জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যাতে অপেক্ষা করা ছাড়া কিছু করার থাকে না। তেমনই গত শুক্রবার হোস্টিং প্রোভাইডার বিনা নোটিসে আমার প্রধান হোস্টিং একাউন্টটি বন্ধ করে দেয়। যখন কাষ্টমার সার্ভিসে যোগাযোগ করলাম, তখন তারা জানালো তারা ঘটনাটি কিছুই জানে না। উব্ধতন কর্তাদের হস্তক্ষেপ ছাড়া তাদের কিছুই করার নেই।
এদিকে শুক্রবারের অফিস শেষে ইতিমধ্যেই সপ্তাহান্তের ছুটিতে সবাই বাড়ি চলে গেছে। তাই সোমবারের অফিস খোলার আগে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
কেন বন্ধ করেছিল?
আমার একটি ওয়েবসাইটের কনটেন্ট নিয়ে তাদের কাছে কোনো এক পাবলিশার আপত্তি জানিয়েছিল। তারা সেটা যাচাই বাছাই না করেই আমার অভিযুক্ত ওয়েবসাইটের সাথে সাথে পুরো হোস্টিং একাউন্টই (আমার প্রায় ৯০% ওয়েবসাইট) নিস্ক্রিয় করে দিয়েছে। সাথে সাথে আমার ব্লগিং জীবন যেন তিনদিনের জন্য থেমে গেল। একেই বলে কাষ্টমার সার্ভিস!
আমেরিকা যুক্তরাজ্যের চেয়ে ৬ ঘন্টা আর বাংলাদেশের চেয়ে ১৩ ঘন্টা পিছিয়ে। সোমবার তাদের দিন শুরু হতে হতে এখানে দুপুর হয়ে গেল। অত:পর সোমবার তাদেরকে প্রমাণ প্রদর্শনপূর্বক অবশেষে রাত সাড়ে নটার দিকে আমার সাইটগুলো সচল হল।
এই তিনদিন অনেকেই আমাকে ফোন করেছেন, ইমেইল করেছেন, ফেসবুকে ম্যাসেজ দিয়ে কারন জানতে চেয়েছেন। আমি এতটাই শোকাভূত ছিলাম যে কারো সাথে কথা বলার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলাম। কেউ আমার ব্যবহার দু:খ পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খিত।
আশা করব ভবিষ্যতেও সুখে দু:খে আপনাদেরকে আমার পাশে পাব।
পোষ্টটিতে মন্তব্য বন্ধ করে দিলাম, কারন আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। এবং যত দ্রুত সম্ভব আমি Godaddy থেকে আমার ওয়েবসাইট সরিয়ে নেব।
সবাইকে ধন্যবাদ।
Comments on this entry are closed.