একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?

by জিন্নাত উল হাসান on December 10, 2009 · 43 comments

in ইন্টারনেটে আয়ের কৌশল,ব্লগিং

একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?

আশা করি শিরোনামের সাথে কারও কোনো মতভেদ নেই। হাড়িঁতে চাল সিদ্ধ হয়েছে কিনা তা জানার জন্য সব ভাত টিপে দেখার দরকার নেই। ব্লগের ক্ষেত্রেও এর কোনো বিকল্প নেই। এই পোষ্টে পাঠকের ধরন এবং ব্লগের শিরোনাম লেখার উপর আলোচনা করতে চেষ্টা করব।

জুলাইয়ের ব্লগিংয়ের উপর আড্ডায় যারা অংশগ্রহন করেছিলেন, তাদের নিশ্চয়ই মনে আছে – আমি একটি বিষয় বারবার বলেছিলাম যে ব্লগ লিখবার সময় শিরোনাম লেখার উপর বিশেষ গুরুত্ব প্রদান করবেন। কারণ পাঠক সার্চ ইঞ্জিন হয়ে কিংবা সরাসরি আপনার ব্লগে আসুক না কেন প্রথমেই যে বিষয়টি তার নজর কাড়বে তা হল শিরোনাম। যে দু’সেকেন্ডে শিরোনামটিতে তার নজর থাকবে তা যদি তাকে আকর্ষিত না করে তাহলে আপনি যত খেটেখুটে ব্লগই লিখুন না কেন, আপনি তাকে আপনার ব্লগে আটকে রাখতে পারবেন না।

একটা ভাত টিপলে নাকি হাড়িঁর খবর পাওয়া যায়… কথাটি কি সত্যি?

আর এই বিষয়টি কম জ্ঞান সম্পন্ন ইন্টারনেট ব্যবহারকারিদের ক্ষেত্রে বেশি ঘটে কারন তারা কেবল ওইসব পোষ্টই পড়ে যা তাদের প্রয়োজনকে লক্ষ্য করে লেখা হয়েছে। আমি আড্ডায় স্লো কম্পিউটার দ্রুত করার পোষ্টের উদাহরণ দিয়েছিলাম।

ধরুন আপনি একটি ব্লগ লিখছেন, কি করে স্লো কম্পিউটারকে দ্রুত করা যায় – শিরোনাম দিলেন – ‘Speed Up Your Computer’। কিন্তু যারা এই বিষয়টি খুঁজবে তারা কি এভাবে সার্চ করবে? না তারা কখনই এভাবে সার্চ করবে না। যদি আপনার পাঠক প্রযুক্তি বিশারদ হয়, তাহলে হয়তো সার্চ করবে Free Computer Speed Up Utility। কিন্তু আপনার পাঠক যদি কম্পিউটার বিষয়ে অজ্ঞ হয়, তাহলে সার্চ করবে How I can Speed Up My Slow Computer For Free? দু্টো উদারহরণ দিয়ে দুই শ্রেনীর পাঠকের পার্থক্য সুস্পষ্ট। জ্ঞানী পাঠকেরা কেবল প্রয়োজনীয় keywords দিয়ে সার্চ করে কিন্তু অপেক্ষাকৃত নতুনেরা পুরো বাক্য আকারে কিংবা অধিক keywords ব্যবহার করে সার্চ করে। তাছাড়া সার্চ সবাই নিজের জন্য করে। তাই পাঠক কখনও বাক্যে You লাগিয়ে সার্চ করে না, সার্চ করলে তারা I ব্যবহার করে।

ধরুন দুটো আর্টিকেলই গুগলের প্রথম পাতায় এসেছে, বলুন তো লোকজন কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করবে?

আমার তো ধারনা দ্বিতীয় আর্টিকেলটিতে ক্লিক করবে, কারন গুগলের ফলাফলের পাতায় ফলাফল দেখানোর জন্য সবোর্চ্চ চারটি বাক্য দেখা যায়, আর তারমধ্যে শিরোনামটি সবোর্চ্চ গুরুত্ব বহন করে। তাই শিরোনাম দিয়েই পাঠককে আকর্ষিত করতে হয়। নবীন ব্যবহারকারীকে ওয়েবসাইটে নিয়ে আসতে শিরোনামই যথেষ্ট। অন্যদিকে ঝানু ব্যবহারকারীরা শিরোনাম এবং ওয়েবসাইটের লিংক দুটোই দেখে। স্বনামধন্য ওয়েবসাইট না হলে ভ্রমনই করে না, বিজ্ঞাপনে ক্লিক করা তো দূরের কথা।

আগের পোষ্টে বলেছিলাম, ব্লগিংয়ের শুরুতে নবীন পাঠকদের জন্য লেখা প্রয়োজন। তাতে আত্মবিশ্বাস বাড়ে এবং পাঠকদের মনস্তান্তিক দিকগুলো বোঝা যায়। এবং এই ধরনের পাঠকদের সহজেই নিয়মিত পাঠকে রুপান্তর করা যায়। Dave Taylor এর ওয়েবসাইটের কথাই চিন্তা করেন। তার প্রতিটি পোষ্টের শিরোনামই এক একটি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে তিনি I, My শব্দগুলো ব্যবহার করেছেন। কোনো কোনো প্রশ্ন দেখলে হাসি পায়। একেবারেই সাধারনমানের প্রশ্ন। ৭ বছর ধরে তিনি এই ওয়েবসাইটটিতে কনটেন্ট যোগ করছেন। এতে কি তার ইজ্জত কম হয়েছে? না হয়নি। বরং তিনি খুবই সাধারন মানুষদের পাঠক হিসেবে টার্গেট করতে পেরেছেন। এবং এই ধরনের পাঠকেরাই বিজ্ঞাপনে ক্লিক করে।

তাই ব্লগিংয়ের প্রথম শর্ত হচ্ছে নিজেকে সাধারন পাঠকের কোঠায় নিয়ে আসা এবং তাদের দৃষ্টি থেকে লেখা মানকে বিচার করা। আর এতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ব্লগিংয়ের শিরোনামটি।

কেন জানি বারবার গুছিয়ে লিখতে চেষ্টা করেও লেখাটি অগোছালো হয়ে গেছে। সবার প্রতি অনুরোধ একটু মনোযোগ সহকারে পোষ্টটি পড়বেন, আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই পোষ্টে দিয়েছি। আশা করি তথ্যগুলো অনেক উপকারে আসবে।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 43 comments… read them below or add one }

chapol January 4, 2010 at 12:14 am

রাজিব ভাইকে ধন্যবাদ আমার মনের কথা গুলো বলার জন্য।

Reply

EBRAHIM SHAH December 24, 2009 at 1:47 am

কাজের পোস্ট । অনেক ভাল লাগল।

Reply

shaonbd2020 December 11, 2009 at 10:56 am

ভাই এটা আমার প্রথম মন্তব্য আপনার সাইটে। সুন্দর একটি টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার নামে আমার ব্লহে ফিড বার্নার যুক্ত করতে চাই। কিভাবে করবো একটু হেলপ করবেন । shaonbd2020@yahoo.com

Reply

blues December 11, 2009 at 10:19 am

পোস্টের ব্যপারে মন্তব্য করুমনা। শিক্ষনীয় পোস্ট
আমি ভাতের ব্যাপারে মন্তব্য করমু। চীনে আইসা চাইনিজ অখাদ্য খাইয়া যখন নাভিশ্বাস তখন আমি বহুত খুইজা “ছাও মি ফান”(ফ্রাইড রাইস ) এর রেস্টুরেন্টের এর সন্ধান পাই। কি খুশি যে হইছিলাম ঐদিন। পোস্টের ছবিটা দেইখা ঐদিনের কথা মনে পড়ল। এখন কাঁচা,আধা কাঁচা, গান্ধা সবই খাইতে পারি। অভ্যাস হইয়া গেছে। :)
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 8:21 pm

কিছুক্ষণ আগে দেখলাম আদনান ভাইয়ের ৪০০ মন্তব্য পূর্ণ হয়েছে। ৪০০তম মন্তব্যকারী হিসেবে… স্যরি, চার শতাধিক মন্তব্যকারী আদনান ভাইকে অভিনন্দন।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Monir December 10, 2009 at 8:32 pm

অভিনন্দন চার শতাধিক মন্তব্যকারী আদনান ভাই এবং দুই শতাধিক মন্তব্যকারী পান্থ ভাই ( হাতে তালি দিতে হবে ) ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.

Reply

Adnan December 10, 2009 at 9:12 pm

ধন্যবাদ কিন্তু ভাই ব্লগে মন্তব্যের দিক থেকে আমার অবস্থান ৩ নাম্বারে।কেননা বিহোস ভাই ২টা নামেই সমানে চালায় গেছেন ! এই পর্যন্ত তার মন্তব্যের পরিমান দেখেনঃ

# tintob (220)
# পান্থ বিহোস (203)

অর্থাৎ ৪২৩টা মন্তব্য।আর বিহোস ভাই, তন্ময় ভাইরা করেন Expert Comments যার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি…

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 9:36 pm

দিলেন তো ভাই সব ফাঁস করে… :( আমিও কিন্তু একটা তথ্য জানি… দেবো সবাইকে বলে? আপনি যখন বলেছেন তাই বাধ্য হয়ে আমাকেও বলতে হচ্ছে… মনির ভাই, আদনার আর এডসেন্স ভাই কিন্তু একই ব্যক্তি।
এ পর্যন্ত
আদনান ভাই মন্তব্য করেছেন ৪০৪টি
এডসেন্স ভাই মন্তব্য করেছেন ০০১টি
সর্বমোট ৪০৫টি

:D :D :D

Reply

Adnan December 10, 2009 at 10:11 pm

হা হা ২টি ব্যাপার।প্রথমত আপনার টা ছিল Secret (আসলেই কি তাই?) আর আমারটা ছিল Mistake আর মেইন কথা হল হাসান ভাই Adsense নামের সেই ভুলটা ঠিক করে দিয়েছেন।যাই হোক,হাসান ভাই ও অন্যান্য ব্লগাররা নিশ্চয়ই রাগে ফায়ার হয়ে যাচ্ছেন আমাদের এই খেজেরু অফটপিক আলাপ দেখে।আজ তবে এই পর্যন্তই থাক…

Reply

Monir December 10, 2009 at 11:25 pm

হা হা হা কি মজা দুইটা গোপন ঘটনা আমি জানি ….
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.

Reply

rumma December 11, 2009 at 6:17 pm

তাও ভালো এডসেন্স নামের আদনান ভাইয়ার ঐ নিকে ঐ মাথা ওয়ালা ছবিটা তো নাই নাকি।

Reply

Adnan December 11, 2009 at 8:06 pm

কিভাবে এ্যাভাটার পরিবর্তন করতে হয় তা জানতে চেয়েছিলাম।জানালে খুশি হতাম

Reply

জিন্নাত উল হাসান December 11, 2009 at 8:11 pm

Gravatar.com এ লগইন করুন। যতদূর সম্ভব আপনার wordpress.com এর লগইন আর Gravatar.com এর লগইন একই। তারপর সেখানে ছবি পরিবর্তন করে দিন। আর যদি পাসওয়ার্ড খুঁজে না পান, তাহলে নতুন একাউন্ট তৈরি করুন, ইমেইল এড্রেস যোগ করুন এবং নতুন আভাটার যোগ করে ইমেইলের সাথে এ্যাড করে দিন।

Reply

Adnan December 11, 2009 at 11:26 pm

ধন্যবাদ।আমার সবচেয়ে পছন্দের Celebrity কেই এ্যাভাটার হিসেবে ঠিক করলাম।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Hasan/Ark-Bangladesh (New) =-.

rumma December 15, 2009 at 9:04 am

আদনান ভাইয়া আগেরটা তো এটার চেয়ে ভালো ছিলো হায় হায়।

সাম্য December 10, 2009 at 7:23 pm

অনেক উচুদরের কথা বাত্রা বুঝলাম না ঠিক মত।

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 7:09 pm

হাসান ভাই, প্রথমেই ধন্যবাদ নতুন করা মন্তব্যগুলো আগে আনার জন্য।
লেখাটি সত্যিই গুরুত্বপুর্ণ। আমাদের সাথে দেয়া দুটি আড্ডাতেই আপনি এই ব্যাপারটি একাধিকবার বলেছেন। বিশেষ করে অনুসন্ধানী সবসময় নিজের জন্য খোজে, অন্যজনের জন্য নয়- এই ব্যাপারটিই আমাকে বেশি আন্দোলিত করে। আমি চিন্তা করে দেখলাম, আমি কখনোই ইউ দিয়ে সার্চ করিনি গুগলে। আই অথবা মাইযুক্ত বাক্য বা শব্দ দিয়েই খুজেছি এবং ভবিষ্যতেও খুজবো। সবাইতো তাই করে। আসল ব্যাপার হচ্ছে- লেখাটা লেখার সময় মনে রাখা দরকার, আমি যদি এই বিষয়টি জানতে চাইতাম তাহলে কীভাবে গুগলে সার্চ করতাম? তাহলেই বোধহয় সহজ হয়ে যায়।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Lasik Reviews December 10, 2009 at 4:56 pm

হাসান ভাই ! একেবারে সত্য কথা। ক্লিক কত হবে তা নির্ভর করে পাঠকের উপর। আমার এক পরিচিত- যিনি একবার হেলথের টোপীক খুজতে গিয়ে যত ক্লিক করেছে, সবগুলো এডসেন্সে। আমি তাকে অনেক চেস্টা করেও বুঝাতে পারিনি যে, তা এডস। সত্যি কথা কি পাঠক চিনলেই বাকীটা খালাস।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Los Angeles lasik eye surgery | Los angeles Laser Vision Correction surgeon =-.

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 7:19 pm

হুম, জোস তো। এরকম পাঠক আমাদেরও দরকার…

Reply

Adnan December 10, 2009 at 7:43 pm

না ভাই এমন পাঠক কারোই দরকার নাই।বিপদের কারন হয়ে দারাবে।আমি বরং সম্ভব হলে এমন পাঠকের Ip Banned করে দিতাম।Adsense Account Banned হওয়ার চেয়ে সেটাই ভাল।

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 8:29 pm

হুম, সত্যি তাই। একবার ব্যান খেয়ে এম্নিতেই আতংকে আছি। শুনেছি একবার চেক পেয়ে গেলে নাকি সাধারণত আর কোনো সমস্যা হয় না। এ কথার ভিত্তি কতটুকু আদনান ভাই?
আরেকটা কথা, থিসিস থিমের কোনো টিউটোরিয়াল পেলে একটু লিংক দিয়েন তো ভাই।

Reply

Adnan December 10, 2009 at 9:20 pm

আমিও তাই জানি ভাই।প্রথমবার চেক পাওয়া মানেই তো আপনি গুগলের Trusted Partner হয়ে গেছেন।আর আগে একবার থিসিস থিমের Customization এর টিউটোরিয়াল সম্পর্কৃত লিঙ্কগুলো দিয়েছিলাম আবারো দিচ্ছি।

Thesis Theme Customizations এর উপর সেরা সেরা কিছু Tutorials:
১> http://mattflies.com/tech/100-resources-for-thesis-wordpress-theme-users/
২> http://myblog2day.com/60-thesis-themes-customization-tutorials.php
৩> http://www.ezyblogger.com/2009/07/wordpress-thesis-theme-tutorials-tips-hacks/
4> http://webstudio13.com/2009/10/19/71-best-tutorials-for-thesis-wordpress-theme-users/

আশা করি কাজে আসবে।আর আমি ভাই আবার ব্যাক্তিগত ভাবে থিসিস থিম এ-ক-দ-ম-ই পছন্দ করি না।তবে মাসুদের সাইটের মতো Customization করলে ভিন্ন কথা।

Reply

rajibul December 10, 2009 at 1:01 pm

হাসান ভাই। আমি আপনার কোন এক পোষ্টের মন্তব্য সম্ভবত লিখেছিলাম ”আপনার ব্লগ টা অনেক আপডেড ইউজারদের জন্য। নতুনদের জন্য কিছু করেন না” তখন অবশ্য আমি আপনার শেষ দুটি পোষ্টের ধারনা নিয়ে এ কথা বলেনি। ব্লগিং এর উপর আমার আগ্রহ আপনার ব্লগ পড়েই। তারপর প্রায় বছর খানের হলো আমি এ বিষয়ে আপনার এবং আরো অনেকের ব্লগ, ইন্টারনেট, ঘাটাঘাটি করে শিখতে গিয়ে দেখেছি এটা খুব সহজ কোন ব্যাপার নয় আর যারা সামান্যতম কোডিং না জানে তাদের জন্য তো আরো কঠিন। আর নেটে যারা একেবারেই নবীন তাদের কথা নাই বললাম। একটা উদাহরণ দেই। ওয়েব ট্রাফিক কি? এই বিষয়টি একজন আপডেড ব্লগারদের জন্য উত্তর দেওয়া যতটা সহজ একজন নবীন ব্লগাদের জন্য ততটাই কঠিন। এরকম আরো হাজার শব্দ আছে ব্লগিং এ। আর এ সব না জেনে ব্লগিং করতে যাওয়া আমার কাছে মনে হয় অন্ধের হাতি দেখার মত। সবচেয়ে বড় সমস্যা যে শব্দগুলো ব্লগিং এর ক্ষেত্রে এত বেশি ইউজ হচ্ছে যা দেখলেই বুঝা যায় এটা একেবারেই সাধারন একটি ব্যাপার। আর এই সাধারন ব্যাপারগুলো কারো কাছে জিজ্ঞেস করতে নবীনরা লজ্জা পায় আবার কেউ কেউ যদি লাজ লজ্জা ফেলে জিজ্ঞেস করেও ফেলে সেখানে দেখা যায় অভিজ্ঞরা হয়ত তাদের কাজের চাপে এত গুরুত্বহীন একটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছাবোধ করে না। কেউ কেউ আবার মনে করে এই সামান্য ব্যাপারটা জানে না ব্লগিং শিখতে এসেছে কেউ। আর যারা দিল দরিয়া ধরনের যেমন হাসান ভাই তাদের কাছে এত বেশি প্রশ্ন জমা হয় যে তাদের একার পক্ষ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া একেবারেই অসম্ভব। নবীন হিসেবে আমি এ বিষয়গুলো খুব বেশি ফেস করেছি এবং করছি। আর সাধারনত ব্লগ গুলিতে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া থাকে না। আমি আমার সামান্য জ্ঞানে যতটুকু এরকই দেখেছি। আপনারা অনেক জানেন এ ব্যাপারে আমার চেয়ে আপনাদের মতামত অন্য রকম হতে পারে।

আর একটা প্রশ্ন রইল সবার জন্য

কতটা ইন্টারনেট আপডেড ইউজারদের ব্লগিং এ আসা উচিত কিংবা প্রাথমিক কোন ধারনাগুলো জানার পরই ব্লগিং শুরু করা উচিত?

যদিও এ মন্তব্য এ পোষ্ট এর সাথে বেমানান। শুধু নবীনদের কথা বলা হয়েছে বলে আমি নবীন হিসাবে এ মন্তব্য করার লোভ সামলাতে পারলাম না।

Reply

Adnan December 10, 2009 at 3:59 pm

rajibul ভাই, আপনি খুব সুন্দর করে আপনার মনের কথা ব্যাক্ত করেছেন সে জন্য ধন্যবাদ।তবে আমার কিছু বলার আছে।সাধারন ব্যাপারগুলো নবীনরা জিজ্ঞেস করতে লজ্জা পায়-এই পয়েন্টটা আপনি বলেছেন।এখানেই আমার মূল আপত্তি।নবীন দের জন্য হাসান ভাই, mattcutts, Darren Rowse, Aaron Wall, yaro starak প্রভৃতি ব্যাক্তিদের কাছে সব সময় ধরনা দেওয়ার তো কোন প্রয়োজন-ই দেখি না।আমি নিজে কোডিং কিছুই জানি না।কিন্তু সেই সীমাবদ্ধতা আমি অনেক অনেক ক্ষেত্রেই পূরন করেছি হাজার হাজার ঘন্টা ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমে।আমারদের কোডিং না জানার অক্ষমতার অনেকটাই পূরন করে ভাল ভাল থিম আর প্লাগইনগুলো।আমার মাথায় Idea আসল বলেই আমি ব্লগিং শুরু করে দিলাম এটা ঠিক না।আপনি ২-৪ মাস সময় নিন।বেসিক বিষয়গুলো কিছুটা হলেও জানুন।হাসান ভাই সহ ভাল ভাল ব্লগার দের লেখা পড়ুন,অবশ্যই অবশ্যই Wordpress, Seo, Affiliate Marketing এ বিষয়গুলোর Ebooks, Video Tutorials গুলো সংগ্রহ করুন,দেখুন শিখুন।ব্লগিং লাইনে খুব বেশি জানতেই হবে-Expert রা এমন বলেন না, কিন্তু একদম কিছুই জানলাম না বারবার প্রশ্ন করে গেলাম-এটাও কাঙ্খিত না।

আমি ব্যাক্তিগতভাবে কিছুতে ঠেকে গেলেই গুগলের সাহায্য নেই এবং ৯৯% ক্ষেত্রেই তার সমাধান হয়ে যায় কোন না কোন ভাবে।বাকী ১% এর জন্য হাসান ভাইকে মেইল করি,দঃখ একটাই, কোন পাত্তা মানে উত্তর পাই না…

এছাড়া আমা পিসি ভর্তি ভাল ভাল ভিডিও টিউটোরিয়াল আছে যা সময় পেলে দেখি আর সেগুলো থেকে কয়েকটা মোবাইলে 3gp করে Convert করে রেখেছি যাতে অবসর সময়ে দেখতে পারি।আরেকটা কাজ করেছি তা হল Joel Comm এর Adsense Secret 4 বইটা পুরোটা আর বিভিন্ন বল্গ থেকে বাছাই করা অনেকগুলো লেখা একত্র করে ১৫০ পেইজ এর আরেকটা বই প্রিন্ট আউট করেছি নীলক্ষেত থেকে।আমার জন্য প্রচন্ড Helpful হয়েছে এই লেখাগুলো।কারন কম্পিউটারে পড়ার চেয়ে Hardcopy থাকলে পড়তে সুবিধা বেশী।এই সব কথা বলার মানে হল, নবীন থেকে সাবালক হওয়ার জন্য কি কি করেছি তা শেয়ার করা, নিজের পান্ডিত্য হাসিল নয়, কারন আমি মাত্র আমার Wordpress Sites নিয়ে কাজ শুরু করলাম-আদৌ জানি না সাফল্য আসবে কি না।

আর সবার প্রতি সম্মান রেখেই বলছি-এই ব্লগের অনেক নিয়মিত পাঠক আছেন যারা হয়তো ওয়েব এর দুনিয়ার সাথে খুব বেশি দিন, খুব বেশী ভালভাবে পরিচিত হতে পারেন নি অথচ হাসান ভাইয়ের লেখা পড়ে হাজার টাকা কামাবার সপ্ন দেখছেন।বলা হয় বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, তাই হাসান ভাইয়ের গত পোষ্ট টা অনেকের জন্য চিন্তার খোরাক হওয়া উচিত।আপনি আপনার মেধা, শ্রম,সময় ব্যায় করে ফাটাফাটি ব্লগ বানালেন কিন্তু আপনার ব্লগের ঝানু পাঠক আপনার বিজ্ঞাপনে ক্লিক-ই করে না।ফলে আপনার মাঝে হতাশা চলে আসাই সাভাবিক।তাই, সবার উচিত হবে Online Money Earning বিষয়কে সত্যি সত্যি Seriously নেওয়া।কেননা আপনাকে আপনার পাশের বাসার/আপনার দেশের মাঝে নয় বরং Globally Compete করতে হবে। তাই কিছু কাজ করতে পারেন যেমনঃখাতায় নিজের চিন্তাগুলো লিখে রাখা,নিয়মিত Diary মেনটেইন করা,ভাল ব্লগ পড়া,ভাল টিউটোরিয়াল দেখে নিজের জ্ঞানকে বাড়াতে চেষ্টা করা, প্রভৃতি।

আমার মতো নবীনরা যারা সেরা সেরা Tutorials গুলো সংগ্রহ করতে চান তাদের জন্য সেরা সাইটটার নাম দিচ্ছি।এর চেয়ে ভাল সাইট আর কোথায় পাবেন নাঃ http://www.blackhatworld.com ।তবে কেউ Black Hat Seo এর দিকে ভুলেও নজর দিবেন না।White Hat Seo শিখুন।

ধন্যবাদ।

***এই লেখায় কেউ মনক্ষুন্ন হলে আন্তরিকভাবে দুঃখিত।
আর হাসান ভাই আমার আগের মন্তব্যতে আমার নাম Adnan লিখতে গিয়ে Adsense লিখে ফেলেছি !!! হা হা…। আপনি সেটা ঠিক করে দিলে এটা হবে আমার ৪০০ তম Comments (৩য় সর্বচ্চো) . OWAO… ***
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Video watermarking? =-.

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 7:29 pm

আদনান ভাই, গত কয়েক মাসে বিশেষ করে জুন-জুলাই-আগস্ট এই তিন মাসে হাসান ভাইকে আমি যেরকম জ্বালিয়েছি, এরকম আর কয়েকজন থাকলে হাসান ভাইয়ের অবস্থা তো ত্রাহি মধুসূদন হয়ে যাওয়ার কথা!
তবে আমার ধের্য়্য মাশাল্লা রবার্ট ব্রুসের কাছাকাছি পর্যায়ের। মেইল করে জবাব না পাওয়া পর্যন্ত ২/৩ দিন পর পরই হাসান ভাইকে নক করতে থাকি। হাসান ভাইয়ের সাথে প্রথম আড্ডায় একটু ভযে ভয়েই গেছিলাম। আগে কোনোদিন হাসান ভাইকে দেখিনি, কথাও হয়নি।
তখন আমি হাসান ভাইকে এই ব্লগে আর মেইল করে যে পরিমাণ জ্বালাতন করতাম, নিদেন পক্ষে দুই চাইরটা ঝারি খাওয়া আমার উচিত ছিলো। কিন্তু কী সৌভাগ্য আমার, কোনো ঝারি খেতে হয়নি। পরে অবশ্য বুঝেছিলাম কেন ঝারি খেতে হয়নি। (এখানে জ্ঞানী ইমু হবে)
কারণ, হাসান ভাইকে ঝারি দেওয়ার কেউ নাই তো, তাই হাসান ভাইও কাউকে ঝারি দেয় না…. (এইটা অবশ্য বেশিদিন থাকবো বলে মনে হয় না।) সম্ভবত পরের বার হাসান ভাই দেশে আসলেই ঝারি খেতে হবে। :(
——-
অফট: আদনান ভাই, ঐ দিন আপনারে কল দিছিলাম সন্ধ্যায়। ধরেন নাই কেন? এখন আপনার জরিমানা হইছে। পরেরবার কল দেয়ার আগেই রিসিভ করে ফেলবেন। মনে থাকবে তো? (রাগের ইমু)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Adnan December 10, 2009 at 7:36 pm

ভাই কি বলব দুঃখের কথা।আমার সিটিসেল নাম্বার টা তো আপনাকে দিয়েছি।কোন এক দোকানদার নাকি তার কার্ডের মধ্যে ভুলে আমার নাম্বার ছাপায় ফেলছে এবং শুধু ছাপায়ে খান্ত হয় নাই বরং বিপুল বিক্রমে তা সবার মাঝে বিলি করে পর্যন্ত দিয়েছে।আমার কোন কোন সকাল শুরু হয় ভাগিনা,শালা,মামা এই সব নামে ! সব ঐ শালা দোকানদারের বাচ্চার কারনে।সে কারনে অনেক সময় Unknown নাম্বার রিসিভ করা হয় না।আর দিনের অনেকটা সময় GF এর সাথে বাহিরে থাকি বলে, ফোন আসলে বুঝতেও পারি না। যাই হোক এই বারের মতো জরিমানা মার্জনা করে দেন ভাই,মনে নাই কথায় বলেঃ ক্ষমা মহত্তের লক্ষন…হে হে

Reply

Rajibul Islam December 11, 2009 at 12:24 pm

আদনান ভাই। প্রথমে ধন্যবাদ দেই আমার এত বড় মন্তব্য আপনি পড়ছেন একারনে। আপনি হয়ত আমাকে কিছু বিষয়ে ভুল বুঝতে পারেন। আমি আমার মন্তেব্যর সাথে কিন্তৃ একটি প্রশ্ন সংযোগ করেছিলাম আমার এ প্রশ্নটি আপনি আবার পড়লে হয়ত বুঝতে পারবেন আমি কখনই চাইনি বা নিজে করেনি প্রথম ব্লগ শব্দ শুনে ব্লগিং শুরু করা।আমি আসলে ঐ প্রশ্ন দ্বারা বুঝাতে চেয়েছিলাম ব্লগিং সম্বন্ধে কতটা আপডেড হওয়ায় পর মূল ব্লগিং এ আসা উচিত। আপনি যেমন বলেছেন ২-৪ চার মাস সময় নিক, দেখুক, প্রাথমিক ধারণা নিক আবার সেই ধারণাগুলির জন্য নিজে কিভাবে করেছেন তার একটি ধারণা দিয়েছেন। ঠিক এই বিষয়গুলোই পরিস্কার করতে জানতে। আর আমার কথা যদি বলি স্বীকার করতে দ্বীধা নেই হাসান ভাইয়ের ব্লগ পড়েই আগ্রত তৈরি এবং বিভিন্ন ভাবে শেখার চেষ্টা এসবের বয়স তো প্রায় বছর খানের হয়ে গেলো আজ পযন্ত আমার কোন ব্লগ নেই কারণ আমি নিজেকে এখনও সে পর্যায়ের মনে করতে পারিনা। যে দিন পারবো সেদিন অবশ্যই আপনাদের সাথে যোগ দিব। আমার কোন তাড়াহুড়া নেই কারণ আমার মূল লক্ষ টাকা কামানো নয় মূলত শেখা এবং শেখা। এরপর যদি এ মাধ্যমে থেকে অর্থ উর্পাজন হয় হলো না হলে দুঃখ নেই।

আর যদি আপনার আপত্তি না থাকলে আপনার সংগৃহিত বিষয়গুলো কপি কি আমাকে দেওয়া যাবে?

Reply

জিন্নাত উল হাসান December 11, 2009 at 7:24 pm

উজ্জ্বল ভাই,
ব্লগিং বলেন আর ওয়েবসাইটই বলেন, কোনোটারই শুরু করার কোনো বয়স নেই। আপনাকে কোনো একটা স্থান থেকে শুরু করতে হবে। শুরু করাটাই বড় কথা, কিভাবে শুরু করলেন সেটা বড় নয়। যত দিন যাবে, তত শিখতে পারবেন। তাই শিখার জন্য বসে থাকলে শুরু করতে পারবেন না।

আজই শুরু করেন, দেখবেন এখন যে গতিতে শিখছেন, তখন তারচেয়েও দ্রুতগতিতে শিখতে পারবেন।

বই পড়ে কেউ সাতাঁর শিখতে পারে না, সাতাঁর শিখতে পানিতেই নামতে হয়। পানিকে ভয় পেলে সাতাঁর শেখা হবে না।

শুভ কামনা রইল।

Reply

কবীর December 24, 2009 at 1:04 am

একদম পারফেক্ট কথা, যেমন আমি কিছু না বুঝার আগেই ডট কম কিনে শিথতে ও লিখতে শুরু করেছি।
সব’চে বড় কথা হল শুরু করতে হবে তারপর আস্তে আস্তে শিখে যাব একদিন।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

Adnan December 15, 2009 at 9:35 am

আবার জিগায় !কুছ পরোয়া নেহি…

Reply

Shamim December 10, 2009 at 12:52 pm

কিভাবে পোস্টের শিরোনাম সুন্দর করে লেখা যায় এ নিয়া নেটে অনেক লেখা রয়েছে কিন্তু বেশীরভাগ ই যেনো এক একটা সাহিত্য। হাসান ভাই একটু বলেন না শিরোনামের জন্য আপনি কি টেকটিকস ব্যবহার করেন??

Reply

rumma December 10, 2009 at 12:32 pm

লেখাটা অনেক কাজে দিবে।আমি শিরোনাম লেখার সময় বেশী মাথাই খাটাতাম না।এখন চেস্ঠা করব এ বিষয়টা মাথায় রেখে শিরোনাম লেখার।

Reply

nadim sarker December 10, 2009 at 12:05 pm

ভাই অনেক সুনদর হয়ছে,আমি আর ও শিখলাম।ভাই আমার একটা প্রশণ ছিল এ্যাডসেনসে কি এক্ই রং এ্যাড দিলে-মানে বলগে লেখার রং এ্যাড এর রং একই হলে কোন সমস্যা কিনা জানাবেন ,আমি আমার সাইটে একই রং ব্যবহার করছি-সমস্যা হলে কি এড্যসেনস বনদ করে দিবে নাকি?দয়া করে আমাকে জানাবেন ভাই।জিন্নাত ভাই ব্যসত থাকাতে আমার উত্তর পেতে আমার দেরি হতে পারে।এ বলেগর সকল পাঠকদের প্রতি অনুরোধ জানাচিছ আমার বলগ টা দেখে আমাকে জানাবেন আমার সাইট টি d2k2000.blogspot.com
.-= nadim sarker এর সর্বশেষ পোষ্ট >> Movie =-.

Reply

জাহিদ December 10, 2009 at 11:11 am

এত সুন্দর একটি পোষ্টের জন্য হাসান ভাই কে অনেক ধন্যবাদ। তবে হাসান ভাইকে একটি বিষয় অনুরোধ করবো আমি একটি নতুন ব্লগ লিখতে শুরু করেছি সেটা দেখে সাজেশন দেওয়ার জন্য। আর একটি ব্যপার আমার ব্লগের লেখা খুব ছোট দেখাচ্ছে। কি ভাবে সমাধান করতে পারবো তা জানাবেন। ধন্যবাদ।

Reply

জাহিদ December 10, 2009 at 11:15 am

ব্লগ ঠিকানা http://www.zcwblog.co.cc

Reply

Adnan December 10, 2009 at 8:33 am

ব্লগিং আসলেই কোনো সহজ জিনিস নয়।মাথা খাটিয়ে কাজ করতে হয়।শুধু SEO করে পাঠক পেলেই হবে না, পাঠককে দিয়ে ক্লিক করাতে হবে।

Reply

Adnan December 10, 2009 at 4:04 pm

হাসান ভাই, উপরের মন্তব্যে আমার নামটা ঠিক করে দিন।ভুলে Adsense লিখে ফেলেছি।সেই টপিকটাই মাথায় ঘুরছিল তো তাই হয়তো এই হাস্যকর ভুল হয়েছে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Video watermarking? =-.

Reply

Monir December 10, 2009 at 8:27 pm

মজার ঘটনা ঘটাইছেন … adnan এর বদলে adsense ….হা হা হা….adsense ভাই ….
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.

Reply

পান্থ বিহোস December 10, 2009 at 8:35 pm

আদনান ভাই বোধহয় বড় কোনো চেক পেতে যাচ্ছে এডসেন্স-এর কাছ থেকে…. :D
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> অনলাইন আয় (ইন্টারনেটে আয়ের কৌশল) – পর্ব : ০১ =-.

Reply

Monir December 10, 2009 at 8:49 pm

তাই নামের সাথে ওরোফে এডসেন্স হা হাহা……….
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.

Reply

কবীর December 24, 2009 at 1:11 am

আপনিই আদনান আর আপনিই মনির। জানতে পেরে মজা লাগছে। কারন আপনাদের কমেন্ট পড়ে।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

Monir December 10, 2009 at 8:54 pm

আদনান ভাই আপনার নামে এই লিংকটাতে ভিজিট করা যায় না ….এই লেখা দেখায় Warning: require_once(./includes/vba_global_error.php) [function.require-once]: failed to open stream: No such file or directory in [path]/includes/functions.php(2953) : eval()’d code on line 21
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Resistor calculator. =-.

Reply

Adnan December 10, 2009 at 9:22 pm

জানি না কেন।আমি যখন যেই সাইট/লিঙ্ক সবাইকে জানাতে ইচ্ছে করে তা নামের ওখানে শেয়ার করি।যাই হোক লিঙ্কটা হলঃ
http://www.blackhatworld.com/

ভাই, সাইট একখান।এখন আমার সবচেয়ে প্রিয় সাইট।

Reply

Leave a Comment

Previous post:

Next post: