এই দুই প্রতিষ্ঠানের যুদ্ধে মাইক্রোসফটের মোবাইল মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। অথচ মাইক্রোসফট কি এ নিয়ে চিন্তিত?
উপসংহার
শুরু করেছিলাম গুগলকে নিয়ে, শেষও করব গুগলকে নিয়ে। কয়েকদিন আগে গুগলের প্রধান নির্বাহী এরিখ স্মিড্থের একটি সাক্ষাত দেখিছিলাম, সেখানে তার কথার সারর্মম হচ্ছে এমন – গুগল সবসময়ই প্রাত্যহিক জীবনকে উন্নত করতে বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। আজকে হয়তো লোকজন ব্যাপারগুলোকে প্রয়োজনীয় মনে করছে না, কিন্তু কৌতুহলবশত ব্যবহার করছে, অথচ ওই সার্ভিসগুলোই একদিন জীবনের অত্যাবশীয় পন্যে পরিনত হচ্ছে।
গুগল নিয়ে এর চেয়ে বড় মন্তব্য করার ক্ষমতা আমার নেই।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আজই ডাউনলোড করে ফেলুন ফ্রি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ বেটা
- বাজারে আসছে নোকিয়া এক্স৬ (Nokia x6) মোবাইল ফোন
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন – Bing না Kumo?
- ইন্টারনেট বিজ্ঞাপনে কেন গুগল সর্বসেরা?
- গুগল এবার নিয়ে এল Interest-based Advertisement
- শীঘ্রই আসছে Microsoft এর নতুন সার্চ ইঞ্জিন Kumo.com
- ২০০৯ সালেই আসছে LG’র ১২-মেগা পিক্সেল ক্যামেরাফোন


{ 29 comments… read them below or add one }
আপনি আপনার পোষ্টে গুগলের android প্রজেক্টের কথা বললেনা যে। ওটা তো ইতোমধ্যে নেটবুক, ই-রিডার, মুঠোফোন সেট সবগুলো বাজারে জনপ্রিয় হয়েছে। এমনকি গুগলের ক্রোমওস প্রজেক্টের যে দূর্বলতাটুকু ছিলো আশা করা যায় এটা সে দূর্বলতা ঢাকতে পারবে। কেননা এটা একটা পূর্নাঙ্গ অপারেটিং সিস্টেম যার কার্নেল থেকে ড্রাইভার ডাটাবেস সব অল্প মেমোরীতে লোড এবং রান করানো যায়। আর সফটওয়্যার ডাটাবেস উবুন্টুর মতই। ফলে ব্যবহারকারী চাইলেই ফ্রি আর ওপেনসোর্স সফটগুলো ব্যবহার আর পরিবর্ধন করতে পারবেন।
খুব ভালো লাগছে আপনার লেখা গুলো। পড়ছি আর মুগ্ধ হয়ে ভাবছি যদি আমিও লিখতে পারতাম আপনার মতো!
িক ভাই! আিম িক বাংলা িলখেত পারিিছ?
গুগলের সার্ভিস গুলো সত্যিই অনেক কাজের যেমন আমি ইয়াহুতে (pop না pop3) সুবিধা না থাকায় ইয়াহুর একাউন্ট প্রায় বন্ধ করে দিয়েছি এখন গুগলের একাউন্ট থেকে মজিলা থান্ডারবার্ড দিয়ে আরামসে মেইল চেক ও মেইল আর এসএস ফিড পরি । গুগল এটার জন্য কোন ফি নেয় না আর ইয়াহু এটার জন্য নাকি বার্ষিক একটা ফি নেয়। হাসান ভাই কি থান্ডারবার্ড ব্যবহার করেন?
অনেক ভাল হয়েছে। গুগল ভয়েস এ সাইন আপ করব কিভাবে? ইনভাইটেশন দরকার।
আসলেই মনে হয় গুগলকে কেউই থামাতে পারবেনা।।।
হাসান ভাই,
সত্যিই গুগলকে কেউ থামাতে পারবেনা, আবার এটাও সত্যি যে আপনাকেও কেউ থামাতে পারবেনা, পারলে থামাক।
সত্যিই, আপনি এত সব কিছু কিভাবে যে মেনেজ করেন। সব ব্লগে লেখার মত এত সময় যে কোথা থেকে পান আপনি!
আমি আমার ব্লগ নিয়ে ঝামেলায় আছি, ওয়েব মাষ্টার টুল এ ভেরিফাইড হয়েছে কিন্তু পেইজ ইনডেস্ক হয়িন।
আর, আমার রিসেন্ট পোষ্টের লিংকে ক্লিক করলে বলে “Not Found”
Sorry, but you are looking for something that isn’t here.
কোন পিএচপি ফাইলে পরিবর্তন আনতে হবে কি?
এই সমস্যাটা কিভাবে সলভ করব যদি বলতেন উপকার হতো।
আমি DarkZen থিম ব্যবহার করছি। কিছু দিন শিখে হেডার ছাইড বার এ পরিবতর্ন করতে পেরেছি কিন্তু অনেক সময় লেগে গেছে একটু শিখতেই।
আপনার মত গুগল ভাই থাকতে আমরা না হয় একটু কমই কষ্ট করলাম।
ভাল থাকবেন সবসময়।
আপনার সুনজর কামনা করছি।
কবীর।
১. নতুন ওয়েবসাইট ইনডেক্স হতে সময় লাগে।
২. আপনার ডোমেইন নেম এবং ওয়ার্ডপ্রেস সেটআপ ঠিকমতো হয়নি, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে ডোমেইনকে নির্ভর করে কিন্তু আপনার ডেটাবেজ আছে ফ্রিহোস্টিয়ার লিংকে… একারনে কোনো পোষ্টই দেখাতে পারছে না।
৩. সরাসরি কোড পরিবর্তন না করে widgets দিয়ে কাজ সারতে চেষ্টা করুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাসান ভাই,
অনেক ধন্যবাদ।
তাহলে কি আমি আর কোন দিন আমার ডেটাবেজ ফ্রিহোস্টিয়ার লিংক থেকে আমার ওয়ার্ডপ্রেস ব্লগে সরাতে পারবনা।
তাহলে কি আমার ডোমেইন নেম আবার কিনতে হবে?
নাকি আপনার কাছ থেকে হোস্টিং নিলেই হবে?
আবারও ধন্যবাদ।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.
ওয়ার্ডপ্রেস যেকোনো হোস্টিংয়ে সরাতে পারবেন। সেজন্য সরানোর আগে ফাইল এবং ডেটাবেজের ব্যাকআপ নিয়ে রাখুন।
ডোমেইন আবার কিনতে হবে না। শুরু DNS পরিবর্তন করতে হবে। আমাকে বললেই আমি পরিবর্তণ করে দেব।
যেকোন হোস্টিংয়ে ডোমেইন ব্যবহার করতে পারবেন, আমার থেকেই যে কিনতে হবে তার কোনো প্রয়োজন নেই।
ভবিষ্যতে এই ধরনের প্রশ্নগুলো অনুগ্রহ করে অফটপিক পোষ্টে লিখবেন, ধন্যবাদ।
হাসান ভাই,
অনেক অনেক ধন্যবাদ, আমি খুওবই………..খুশি।
আপনি আমার ব্লগ সেটআপের জন্য আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন।
দোয়া করি সবর্দা ভাল থাকবেন।
কবীর
আমি ওয়েব সাইটে কিভাবে বাংলা লিখতে পারি?বললে সব চেয়ে খুশি হব।
আমার মতে ওয়েব সাইটে বাংলা লিখার জন্য অভ্র সবচেয়ে ভালো।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Advanced SystemCare-A true caretaker for pc =-.
হাসান ভাই সার্চ ইন্জিন কি ভাবে পেজ ভিউ করায়?এই নিয়ে একটা লেখা লিখুন।যা আমার সবচেয়ে বেশি উপকার করতে পারে।প্লিজ
ঠিক।
.-= রনি পারভেজ এর সর্বশেষ পোষ্ট >> গুগলের নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ “GO” =-.
জিন্নাত ভাই আপনার এই বাংলা লিখার সফটওয়ার টা আমাকে খুব উপকারে আশে ,আমি কিভাবে আমার blogsite দিতে পারি এবং computer ব্যবহার করতে পারি,দয়া করে blogspot
এর কোড এবং computer software link টা দিবেন।
ভাই আপনার ওয়েব সাইট যদি wordpress এর হয় তাহলে হাসান ভাইয়ের লিখা এই লিখাটি অনুসরন করুন। আর আপনি এখান থেকে কম্পিউটার Software টা ডাউনলোড করে নিতে পারেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Advanced SystemCare-A true caretaker for pc =-.
I only bother about G search and mail. I love free traffic
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
হবে না কেন ! ! ! মাইক্রোসফট এতো চেষ্টা করে কী এক ফাউল বিং সাচ্ ইন্জিন বের করছে যেটা কোনো কাজেরই নয়… ভুআ
আর গুগল যা চাই তাই পাই…
.-= uralpakhi (Limon) এর সর্বশেষ পোষ্ট >> London Olympics | 1,000 days To Go =-.
মাইক্রোসফট যতদিন তাদের মানসিকতা open source ভিত্তিক না করেব ততদিন তারা এভাবেই নিম্নমুখি হবে।
microsoft যদি অধিক মুনাফার চিন্তা করে,তাইলে Apple কি করে,তাদের পন্য গুলো কি অস্বাভাকিক বেশি মুল্যের নয়?
আমার মনে হয় মাইক্রোসফট সবসময় অধিক মুনাফার চিন্তা করে। যার কারনে তারা দিনে দিনে পিছিয়ে পড়ছে। একটু খেয়াল করে দেখুন গুগল কতগুলো সুবিধা ফ্রীতে দেয়, আর মাইক্রোসফট ? এর কারনেই হয়তো দিনে দিনে গুগলের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
গুগলের সার্ভিস গুলো দেখে টাস্কি খাওয়ার মত অবস্থা।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.
আপসোস ………………………………………আমাদের নিজেদের যদি একটা কোম্পানি থাকত আপসোস ………………….আমেরিকান কোম্পানিটাকে আমরা মনের অজান্তেই ভালবেসে ফেলেছি।
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর পুরো সিডিউল ডাউনলোড করুন =-.
গুগল বস একথা বলার অপেক্ষা রাখেনা।কিছুদিন আগে Techcrunch এ একটাপোস্ট দেখেছিলাম যার শিরোনাম ছিল গুগল মাইক্রোসফটের উপরে নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করেছে।
আচ্ছা হাসান ভাই আমার সর্বশেষ পোস্ট কেন শো করেনা???
আপনিতো আমাদের দ্বিতীয় গুগল।যেভাবে এগুচ্ছেন আপনাকে থামায় কে? হাসান ভাই,আমাকে আবার অবহেলা করচ্ছেন নাতো? কারণ, আমি যে আবার নগর চাষী।
.-= Ahtesham এর সর্বশেষ পোষ্ট >> বাগান করুণ ছাদ বা বেলকনিতে-ফল,ফুল,শাক-সব্জী কিংবা অরনামেন্টাল গাছ দিয়ে =-.
নারে ভাই, আমি কাউকেই অবহেলা করছি না। আজকাল ব্লগে সময় দিতে পারছি না। আজকে একটু সময় পেয়েছিলাম, তাই ঝটপট একটা পোষ্ট লিখে ফেলেছি।
আমাকে গুগল বলে লজ্জা দিলেন, বেশি হলে আমাকে সাংবাদিক টাইপের কিছু একটা বলতে পারেন।
হাসান ভাই গুগলের কথা আর কি বলবো।আর আমার মনে হয় মাইক্রোসফট কিছু দিন পরে নিজেই গুগলের পন্য হয়ে যাবে মানে গুগল মাইক্রোসফট কেও কোনো দিন কিনে নিবে আর অপারেটিং সিষ্টেমের বিশাল দুনিয়া দখল করে বসবে।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Printbrush – The world first portable and smallest printer =-.
হুমম আসলেই ওরাই পুরা ওয়ার্ল্ড চালাবে কয়দিন পর…
আজকে আরো একটা খবর পেলাম যে Electronic arts playfish কে কিনে নিয়েছে…হাসান ভাই নিষ্চয় জানেন কয়দিনের মধ্যে playfish কত নাম করে উঠছিল।
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Electronic Arts buys Playfish =-.