জেনে নিন গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের খুঁটিনাটি [ভিডিও]

by জিন্নাত উল হাসান on November 20, 2009 · 15 comments

in গুগল

জেনে নিন গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের খুঁটিনাটি [ভিডিও]

আপনি যদি কেবল ইন্টারনেট বিষয়ক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাহলে শ্রীঘ্রই আপনার জন্য আসছে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম। আজকে গুগল বেশ কয়েকটি ভিডিও এবং ব্লগ পোষ্ট প্রকাশের মাধ্যমে ক্রোম অপারেটিং সিস্টেমের বিস্তারিত প্রকাশ করেছে।

গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের কয়েকটি বৈশিষ্ট্য নিন্মরুপ:

  • ব্রাউজারসর্বস্ব অপারেটিং সিস্টেম – পুরো সিস্টেম চলবে ক্রোম ব্রাউজারকে ভর করে।
  • কোনো সমস্যা হলে অপারেটিং সিস্টেম নিজেই নিজেকে ঠিক করে নিতে পারবে। শুধুমাত্র রিবুট করলেই ওএস নিজেই বিভিন্ন সমস্যা পরীক্ষা করে নিজেকে শুধরে নেবে। ব্যাকআপ হিসেবে দুইটি পার্টিশন থাকবে এবং ব্যবহারকারিদের ডেটা থাকবে তৃতীয় পার্টিশনে। স্যান্ডবক্স নাম সিকিউরিটি সিস্টেম প্রতিটি প্রোগ্রামের নিরাপত্তা নিশ্চিত করবে।
  • প্রতিটি প্রোগ্রাম চলবে ইন্টারনেটকে ভর করে, তাই কোনো প্রোগ্রামই ইনস্টল করতে হবে না।
  • আপাতত ক্রোম কোনো ড্রাইভার সার্পোট করছে না, তাই এখন ক্রোম কেবলমাত্র নেটবুকে চলবে যেখানে হার্ডডিস্কের বদলে সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়।
  • ক্রোম সেকেন্ডের মধ্যে বুট করবে, তাই মিনিটের পর মিনিট কম্পিউটার চালু হতে অপেক্ষা করতে হবে না।

তবে উৎসাহীরা আপাতত ভিডিওগুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন।

গুগল ক্রোম অপারেটিং সিস্টেম কি?

গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের নিরাপত্তা

গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের দ্রুত বুট

গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস

বাংলাদেশে নেটবুক কম্পিউটারের প্রচলন কতটুকু আমার জানা নেই। তাই এখন ক্রোমের স্বাদ পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 15 comments… read them below or add one }

পান্থ বিহোস November 20, 2009 at 4:59 pm

হাসান ভাই, আজ আমার একটা বাংলা সাইটে পরীক্ষামূলক গুগল এডসেন্স এড লাগালাম। দেখি কী হয়? ব্যান-ট্যান খামু না তো আবার? একটু অভিজ্ঞতা আর পরামর্শ দিয়েন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Masud November 20, 2009 at 7:44 pm

ভাইয়া দেখলাম আপনি মেটা ডিজকিপসন এবং মেটা কিওয়ার্ড ব্যবহার করেন নাই, এবং হোমপেজে বাংলায় ব্যবহার করেছেন তাহলে সবসময়ই পাবলিক সার্ভিস এড দেখাবে।

আপনি ইংরেজিতে মেটা কিওয়ার্ড এবং মেটা ডিজকিপসন লিখুন তাহলে সাফল্য পেতে পারেন..

Reply

জিন্নাত উল হাসান November 21, 2009 at 7:26 am

ব্যান হয়তো খাবেন না কিন্তু সবর্দা পাবলিক সার্ভিস এ্যাড দেখাবে। ও থেকে কোনো পয়সা পাবেন না।

আরেকটা অনুরোধ এ ধরনের মন্তব্যগুলো অনুগ্রহ করে সপ্তাহের অফটপিক পোষ্টে লিখবেন।

ধন্যবাদ।

Reply

Enameos November 20, 2009 at 3:51 pm

মজিলাতেই মজে আছি।
চালাই উবুন্টু, মজিলাই ভাল।।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

Enameos November 21, 2009 at 11:27 pm

আমি একটা বোকা :)
টপিক হলো ক্রোম অপারেটিং সিস্টেম নিয়ে, আর আমি কিনা কমেন্ট করলাম ব্রাউজার নিয়ে। হা হা হা।।। মনোযোগের অভাব।

যাকগে। ক্রোম মনে হয় ভালই হবে। বেশি কিছু জানিনা। হাতে পেলে চালিয়ে দেখবো।

এমনিতে আমি শুধু উবুন্টু ব্যবহার করি।

Reply

জিন্নাত উল হাসান November 22, 2009 at 12:23 am

আপনার ওয়েবসাইট দেখে সত্যিই অবাক হয়ে গিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আশা করি থীমটি ব্যবহারের মজা কিছু হয়েও বুঝতে পারছেন।

আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

Reply

Enameos November 22, 2009 at 1:52 pm

ওই যে বলেছিলাম না, পুরো প্রেমে পড়ে গিয়েছি। ধন্যবাদ হাসান ভাই।
কালার কম্বিনেশন মোটামুটি হয়েছে না???
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

জিন্নাত উল হাসান November 22, 2009 at 9:20 pm

খুবই ভাল হয়েছে

Reply

Enameos November 22, 2009 at 1:59 pm

হাসান ভাই, আগামী মাসেই মনে হয় ডোমেইন কিনছি।
> আমি এই নামেই (xxxxxxxxx) কিনতে চাই। অবশ্য Enam বেশি পছন্দ ছিল। Enam নামে ডোমেইন আছে।

> এখন সমস্যা হচ্ছে নামের সাথে সাইট কনটেন্ট টা পুরো মিলছে না। এটা কি কোন ব্যাড এফেক্ট করতে পারে???

> আরেকটা বিষয়, আমার বর্তমান সাইট টাকে ওই ডোমেইনে পুরোপুরি কনভার্ট করা যাবে?? গুগলে তেমন সদুত্তর পেলাম না।

Reply

জিন্নাত উল হাসান November 22, 2009 at 9:19 pm

১. আপনার স্বার্থেই ডোমেইনের অংশটুকু মুছে দিলাম, ডোমেইনের ব্যাপারে ইমেইলে কথা বলবেন। প্রকাশ্যে অবিক্রিত ডোমেইন নিয়ে কথা বলবেন না।
২. কোনো সমস্যা হবে না।
৩. ইমপোর্ট / এক্সপোর্টের মাধ্যমে বর্তমান ডোমেইন থেকে নিজের ডোমেইন ওয়েবসাইট পরিবর্তন করতে পারবেন।

Reply

Monir November 20, 2009 at 2:40 pm

এইটা ইউজ করতে নেট স্পিড কত লাগবে? যেহেতু এটা চলবে ইন্টারনেটের উপর ভিত্তি করে।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.

Reply

পান্থ বিহোস November 20, 2009 at 1:39 pm

নতুন সব কিছুর ব্যাপারেই আমার আগ্রহ অত্যধিক। কিছুদিন উবুন্তু নিয়ে ঘাটাঘাটি করলাম। এখনই উইন্ডোজ এবং উবুন্তু দুটোই আছে পিসিতে।
ক্রোম ইউজ করার জন্যও অপার হয়ে অপেক্ষা করছি… সময় করে ভিডিওগুলো দেখবো। এর আগে হাসান ভাই, আপনি উইন্ডোজ ৭-এর একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন (এক পিচ্চিকে নিয়ে তৈরি বিজ্ঞাপন), দেখে মজা পেয়েছিলাম। :D
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Rafiur November 20, 2009 at 8:28 am

তারপরও ক্রমো মনে হয় না বাংলাদেশের মানুস ইউস করতে পারবে।কারন এটা চলবে ইন্টারনেটের উপর ভিত্তি করে।

Reply

Aoyon November 20, 2009 at 8:01 am

হাসান ভাই,নেট বুকের তো চলন আছে তবে SSD ওয়ালা কোনো নেটবুক দেশে নাই মনেহয়।আফসোস,ক্রোম ওস ইউজ করার বহুত খায়েস ছিল কিন্তু মনেহয় তা আর পুরন হইল না :( :(

Reply

জিন্নাত উল হাসান November 20, 2009 at 8:06 am

ক্রোম এখনও রিলিজ পায়নি, গুগল কেবলমাত্র বিভিন্ন বিষয়ে সবাইকে অবগত করেছে।

তাই এত তাড়াতাড়ি আপসোস করবেন না।

Reply

Leave a Comment

Previous post:

Next post: