একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন

by জিন্নাত উল হাসান on December 23, 2009 · 20 comments

in ব্রাউজার,ব্লগিং,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন

কিছুদিন আগে সুন্দর শিরোনাম লেখার উপর গুরুত্ব দিয়ে একটি ব্লগ পোষ্ট করেছিলাম। আশা করি এই বিষয়ে কারোও দ্বিমত নেই যে সুন্দর শিরোনাম কেবল পাঠককে আকৃষ্টই করে না, বরং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও কাজে লাগে।

যারা ওই পোষ্টটি পড়েননি, এই পোষ্টটি পড়ার আগে অনুগ্রহ করে পোষ্টটি পড়ে নিতে অনুরোধ করা গেল।

অভিজ্ঞতা বাড়বার সাথে সাথে ব্লগিংয়ের বিভিন্ন দিকও সমৃদ্ধশালী হতে থাকে। কিন্তু যারা নতুন, তাদের তো কোনো স্থান থেকে শুরু করতে হবে। তাহলে তারা কিভাবে শুরু করবেন?

তাদের জন্য আজ একটি টুল সম্বন্ধে আলোচনা করতে চেষ্টা করব।

আমি ব্যক্তিগতভাবে গুগল এডওয়ার্ডের কিওয়ার্ড টুলটি খুবই পছন্দ করি। তাতে কিওয়ার্ড নিয়ে গবেষনায় প্রচুর সাহায্য হয়। প্রতিটি কিওয়ার্ডের অনুসন্ধান সংখ্যা, শীর্ষস্থান পাবার জন্য প্রয়োজন দর, প্রতিযোগিতা বিষয়ে তথ্য পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই টুলটি দিয়ে তিন শব্দের বেশি লম্বা কোনো বাক্য সম্বন্ধে তথ্য পাওয়া যায় না।

আপনি যদি বাক্যটি জানেন, তাহলে আপনি তথ্য পাবেন। কিন্তু আপনি যদি বাক্যটিই না জানেন, তাহলে কিভাবে কোনো তথ্য পাবেন… তাই না।

তাহলে আপনার দরকার এমন একটি টুল যা আপনাকে বাক্য তৈরিতে সাহায্য করবে। এমনই একটি টুল হল SEO Blogger, এটি মজিলা ফায়ারফক্সের একটি প্লাগইন। প্লাগইন ইনস্টলের পর ব্রাউজারের নিচে ডানকোনায় একটি w দেখতে পাওয়া যায়। ওটাতে ক্লিক করলে ব্রাউজারের বামদিকে একটি প্যানেল খুলে যায় এবং সেখানে কিওয়ার্ড সার্চ করার অপশন পাওয়া যায়।

এই অপশনটি খুবই উপকারি কারন সেখানে অনেক সময়ই কোনো একটি কিওয়ার্ডের বিপরীতে লম্বা বাক্য দেয়া হয়। ফলে সহজেই কিভাবে ওই শব্দটি ব্যবহার করে বাক্য তৈরি করা যেতে পারে সে সম্বন্ধে ধারনা পাওয়া যায়। আমার মনে হয় বাক্যগুলো খুবই বাস্তবসম্মত এবং শিরোনাম হিসেবে দারুন কাজ করে।

ধরুন আপনি ফায়ারফক্স নিয়ে একটি পোষ্ট লিখতে চান, তাই লেখার বিষয় নিয়ে একটু গবেষনা করছেন। এখন যদি টুলটিতে ফায়ারফক্স সার্চ করেন, তাহলে অনেকগুলো ফলাফলের মাঝে একটি ফলাফল পাবেন এমন is mozilla firefox better than internet explorer। আমার মতে ফায়ারফক্স নিয়ে বাস্তবসম্মত এবং নবীন পাঠকদের জন্য এমন একটি বিষয় খুবই আকষর্ণীয় হতে পারে।

একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন

আপনি হয়তো ফায়ারফক্সের আগাগোড়া সব জানেন এবং আপনি আপনার জ্ঞান জাহির করার জন্য বেছে বেছে কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে ব্লগ লিখেন। এবং বেশ পাঠকও পান। খুব ভাল কথা। কিন্তু পাঠক পেলেই কি হবে, সে অনুযায়ী কি ক্লিক পান?

আমি জানি আপনার উত্তর হবে না।

কারন, আমি আগেই বলেছিলাম, যারা ইন্টারনেট এবং কম্পিউটার বিষয়ে জ্ঞানী তারা বিজ্ঞাপন এড়িয়ে যায়। তারা বিজ্ঞাপনে ক্লিক করে না। তাই আমি নবীন পাঠকদের জন্য লিখতে পরামর্শ দিয়েছিলাম। আশা করি পোষ্টটি পড়েছিলেন।

ধরুন, একজন নবীন পাঠক ফায়ারফক্সের নাম শুনেছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি কেন ফায়ারফক্স ব্যবহার করবেন। তার জন্য ওপরের লাইনটি সিদ্ধান্ত বদলাতে কতটুকু উপকার করবে তা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। এধরনের পাঠকই সবচেয়ে বেশি বিজ্ঞাপনে ক্লিক করে এবং এরাই সবচেয়ে বেশি বিশ্বস্ত। নবীন পাঠকই একবার উপকার পেলে বারবার ফিরে আসে।

অবশেষে

টুলটি কেমন লাগল জানাতে ভুলবেন না।

সবার জন্য রইল শুভ কামনা।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 20 comments… read them below or add one }

আসিফ February 22, 2010 at 1:34 am

ভালো টুল , ফিরেফোক্স ৩।৬ আ কাজ কোরে না।

Reply

mAmun_bangladeshi February 7, 2010 at 2:06 pm

হায়রে হাসান ভাই এই প্লাগইনতো ফায়ারফক্স ৩.৬ কম্পটিবল না

Reply

Shaon January 16, 2010 at 1:14 pm

সত্যিই ঝাক্কাস ভাই।

Reply

Shamim December 25, 2009 at 3:45 am

কিওয়ার্ড টেইল দিলে কাজ করে না তো। বেশীরভাগ কিওয়ার্ড ই খুজে পায় না। সব কমন নিস্ শো করে……..তবে টুলটা হ্যান্ডী,,,বলা যায়।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to spread fabric in Garment Processing ? =-.

Reply

কবীর December 25, 2009 at 12:34 am

ব্যবহার করেছি, নতুনদের জন্য খুবই দরকারী।
জটিল টুলস ।

Reply

Monir December 24, 2009 at 2:05 pm

ব্যবহার করে দেখলাম, টুলটা এককথায় জটিল ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Why wordpress is the best script for blogging? =-.

Reply

শান্ত December 24, 2009 at 8:59 am

ধন্যবাদ । হাসান ভাই মজার টুলস ।

Reply

raju December 24, 2009 at 2:53 am

আসলেই দরকারি টুলস।
কিন্তু যে সব কিওয়ার্ড এর সার্স রেজাল্ট কম সেগুলে ব্যবহার করা কি ঠিক হবে?

Reply

Shamim December 24, 2009 at 2:46 am

আরে ভাই এইডা ই তো আমি খুজতাছি এত্তোদিন যাবং। ধন্যবাদ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> What is Fabric Spreading in Garment Processing? =-.

Reply

সাম্য December 24, 2009 at 2:25 am

Mone hosse valoi hobe…tnx vaiya

Reply

কবীর December 23, 2009 at 9:35 pm

ব্যবহার করে পড়ে জানাব। ধন্যবাদ আপনাকে।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

Masud December 23, 2009 at 8:47 pm

কিন্তু ভাইয়া firefox এর? ভাইয়া chrome এর থাকলে দিলে অনেক উপকার হত :(
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Plugin Review: WP Portfolio =-.

Reply

Farhad Sagor December 23, 2009 at 6:38 pm

চমৎকার একটা টুল…কাজে আসবে…ধন্যবাদ
.-= Farhad Sagor এর সর্বশেষ পোষ্ট >> All Information About E-token System of Applying Indian VISA for Bangladeshies =-.

Reply

EBRAHIM SHAH December 23, 2009 at 4:09 pm

ধন্যবাদ ভাই।কাজের জিনিস দিয়েছেন।

Reply

Monir December 23, 2009 at 2:54 pm

ব্যবহার করে দেখি কেমন লাগে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Why wordpress is the best script for blogging? =-.

Reply

arifnezami December 23, 2009 at 11:37 am

হুম, খুব ভাল টুল । ধন্যবাদ ।

Reply

rajibul December 23, 2009 at 11:11 am

জটিল একখান জিনিস।

ফারার ফক্স এর FireFTP Add-ons প্লাগইন যারা ব্যবহার করেছেন তারা একটু মতামত দিবেন এটা কেমন।

Reply

EBRAHIM SHAH December 24, 2009 at 2:06 am

ভালই অনেক উপকারে আসবে।

Reply

Rafiur December 23, 2009 at 9:03 am

এর আগেও এই টুলটি ব্যবহার করেছি কিন্তু বেশি ঘাটাঘাটি করি নি।দেখি আবারো প্লাগিংস টা ইন্সটল করি এখন তো বিস্তারিত পেলাম।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Google Earth =-.

Reply

পান্থ বিহোস December 23, 2009 at 8:16 am

ধন্যবাদ ভাইজান। মনে হচ্ছে জটিল জিনিস। আগে ব্যবহার করে আসি, তারপর জানাচ্ছি…

Reply

Leave a Comment

Previous post:

Next post: