হায় হায়, এটা কি বললাম! আমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতদিন বিজ্ঞাপনে ক্লিক করতে মানা করতাম আর আজকে ক্লিক করেন কিনা তা জিজ্ঞাসা করছি?
জ্বি… আমার মাথাই খারাপ হয়ে গেছে। আর আজকে কিছুক্ষনের জন্যে হলেও আপনাদেরও মাথা খারাপ করে দেব।
প্রথমেই ব্যাপারটা খোলাসা করে নেই। আমি নিজের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলিনি, নিজের ওয়েবসাইট ব্যতীত অন্য যেকোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিকের কথা বলেছি।
কথাটা কি সত্যি বলেছি? আমার তো মনে হয় সত্যিই বলেছি। আপনাদের কি মতামত?
আপনি নিজেই চিন্তা করে দেখুন, সত্যি বলেছি কিনা? আপনি কি মনে করতে পারবেন, সর্বশেষ করে আপনি অন্যের ওয়েবসাইটে কৌতুহলবশত ক্লিক করেছেন। হয়তোবা মনেই করতে পারবেন না। তাহলে আপনি নিজেই যদি বিজ্ঞাপন এড়িয়ে মূল লেখা পড়ে যান, তাহলে আপনার শ্রেনীর কিংবা আপনার চেয়ে উচুঁ জ্ঞানসম্পন্নদের কাছ থেকে কি করে ক্লিক আশা করেন?
তাহলে উপায়?
আপনার হাতেই রয়েছে এই সমস্যার উপায়।
প্রথমে ঠিক করুন কোন শ্রেনীর পাঠকের জন্য আপনি ওয়েবসাইট কিংবা ব্লগ বানাবেন। প্রায়শই দেখা যায়, অনেকেই সর্বশেষ প্রযুক্তির খবর নিয়ে, সর্বশেষ সফটওয়ার নিয়ে ওয়েবসাইট বানান। কিন্তু এই শ্রেনীর ওয়েবসাইটের পাঠকেরা বিজ্ঞাপনে ক্লিক করে না। এসব ওয়েবসাইট থেকে আয়ের উপায় হচ্ছে স্পন্সর পোষ্ট, ব্যানার প্রদর্শন এবং গুগলের পেজ ইম্প্রেশন। পেজ ইম্প্রেশনের আয়ের জন্য ওয়েবসাইটের ট্রাফিক অত্যধিক হতে হয়। তখন আয়ের জন্য ক্লিকের জন্য অপেক্ষা করতে হয় না।
কিন্তু কতজন এত বেশি ট্রাফিক পাবেন? তাহলে কি করব?
ব্লগিংয়ের প্রথম জীবনে কম জ্ঞানসম্পন্ন পাঠকদের আকর্ষণ করুন। তাদের জন্য লিখুন, তারপর ধীরে ধীরে নিজেকে উপরে তুলে আনুন। তাদের চাওয়া খুব সীমিত থাকে এবং তারা বিজ্ঞাপনে বেশি ক্লিক করে।
আশা করি ব্যাপারটি ইতিমধ্যেই মাথার ভেতর ঘুরপাক শুরু করে দিয়েছে।
এই বিষয়টি নিয়ে চিন্তা শুরু করুন এবং একটু অপেক্ষা করুন। কারন আগামী পোষ্টে বিস্তারিত আলোচনা আসছে।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- হাহাহাহা… আপনার কি মনে হয় এটা থেকে সত্যি সত্যিই টাকা আয় সম্ভব? [স্ক্যাম রির্পোট]
- বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান
- একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?
- এসে গেল গুগল ড্যাসবোর্ড | এখন আপনার হাতেই আপনার প্রাইভেসী
- গুগল এডসেন্স বিজ্ঞাপনে বৈচিত্র্য আনুন – Multiple Palettes ব্যবহার করুন
- অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- আপনি কি অলস না অস্থির?
{ 51 comments… read them below or add one }
হ্যা! ভাইয়া একদম সত্য কথা। তবে আমি অন্যের বিজ্ঞাপনে ক্লিক করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমার ব্লগে কেউ ক্লিক করে না। এমনকি কাউকে বলে কয়েও ক্লিক করানু যায় না। আসলে বাঙ্গালি জাতির স্বভাবটাই এমন। কেউ অন্য কারো উপকার করতে চায় না। ধন্যবাদ আপনাকে।
Adnan ভাই
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আর এমন করবো না।
এখন যেভাবে রিপ্লাই দিলেন দয়াকরে সেভাবেও আর দিয়েন না
ছি ছি আপনি ক্লিক দিতে উৎসাহিত করবেন কেন? আপনি কি আর আমাদের মত।
বেশী তো দেইনা। নিজের ক্ষতি কি?
বুঝলাম না
নিজের ক্ষতি কি বুঝতে হলে তো জানতে হবে তাই না? আপনি যখন অন্যের বিজ্ঞাপনের ক্লিক করছেন তখন আপনি পাঠক আর যখন নিজের ওয়েবে কোড বসাচ্ছেন তখন আপনি পাবলিশার।আপনি নিশ্চই জানেন গুগলের বিজ্ঞাপনে ক্লিক দেওয়া মাত্রই টাকা যোগ হয় না।সেটা ভেলিড ক্লিক হতে হয়।গুগলের বিজ্ঞাপন আছে এমন যে কোন সাইটে ঢোকার সাথে সাথে Doubleclick.net নামে একটা কুকি আপনার ওয়েব অভ্যাস পর্যালোচনা করে।বিজ্ঞাপনে যদি ক্লিক করে সেই সাইটে কিছুক্ষন না থাকেন তবে সেই ক্লিকের জন্য কোন পয়সা যুক্ত হয় না।আপনার আইপি যদি গুগলের চোখে সন্দেহজনক হয় তখন সেই একই আইপি থেকে আপনি যখন আপনার নিজের ব্লগ চালাবেন তখন স্বাভাবিকভাবেই আপনার কার্যক্রম বেশি গভীরভাবে মনিটর করা হবে।তাই কি দরকার নিজের+অন্যকে ঝামেলায় ফেলা? যেই বিজ্ঞাপন আপনাকে আকর্ষন করে না কি দরকার তাতে ক্লিক করা?গুগল আমাদের মতো ছোট খাট পাবলিশারদের প্রতি অনেক কঠোর, তাই যাই করবেন জেনে শুনে বুঝে করবেন এই প্রত্যাশা।
ক্ষতির ব্যাখ্যাটি চমৎকার হয়েছে, ধন্যবাদ আদনান।
আমি ভালো ছেলে। আমার কাছে যদি কোন ব্লগের পোষ্ট ভালো লাগে আমি এমনিতে চার পাঁচটা ক্লিক করে দেই।
ভাই এটা কোনো ভাল ছেলের গুন না। ভাল করে পড়ে দেখুন আমি ক্লিক দিতে উৎসাহিত করিনি। শুধু শুধু ক্লিক করে নিজের এবং অন্যের ক্ষতির কারন হবে না।
আমিও ক্লিক দেই।যখন যেটাতে দরকার হয়।
আমার ঠিক মনে পড়ছে না কবে এড এ ক্লিক করেছি।
আমি ক্লিক করি তবে খুবই কম। যতক্ষন পর্যন্ত না আমি দেখি আমার কাজে আসছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
আসলে টিভির রিমোট টিপতে টিপতে আমাদের এমন অবস্থা হয়েছে যে বিজ্ঞাপন avoid করে আমরা বলতে গেলে মজাই পাই (সেটা যে মিডিয়াতেই হোক)। আমি নিজেকে দিয়ে বুঝি (
) ওয়েবসাইটগুলোতে বিজ্ঞাপন কেমন হয় তা জানার পর আর কেউ বিজ্ঞাপনে ক্লিক করতে চাইবে না। তার উপর আবার এডসেন্স বলেই দেয় Ads by google. 
অ:ট: ব্লগ পড়ছি বহুদিন, কিন্তু এটাই প্রথম কমেন্ট।
ভাল বলেছেন, কমেন্ট লেখার ভুবনে স্বাগতম্ আশা করব নিয়মিত মন্তব্য করবেন।
ধন্যবাদ।
হাসান ভাই, আপনি আড্ডার প্রেজেন্টেশনে বলেছিলেন এ্যাডসেন্স ছাড়াও আমরা যেন এ্যাফিলিয়েট মার্কেটিং-এর দিকে মনোযোগ দেই।Yaro Starak এর বল্গে অনেকের ইন্টারভিঊ পেলাম যাদের Affiliate মাধ্যমে আয় মাসে হাজার হাজার ডলার কিন্তু এ্যাডসেন্স থেকে আয় ১০০ ডলারের ও কম।এমনকি ডোমেইন কেনার সময় পারভেজ ভাইয়ের সাথে কথা হল।তিনিও নাকি এর মাধ্যমে আয় করেছেন কিছু।তাই আমার প্রচন্ড আগ্রহ আছে এ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রতি।এদেশে বসে পেপাল ছাড়া আদৌ কি এটা সম্ভব নাকি তাও জানি না।ভাইয়া, যদি পারেন এ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু লেখা লিখবেন আশা করি।আমাদের সবার জ্ঞানের পরিধি আরো বাড়বে আশা করি।ভাল থাকবেন।
আপনার দক্ষতা এডসেন্সে বেশি, তাই মূলত এডসেন্স নিয়েই লিখি। পারভেজ Amazon Associates এর মাধ্যমে টাকা উর্পাজন করেছে। Amazon Associates এর মাধ্যমে এফিলিয়েট লিংকের মাধ্যমে Amazon এর আইটেম বিক্রি করতে হয়।
Amazon আয়ের টাকা চেকের মাধ্যমে পাঠিয়ে দেয়।
ব্যাপারটা আগে Guess করেছিলাম।তারপরো ভাইয়া, অন্তত বেসিক কিছু বিষয় নিয়ে ১টা হলেও কোন লেখা সামনে সম্ভব হলে লিখবেন আশা করি।আর Amazon Associates আমাদের জন্য ও ভাল অপশন হতে পারে বিশেষ করে কেউ যদি পাঠকের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে পারে।আর চেকের মাধ্যমে টাকা পাওয়া যায় এটাও খুব ভাল একটা ব্যাপার।ধন্যবাদ।
আমি যে কি করি…তা নিজেই জানি নি…….;)
সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে গুগলের Ads by google লেখাটা। গুগল যদি এটা ব্লেন্ড করার অনুমতি দিতো…..কতোই না ভালো হতো…….হা হা হা।
প্রিমিয়াম এডসেন্স পাবলিশাররা Ads by Google কে পরিবর্তণ করতে পারে। এছাড়াও তারা হরেক রকম সুবিধা পেয়ে থাকে।
প্রিমিয়াম এডসেন্স পাবলিশার হতে হলে কী করতে হয়?
আমি ক্লিক করি ভাইয়া।আমার যেটা ভালো লাগে সেখানেই ক্লিক করি সেটা এড কিনা দেখিনা।তবে আমার ইনটারেস্ট ক্র্যফ্ট রিলেটেড দেখে মনে হয় ক্লিক করা বেশি হয় ।
হাসান ভাই , পেজ ইম্প্রেশনের আয়ের জন্য প্রতিদিন কতগুলো ভিজিটর বা পেজ ইম্প্রেশন দরকার?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.
পেজ ইম্প্রেশনের আয় মিলিয়নে হিসেব হয়, তবে কয়েকশত পেজ ইম্প্রেশন থাকলেই দশমিকের ঘরে আয় আসে।
হাসান ভাই, আমি যতদূর জানি যেকোন ব্লগের এড-এ ক্লিক করলে ব্লগের মালিক ইচ্ছা করলেই জানতে পারবে যে কোন সাইট থেকে সে ক্লিকটা পেল এবং পরক্ষণেই তিনি যে সাইট থেকে ক্লিকটা পেল সেটা ভিজিট করতে পারে, যদি সময় হাতে থাকে।
অবশ্য যে সকল ব্লগ সাইট প্রতিষ্ঠিত তাদের পক্ষে ক্লিক পাওয়া সাইট ভিজিট করার সময় হয়ে উঠে না
তাই, আমার মতে তুলনা মূলক কম কনটেন্ট ও কম জনপ্রিয় সাইটে ক্লিক করলে তাহলে নিজের ব্লগে ক্লিক পাবার সম্ভবনা থাকতে পারে। এটা আমার ধারণা, সঠিক কিনা জানিনা।
যদি সঠিক হয় তাহলে জানাবেন, এরপর থেকে তাই করতে চেষ্ঠা করব।
আর কোন সাইট থেকে ক্লিক পেলাম এটা কিভাবে ও কোথায় দেখব জানালে নতুনদের ভাল হয়।
শুভ কামনা রইল।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.
ভাই আপনার প্রশ্নটা বুঝতে পারিনি… দু:খিত।
অনেক কষ্ট করেও বুঝতে পারলাম না।তবে এমন হতে পারে আপনি বুঝাতে চাইছেন আপনার ব্লগে অন্য কোন ব্লগের নাম থাকলে আর পাঠক আপনার ব্লগ থেকে সেই সাইটে গিয়ে ক্লিক করলে, সেই ব্লগের এ্যাডমিন আপনার ব্লগে এসে ক্লিক করে যাবে ! এই বিষয় যদি বুঝাতে চান তবে তা ভুল ধারনা।
আশা করি প্রশ্নটা আরো ক্লিয়ার করবেন………
আমি নিজেই এখন বুঝে গেছি। এটা সম্ভব না। কমেন্ট লেখার পর বুঝতে পেরেছি যে পাঠক সৃষ্ট করা এত সহজ কাজ না। তবে বিভিন্ন ব্লগে শিক্ষনীয় কমেন্ট করে আসলে নিজের ব্লগের পাঠক বাড়তে পারে, আর তাতেই একমাত্র কিছু ক্লিক পাওয়ার সম্ভবনা থাকে। তবে তার আগে নিজের ব্লগের কন্টেন্ট সমৃধ্ব হতে হবে।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.
হলফ করে বলতে পারি, জীবনে একটাও এডসেন্স এড এ ক্লিক করি নাই। হা হা।
.-= Alok Mistry এর সর্বশেষ পোষ্ট >> Latest full screen caller (fscaller) v3.02 for s60v3 =-.
সত্যি চমতকার একটি লেখা। আমি তো গুগল এডসেন্স ব্যাপারটা জানার পর কারও ওয়েবসাইটে কোনো ক্লিক করেছি বলে মনে পড়ে না।
অফট : >> অলোক দা, কোথায় ডুবে ছিলেন। অনেক দিন দেখি নাই। আছেন কেমন? আপনাকে খুব মিস করছি…
যাক পোষ্ট লেখা সাথর্ক হয়েছে
পান্থ বিহোস, ধন্যবাদ, আপনার ইমেইলটা দিন, ফেসবুকের….আপনাদের মিস করি….ফেসবুকে চাই….
লেখাটি পড়ে যে আমি কত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়……..
খুশি হয়েছেন শুনে ভাল লাগল… আশা করব নিয়মিত পড়বেন এবং মতামত জানাবেন।
এতদিন মনে করতাম,অন্য সাইটে গুগলের অ্যাডে ক্লিক করলে হয়ত আমার গুগল অ্যাডসেন্স একাউন্টের সমস্যা হবে…
ইচ্ছাকৃত ক্লিক করলে সমস্যা হতে পারে, তবে কোন ক্লিক জেনুইন আর কোন ক্লিক ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা গুগলের আছে।
আমি নেট নেওয়ার পর না জেনে বড় জোর ২-৩ বার ক্লিক করেছিলাম, কিন্তু এখন …. আবারো শুরু করবো ভাবছি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Send a free holiday card in u.s. via Gmail =-.
কোনো বিজ্ঞাপন ভাল লাগলে ক্লিক করে ওয়েবসাইটে যাবেন, এতে শুরু শেষ হওয়া প্রশ্ন আসার কথা না।
ধন্যবাদ ভাইয়া, এখন ভাল লাগেল অবশ্যই ক্লিক করব ।
একে বারে সত্য কথা। হাসান ভাই, এটাই আমার প্রথম কমেন্ট। আপনার ব্লগ টা খুব সুন্দর। ভালো থাকবেন।
আপনাকে আমার এই ব্লগে স্বাগতম, আশা করি নিয়মিত আসবে এবং ব্লগ পড়বেন।
ধন্যবাদ।
হাসান ভাই, আমাকে তুমি করে বলবেন। আর আমার দেখা সেরা বাংলা সাইট নিয়মিত দেখার জন্য না বললেও চলতো। আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি কথা। আগেতো ভাবতাম উল্টাপাল্টা বিজ্ঞাপনে ক্লিক করলে পিসিতে ভাইরাস ডুকবে। এখেনা ক্লিক করা হয় না, করলেও খুবই কম।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Country Wise Match Schedule of ICC world Cup Cricket 2011 =-.
আমারও ঠিক মনে নেই কবে বিজ্ঞাপনে ক্লিক করেছিলাম । গুরুত্বপূর্ন পোষ্ট ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Ohms law. =-.
হাসান ভাই অনেকদিন পরে আসলাম। কেমন আছেন?
আমার মনে হয় প্রথম প্রথম ব্লগিং বা ওয়েবসাইট বানালে সেইটার কন্টেন্ট গুল অল্প বয়সি ও সবাই ব্যবাহার করতে পারে এমন হলে ভাল হয়!
“পরিসংখ্যানে দেখা গেছে, যাদের ইন্টারনেটে ওয়েবসাইট আছে, যারা ব্লগিং জানে, সাম্প্রতিক বিশ্ব সম্বন্ধে ধারনা রাখে, তারা কখনই বিজ্ঞাপনে ক্লিক করে না।” এটা ১৯৯% সত্যি কথা । আমি শেষ কবে বিজ্ঞাপন এ ক্লিক করেছি আমার মনে নেই ।
.-= ইমতিয়াজ এর সর্বশেষ পোষ্ট >> ব্লগারদের জন্য ১৮ টি দারুন ফ্রী ওয়ার্ডপ্রেস থীম =-.
ধন্যবাদ ভাইয়া তথ্যটা দেয়ার জন্য। ভাইয়া আমাকে ফেইস বুকে এড করেন প্লিজ।
হাহাহাহাহা… একটু ধৈর্য্য ধরেন
এটা একেবারেই ঘাটি কথা বলেছেন। আমার তো মনে হয় শুধু যাদের ইন্টারনেটে ওয়েব সাইট আছে, যারা ব্লগিং জানে শুধু তারাই নয় যারা ইন্টারনেট সম্বন্ধে মোটামোটি ভাল জ্ঞান রাখে তারাও কখনও বিজ্ঞাপনে ক্লিক করে না। আমিই নিজেই শেষ কবে কোন বিজ্ঞাপনে ক্লিক করেছি মনে করতে পারলাম না। বিজ্ঞাপনে ক্লিক সাধারনত নবিন এবং প্রথম দিকের ইন্টারনেট ইউজার করে থাকে।
সত্য কথা
এক্কেবারে ঝাক্কাস পোষ্ট।এই বিষয়টা সবসময় অনুধাবন করতাম কিন্তু বলা হয় নাই সেভাবে।আমার মনে হয় কিছুদিন ইন্টারনেট ব্যাবহার করেছে এমন পাঠকরাও ডান বামের নেভিগেশন এরিয়া,একদম উপরের হ্যাডারের দিকের বিজ্ঞাপনগুলো সহজে Ignore করে চলে যায়।আর গুগুলে হিটম্যাপকেও খুব বেশী মেনে চলার প্রয়োজন আছে বলে মনে করি না।যার যার ব্লগের ডিজাইন,কন্টেন প্রভৃতির উপর নির্ভর করবে কোথায় বিজ্ঞাপন বসানো উচিত হবে।তবে বেসিক কিছু বিষয় যেমন একদম নিচের দিকে বিজ্ঞাপন না বসানো,এই সব মাথায় রাখা উচিত।পাঠক যাতে বেশি ক্লিক করে সেই জন্য ব্লন্ডিং একটা বিশাল ব্যাপার।এর সাথে আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করি, তাদের উচিত হবে Widgets গুলোর সর্বোচ্চ ব্যাবহার করা।ভাল ব্লেন্ডিং করে ভাল জায়গায় বিজ্ঞাপন বসালে পাঠক খুব সহজেই বিজ্ঞাপন ক্লিক করতে পারে কেননা সে তা পোষ্টের অংশ বলেই ভাববে।ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
যতই ব্লেন্ডিঙ করেন না কেন জ্ঞানসম্মত পাঠকের কাছ থেকে ক্লিক পাওয়া খুবই কঠিন।