[প্রতিযোগিতা] আমি কেন সফল ব্লগার হতে চাই?

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ December 18, 2009 · 69 comments

বিভাগ ফালতু পোষ্ট, ব্লগিং

[প্রতিযোগিতা] আমি কেন সফল ব্লগার হতে চাই?

আপডেট: স্বল্পসংখ্যক লেখা জমা হবার কারনে লেখা জমা দেবার সময় শুক্রবার পর্যন্ত বাড়ানো হল, ধন্যবাদ।

পাঠকের অনুরোধক্রমে আবার এসে গেল ফালতু পোষ্ট সিরিজের নতুন প্রতিযোগিতা। পাঠকেরা নড়েচড়ে বসুন।

ভুমিকা

ব্লগিং জগতে যারাই পা রেখে, বিনা শর্তে বলতে পারি সবাই সফল ব্লগার হতে চায়, ইন্টারনেটের মতো লোভনীয় স্থানে প্রতিষ্ঠা পেতে চায়। উর্পাজন করতে চায়।

বিস্তারিত

আমি সবার মধ্যে ব্লগ লেখার মান উন্নত করতে চেষ্টা করছি। অনেক ব্যক্তিগত কারণে আমি এবং অনেকেই নিজেদের ব্লগের ঠিকানা দিতে পারেন না। তাই এখানে ব্লগ লেখার মাধ্যমে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন এবং অন্যের সাথে নিজের লেখার মান তুলনা করে উন্নত করতে পারবেন।

এই প্রতিযোগিয়ায় আগ্রহী ব্লগারদেরকে ব্লগ লেখার মাধ্যমে তাদের লক্ষ্য, পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করতে হবে। সবচেয়ে সুন্দর ব্লগ পোষ্টটি এই ব্লগে প্রকাশ করা হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে।

নিয়মকানুন

আগ্রহী ব্লগারদেরকে আমার ব্লগে অতিথি লেখক হিসেবে লেখা জমা দিতে হবে। শিরোনাম হতে হবে আমি কেন সফল ব্লগার হতে চাই? যারা আগ্রহী কিন্তু অতিথি ব্লগারের অধিকার নেই, তারা মন্তব্য আকারে অতিথি ব্লগারের অধিকারের জন্য আবেদন করবেন। আগ্রহী সকলই আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১:৩০ টা (সোমবার) পর্যন্ত লেখা জমা দিতে পারবেন। রাত ২ টায় বিজয়ী ঘোষনা করা হবে।

পুরষ্কার

৫০০ টাকার মোবাইল রিফিল।

টিপস

  • ভেবেচিন্তে বিষয়বস্তু সাজিয়ে লিখুন।
  • প্রয়োজনে ছবি, লিস্ট, রং, শিরোনাম ব্যবহার করুন। ভিডিও ব্যবহার করতে পারেন তবে ব্যবহারে নিরুৎসাহিত করা হল।
  • প্যারা লিখতে সর্তকতা অবলম্বন করুন।
  • একাধিক পোষ্ট তৈরি না করে, একটি পোষ্টেই বারংবার সংশোধন করুন।
  • কপি পেষ্ট করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে সূত্র উল্লেখ করে টীকা টিপ্পনী ব্যবহার করুন।

সবার জন্য রইল শুভ কামনা।

ধন্যবাদ।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 69 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 হাসিব (টেকটিউনস) December 26, 2009 at 8:06 pm

হাসান ভাই আপনাকে টেকটিউনসে খুব মিস করি। তারপরও মাঝে মাঝে আপনার সাইটটি ভিজিট করি কিছু শিখার জন্য। অনেকেই আছেন যারা অনেক কিছু জানেন তবে আপনার মত উদার মানসিকতা তাদের নেই। শুভকামনা রইল আপনার জন্য। আশা করি ভবিষ্যতেও ইন্টারনেট বিষয়ক টেকটিউনসের মত একটি ব্লগ দেখতে পাব আপনার। ধন্যবাদ……………….

Reply

2 পান্থ বিহোস December 27, 2009 at 12:03 am

হাসিব ভাই, টেকটিউনস কর্তৃপক্ষ হাসান ভাইয়ের সাথে খুবই খারাপ বিহ্যাভ করেছে। যা কোনোভাবেই ঠিক ছিলো না। তারা সঠিক জাজমেন্ট করেনি। হাসান ভাইয়ের মতো একজন ব্লগারের সাথে এমন আচরণ কোনোভাবেই কাম্য ছিলো না আমাদের। টেকটিউনস-এর কথা মনে হলেই ব্যাপারটা আমার মনে আসে আর খুব খারাপ লাগে।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

3 Rafiur December 25, 2009 at 10:16 am

হাসান ভাই দেরি হয়ে গেল যদি সময় থাকে লিখার অনুমতি দিয়েন।লিখা কমপ্লিট করে রেখেছি শুধু কপি পেস্ট করব।

Reply

4 জিন্নাত উল হাসান December 25, 2009 at 10:22 am

আপনার একাউন্টে অনুমতি দেয়া হয়েছে, শুভ কামনা রইল।

Reply

5 পান্থ বিহোস December 22, 2009 at 1:06 am

হাসান ভাই, আমার প্রশ্নের কোনো জবাব পেলাম না। কেন? সিসি ডট সিও নিয়ে একটা মেইল করেছিলাম। তারও জবাব নাই। আমি কিন্তুক গোস্যা লমু… (গোস্যার ইমু ! )

Reply

6 জিন্নাত উল হাসান December 22, 2009 at 1:10 am

কই প্রশ্ন করছেন?

Reply

7 পান্থ বিহোস December 22, 2009 at 3:04 am

হাসান ভাই, একটা ব্যাপার জানতে চাচ্ছি : জনপ্রিয়, পরিচিত কোনো ওয়েবসাইটের (ডোমেইন) অনুকরণে অন্য একটা ওয়েবসাইট আমি বানাতে পারবো কিনা? যেমন, ফেইসবুক ডট কম আছে, আমি কি ফেইসবুকবিডি ডট কম এই জাতীয় ডোমেইন রেজিস্প্রেশন করে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারবো? এতে কি আইনী কোনো বাধা আছে? প্লিজ জানাবেন..
——–
অফটপিক না থাকায় এখানেই লিখতে হলো, স্যরি।

Reply

8 জিন্নাত উল হাসান December 22, 2009 at 8:40 pm

If your domain name has the potential of confusing the public into thinking the trademark holder is somehow affiliated with your web site, they may bring infringement claims against you.

Reply

9 Adnan December 21, 2009 at 8:02 pm

আহারে ভাবলাম পুরষ্কার পাই নাকি দেখে যাব সেই ভাগ্য হল না।দীর্ঘ ৪ বছর পর সপরিবারে দাদা বাড়ি যাচ্ছি আগামী পরশুদিন।দক্ষীনাচঞ্ছলের মানুষ , যে হারে লঞ্চ ডুবেই চলছে তার উপর সাতার পারি না।ভুল টুল করলে সবাই মাফ টাফ করে দিয়েন আর দোয়া কইরেন যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারি।মোবাইলে ভর্তি করে বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে যাব তাও বুঝতে পারছি না এই ৪ ৫ দিন ইন্টারনেট ছাড়া কেমন জীবন কাটাব।ভাবতেই দম আটকে যাচ্ছে…

Reply

10 জিন্নাত উল হাসান December 21, 2009 at 8:12 pm

বাংলাদেশে যখনই রাস্তায় বের হয়েছি, তখনই আমার সাথে ল্যাপটপ, ইউএসবি মডেম ছিল। ট্রেনে বসে ইন্টারনেট ব্যবহার করেছি। এমনকি ঘন্টা কয়েকের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখানেও ল্যাপটপ সাথে ছিল – কিন্তু ইন্টারনেট ছিল না।

Reply

11 Shamim December 21, 2009 at 4:29 pm

রেজাল্ট কই ভাইয়া???

Reply

12 rumma December 21, 2009 at 1:47 pm

লেখা জমা দেয়ার সময় কি শেষ?

Reply

13 জিন্নাত উল হাসান December 21, 2009 at 6:34 pm

লেখা জমা দেবার সময় চারদিন বাড়ানো হয়েছে।

Reply

14 rumma December 21, 2009 at 7:14 pm

ভাইয়া কিভাবে পোস্ট করব বুঝতে পারছিনা।যেভাবে ওয়ার্ডপ্রেস ব্লগে লেখা পোস্ট করি সেভাবেই?

Reply

15 জিন্নাত উল হাসান December 21, 2009 at 7:25 pm

জ্বি… আমার এই ব্লগে আপনি ব্লগ পোষ্ট করলে Save as Pending দেখাবে। তাতেই আমি পেয়ে যাবো।

Reply

16 shahitaj parvin December 21, 2009 at 11:45 am

vaia. suvesha apnake. ami natun. ami apnar post gulo pori. likte issa hoy kintu ki korte hobe buste parina . lekhar onumoti o help chai. bangla kivabe lekha jabe?

Reply

17 জিন্নাত উল হাসান December 21, 2009 at 6:29 pm

প্রথমত আপনাকে যেকোনো বাংলা কীবোর্ডে লেখার অভ্যাস করতে হবে। আমার ব্লগে মন্তব্য বক্সের নিচে তিনটি বাংলা কীবোর্ডের সুবিধা পাবেন।

যেকোনো একটি ব্যবহার করুন, বাংলায় লেখা শুরু করুন।

Reply

18 Adnan December 21, 2009 at 8:03 am

“আগ্রহী সকলই আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১:৩০ টা (সোমবার) পর্যন্ত লেখা জমা দিতে পারবেন। রাত ২ টায় বিজয়ী ঘোষনা করা হবে।”-ভাইয়া সময় কি শেষ হয় নাই? আর আমার জিমেইলের সমস্যাটা (চরম দীর্ঘশ্বাসের চিহ্ন হবে)
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Video Walk-on Tutorial =-.

Reply

19 raju December 21, 2009 at 12:54 am

একাউন্ট তৈরি করেছি লেখার অনুমতি দিন। চেষ্টা করে দেখি।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

20 জিন্নাত উল হাসান December 21, 2009 at 4:33 am

লেখার অনুমতি দেয়া হয়েছে

Reply

21 Lasik Reviews December 20, 2009 at 10:36 pm

প্রিয় ব্লগার ভাইয়েরা, কেমন আছেন? আমি চাকুরী নিয়ে খুব বেশি ঝামেলায় আছি। তাই পেশা পরিবর্তন করা ছাড়া আর কোন উপায় নেই। বর্তমানে আমি new horizon থেকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতেছি। আসলে আমি চাছি web developement এর উপর w3schools বা CIW certified পরীক্ষা দিতে। কেমন হবে জানাবেন। আর, কারো জানামতে বাংলাদেশে বসে কি অনলাইনে web developement এর degruation করা যায়। কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে দুবাই, কিংবা আবু দাবিতে কী-ভাবে যাওয়া যাবে? কেউ সাহায্য করলে খুব উপকৃত হব।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Los Angeles lasik eye surgery | Los angeles Laser Vision Correction surgeon =-.

Reply

22 Adnan December 20, 2009 at 10:41 pm

প্রথমত ওয়েব ডেভেলপমেন্ট পুরোটাই চর্চার বিষয়।আপনাকে প্রথমে লেগে থেকে থেকে শিখতে হবে।আপনি লিন্ডার ভিডিও টিঊটোরিয়ালগুলো দেখতে পারেন।খুব সুন্দর করে ওরা বুঝায় দেয়।আর বিদেশ না গিয়ে দেশেই বসে ফ্রীল্যান্সিং/ব্লগিং করার কথা ভেবে দেখতে পারেন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> [Question] Is there money to be made here? =-.

Reply

23 Shamim December 20, 2009 at 5:23 pm

@হাসান ভাই। জিমেইল টা একটু চেক করেন ভাইয়া। একটা সমস্যায় পড়ে মেইল করেছি।প্লীজ…………..

Reply

24 arifnezami December 20, 2009 at 3:30 pm

ভাইয়া আমি একটা ডোমেন কিনতে চাই। একটু জানতে চাই যে, ডোমেনটি কি সম্পূর্ন আমার নামে দেয়া যাবে ? যাতে পরবর্তিতে আমি নিজেই পুনঃরেজিঃ করতে পারি ?

Reply

25 Adnan December 20, 2009 at 2:52 pm

কে কে লেখা জমা দিয়েছেন হাত তুলেন।আমি দিয়েছি।পান্থ ভাইয়ের কি খবর, লেখা দিয়েছেন? গতবার ভাগ্য সহায় ছিল বলে পুরষ্কার পেয়েছিলাম।এবার কি আছে কপালে কে জানে…

Reply

26 tintob December 20, 2009 at 3:23 pm

ভাই, তিন দিন ধরে ঘুমাইতে পারতেছি না, মাথা কেমন আউলা-ঝাউলা হইয়া আছে। আপনারা লেখা দেন, আমি বোধহয় দিতে পারছি না… মানে লিখতেই পারছি না.. :(
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Website-এর সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন বা FavIcon, তৈরি করা খুবই সোজা !!! =-.

Reply

27 পান্থ বিহোস December 20, 2009 at 12:16 pm

হাসান ভাই, একটা ব্যাপার জানতে চাচ্ছি : জনপ্রিয়, পরিচিত কোনো ওয়েবসাইটের (ডোমেইন) অনুকরণে অন্য একটা ওয়েবসাইট আমি বানাতে পারবো কিনা? যেমন, ফেইসবুক ডট কম আছে, আমি কি ফেইসবুকবিডি ডট কম এই জাতীয় ডোমেইন রেজিস্প্রেশন করে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারবো? এতে কি আইনী কোনো বাধা আছে? প্লিজ জানাবেন..
——–
অফটপিক না থাকায় এখানেই লিখতে হলো, স্যরি।

Reply

28 Masud December 20, 2009 at 12:21 pm

ভাইয়া আমার মনে হয় এটা ঠিক হবে না কারন ওটা ওদের trademark {TM}, {R}, brand এর নাম।
আমি কিছুদিন আগে বাংলাদেশে facebook.com.bd নামে একটা সাইট দেখছিলাম কিন্তু এখন আর খুজে পায় না, আমি বেশী কিছু জানিওনা দেখি হাসান ভাইয়া কি বলে?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add auto Tweet using Feedburner Feeds (GOO.GL) =-.

Reply

29 পান্থ বিহোস December 20, 2009 at 12:49 pm

মাসুদ, আপনাকে ধন্যবাদ।
তবে আমার জানার বিষয়টা একটু অন্যরকম। ফেইসবুক ডট কম ডট বিডি নয়, ফেইসবুকবিডি ডট কম করা যাবে কিনা? ওদের ট্রেডমার্ক তো ফেইসবুক, ফেইসবুকবিডি তো নয়।
মূলত আমি জানতে চাচ্ছি, এরকম কোনো আইন আছে কিনা?
———–
যেমন একটা উদাহরণ দিচ্ছি- বাংলাদেশে কোনো পত্রিকা নিবন্ধন করতে গেলে বর্তমানে কিছু নিয়ম নতুন যোগ হয়েছে, তার মধ্যে একটি হলো- ধরুন যুগান্তর নামে একটা পত্রিকা আছে, নতুন যুগান্তর নামে আরেকটা পত্রিকা করা যাবে না। কিন্তু আগে এটা করা যেতো। নতুন আইনে তা সম্ভব না।

Reply

30 Monir December 20, 2009 at 2:22 pm

পান্থ ভাই ফেইসবুকবিডি ডট কম করলে সমস্যা হবার কথা নয় আমি কিছু দেখেছিলাম যেগুলো ফেইসবুক এর বিভিন্ন মার্কেটিং টুলস নিয়ে এসব সাইটের নামের সাথে ফেইসবুক কথাটি যুক্ত ছিল ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Computer is the greatest invention of science. =-.

Reply

31 Masud December 20, 2009 at 5:48 pm

হতে পারে তবে হাসান ভাইয়া এই ব্লগে কোন এক জায়গায় বলেছিলেন যে i-love-google.com ব্যবহার না করতে,

দেখি ভাইয়া কি বলে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to add auto Tweet using Feedburner Feeds (GOO.GL) =-.

Reply

32 Adnan December 20, 2009 at 9:57 am

ভাইয়া আমার হসপিটালিটি ব্লগে থিসিস ব্যাবহার করছি (বাধ্য হয়ে)।Teasers এ আপনার মতো Thumbslinail Image দেখাতে পারছি না।আর নেভিগেশন মেনুকে উপরে সেট করতে পারছি না।একটু যদি দেখে দিতেন…সাথে ফ্রী হলে জিমেইলের সেই সমস্যাটাও।আর সেই প্রজেক্টার ব্যাপারে আর কিছু বললেন না যে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Search not working on main page =-.

Reply

33 rumma December 20, 2009 at 9:43 am

আমি কিছুই লিখতে পারিনা তাই সবারটা শুধু পড়ব,আর সফল ব্লগার হওয়ার আমার কোনো সম্ভাবনাও নাই হাহাহ।

Reply

34 পান্থ বিহোস December 20, 2009 at 9:58 am

তবে আপ্পুনি, আপনি কিন্তু সফল যুক্তি খণ্ডনকারী, থুক্কু খণ্ডনকারিনী হতে পারবেন। এ ব্যাপারে আমার কাছ থেকে গ্যারান্টি সার্টিফিকেট নিতে পারেন…. :D

Reply

35 rumma December 20, 2009 at 10:05 am

কার কি যুক্তি কবে খন্ডাইলাম ভাইজান?

Reply

36 কবীর December 20, 2009 at 12:09 am

আজ আমি নতুন পিসি নিলাম। গত দুই দিন নেট ব্যবহার করিনি, আজকি এসেই প্রতিযোগীতার মধ্যে পড়লাম। সাহস হচ্ছেনা কিছু লিথার, যদিও কিছু সময় বাকি আছে, তাই মনে সাহস পেলে লিখব।

Reply

37 শান্ত December 19, 2009 at 11:51 pm

হাসান ভাই লেখা তাহলে শুরু করি : আমি কেন সফল ব্লগার ও ফ্রিল্যান্সার হতে চাই ? হাসান ভাই আমি দুইটাই হতে চাই । আমি চাই একজন প্রতিষ্ঠিত ব্লগার হতে । আমার লেখা লেখিতে প্রচন্ড আগ্রহ আছে । আর ব্লগিং করতে হলে চাই প্রচুর সময় । সময়ের পরে প্রয়োজন হয় সুন্দর লেখার । আর সুন্দর লেখা না লিখতে পারলেই ব্লগিং থেকে কিছু পাওয়ার আশা করা যাই না । ব্লগিং এর দ্বিতীয় শর্ত হল পরিশ্রম বেশি করতে হবে । আমি সেটা যতটুকু সম্ভব করি । এখন কথা হল ব্লগের জনপ্রিয়তা । কোন ব্লগ যে জনপ্রিয় হতেই হবে এর কোন মানে নাই । তাই বলতে পারি না যে আমি ভাল ব্লগার হবই । এরপর ফ্রিল্যান্সিং । ফ্রিল্যান্সিং এর থেকে প্রচুর আয় করা যাই । আমি ও কিছু আয় করেছি । ফ্রিল্যান্সিং এও কম কষ্ট করতে হয় না ।এক জন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হতে পারলে অনেক আয় করা যায় । আর আমি ওয়েব ডিজাইন শিখছি । তাই আশা করি কাজের অভাব হবে না ।( আমি জানি না আশা পুরন হবে কিনা । তবে আশা নিয়েই তো জীবন । তাই আশা করি ।) আমি এই ব্লগের অতিথি ব্লগার হতে চাই ।

Reply

38 Adnan December 20, 2009 at 8:17 am

তবে ফ্রীল্যান্সিং এর চেয়ে ব্লগিং এ আয় বেশী।একজন প্রতিষ্ঠিত ফ্রীল্যান্সার আর এজন প্রতিষ্ঠিত ব্লগারের মধ্যে আমার ধারনা ব্লগার বেশী আয় করতে পারেন কারন তার বহুমুখী আয়ের পথ থাকে।মাঝে মাঝে প্রশ্ন জাগে জাকারিয়া ভাই যদি দেশে বসে ৪ লাখ+ প্রতি মাসে আয় করতে পারেন তাহলে হাসান ভাই কেন করেন না?

Reply

39 জিন্নাত উল হাসান December 20, 2009 at 9:46 am

এ ধরনের তুলনা করাটা বোধ হয় বোকামী। আমি কারও চেয়ে বড় হতে চাই না, কারোও সাথে তুলনাতেও আসতে চাই না।

আমি আমার মতই থাকতে চাই।

জাকারিয়া স্বপন নিজ ক্ষেত্রে পেয়েছেন, দেশে বসে অনেক টাকা উপার্জন করেন, ভাল কথা। তার জন্য শুভ কামনা রইল।

আশা করব, ভবিষ্যতে আমার সাথে কারও তুলনা করবেন না।

ধন্যবাদ।

Reply

40 Adnan December 20, 2009 at 9:52 am

ওহ সরি সত্যিইইই ঠিক সে অর্থে বুঝাতে চাই নি..বিন্দমাত্র তুলনা করার মতো কিছু মাথায় ছিল না,অন্য অর্থে বলেছিলাম।তাও আন্তরিকভাবে দুঃখিত।আশা করি কিছু মনে করবেন্ না।এর বেশি কিছু বলার নেই…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Search not working on main page =-.

Reply

41 Adnan December 20, 2009 at 9:59 am

সকালটাই খারাপ ভাবে শুরু হল।দেখি কি আছে সামনে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Search not working on main page =-.

Reply

42 Shamim December 19, 2009 at 8:44 pm

অতিথি পোস্টের জ্ন্য আবেদন করবো কেমনে?? কোন অপশন নাই তো।

Reply

43 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:39 pm

আপনার একাউন্টে লগইন করে দেখুন, লিখবার অনুমতি দেয়া হয়েছে।

Reply

44 Adnan December 19, 2009 at 8:29 pm

হাসান ভাই একটু কষ্ট করে আমার জিমেইলের সমস্যাটা সমাধান দেন ভাই।খুব বেশি দরকার।প্লিজ প্লিজ এবং প্লিজ…

Reply

45 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:40 pm

আজ সাপ্তাহিক ছুটি, আজ করে দেব।

Reply

46 Adnan December 19, 2009 at 11:25 pm

অনেক ধন্যবাদ। আর ভাইয়া আমি লেখা জমা দিয়েছি কিন্তু ছবি আপলোড করতে পারি নি বিধায় নেজের ব্লগে আপলোড করে তারপর অনেক কেরামতি করে কোনমতে ছবিটা লেখায় যোগ করেছি।আপনি তা ডাউনলোড করে আপনার সাইটে আমার লেখার সাথে আপলোড করে দিয়েন।আপনি কাজটা করে দিলে আমি আমার ব্লগ থেকে ছবিটা মুছে ফলব।

আর ভাইয়া, ১টা মাত্র লেখা যেহেতু প্রাকাশিত হবে এবং পুরষ্কার পাবে তাই বাকী লেখাগুলোর মধ্যে থেকে নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা যেতে পারে।কি বলেন?

Reply

47 Monir December 19, 2009 at 3:01 pm

কি লিখব হাত পা কাপতাছে……
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Computer is the greatest invention of science. =-.

Reply

48 শান্ত December 19, 2009 at 1:54 pm

আমি সফল ব্লগার হতে চাই এর প্রধান দুইটি কারন : ১. আমি ব্লগার ও ফ্রি ল্যান্সার হিসাবে প্রতিষ্টা পেতে চাই । আর ২ . যেটা সবারই ইচ্ছা টাকা আয় , সেটাও আমি চাই । আমি এই ব্লগে অতিথি ব্লগার হতে চাই ।

Reply

49 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:41 pm

লিখে মনের ভাব প্রকাশ করুন, বলা যায় না পুরষ্কার আপনিই পেয়ে যেতে পারেন।

Reply

50 শান্ত December 19, 2009 at 11:05 pm

ভাই কি ধরনে মনের ভাব প্রকাশ করব ? মানে SUBJECT কি হবে ?
.-= শান্ত এর সর্বশেষ পোষ্ট >> ফ্রি ডোমেইন নিন ও ফ্রি হোস্টিং করুন =-.

Reply

51 Shamim December 19, 2009 at 12:46 pm

হাসান ভাই আমি আপনার কাছ থেকে হোস্টিং কিনলাম । টাকাটা আমিনুল ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি । আপনার জিমেইলে একটা মেইল ও পাঠিয়েছি। একটু তাড়াতাড়ি ফিক্স করে দেন না ভাই প্লীজ।
আর আমি কি অতিথি পোস্ট লেখতে পারবো?

Reply

52 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:42 pm

আজকে হোস্টিংয়ের সব বিস্তারিত পাঠিয়ে দেব।

Reply

53 তন্ময় December 19, 2009 at 11:28 am

আমি সফল ব্লগার হতে চাই না, সফল ফ্রি ল্যান্সার হতে চাই।

Reply

54 Adnan December 19, 2009 at 12:04 pm

ওয়েব ডেভেলপারদের জন্য ফ্রীল্যান্সিং খুবই ভাল এক ব্যাবস্থা।একবার কিছু কাজ করে ভাল রেটিং অর্জন করতে পারলে আর বসে থাকতে হবে না।শুভ কামনা রইল।

Reply

55 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:40 pm

আপনি ফ্রিল্যান্সিং সম্বন্ধেও লিখতে পারেন, আমি কেন সফল ফ্রিল্যান্সার হতে পারি?

Reply

56 Adnan December 19, 2009 at 10:32 am

হাসান ভাই লেখায় ইমেজ যোগ করতে পারছি না।সেই অপশনটা বোধ হয় ডিযেবেল।কি করব?
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> I need ONE email gmail account =-.

Reply

57 Adnan December 19, 2009 at 10:40 am

নিজের ব্লগে ইমেজ আপলোড করে তারপর লেখার যোগ করেছি।কোডিং তো পারি না।তাও দেখি ঠিক ঠিক এসেছে।ফ্রী হলে লেখাটা এডিট করে ইমেজটা এই সাইটে আপলোড করে নিয়েন।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> I need ONE email gmail account =-.

Reply

58 zhsoykot December 19, 2009 at 10:30 am

লেখা লেখি সমন্ধে আমার প্রচন্ড আগ্রহ,তাই আমি আবেদন করছি অতিথি ব্লগারে অধিকারের জন্য।

Reply

59 জিন্নাত উল হাসান December 19, 2009 at 10:43 pm

এই ব্লগে আপনার বোধ হয় কোনো একাউন্ট নেই, একাউন্ট তৈরি করুন। লিখবার অনুমতি পেয়ে যাবেন।

ধন্যবাদ।

Reply

60 rajibul December 19, 2009 at 9:59 am

সুন্দর আইডিয়া। যদিও বছরের শেষ বলে অফিসের কাজে পরিমরি অবস্থা। তারপরেও চেষ্টা করব।

Reply

61 Adnan December 19, 2009 at 8:57 am

Wordpress 2.9 চলে এসেছে।আজই ডাউনলোড করে ফেলুন সবাই।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> RestlessLegHelp.com – New Product for Restless Leg Syndrome – 75% on $29 sale! =-.

Reply

62 Adnan December 19, 2009 at 12:36 am

হাসান ভাই, লেখা দাড়িয়ে গেল এইমাত্র।নিজের ব্লগে Draft করে রেখেছি।অতিথি ব্লগার না।আপনার কাছে html করে ইমেইলে কি পাঠিয়ে দিব নাকি অতিথি ব্লগারের পারমিশনের জন্য আবেদন করব।আর সেই পারমিশন পেলে কি সরাসরি লেখা পাবলিশ করে দিতে হবে নাকি অন্য কিছু।একটু বিস্তারিত জানাতে ভাল হোত।

Reply

63 জিন্নাত উল হাসান December 19, 2009 at 12:39 am

আপনাকে অতিথি লেখকের ক্ষমতা দেয়া হয়েছে। লেখা শেষ হয়ে গেলে প্রকাশের জন্য জমা দিতে হবে। বিজয়ী হলে প্রকাশ করা হবে।

Reply

64 পান্থ বিহোস December 18, 2009 at 11:40 pm

খাইছে ! ভয়ে হাত-পা কাঁপিতাছে… ? হাসান ভাই, এডা আপনি কি করিলেন? কথায় আছে না- প্রশ্ন : ঐ কী বুঝস না? উত্তর : কী যে বুঝি না ঐডাই বুঝি না। আমার অবস্থাও তো তাই… তবে সিরিয়াসলি : কেন সফল ব্লগার হতে চাই সেটা বরং বলেই ফেল… ওহ না, এখানে নয়… লিখে জমা দিচ্ছি শিগগিরই…

Reply

65 জাহিদ December 18, 2009 at 11:38 pm

ভাই আমার একটা প্রশ্ন আছে যে, মন্তব্যের ছকের নিচে যে কীবোর্ড লে আউট গুলোর নাম আছে সে গুলো কিভাবে সেট করতে হয় জানাবেন কি?
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> রিলিজ হলো Mozilla Firefox 3.5.6 । =-.

Reply

66 Adnan December 18, 2009 at 10:54 pm

দারুন আইডিয়া…নিজের নতুন ব্লগ নিয়ে পেরেশান তাও দেখি লিখতে পারি নাকি।
আর হাসান ভাই আমার ইমেইলের ব্যাপারটায় সাহায্য দরকার।ইমেইল করতে করতে শেষ।আর ঐ প্রজোক্টার ব্যাপারে আর কোন আগ্রগতি কি হয়েছে? দয়া করে ভাইয়া, আমার জিমেইলের সমাধানটা করে দেন।প্লিজ…

Reply

67 Adnan December 18, 2009 at 10:56 pm

হাসান ভাই, আরেকটা কথা।ব্লগের কয়েকজনের সাথে কথা বলে যা বুঝলাম তা হল Seo,Theme,Coding,Google এই সব তাদের যত না সমস্যা তার চেয়ে বড় সমস্যা হল English।অথচ ব্লগে সাফল্য পেতে হলে সেটাই সবার আগে জানা জরুরী।আমি প্রস্তাব করছি শুধুমাত্র এই লেখাটা English এ লিখার অপশন রাখার জন্য।

Reply

68 জিন্নাত উল হাসান December 18, 2009 at 10:58 pm

আমি নিজেই ইংরেজিতে দূর্বল। তাই আপাতত বাংলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।

Reply

69 Adnan December 18, 2009 at 11:06 pm

হা হা…..

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: