অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন, তৈরি করা খুবই সোজা !!!

একটি ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, ব্রাউজারের বামপাশে, উপরে কোণায় একটি আইকন দেখতে পাই। এটিকেই বলে ফেভিকন বা FavIcon. হাসান ভাইয়ের এই সাইটটি খুললেই চমৎকার ঝলমলে হাসিমাখা একটি মুখ দেখি। কিংবা কখনো যখন আমাদের সামনে নেট থাকে না কিন্তু হাসান ভাইয়ের এই সাইটটির কথা চিন্তা করি তখন মনের পাতায় ফেভিকনটি ভেসে উঠে।

হাসান ভাইয়ের এই ব্লগের ফেভিকন

আপনি হয়তো একটি ওয়েবসাইট বানিয়েছেন খুব সুন্দর করে। চিন্তা করে দেখুন, সাথে যদি এই আইকনটিও থাকে তাহলে আপনার সাইটটি একটি প্রফেশনাল রূপ ধারণ করে।

ফেভিকন তৈরি করা খুবই সোজা। মাত্র তিনটি ধাপে এই কাজ সম্পন্ন করা যায়।
ক. আপনার আইকন বা লগো নির্ধারণ করা
খ. লোগোটি কনভার্ট করে ফেভিকনে রূপান্তর করা এবং
গ. আপনার ওয়েবসাইটে ফেভিকনটি আপলোড করে সাথে ছোট্ট একটি কোড সেভ রাখা।

ধাপ- ০১

ফেভিকন হিসেবে আপনি যা রাখতে চান তা ঠিক করুন। লেখা কিংবা ইমেজ উভয়ই ফেভিকন হতে পারে। লেখা হলে এটিকে ইমেজে রুপান্তর করে jpeg মোডে সেইভ করুন।

ধাপ- ০২

এখানে ক্লিক করে সাইটটিতে চলুন। এখান থেকে লগোটি কনভার্ট করতে হবে।
ব্রাউজ করে আপনার কম্পিউটার থেকে লগোটি সিলেক্ট করুন তারপর Generate FavIcon.ico বাটনে ক্লিক করুন। অল্প কয়েক মুহূর্তের মধ্যেই ফেভিকন তৈরি হয়ে যাবে।
এই সাইটের মাধ্যমে লগো কনভার্ট করে ফেভিকনে রূপান্তর করা হয়

ফেভিকন তৈরি হয়ে গেলে একটি জিপ ফাইলের মধ্যে একটি .gif, .jpg এবং একটি Read Me ফাইল থাকবে। জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ব্যাস, এই পর্বের কাজ শেষ।

ধাপ- ০৩

জিপ ফাইলটি আনজিপ করুন। এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি এনিমেটেড ফেভিকন ব্যবহার করবেন নাকি নরমাল ফেভিকন ব্যবহার করবেন। ধরে নিলাম আপনি এনিমেটেড ফেভিকন ব্যবহার করবেন। তাহলে এফটিপি দিয়ে এনিমেটেড ফেভিকনটি আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে আপলোড করে দিন।

তারপর আপনার সাইটের এডমিন প্যানেলে ঢুকে Settings > Appearance > Editor – এ ক্লিক করুন। header.php ফাইলটি ওপেন করুন। ঐ ফাইলটির </head> আগে যেকোনো জায়গায় নিচের কোডটুকু লিখে দিন।

<link rel="shortcut icon" href="favicon.ico" />

আর যদি নরমাল ফেভিকন ব্যবহার করতে চান তাহলে নিচের কোডটুকু লিখবেন।
<link rel="icon" type="image/gif" href="animated_favicon1.gif" />

কৃতজ্ঞতা এস.কে তন্ময়
এই ব্যাপারটি আমি আগে জানতাম না। কিছুদিন আগে এই ব্লগের তন্ময়দাকে ফোন করে ব্যাপারটি জানলাম। তন্ময়দার সৌজন্যেই যারা জানেন না তাদেরকে ব্যাপারটি জানালাম।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 93 comments… read them below or add one }

Ratul October 20, 2011 at 3:44 am

আমি 1st টাইম কোনো ব্লগে comments করলাম………

Reply

হামিদ পায়োনিয়ার October 14, 2011 at 1:23 am

ভাইয়া, আমারতো হচ্ছে না। আমার থিমের (sem-reloaded) headr ফাইলে তো এই কোডটিই নাই। কি করব? প্লিজ জানাবেন

Reply

আমিনুল ইসলাম July 27, 2011 at 11:50 am

আমিও জানতাম না যে ওয়েব কোন ওয়েব সাইট থেকে ফেভিকন বানানো যায় :P তবে আমি ফটোশপ দিয়েই চালিয়ে নিয়েছি :)

ধন্যবাদ ভাইয়া।

Reply

খালিদ হাসান December 26, 2010 at 11:12 pm

বিষয়টি আমার দারুন কাজে লাগবে। নতুন ওয়েবসাইট শুরু করতে যাচ্ছি তাই এই সব দিকে একটু নজর দেওয়া উচিত। ধন্যবাদ বিহোস ভাই।

Reply

পান্থ বিহোস December 27, 2010 at 1:06 am

ধন্যবাদ আপনাকেও। এখন দেখুন কতটকু কী কাজে লাগছে।

Reply

সলিউশন ফর অল | নাজমুল হাসান March 29, 2010 at 9:26 pm

আসলেই চমৎকার…………

Reply

পান্থ বিহোস March 30, 2010 at 3:09 am

ধন্যবাদ।

Reply

Shuvo March 15, 2010 at 2:03 pm

ভাইয়া একটি উপকারী পোষ্ট করেছেন। কিন্তু আমি Blogger.com এ যে পারছিনা !
“তাহলে এফটিপি দিয়ে এনিমেটেড ফেভিকনটি আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে আপলোড করে দিন।“
Blogger.com এর জন্য কোথায় আপলোড করব? তারপর বাকি ধাপ গুলো????????
ঊত্তর পেলে ঊপকৃত হব।

Reply

জাহিদ March 15, 2010 at 5:28 pm

আমি এই বিষয়ে একটি পোস্ট লিখেছি প্রকাশের অপেক্ষায় মাত্র। আমার সাইটে দেখা যাবে অতি শিঘ্রই।

Reply

Shuvo (ADNAN) March 16, 2010 at 1:02 pm

opekhay achi

Reply

Rafiur December 16, 2009 at 9:05 am

পান্থ বিহোস ভাইয়া একটি উপকারী পোষ্ট করেছেন।দেখি ট্রাই করে থিক মতো ফেভিকনটি লাগাতে পারি কিনা
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Google SketchUp =-.

Reply

পান্থ বিহোস December 16, 2009 at 10:13 am

সফল হলেন কিনা জানাবেন। সমাধান আমি না পারলেও তন্ময় ভাই, মাসুদ ভাই কিংবা আদনান ভাই তো আছেন-ই…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> How can I add my website in Google? =-.

Reply

EBRAHIM SHAH January 2, 2010 at 2:19 am

ধন্যবাদ আপনাকে।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Descriptions of AC electrical circuits =-.

Reply

Rafiur December 16, 2009 at 9:01 am

আমার বাসাতেও নেট কানেকশন ছিল না আর হাসান ভাইয়ের এই ব্লগ ইংরেজী ব্লগ সহ SEO ফোরামো বন্ধ ছিল।কিছু করার নাই হাসান ভাই তবে এই সমস্যার একটা সমাধান আছে যদিও অনেক খাটা খাটনি করতে হয়।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:32 am

আপনার তো তাহলে ডাবল কষ্ট ছিলো…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> Nice Looking 3 Columns Wordpress Free Themes =-.

Reply

kabir December 16, 2009 at 4:42 am

হাসান ভাই, অতিথি ব্লগারদের জন্য একটা মেনুবার খুলতে পারেন আপনার ব্লগে, তাহলে সহজেই তাদেরকে চেনা যাবে।

যেমনটি আপনি অফ টপিকের উপর করেছেন। ভেবে দেখবেন আশা করি।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

পান্থ বিহোস December 16, 2009 at 10:15 am

অতিথি লেখকদের আলাদা করে চেনার কোনো প্রয়োজন বোধ করছি না আমি। আপনি নিয়মিত যখন এই ব্লগ পড়ছেন, এম্নিতেই জেনে যাবেন কারা কারা লিখছেন এখানে… আবেদন করলে হয়তো আপনিও লিখতে পারবেন…

Reply

kabir December 16, 2009 at 5:09 pm

না আমি বলেছি অন্য কারনে, হাসান ভাই যাদের লেথা নির্বাচিত করবেন তাদের ওয়েব সাইট সম্পকির্ত জ্ঞান সাধারন ব্লগার বা পাঠকের চাইতে বেশি। আমরা যারা কম জানি ও বুঝি তাদেরকে যদি আপনাদের মত নির্বাচিত অতিথি লেথক সাহায্য করতেন তাহলে সবার উপকার হত। আর এজন্যই তাদের লেখা গুলো আলাদা মেনুতে থাকলে আমাদের ভাল লাগত।

এটা আমার অভিমত। বাকিটা হাসান ভাইয়ের ইচ্ছা। আরেকটা কারন এই সাইটে হাসান ভাই এডসেন্স ব্যবহার করেননা।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:35 am

অনলাইন আয় কিংবা ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এই ব্লগের যে কাউকে পাবেন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> Nice Looking 3 Columns Wordpress Free Themes =-.

Reply

kabir December 17, 2009 at 5:15 pm

তাই আশা করি সব সময়।
ধন্যবাদ আপনাকে।

Reply

Adnan December 15, 2009 at 9:00 pm

হাসান ভাই, লেখা কপি রোধ করতে WP-CopyProtect 1.9 প্লাগইন ব্যাবহার করা যেতে পারে।খুব ভাল কাজ দেয়।আর কমেন্টের জন্য Intense Debate প্লাগইন ব্যাবহার করছি।একটু অন্যরকম।

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:33 pm

আদনান ভাই, আপনার সাইটটি নিয়ে লিখুন- কীভাবে সাজিয়েছেন, কীভাবে আপডেট করেছেন ইত্যাদি বিষয়ে। আশা করি অনেকেই উপকৃত হবে।

Reply

Adnan December 15, 2009 at 10:47 pm

হু আমি লিখি আর আপনারা হাসতে হাসতে মারা যান আর কি।ফোনেই তো বলছি কোডিং কিছুই পারি না তাই থিসিস দিয়ে একটা ব্লগে কোন মতে হাত দিছি।শাহজালাল ইউনিভার্সিটির এমদাদ ভাইরে বলছি পারলে একটু সাহায্য করে মাসুদের সাইটের মতো ২ ৩ টা জিনিস যোগ করে দিতে।শালার কোডিং পারি না বলে নিজের ইচ্ছের ধারে কাছেও Layout হয় না।মেজাজ খারাপ হয়ে যায়।সামনে আপনার সাহায্য লাগতে পারে।ইমেইল করে জালাব হয়তো…

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 11:23 pm

আপনার সাইটের লিংক আমাকে মেইল করুন। আগে দেখি…

Reply

পান্থ বিহোস December 16, 2009 at 10:17 am

আদনান ভাই, আপনার মেইল পেয়েছি। আপনাকে আমি সিডি দিচ্ছি, কিন্তু ভাই আজ এবং আগামীকাল একটু ধৈর্য ধরতে হবে। আমি শুক্রবার আপনার হাতে পৌঁছানোর চেষ্টা করছি…

Reply

Adnan December 16, 2009 at 3:29 pm

পান্থ ভাই, সিডি লাগবে কেন? আমি যা চেয়েছি সেটা তো ইমেইলেই পাঠানো যায়।আপনি প্লিজ ইমেইলে জবাব দিন।অগ্রীম ধন্যবাদ।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:36 am

হুম…

Reply

Shakhawat December 15, 2009 at 8:35 pm

আমার দেখা সবচেয়ে ভালো হোস্টিং হচ্ছে- http://www.liquidweb.com

বেশীরভাগ ভারী আর জনপ্রিয় সাইট এখানেই হোস্ট করা হয়।

Reply

পান্থ বিহোস December 16, 2009 at 10:18 am

কিন্তু এখানে যা দাম! মনে হয় না কিনতে পারবো।

Reply

সাখাওয়াত December 16, 2009 at 11:16 am

হ্যাঁ, তবে হাসান ভাইয়ের জন্যে কাজে লাগতে পারে।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:41 am

কী জানি!

Reply

kabir December 15, 2009 at 5:24 pm

যাই হোক অনেক দিন পর আমাদের প্রিয় সাইটের সন্ধান পেলাম। কত বার যে সাইটে ডু মেরেছি, কিন্ত প্রতিবারই নিরাশ হয়েছি।

ভাল ইনফরমেশন, ভবিষ্যতে কাজে দিবে। বুকমার্কে নিলাম। ধন্রবাদ পান্থ বিহোস আপনাকে।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:38 pm

ধন্যবাদ কবির ভাই। কাজ হয়েছে কি-না জানাবেন…

Reply

কবীর December 16, 2009 at 1:34 am

এত কস্ট করে যখন লিথেছন্‌ সবার জন্য, কাজ অবশ্যই হবে। আমি এর আগোও এ বিষয়ে পড়েছি, এখনতো আপনি আরএ পরিষ্কার ধারণা দিলেন। আমার সাইটা একটু ভাল করে দাঁড় করাই, এগুলোতো ডেকোরেটিভ কাজ, করার পর অবশ্যই আপনাকে জানাব। আর না পারলেতো আপনি আছেন।

একটা ইনফরমেশন দিলে খুশি হব, আমার সাইট টা একটু কষ্ট করে ভিজিট করে যদি কিছু কমেন্ট করতেন, আসলে আমার সাইট আমি গোছাতে পারছিনা। আর যদি বলতেন, আমি কি এথনি এডসেন্সের জন্য আবেদন করতে পারি কি না।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:43 am

দেখবো ইনশাল্লাহ…

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 2:03 am

কবীর ভাই, আপনার সাইট দেখলাম। ভালো লেগেছে। চেষ্টা করবো কিছু কমেন্টস করতে। সিম্পল কিন্তু সুন্দর…

Reply

kabir December 17, 2009 at 5:31 pm

অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা পান্থ ভাই, ওয়ার্ডপ্রেস আপগ্রেড ডেসবোর্ডের কোথায় করতে হয়।
আমিতো অপশন খুজেঁ পাচ্ছিনা, যদি একটু বলতেন।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 5:55 pm

ওয়ার্ডপ্রেসে আই মিন আপনার সাইটে লগ ইন করার সাথে সাথে যে পেজটা আসবে সেটাকেই ড্যাশবোর্ড বলে। এই পেজে কিছু ইনফরমেশন থাকে। যেমন, এই সাইটে কতটি পোস্ট আছে, কতটি কমেন্টস আছে, কতটি স্প্যাম কমেন্টস আছে ইত্যাদি। এই ইনফরমেশনগুলোর নিচে থাকে সাইটে কোন থিমটি ব্যবহৃত হচ্ছে এবং এর সাথে কতটি উইডজেট ব্যবহার করছেন তার তথ্য। এর নিচে এক লাইনে লেখা থাকে আপনি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটি ব্যবহার করছেন। ব্যবহৃত ভার্সনটি যদি সর্বশেষ না হয় তাহলে কতটি পোস্ট লিখেছেন এবং কতটি কমেন্টস আছে লেখাগুলোর উপরে একটা লাইন থাকবে সম্ভবত এরকম- Wordpress Another Version available…. Manually Upgrade or Automatic Upgrade.
অটোমেটিক আপগ্রেড করতে গেলে আপনাকে একটি বার্তা দেবে যে আপনার সাইটের তথ্য এবং ডাটাবেজ-এর ব্যাকআপ রাখুন না হলে মুছে যাওয়ার সম্ভাবনা থাকতে আছে।
সাধারণত কোনো সমস্যা হয় না। অটোমেটিক আপগ্রেড করতে নিতে কয়েক মিনিট সময় লাগে (বাংলাদেশের ইন্টারনেট তো!)। :D

Reply

তন্ময় December 15, 2009 at 5:19 pm

ওয়ার্ডপ্রেস এ আইকন ব্যাবহার করতে header.php তে এর মধ্যে <link rel="shortcut icon" href="/images/favicon.ico” /> ব্যাবহার করা ভাল।

Reply

তন্ময় December 15, 2009 at 5:25 pm

কি লিখলাম র কি এলো… এটা দেখুন

.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Comment on .htaccess For Moving An Old Domain to A New Domain. by sktanmoy =-.

Reply

তন্ময় December 15, 2009 at 5:26 pm
শান্ত December 15, 2009 at 6:40 pm

তন্ময় ভায় , কমেন্ট দেখাতে কোনটা ব্যবহার করব ? PHP তে ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> HTML কি ? এর কাজ কি ধরনের ? =-.

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:51 pm

তন্ময় দা, ধন্যবাদ। আরেকটি বিষয় জানলাম। আপনার কাছে আবদার হচ্ছে, ওয়ার্ডপ্রেস-এর থিম তৈরি কিংবা কাস্টমাইজেশন-এর উপর এই ব্লগে লিখুন। প্লিজ…

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:45 am

তন্ময় ভাই, কোনো রিপ্লাই দিলেন না। কিছু একটা আশার কথা শোনান…

Reply

Monir December 15, 2009 at 2:10 pm

পান্থ ভাই একটা দরকারী জিনিস শিখিয়েছেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Kirchhoff’s current law (KCL). =-.

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:56 pm

ধন্যবাদ @মনির ভাই। আপনার সাইটের জন্য একটা তৈরি করে নিন। কাজ হয় কিনা দেখুন…

Reply

Monir December 16, 2009 at 1:59 pm

পান্থ ভাই আমার সাইটে header.php তে খুজে পাচ্ছি না ..আপনাকে মেইল করেছি একটু দেখবেন প্লিজ
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How can I check my keywords popularity? =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 12:48 am

dashboard > appearance > Editor এ গিয়ে ডান পাশে দেখুন আপনার সাইটের সবগুলো পিএইচপি এবং অন্যান্য ফাইলগুলো আছে। সেখানেই হেডার.পিএইচপি পাবেন।

Reply

Monir December 17, 2009 at 1:53 pm

ভাইয়া header.php তো আছে কিন্তু header.php এর ভেতরে নাই ….মেইলে আপনাকে ফাইলটা দিয়েছি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How can I check my keywords popularity? =-.

Reply

Mohit December 15, 2009 at 12:29 pm

এক কথায় জটিল………..

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:59 pm

এক কথায় আপনাকেও ধন্যবাদ…

Reply

শান্ত December 15, 2009 at 12:19 pm

আমি আমার ওয়ার্ডপ্রেসে কমেন্ট করতে পারছিনা । ৪০৩ ইরর দেখায় । কি করব ? প্লিজ দয়া করে বলুন ।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 1:06 am

শান্ত ভাই, আপনার প্রবলেম কি সলভ হয়েছে?

Reply

জাহিদ December 15, 2009 at 12:16 pm

আমি অল্প কিছুদিন হাসান ভাইয়ের ব্লগ ভিজিট করছি। কিন্তু হঠাৎ যখন দেখলাম আমি আর সাইট টি ভিজিট করতে পারছিনা তখন খুব খারাপ লাগলো। হাসান ভাইয়ের মেইল এ্যাড্রেস জানিনা যে মেইল করে খোজ নেব। তো আজ খুব ভাল লাগছে।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> তসলিমা নাসরিনের কবিতা। =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 2:06 am

সবার দু:খের অবসান হয়েছে এই -ই আনন্দ…

Reply

rajibul December 15, 2009 at 10:44 am

হাসান ভাই এই কয়দিন কতটা মিস করেছি বলতে পারবোনা তবে প্রতিদিন গড়ে ৫০ এর অধিক বার চেষ্টা করে দেখেতে চেয়েছি আপনার সাইড টা ওপেন হচ্ছে কিনা।

পান্থ ভাইয়ের জন্য বলছি আপনার সাইড টা বুক মার্ক করে নিলাম এখন থেকে প্রতিদিন দেখবো। আপনার প্রোফাইলে গল্প লিখেন শুনে ভালো লাগল। আপনি কি somewhereinblog/amarblog ব্লগে লিখেন?

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 11:20 am

rajibul ভাই ধন্যবাদ।
সামহোয়্যারইনব্লগে আমাকে পেতে এখানে ক্লিক করুন
আমার ব্লগে আমাকে পেতে এখানে ক্লিক করুন

Reply

rajibul December 15, 2009 at 12:03 pm

পান্থ ভাই। ধন্যবাদ আপনাকে। আমাকে কি একটি Google Wave ইনভাইটেশন দেয়া যায়। যদি শেষ না হয়ে থাকে।

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 12:08 pm

gmail এড্রেস দিন পাঠিয়ে দিচ্ছি…

Reply

rajibul December 15, 2009 at 1:15 pm
kabir December 15, 2009 at 5:13 pm

রাজিবুল ভাই আশা করি পান্থ ভাই আপনাকে ইনভাইটেশন দিয়ে দিয়েছেন। এথন আমাকে কি একটি Google Wave ইনভাইটেশন দিবেন আপনি।
Email: cellculture10@gmail.com
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

rajibul December 16, 2009 at 8:56 am

ভাই আমি এখনও পাই নাই। পাইলে অবশ্যই দেবো?

Reply

পান্থ বিহোস December 16, 2009 at 10:11 am

রাজিবুল ভাই, আপনাকে ইনভাইট পাঠিয়েছি, মেইল চেক করুন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> How can I add my website in Google? =-.

Reply

Adnan December 16, 2009 at 3:32 pm

আপনারা একেকজন এভাবে ইমেইল এ্যাড্রেস প্রকাশ করছেন কেন? একটু ঘুবায় লিখুন নইলে স্পাম মেসেজ পেতে পেতে জিমেইল ভরে যাবে।যেমনঃ
uzzalsad এট জিমেইল.কম

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 1:30 am

একমত আদনান ভাই…

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:31 am

Google Wave -এর একটা ইনভাইটেশন বেশ আগে হাসান ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। একজন ব্যবহারকারী আরও ছয় জনকে ইনভাইট করতে পারে। হাসান ভাই এই ব্লগের যাদেরকে ইনভাইট করেছেন, তাদের বলেছেন অন্তত দুটি ইনভাইট যেনো এই ব্লগের কাউকে দেয়া হয়।
আমি তিনটি ইনভাইট দিতে পারবো। কার কার লাগবে জানান। তবে শর্ত হচ্ছে অন্তত আপনার ছয়টি ইনভাইট থেকে অন্তত দুটি ইনভাইট এই ব্লগের কাউকে দিতে হবে।

Reply

Monir December 15, 2009 at 1:58 pm

আমার কাছে ১২ টি ইনভাইট আছে সবগুলোই দিব। যাদের প্রয়োজন gmail এড্রেস দিন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Kirchhoff’s current law (KCL). =-.

Reply

kabir December 15, 2009 at 5:16 pm

ভাই আমি ১টা চাই। ভাল থাকবেন। Email: cellculture10@gmail.com
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

Monir December 15, 2009 at 9:26 pm

আপনাকে ইনভাইটেশন দিয়েছি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How can I check my keywords popularity? =-.

Reply

kabir December 16, 2009 at 4:44 am

মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আজ একটা Google wave আমন্ত্রন পেলাম, ভালই লাগছে।

এখন আমিও Google wave আমন্ত্রন দিতে পারব।
কারো লাগেল জিমেইল একাউন্ট সহ আওয়াজ দিয়েন।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.

Reply

Monir December 16, 2009 at 2:03 pm

আপনাকেও ধন্যবাদ,
আর যাদের Google wave আমন্ত্রন প্রয়োজন gmail এড্রেস দিন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How can I check my keywords popularity? =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 2:08 am

আমার কাছেও দেয়ার মতো আরও একটা ইনভাইট আছে। কারও লাগলে জানায়েন

Reply

জাহিদ January 11, 2010 at 4:58 pm

ভাই আমাকে একটি দিয়েন।
zahidurrahman70 এট জিমেইল ডট কম

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:20 am

কী যে কষ্টে ছিলাম এই কয়দিন ! অনলাইনেই অনিয়মিত হয়ে পড়েছিলাম এই সাইটটি না পেয়ে। বড়প্রেম শুধু কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। এই সাইটটি বোধহয় আমাদেরকে এই কথাই মনে করিয়ে দিলো।
প্রতিবার অনলাইনে বসার পরই খুব ভয়ে ভয়ে সাইটটি ওপেন করি, যখন দেখি আসছে না, খুব্‌ই কষ্ট লাগে। আজও এক রকম ভয়ে ভয়েই ওপেন করলাম। কী যে শান্তি পেলাম ! আহ !! ভাষায় প্রকাশ করার মতো নয়…

Reply

rumma December 15, 2009 at 8:58 am

পান্থ ভাইয়া ভালো হইছে পোস্ট। দেখি কতদিনে ফেভিকন লাগাতে পারি।

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:24 am

আপনার সাইটের কনটেন্ট আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনে আরেকটু বৈচিত্র্য আনুন… আরও ভালো লাগবে…

Reply

শান্ত December 15, 2009 at 8:25 pm

আসল লেখক আপনার সাইটের URL দিন । আপনার নামে ক্লিক করলে যাচ্ছে না । ভুল লিংক দেওয়া
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> ফ্রি আনলিমিটেড হোস্টিং করুন =-.

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 11:01 pm

শান্ত ভাই, লিংক হচ্ছে- http://rumma.pr4w.com
www বাদ দিয়ে লিখলেই হয়…

Reply

শান্ত December 15, 2009 at 8:34 am

হাসান ভায় , আমি ওয়ার্ডপ্রেস ডট কমে একটা ব্লগ খুলেছি । ওটার থিম আপলোড করব কিভাবে ?

Reply

জিন্নাত উল হাসান December 15, 2009 at 8:52 am

ওয়ার্ডপ্রেস ডট কমে নিজের থীম আপলোড করা যায় না, ওখানে যেগুলো থীম আছে – সেগুলোই ব্যবহার করতে হবে।

Reply

শান্ত December 15, 2009 at 8:27 pm

ভায় আমি কি সেগুলোর কিছু পরিবর্তন করতে পারব ? কোন জায়গা থেকে করব ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> ফ্রি আনলিমিটেড হোস্টিং করুন =-.

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 11:15 pm

শান্ত ভাই, ওয়ার্ডপ্রেস ডট কমের ড্যাশবোর্ডের Appearance থেকে themes- এ ক্লিক করুন। যে পেজটি আসবে সেখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, সার্চ করে খোঁজে আপনার পছন্দমতো থিম বাছাই করতে পারেন। যেটা পছন্দ হবে সেটা একটিভ করে নিন। প্রয়োজনে আগে প্রিভিউ দেখে নিতে পারেন। হলো কি-না জানাবেন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট: নিজের ওয়েবসাইট বা ব্লগসাইটটি ফ্রিতে সেটাপ করে নিন =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 2:12 am

শান্ত ভাই, চেঞ্জ কি করতে পেরেছেন? জানালেন না তো!

Reply

শান্ত December 15, 2009 at 8:30 am

ভায় পুরা পোস্ট পড়লাম না । তবে একটা কাজ করেন শুধু favicon নামে একটা ফাইল তৈরি করুন । তারপর ওটার .ico শেষে দিন যেখানে .gif অথবা অন্য কিছু থাকে । তারপর সেটা আপনার সার্ভারে আপলোড করুন । তাহলে হয়ে যাবে আপনার সাইটের সবপেজের জন্য এই আইকন । favicon.ico এটা শুধু মাত্র আইকন এর জন্যই তৈরি । এই নিয়মটাতে করলে প্রতি পেজে কোড গুলো লেখার কোন দরকার নেই ।

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 10:26 am

আপনার পদ্ধতি অবলম্বন করে পারলাম না। কেউ পারলে জানাবেন প্লিজ…

Reply

শান্ত December 15, 2009 at 10:49 am

ভায় এটা ওয়ার্ডপ্রেসে হবে না । কিন্তু অন্য যে সার্ভার favicon.ico সার্পোট করে তাতে কাজ হবে । যেমন http://disitalman.50webs.com

Reply

পান্থ বিহোস December 15, 2009 at 11:17 am

তাই? ধন্যবাদ।
চেষ্টা করে দেখবো আমার অন্য কোনো সাইটে। তবে পোস্টে যে পদ্ধতির কথা লেখা হয়েছে তা যেকোনো সার্ভার বা প্লাটফরমে কাজ করবে।

Reply

শান্ত December 15, 2009 at 11:32 am

ধন্যবাদ ভাই ।

Reply

শান্ত December 15, 2009 at 12:48 pm

পান্থ ভায় কমেন্ট এর জন্য ধন্যবাদ । কিন্তু রিপ্লে দিতে পারছি না । কি করব ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> HTML কি ? এর কাজ কি ধরনের ? =-.

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 1:43 am

শান্ত ভাই, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? নাকি এখনো ঝুলে আছেন? আপনি প্রাথমিক সেটিংসগুলো ভালো করে করেছেন তো? আবার চেক করে নিন…

Reply

Adnan December 15, 2009 at 7:44 am

কাজের পোষ্ট।আর হাসান ভাই, Bluehost কেমন? অনেকেই সেটা Recommend করে।আর ভাইয়া, একদম সরাসরি এখানে না হোক অন্তত মেইলের Reply তে যদি জানাতেন মূল ব্যাপারটা কি তাহলে ভাল হোত।এই কয়দিন যে কি দুঃশ্চিন্তায় কেটেছে…

Reply

জিন্নাত উল হাসান December 15, 2009 at 7:54 am

আমি নিজেই কি যে দু:শ্চিন্তার মধ্যে ছিলাম, বলে বুঝাতে পারবো না। আমি হোস্টগাটরে আমার সব ওয়েবসাইট সরিয়ে নেব। কিন্তু কোনো ওয়েবসাইট কোথায় ইনস্টল আছে, তা খুঁজে বের করার ভয়েই সরিয়ে নিতে বিলম্ব হচ্ছে।

Reply

পান্থ বিহোস December 17, 2009 at 1:46 am

হাসান ভাই, আমার বিশ্বাস ছিলো গোড্যাডি একটা ভালো মানের হোস্টসেবাদাতা প্রতিস্ঠান…

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: