গত একমাস ধরে শুক্রবার রাতেই সপ্তাহের অফটপিক পোষ্ট করি, অথচ কাল রাতে পোষ্ট করতে আলসেমী লাগছিল। নিজেই এখানে অনেক সমস্যায় আছি, কিছু ভাল লাগে না। বিরক্ত লাগে সব কিছু। তারপর ব্লগিং যেন দু’চোখের বিষ হয়ে পড়েছে।
তাই যারা আমার সাথে বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগে চেষ্টা চালাচ্ছেন, তাদের প্রতি দু:খ প্রকাশ করছি।
গত পোষ্টে এডসেন্সের চেক প্রকাশের পর অনেকেই আমার ওয়েবসাইট কতটি এবং তাদের সম্বন্ধে জানতে চেয়েছেন। এই বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাই।
আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে থাকাকালীন সময়ে আড্ডার প্রেজেন্টেশনে আমার ওয়েবসাইটগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। যারা ঐদিন ছিলেন না, তাদের জন্য আমার প্রেজেন্টেশনটি তুলে দিলাম:
আমার কয়টি ওয়েবসাইট
সত্যি করে বলছি আমি জানি না আমার কয়টা ওয়েবসাইট, জানতে চাইও না। যখনই আমার যে বিষয় ভাল লেগে যায়, আমি সেই বিষয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলি। যদিও নিয়মিত পরিচর্চা করা হয় না, তবুও প্রতিটি থেকেই কিছু না কিছু কামাই হয়। তাই ওয়েবসাইট বানিয়ে ফেলে রাখলে কোনো সমস্যা নেই।
আমি পরীক্ষামূলকভাবে একটি ডোমেইন পার্ক করে এডসেন্স ফর ডোমেইন ব্যবহার করেছি। আমার এখন ১৫০ টির মতো ডোমেইন আছে, অর্থের অভাবে কিছু ডোমেইন রিনিউ করিনি। ইচ্ছে করলেই সবগুলোতে এডসেন্স ফর ডোমেইন ব্যবহার করতে পারি। কিন্তু পুরো ব্যাপারটিই আমার পছন্দ হয় না। তাই ডোমেইনগুলো এমনিতেই পড়ে আছে।
আমার কোনো অশ্লীল, প্রাপ্তবয়স্ক আপত্তিকর, ফ্রি সফটওয়ার ডাউনলোড, ফ্রি গান ডাউনলোড ধরনের কোনো ব্লগ নেই।
আমি কেন ওয়েবসাইটের ঠিকানা দেই না
প্রথমত হচ্ছে কনটেন্ট চুরি হবার ভয়। বাংলায় ব্লগ বানিয়ে পয়সা কামানো যায় না, এটা জানার পরেও আমার ব্লগ পোষ্টগুলো ইন্টারনেটে বিভিন্ন ব্লগে খুঁজে পাই। একেকজন লেখক আমার লেখাগুলো নিজেদের বলে দাবী করেন। তাহলে চিন্তা করে দেখেন, ইংরেজি ব্লগ জানলে ওইগুলোর কি অবস্থা হবে?
আমি পরিশ্রম করেছি, এবং বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করে ব্লগ বানিয়েছি। প্রতিটি আইডিয়াই আমার। এবং প্রতিটি আইডিয়াই আমাকে প্রতিদান দিচ্ছে, আমি প্রতি মাসে কিছু পয়সা কামাচ্ছি। এখন আমি যদি আইডিয়াগুলো আপনাদের দিয়ে দেই, তাহলে হলফ করে বলতে পারেন কতজন আইডিয়াগুলো কপি না করে থাকতে পারবেন?
আপনাদের কি উচিত নয় যে নিজেরা নিজেদের মতো আইডিয়া যোগাড় করে নিজেদের সামর্থ্যমতো কাজ করে যাওয়া?
আর ব্লগিং সম্বন্ধে জানতে, পোষ্ট কিভাবে লিখতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেটে আয় সম্বন্ধে জানতে আমার ইংরেজি এবং এই বাংলা ব্লগটি তো থাকলোই – আমার মনে হয় না অন্য ব্লগে কারও দরকার আছে। হলফ করে বলতে পারি এই দুটো সাইটই আমার সবচেয়ে সাজানো এবং সুন্দর ওয়েবাসাইট।
আমি কতটুকু সাহায্য করতে পেরেছি?
কারোও সাফল্য চুরি করতে চাই না, কিন্তু কিছুদিন আগেও ব্লগিং বলতে অনেকে ব্লগার ডট কমের বস্তা পচাঁ থীমে ফ্রি সফটওয়ার ডাউনলোড নিয়ে চিন্তা করতেন। এখন ব্লগারে সুন্দর সুন্দর থীম ব্যবহার করছেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করা শিখছেন, হোস্টিং কিনেছেন, ডোমেইন কিনেছেন, প্লাগইন সম্বন্ধে জানেন। এইটা কি বড় অর্জন নয়?
ইতিমধ্যেই অনেকে ইন্টারনেটে আয় শুরুও করেছেন, প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমি চেষ্টা করেছি সবাইকে সাহায্য করতে। সেটা কি অস্বীকার করতে পারবেন? কেউ কেউ স্বীকার তো করেনি, বরং দূর্নাম ছড়িয়েছে। এমনকি এই কারনে সামহোয়ারইনে ব্লগিং বলতে গেলে বন্ধই করে দিয়েছি। তবুও পিছুপা হইনি। প্রতিনিয়ত চেষ্টা করেছি সাহায্য করতে। আশা করি সবাই সেটা উপলব্ধি করতে পেরেছেন।
আমার সাফল্যটুকু কেবল আমার একার অর্জন, তবে অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করতে চাই।
সবার জন্য রইল শুভ কামনা।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- এই সপ্তাহের অফটপিক [২৪.০৩.২০১০ - ৩০.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৫.১২.২০০৯ - ৩১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৫.১২.০০৯ - ১১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [১৪.১১.২০০৯ - ২০.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [৩১.১০.২০০৯-০৬.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২৪.১০.২০০৯-৩০.১০.২০০৯]
{ 53 comments… read them below or add one }
বাংলা সাইটে কি AdSense ব্যবহার করা যায়????
বাংলা সাইটে কি AdSense ব্যবহার করা যায়? দয়াকরে জানাবেন কি?
করো কাছে কি আই পি ব্লক করার মতো কোন ভালো প্লাগিং আছে?থাকলে জানাবেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> FastStone Image Viewer-A freeware for viewing and editing images =-.
স্যার, আপনার এই এক বাক্যের উৎসাহ দেয়া কথা আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেকদুর……….।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি গাইড করলে একদিন নিশ্চই আপনার যোগ্য অনুসারী হতে পারবো।ভালো থাকুন আপনি।
ইয়াআহু…জীবনের প্রথম 2mb নেটলাইন স্পীড নিয়ে 256kbps ডাউনলোড স্পীড এ 2gb ৩টা মুভি ডাউনলোড দিয়ে বসে আছি। কি মজা !! ফটাফট ডাউনলোড হইতেছে।
আহ!! বাংলাদেশে এই রকম স্পীড সব সময়ের জন্য কবে পাবো আমরা ?
হাহ্ , কোথায় আমার 64kbps আর কোথায় 2mb…….
আপনার সাইটটি সুন্দর হচ্ছে, চেষ্টা চালিয়ে যান।
****আমি আরও একটি google wave এর invite পাইছি, যদি কারও লাগে আমার কাছে gmail id পাঠিয়ে দিবেন। ৮ টি বাকী আছে।****
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.
ভাইয়া আমার লাগবে ।Monir23426@gmail.com
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Best Seo friendly Permalinks for Wordpress. =-.
আপনাকে পাঠিয়েছি, মেইল কিছু দিনের মধ্যেই পাবেন আশা করি.. ধন্যবাদ
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Monday Morning Roundup #4 =-.
Please invite me…. my email dmsumon@gmail.com
আপনার কাছ থেকে অনেক অজানা বিষয়ে বিস্তারিত জেনেছি এবং পরিষ্কার ধারনা পেয়েছি একথা অবশ্যই স্বীকার করবো এবং সবসময় কৃতজ্ঞ থাকবো।
কোনো রকম সেটিংস ছাড়াই আপনার সাইটের বাংলা লেখা গুলো প্রায় সব ব্রাউজারেই খুব পরিষ্কার দেখা যায়। এটা কিভাবে সম্ভব হয়েছে দয়া করে জানাবেন কি?
ধন্যবাদ।
কোডে হাত না দিয়ে থিমের বিভিন্ন কালার পরিবর্তন করতে একটা ভাল টিপসঃ প্রথমে এখানে থেকে (http://colorcop.net/download) Color Cop Insall করুন।এবার ওয়ার্ডপ্রেসে গিয়ে Theme Tweaker নামক অসাধারন প্লাগইনটি ইন্সটল করুন।এখন Appearance এ গিয়ে Theme Tweaker সিলেক্ট করুন দেখবেন আপনার ব্লগে যত কালার ব্যাবহার করা হয়েছে তার সব Show করছে।এবার ইচ্ছেমত কালার পরিবর্তন করে দেখুন।নিচের চেকবক্স ৩টি পূরন করে দিতে ভুলবেন না।আর যদি আগের কালারে ফিরে আসতে চান তবে Reset Colors অপশন নির্বাচন করে পূর্বের অবস্থায় ফিরে যান।আর অনেকগুলো কালারের মাঝে যদি আপনার থিমের কোন অংশের কোন কালার ব্যাবহার করা হয়েছে তা না বুঝতে পারেন তবে Color Cop চালু করুন।এবার সেখান থেকে পেনটি ড্র্যাগ করে আপনার সাইটের বিভিন্ন স্থানে Move করতে থাকুন দেখবেন সেই সেই অংশের কালারের কোড দেখাচ্ছে।Theme Tweaker এ গিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করে নিন।আশা করি টিপসটি কাজে লাগবে…
হাসান ভাইয়া, nofollow লিংক কি robots.txt ব্যবহারের মাধ্যমে করা যায়? আমি আজকে এটা নিয়ে একটা আর্টিকেল লিখলাম, এই nofollow আর rel=”nofollow” ব্যবহারের সুবিধা কি একই?
ভাইয়া একটু কষ্ট করে উত্তরটা দিয়েন, আশা করি তারাতারি আপনি সকল অসুবিধা কেটে উঠতে পারবেন..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.
কবে যে আপনার মতো এরকম একটা ছবি তুলতে পারবো……।
হাসান ভাই
আমার তো মনে হয়, আপনার এ যাবত কালের ব্লগিং এ যা শিখেছেন তার প্রায় সবটুকুই আমাদের সাথে শেয়ার করেছেন। আমি হলফ করে বলতে পারি যারা আপনার ব্লগ পড়েছেন তারা সবাই উপকৃত হয়েছেন, আর আমি একটা জিনিস বুঝিনা সবাই কয়েক দিনের মধ্যেই জিন্নাত উল হাসান হয়ে যেতে চায়। আপনার সাইট সম্পর্কে জানতে চায়, কেন জানতে চায়? ইন্টারনেটে অনেক সাইট আছে যারা এডসেন্স থেকে হাজার ডলার ইনকাম করছেন। সেগুলো দেখলেইতো হয়। আপনিতো আর কয়েক মাস ধরে ব্লগিং করেন না, আপনি বুঝেন যে টাকা হাওয়া দিয়ে আসেনা, শ্রম দিতে হয়। অল্প বিদ্যা ভয়ংকর। তাই যারা আপনাকে আপনার আয়ের উঃস সম্পর্কে জানতে বলে, তাদের বলি, অযথা হাসান ভাইকে মন খারাপ করার চেষ্টা থেকে বিরত থাকুন, আর নিজের চেষ্ঠা নিজে চালান, মনে রাখবেন আপনার সাইট সম্পর্কিত সমস্যার অনেক উত্তর কিন্ত হাসান ভাই বিনামূল্যে শর্তহীন ভাবে দেন, এটা কিন্ত আমাদের জন্য বেশির চেয়ে বেশি পাওয়া (সিটিসেলের মত ২৫ পয়সা/মিঃ, সবার জন্যই হাসান ভাই এক সমান).
একজনের ব্যক্তিগত ব্যাপারে হাত দেয়া মোটেই ঠিক না।
হাসান ভাই তার এডসেন্স চেকগুলো আমাদের দেখান যাতে আমরা অনুপ্রাণিত হই, এর মানে এই না যে সে তার কোন সাইট থেকে কত পেয়েছে, তা সত্য না মিথ্যা তা যাচাই করতে হবে। সেটা জোর করে জানার অধিকার উনি কাউকে দেননি।
আশা করি বুঝেতে পেরেছেন।
আর হাসান ভাই মন খারাপ করে থাকবেন না, তাহলে আমাদের ও মন খারাপ থাকবে।
তাই আমাদের সবার জন্য আপনার মন সব সময় ভাল থাকেবে এটাই আমাদের চাওয়া।
লেখাটিকে কেউ অন্যভাবে নিবেননা।
আমি জানি ফরেন লাইফ সবর্দাই চেলেন্জিং।
ভাল থাকবেন।
আপনার কমেন্টসটি খুব বেশি ভালো লাগলো না। সবাই জিন্নাত উল হাসান হতে চায় না- তবে আমরা সবাই ভাইয়াকে অনুসরণ করি। আপনি বোধহয় একটা ব্যপার জানেন না। কোনো শিক্ষক যখন দেখেন তার একটা ছাত্র তার থেকেও বেশি জানে তখন শিক্ষক এই ব্যাপারটি নিয়ে গর্ব করেন। এবং এতেই শিক্ষকের আনন্দ।
আমি তো মনে করি, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন হাসান ভাই খুব গর্ব করে বলতে পারবেন তার ছাত্রদের অনলাইন আয় এবং ওয়েব ডেভেলপমেন্টের পারদর্শিতার কথা।
বিষয়গুলো দেখুন-
১. এটা কোনো ব্লগিং হাউজ নয়, এটা একটা পরিবার। হাসান ভাই এই পরিবারের প্রধান। আমরা পরিবারের সদস্য।
২. অর্থের তুলনা এখানে দেবেন না।
৩. এমন কোনো মন্তব্য এখানে করবেন না যা কারও মনে সামান্যতম দুঃখ হয়। সবচে ভালো হয়, আপনার সমস্যা সম্পর্কিত প্রশ্ন/মন্তব্য করলে।
=======
আরও কিছু কথা আপনাকে বলার ইচ্ছে ছিলো, কিন্তু এই পরিবারের সৌন্দর্যহানি হবে ভেবে বলছি না।
=======
ধন্যবাদ। এবং স্বাগতম আমাদের এই পরিবারে।
পান্থ বিহোস ভাই,
আমি জানতাম কেউ না কেউ আমার কমেন্টস নিয়ে কিছু লিখেবই।
শুনেন ভাই আমি নিজেও কিন্তু আপনার ভক্ত। আপনার কাছ (ব্লগ )থেকেও আমি অনেক শিখেছি।
আমি যাষ্ট তাদেরকেই বলতে চেয়েছি, যে বা যারা মনে সন্দেহ পোষণ করে যে হাসান ভাইয়ের ইনকাম বা এডসেন্সের চেক গুলো কোন এডাল্ট সাইট থেকে এসেছে, তাদেরকে।
আপনি আমাকে ভূল বুঝচ্ছেন, আমি কারো মনে কষ্ট দিতে চাইনি।
তারপরও মন্তব্য পড়ে মনে কষ্ট পেলে থাকলে আন্তরিকভাবে দু:খিত।
কি যে কমেন্ট করব বুঝতেছি না। আসলে হাসান ভাই কিছু কিছু মানুষ ই আছে অন্যের ভাল দিক গুলিকেও খারাপ করে প্রচার করে। জানিনা এদের বিবেক কেমন।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.
আপনার মন মেজাজ দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।
হাসান ভাই, আমি একসময় Bidvertiser ব্যাবহার করতাম।সেখানে একটা জোশ অপশন ছিল তা হল আমি চাইলে আমার সাইটে প্রদর্শিত বিজ্ঞাপনগুলো আলাদা Tab/Window তে চালু হবে।কিন্তু গুগলের টেক্স এ্যাড গুলো মনে হয় Same Window তেই চালু হয়।এটা কি পরিবর্তন করা যায়? আমি গিগাপিডিয়াতে দেখেছিলাম ওদের ওখানের গুগলের বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলে নতুন Window/Tab চালু হয়।সেটা কি কোড পরিবর্তন করে করা?
হাসান ভাই, লেখাটা পড়ে মন খারাপ হলো। আমাদের জন্য এতো কিছু করছেন আর বিনিময়ে আমরা আপনার মন খারাপ করে দিচ্ছি।
আপনার কাছ থেকে কী পেয়েছি তা কি বলে শেষ করার মতো? জানি আপনার মন খারাপ বেশি সময় থাকবে না, কারণ যারা আপনার মতো বড় মনের অধিকারী, তাদের শুধু দিতেই হয়। এটাই বোধহয় সত্যি। তবু মাঝে মাঝে খুব খারাপ লাগে আপনার সাথে কিছু কিছু মানুষের আচরণ দেখে।
দোয়া করি, আপনার সাময়িক মন খারাপ দূর হয়ে যাক। বিশ্বাস করি, আমাদের ভালোবাসাই আপনাকে আমাদের জন্য উজ্জীবিত রাখবে অনন্ত সময়, প্রতি সময় এবং প্রতিক্ষণ।
হাসান ভাই, আপনার এডসেন্স সম্পর্কিত সাইট কয়টি আছে তা জানতে চেয়েছিলাম এই কারণে যে, আমরাও তো আপনার লক্ষ্যে পৌঁছতে চাই… আমার ডট কম সাইট ৯টা হয়েছে। ফ্রি এবং ব্লগার মিলে ৪০-৫০টা হবে। এই নিয়ে একটা পোস্ট দেবো এখানে। আশা করি সবাইকে অনুপ্রাণিত করবে লেখাটি।
সত্যিই আমি জানি না আমার কয়টা ওয়েবসাইট। তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত ওয়েবসাইটের সংখ্যাই বেশি। যতদূর সম্ভব এই সম্পর্কিত ওয়েবসাইট আছে ৪/৫ টি। মোট ওয়েবসাইট সংখ্যা ৩০/৩৫ টি হবে, সবগুলোই ওয়ার্ডপ্রেস।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি বেশ বড় সমস্যার মধ্যে আছি। তাই মনমেজাজকে ঠিক রাখতে পারি না। পোষ্টের কোনো অংশে কষ্ট পেলে থাকলে আন্তরিকভাবে দু:খিত।
আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-O Sathire =-.
দোয়আ করি আপনি অচিরেই এই অবস্থা থেকে মুক্তি পান।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Know your computer deeply and shortly =-.
আমিও আমার ইরেজী সাইটের ঠিকানা বাংলা নেটওয়ার্কে প্রচার করি না। অনেকে বন্ধুই বাংলা ব্লগে সাইটের প্রচার করতে গিয়ে সেন্স একাউন্ট ব্যান খাইছে। শত্রুতা সৃষ্টি থেকে দূরে থাকতে চাই। কেউ যেন সত্রুতা করে কারো এডে ক্লিক না করে সেই কামনা করি। প্রথম দিকের অনেক সমালোচক সেরা বন্ধুতে পরিনত হতে পারে।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> আসুন জানি হেলিকপ্টার এর গঠন এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে =-.
প্রতিটি ক্লিকের বিভিন্ন বিস্তারিত গুগলে জমা থাকে। শত্রুতা করে ক্লিক করলে নিজের একাউন্টও ব্যান হবার সম্ভাবনা থাকে।
Google এর কোন বিজ্ঞাপনে ক্লিক করে আপনার ফায়ারফক্সের Tools>Options>privacy>Show Cookies এ গেলে দেখবেন সাথে সাথে doubleclick.net নামের একটা নতুন Cookie যোগ হবে।এটি Fraud Click ধরতে সাহায্য করে।বিস্তারিত পড়তে পারেনঃ http://www.doubleclick.com/about/what_we_do.aspx
দারুন জিনিস আদনান ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.
হাসান ভাই ওয়েব ঠিকানা দিলে আপনার Concept চুরি হয়ে যেতে পাবায় ভয়ে আপনি ওয়েব ঠিকানা দেন না আমি আপনার এই কথায় সাথে একমত হতে পারলাম না। ভিজিটররা যখন আপনার ওয়েব ভিজিট করে তাদের দিয়েও তো আপনার ওয়েব Concept চুরি হতে পারে। বাংলায় একটা কথা শুনছিলাম অন্যের অনুকরনে জীবনে কোন স্বর্থকতা নেই। নিজের মধ্যে Creativity না থাকলে চুরি করা বিদ্যা দিয়ে কেউ বড় কিছু হতে পেরেছে বলে আমি শুনিনি। ওটা দিয়ে সাময়িক প্রয়োজন হয়তো মেটানো যায়। এখন হয়তো ভয় পাচ্ছেন কিছুটা ছেড়ে দিয়ে দেখুন আপনি হাসান ঠিকই হাসান থাকবেন আর যারা চুরি করায় ধান্দায় থাকবে তারা এক সময় ঠিকই হারিয়ে যাবে। আমার কথাই ধরুন আমি আপনাদের মত প্রথাগত web developer নই। হতে পারবো না কিংবা হওয়ার মত যোগ্যতা আমার নেই। তবুও প্রতিদিন একবার হলেও আপনার ব্লগে ডু মারি। কারন আমার জানতে ভাললাগে, শিখতে ভালো লাগে। এখন আপনি বলেন আমাকে দিয়ে কী চুরির ভয় করছেন।
খুব বেশি উপদেশ মুলক কথা হয়ত বলে ফেললাম। ক্ষমা করবেন।
উজ্জ্বল ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পরে দেব।
হাসান ভাই, এই প্লাগইনটা খুজে পেলাম যা দারা থিমের কালার চেঞ্জ করা যায়ঃ theme tweaker ।ভালই।আর ভাইয়া সময় পেলে এই পোষ্টে Outgoing Links বিষয়ক প্রশ্নের উত্তর দিয়েনঃ http://bn.jinnatulhasan.com/2009/11/2365
ঠিক আছে থীমটি পরীক্ষা করে দেখবো। প্রশ্নের লিংকটি আরেকবার দিয়েন।
থিম না ভাইয়া এটা একটা প্লাগইন।আর প্রশ্নটা আবার দিলামঃ
হাসান ভাই,আমার Online Education নিয়ে যেই সাইটটা বানাচ্ছি তাতে ৫০০ এর মতো Outgoing Link থাকবে।তবে লিঙ্কগুলো বিভিন্ন ইউনিভার্সিটি (অনেকগুলোই .edu) এর হোম পেইজ ও অনলাইন কোর্সগুলোকে রেফার করবে।আমি কি ধরে ধরে এই লিঙ্কগুলোকে No Follow করে দিব/কোন প্লাগইন ব্যাবহার করব? করলে কোনটা তাও জানাবেন প্লিজ? আর নাকি ইউনিভার্সিটি হওয়াতে Do Follow রাখব।বিষয়টা বুঝতে পারছি না।আর আমার ইচ্ছে আছে ভবিষ্যতে কিছু Exclusive Free Study Resources যোগ করব (যেমন ফ্রী থিসিস/আর্টিকেল লিঙ্ক,Educative Site এর লিঙ্ক প্রভ্রতি) আর তারপর ইউনিভার্সিটিগুলোতে ইমেইল করে Back Link চাইব। ওদের Online Resource Database এ আমার সাইট যোগ করতে বলব। এই মুহূর্তে এই এতো এতো Outgoing Links নিয়ে চিন্তিত।কি করা যায়?
** আর ভাইয়া আপনাকে সাইটে ঢুকতে দেখলাম।যদি সময় হয় আমার ইমেইলের বিষয়টা একটু Kindly চেক করে জানাবেন।অবশ্যই যদি মন ভাল থাকে তবে… **
আপনার ওয়েবসাইটের সমস্যাগুলো তো গতকাল রাতেই ঠিক করে দিয়েছি। এখনও দেখতে পাননি?
ভাইয়া, আসলে সমস্যাটা দূর হয় নি।যেমন Online Courses এর আন্ডারে Education আছে যেটা আমি Education & Language করতে চাই।কিন্তু Width কম হওয়াতে তা Education & এই পর্যন্ত Show করছে।তাই যদি জানতাম কোন জায়গা পরিবর্তন করে Text Size কমানো আর Width বাড়ানো যায় তাহলে আমার জন্য খুব ভাল হোত।এছাড়া Page Menu এর উপরের বাড়তি খালি সাদা অংশটাও বাদ দেওয়া প্রয়োজন। আর আমার Widget গুলো Adsense বসানোর জন্য ভাল জায়গা।আমি সেটার Default Green Color আর সেখানের Text গুলোর Color পরিবর্তন করতে চাচ্ছিলাম।
ভাইয়া,আমার মনে হয় Style.css এর কয়েকটা ভ্যালু পরিবর্তন করে দিলেই মনের মতো Customization করা সম্ভব।তাই যদি কাইন্ডলি বলে দিতেন থিক কোন কোন ভ্যালুগুলো চেঞ্জ করতে হয় তাহলে আমি নিজে একটু পরীক্ষা করতে পারতাম।Email এ Reply দিলেই হবে …
আর Outgoing লিঙ্ক এর বিষয়টা যদি সময় পান জানাবেন আশা করি।আন্তরিকভাবে দঃখিত বার বার বিরক্ত করার জন্য।একান্ত নিরুপায় হয়েই জানালাম…
@আদনান ভাই, আপনার মোবাইল নম্বরটি আমাকে পাঠান>>ebihosh@gmail.com
পাঠিয়েছি।সরাসরি জিমেইল না দিয়ে ebihosh এট জিমেইল ডট কম এভাবে লিখলে ভাল হোত।Spam Message আসতে পারে।
হাসার ভাইয়ের মনে হয় মন খারাপ , আশাকরি তাড়াতাড়ি সমস্যা গুলো কাটিয়ে উঠবেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.
ধন্যবাদ
শীতে বেশ কাবু হয়ে পড়েছি। চারিদিকে তুষারাবৃত রাস্তাঘাট দেখলে ঘর থেকে আর বের হতে ইচ্ছে করেনা। এর মধ্যে দুবার বরফের উপর আছাড় খেয়ে কোমরের অবস্থা কাহিল। আজকে একটু ভাল আছি। তাপমাত্রার উন্নতি হয়েছে। ওয়েদার ফোরকাস্ট বলেছে আজকের তাপমাত্রা -৭ সে:।
হাসান ভাই আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি একটু অস্থিরতায় আছেন। আপনার সাফল্য দেখলে কেউ কেউ ঈর্ষাকাতর হতেই পারে! সত্যি বলতে কি সি এস ই এর ছাত্র হয়েও আমি কখনই সাইট ডেভেলপমেন্টে আকর্ষন বোধ করিনি। চীনে নিজের ব্লগ সাইট গুলো ব্যান হয়ে যাবার পর একটা সমস্যায় পড়ে আপনার সাইটে ঘটনাক্রমে আসা। তারপর আর থেমে থাকিনি। এর মধ্যে নিজের একটা ডোমেইনও হল। সাইট বানিয়ে টুকটাক ইনকাম ও হতে লাগল যা কিনা কয়েক বছরের ব্লগিং জীবনে একবার এর জন্যও চিন্তা করিনি। এই অর্জন গুলো সম্ভব হতোনা যদিনা আপনার সাথে যোগাযোগ হতো। ধন্যবাদ দিয়ে আর ছোট করছিনা।
ভাল থাকুন। আশা করি সমস্যা কাটিয়ে উঠবেন।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি শ্রীঘ্রই সাফল্যের মুখ দেখতে পাবেন।
হাসান ভাই টিউনটি পড়ে ভাল লাগল। এখন অনেকের প্রশ্নের সমাধান হয়ে গেল। আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি যে, আপনার মত এই মানসিকতার লোক যদি বাংলাদেশে আরও দুই একটা থাকত তাহলে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ অনেক ভাল অবদান রাখতে পারত।
আমি কিন্তু একটুকুও বাড়িয়ে বলি নাই। শুধুই আমার মনের কথা
.-= Md. Mahabubur Rahman Masum এর সর্বশেষ পোষ্ট >> Download Avast! Home Edition 4.8.1356 Direct Download link =-.
জিন্নাত ভাই সালাম আপনাকে। আমি মনে হয় জিন্নাত ভাইয়ের কাছ থেকে সবচেয়ে বেশী উপকৃত হয়েছি। ভাইয়া গুলশানে যে দুটো মিটিং কল করেছিলেন আমি দুটাতে ই উপস্থিত ছিলাম। বলতে গেলে জিন্নাত ভাইয়ের কাছ থেকেই আমার ওয়েবসাইট বানানো এবং সার্চ ইন্জিন অপটিমাইজেশনের হাতেখড়ি। ভাইয়ার পোস্ট গুলা এবং ঐই দিন সেমিনারে যা শিখেছি ত নিয়েই গত মাসে http://www.textileclass.com নামে একটা ব্লগ বানিয়েছিলাম। গত মাসের ৬ তারিখে বানাইছি এবং আজ ২২-১১-০৯ তার মানে মাত্র ১ মাস ১৮ দিন অতিবাহিত হলো। এবং আজকের গুগল এনালাইটিকসের তথ্য অনুযায়ী
টোটাল ভিজিট= ১৯৫৬
টোটাল পেজ ভিউজ= ৪২৪৮
নিউ ভিজিট= ৭৯.১১%
এভারেজ টাইম অন সাইট= ৫ মিনিট ২০ সেকেন্ড।
এবং সার্চ ইন্জিন থেকে ভিজিটর পেয়েছি ৫১.৯৩%
প্রাথমিক অবস্থায় এটা আমার জন্য অনেক কিছু। আপাতত কি ওয়ার্ডের দিকে নজর দিচ্ছি না । কারন খুব বেশি কি ওয়ার্ডের দিকে নজর দিলে সাইটের কন্টেন্ট এর মান ভালো হয় না। তাই ভিজিটর কম্পারেটিভলি কম।
আশা করি ভবিষ্যতে আরো বেশি উন্নতি করতে পারবো।
জিন্নাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Twist Contraction & Retraction factor of Textile Yarn =-.
সাফল্যের জন্য অভিনন্দন, আশা করি আরও উন্নতি লাভ করবেন।
হাসান ভাই আপনি techtunes এখন টিউন করেন না কেন।
http://bdlinkpoint.blogspot.com/
@ফাইম রেজা আপনি বোধহয় টেকটিউনস এ নতুন।
আপনি হয়তো জানেন না, আমার সাথে টেকটিউনের জনৈক ব্লগারের সাথে বিরোধের কারণে কর্তৃপক্ষ আমার ব্লগ মুছে দিয়েছিল। তাই আমি আমার অন্য পোষ্টগুলো মুছে দিয়ে চিরদিনের মতো টেকটিউন ত্যাগ করেছি।
হ্যা হাসান ভাইয়ের একটা লিখা সেইদিন টেকটিউনস এ খুজতে গিয়ে দেখি তার সবগুলো লিখা মুছে দেয়া হয়েছে।এটা দেখে অনেক কষ্ট পেয়েছিলাম।এর পর থেকে আমারও টেকটিউনস এ আর টিউন করতে ভালো লাগে না।হাসান ভাই আমাকে মাফ করে দিবেন সেইদিন বোধ হয় আমি একদম শুরুতে ঐ রকম কমেন্ট টা না করলে এরকম পরিস্হিতির সৃষ্টি হতো না।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Know your computer deeply and shortly =-.
ওরা আমার দুটো পোষ্ট মুছে দিয়েছে, আমি বাকিগুলো মুছে ফেলেছি।
“তাই যারা আমার সাথে বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগে চেষ্টা চালাচ্ছেন, তাদের প্রতি দু:খ প্রকাশ করছি।”-দোয়া করি আপনি দ্রুত অসুবিধাগুলো কাটিয়ে উঠুন।প্রবাস লাইফটা আসলেই মনে হয় প্রাণহীন,বর্ণহীন আর বড় বেশী যান্ত্রিক…