এই সপ্তাহের অফটপিক [১৪.১১.২০০৯ - ২০.১১.২০০৯]

by জিন্নাত উল হাসান on November 14, 2009 · 59 comments

in অফটপিক

কেমন আছেন সবাই?

দেখতে দেখতে আবার একটি সপ্তাহ চলে গেল। ব্লগিং আর ওয়েবসাইট নিয়ে কে কি করলেন জানান, ওয়েবসাইটের ঠিকানা না দিতে চাইলে দিয়ে না।

  • অফিসের কাজে ব্যস্ত, তাই ব্লগে সময় দিতে পারিনি। তবে কাজের ফাঁকে ফাঁকে গায়িকার ওয়েবসাইটে টুকটাক কাজ করেছি। ক্লিক পাওয়া শুরু হয়নি, তবে দিনে ২০০+ ভিজিট এবং ৩৫০+ পেজভিজিট পাচ্ছি।
  • Tamara Walker এবং আমি একটি নতুন ব্লগিং ভিডিও টিউটোরিয়াল ওয়েবসাইট বানানোর পরিকল্পনা করছি। সেখানে অর্থের বিনিময়ে আগ্রহী ব্যক্তিরা সদস্য হতে পারবেন, ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন এবং সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। পরিকল্পনাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, নিয়মিত আপডেট দিতে চেষ্টা করব।
  • এই সপ্তাহে বেশ কয়েকটি ডোমেইন এবং হোস্টিং প্যাকেজ বিক্রি হয়েছে। আশা করি যারা কিনেছেন, তারা পুরোদমে কাজ করবেন এবং অতিশ্রীঘ্রই সাফল্য পাবেন।
  • অনেকেই অনেক বড় বড় প্রশ্ন করে ফেলেন, যেমন – কিভাবে ব্লগিং করব কিংবা কিভাবে ইন্টারনেটে পয়সা কামাবো। আসলে প্রশ্নগুলো এত বড় যে কারো পক্ষেই এ ধরনের প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়্। তাই প্রশ্ন করার আগে একটু পড়াশুনা করে কোনো নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে আমার পক্ষে উত্তর দিতে সুবিধা হয়।
  • ইন্টারনেটে খুঁজলে অনলাইনে আয় বিষয়ক হাজার হাজার ব্লগ পাওয়া যাবে, কিন্তু সত্যিকারের সফল ব্লগারদের ব্লগের সংখ্যা খুবই কম। কিছুদিন আগে ডিন হান্ট নামের একজন ব্লগারের সাথে পরিচয় হয়েছিল একটি সম্মেলনে। গতকাল তার ওয়েবসাইটে সফল ব্লগারদের একটি লিস্ট পেয়েছি, সেখানে অনেকগুলো ব্লগের ঠিকানা দেয়া আছে। আগ্রহীরা ঠিকানাগুলো টুকে রাখতে পারেন – Vote for the Best Make Money Online Blog

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 59 comments… read them below or add one }

Adnan November 22, 2009 at 12:59 am

হাসান ভাই,আমার Online Education নিয়ে যেই সাইটটা বানাচ্ছি তাতে ৫০০ এর মতো Outgoing Link থাকবে।তবে লিঙ্কগুলো বিভিন্ন ইউনিভার্সিটি (অনেকগুলোই .edu) এর হোম পেইজ ও অনলাইন কোর্সগুলোকে রেফার করবে।আমি কি ধরে ধরে এই লিঙ্কগুলোকে No Follow করে দিব/কোন প্লাগইন ব্যাবহার করব? করলে কোনটা? নাকি ইউনিভার্সিটি হওয়াতে Do Follow রাখব।বিষয়টা বুঝতে পারছি না।আর আমার ইচ্ছে আছে ভবিষ্যতে কিছু Exclusive Free Resources যোগ করব আর তারপর ইউনিভার্সিটিগুলোতে ইমেইল করে Back Link চাইব।এতো এতো Outgoing Links নিয়ে চিন্তিত…

Reply

Adnan November 21, 2009 at 11:20 pm

হাসান ভাই, আপনার কিছু সাইটে দেখলাম থিসিস ব্যাবহার করেছেন।এই থিমটার কথা মাথায় রাখতে পারেন।Headway 1.5 । প্রথিবীতে এ পর্যন্ত এর মতো Customizable Wordpress Theme আর বের হয় নাই।এই ভিডিওটা যথেষ্টঃhttp://www.youtube.com/watch?v=PcHWkvGh050

লোভ হয় যদি কিনতে পারতাম…

Reply

জিন্নাত উল হাসান November 22, 2009 at 12:14 am

দেখে ভালই মনে হচ্ছে। জানুয়ারী নাগাদ আমার আর্থিক সংকট কেটে গেলে কিনে ফেলবো।

আর ফেব্রুয়ারীতে এই ব্লগে বর্ষর্পূতিতে একটি প্রতিযোগিতার আয়োজন করব। তাতে বিজয়ীকে থীমটি উপহার দেব। আপাতত এতটুকু প্ল্যাণ করে রাখলাম।

দেখা যাক, কি হয়?

Reply

Adnan November 22, 2009 at 12:34 am

Headway Theme 1.5 Version কোন ওয়ারেজ সাইটেও নাই।1.0 Version আছে যা আবার Encrypted।হাসান ভাই, এই ব্লগের প্রায় সবাই আমরা কোডিং জানি না বলে নিজের মনের মতো থিম সাজাতে পারি না।কিন্তু এই একটা মাত্র থিম সেই অভাব পূরন করবে।তাই যদি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন তবে অনুরোধ থাকবে ব্লগের সবাইকে এই অসাধারন থিমটা ব্যাবহারের সুযোগ দিতে।তবে সেক্ষেত্রে সবাইকে কথা দিতে হবে কেউ তা আপলোড করে দিবে না।By The Way, 21st February is my Birth day (Really)….

Reply

জিন্নাত উল হাসান November 22, 2009 at 12:50 am

সবাইকে দেব না, প্রতিযোগিতার বিজয়ীকে পুরষ্কুত করব।

Reply

Adnan November 22, 2009 at 12:53 am

আচ্ছা ভাইয়া।আর ভাইয়া লাজ লজ্জার মাথা খেয়ে একই মেইল বার বার সেন্ড করেছি।বিরক্ত করছি বলে ক্ষমাপ্রার্থী।যদি একটু ফ্রী হন দেখবেন আশা করি…

Reply

Masud November 18, 2009 at 7:22 pm

ভাইয়া, কেউ কি moneybookers সম্পর্কে কিছু জানেন ? এটা কি scam site? odesk থেকে কিছু পেমেন্ট পাওয়া যাবে moneybookers ব্যবহার করে সেটা কি আনা ঠিক হবে?

<h3জলদি কেউ সাহায্য করেন ভাইয়া.. কেউ কি moneybookers ব্যবহার করে পেমেন্ট পেয়েছেন?

Reply

এমদাদ November 18, 2009 at 8:55 pm

মাসুদ, আপনি কি আপনার বায়ারদের থেকে বেশ কয়েকটি রিভিউ পেয়েছেন ইতিমধ্যে?
আমি যতদূর জানি কয়েকটি রিভিউ না পেলে মানিবুকার দিয়ে টাকা উঠানোর অনুমতি দেয় না।
তবে ওডেস্কের সাথে কাজ করি নাই। তাই শতভাগ নিশ্চিত নই।
যদি উঠাতে দেয়ই, তবে ১০০ডলার উঠাতে ২.৮৭ডলারের মতো খরচ হবে।(+ওডেস্ক থেকে মানিবুকারে ট্রান্সফার চার্জ।)
মানিবুকার অবশ্যই বিশ্বস্ত সাইট, তবে অবশ্যই পেপালের মতো বিশ্বস্ত নয়।
আর কি লিখবো বুঝতে পারছি না।৬ মাস ধরে ব্লগ পড়ি আজকেই প্রথম কমেন্ট করলাম। যদি আরো কিছু জানতে চান তবে বলবেন প্লিজ।

Reply

Masud November 18, 2009 at 11:25 pm

জ্বী ভাইয়া, গত এক সপ্তাহ ধরে ওখানে কাজ করছি, দুই টা কাজ শেষ।বায়ারদের কে দেওয়ার পর রিভিও চাইব।

আপনি কি মানিবুকার থেকে পেমেন্ট পেয়েছেন?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Plugin Review: Cute Profiles =-.

Reply

এমদাদ November 19, 2009 at 12:15 am

ভাইরে আপনি মনে হয় নতুন, কাজ মাত্র শুরু করেছেন। আপনি কাজটা জমা দিলেই বায়ার সেটা একসেপ্ট করে আপনাকে টাকাটা দিয়ে দিবে না। বেশ কয়েকবার আপনাকে কাজের বেশ কিছু অংশ মডিফাই করতে হবে।তাতে ভালোই সময় লাগবে।ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে।
এরপর টাকাটা আপনার ওডেস্ক একাউন্টে জমা হবে।আর রিভিউ সেটাতো বায়ার তার ইচ্ছামত সময়ে দিবে কিংবা নাও দিতে পারে।
মানিবুকারের মাধ্যমে টাকা তুলতে গেলে মাত্র ২টা রিভিউতে কাজ হবে না। আরো বেশী লাগবে।
আর আপনি মাত্র কাজটা শেষ করেছেন। যেহেতু আপনি বাংলাদেশে থেকে কাজটা করেছেন টাকাটা পেতে আপনার দেরী হবে এটা ধরে নিন।
আমার প্রথম কাজের টাকাটা আমি পেয়াছিলাম বেশ কয়েকটি কাজ শেষ করার পর। সবগুলোর টাকা অন রিকোয়েস্টে একজন তার পেপাল আ্যাকাউন্ট দিয়ে টাকাটা তুলে আমাকে পাঠিয়েছিল, যার জন্য আবার সে ফিও কেটে রেখেছিল।
এই সমস্যার জন্য মাঝে অনেকদিন বিড বন্ধ রেখেছিলাম। ইদানিং স্ক্রিপ্টল্যান্সে বিড করছি, একটা কাজ পেলে পেওনার ডেবিট কার্ডটা করে ফেলবো।
আপনি এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন।
তবে আবারো বলছি টাকাটা মনে হয় এত দ্রুত আপনার একাউন্টে জমা হবে না, যদি না আপনি কাজটা খুব ভালোভাবে করে থাকেন।

Reply

Masud November 19, 2009 at 8:44 am

হ্যা ভাইয়া ওনাকে জমা দেওয়ার পর কিছু এডিট করতে বলেছে এডিট করার পর কাজ পছন্দ হয়েছে এবং assignment শেষ হয়েছে।

পেওনার ডেবিট কার্ডের বিষয়টা যদি আর একটু বলতেন, উপকার হত.
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Plugin Review: Cute Profiles =-.

Reply

নুর November 19, 2009 at 6:37 am

@মাসুদ ভাই। আপনি এ মাসের মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ এ প্রকাশিত জাকারিয়া চৌধুরীর লেখা মানিবুকারস-এর সহজ অর্থ লেনদেন পদ্ধতি নামের আর্টিকেলটা পড়ে দেখতে পারেন। জাকারিয়া চৌধুরী বেশ সুন্দর করে স্টেপ বাই স্পেপ মানিবুকারস থেকে অর্থ উত্তোলনের পদ্ধতি বর্ণনা করেছেন।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Use your Keyboard as mouse’s alternative =-.

Reply

Masud November 19, 2009 at 8:45 am

ভাইয়া এটা কি নেট থেকে পড়া যাবে? কোন লিংক আছে? থাকলে একটু কষ্ট করে দিলে উপকার হত..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Plugin Review: Cute Profiles =-.

Reply

Adnan November 19, 2009 at 10:56 am

মাসুদ আপনি কোন দুনিয়ায় আছেন !!! ব্লগিং-এ যেমন হাসান ভাই, ফ্রিল্যান্সিঙ্গে তেমন জাকারিয়া ভাই।আর তার সওওওওব লেখা পাবেন এই অসাধারন সাইটটাতে যেখানে আপনার এই প্রশ্নের উত্তরও আছেঃ http://freelancerstory.blogspot.com/2008/09/blog-post.html

Reply

Masud November 19, 2009 at 11:03 am

অনেক ধন্যবাদ ভাইয়া, এরকম কিছুই খুজতেছিলাম.. :D

Reply

Masud November 19, 2009 at 11:18 am

পেওনার ডেবিট কার্ডেটাই আমার কাছে ভাল মনে হল, তাই apply করলাম, সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, হাসান ভাইয়া সহ..

Reply

Aoyon November 19, 2009 at 2:35 pm

আমিও আশা করেই Apply করেছিলাম।২ দিন পরেই রিজেকশন মেইল পেলাম।এই কার্ড পেতে হলে নাকি কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে :(
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Microsoft launches Windows 7 USB Installer for Netbooks =-.

Reply

Masud November 19, 2009 at 3:07 pm

আমি আব্বুর নাম, বয়স এবং জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছি, দেখা যাক কি হয়..

পরে ভাইয়া আপনি আবার আবেদন করেছেন, না কি একবারই শেষ আর করা যায় না?

Reply

Monir November 22, 2009 at 5:36 pm

এই কার্ডের আবেদন কোন সাইট থেকে করতে হবে , কোন লিংক আছে ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.

Reply

ডিজিটাল ম্যান November 17, 2009 at 1:32 pm

হাসান ভাই ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ড কি রং এর দিলে ভাল হয়?লেখার সময় কি কালো না ব্যবহার করে অন্য রং ব্যবহার করা ভাল?

Reply

জিন্নাত উল হাসান November 19, 2009 at 10:19 am
Fahim reza badhon November 17, 2009 at 2:58 am

হাসান ভাই আমি আপনার ব্লগ এ নতুন । আমি জেনে খুব খুসি হলাম যে আপনার বাড়ি নীলফামারিতে। আমার বাসা নীলফামারির ডোমার থানাতে। আমার একটা সাইট আসে, কিন্তু ভিজিটর খুব কম , কি করলে এটির বেশি ভিজিট পাওয়া যাবে এ বিষয় জানালে ভালো হয়।আমার সাইট টি http://www.bdlinkpoint.co.cc

Reply

জিন্নাত উল হাসান November 18, 2009 at 8:12 am

আপনি ব্লগস্পট ব্যবহার করে .কো.সিসি ডোমেইনে রিডাইক্ট করেছেন। তা না করে সরাসরি ব্লগস্পট ব্যবহার করে .কো.সিসি দিয়ে হয়তো ব্লগটি হোস্ট করতে পারতেন। থীমটি পছন্দ হয়নি, প্রথম দৃষ্টিতে বুঝিনি এটা ব্লগ না ডাইরেক্টরি। আপনি যে ডাইরেক্টরি বানিয়েছেন তা স্পস্ট হয়নি।

আরোও অনেকটা পথ বাকি আছে, লেগে থাকুন – সাফল্য পাবেন।

ধন্যবাদ।

Reply

Fahim Reza Badhon November 17, 2009 at 2:20 am

হাসান ভাই আমি আপনার ব্লগ এ নতুন । আমি শুনে খুব খুশি হলাম আপনি নীলফামারির ছেলে। আমার বাসা নীলফামারি এর ডোমার থানায়। আমার একটা সাইট আসে । এ সাইট কে আর কি করলে ভালো হবে , সাইট এর ভিজিট বারাতে কি করতে হবে এবিষয় জানালে খুসি হতাম। আমার সাইট টির ঠিকানা http://www.bdlinkpoint.co.cc

Reply

Monir November 16, 2009 at 9:59 am

অসুস্থতার জন্য ব্লগে কয়েকদিন কাজ করতে পারে নাই ….হাসান ভাই social bookmarking জন্য কোন প্লাগিন টা সবচেয়ে ভাল?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

nadim sarker November 16, 2009 at 3:02 am

কি ব্যাপার ভাই,এত কম লেখেন যে ,আপনাদের লেখা পড়ার জন্য অপেক্ষা করি।
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> Movie =-.

Reply

জিন্নাত উল হাসান November 16, 2009 at 8:53 am

পোষ্ট লিখবার সময় এবং মেজাজ – দুটোর একটাও খুঁজে পাচ্ছি না, তাই ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি।

Reply

Fahim reza badhon November 19, 2009 at 1:32 am

আমার কমেন্ট পড়ে, এর উওর দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এ ব্যপারে আর একটু বিস্তারিত বললে ভাল হত…

Reply

mamun November 16, 2009 at 12:51 am

হাসান ভাই মেটা ট্যাগ করার উপরে যদি একটা বিস্তারিত পোস্ট দিতেন তাহলে মনে হয় সবার উপকারে আসত।

Reply

Adnan November 16, 2009 at 12:48 am

ভাইয়া, ব্লগিং ভিডিও টিউটোরিয়াল বিষয়ক সাইটের পরিকল্পনা বাস্তবায়নের আগে বেশ কয়েকবার ভাববেন আশা করি।Seobook/Seomoz সাফল্য পেলেও অন্যদের জন্য খুব বেশী সুখকর অভিজ্ঞতা ছিল না বলেই আমার ধারনা।Adsense Decoded/Michael Channey থেকে শুরু করে প্রায় যে কোন Blogging/Seo/Wordpress বিষয়ক ভিডিও টিউটোরিয়াল ইন্টারনেটে ওয়ারেজ ফোরামগুলোতে পাওয়া যায়।আপনার সাইটের যে কোন ব্যাক্তি আপনার কষ্ট করে বানানো টিউটোরিয়ালগুলো আপলোড করে দিতে পারে।তখন মানুষ আপনার/আপনার সাইটের নামের আগে Rapidshare লিখে সার্চ দিলেই পেয়ে যাবে।তাই, আমি ব্যাক্তিগতভাবে অনুরোধ করব এত বড় প্রজেক্ট হাতে নেওয়ার আগে ভাল করে SWOT Analysis করে নিবেন।শুভ কামনা রইল।

Reply

rumma November 15, 2009 at 11:34 am

আমার ব্লগের থিম ঠিক করতে করতেই দিন শেষ।আর আমি ব্লগিং এর কোনো আগা মাথা পাচ্ছিনা ,নতুন ওয়ার্ডপ্রেস ব্লগের সাথে খাপ খাওয়াতেও পারছিনা।তাই কোনো উন্ণতি নাই……….।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> New tiny mug =-.

Reply

জিন্নাত উল হাসান November 16, 2009 at 12:08 am

আপনার ওয়েবসাইট আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, চেষ্টা চালিয়ে যান। সাফল্য পেয়ে যাবেন।

Reply

নুর November 16, 2009 at 7:42 am

আপনার সাইটের টেমপ্লেটটা সিম্পল কিন্তু সুন্দর। আমি এই ধরনের টেমপ্লেটই খুজিছ। কোথায় পাবো বলবেন প্লিজ।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Use your Keyboard as mouse’s alternative =-.

Reply

rumma November 16, 2009 at 9:17 am

গুগলে সার্চ করতে করতে যেটা ভালো লেগেছে দিয়েছি,এইতো।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Plastic moulding =-.

Reply

জিন্নাত উল হাসান November 16, 2009 at 9:22 am

আপনার সাইট এখন খুবই প্রোফেশনাল দেখাচ্ছে, ডিজাইন নিয়ে আর ঘাঁটাঘাঁটি করার প্রয়োজন নেই। বরং পোষ্ট এবং অন-পেজ অপটিমাইজেশনের (http://www.hasan-online.com/2008/05/26/6-easy-tips-for-onpage-search-engine-optimization-seo/) উপর নজর দিন।

Reply

Rafiur November 14, 2009 at 8:47 pm

ভাইয়া আমি Oasis of the seas এর উপর একটি লিখা লিখেছিলাম।একটু আগে দেখি বেশ কয়েকটি কিওয়ার্ড সার্চে আমার সাইট প্রথম পেইজে অবস্হান করছে আর তার উপর ভিত্তি করেই আজকে শেষ ২৪ ঘন্টায় ১১৪ জন ভিজিটর পেয়েছি(সাথে কিছু ক্লিকও আছে)।
আচ্ছা আমার সাইটের পেজ রেঙ্ক,কোন কিওয়ার্ড সার্চে কতো পজিশনে আছে ইত্যাদি কিভাবে জানব কেও জানাবেন কি।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Free Download Manager-A free but useful download manager =-.

Reply

Romel November 16, 2009 at 7:51 pm

For analyzing the PR, Inbound links, SE Ranking, Niche & keyword and competition you need these following 3 tools:
1. Market Samurai
2. SEO Elite
3. Keyword Elite
These tools are simply awesome and saves a lot of times. Don’t depend on the junk online tools. Ohho…..another great idea is having a pro account in SEOMOZ. They have some awesome tools too.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Rafiur November 16, 2009 at 8:30 pm

Many many thanks Romel Bro.
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Free Download Manager-A free but useful download manager =-.

Reply

Romel November 16, 2009 at 9:26 pm

Any time Mate :)
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Rafiur November 14, 2009 at 4:38 pm

আসলে ভাইয়া এই সপ্তাহে নিজের ব্লগে খুব সময় দিতে পারি নাই।তবে আমার ব্লগে লিখার জন্য আমার এক ফ্রেন্ডকে রাজি করিয়েছি।আর আমার ব্লগের বয়স ১ মাস ৪ দিন হলো।ভালো সাড়া পেয়েছি এবং পাচ্ছি।গতকাল থেকে এড বসিয়েছি।এখনো কোনো ক্লিক পায়নি।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> PortableApps.com Suite-Your computer, without the computer =-.

Reply

Ahtesham November 14, 2009 at 3:42 pm

কি আর করব,নিজে তো তেমন কিছু জানিনা। আপনার ব্লগের সব লেখাও যে এখনও পড়তে পারিনি। তাই পূর্বের লেখাগুলো একটু সময় পেলেই পড়তে চেষ্টা করি।গতকাল ৭ আগষ্টের একটি লেখা পড়ে আমারও মনটা খারাপ হয়েছিল। আপনি রাত জেগে লেখেন আর চোরেরা তা কপি করে।পরে ভাবলাম চোর তো চোরই। সে কোনদিন সফল হতে পারবে না। আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না।আপনার সফলতা অনিবার্য।আজকের লেখার শুরুতে মনে হয় একটু ভুল আছে। আর তা হল -ওয়েব সাইটের ঠিকানা না দিতে চাইলে দিয়ে না।
.-= Ahtesham এর সর্বশেষ পোষ্ট >> লেবু,সাধারণ তবে অতি প্রয়োজনীয় একটি ফল =-.

Reply

tuto November 14, 2009 at 1:44 pm

Pardon me as I could not write in English as my keyboard is not such type
————–
I was also so busy with my new job as MIS Executive on chittagang. I could not get a minute on internet and could not check my adsense account for a moment. Today, I checked my sense balance and cheers with joy that 2 USD is coming (avg) per day without work. My income was not 2 USD per day when I worked 10 hours for my sites.

I think this is the interesting feature of adsense. No work but income.

CTG is an interesting place. There vast natural resource here. Traffic jam is very less (than Dhaka).
.-= tuto এর সর্বশেষ পোষ্ট >> একসাথে ২২টি অডিও ভিডিও টুলস (ফ্রি !!!) =-.

Reply

Enameos November 14, 2009 at 12:58 pm

হাসান ভাই, প্রতি পোস্টের শেষে Previous Post এর লিংক দেওয়ার কোন প্লাগিন আছে কি??
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> 7 Fires – A Vision Keeper’s Journey- Review =-.

Reply

Enameos November 14, 2009 at 12:56 pm

গতকাল থেকে আমার ওয়েব সাইটের কার্যক্রম পুরোদমে শুরু করলাম। এতদিন কিছু বেসিক জিনিস শিখেছি। অল্প কয়েকটা পোস্ট করেছি। কিছু পরীক্ষামূলক।
ভিজিটর আসছে। আশা করি আসবে। যদিও খুব কমন একটা বিষয় নিয়ে লিখছি কিন্তু এটাই সকল আগ্রহের বিষয়। তাই কাজও করব এই নিয়ে।

হাসান ভাইয়ের এই ব্লগ থেকেই আমার মূল শিক্ষা এবং অনুপ্রেরনা। তার কাছ থেকেও সাহায্য নিয়েছি, নেব। দেখি কতদূর কি করতে পারি। আপনাদের সবাইকে আমন্ত্রন আমার সাইটে।

হাসান ভাই, একটা রিভিও দিবেন প্লীজ, সাথে অন্যান্যরাও। :)
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> 7 Fires – A Vision Keeper’s Journey- Review =-.

Reply

Adnan November 14, 2009 at 3:20 pm

ভাই কিছু মনে করবেন না।co.cc Domain নিয়ে বৃথা কষ্ট কেন করবেন।এর চেয়ে একটু কষ্ট করে হাসান ভাইয়ের ১৫০০ টাকার প্যাকেজ আর ১/২ টি ডোমেইন কিনেই শুরু করে দিন না।নিজের ডোমেইন আর হোষ্টিং এর মজা আর কোথাও পাবেন না।আর ভাল বিজ্ঞাপন গুলো এই সব ফ্রী সার্ভিসে আশা করি পাবেন না।

Reply

Enameos November 14, 2009 at 3:51 pm

আপাতত এই নিয়ে কোনমতে চলি। কিছুদিন পরে দেখা যাবে। তাছাড়া আমি স্টুডেন্ট সো হোস্টিং আর ডোমেইনের জন্য ১৫০০+৭০০ টাকা খরচ করার মত অবস্থা আমার এখনও হয়নি। :)

Reply

Adnan November 14, 2009 at 4:19 pm

আমি টাকা যোগাড় করেই তবেই ডোমেইন কিনছি।কেননা আমার কাছে মনে হয়েছে কষ্ট যখন করবই ঠিক পথেই করি তাই অনেক কষ্ট করে টাকা যোগার করলাম।তবে চালিয়ে যান।শুভ কামনা রইল।

Reply

gifer November 15, 2009 at 9:35 pm

তাছারা আমআর যেটা মনে হয়েছে কো.সিসি এর ডোমেইনে এসইও অনেক খারাপ হয় :(
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Transformers 2 : Revenge of The Fallen 2009 [Trailer + Full Dvd Download Link] =-.

Reply

Enameos November 16, 2009 at 11:54 am

তাতো হওয়ারই কথা। ফ্রি আর পেইড এ দুটোর পার্থক্য আছেনা…!!!
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> Mary and Max, The Movie, Directed by Adam Elliot- Review =-.

Reply

Enameos November 14, 2009 at 3:53 pm

আশা করি কোন একদিন কিনতে পারব।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> Mary and Max, The Movie, Directed by Adam Elliot- Review =-.

Reply

Enameos November 14, 2009 at 6:36 pm

“আর ভাল বিজ্ঞাপন গুলো এই সব ফ্রী সার্ভিসে আশা করি পাবেন না।”

আচ্ছা, প্রথমদিকে শুধু ডোমেইন কিনে কোন ফ্রি হোস্টিং ব্যবহার করলে এই সমস্যার পাওয়া যেতে পারে কি???

Reply

Adnan November 15, 2009 at 8:48 am

সাধারনত সেই গুলো বিজ্ঞাপনের ভরা থাকে।তাই Advertisement Free Hosting Search করে দেখুন।

Reply

Enameos November 15, 2009 at 1:52 pm

আমি বর্তমানেও freebeehosting নামে একটা ফ্রি হোস্টিং ব্যবহার করছি। এটাতো অ্যাড ফ্রি।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> Mary and Max, The Movie, Directed by Adam Elliot- Review =-.

Reply

gifer November 16, 2009 at 12:20 pm

byethost.com
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Transformers 2 : Revenge of The Fallen 2009 [Trailer + Full Dvd Download Link] =-.

Reply

Rafiur November 17, 2009 at 6:56 pm

co.cc ডোমেইনের তৈরি একটি সাইটের জন্য আমি গতকাল Adsense এ apply করেছিলাম।GooGLE আমাকে পরের দিনই মানে আজ জানিয়ে দিল তারা এটি এপ্রুভ করবে না
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Free Download Manager-A free but useful download manager =-.

Reply

জিন্নাত উল হাসান November 18, 2009 at 8:07 am

এই বিষয়ে আমার কোনো ধারনা নেই, তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

Reply

Enameos November 18, 2009 at 12:24 pm

আমার মনে হয় আদনান ভাই ঠিকই বলেছেন। co.cc এর চাইতে blogspot এ অনেক ভাল বিজ্ঞাপন পাওয়া যায়।

কিন্তু আমার প্রশ্ন হল, শুধু .com ডোমেইন (হোস্টিং ফ্রি) ব্যবহার করলে কি ভাল বিজ্ঞাপন পাওয়া যাবে কিনা।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> Perfect Fifths by Megan McCafferty- Reviews =-.

Reply

Rafiur November 19, 2009 at 8:15 am

আমার মনে হয় পারবেন কারন Adsense এপ্রুভ করার আগে Hosting এর চাইতে বোধহয় হাই লেভেল Domain এর দিকেই বোধ হয় বেশি নজর দেয়।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Free Download Manager-A free but useful download manager =-.

Nazir Hossain November 14, 2009 at 9:47 am

হা সপ্তাহটা বেশ ব্যাস্ততার মাঝেই শেষ হলো। লন্ডন ২০১২ অলিম্পিক নিয়ে একটা নতুন ব্লগ খুললাম চাইলে আপনাদের মুল্যবান মতামত দিয়েন।

আশা করি সবাই নতুন কিছু না কিছু করছেন এবং আমাদের সাথে শেয়ার করবেন।

http://www.olympics2012inlondon.blogspot.com

Reply

Leave a Comment

Previous post:

Next post: