আজকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে মানুষের দল নেমেছে। যেন মেলা বসেছে। রংবেরংয়ের জামা পড়ে শহীদের স্মৃতিতে ফুল দিয়ে সম্মান করতে ছুটছে সবাই। গত এক মাসে হর্তাকর্তাদের চোখে ঘুম ছিল না, প্রতিদিন দেড়শত শ্রমিক স্মৃতিসৌধ ধুয়ে মুছে জমকালো করেছে, আমাদের নেতারা আসবেন, ফুলের মালা চড়াবেন, এক মিনিট নিরবতা পালন করবেন, হয়তো বার কয়েক তোপধ্বনি হবে!
এতসব আয়োজন যেসব শহীদদের জন্য, তোপের আওয়াজে তাদের ঘুম ভাঙ্গিয়ে দেখিয়ে দিতে হবে আমরা তাদের মনে রেখেছি।
হায়রে বিজয় দিবস!
যারা এই দেশের জন্য প্রাণ দিল আমাদের একটি সুন্দর দেশ উপহার দিতে, আর তাদেরই উত্তরসূরিরা চায়ের দোকানে পানি টেনে জীবিকা নির্বাহ করে, তখন মনে হয় পাকিস্তানই ভাল ছিল।
অন্তত ভিনদেশের লোকে রক্ত চুষে খায়!
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- Tamara Walker, একটি মাইকেল জ্যাকসন ব্লগ এবং ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস
- [অতিথি পোষ্ট] Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের
- কিভাবে ওয়ার্ডপ্রেসে থীম (Semiologic Legacy) আপলোড এবং চাহিদা অনুযায়ী পরিবর্তন করবেন [ভিডিও ব্লগ]
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- লক্ষ করুন ~ ব্লগ বিষয়ক কয়েকটি আপডেট
- [অতিথি পোষ্ট] ব্লগার হাসান ভাইয়ের আড্ডায় যা কিছু জানলাম…
- ফ্রিতে ব্লগ র্পযালোচনা … আপনার ব্লগ জমা দিন
{ 48 comments… read them below or add one }
আসলেই দুঃখজনক ব্যাপার।
ঢামাকা ? সেটা আবার কি ? মজার বিষয় দেখি তাহলে !!
ঠিকই তো হাসান ভাই । একটা অফটপিক ও করতে পারেন ।
হাসান ভাই, নতুন কোনো লেখা নাই দুদিন ধরে। ব্যাপার কী? অফ টপিক কি আসবে না?
ধামাকা আসিতেছে… ১০ মিনিট অপেক্ষা করেন।
ঠিকই তো হাসান ভাই । একটা অফটপিক ও করতে পারেন ।
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> iframe এর জাদু দেখুন =-.
অনেক বার ভেবেছি- বিজয় দিবসের উপর একটা কিছু লিখবো…এক বেশি আবেগাপ্লুত হই যে আর লিখতে পারি না।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> ফটোশপে গোল্ডেন টেক্সট =-.
বিরাট লজ্জা জনক ঘটনা।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.
suvessha apnake. ami akebarei notun. kisui bujha uthte parsina. ki likbo ki korbo. aj bijoy diboser apnar post pore o mantobbo pore mone holo akhane amaro kisu bolar ase.
UNO Abdur Rahman der biruddha amader ovijog. Abdur Rahman ami apni amra sobai. aije (kothay boro kaje no.) ami apni ki amader char pasta ghure kokhono dekhasi ke ase osohay. tar jonno ki kovu agea jai? ora ko ak jo amra onek. amader kortobber arale ora haria jabe jodi amra ta kori. juddo proyojon korbe ke? toiri korun nijaka suru korun apni. juddho suru hoe jabe apnar ojante.
dhonnobad sobaike.
কি আর করা, নিজের অবস্হান থেকেই প্রতিবাদ করতে হবে।
বাংলায় লেখার চেষ্টা করুন আর এই ব্লগের সাথে থাকুন।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
আমাদের আবার একটি মুক্তিযুদ্ধ দরকার। আমাদের আবার একটা রক্তলাল যুদ্ধ দরকার যাতে বিতাড়িত হবে বর্তমান কালের So Called অসুরেরা। আমি, বাঙালীরা এখনো ………আশায় আশায় বুক বেধেঁ রাখি।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Soap for textile pre-treatment process during scouring =-.
ভাই মনের মত কথা বলেছেন ।
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> HTML ট্যাগ ও ডকুমেন্ট কি ? =-.
সবাইকে বিজয়দিবসের শুভেচ্ছা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি গতকাল তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থে যুদ্ধে গিয়েছিলেন সেই সঞ্জিবনী চেতনা কি পরবর্তী প্রজন্ম মানে আমাদের মাঝে রেখে যেতে পেরেছেন? তখনে বাবা বললেন যে ”কি করে হবে? সে সঙ্ক্রান্ত উপযুক্ত প্রচার প্রচারণা থাকতে হবেত! বিশেষ সরকার আসলে কিছু প্রচার যাও হয় অন্যপক্ষ আসলে ত তাও হয়না। এমনকি বাচ্চাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত এই চেতনার ব্যপ্তি খুবই সীমিত।”
মানুষের জানার সুযোগ কোথায়? আমি দেখেছি আমার বন্ধুদের মাঝে এই চেতনার কত অভাব। মানুষকে ভুল ইতিহাস শিখিয়ে আসা নিজরে উৎপত্তি সম্পর্কে উদাসীন এজাতির ভবিষ্যৎ কি? আজ তবু্ও মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, ১০-২০ বছর পরে যখন একজনও থাকবেন না, তখনকি খুব বেশি মানুষ পাওয়া যাবে? আশা করি যাবে।
আরেকটা বিষয় আজ না বলে পারছিনা। আমি জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু জন্ম আমার মুসলমানদের মাঝে তাই আজীবন তাদের আমি নিজের বলে জেনেছি। এটা বলে রেখেই বলছি আমাদের বাংলাদেশীদের পাকিস্থান আর ভারত প্রীতি দেখে আমি শংকিত। সত্যিই!! আমি মনে করি পাকিস্থান আমাদের অতীত খয়েছে আর ভারত খাচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। ভারতের টিভি চ্যানেলগুলোর অবাধ প্রচার যে আমাদের তরুন সমাজের সঙ্কৃতি, আমাদের মিডিয়াতে কতটা প্রভাব বিস্তার করছে তা সবাই জানে। যদিও আমিও দেধি
হাসান ভাই অফটপিক ছাড়েন প্লিজ, কথা আছে।
হাসান ভায় অফপিক ছারেন । আমারো একই কথা ।
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> HTML ট্যাগ ও ডকুমেন্ট কি ? =-.
অফ টপিক ছাড়েন হাসান ভাই। নইলে একটা ফালতু পোস্ট দেন। ফালতু পোস্টের মিস করছি। ফালতু পোস্টগুলো খুব ভালো লাগে…
হাসান ভায় পোষ্ট টা করার জন্য ধন্যবাদ ।
আমরা যারা প্রবাসে আছি তারা সবাই মিলে কি কিছু করতে পারি ওদের জন্য?
হাসান ভাইকে, ধন্যবাদ এই সংবাদটা ব্লগে দিবার জন্য।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
প্রথম আলোর সংবাদা পড়ে মনটা খারাপ হয়ে গেল। এই আমাদের দেশ।
একজন বীরশ্রেষ্ঠের ছেলের চায়ের দোকানে পানি টানার নিউজ কাভারেজ পেতে এত বছর দেরি,
সরকার তাহলে কি করল। কিভাবে যে দেশ আগাচ্ছে আল্লাই জানেন।
ছিঃ বাংলাদেশ! (বলতে বাধ্য হচ্ছি)।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
ভাই আপনি , আমি দুঃখিত হল কাজ হবে না । যারা দুঃখিত হলে কাজ হবে তারা তো স্বাধীনতা নিয়ে ব্যস্ত । দেখেন টিভির দিকে তাকিয়ে কত সাজে সেজেছে । এটাই কি তাদের কাজ ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> =-.
কি আর করা, নিজের অবস্হান থেকেই প্রতিবাদ করতে হবে।
একদিন ঠিকই সভ্য হব তবে কবে যে হব…..তার অপেক্ষায় আছি।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
ছি বাংলাদেশ না, ছি আমাদের সব মানুষদের…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Comment on 8 Tips To Speed Up Your WordPress Website. by admin =-.
আমি একমত
বাস্তব সত্যতো মানতেই হবে, একই দেশে বাস করে কোটি পতি আর ফকির।
দেশটা দুর্নিতীতে ছেয়ে গেছে, আগে দুর্নিতী সহনীয় পর্যায়ে আনতে হবে, তা না হলে বিজয়ের আনন্দ শুধু টেলিভিশন স্কিনেই আর গুটি কয়েক লোকের মাঝেই থেমে থাকবে। পরিবর্তন চাই দেশের, আর দেশের মানুষের। রাজনিতীক হানাহানি বন্ধ করতে হবে, সকলেরই দেশের জন্য কাজ করতে হবে। দেশকে ভালবাসতে হবে।
আর যারা প্রবাসী তাদের সকলেরই যে দেশের প্রতি টান আছে (নাড়ীর টান থাকবেই), তাতো রেমিটেন্স প্রবাহ দেখলেই বুঝা যায়।
.-= kabir এর সর্বশেষ পোষ্ট >> Google Released “Universal Search Features” and “Google Quick Scroll” =-.
সব কিছুর পরেও আমি আমার এই দেশকে আর এই দেশের বোকা শোকা সাধারন মানুষগুলো কে প্রচন্ড ভালবাসি।অনেক সময় অনেক ক্ষোভ হয়,কষ্ট হয়…কিন্তু দিন শেষে মনে হয়-বেশ তো,ভালই আছি।এত মায়া,এত আনন্দ আর কই পাব।
শুভ জন্মদিন প্রিয় বাংলাদেশ…ভালবাসি তোমায়…বাসব সারাটি জীবন…
ভায় আমি একদম একমত ।
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> বীরশ্রেষ্ঠের ছেলে চা এর দোকানে পানি টানে =-.
১৬ই ডিসেম্বর জন্মদিন হলে ২৬শে মার্চ কি? যে দিন বাংলাদেশ স্বাধীন হয় সেদিন তো জন্মদিন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Comment on 8 Tips To Speed Up Your WordPress Website. by admin =-.
আমার বিবেচনায় তো ১৬ ডিসেম্বরই বাংলাদেশের জন্মদিন।২৬ শে মার্চ কেন হবে মাথায় আসল না।১০ মাস ১০ দিন পর যে দিন বাচ্চার জন্ম হয় তাকেই তো জন্মদিন বলে…
আজ সকালে আমি বেশ কিছু পত্রিকায় সংবাদ দেখলাম। তার মধ্যে প্রথম আলোর “বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে” এই লেখাটি আমাকে বেশি মর্মাহত করেছে ইতি মধ্যে আমি ও এ বিষয় একটি পোস্ট দিয়েছি। এখন দেখি হাসান ভাইকে ও সেই একই লেখা মন কেড়েছে। সত্যিই এটা আমাদের জন্য লজ্জার, ঘৃনার। আমি আর কিছুই লিখতে চাচ্ছিনা।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> বিজয় দিবসে আমার ব্লগ পোস্ট? =-.
আমিও লিখলাম । এটা কি আমাদের গৌরব বাড়ায় ? বাংলাদেশের রাজনীতি কি অচল ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> বীরশ্রেষ্ঠের ছেলে চা এর দোকানে পানি টানে =-.
আমরা আসলে শুধুমাত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিতেছি… কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের বিরুদ্ধে জিততে পারিনি। তারা এখন দেশ শোষন করছে……
.-= ইমতিয়াজ এর সর্বশেষ পোষ্ট >> আপনার Usb Flash Drive এর জন্য ১০টি দারুন পোর্টেবল এপ্লিকেশন =-.
কেন ভাই শুধু তাদের দোষ দেন? আমরাই বা কি করছি?দেশের শিক্ষিত মেধাবী জনগনের কেউ তো রাজনীতিতে আসতে চান না।তাহলে রাজনীতির গুনগতমান কিভাবে পরিবর্তন হবে?
ঠিকই বলেছেন । ভয় আছে যে রাজনীতিতে গেলে মারা যাবে । আমারো আছে ……
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> বীরশ্রেষ্ঠের ছেলে চা এর দোকানে পানি টানে =-.
বাংলার জয় হোক । খারাপ লোক মারা যাক ভাল লোক দির্ঘজীবি হোক ।
প্রতি ব্যক্তি যদি যে যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করত তাহলে আমাদের দেশে এই আহাজারি থাকত না। দেশে কি বিদেশে সব খানে বসেই দেশের জন্য কাজ করা যায়। বিদেশে চলে গেলে কি দেশের জন্য কাজ করা যায় ন? বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস রেমিটেন্স। সুতরাং যারা বিদেশে আছে তারা আসলে দেশের জনই কাজ করছে।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> How to upgrade Ubuntu in command line =-.
যদিও হাসান ভাইয়ের আয় সম্পর্কে জানি না (!) তবে দেশে বসেই (তাও ঢাকায় নয় সিলেটে) আমাদের জাকারিয়া ভাই মনে হয় তার দিগুন/তারো বেশী আয় করেন শুধু মাত্র ফ্রীল্যান্সিং করে এবং মূলত তার হাত ধরেই (বিশেষ করে কম্পিউটার জগতের অসাধারন লেখাগুলো্র কারনে) এ দেশে এখন ফ্রীল্যান্সিং এর এতো জোয়ার,তরুনদের চোখে এত স্বপ্ন।অন্যদিকে হাসান ভাই তার প্রবাস জীবনের শত ব্যাস্ততার মাঝে আমাদের জন্য এই ধরনের একটা Platform তৈরী করে দিয়েছেন কোন ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে।তাই ঠিকই বলেছেন জায়গা কোন বিষয় নয়।কাজটাই আসল।জাকারিয়া ভাই আর হাসান ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা আর ভালবাসা।
আমি মনে করি, পড়ালেখা শেষ করে তরুণ-যুবকদের দেশে ফিরে আসা প্রয়োজন। দেশ তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে না এ কথার দোহাই না দিয়ে নিজেই চেষ্টা করুক। সম্ভব না হলে, অন্তত বিদেশেই স্থায়ী হবো- এই মানসিকতা ত্যাগ করা উচিত। দেশে ফিরে আসতেই হবে- এই লক্ষ্যে কাজ করা উচিত বিদেশে।
প্রবাসী শ্রমিকরা আমাদের সম্পদ। কিন্তু যারা শ্রমিক নয়, তারা অবশ্যই দোষ করেছে। কেন, আপনার মতো জানেন এমন বাঙালী কি বিদেশে কম আছে? য়ুরুপ, আমেরিকায়তো অনেক অনেক আছে। কিন্তু কেন তারা আপনার মতো এগিয়ে আসছে না?
এই আমি, এক সময় অনলাইন বলতে চ্যাটিং আর এই রিলেটেড কিছুই বুঝতাম। আর এখন?
এই ব্লগেরই ছেলে মাসুদ, আগে ভয়ে ভয়ে অনলাইনে বসতো। আর এখন? আমি নিশ্চয় করে বলতে পারি, তার বাবা তাকে নিয়ে গর্ব করেন।
আর আর যারা আছে? আপনি, হ্যাঁ হাসান ভাই, আপনি কি আমার, আমাদের চিন্তা-চেতনাগুলোর মোড় ফেরান নি?
আপনার মতো কি আর ৪৯ জন এগিয়ে আসতে পারেন না? একটা বিপ্লব করা কি খুব কঠিন কাজ? খুব অসম্ভব? আমার তো মনে হয় না। শুধু ইচ্ছা, ইচ্ছাটাই প্রধান। কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম একটা পত্রিকায়। লেখাটার মূল বিষয় ছিলো এরকম- আমরা আমাদের পূর্বসুরীদের নিয়ে গর্ব করি, তাঁরা আমাদের জন্য দেশ স্বাধীন করে রেখে গেছেন, আমাদের চেতনা তাঁরা। কিন্তু যারা আমাদের পরবর্তী জেনারেশন, তারা কি আমাদেরকে নিয়ে গর্ব করবে, এমন কিছু কি আমরা করতে পেরেছি?
পান্থ ভাই, কে কোথায় বাস করে সেটা বড় নয় কথা নয় মূল কথা দেশের প্রতি তার কমিটমেন্ট কতটুকু। আমরা নিজেরা সবাই মিলে যদি ভাবি আজ সারাদিনে একটি এমন কাজ করব যা দেশের এবং দশের কাজে লাগবে। আমরা কি সেটা করি? অথচ দেখুন রাস্তা ঘাটে, বাসে যেখানেই যাবেন দেখবেন মানুষের নীতি কথায় শেষ নেই অথচ সারাদিন তারা ঘুষ নিয়েছে, দূনীতি করেছে, কিভাবে দেশ ও দশের ক্ষতি করে নিজের স্বার্থসিদ্ধী বাগানো যায় সেই চেষ্টা করেছে। এদের যদি নীতিগত পরিবর্তন না হয় তবে আপনি যতই বিপ্লব করুন না কেন আমরা মনে হয়না কোন কাজে আসবে।
আমার ব্লগে আপনার গল্প পরলাম ভালো লাগল।
পান্থ ভায় আমিও একমত না । কারন দেশ তাদের যথাযগ্য কাজ দিচ্ছে না , সেই কারনে সে বাইরে থাকতেই পারে । তবে প্রধান কথা হল দেশের প্রতি আকর্ষিত হতে হবে । তাতে তার দেশের প্রতি সম্মান বাড়বে । সে দেশকে পৃথিবীর বুকে দাড় করাবে । এটাই বড় পাওয়া ।
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> PHP ও HTML এর মধ্যে পার্থক্য কি ? =-.
প্রবাসী ভাইরা,বিদেশে থেকে কত কষ্ট করে টাকা আয় করেন, দেশে পাঠান-তাদের জন্য হাজার সালাম আর শ্রদ্ধা।কখনই চাই না তারা দেশে ফিরে আসুক।চাই শুধু দেশের প্রতি ভালবাসা বজায় রাখুন,নিজেদের পরবর্তী প্রজন্মকে নিজের শেকড় সম্পর্কে জানান।দেশের ভেতরে কোটি কোটি লোক আছে,তাদের উচিত তাদের দায়িত্ত্ব পালন করা।আমার ধারনা হাসান ভাই দেশে থাকলে এত কিছু করতে পারতেন না।কি হোত হয়তো ৪০-৭০ হাজার টাকা বেতনের কিছু চাকুরী করতেন।খুব বেশি কি দেশের কিছু হোত।ঠিক সেই পরিমান টাকাই তো এখন তিনি দেশে পাঠাচ্ছেন।আর দেশে বসে মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কাজ করা আর বিদেশে গিয়ে সেই দেশে শ্রম বিক্রী করা আমার কাছে একই কথা।কয়েক কোটি দেশী মানুষ যেখানে কিছুই করতে পারছে না সেখানে কয়েক লাখ প্রবাসীর দেশে ফিরে আসা কোন মতেই সমর্থনযোগ্য নয়-অন্তত আমার চোখে…
বিজয় তুমি কার? তোমাকে আনতে এক সময়ে যে মায়ের, যে বাবার, যে ভাইয়ের, যে বোনের, সে স্ত্রীর, যে সন্তানের বুক কেঁদেছিলো স্বজন হারায় তার? নাকি যারা আজ ক্ষমতার দম্ভে সবার আগে তোমার বেদীতে ফুল দেয় তার?
দারুন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Comment on 8 Tips To Speed Up Your WordPress Website. by admin =-.
ভাইয়া এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
ধন্যবাদ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Comment on 8 Tips To Speed Up Your WordPress Website. by admin =-.
এ যে কতো বড় অপমান আর কষ্টের ব্যাপার তা যে আমরা কবে বুঝতে পারবো? কবে যে দেশে আর একটা বিপ্লব হবে? কবে? কবে আর কোনো যুবক, তরুণ দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমাতে চাইবে না? কবে এ দেশের তরুণরা বুক চিতিয়ে দাঁড়াবে? কবে? কবে? হবে তো? হবে কি?
প্রবাসীরা কি দোষ করল?
লজ্জা আর অপমান – সবারই, যেখানে থাকি দেশে কিংবা বিদেশে!
প্রবাস মানেই ডলার,নারী,গাড়ি,মদ,জুয়া না।এর সাথে মিশে থাকে অনেক অনেক অনেক বেশি দীর্ঘশ্বাষ,চাপা কান্না,একাকিত্ব…দীর্ঘদিন যায়যায় দিনের Special Edition গুলো পরে প্রবাসীদের প্রতি আমার গভীর মমতা তৈরী হয়েছে।তাই, আমি বরং চাই, সবাই সুযোগ হলে প্রবাসে গিয়ে ভাল শিক্ষায় শিক্ষিত হোন।সম্ভব হলে দেশে ফিরে আসুন।আর দেশে না আসতে চাইলে/পারলে দেশের জন্য প্রবাসে বসে কিছু করুন।কোথায় বসে দেশের সেবা করলেন তা আমার কাছে মূখ্য নয়।দেশের কাজে আসলেন কিনা তাই আসলা ব্যাপার।তবে ঘৃণা তাদের প্রতি যারা প্রবাসী হয়ে নিজের শেকড়কে বেমালুম ভুলে যায়।