অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ভিডিও ব্লগিং এবং আপনাদের মতামত

ভিডিও ব্লগিং এবং আপনাদের মতামত

কিছু আগে কোনো একটি পোস্টে বলেছিলাম Tamara Walker আর আমি একটি ভিডিও ব্লগিং সাইট শুরু করতে যাচ্ছি। আসলে আমরা ভিডিও ব্লগিংয়ের সাথে সাথে সেমিনার আয়োজন করে ব্লগিং এবং ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেব।

যেহেতু আমাকে ইংরেজিতে টিউটোরিয়াল ভিডিও বানাতেই হচ্ছে, আমি চিন্তা করছি বাংলাতেও কিছু ভিডিও টিউটোরিয়াল বানান। কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের স্পীডের কথা চিন্তা করে বারবার পিছিয়ে যাচ্ছি। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি? আপনারা কি প্রতি সপ্তাহে প্রচলিত লিখিত ব্লগের সাথে সাথে দুই/একটি ভিডিও দেখতে চান?

পরীক্ষামূলকভাবে ছোট ছোট কয়েকটি বিষয়ে ভিডিও করতে চাই। কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা আছে – মন্তব্য আকারে জানান, আমি বিষয়গুলোর মধ্য থেকে কয়েকটি ভিডিও বানিয়ে শুরু করতে চাই।

ধন্যবাদ।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 43 comments… read them below or add one }

Mahbubur Rahman December 4, 2009 at 3:30 am

প্লাগইনটি ব্যবহারের ডাউনলোড এর জন্য তো টাকা চায়
আমি তো …. ফ্রি এর জগতের মানুষ ভাই!

Reply

Mahbubur Rahman December 3, 2009 at 11:16 pm

ভিডিওটি ডাউললোড করে দেখার মত লিংক চাই….

Reply

জিন্নাত উল হাসান December 3, 2009 at 11:36 pm

ফায়ারফক্সে https://addons.mozilla.org/en-US/firefox/addon/10137 প্লাগইনটি ব্যবহার করুন।

Reply

kabir November 26, 2009 at 12:59 am

Hasan vai,
Great Idea.
Thoug we have some limitation with our net speed but we follow you direction hardly with low speed.
It will be better for new blogger if you give the tutorials on the Basics of SEO, what you mentioned many times here and there in you blog and what you follow and by the way you got sucess, maily key point to seccess from SEO (basically from the first step to …….continue) and how can a theme is set for work perfectly with all necessary plugins/widgets.
Thank you.

Reply

blues November 24, 2009 at 11:06 pm

আমিতো ইউটিউব দেখতে পাইনা আজ দুবছর হলো! আমার নিজের আপলোড করা ভিডিও গুলার কি অবস্থা তাও জানিনা। কোনদিন যে ইউটিউবের উপর থেকে সেন্সরশীপ উঠবে এই প্রতিক্ষায় আছি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Adnan November 25, 2009 at 12:51 am

ব্লুস ভাই, গুগলে সার্চ দিলে চিন থেকে Youtbe বা অন্যান্য সাইটগুলো দেখার বিভিন্ন টিপস দেখা যায়।সেইগুলো কি কাজে লাগে না? চাইনিজ হ্যাকাররা যে কি পরিমান Advanced তা আমি abcdfree তে মডারেশনে থাকায় দেখেছি।প্রায় সব ইউনিভার্সিটির অনলাইন রিসোর্স ওরা হ্যাক করে ব্যাবহার করে।তাই ইউটিউবের কোন সমাধান তো থাকার কথা।আপনার ভিপিএন কি কাজ করে না?

Reply

blues November 25, 2009 at 9:30 pm

ভাই আদনান আপনার কথা সত্যি। চাইনিজ হ্যাকাররা খুবই Advanced কিন্তু সমস্যা হচ্ছে আমি ডর্মে থাকায় স্কুলের নেট ব্যাকবোনের আওতায় আর এই ব্যাকবোনের মধ্যে কোন প্রক্সিই কাজ করেনা। আমার এই কথা অনেকেই বিশ্বাস করেনা কিন্তু আমরা যারা এই ব্যাকবোনের আওতায় তারা অনেক চেষ্টা করেছি, কোনো উপায় বের করতে পারিনি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 3:00 am

ব্লুজ ভাইয়ের জন্য কষ্টই হচ্ছে…

Reply

Rafiur November 24, 2009 at 11:01 pm

হাসান ভাই আপনার লিখাগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি।আশা করি ভিডিও থাকলে আরো সুবিধা হবে।আর নেট স্পিড এর কথা বলে লাভ নেই।আমাদের নেত স্পিড এমনি থাকবে তাই বলে কি আমরাও বসে থাকব নাকি।আপনি Search Engine এর উপর যে কোনো ভিডিও টিউটরিয়াল প্রকাশ করতে পারেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Avira AntiVir Personal-A simple & effective antivirus =-.

Reply

আরাফাত রহমান November 24, 2009 at 10:27 pm

নেট স্পিডের যা অবস্থা, আমি মনে হয় দুএকটা ভিডিও দেখতে পারব কিনা সন্দেহ আছে।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.

Reply

Adnan November 24, 2009 at 10:37 pm

আরাফাত ভাই, স্ট্রীমিং ভিডিও দেখার চেয়ে ডাউনলোড করে দেখা আমাদের জন্য ভাল Option।তাই হাসান ভাই আপলোড করলে ডাউলনোড করে দেখলে সময় বাচবে আশা করি।

Reply

Adnan November 24, 2009 at 9:55 pm

হাসান ভাই,আমার Online Education সাইটের জন্য প্রতিটি ইউনিভার্সিটির তথ্য,তাদের কোর্সের তথ্য A to Z Copy করতে হবে সেই সাইট থেকে।আমি কি তা “” এই কোটেশন মার্কের ভেতর দিব।গুগল কি এই সব তথ্য Duplicate Content ভেবে আমার সাইটকে শাস্তি দিবে? এর থেকে বাচার উপায় কি? একটু বুদ্ধি দিন প্লিজ…

Reply

Romel November 24, 2009 at 10:26 pm

Why not you are trying this sneaky little wp plugin. It works well for wrapping texts.
Plugin Home Page: http://www.dagondesign.com/articles/expanding-text-plugin-for-wordpress/
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Lasik Reviews November 24, 2009 at 11:40 pm

@ আদনান ভাই ! আমি যতটুকু জানি গুগল মূলত প্রথম ১৬০ ওয়ার্ডকে প্রাধান্য দেয়। সে-হেতু আপনি প্রথমে ঐ ইউনিভার্সিটি সম্পর্কে সামান্য review আপনার ভাষায় তুলে ধরতে পারেন। তারপর না হয়, ঠিকান, ই-মেইল, নানা-তথ্য দেওয়া যাবে। কিছু-কিছু ক্ষেত্রে প্রচিলত সহজ বোধ্য প্রতিশব্দ ব্যবহার করতে পারেন। আমি মনে করি এতে ভাল কাজ দিবে। শুধু খেয়াল রাখতে হবে প্রতিশব্দ যেন অপ্রচলত না- হয়। ভাল থাকবেন আদনান ভাই।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

Adnan November 25, 2009 at 12:54 am

Lasik ভাই আপনিও ভাল থাকুন।কেমন চলছে দিনকাল?কি করছেন? আর আপনার সাইটের অবস্থা কি?আপনার টপিক/Niche তো অনেক দামী।তাই নিজের ডোমেইনে আসছেন না কেন?শুভ কামনা রইল।

Reply

Adnan November 24, 2009 at 8:59 pm

হাসান ভাই, আপনার বোধ হয় খেয়াল নেই বাংলায় টিউটোরিয়াল বানানোর কথা আমিই আগে বলেছিলাম।যাই হোক কিছু Suggestion:
১> সেদিন আপনার সাথে চ্যাটের সময় আমি Camtasia Studio 6 দিয়ে Record করেছিলাম।৩৪ মিনিট Avi Format এ 190 MB হয়েছিল।আমার পরামর্শ হবে আপনি ভিডিও Record করে তা Aone video Converter এর মতো Software দিয়ে .flv/.3gp তে পরিবর্তন করে নিন।সেক্ষেত্রে Medium Quality Select করলে ফাইলের সাইজ কমে আসবে।তারপর তা Youtube এ Upload করে দিন।আমরা keepvid ওয়েব সাইট/IDM দিয়ে তা Download করে রাখতে পারব।আর কারো ভাল Quality এর প্রয়োজন হলে মূল ভিডিওটা Mediafire এ আপলোড করে রাখতে পারেন যেহেতু তা Resume Supported।Youtube থেকে ভিডিও ডাউনলোড ও বিভিন্ন ফরমেটের ভিডিও চালানোর ব্যাপারে আমার বিস্তারিত টিপস পাবেন এই লেখার নিচের দিকেঃ http://bn.jinnatulhasan.com/2009/08/1317
২>যেহেতু আপনার প্যাকেজগুলো আরো অনেকেই কিনতে পারে তাই সবার আগে চাই আপনার প্যাকেজে Domain Installation এর উপর A to Z Tutorials.আমার মনে হয়, আমার মতো অনেকের কাছে বিষয়টা প্রাথমিকভাবে বেশ কষ্টসাধ্য মনে হতে পারে।
৩>All in all SEo, Headspace এর মতো প্লাগইনগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করলে ভাল হবে।বিশেষ করে সেই সব প্লাগইনের কোন বক্সে কি ধরনের Information দিত হয় তা জানালে ভাল হত।
৪>ব্লগিং ছাড়াও Wordpress এর প্লাটফরমকে কিভাবে Static Type সাইট বানানোর জন্য ব্যাবহার করা যেতে পারে সেই বিষয়টা থাকতে পারে।
৫>শুধু Adsense এর উপর নির্ভর না করে Affiliate Markting এর উপর কাজ করতে বলেছিলেন।কিন্তু সেই টপিকের উপর কোন লেখা নেই।তাই সেই বিষয়ে লেখা ও Technical বিষয়গুলো নিয়ে Video Tutorial চাই।
৬>Wordpress এর নিরাপত্তা নিশ্চিতের বিষয়গুলো থাকতে পারে।
৭>SEO বিষয়ক টিপস তো থাকবেই।

আপাতত এই মনে পড়ল।ধন্যবাদ এই সুন্দর উদ্যোগের জন্য।

Reply

Lasik Reviews November 24, 2009 at 11:33 pm

বসের সাথে সহমত। তবে আমার এখানে নেটের গতি তুলনামূলক ভাল, তাই আপলোডের বিষয়ে কিংবা আমাকে যদি কোন কাজে লাগানো যায় তাহলে আমি রাজি। আশা করি হাসান ভাই বিবেচনা করবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

ডিজিটাল ম্যান November 24, 2009 at 8:00 pm

হাসান ভায় অসুবিধা হবে আমার।আপনি যদি শুধু ভিডিও টিউটোরিয়াল দেন তা হলেই অসুবিধা।আপনি যদি ভিডিও ও লেখা এক সাথে দেন তাহলে আমি খুবই উপর্কিত হব।যদিও আমার একার মতামত গ্রহন জগ্য হবে না।

Reply

জিন্নাত উল হাসান November 24, 2009 at 8:02 pm

ভয় পাবেন না, মাঝে মধ্যে দুই/একটি পোষ্ট করার ইচ্ছে আছে।

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 3:04 am

একমত। ভিডিওর পাশাপাশি কনটেন্ট্‌ও দিতে হবে। তবে আশার কথা হলো বাংলাদেশে নেটের অবস্থা দিন দিন ভালোর দিকে যাচ্ছে…

Reply

arifnezami November 24, 2009 at 6:30 pm

ভালই হবে । চালিয়ে যান ।
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> Database Less CMS That Will Blow You Out ! =-.

Reply

Monir November 24, 2009 at 5:14 pm

হাসান ভাই অনপেইজ optimization এর উপরে ভিডিও দিতে পারেন ।

ভাইয়া আমার ব্লগে পোষ্টের সাথে তারিখ দেখাতে চাইনা কিভাবে বন্ধ করব ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Voltage Divider Rule. =-.

Reply

Monir November 24, 2009 at 5:14 pm

হাসান ভাই অনপেইজ optimization এর উপরে ভিডিও দিতে পারেন ।

ভাইয়া আমার ব্লগে পোষ্টের সাথে তারিখ দেখাতে চাইনা কিভাবে বন্ধ করব
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Voltage Divider Rule. =-.

Reply

rajibul November 24, 2009 at 3:43 pm

হাসান ভাই হাতে কলমে শেখার জন্য এর চেয়ে ভালো কিছু হবে না। কিছু প্রতিবদ্ধকতা তো থাকবেই (নেট স্পিড) তাই বলে থেমে থাকা যাবে। এ সব মেনেই কাজ শুরু করতে হবে।
আর একটি প্রশ্ন করলাম সময় পেলে একটু উত্তর দিবেন। Wordpress , Joomla মত CMS টুল এর জন্য php, MySQL ডাটা বেজ বাধ্যতামুলক। আমি একটা ব্লগে দেখলাম ওরা এমন কিছূ CMS টুল এর কথা বলছে যাদের জন্য এগুলো বাধ্যতামুলক নয়। আমি ও এত আপডেট নই তাই বুঝতে না পেরে আপনার কাছে জিজ্ঞাস করলাম।

Reply

arifnezami November 24, 2009 at 6:31 pm

MySQL বাধ্যতামূলক নয় । তবে php লাগবেই ।
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> Database Less CMS That Will Blow You Out ! =-.

Reply

জিন্নাত উল হাসান November 24, 2009 at 7:14 pm

MySQL কিংবা ডেটাবেজ ছাড়া CMS মানে হল ৫০ বছর পিছিয়ে যাওয়া। ডেটাবেজ ছাড়া CMS এ ডেটা ফাইলে জমা রাখা হবে। এটা মান্ধাতার আমলের পদ্ধতি যেখানে তথ্য ব্যবহারের সুবিধা সীমিত, ডেটার কোনো নিরাপত্তা নেই।

Reply

Masud November 24, 2009 at 8:37 pm

অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, যার কোন সমাধান নেই…
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.

Reply

Romel November 24, 2009 at 10:24 pm

For creating light weight niche minisites xml based these scripts are still good. And we all know minisite formula works like a charm since 2005 for PPC.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 1:01 am

রোমেল ভাই, ইংরেজিতে যদি আর কমেন্টস করেন তাইলে কিন্তুক বকা দিমু… (রাগী ইমু হবে এখানে)

Reply

Adnan November 28, 2009 at 1:07 am

রোমেল ভাই পোলাডা অলস কিছিমের।আমিও আগে কইছিলাম।কথা হোনে না।যাউকগা আর কিছু কই নাইক্কা।মাইন্না নিছি !!! হে হে !!

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 2:32 am
পান্থ বিহোস November 28, 2009 at 2:52 am

কী আর বলবো ভাই, কেউ-ই তো কথা শুনে না। এই যে রুম্মাপুসহ আমরা সবাই একবার আপনেরে এতো করে ধরলাম, গ্রাভাটার ছবিটা চেঞ্জ করেন, কই কোথায় করলেন? আফসোস !!!

Reply

Adnan November 28, 2009 at 7:49 am

উহু আমি মানব না।কারন আমি সেই Comments এর ওই খানেই বলেছিলাম কিভাবে এই Gravater পরিবর্তন করতে হয় আমি ভুলে গেছি।আমারে বলে দিতে।কিন্তু আজ পর্যন্ত কেউ বলল না। আমি আমার জিমেইলের পিক পরিবর্তন করে দেখছি কাজ হয় না।আমি আর কি করতে পারি বলুন।আফসোস…

Reply

Romel November 29, 2009 at 4:45 pm

বাংলা লেখা তো পারিনা…..।:(
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Enameos November 24, 2009 at 2:41 pm

আমার মনে হয় ব্যপার টা ভালই হবে। হাতে কলমে শেখা যাবে। কিন্তু বাংলাদেশে আমাদের সবার নেট স্পীড খুব একটা সুবিধার না। এখন অনেকে আবার জিপি ইন্টারনেট ব্যবহার করছে। জিপি তে মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা হয়। তবুও ছোট খাট ভিডিও একটু সময় নিয়ে স্ট্রিম করে নিলে খারাপ হবেনা। (আমি আগে জিপি নেট ব্যবহার করতাম, তখন ভিডিও দেখার সময় ভিডিও একবার প্লে করে আবার পজ (pause) করে রাখতাম কিছুক্ষন। আস্তে আস্তে পুরো ভিডিও স্ট্রিম হয়ে যাবার পর দেখতাম।)
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

Md. Mahabubur Rahman Masum November 24, 2009 at 1:53 pm

খুবই ভাল হয়, প্লিখিত ব্লগের একটি ভিডিও থাকলে বুঝতে আরও বেশি সুবিধা হবে।
.-= Md. Mahabubur Rahman Masum এর সর্বশেষ পোষ্ট >> Download Avast! Home Edition 4.8.1356 Direct Download link =-.

Reply

Masud November 24, 2009 at 1:07 pm

ভাইয়া শুরু করেন, তবে আমার নেটের speed নিয়ে একটু সমস্যা ৬-৭ KBPS থাকে..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 3:08 am

মাসুদ, আপনি কি জিপি ব্যবহার করেন? বাংলা লিংক ব্যবহার করে দেখতে পারেন। আমি বাংলালিংক-এ ১৮-২৫ কেবি পর্যন্ত পাই। বাংলা লিংক-এর পি২ প্যকেজ ১৫ দিনের জন্য আনলিমিটেড ভ্যাটসহ ৩৮০ টাকার মতো। পনেরো দিন ইউজ করে দেখতে পারেন…

Reply

টিউটো November 24, 2009 at 12:05 pm

ইন্টারনেটের স্পিড বারবেই। আবার অনেকের নেট স্পিড অনেক ভালোও আছে। ইউটিউব টাইপের ভিডিও দেখা এখন আর সমস্যা না। শুরু করার জন্য অনুরোধ রইল।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> আসুন জানি হেলিকপ্টার এর গঠন এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে =-.

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 3:15 am

আপনি কী নেট ইউজ করেন?

Reply

Mohit November 24, 2009 at 11:11 am

ভাইয়া বাংলাতেও ভিডিও টিউটোরিয়াল বানান, তাহেল আমরা অনেকে উপকৃত হব।

Reply

nadim sarker November 24, 2009 at 9:21 am

যদি এরক হয় তাহলে হাতে কলমে শিক্ষিয়ে দেওয়া হবে,জিন্নাত উল ভাই আমার ব্লগে নত্তুন করে সমস্যা
হচ্ছে তা আমার পক্ষে সংশোধণ করা সম্ভব হচ্ছে না ।সেটা হলো আমার ডান পাশের ব্লগ আরচিব নীচে
নেমে গেছে ,যা ডান দিকে থাকার কথা দয়া ক রে আমার সাইট টা দেখবেন এবং আমি কি করতে পারি,
আমার টেম্পেলেটটা আমি এটাই রাখতে চাচ্ছি।

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 3:24 am

আপনার সাইট তো দেখলাম ঠিক-ই আছে।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: