যেসব অভিভাবক এতদিন গুগলের যৌণতাপূর্ণ ফলাফল নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য গুগল একটি নতুন ফিচার চালু করল, নাম সেফসার্চ লকিং। এখন এই ফিচারটি ব্যবহার করলে কোনো প্রকার প্রাপ্তবয়স্ক উপাদানই চোখে পড়বে না। আর আপনার কম্পিউটারে সার্চ লকডাউন করা হয়েছে কিনা তা বুঝতে পারবেন ওয়েবপেজের ডানকোনায় বড় বড় গুগলের রংবেরংয়ের বল দেখে।
প্রথমে যা করতে হবে?
- আপনার একাউন্টে লগইন করুন এবং Search Settings > SafeSearch Filtering এ গিয়ে Lock SafeSearch লিংকে ক্লিক করুন।
- আপনাকে আবার লগইন করতে বলবে। লগইন করুন এবং Lock SafeSearch বাটনে ক্লিক করুন।
- কিছুক্ষন পড়ে বার্তা আসবে যে গুগলের প্রতিটি ডোমেইনের জন্য সার্চ ফলাফল সেফসার্চে লক করা হয়েছে।
কি লাভ হবে?
গুগল নিশ্চয়তা দিয়েছে যে একবার সেফসার্চ লক করা হয়ে গেলে কোনোভাবেই কোনো প্রাপ্তবয়স্ক উপাদান সার্চ ফলাফলে দেখাবে না। কোনো প্রাপ্তবয়স্ক শব্দ থাকলে তা সার্চে গ্রাহ্য করা হবে না।
পুনরায় লক খুলতে ঠিক একই ভাবে আনলক করতে হবে।
কেন প্রয়োজন ছিল?
আগে সেফসার্চ অপশনটা থাকলেও সার্চের ফলাফল পুরোপুরি যৌণতা মুক্ত ছিল না। প্রায়শই প্রাপ্তবয়স্ক ফলাফল বেড়িয়ে পড়ত।গুগলের SafeSearch এর লেভেল Moderate পর্যায়ে থাকা অবস্থায় অনেক প্রয়োজনীয় শব্দের বিপরীতে ছবি খুঁজলে প্রথম পাতাতেই দুই চারটা নগ্ন ছবি চলে আসতো। ফলে অনেক সময়ই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হত। আর একারনেই অভিভাবকরা মূলত বেশি চিন্তিত ছিলেন।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, গুগল যতই ফিল্টার ব্যবহার করুক না কেন ব্যবহারকারীদের বুঝতে হবে যে স্থান, সময়, ধর্মীয় অনুশাসন, সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নগ্নতা কিংবা প্রাপ্ত বয়স্ক উপাদানের সংঙ্গাও পরিবর্তন হয়ে যায়। তাই ঢাকায় যা নগ্নতা, লন্ডনে তার স্বাভাবিক হতেও পারে। তাই কখনও কখনও কোনো ফলাফল নিয়ে সন্দেহ থাকলে Report Offensive Images লিংকে ক্লিক করে গুগলকে জানিয়ে দেবার জন্য অনুরোধ করছি।
এই বিষয়ে গুগলের অফিসিয়াল ভিডিওটি দেখুন।
এখন থেকে নিশ্চিন্তে গুগলে সার্চ করুন।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- আপনি জানেন কি সার্চ ইঞ্জিনে সার্চের প্রকৃতি কয় ধরনের?
- [অতিথি পোষ্ট] Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের
- তাজা খবর: টুইটারের সাথে চুক্তিবদ্ধ হল গুগল
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- Google Image Search ব্যবহার করে সহজে ওয়ালপেপার খুঁজুন
- গুগল এডসেন্স ভুয়া চেক/রিপোর্ট জালিয়াতি থেকে সাবধান
- Google Local সার্চ আরোও সহজ হল
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?


{ 16 comments… read them below or add one }
অনেক ভাল ভাই ধন্যবাদ
বিষয়টা অনেক ভাল। পোষ্টটি আমি আগে কেন দেখলাম না। খবুই ভাল পোষ্ট এবং তথ্যসমৃদ্ধ।
your post very fine. কীপ it go on.
জনসচেতনতামূলক, সুন্দর এবং কাজের একটি পোষ্ট। ধন্যবাদ আপনাকে।
চমৎকার পোষ্ট। ধন্যবাদ হাসান ভাই।
পোষ্টটা পড়ে অনেক উপকার হলো
চমৎকার পোষ্ট। অনেক ধন্যবাদ।
আসলে কি বলবো ভাইয়া বাবা মা কারো সামনে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে হঠাৎ বিপদে পরতে হয়।এখন থেকে নিশ্চিন্ত থাকা যাবে।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Glary Utilities-A great utility for pc =-.
যখন বাপ হবো তখন কাজে দিবে…
.-= uralpakhi (Limon) এর সর্বশেষ পোষ্ট >> London Olympics | 1,000 days To Go =-.
খুব ভাল হল জানিয়ে ।আমার নিজেরও কয়েকবার লজ্জায় পরার মত অবস্থা হয়েছিল । এখন চেষ্টা করে দেখব লক করতে পারি কিনা ।
.-= Ahtesham এর সর্বশেষ পোষ্ট >> বাগান করুণ ছাদ বা বেলকনিতে-ফল,ফুল,শাক-সব্জী কিংবা অরনামেন্টাল গাছ দিয়ে =-.
হাসান ভাই
ভাল লাগলো জানতে পেরে।
ভবিষ্যতে কাজে লাগবেই।
ধন্যবাদ।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.
আমার আবার “Do not filter my search results” এই অপশনটা সবচেয়ে প্রিয় !!!!
Thanks Gongle for this excellent idea. Hope for more useful service.
.-= Eunus এর সর্বশেষ পোষ্ট >> I hate spammers !!! =-.
দারুন, ভাই আমার বাংলা লেখার software link pls ……।
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> How -To MLM =-.
আমি ওয়ার্ডপ্রেসে বাংলা টাইপ করার জন্য একটি প্লাগইন(http://ekushey.org/?page/web_input_manager) ব্যবহার করেছি। পরখ করে দেখুন।
ধন্যবাদ।
@ nadim sarker আপনি যখন আগের পোষ্টে প্রশ্ন করেছিলেন তখন আমি উত্তরগুলো দিয়েছিলাম।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Glary Utilities-A great utility for pc =-.