গুগল স্যান্ডবক্স কি এবং কেন?

by জিন্নাত উল হাসান on November 22, 2009 · 23 comments

in গুগল,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

গুগল স্যান্ডবক্স কি এবং কেন?

ভূমিকা

প্রায়শই ওয়েবমাষ্টারদের মুখে গুগল স্যান্ডবক্স শব্দটি শুনতে পাওয়া যায়। কিন্তু সত্যি বলতে কি অধিকাংশরই এই বিষয়ে কোনো ধারনা নেই। আর তাই একেকজন একেকভাবে শব্দটিকে ব্যবহার করেন। সেই উপলব্ধি থেকেই এই পোষ্টটি লিখছি, আশা করি ভুল ধারনাগুলো শুধরে দিতে পারব।

গুগল স্যান্ডবক্স কি?

গুগল স্যান্ডবক্স অনেকটা অপেক্ষমান তালিকার মতো। নতুন কোনো ওয়েবসাইট প্রকাশিত হবার সাথে সাথে উন্নত ধরনের কনটেন্ট, লিংক থাকা সত্ত্বেও তা সার্চ ফলাফলে দেখতে পাওয়া যায় না। ওয়েবমাস্টাররা একেই স্যান্ডবক্স বলে থাকেন। সাধারনত এই অপেক্ষমান তালিকার র্দৈঘ্য ৯০ থেকে ১২০ দিন হতে পারে। পুরোনো ওয়েবসাইটও স্যান্ডবক্সে থাকতে পারে।

গুগল স্যান্ডবক্স কেন?

মূলত স্প্যামিং রোধ করতেই স্যান্ডবক্স থিউরীর আর্বিভাব। কেন আর্বিভাব বলছি তা একটু পরে ব্যাখ্যা করব। নতুন ওয়েবসাইটগুলো স্যান্ডবক্সে থাকার ফলে পুরোনো ওয়েবসাইটগুলোর অহেতুক আকস্মিক স্থানপতন হয় না। ধীরে ধীরে যখন ওয়েবসাইটগুলো স্যান্ডবক্স থেকে মুক্তি পায়, তখন ওয়েবসাইটের মান অনুযায়ী সার্চ ইঞ্জিনে র‌্যাংক লাভ করে।

স্যান্ডবক্স থাকাকালীন সময়ে করনীয়?

আপনার ওয়েবসাইট যদি আপনার প্রতিদ্বন্দীদের তুলনায় উন্নত হয়, আপনার পেজর‌্যাংক উন্নত হয়, ব্যাকলিংক তুলনামূলকভাবে বেশি থাকে তারপরেরও আপনি আপনার প্রধান keywords এর জন্য ট্রাফিক না পেয়ে অন্য keywords জন্য ট্রাফিক পান, তাহলে অনুমান করতে পারেন যে আপনার ওয়েবসাইট হয়তো স্যান্ডবক্সে আছে।

এতে ঘাবড়াবার কিছু নেই।

  • নিয়মিত কনটেন্ট যোগ করতে থাকুন।
  • অধিক ব্যাকলিংক পেতে চেষ্টা করুন।
  • অনেক সময় একই সার্ভারে অন্য স্প্যাম সাইট থাকার কারনে আপনার সাইটও শাস্তি পেতে পারে। এজন্য হোস্টিং পরিবর্তন করে দেখতে পারেন। এজন্য প্রায়শই ফ্রি হোস্টিংয়ে থাকা সাইটগুলো ভাল র‌্যাংক পায় না।
  • উচ্চ ট্রাফিক keywords বাদ দিয়ে, অপেক্ষাকৃত কম ট্রাফিক keywords খুঁজে বের করুন এবং সেগুলো র্টাগেট করতে পারেন।
  • অসর্ম্পুণ সাইট কখনই প্রকাশিত করবেন না। এতে স্যান্ডবক্সে পড়ার সম্ভাবনা বেশি থাকে।

আসলেই কি গুগল স্যান্ডবক্স বলে কিছু আছে?

সবাই স্যান্ডবক্স স্যান্ডবক্স করলেও গুগল কিন্তু কখনই স্যান্ডবক্সের অস্তিত্ত্বের কথা স্বীকার করে নি। গুগলের মতে স্বাভাবিক নিয়মেই সাইটের র‌্যাংকিং উঠা নামা করে। অনেক ওয়েবমাষ্টারও স্যান্ডবক্সের অস্তিত্ব মানতে রাজী নন।

তাই সার্চ র‌্যাংকিংয়ে নিজের ওয়েবসাইট খুঁজে না পেলে হাহুতাশ না করে প্রকৃত কারণ খুঁজে বের করা অতি প্রয়োজনীয়।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 23 comments… read them below or add one }

EBRAHIM SHAH January 3, 2010 at 1:49 pm

নতুন জিনিস শিখলাম। কাজে লাগবে।

Reply

সাম্য December 21, 2009 at 11:50 am

Onek kichu shikte parlam…jinnat vai k tnx

Reply

তন্ময় November 26, 2009 at 10:06 am

আলেক্সা বোধহয় সবচেয়ে ভালো উপায় নিজের ওয়েবসাইটের অবস্থা জানার জন্য
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> .htaccess For Moving An Old Domain to A New Domain. =-.

Reply

টিউটো November 23, 2009 at 1:04 pm

এ ব্যাপারটা আগে জানতাম না । ধন্যবাদ জানানোর জন্য। আমার সাইটটির ৬ মাস লাগলো পেজ রেঙ্ক ১ পেতে।অনেক হতাশ ছিলাম। এক সময় অন্যের সাইটে আমার লেখা প্রকাশ করা বন্ধ করে দিলাম। ইউনিক কনটেন্টের জন্য। তার কয়েকদিন পরেই গুগল চিনলো আমাকে। অথচ, আরেকটি ব্লগস্পটে ৩ মাসেই প্যাজ র‍েঙ্ক দুই পেয়েছিলাম।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> আসুন জানি হেলিকপ্টার এর গঠন এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে =-.

Reply

Rafiur November 23, 2009 at 8:18 pm

@ টিউটো শুরুতে আপনার পেজ রেঙ্ক কত ছিল?

Reply

Lasik Reviews November 24, 2009 at 11:44 pm

মাঝে মাঝে আমারও মনে হয় গুগুল প্রথম ১ তাড়াতাড়ি দেয়, বাকি রেংক পেতে খবর আছে!
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

Rafiur November 23, 2009 at 9:04 am

ভাইয়া আমি তো নতুন ব্লগার তাই একটা জিনিস এখন বুঝতে পারছি আসলে একজন ভিজিটর যে একজন সাইট এডমিনের জন্য কি সেটা আর কেউ বলতে পারবে না।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Know your computer deeply and shortly =-.

Reply

Rafiur November 23, 2009 at 8:37 am

আসলেই GooGle sendbox নিয়ে অনেক কিছু শুনেছি কিন্ত আস্ল ব্যপারটা আজকে জানলাম।ধন্যবাদ হাসান ভাই।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Know your computer deeply and shortly =-.

Reply

Rafiur November 23, 2009 at 9:06 am

দুঃখিত আমি অফটপিকে দিতে গিয়ে ভুলে এই পোষ্টে লিখে ফেলেছি।

Reply

Darklord (:= November 23, 2009 at 3:37 am

আচ্ছা পেজরেঙ্ক জানার উপায় কি জানি?
.-= Darklord (:= এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

জিন্নাত উল হাসান November 23, 2009 at 4:40 am

অনেকদিন আগে আমার ইংরেজি ব্লগে এ নিয়ে একটি পোষ্ট লিখেছিলাম, পড়ে দেখতে পারেন।

Reply

Rafiur November 23, 2009 at 8:34 am

ধন্যবদ হাসান ভাই এই জিনিসটা অনেক দিন ধরে খুজছিলাম।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Know your computer deeply and shortly =-.

Reply

gifer November 23, 2009 at 1:10 am

এজন্য প্রায়শই ফ্রি হোস্টিংয়ে থাকা সাইটগুলো ভাল র‌্যাংক পায় না।

ভাই কথাটা একদম ঠিক …আমি আগে মানতাম না তবে এখন ঠিকই বুঝতে পেরেছি।

আমার petsocietyfans.com এ wssup এর হিসেবে আগে ডেইলি ১০০০ এর মত ভিজিট পেতাম এখন পেইড হোস্টিং এ সরানোর পর আগের থেকে আরো ১০০০ বেশি ভিজিট পাচ্ছি।

আজকে wssup এর হিসেবে 1915 Visits 3844 Pageviews

Reply

আরাফাত রহমান November 23, 2009 at 12:58 am

ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লেখার জন্য।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.

Reply

blues November 23, 2009 at 12:25 am

আমি কিন্তু নিয়মিত কন্টেন্ট যোগ করছিনা, তারপরও পেজ রেংক ২ পেয়েছি। তাহলে কি পেজ রেংক এর ডিমোশন হতে পারে?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

জিন্নাত উল হাসান November 23, 2009 at 1:44 am

নিয়মিত কনটেন্ট যোগ এবং ব্যাকলিংক যোগাড় না করলে পেজ র‌্যাংক এবং কীওয়ার্ড – দুটোই হারিয়ে যাবে।

Reply

blues November 23, 2009 at 8:36 am

ধন্যবাদ হাসান ভাই। তাহলেতো আরেকটু সিরিয়াস হতে হয়।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

জিন্নাত উল হাসান November 23, 2009 at 10:15 am

আমি গত সপ্তাহে আপনার ওয়েবসাইটে গিয়ে পুরোনো কনটেন্ট দেখে একটু হতাশ হয়েছি।

Reply

blues November 24, 2009 at 11:10 pm

কন্টেন্ট যোগ করেছি। অনেক ভেবে চিন্তে একটা ফ্রিকোয়েন্সী ঠিক করেছি। প্রতি সপ্তাহে একটি পোস্ট। যথাসাধ্য চেষ্টা করব চালিয়ে নেবার।
ধন্যবাদ হাসান ভাই।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Lasik Reviews November 24, 2009 at 11:48 pm

@ হাসান ভাই! মোটামুটি ৫টি সাইটের কাজ় হাতে নিচ্ছি। কতটা পোস্ট লেখা শেষ হলে পাবলিশ করব, জানাবেন কী?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

Monir November 22, 2009 at 10:17 pm

বিষয়টা নতুন জানলাম পরে কাজে লাগবে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Structured Settlement =-.

Reply

Enameos November 22, 2009 at 9:27 pm

আমার সাইটে অ্যাডসগুলো মোটামুটি কী-ওয়ার্ড অনুযায়ী শো হচ্ছে। কিন্ত হোস্টিং যে ফ্রি।।। :(
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

Masud November 22, 2009 at 9:03 pm

ধন্যবাদ ভাইয়া, আপনি এই নিয়ে পোষ্ট না লিখলে আমি লেখার অনুরোধ করতাম, কিছুদিন ধরে বেশ কিছু জায়গায় এই টপিকের পোষ্ট নিয়ে বিভ্রান্ত হয়েছি..

ধন্যবাদ
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Download Microsoft Office 2010 Beta For FREE! =-.

Reply

Leave a Comment

Previous post:

Next post: