সংবিধিবদ্ধ সর্তকীকরণ
সবার মতামতের উপর ভিত্তি করেই আজ থেকে ভিডিও ব্লগিং শুরু করলাম। এটা আমার প্রথম ভিডিও ব্লগিং, তাই দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি পরিবর্তী ভিডিওগুলো আরোও সুন্দর এবং শিক্ষনীয় হবে। আমার কন্ঠস্বর মাইক্রোফোনে খুবই ফালতু শোনায়, তাই আপাতত আমার কন্ঠস্বর শুনিয়ে ভয় পাইয়ে দিতে চাই না।
বিষয়বস্তু
অনেকেই আমাকে মেইল করে জানিয়েছেন যে তার থীম আপলোড করতে পারছেন না, কিংবা থীম পছন্দ করতে পারছেন না। কিংবা কিভাবে থীমে পরিবর্তণ করা যায় – তা জানেন না। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনের ব্লগে ঢুঁকে থীম ইনস্টল করে দিয়েছি।
এই ভিডিওটিতে আমি আমার একটি পছন্দের থীম Semiologic Legacy ইনস্টলের মাধ্যমে কি করে সহজে একটি সুন্দর ব্লগ তৈরি করা যায়, তা দেখাতে চেষ্টা করব। এই কাজে আমি আমার একটি পড়ে থাকে ডোমেইনে পরীক্ষামূলকভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ (SEO 4 Money)বানিয়ে কয়েকটি কপি-পেষ্ট ব্লগ পোষ্ট করে আপনাদেরকে ব্লগিংয়ের বিভিন্ন বিষয় দেখাবো। ভবিষ্যতে এই ব্লগের উপরই আরও পরিবর্তন আনা হবে।
ভিডিওটি দেখুন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। এবং কিভাবে আরোও ভালভাবে গ্রহনযোগ্য ভিডিও বানাতে পারি সেজন্য পরামর্শ দিন।
ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- Tamara Walker, একটি মাইকেল জ্যাকসন ব্লগ এবং ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস
- ভিডিও ব্লগিং এবং আপনাদের মতামত
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- ধীর গতির ইন্টারনেটে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?
- [অতিথি পোষ্ট] কিভাবে cPanel এ MySQL ডেটাবেজ তৈরি করবেন?
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- কিভাবে ওর্য়াডপ্রেস ব্লগের নিরাপত্তা নিশ্চিত করবেন?
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?
{ 29 comments… read them below or add one }
অনেক ভালো লাগলো।তবে ভাইয়া আরো কিছু প্রয়োজনীয় widget ব্যবহার দেখালে ভালো হতো।যেমন ফেসবুক ,ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব এসব।কারন এগুলো আমি আমার ব্লগে ব্যব হার করতে পারছিনা।আরেকটা কথা ভাইয়া ..আমার নতুন ব্লগে কোনো প্লাগইনই ইনস্টল হচ্ছেনা।akismet,all in seo packকোনোটাই ইনস্টল হচ্ছেনা।শুধু wass up করতে পেরেছি।কেন হচ্ছেনা ভাইয়া?
হাসান ভাই আমি facebook এর profile info পেইজ এর মত একটা পেইজ wordpress এ add করতে চাইছি। যাতে register করা কোনো user তার information গুলো এই পেইজ এ রাখতে পারে এবং অন্য register user তা দেখতে পারে। এ জন্য কোনো plugin থাকলে জানাবে। আমি খুজে পাইনি। plugin না থাকলে তা কিভাবে সম্ভব জানাবেন। আর যদি অন্য কোনো cms এ এভাবে কাজ করা যায়। তাও জানাবেন। ধন্যবাদ।
আবির,
এই কাজের জন্য কোনো প্লাগইন আছে বলে মনে হয় না। এই কাজের জন্য থীমেই author.php নামে অনেক সময় ফাইল তৈরি করা থাকে। না থাকলে নিজেকেই কিংবা ডিজাইনারকে পয়সা দিয়ে বানিয়ে নিতে হয়।
আপনি যদি ওয়ার্ডপ্রেস কোডিং জানেন, তাহলে এই পেজটি লক্ষ্য করুন – http://codex.wordpress.org/Author_Templates
এই পেজটিতে সাধারণভাবে একটি পেজও তৈরি করে দেয়া হয়েছে, দেখুন বুঝতে পারেন কিনা?
হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
ভিডিও পিসিতে সেভ করে রাখতে চাই। ডাউনলোড কিভাবে করবো।
এই পোষ্টটি পড়ে দেখুন – http://bn.jinnatulhasan.com/2009/08/1317
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরো এরকম ভিডিও চাই।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.
হাসান ভাই, থিম কাস্টমাইজেশনের উপর ভিডিও টিউটোরিয়াল চাই। আমি থিম তৈরি করার চেষ্টা করছি। বিভিন্ন টিউটোরিয়াল সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হিউজ পরিমাণ টিউটোরিয়াল পেলে এবং জানার পরিধি আরেকটু বাড়লে কাজ শুরু করবো। দোয়া করবেন এবং আপনার টিউটোরিয়ালটিও চাই…
বিহোস, আপনাদের যেন কাজে সুবিধা হয় সেই জন্য এই এ্যাকাউন্ট বানিয়েছিলাম।আশা করি চোখে পড়েছেঃ http://www.mediafire.com/jinnatulhasan >> এখানে (01) Wordpress Materials এই ফোল্ডারের আন্ডারে (02) Exclusive Nettuts Premium Tutorials.zip এই ফাইলটা পাবেন।এটা একটা প্রিমিয়াম টিউটোরিয়াল।আশা করি অনেক কাজে আশবে।এছাড়া (03) Theme & Pluging Development Ebooks.zip এখানে থিম ডেভেলপ করার উপর বই পাবেন।সংগ্রহে রাখতে পারেন।
ঈদ মোবারক।শুভ রাত্রি।
এগুলো তো আগেই নামিয়েছি। ধন্যবাদ আদনান ভাই।
হাসান ভাই, থিম কাস্টমাইজেশনের উপর ভিডিও টিউটোরিয়াল চাই।
হাসান ভাইয়া ভাল হইছে কিন্তু শব্দ হইলে আরো ভাল হইত। ভাইয়া SEO & Backlink Builder এর উপরো ভিডিও টিটোরিয়াল চাই । ভাইয়া উপকৃত হব।
Best of Luck. God Bless u.
হাছান স্যার, নেট লাইন কর্তৃপক্ষকে একাধিক অনুরোধ করে কিছুক্ষনের জন্য নেট স্পীড বাড়িয়ে ইউটিউবে ভিডিওটা দেখলাম। খুব কাজের জিনিষ হয়েছে। আমি একা একা চেষ্টা করবো একটু পর। ইনশাল্লাহ আশা করি সফল হব। এই ভাবে ধাপে ধাপে একটার পর একটা ভিডিও পোষ্ট পেলে আমার মতো খারাপ ছাত্রীও সব শিখে যাবে।
তবে এলোমেলো ভাবে না দিয়ে ভিডিওগুলো ধারাবাহিক ভাবে দিলে নতুনরা বেশী উপকৃত হবে বলে মনে করি।
আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
আপনার সাফল্য কামনা করছি। ধন্যবাদ।
ভিডিওটা ভালো হইছে কিন্তু ভয়েস ছাড়া প্রানহীন প্রানহীন লাগছে……
হাসান ভাই আপনার ভয়েস তো খারাপ না।
.-= Limon (uralpakhi) এর সর্বশেষ পোষ্ট >> London 2012 Olympic Games Aquatic Centre in Stratford Park =-.
খুবই ভাল উদ্যোগ। ওয়ার্ডপ্রেস থীম কাস্টমাইজেশন এর উপরে একটা টিউটোরিয়াল চাই।
এবং ফটোশপ দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম তৈরী করা যায়। (বেশি হয়ে গেল নাকি)
এটার ভিডিও টিউটোরিয়াল দিলে অন্তর থেকে দোয়া করব, কারন wordpress theme design নামে একটা বই ডাউনলোড করেছি এবং ফলো করতে গিয়ে কয়েক জায়গায় আটকে গিয়েছি।
ভিডিও টিউটোরিয়াল খুবই ভাল উদ্যোগ । জয়তু হাসান ভাই
ভাইয়া দারুন হয়েছে।এই বার কোন প্রশ্ন করলাম কারন এই অসাধারন থিমটা আমি আমার ব্লগে ইউস করছি।চালিয়ে যান ভাইয়া এই সাইটের নতুন এবং পুরাতন সব ভিজিটররাই উপকৃত হবে।
যোগাযেগ ফর্ম এ যোগাযেগ করতে পারি নাই ফেইল দেখায়।
আমি এই মাসে Google AdWords থেকে ১০০ ডলার এর একটি coupon code পেয়েছি। কিন্তু এটি চালু করতে গেলে আগে AdWords account billing information চায়, যেখানে কেডিট কার্ড নং চায়। এর জন্য আমি এই সুবিধাটা ব্যবহার করতে পারছিনা।
আমি কি ভাবে এটা ব্যবহার করতে পারি?
ডিসেম্বরের ৪ তারিখ এর মধ্যে এটা ব্যবহার না করলে বাতিল হয়ে যাবে, তাই অনুগ্রহ করে এর আগে আমাকে একটা সমাধান দিলে উপকৃত হব।
স্পীড নিয়ে যারা চিন্তিত তারা লক্ষ্য রাখুনঃ http://www.banglalion.com.bd/plan.php
অপেক্ষার প্রহর বুঝি ফুরাল…
প্যাকেজ গুলো তো লিমিটেড
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Voltage Divider Rule. =-.
আপনাকে অনেক ধন্যবাদ
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> Movie =-.
খুব সুন্দর ভিডিও।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Voltage Divider Rule. =-.
HD টা ৬৫ MB আর নরমালটা মাত্র ৮ !
হাসান ভাই জিনিসটা যোশ। আমি এই তিন চার মাসে যতটুকু শিখতে পেরেছিলাম আমার মনে হচ্ছে আমি এই ভিডিও টিউটোরিয়াল দেখে তার চেয়ে বেশি শিখতে পেরেছি। নিজের ব্লগে থিম আপলোড করতে গিয়ে অবশ্য একটা প্রবলেম ফেস করলাম । আমার ব্লগ Control Penel এর Appearance এ Theme, Widgets, Extras, Custom Headers, Header Colors, Edit Css. এই অপশন গুলি আছে Add new theme এই অপশন টা নাই কেন বুঝতে পারলাম না।
ভাইয়া আপনি মনে হয় wordpress.com ব্যবহার করছেন না হয় wordpress.org এর ২.৮ এর আগের ভারশন ব্যবহার করছেন
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.
ভিডিও কোয়ালিটি চমৎকার হয়েছে। তবে কোনো ভয়েস থাকলে আরো ভাল হতো।
সহমত
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> .htaccess For Moving An Old Domain to A New Domain. =-.
ধন্যবাদ ভাইয়া, এক্ষুনি লোড দিচ্ছি। ভাইয়া আপনাকে একটা মেইল পাঠিয়েছিলাম একটু তাড়াতাড়ি উত্তরটা দিলে অনেক অনেক উপকার হত..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add nofollow link without rel=”nofollow” =-.
6.22 Minutes, 19.2 MB, Format: Flv>ফাইলের সাইজ ছোট তাই মনে হয় কারো ডাউনলোড করে রাখতে অসুবিধা হবে না।যাই হোক, হাসান ভাই, কোন নির্দেশনা ছাড়া একদম নির্বাক না বানিয়ে একটা কাজ করা যেতে পারে তা হোল একটা Notepad/Word File মিনিমাইজ করে রেখে মাঝে মাঝে কোন কিছু Indicate করতে হলে সেখানে লিখে লিখে বুঝানো যেতে পারে।সামনে Theme Customization এর উপর ভিডিও পাব আশা করি।ধন্যবাদ।
*ভাইয়া এটা একটু দেখবেন Plz:
http://bn.jinnatulhasan.com/2009/11/2419/comment-page-1#comment-4931