অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ডেস্কটপ আইকনের কথা ভুলে যান… Launchy ব্যবহার করুন

ডেস্কটপ আইকনের কথা ভুলে যান... Launchy ব্যবহার করুন

এই দুনিয়ায় দু’টাইপের কম্পিউটার ব্যবহারকারী আছেন, এক যারা সব কাজ মাউসের ক্লিক দিয়ে করে করতে চান আর অন্যরা সব কাজ কির্বোড ব্যবহার করে করতে চান।

আপনি যদি দ্বিতীয়পক্ষের একজন হয়ে থাকেন, তাহলে বারবার উইন্ডো মিনিমাইজ করে নতুন প্রোগ্রাম চালু করা একটা বিরক্তিকর কাজ, তাই না? আর আপনার কম্পিউটারে যদি হাজারো টাইপের প্রোগ্রাম থাকে তাহলে তো কথাই নাই। বারবার ডেক্সটপ কিংবা প্রোগ্রাম মেনু খোঁজা কাজের গতিকে রুখে দেয়।

আপনার জন্য এসে গেল প্রোগ্রাম শুরু করার ওপেন সোর্স প্রোগ্রাম Launchy। ইনস্টলের পর ২মেগার এই প্রোগ্রামটি আপনার কম্পিউটারের সব ফাইল, প্রোগ্রাম, ফোল্ডার ইনডেক্স করে ফেলে।

এরপর যখনই আপনার কোনো প্রোগ্রাম কিংবা ফাইল খুলতে যাবেন, মাউসের দিকে হাত না বাড়িয়ে ALT + Space ক্লিক করুন। Launchy এর সার্চ বার ভেসে উঠবে, তাতে টাইপ করা শুরু করুন। ব্যস একে একে ওই নামের সবগুলো ফাইল দেখা যাবে, Enter চেপে পছন্দমতো ফাইল খুলুন।

ইন্টারনেটে এধরনের অনেকগুলো প্রোগ্রামই পাওয়া যায়, তবে আকারে ছোট হবার কারনে এই প্রোগ্রামটি আমার বিশেষ পছন্দ হয়েছে।

আপনারাও পরখ করে দেখুন।

এই ধরনের আরোও কিছু পোস্ট:

No related posts.


{ 12 comments… read them below or add one }

Enameos December 6, 2009 at 8:24 pm

http://filehippo.com থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাওনলোড করা যাবে। সহজেই।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

Enameos December 6, 2009 at 8:22 pm

আমি আগে যখন উইন্ডোজ ব্যবহার করতাম তখন লঞ্চি ব্যবহার করতাম। আসলেই অনেক কাজের একটা সফ্টওয়ার। উইন্ডোজ ছেড়েছি বছর হতে চলল। এখন উবুন্টু চালাই। উবুন্টুতে এখন মাউসের চাইতে কমান্ড ব্যবহারে স্বাচ্ছন্দ বোধ করি। উবুন্টুর কমান্ড টুল টা অনেকটা লঞ্চির মতই।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.

Reply

Monir December 6, 2009 at 6:21 pm

আমার মাউসেই ভাল লাগে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.

Reply

rajibul December 6, 2009 at 11:05 am

হাসান ভাই কয়েকবার চেষ্টা করে এই ব্যাপারে Download করতে পারলান না? আপনার কাছে exe থাকলে আমার ইমেইল একটু মেইল করবেন please

Reply

জিন্নাত উল হাসান December 6, 2009 at 11:23 am

এই লিংকটি ( http://bit.ly/8wxPyU ) ট্রাই করে দেখুন।

Reply

Mohammad Salim Ullah December 6, 2009 at 12:30 pm

recently i joined a new office. this office uses “access”. so i need to know access. (i’m not bookish), how can i learn “access”?

Reply

Mohit December 6, 2009 at 8:53 am

জটিল ভাইয়া।

Reply

Noor December 6, 2009 at 7:22 am

আমারো একই অবস্থা। কেন যেন মাউসগুলো বেশিদিন আমার হাতে টেকে না। এই কয়দিন আগেই মাউসটা গেল নষ্ট হয়ে। তখন কী-বোর্ডের মাধ্যমেই কাজগুলো সারতে হয়েছিল। আহ্ সে কি বিরক্তিকর অভিজ্ঞতা।
আমি এতদিনে মনে মনে এমন একটা সফটওযারের কথায় ভাবছিলাম। ধন্যবাদ হাসান ভাই। মনের কথা বুঝতে পারবার জন্য।

Reply

blues December 5, 2009 at 11:59 pm

a good handy tool
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.

Reply

Rafiur December 5, 2009 at 10:53 pm

আরে ভাই কিছু দিন আগে বলবেন না আমার মাউস নষ্ট ছিল।ওফ কয়েক দিন অনেক প্রবলেম হয়েছিল।এই প্রোগ্রামের নামি জানতাম না তখন যা হোক সামনে কাযে লাগবে।এখুনি Software টা ট্রাই করছি।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Angry IP Scanner-a wonderful tool for IP scan =-.

Reply

জিন্নাত উল হাসান December 6, 2009 at 10:30 am

বাংলাদেশে থাকাকালে দাম বেশি বলে কখনও অপটিকাল মাউস ব্যবহার করিনি। কিন্তু ব্যবহারের পরে বুঝেছি দামে বেশি হলেও অপটিকাল মাউস সাধারন ট্রাকিং বল মাউসের চেয়ে ব্যবহারে অনেক কার্যকরী এবং অনেক টেকসই।

Reply

পান্থ বিহোস December 6, 2009 at 12:58 pm

অপটিক্যাল মাউস হাত থেকে দু’একবার পড়লেই নষ্ট হয়ে যায়। যা আমার ক্ষেত্রে বারবার হয়ে থাকে।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: