গত সপ্তাহে ঈদ থাকার কারনে অফটপিক পোষ্ট প্রকাশ করিনি আর এই সপ্তাহে একদিন দেরিতে প্রকাশ করা হল। আসলে গতকাল রাতে বেশ ক্লান্ত ছিলাম, তাই টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম।
যাহোক, সপ্তাহ শেষে কি করেছি, হিসেবে কিছুই মেলাতে পারছি না। বুঝতেই পারছি না কি করলাম পুরো সপ্তাহ জুড়ে!
আজকে ওয়েবসাইটে কিছু পরিবর্তন এনেছি। হোমপেজে এখন একসাথে ১৯টি পোষ্ট একসাথে দেখা যাবে। ফলে ডাউনলোড সময় এবং ক্লিক বাচাঁবে। কেমন লাগলো জানাবেন।
ফেসবুক ফ্যানপেজে এখন ১১০ জন সদস্য (আমার দুটো আইডি)। আশা দিনে দিনে আরোও বাড়বে। আমার মূল উদ্দেশ্য সবার মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করা। আশা করব কোনো পোষ্ট ভাল লাগলৈ আপনারাও ফেসবুকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং তাদেরকেও আলোচনায় অংশগ্রহনে উদ্ধুদ্দ করবেন।
অতিথি লেখকদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কই ভাই আপনারা?
একটি অনুরোধ: কষ্ট করে হলেও মন্তব্য করার সময় ভাষা হিসেবে বাংলা ব্যবহার করবেন। তাতে ব্লগের সৌন্দর্য রক্ষা হয় এবং বাংলা ভাষাও মনের অজান্তে সমৃদ্ধশালী হয়।
[poll id="2"]
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- এই সপ্তাহের অফটপিক [২৫.০২.২০১০ - ০৩.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৯.০১.২০১০ - ০৪.০২.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২২.০১.২০১০ - ২৮.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৫.০১.২০১০ - ২১.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৫.১২.২০০৯ - ৩১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [৩১.১০.২০০৯-০৬.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২৪.১০.২০০৯-৩০.১০.২০০৯]

{ 60 comments… read them below or add one }
সর্বোচ্চ মন্তব্যকারি অংশে টিন্টব ভায়ের লিঙ্কটা পান্থ ভায়ের নামের সাথে দেখাচ্ছে কেন?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Microsoft launches Windows 7 USB Installer for Netbooks =-.
হা হা।তাহার দুই জন একই মানুষ।বিহোস ভাইয়ের আরেকটা নিক নেইম tintob ।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-Bangladesh (New) =-.
বিশেষ সূত্রে খবর পেলাম সামনের বার বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসবেঃ বিহোস আর টিন্টব এর সব কিছুই এক।এমনকি তাহারা একই মা বাবার সন্তান কিন্তু তাহারা সহদর নন।বলুন দেখি ব্যাপারটা কি?
সঠিক উত্তরঃ তাহারা একই প্রান দুই নাম !!!
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-Bangladesh (New) =-.
হাসান ভাই,কয়েকদিন থেকে আমি যখনি গুগল অ্যাডসেন্স একাউন্ট এ যাই তখন এই মেসেজ টা দেখায়…”Your payments are currently on hold. Action is required to release payment.” আমার একাউন্ট এ মাত্র ২০$ হয়েছে!
কেন এই মেসেজ টা দেখাচ্ছে??? এখন কি করতে হবে বুঝতে পারছিনা…প্লিজ একটু কষ্ট করে উত্তরটা দিয়েন…!
আপনাকে হয়তো একাউন্ট verify করতে হবে। আপনি কি পিন পেয়েছেন? পিন পেয়ে থাকলে My Account > Account Settings এ গিয়ে পিন যোগ করে একাউন্ট verify করুন।
আর পিন পেয়ে না থাকলে পিনের জন্য আবেদন করুন।
সবচেয়ে ভাল উপায় হল যেখানে Message টি দিচ্ছে যেখানে একাউন্ট hold করার কারনের লিংক থেকে সঠিক কারনটি জানতে পারবেন।
হাসান ভাই একটা ব্যাপার বুঝতেছিনা।
META Robots: Search engines will not crawl your site. Please add this meta tag into section of your page:
এটার মানেটা কি???robts কি??এটা সাইটে কেন এ্যাড করব???
আপনাকে হয়তো ওয়েবসাইটটি ভ্যারিফাই করতে বলেছে, যতক্ষন পযর্ন্ত না ভ্যারিফাই করবেন, ততক্ষন পযর্ন্ত সার্চ ইঞ্জিন বট / রোবট আপনার সাইট ভিজিট করবে না।
অতিথি লেখকদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কই ভাই আপনারা?
লগ-ইন করতে পারছি না, পাসওয়ার্ড রিট্রিভ ও হচ্ছে না।
তাই নাকি… জানতাম না। ঠিক আছে পাসওয়ার্ড রিসেট করে পাঠিয়ে দেব।
তন্ময় ভাই, বেচে আছেন তাহলে ! ব্লস ভাইয়ের সাথে সেই ছোট্ট বিতর্কের পর থেকে দেখি অনিয়মিত হয়ে পেরেছেন।হাসান ভাইকে তো তেমন পাওয়া যায় না।তার উপর আপনার মতো এক্সপার্টরা যদি অনিয়মিত হয়ে পরেন তাতে আমাদের অসুবিধা।আশা করি সব কিছু ঠিক আছে,আগের মতোই নিয়মিত থাকবেন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-Bangladesh (New) =-.
hassan vai.
suvessa nin. ami sampurno natun. kisui janina. amake ai mailti keno pathay. ami web ki kore thik korbo help korbenki?
This message was sent from a notification-only email address that does not
accept incoming email. Please do not reply to this message.
——————————————————————————————————————————-
Hello shahitaj parvin,
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into Google AdSense
at this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Difficult site navigation
———————
Further detail:
Difficult site navigation: While reviewing http://www.blog.taj-parvin07.com, we
found that your site was down. Google ads may not be published on a site
that is not fully launched, functioning, or easily navigable. Once your
site is functioning and has enough content for our specialists to review,
we will be happy to reconsider your application. If there is a typo in the
URL submitted, you can resubmit your application with the correct site by
following the directions below.
———————
You can find more details and application tips at
https://www.google.com/adsense/support/bin/answer.py?answer=75109.
To update and resubmit your application, please visit
https://www.google.com/adsense?hl=en_US and log in using the email address
and password you submitted with your application. Our specialists will
review your account for compliance with our program policies, so please
make sure to resolve all of the issues listed above before resubmitting.
For a complete list of AdSense criteria, please visit:
https://www.google.com/adsense/policies?hl=en_US
https://www.google.com/adsense/localized-terms?hl=en_US
If you have any questions, you’re welcome to contact us at
https://www.google.com/adsense/support/bin/request.py? at any time.
Regards,
The Google AdSense Team
ভাই/বোন,
আপনার দেয়া ওয়েবসাইটের ঠিকানায় কোনো সাইট খুঁজে পেলাম না। গুগলও খুঁজে পায়নি। তাই আপনার আবেদন নামঞ্জুর করেছে।
আমিও পেলাম না।আর কি কি কারনে আবেদন মঞ্জুর করা হয় নাই তা স্পষ্ট করেই লিখে দিয়েছি।সেই সমস্যাগুলোর সমাধান করুন।ভাল কিছু লেখা যোগ করে আবার আবেদন করুন।ইনশাল্লাহ মঞ্জুর করবে।বেষ্ট অফ লাক।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-Bangladesh (New) =-.
হাসান ভাই নতুন কমেন্টগুলো উপরে থাকলে ভাল হত ।
মন্তব্য দেখানোর ধারাটি পরিবর্তন করা হয়েছে, এখন পরীক্ষা করে দেখুন।
হাসান ভাই এই নিচের দুইটি লিংক দেখুন
Godaddy তে ডোমোইন মাত্ত ২ ডলার
http://www.devilsworkshop.org/1-99-for-com-domain-new-godaddy-promo/
আবার ডোমেইন মাত্ত ৫ ডলার,৭ ডলার আপনি এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার করতেন এবং ডোমেইন কিনে দেয়ার ব্যবস্তা করতেন তাহলে খুব খুশি হতাম।
http://www.solidblogger.com/valid-godaddy-domain-promo-codes-coupon-codes/
১.৯৯ ডলারের কোডটি পুরো ভুয়া, আমি নিজে ট্রাই করে দেখেছি। আর গোড্যাডিতে ডোমেইন 7 ডলার… আমি গোড্যাডি থেকে কিনি। একেকবার একেক জায়গা থেকে কিনলে সবগুলোর হিসেব ঠিক রাখা কঠিন।
হাসান ভাই wordpress এ ইমেজ ফাইল গুলো যে আপলোড করি এগুলো আমার cpanel এর ফাইল মেনেজারে কোন ফোল্ডারে জমা হয় জানাবেন।
আমি নতুন একটা সমস্যায় পরেছি আমি আমার সাইটে কোনো ইমেজ আপলোড করতে পারছি না আর এর জন্য নতুন পোষ্টও লিখতে পারছি না। দয়া করে কেও এটার একটা সমাধান দেন ।।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Angry IP Scanner-a wonderful tool for IP scan =-.
ভায় আপনার সমস্যা টা কী ? আপনি কী পোস্টে ছবি ব্যাবহার করতে চান ? যদি HTML ব্যবহার করা যায় তাহলে এটা ব্যবহার করুন : <html>
<head>
<img src=”লিংক দিন” border=”0″ alt=”ছবিটির নাম অথবা যেজন্য ব্যবহার করছেন”>
</head>
</html>
এটা আপনার ওয়েব সাইটে একটা ছবি দেখাবে।আমি ঠিক জানি না যে এটা ওয়াডপ্রেসে হয় কী না।
শান্ত ভাই আমি HTML জানি।আমার সমস্যা আপনি বুঝেন নি।Wordpress এ মিডিয়া আপলোডের জন্য যে আপলোডার আছে সেটা দিয়ে আমি কোন ইমেজ ফাইল আপলোড করতে পারছি না।প্রতিবারই আপলোড করার পর Error saving media attachment. এই মেসেজ দেয়।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Angry IP Scanner-a wonderful tool for IP scan =-.
Sorry.
সব ঠিক থাকলে wp-content/uploads ফোল্ডারে জমা হবার কথা
ধন্যবাদ হাসান ভাই খুজে পেয়েছি।আমার ওই আপলোড ফোল্ডারের পারমিশন চেঞ্জ করে আপলোড করতে পেরেছি।
হাসান ভাই,আমি আপনার ব্লগে নতুন সদস্য হলাম।এই ব্লগটি থেকে আমি অনেক কিছুই শিখছি।আরো অনেক জানার আছে।আশা করি,আপনার সাহায্য পাব ।
কালকের ডিজাইনটা আমার কাছে বেশি ভাল লেগেছিল
.-= Md. Mahabubur Rahman Masum এর সর্বশেষ পোষ্ট >> Download Avast! Home Edition 4.8.1356 Direct Download link =-.
হাসান ভাই আমার এখানে মাঝে মধ্যে আজব কিছু ঘটনা ঘটে এই কিছু সময় আগে আপনার পোষ্টে কমান্ড করলাম আপনার পেইজে একটা পুরনো পোষ্ট দেখে এখন আবার অনেক গুলো দেখাচ্ছে এটা কি নেট সমস্যর জন্য হয় নাকি আমি গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি।
হু…ম….
ভাইয়া wide টা একটু বেশী বড় হয়ে গিয়েছে।..
হাসান ভাই আমার এটা খুব বেশি ভালো লাগেনি। আগের ডিজাইনে অনেক গুলো পুরনো পোষ্টের পাশাপাশি থাকত এখানে একটা খুজে পেলাম। আর হাসান ভাই আপনার পোষ্ট লিংক গুলোকি আমি আমার ফেস বুকে লিংক হিসাবে দিতে পারি?
ভাল লেগেছে । ভায় আপনি ভোট পোল তৈরি করেছেন কী দিয়ে ? আর একটা ওয়র্ডপ্রেস টেম্পলেট তৈরি করতে কী কী জানা প্রয়োজন ?
ভোট সিস্টেমটির জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইন WP-Polls ব্যবহার করেছি।
একটা উন্নতমানের থীম/টেমপ্লেট তৈরি করা বেশ কঠিন। সেক্ষেত্রে পুরো নতুন থীম ডিজাইনের কাজ শুরু না করে ধীরে ধীরে প্লাগইনে পরিবর্তন করার মাধ্যমে শুরু করাকে উৎসাহিত করব। এজন্য আপনাকে HTML, CSS, JavaScript এবং হালকাপাতলা MySQL জানতে হবে। সাথে সাথে ওয়ার্ডপ্রেসের হুক সম্বন্ধেও জানতে হবে।
ধন্যবাদ ভায় । ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি বেশি জানি না
উপরে স্লাইডিং মেনু লাগিয়েছেন আমার কাছে খুব ভাল লেগেছে এটা।আর আমার কাছে ডিজাইনটা ভালই লেগেছে কিন্তু টপ মন্তব্যকারীদের লিষ্টটা থাকলে ভালোই হতো।
আর যাই হোক অন্তত আমি এই সাইটটায় প্রতিদিন বহুবার ঢু মারি।কারন হাসান ভাইয়ের পোষ্টের পাশাপাশি এই সাইটের বিজ্ঞ পাঠক ও মন্তব্যকারীদের(আমি ছাড়া) মন্তব্য থেকেও আমি অনেক কিছু শিখেছি আশা করি আরো শিখব।এতে হাসান ভাইয়ের পোষ্টগুলো আরো সমৃদ্ধ হয়ে উঠে।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Angry IP Scanner-a wonderful tool for IP scan =-.
ভাইয়া তিন কলাম টাই আমার মতে ভাল ছিল এবং সর্বোচ্চ মন্তব্যকারী (dofollow) টাকে খুবই মিস করছি ।
কালার কম্বিনেশন (লাল-কাল) টা ভালই হয়েছে।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Send a free holiday card in u.s. via Gmail =-.
একেবারে খারাপ লাগছে না। নতুন লুকআপে ভাল লাগছে। তবে তিন কলামই বেটার ছিল মনে হয়।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> The Mysterious Benadict Society by Tenton Lee Stewart- Review =-.
“একেবারেই পছন্দ হয়নি, আগের ডিজাইন ফেরত চাই”-আমি এখানে ভোট দিয়েছি।৩ কলাম ভাল ছিল, সর্বোচ্চ মন্তব্যকারীর ওখানে আমার নামটা সোনার অক্ষরে লেখা ছিল,সব কিছু নীল রঙের ছিল-এই বিষয়গুলো মিস করছি। আর হাসান ভাই, পারলে বর্ষপুর্তির আগে আমাদের সবার বিভিন্ন প্রশ্ন Submit করার কোন ব্যাবস্থা করা যায় নাকি ভেবে দেখতে পারেন।নানা জনের মাথায় নানান ধরনের প্রশ্ন থাকে যা থেকে বেশিরভাগ সময়েই কিছু না কিছু জানা যায়।সবার প্রশ্ন আর উত্তর নিয়ে একটা লেখা পেলে ভাল হোত।আর অনেক অনেক দিন হয়ে গেল SEO/Wordpress বিষয়ক লেখা তেমন পাচ্ছি না।হাজারো টপিকের ভিড়ে সবচেয়ে কাঙ্খিত বিষয়টাই চাপা পরে গেছে। ভিডিও টিউটোরিয়াল সামনে আরো পাব আশা করি।
**আর ভাইয়া, দেশে পাত্রী দেখা চলছে নাকি?নতুন বছরের শুরুতেই একলা থেকে দোকলা হোন সেই কামনা করছি।
ধন্যবাদ ভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আগের ডিজাইনে ফিরে যাওয়ার জন্য…
তবে নতুন Banner টা ফেরত চাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
সর্বোচ্চ মন্তব্যকারীর ব্লকটা মিস করছি। সাম্প্রতিক পোস্ট উপরে উঠে গেছে , আমার কিন্তু পাশেরটাতেই ভাল লাগত। তবে টোটাল গেটাপ ভাল লেগেছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Chinese Government Scholarship Program 2010-2011 =-.
জিন্নাত ভাই… আমার ব্লগের ফন্ট সাইজ নিয়ে একটু সমস্যায় আছি । কেউ বলে সাইজ ঠিক আছে… আবার কেউ বলে ছোট । সঠিক একটা সাইজে কিভাবে আনা যাবে ?? যাতে সবাই এক রকম দেখতে পায় ।
ধন্যবাদ।
.-= ইমতিয়াজ এর সর্বশেষ পোষ্ট >> ফ্রীল্যান্সারদের সব ধরনের প্রয়োজন মেটাতে ৮টি ওয়েবসাইট =-.
আপনার সাইটের বাংলা ফন্ট সেটিংস কিভাবে করেছেন? একটু বিস্তারিত বলবেন প্লিজ….
নতুন ডিজাইনটা ভাল বটে, তবে দ্রুত পরিবর্তনশীল (দিনে অনেক পোস্ট) ব্লগের জন্য বেশি ভাল।
আমার একটা বদ অভ্যাস আছে-বেশি দিন এক চাকরী/জায়গা ভাল লাগে না। আড়াই বছরে তিনটা চাকরী ছাড়লাম। এটার অবশ্য একটা কারনও আছে। কম্পানীর চাকরীতে দেখেছি-
১. নতুনদের বেতন বেশী, কাজ জানে কম।
২.বছরে এক-দুই হাজারের বেশি বেতন বাড়ে না।
৩. চাকরী পাল্টালে তার চেয়ে ভাল বেতন বাড়ে।
৪.এক জায়গায় থাকলে একই কাজ করতে করতে বোরিং লাগে
৫.এক জায়গায় থাকলে অভিঞ্জতাও বাড়ে না
৬. অনেক জায়গায় কাজ করলে সিভি-টাও ভারি হয়।
৭. একই অফিসে আপনার দ্রুত পদোন্নতি হলেও সবাই আপনাকে মান্য নাও করতে পারে।
(এটা একান্ত আমার নিজের মতামত। আইটির চাকরী করতে গিয়ে আমি এটা দেখেছি।)
নভেম্বরে নতুন চাকরী নিয়ে এলাম চট্টগ্রামে (ঢাকা ছেড়ে)। ছয়মাস হলেই নতুন করে চাকরী খুজতে থাকবো। আপনাদের মতামত কি…….?
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> রেকর্ড কিপিং এর ৬ টি টিপস =-.
চালিয়ে যান বস। আপনার মতো কামেল পাবলিক বাংলাদেশে দরকার। তবে একসময় দেখবেন, চাকরি করতেই আর ভালো লাগে না (এটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি)। দেখুন কতদিন চালিয়ে যেতে পারেন।
হে হে…
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
সাইট সুন্দর হয়েছে আগের চেয়ে একথা এক কথায় বলা যায়। তবে আমার মনে হয়, নতুন করা কমেন্টগুলো উপরের দিকে থাকলেই ভালো হয়, আগে যেরকম ছিলো। আর ভাইয়া, সর্বাধিক মন্তব্যকারীদের লিস্ট কোথায়? এটাও থাকা উচিত। আরো কী যেন আগে ছিলো, এখন পাচ্ছিনা। বিষয়গুলো দেখবেন আশা করি।
হ্যা ভাইয়া সর্বাধিক মন্তব্যকারীদের জন্য লিষ্ট টা কোথায়। আমার একটা backlink আছে। ওটা নিয়ে আসেন
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Thesis Settings Export – A great plugin for thesis theme users =-.
ভাইয়া সর্বাধিক মন্তব্যকারীদের জন্য লিষ্ট টা তাড়াতাড়ি নিয়ে আসেন …….নতুন সাইট , ডুফলো ছিল ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
মনির ভাই, আপনার ব্লগটা দেখলাম।ভাল লাগল।তবে ভাই আপনার বিজ্ঞাপনের ব্যাপারে আরেকটু Tricky হলে ভাল হয়। আপনার সাইটটার যে টপিক তা সাধারনত ইন্টারনেট সার্ফিং এ অভিজ্ঞ এমন ব্যাক্তিরা ভিজিট করবে।অভিজ্ঞ সার্ফাররা খুব সহজেই Navigation অংশে থাকা বিজ্ঞাপন গুলো Overlook করে চলে যায়।তাই আমার ব্যাক্তিগত অভিমত হল, “Above the Fold” বলতে আমরা যে অংশটি বুঝি সেখানে বিজ্ঞাপন প্লেস করলে আরো বেশী ক্লিক পাবেন।আর যদিও আপনি পোষ্টের মাঝেই বিজ্ঞাপন করেছেন এবং তা ব্লেন্ড করেছেন কিন্তু তাও তা পুরোপুরি পোষ্টের অংশ বলে ঠিক মনে হচ্ছে না।এই বিষয়টাতে আরো মাথা ঘামাতে পারেন ! আর ইমেজ এ্যাড ব্যাবহার করার চেয়ে Text Add অনেক সময় বেশি কাজে দেয়।এই বিষয়টা ভেবে দেখতে পারেন।
আর আপনার সাইটের নাম http://turboblogsite.com/ সাথে www যোগ করলে তা রিডাইরেক্ট করে আগের নামেই ফিরে আসে তবে মনে হয় Default হিসেবে http://www.turboblogsite.com এই ভাবে সাইটটা থাকলে ভাল হয়, যদিও এই বিষয়টা আমি খুব ভাল জানি না।শুভ কামনা রইল…
মনির ভাই, আপনার সাইটে কমেন্টস করে আসলাম। কিন্তু ভাই, আপনার সাইটে গ্রাভাটার শো করছে না কেন? একটু চেক করে দেখুন তো…
ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য ।আপনার সাইটে গ্রাভাটার শো করছে না কেন?
ভাইয়া এটা শো করাতে পারছি না …কিভাবে করব ?
আর পোস্টের সাথে এটার পাবলিশের তারিখ দেখানো বন্ধ করতে চাই একটু সাহায্য করবেন … প্লিজ
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
মনির ভাই, সেটিংস অংশে দেখুন Discussion . এখান থেকে Avatas > Avatar Display > Show Avatar মার্ক করে দিয়ে সেভ করুন। তাহলেই মন্তব্যকারীদের গ্রাভাটার শো করবে মন্তব্য করলে। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া….avatar কি change করা যাবে মানে নতুন কোন image…
gravatar.com এ কি আপনার আইডি আছে? যদি না থাকে তাহলে তো হবে না। ওখানে একটা আইডি খুলে যে ছবি আপলোড করবেন ওটাই শো করবে আপনার মন্তব্যের সাথে। ওখান থেকে যেকোনো সময় গ্রাভাটার ছবি চেঞ্জ করা যায়।
আর পোস্টের সাথে তারিখ পাবলিশ করতে না চাইলে থিম এডিটরে ঢুকে সিংগেল পোস্ট পেজ থেকে তারিখের কোডিং লাইনটি ডিলিট করে দিয়ে সেইভ করে দিতে হবে। তবে কোনো কোনো থিমে তারিখ হাইড করে রাখার অপশন থাকে। প্রথমে আপনার থিমের অপশন অংশে ঢুকে দেখুন সেরকম কিছু আছে কিনা। না থাকলে কোডিং হতে বাদ দিয়ে দিন।
ভাইয়া থিম এডিটরে সিংগেল পোস্ট পেজ অপশনটি পেলাম না । থিমের অপশন অংশে তারিখ হাইড করার কোন সিস্টমও নাই ….কি যে করি ….
আমার জানামতে প্রতিটি ওয়ার্ডপ্রেস থিমেই সিংগেল পোস্ট পেজ থাকে। আপনার থিমে নেই কেন বুঝতে পারছি না। মাসুদ ভাই কিংবা তন্ময় ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমারা অনেক সমস্যার সমাধান তন্ময় ভাইকে ফোন করে পেয়ে গেছি। আপনি ওনাকে একটা মেইল করে দেখতে পারেন। ভাববেন না উনি বিরক্ত হবেন।
ধন্যবাদ ভাইয়া……….তন্ময় ভাইয়ের মেইল এড্রেস কি আপনার কাছে আছে ?
ভাইয়া আমি খুবই খুশী আপনি এবং পান্থ ভাইয়া আমার সাইটে ভিজিট করেছেন ।
পোষ্টর মাঝে আমি এড দিয়েছি পোষ্টের টাইটেলের কালার এর সাথে মিল রেখে ,“Above the Fold”
এই অংশে এড প্লেস করলে আমার সাইটে কেন যেন খুব বিশ্রি লাগে। আর আমি প্রথমে text add ই দিয়েছিলাম কিন্থু পরে দেখলাম পোষ্ট খোলার পর একসাথে অনেক এড হয়ে যায় (পোষ্টের মাঝে আর সাইডে মিলে) ,ভিজিটর বিরক্ত হতে পারে তাই ইমেজ এড দিয়েছি । আর ভাইয়া সাইটার টপিক একটু বিভ্রান্তিতে ছিলাম, তবে এখন সিদ্ধান্ত নিয়েছি (Electrical & Electronic engineering) এটার উপরে ২-৩ দিনের মধ্যে কতগুলো পোষ্ট দিব এরপর চলতে থাকবে । আর মাঝে মাঝে কিছু অন্যটপিকে পোষ্ট দিব ।
সাইটের নাম http://turboblogsite.com/ Default হিসেবে রেখেছি লিংক ছোট রাখার জন্য, তাই রিডাইরেক্ট হয় । এভাবে রাখলে মনে হয় কোন সমস্যা হয় না ( হাসান ভাই ভাল জানেন )
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Top 6 seo tips for onpage optimization (seo). =-.
ভাইয়া আছি কোন মতে, অনেক সমস্যা client দের কে যত দেই ততই চাই। আমার সাইটের কোন পরিচর্যা করতে পাচ্ছি না। আজকে দেখি সময় বের করতে পারি কিনা.
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Thesis Settings Export – A great plugin for thesis theme users =-.