প্রথমেই সবাইকে বড় করে একটা ঈদ মোবারক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং আনন্দ – এই কামনা করি।
ওয়েবসাইট কিংবা ব্লগ শুরু করবার আগে বিষয় নির্বাচন খুবই পীড়া দেয়। এ সময় নিজের কথা, পাঠকের কথা এবং সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে ওয়েবসাইট শুরু করা প্রয়োজন। ব্লগ শুরু করার চেয়ে তাকে মেইনটেইন করাটা আরও কঠিন।
যাহোক, আজকের প্রশ্ন হচ্ছে
কোন ধরনের ওয়েবসাইট/ব্লগ অধিক লাভজনক?
ওয়েবসাইটের বিভিন্নদিক (বিষয়বস্তু, লেখার উপকরণ, পরিচর্চার সময়, ট্রাফিক ইত্যাদি) ভেবে চিন্তে বলুন।
পুরষ্কার কি?
আপাতত কোনো পুরষ্কার নেই, তবে আশা করি আলোচনার মধ্য থেকে আপনি নতুন কিছু আইডিয়া পেয়ে যাবেন।
ধন্যবাদ।
{ 20 comments… read them below or add one }
i think study related pages are more attractive to visitors in aspect of our country as well as whole world.
ঈদ মোবারক ভাইয়া
Hight Paying Niche Website গুলো।
ঈদ মোবারক
যোগাযেগ ফর্ম এ যোগাযেগ করতে পারি নাই ফেইল দেখায়।
আমি এই মাসে Google AdWords থেকে ১০০ ডলার এর একটি coupon code পেয়েছি। কিন্তু এটি চালু করতে গেলে আগে AdWords account billing information চায়, যেখানে কেডিট কার্ড নং চায়। এর জন্য আমি এই সুবিধাটা ব্যবহার করতে পারছিনা।
আমি কি ভাবে এটা ব্যবহার করতে পারি?
ডিসেম্বরের ৪ তারিখ এর মধ্যে এটা ব্যবহার না করলে বাতিল হয়ে যাবে, তাই অনুগ্রহ করে এর আগে আমাকে একটা সমাধান দিলে উপকৃত হব।
যাদের এডওয়ার্ড একাউন্ট আছে, তাদের কাছে বিক্রি করে দিতে পারেন।
আপনারা গেমিং সাইটও তৈরি করতে পারেন।যেমন বিভিন্ন সাইটে অনলাইন গেমের ভেতরে অ্যাড দিয়ে টাকা আয় করা যায়।এটা অনেক লাভ জনক।এরকম একটা সাইট ও আছে।বাংলাদেশেও কিছুদিনের মধ্যে একটা সাইট তৈরি করা হবে।আর অনলাইন গেম এখন খুবই জনপ্রিয়।
Product and service review blogs are good for making good bucks. But you have to be very careful to select the niche.
Another good type of site for PPC earning is turnkey sites. People always love to get free goodies…………
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
দারুন টপিক।প্রথাগত ব্লগ সাইট বানানোর চেয়ে ওয়েব সাইট বানানোই বেটার মনে হয়।টপিক নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় কিছু Strategy Follow করা যেতে পারেঃ
১> নিজের আগ্রহ আছে এমন বিষয়ে সাইট বানানো।
২>কমপক্ষে 1$ এর উপর Estimated Average CPC আছে এমন কিওয়ার্ড নির্বাচন করা।
৩>পপুলার টপিক নিয়ে সাইট করতে হলে তা কিছুটা ভেঙ্গে নিয়ে করা।যেমন ধরা যাক আমি Computer Accessories নিয়ে সাইট না বানিয়ে যে কোন একটা Element যেমন প্রিন্টার/হার্ডডিস্ক নিয়ে সাইট বানাতে পারি।এতে সুবিধা যা হবে তা হল আমাকে কম প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। সাধারনত মানুষ Computer Accessories সার্চ না দিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী Harddisk/Printer/Ram সম্পর্কে জানতে চায়।সেক্ষেত্রে খুব ভাল সুযোগ আছে আমার ভাল রেঙ্কিঙ্ক পাওয়ার।
৪>ব্লগিং সাইট বানালে একটা টপিক এর উপর নিজের পান্ডিত্ত ফলাতে হয়, অনেক সময় দিতে হয়।অন্যদিকে ওয়েব সাইট বানিয়ে আমি তার Promotion এর জন্য আমার সময় দিতে পারি সেই সাথে আরো ডোমেইন কিনে আরো সাইট বানাতে পারি।আমার সোশাল সাইটগুলোতেও আমার প্রোফাইল সমৃদ্ধ হবে।
৫>আবার সব ওয়েব সাইট না বানিয়ে নিজের সবচেয়ে পছন্দের বিষয়ে ব্লগ বানানো যেতে পারে।আবারো বলছি নিজের পছন্দের বিষয়ে ব্লগ না করলে কিছু দূর গিয়েই Content এর খোজে মাথার চুল ছিড়তে হতে পারে।
৬>অবশ্যই আমি যেই বিষয়ে সাইট বানাবো সেই বিষয়ের প্রথম ১০ টি সাইট এর বৈশিষ্ট বিস্লেষন করতে হবে।তাদের সাইট কি কি বিষয় কভার করেছে, কোন সাইটের Specialty কি, কোন সাইটে কি নাই যা অন্য সাইটে থাকলে ভাল হোত এসব বিষয় আগে Analysis করে তারপর আমার সাইটে হাত দেওয়া উচিত।আর আমার বিষয় এর সাথে মেলে এমন সব ব্লগ আর ফোরামের নাম আমার বুকমার্কে থাকা উচিত।সেই সব সাইটে নিয়মিত Comments এর মাধ্যমে আমি আমার সাইটে অনেক অনেক ট্রাফিক আনতে পারি।
৭>আমি ব্যক্তিগত ভাবে Seasonal Topic নিয়ে সাইট বানাতে উৎসাহী নই।তবে সেই ধরনের Seasonal Topic বেছে নেওয়া উচিত যার বছরে অন্তত একবার Demand আছে।তাই, হঠাৎ আলোচিত কোন বিষয় নিয়ে সাইট না বানিয়ে DV Lottery এর মতো Seasonal বিষয়গুলো নিয়ে সাইট বানানো যেতে পারে যা নিয়ে প্রতি বছর মানুষের আগ্রহ থাকে।
৮>আমার মনে হয় বসে না থেকে প্রতি ১/২ মাসে ১টা করে সাইট নিয়ে কাজ করলে ভাল হবে।ধরুন আমার ১টা ব্লগ আছে যা নিয়মিত আপডেট করি।এর সাথে প্রতি মাসে ১টা করে ডোমেইন নিয়ে কাজ করলে প্রতি সাইট থেকেই কিছু না কিছু আয় আসবে।তবে সেক্ষেত্রে আমাদের সাইটগুলোর প্রমোশন থামালে চলেবে না বরং সময় করে সব সাইটের নিয়মিত প্রমোশন চালাতে হবে।আশা করি,বছর শেষে ১০ ১২ টা সাইট থেকে বলার মতো টাকা আসবে।
ব্লগের অনেকের চেয়ে আমার প্র্যাক্টিকাল জ্ঞান কম।যা মনে আসল তাই বললাম।তাই, উপরের লেখাগুলো নিয়ে নিশঙ্কচে সমালোচনা/আলোচনা করতে পারেন।ধন্যবাদ।
বাংলাদেশি দৃষ্টি কোন থেকে দেখলে আমার মনে হয় ফোরাম এবং মিউজিক সাইড ব্লগ গুলো বেশি জনপ্রিয় । যদিও আমার এখনও কোন ব্লগ নেই নিজেকে শিখার পর্যায়ে রেখেছি ভেবেছি আরো বছর খানের শিখব তারপর চেষ্টা করব। আমরা মনে হয় যাদেও ব্লগ গুলো মোটা মোটি একটা অবস্থনে দাড়িয়ে গেছে তারা যদি তাদের বিষয়টির উপর পরিসংখ্যান ভিত্তিক কিছু ডাটা তুলে ধরে তাহলে পরিস্কার বুঝা যাবে কোন ব্লগ গুলি বেশি জনপ্রিয়।
ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিষয়ক সাইট মনে হয় অধিক লাভ জনক।
(এটা ফান প্রতিযোগিতা হলো কেন তাতো বললেন না।)
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.
ঈদ মোবারক ! আমি মনে করি যে যুগউপযোগী বিষয় নিয়ে ব্লগ করা ভাল।যেমন হাসান ভায়েব সেই বন্ধু জ্যাকসনের নিয়ে ব্লগ লিখে জনপ্রিয়তা পেয়েছে।কিন্তু আমি মনে করি মানি আর্ন নিয়ে লিখে জনপ্রিয়তা পাওয়া যাবে না।মানিআর্ন বিষয়ে অনেক সাইট আছে।আর অনেক ফোরাম আছে।আপনারা সবাই জানেন যে ইংরেজরা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি মান।তারা যেসব বিষয় নিয়ে ব্লগ করে তার ধারে কাছেও আমরা পৌছাতে পারব না।আপনারা জানেন যে হাসান ভায় এই ব্লগে যে একদম সাধারন ও ছোট থেকে লিখছে তার ইংরেজি ব্লগ এর চেয়ে অনেক উন্নত।কারন তিনি আগেয় বলেছেন যে তিনি প্রথম থেকে লিকছেন।যা ইংরেজরা দেখলে হাসবে।তাই আমি মনে করি যে একটা বিষয় প্রধান ধরে আরো অনেক বিষয় নিয়ে ব্লগে লেখা ভাল।আমি মনে করি ভাষা ইংরেজি করা ভাল।আর আমি কোন ভাল ব্লগার না।আমার অভিঞ্জতা থেকে বললাম।সবাইকে ধন্যবাদ।
@ডিজিটাল ম্যান ! টিউটোরিয়াল বিষয়ক ব্লগ গুলোতে ইংরেজির বাহাদুরী ফলাতে হয় না। টিপস এন্ড ট্রিকস হলেও একই কথা। সুতবাং এসব বিষয় মাথায় রেখে ব্লগিং করলে ভাল ফল পাওয়া যেতে পারে। সৌখিন মানুষদের জন্য চাইলে ব্লগিং করে ভাল করা যাবে, যেমন-golf, cat, dog, dolphin ইত্যাদি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
Golf instrument and dog care is very good niche. But already saturated
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
Latest Trends এর উপর ব্লগ বানানোর একটি সমস্যা আছে, তা হলো নিয়মিত আপডেট না করলে একসময় পাঠকের পুরোনো পোষ্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। আর প্রতিদিন (আসলে প্রতিমুর্হুতে) আপডেট করা খুবই কঠিন।
আমার নিজের কথা চিন্তা করলে যে-বিষয়ে ভাল জ্ঞান সে-বিষয়ে ব্লগিং করা উচিত। ক্লিকের কথা চিন্তা করলে শিশুতোষ বিষয়গুলো ভাল ক্লিক পায় (আমার মনে হয়)। আগে পাঠককে চিনুন। ওয়েব মাস্টারদের, সিউ কনসাল্টেন্ডদের ফোরামে, যেখানে সবাই মোটামুটি জানে, সেখানে ক্লিক কম (আমার মনে হয়)। সব বিষয়ে লিখতে পারলে ভাল, কেননা তাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসিটরস পাওয়া যাবে। হাইপেয়িং ওয়েবসাইট একটি নয়, একত্রে অনেক (প্রায় ৫) টি থাকলে দিনে ১৫ ডলার কোন ব্যাপার না (যদি প্যাজগুলো ভাল অপটিমাইজ করা হয়)। তাতে অসুবিধা হচ্ছে ভিসিটর কম। সুবিধা টাকা বেশি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
আমি আমাদের দেশের দৃষ্টিভঙ্গি থেকে বলি,আমাদের দেশে প্রধানত ফোরামগুলো খুবি জনপ্রিয়।তারপর Money Earning এর উপর সাইটগুলো তে মানুষ তুলনামুলক ভাবে বেশি ভিজিট করে(যদিও এখন একটু কমেছে)।এরপর মিডিয়া সাইট যেমন গান,নাটক,মুভি ডাউনলোড এই ধরনের সাইট গুলোও প্রচুর ভিজিটর পায়।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> FastStone Image Viewer-A freeware for viewing and editing images =-.
@Rafiur ভাই! ও-সব বিষয়ে ব্লগিং এর বিপদ হচ্ছে, বস বস সাইটের সাথে পাল্লায় যেতে হয়। যে-কারণে আশানুরুপ ফল পাওয়া যায় না। মনে রাখতে হবে আসল পাঠক তারা যারা কিছু পড়ার জন্য সময় ব্যয় করে। সুতরাং সে-সব পাঠকের জন্য যে-কোন কিছু লিখতে পারাটা সবচে’ ভাল। কারণ আপনি তখন সবসময় নির্দিষ্ট পাঠক পাবেন, যা ভাল কাজ দিবে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Astigmatism Correction =-.
আপনি বলেছেন, আমাদের দেশে ফোরামগুলো খুবই জনপ্রিয় কিন্তু ফোরামগুলো কি আসলেই উপার্জন করতে পারছে? তেমনি গান, নাটক, সিনেমার ওয়েবসাইটগুলোর ব্যান্ডউইড্থ খরচ খুবই বেশি, সেক্ষেত্রে তারা কতটুকু সফল হচ্ছে?
ঈদ মোবারক।
যদি অর্থের মানদন্ডে বিচার করি তবে মানি আর্নিং বিষয়ক সাইট গুলোই মনে হয় বেশী লাভ জনক তবে আমি মনে করি ব্লগার যে বিষয়ের উপর আগ্রহ বোধ করে এবং ভাল জ্ঞান রাখে সে বিষয়ের উপর ব্লগিং চালিয়ে গেলে যে কোন বিষয় নিয়েই লাভজনক পর্যায়ে পৌঁছাতে পারেন। টেকনিক্যাল/টেকনোলোজী রিলেটেড সাইটের ছড়াছড়ি সত্বেও আমি টেকনোলোজী বিষয়ের উপর সময় থাকলে ব্লগিং করার ইচ্ছে রাখি। সময় নিচ্ছি পছন্দের নিশে বাছাইয়ে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
সহমত।তবে নিজের পছন্দের টপিকের সাথে তার Average Estimated CPC দেখা উচিত।যেমন আমি ভেবেছিলাম IELTS,English Grammar এসব নিয়ে সাইট করব।কিন্তু হাসান ভাইয়ের লেখা পড়ে বুঝতে পারলাম বৃথাই কষ্ট করা হবে।পছন্দের টপিকগুলোর মদ্ধে থেকে যাচাই বাছাই করে তারপর ব্লগে হাত দিলে সাফল্য আসবে ইনশাল্লাহ।আর সম্ভব হলে সবার উচিত ব্লগিং,SEO,Adsense,Affiliate এসব নিয়ে লেখা ইবুক,ভিডিও টিউটোরিয়াল বা নিদেন পক্ষে সাইটগুলো থেকে কিছুটা জ্ঞান আহরন করে কাজে হাত দেওয়া।কারন এখানে আমাকে আমার দেশের নয় বরং সারা বিশ্বের মানুষের সাথে Globally Compete করতে হবে।ধন্যবাদ হাসান ভাইকে এই অনবদ্য ব্লগটার জন্য।নিজের মাতৃভাষায় জ্ঞান অর্জনে যে কি মজা এখন বুঝতে পারি…
আপনার সাথে আমি সহমত।