অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন

by জিন্নাত উল হাসান on November 25, 2009 · 45 comments

in ব্লগিং,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন

নবীন কিংবা প্রবীণ – যেকোনো ব্লগার/ লেখকই নতুন কোনো ব্লগ/ওয়েবসাইট খুললে প্রথম কিছুদিন অনিশ্চয়তার মধ্যে ব্লগে প্রচুর পরিবর্তণ করে। ডিজাইনে পরিবর্তন আনে, বিষয়বস্তুতে পরিবর্তন আনে, পেজের বিন্যাসে পরিবর্তণ আছে, তারচেয়েও খারাপ হল বিভিন্ন পোষ্টের লিংকের পরিবর্তন আনেন। কিন্তু সার্চ ইঞ্জিনের ইনডেক্সে এই পরিবর্তনগুলোর ফলাফল দীর্ঘস্থায়ী হতে পারে। এই কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায়, তাই পোষ্টে আলোচনা করা হবে।

একটু খোলাসা করে বলেন?

ধরুন আপনি একটি ব্লগ খুললেন, তাতে হোমপেজ, ব্লগপেজ, আমার কথা (http://www.examplesite.com/amar-kotha), যোগাযোগ (http://www.examplesite.com/jogajog) নামে পেজ তৈরি করলেন। পরের দিন মনে হয় পেজের নামগুলো ঠিক হয়নি, লিংকগুলো ইংরেজি হওয়া উচিত ছিল, তখন আপনি নাম পরিবর্তন করলেন আমার কথা (http://www.example.com/about-me) এবং যোগাযোগ (http://www.examplesite.com/contact)। এরও কয়েকদিন পরে মনে হল আপনি আমার কথা পেজের কনটেন্ট পুরোপুরি পরিবর্তন করে ফেলতে চান। পরিবর্তন করেও ফেললেন, কিন্তু দেখা গেল সার্চ ইঞ্জিনে আপনার পুরোনো পেজগুলোই দেখাচ্ছে কিংবা পুরো লিংকই ভুল। কারণ আপনি পেজের লিংকগুলো পরিবর্তন করে ফেলেছেন ঠিকই কিন্তু সার্চ ইঞ্জিনের বট আপনার অপেক্ষায় বসেছিল না, সে নিজের ইচ্ছামতো আপনার অসর্ম্পুণ ওয়েবসাইটের অসম্পূর্ণ পেজগুলোকে ইনডেক্স করে ফেলেছে।

তাই অসর্ম্পূণ ওয়েবসাইট কোনো অবস্থাতেই ইনডেক্স হতে দেয়া ঠিক নয়।

এতে ক্ষতি কি?

  • নতুন ওয়েবসাইটগুলো খুবই ধীরে ধীরে ইনডেক্স হয়। তাই একবার অসম্পূর্ণ ওয়েবসাইট ইনডেক্স হয়ে গেলে পুনরায় পুরো সাইট ইনডেক্স না হওয়া পর্যন্ত বার বার সার্চ ইঞ্জিনে আপনার সাইটের পুরোনো পেজগুলোই দেখাবে।
  • সার্চ ইঞ্জিনের ইনডেক্সিংয়ের কারনে পাঠকরা বিভ্রান্ত হতে পারে।
  • ডেডলিংক ইনডেক্সে থাকার কারণে পেজ র‌্যাংক এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্যা হতে পারে।

এ থেকে বাচাঁর উপায় কি?

এই সমস্যা থেকে অনেকভাবেই রক্ষা পাওয়া যায়। তবে আজকের এই পোষ্টে আমি ওয়েবসাইট বানানোর প্রথম কিছুদিন ব্যবহার করা যায় এমন একটি সহজ উপায় দেখাবো। আমার মতে এটি সবচেয়ে সহজ এবং যেকেউ এটি ব্যবহার করতে পারেন। আর আরোও কিছু উপায় আছে যা অনভিজ্ঞ হাতে গেলে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি।

এই ব্যবস্থায় প্রাথমিক ডিজাইনরত অবস্থা আপনি যেকোনো ধরনের সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটে ঢুঁকবার অনুমতি বন্ধ করে দেবেন। তারপর যখন ডিজাইন এবং বিষয়বস্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন আবার পুনরায় অনুমতি দেবেন।

কিন্তু কিভাবে?

  • যারা blogger.com এর ব্লগ ব্যবহার করেন, তারা Settings এ গিয়ে Let search engines find your blog? অপশনের No পছন্দ করুন এবং Save Settings বাটনে ক্লিক করুন।
  • যারা wordpress.com কিংবা নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ব্লগ বানিয়েছেন, তারা Privacy লিংকে গিয়ে Blog Visibility তে I would like my blog to be private, visible only to users I choose পছন্দ করুন এবং Save Changes বাটনে ক্লিক করুন।

ব্যাস, এখন থেকে পাঠকেরা আপনার ব্লগ দেখবে ঠিকই, কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ব্লগে ঢুঁকতে পারবে না। ফলে ইনডেক্সও করতে পারবে না।

ওয়েবসাইট বানানোর কাজ শেষ হয়ে গেলে অবশ্যই অবশ্যই Settings গুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, নতুবা আপনার ব্লগ/ওয়েবসাইট ইনডেক্স হবে না।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 45 comments… read them below or add one }

Saiful1971 August 4, 2010 at 1:33 pm

Pray for me.within next week i’l make my website visible to all.hope u all visit my website.i’ve bought domain and hosting encouraging by hasan vai.vaia u r great.ur writing is normal and easy to understand but quality is very high.how u write so simply?
Adnan vai carry on.i like ur detailed writing.thanks all for reading my comment.

Reply

funboy007 April 30, 2010 at 12:46 am

ভাই একটা কথা জানতে ইচ্ছে করছে , আপনি কিভাবে এডসেন্স ব্যাবহার করে আয় করেন। আপনার এই সাইটে তো কোনো এড দেখতে পেলাম না। যদি বেপারটা একটু বুঝিয়ে বলতেন।
আরেকটা কথা লিখার মধ্যো লিঙ্ক এড করব কিভাবে। অর্থাতঃ উপরে লিখা দেখা যাবে কিন্তু লিঙ্ক দেখা যাবে না। তবে ক্লিক করলে ঠিকই লিঙ্কে ঢুকবে। দয়া করে জানাবেন প্লীজ।

Reply

shajjad April 30, 2010 at 7:42 am

হাসান ভাইয়ার এই সাইট থেকে কোন আয় নেই। কারণ এই সাইটে হাসান ভাইয়া কোন এড ব্যবহার করেন না।

লিখার মধ্যে লিঙ্ক এড করব কিভাবে??
কোথায় করবেন? ওয়ার্ডপ্রেস নাকি ব্লগারে?

Reply

funboy007 April 30, 2010 at 8:17 am

ব্লগার ওয়ার্ডপ্রেস দুটোতেই

Reply

shajjad April 30, 2010 at 9:14 am

এই পোষ্টটা দেখুন ।
How to add link in blogger and word press
আর যদি কমেন্ট এ লিংক দিতে চান তাহলে HTML tag যোগ করতে হবে।

Reply

funboy007 April 30, 2010 at 9:31 am

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর html tag কিভাবে যুক্ত করব একটু বিস্তারিত বলবেন কি,তাহলে খুবই উপকৃত হতাম।

আবার ও ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

Reply

জিন্নাত উল হাসান April 30, 2010 at 5:27 pm

লিংক বসানো এবং অন্যান্য html tag বসানোর জন্য এই পোস্টটি দেখুন – http://bn.jinnatulhasan.com/2010/02/3206

Reply

eagle09 April 4, 2010 at 5:12 pm

What is RSS Feed?
What is the Advantage of it?
How i will apply it on my Blog?

Reply

EBRAHIM SHAH January 3, 2010 at 1:38 pm

অনেক দরকারী পোস্ট।

Reply

Asif Emran December 1, 2009 at 5:38 pm

ami blogging e ekeybarei nothun, post ta peie kub upokar holo.
donnobad hasan bai

Reply

তন্ময় November 28, 2009 at 8:06 pm

নতুন ভাবে কাষ্টমাইজ করায় ব্লগের লুকিং খুব সুন্দর লাগছে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> A Theme Can Hack Your WordPress Website =-.

Reply

Adnan November 28, 2009 at 8:38 am

ব্লগের সবার জন্য ঈদ উপহার।অসাধারন একটা টুল।Google Suggestor 1.0।ছোট একটা ফাইল।ডাউলোড করেই দেখুনঃ http://www.mediafire.com/?zygqzd4myrm >> আপনার টপিকের উপর প্রয়োজনীয় সব কিওয়ার্ড পাবেন মাত্র ১/২ ক্লিকেই।

Reply

Rafiur November 28, 2009 at 8:00 am

ব্লগের সবাইকে ঈদ মোবারক।হাসান ভাই ঈদ মোবারক।

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 12:27 am

ঈদ মোবারক ! ঈদ মোবারক !! ঈদ মোবারক !!!

Reply

Adnan November 28, 2009 at 1:16 am

আমাদের হাসান ভাই কই।কোন খবর নাই।আর ভাইয়ার বিরুদ্ধে একটা অভিযোগ আছে ! ভাইয়া ইদনিং কষ্ট করে নতুন নতুন পোষ্ট দেন কিন্তু খুব কম Comments এর জবাব দেন।আমি ব্যক্তিগতভাবে অন্যের করা প্রশ্নের বিপরীতে হাসান ভাই/পান্থ ভাই,তন্ময় ভাই,মাসুদের মন্তব্য থেকে অনেক কিছু জানতে পেরেছি।তাই ভাইয়ার কাছে অনুরোধ কিছু প্রশ্নের উত্তর দিবেন আশা করি।

ঈদ মোবারক হাসান ভাই।এবারের ঈদের পরিকল্পনা কি?

Reply

পান্থ বিহোস November 28, 2009 at 2:35 am

হুম… চিন্তার বিষয়। হাসান ভাই কোথায়?

Reply

Roquib November 27, 2009 at 11:50 pm

ভাই সালাম জানবেন।
আমার একটা ডোমেইন আছে। আমার সমস্যা আপনার লেখাতেই ফুটে উঠেছে। আমি চাচ্ছি এমন একটা ওয়েব বানাতে যেটাতে প্রতিনিয়ত মানুষ আসবে নিজের প্রয়োজনে। আমার সমস্যা হচ্চে আমি জুমলা, ওয়ার্ডপ্রেস বা ব্লগার কিছুই ব্যবহার করতে চাচ্ছিনা। আবার পিএইচপি ভাল জানিনা। কিন্তু আমি ফ্রন্ট পেজ, ড্রিমওয়েভার, এইচটিএম এল, জানি। জাভার কোড ব্যবহার করতে পারি। ফটোশপ কিছুটা পারি। এখন আমাকে কি জানাবেন কোন বিষয়ে করলে ভাল হয়। আর আমি বাঙলা ইঙরেজী দু ভাবেই রাখতে চাচ্ছি। তাহলে আমার লেআউট কি হওয়া উচিত। পরামর্শ দিলে উপকার হয়।
ধন্যবাদ

Reply

Lasik Reviews November 28, 2009 at 6:29 pm

@Raquib ভাল ব্লগার হওয়ার জন্য ওয়েব ডেভেলপার হতে হবে তেমন কোন কথা নেই। html, SEO জ্ঞান থাকলে এবং ভাল লিখতে পারলে ভাল ব্লগার হওয়া যায়। এবং তার জন্য ওয়ার্ডপ্রেস সেরা প্লাটফর্ম। তাই, আপনি আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন। সাইট বানানোর ঝামেলা কিংবা চিন্তা বাদ দিয়ে পোস্টের দিকে নজর দিন। মনে রাখবেন- Content is the King.
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

তন্ময় November 28, 2009 at 8:14 pm

ওয়ার্ডপ্রেসের বা জুমলা ব্যাবহারের জন্য ভালো php জানতে হয় না। আপনার সব চাহিদা পুরণ করবে বিভিন্ন থিম আর প্লাগিন্স। আর ছোট খাট সমস্যা সমাধানের জন্য হাসান ভাই ছাড়াও এই ব্লগের পান্থ ভাই, ব্লুস ভাই (দুঃখিত, নামটা জানা নেই), মাসুদ ভাই, আদনান ভাই তো আছেন ই।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> A Theme Can Hack Your WordPress Website =-.

Reply

arifnezami November 27, 2009 at 5:49 pm

can you give us the way , how can you decode the eval 64 codes, this thing really sucks…

Reply

nadim sarker November 27, 2009 at 2:17 pm

ভাই আমি আবারও বিপদে পড়েছি।১মাস সাচ ইনজিনের ৪-৫ ছিলাম এবংএখন ২৮ নাম্বারে আছি।কিনতু webmaster এ show করছে ৫। যা পোসট করতাম তা সাথে
সব জায়গায় পোসট টি show করত্,আপনার ব্লগেও দেখাতো ।কিন্তু এখন তা করছে না,এবং সাচ ইন্জিনের cached click করলে এ লেখাটা দেখাচছে -আমরা দুঃখিত…

এই গ্যাজেট ভুলভাবে কনফিগার করা হয়েছে৷ Webmaster ইঙ্গিত: দয়া করে নিশ্চিত করুন যে এই সাইটের URL এর সাথে “Connect সেটিংস – হোম URL” মেলে৷দয়া করে সমাধান দিন
webmaster নিয়ে একটা পোস্ট লেখুন …
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> Movie =-.

Reply

blues November 27, 2009 at 9:31 am

পেইজ রেংক ২ পাইছিলাম। নতুন পোস্ট দিতে ১মস১০দিন দেরী হয়েছিল, আর তাতেই গতকাল দেখি পেইজ রেংক হাওয়া !!! বহুত শিক্ষা হইছে। :(

বি:দ্র: কমলাভ প্লাগিংসটা দেখি আমার লেটেস্ট পোস্টটা শো করতেছেনা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Oslo Peace Scholarship: Study in Norway and Australia =-.

Reply

Reazul Amin November 27, 2009 at 1:14 am

“ঈদ মোবারক” হাসান ভাইএর ব্লগের সকল পাঠক কে জানাই ঈদ মোবারক
.-= Reazul Amin এর সর্বশেষ পোষ্ট >> MONEY PER CLICK !!!! =-.

Reply

Adnan November 27, 2009 at 12:56 am

অফটপিক হলেও এখানে লিখছি যেন ভাইয়া আপনার চোখে পড়ে।আপনার No Follow বিষয়ক একটা লেখা আমি তন্ন তন্ন করে খুজেও পেলাম না।লেখাটার লিঙ্ক দিন।আর জুলাই মাস Missing অন্যদিকে জুন মাস ২ বার আছে।আগষ্টের নিচেরটা জুলাই হবে।ঠিক করে দিন।আর ভাইয়া, No Follow এর লেখাটায় আরো ভাল কোন ট্যাগ যুক্ত করুন যাতে সহজে পাওয়া যায়।

Reply

Monir November 26, 2009 at 11:36 pm

হাসান ভাইসহ ব্লগের সবাইকে অগ্রিম ঈদ মোবারক ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Best Seo friendly Permalinks for Wordpress. =-.

Reply

nadim sarker November 26, 2009 at 9:14 pm

ধন্যবাদ ভাই
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> Movie =-.

Reply

Lasik Reviews November 26, 2009 at 5:23 pm

হাসান ভাই! একটা অভিযোগ- এই পোস্টটা অনেক আগে আপনার লেখা দরকার ছিল। যাই হোক, অনেক কাজের পোস্ট এটি। প্রতিটি ব্লগার যারা সাইট ব্লিল্ডিং এর কাজে হাত দিয়েছেন তাদের খুব কাজে লাগবে। আরো একটি প্রশ্ন… কয়টা পোস্ট ভালভাবে অপটিমাইজ করলে সাইটটি সবার জন্য উন্মুক্ত করবে? কেননা, সব পোস্ট একত্রে দেওয়া সম্ভব না। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

জিন্নাত উল হাসান November 26, 2009 at 6:19 pm

আসলে সর্বনিন্ম পোষ্টের কোনো বাধাঁধরা সংখ্যা নেই। আমি ১০-১৫টি পোষ্ট রাখতে চেষ্টা করি দু’টো কারনে। প্রথম কারণ হলো: নতুন সাইটগুলো ধীরে ধীরে ইনডেক্স হয়, তাই সার্চ ইঞ্জিনগুলো যেন খালি হাতে ফিরে না যায়। অন্যথায় পরের বার ইনডেক্সের জন্য অনেকদিন (১/২ সপ্তাহ) অপেক্ষা করতে হতে পারে।

দ্বিতীয় কারণ, একেবারে কম পোষ্ট থাকলে পাঠকেরাও ওয়েবসাইটে এসে ওয়েবসাইট খালি দেখলে আবার ফিরে নাও আসতে পারে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Lasik Reviews November 28, 2009 at 6:36 pm

@হাসান ভাই ! উত্তরের জন্য ধন্যবাদ। আমার একসাথে বেশ কিছু ডোমেইন ও হোস্টিং নেওয়া দরকার। সজীবের নাম্বারে ৩-৪ বার ফোন করেছি, সজীব ভাই রিসিভ করেননি, মনে হয় উনি ব্যস্ত আছেন। দ্রুত এর কোন সমাধান দেওয়া যায় কি? ঈদ মোবারক।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

Mohit November 26, 2009 at 1:10 pm

ভাইয়া SEO সমন্ধে ধারাবাহিক বাংলা Tutorials চাই।আর যদি আগে করে থাকেন তার লিংক দেন। উপকৃত হববববববববববব.

Reply

Rafiur November 26, 2009 at 3:20 pm

বিভাগ এর দেখুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটি বিভাগ আছে।এই বিভাগটির আন্ডারের সব গুলো পোষ্টই SEO এর উপর।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Avira AntiVir Personal-A simple & effective antivirus =-.

Reply

Mohit November 27, 2009 at 11:34 am

ধন্যবাদ ভাইয়া, কিন্তু সেখানে বিস্তারিত নেই। আর একটা উপায় বলুণ, উপকৃত হব।

Reply

টিউটো November 26, 2009 at 12:45 pm

আমার উচিত ছিল গুগলকে বন্ধ রাখা..রাখি নাই…ভুল করেছি।
গুগলের ছবিটা জোস হইছে। গুগল খুবই বুদ্ধিমান ইঞ্জিন……
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> বিভাগ প্রধান নিয়োগ =-.

Reply

Monir November 26, 2009 at 3:01 pm

আমার কাছেও ছবিটা খুব ভালো লেগেছে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Best Seo friendly Permalinks for Wordpress. =-.

Reply

জিন্নাত উল হাসান November 26, 2009 at 6:20 pm

যা ভুল হয়ে গেছে, তাতো হয়েছেই। পরবর্তীতে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।

Reply

Monir November 26, 2009 at 10:54 am

আমার সাইটির কাজ শেষ, তাই SEARCH ENGINE আসার অনুমতি দিয়ে দিছি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Best Seo friendly Permalinks for Wordpress. =-.

Reply

rajibul November 26, 2009 at 10:01 am

খুব প্রয়োজনীয় একটি ব্যাপার।
সবাই ঈদের হাম্বা হাম্বা শুভেচ্ছা রইল।বিশেষ করে হাসান ভাই কে।

Reply

তন্ময় November 26, 2009 at 10:00 am

সমস্যার কারনতো জানলাম, কিন্তু যারা ইতোমধ্যে সমস্যায় পড়ে গিয়েছে তাদের মুক্তির উপায় কি?

Reply

rumma November 26, 2009 at 9:11 am

আমিও করব।ধন্যবাদ ভাইয়া।ঈদের শুভেচ্ছা সবাইকে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Painting =-.

Reply

Adnan November 26, 2009 at 8:40 am

ওয়াও নিজের প্রতি খুশি লাগছে।কেউ বলে দেয় নি Just নিজের কমন সেন্স ব্যাবহার করে প্রথমদিন থেকেই আমি আমার সাইটে গুগলকে বন্ধ রেখেছি, ভেবেছি সম্পূর্ন কাজ শেষ করে গুগল মামাকে আমন্ত্রন জানাব-আর হাসান ভাই ঠিক সেই কথাটাই বললেন।দারন।আরেরকটা কাজ করছি।তা হল ধরে ধরে Permalink ঠিক করে দিচ্ছি।And,Or,Of এর জাতীয় শব্দগুলো বাদ দিয়ে মূল শব্দ গুলো রাখছি যাতে সার্চ ইঞ্জিন আমার Page Hierarchy বুঝতে পারে।ধন্যবাদ হাসান ভাই।

Reply

Lasik Reviews November 26, 2009 at 5:19 pm

@বস আদনান ভাই ! আপনার চিন্তাধারা ঠিক, অযথা কেন or, of, the বসাবেন। আপনার permalink এ টার্গেটেড কিওয়ার্ড বসান। ভাল কাজ দিবে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.

Reply

নুর November 26, 2009 at 7:33 am

@ ঈদে গ্রামের বাড়ি যাচ্ছি। অনেকদিন এই ব্লগে আসা হবে। আপনাদের সকলকে খুব মিস করবো। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Use your Keyboard as mouse’s alternative =-.

Reply

Adnan November 27, 2009 at 12:10 am

ভালয় ভালয় ফিরে আসুন সেই কামনা করছি।হাম্বা মোবারক !!!

Reply

Rafiur November 25, 2009 at 9:34 pm

আমি আমার ব্লগ তৈরির আগে এই ডোমেইনেই জুমলা দিয়ে এস এম এস এর একটি সাইট বানিয়েছিলাম কিন্তু খুব বেশি দিন রাখি নাই।এখনও আমার সাইটের ইনডেক্স পেইজ দেখতে গেলে ঐ পেইজ গুলো দেখা যায়।এখন জানতে পারলাম সামনে কাজ করার সময় সাবধান থাকব।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Avira AntiVir Personal-A simple & effective antivirus =-.

Reply

Masud November 25, 2009 at 9:28 pm

আমার নতুন সাইটটির জন্য এই ব্যবস্থাই গ্রহন করব, ধন্যবাদ ভাইয়া

Reply

Leave a Comment

Previous post:

Next post: