প্রাককথনঃ
হুম ব্লগিং…সত্যি সে এক অদ্ভুদ সুন্দর জগত। ভার্চুয়াল জগতে কিছু আনন্দময় সময় কাটাবার বা আয় করার একটা অসাধারন ব্যাবস্থা এই ব্লগিং। আমার অস্তিত্বের সাথে মিশে আছে ব্লগিং। কেন ব্লগিং করি বা করতে চাই তা ঠিকমতো হয়তো নিজেও জানি না। শুধু জানি স্বপ্ন দেখতে বড্ড ভালবাসি আর সেই স্বপ্ন পূরনের অন্যতম মাধ্যম ব্লগিং।
পিছন ফিরে দেখাঃ
ব্লগিং-এর সাথে পরিচয় প্রায় ২ বছর আগে। পেপারে “অনলাইনে টাকা আয়” নামের একটা ভিডিও টিউটোরিয়ালের বিজ্ঞাপন দেখলাম। সেই সময়টায় আমি অনার্স সেকেন্ড ইয়ারের শেষের দিকে। মাথায় টাকা আয়ের চিন্তা। অন্যদিকে বুকে কম্পিউটারের প্রতি দুর্নিবার আকর্ষন। এই অবস্থায় সম্ভবত ১৫০ টাকা দিয়ে সিডিটা কিনে আনলাম। দেখলাম,শিহরিত হলাম,হলাম বাকরুদ্ধ। অনলাইনে আয়ের এক নতুন জগত আমার কাছে এসে ধরা দিল।
আমার ভুল ধারনাঃ
ভাবতে অবাক লাগে বাংলাদেশে এখন যারা এই বিষয়টা নিয়ে কাজ করবে তারা কত ভাগ্যবান। কেননা তাদের জন্য আছে একটা অসাধারন প্লাটফরম। তা হল হাসান ভাইয়ের এই ব্লগ। সে সময় ঠিক এই ধরনের কিছু ছিল না বলে অনলাইনে টাকা আয়ের ব্যাপারটির গুরুত্ব, ব্যাপকতা সর্বোপরি এর বিশালত্ব বুঝবার মতো জ্ঞানটিই আমার মাঝে ছিল না। তো আমার দেখা সেই সিডিটি ছিল গুগল এ্যাডসেন্স নিয়ে। যেহেতু হাসান ভাইয়ের ব্লগ ছিল না তাই ওয়ার্ডপ্রস, নিজের ডোমেইন, হোষ্টিং এই সব কিছুর সাথে আমি ছিলাম অপরিচিত। লাখপতি হবার স্বপ্ন (নাকি দুঃস্বপ্ন) নিয়ে গুগলের ফ্রি ব্লগস্পটে এ্যাকাউন্ট খুলে কোন মতে কপি পেষ্ট করে একটা সাইট বানিয়ে এ্যাডসেন্স একাউন্টের জন্য আবেদন করলাম আর তা অনুমোদিতও হল।ওয়াও! আমাকে আর পায় কে! ভাবলাম বিদেশীরা এত বোকা কেন! বিজ্ঞাপনে ক্লিক করলেই টাকা দিবে-এতো খুবই সোজা। কয়েকদিন পর ছুটলাম ইউনিভার্সিটির ল্যাবে। ইচ্ছেমত নিজের ব্লগে গিয়ে একের পর এক বিজ্ঞাপন ক্লিক করতে লাগলাম! ওহ কি অদ্ভুদ উত্তেজনা! আমার প্রতিটি ক্লিকে টাকা আসছে ভাবতেই খুব ভাল লাগছিল! দ্রুত বাসায় এসে দেখি একদিনেই 24$ জমা হয়েছে। খুবই ভাল কাটল সেই দিনটি।
ব্যর্থতাঃ
সেই ঘটনার ঠিক দুই দিন পর সকালে উঠে ইমেইল খুলতেই বুকটা ধক করে উঠল। যা হওয়ার তাই হয়েছে। আমার এ্যাডসেন্স একাউন্ট বাজেয়াপ্ত ঘোষনা করা হয়েছে। চরম রাগ করলাম। আমাকে একটা ওয়ার্নিং না দিয়েই এভাবে একাউন্ট কেটে দিল। ওদের মিথ্যে করে বললাম আমি হোষ্টেলে থাকি হেনতেন…কিন্তু এসবে কি আর কাজ হয়।
পেলাম নতুন দিশা:
এরপর অনলাইনে আয়ের বিষয়টাই ফালতু মনে হল। মন ঘুরে গেল। বিভিন্ন ওয়ারেজ সাইটে সময় দিতে লাগলাম। ধীরে ধীরে www.abcdfree.com এর মতো একটা সাইটের মডারেটর পর্যন্ত হয়ে গেলাম। আমার কাছে তখন ওয়েবের জগতটা এত টুকুই ছিল। এর সাথে জাকারিয়া ভাইয়ের ব্লগ পরে ফ্রীল্যান্সিং এর প্রতি চরম আগ্রহ হল। তাই ফটোশপ শিখব বলে প্রায় 30 GB ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করলাম। কিন্তু আমার যা স্বভাব, আগ্রহ ধরে রাখতে পারলাম না। এরই মাঝে ধীরে ধীরে ইন্টারনেট ঘাটাঘাটি করতে গিয়ে হাসান ভাইয়ের ব্লগ পেলাম।পড়তে লাগলাম। পড়তে পড়তে আবার ঠিক ২ বছর আগের মতোই শিহরিত, বিষ্মিত,বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজের ভুলগুলো অনুধাবন করতে শিখলাম। সত্যিকারের অনলাইন আয়ের বিষয়টি মর্মে মর্মে উপলদ্ধি করতে পারলাম। এবার শুরু হল নতুন করে পথচলা, নতুন স্বপ্ন দেখা।
স্বপ্নযাত্রাঃ
Darren Rowse, Yaro Starak, John Chow প্রমূখ বিখ্যাত ব্লগারদের লেখা পড়ে অনেক অনেক কিছু শিখতে পারলাম। নিজের জ্ঞানের ভান্ডারটা বাড়ায় এবার অনেক বেশি আত্নবিশ্বাষ জন্মাল মনে। কিন্তু হায় টাকা টাকা টাকা। হ্যা আমার নিজের ডোমেইন, হোষ্টিং কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে বাবা মায়ের কাছে চাইতেও মন চাইছিল না-যদি আবার ব্যর্থ হই। যাই হোক এক আত্নীয়ের কাছ থেকে টাকা ধার করে ৪টা ডোমেইন আর ২৫০০ টাকার হোষ্টিং কিনে কিছু দিন আগে শুরু হল আমার পথচলা।
কেন সফল ব্লগার হতে চাইঃ
- জগতের হাজার কাজের মাঝে এই কাজটিতেই সর্বোচ্চ আনন্দ ও আত্নবিশ্বাস পাই। ব্লগিং/ইন্টারনেটে আয় কোন সহজ কাজ নয়। কাউকে জোর করে এই লাইনে নিয়ে আসা যায় না বা নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে খুব বেশি দূর আগানো যায় না। শুধুমাত্র নিজের আগ্রহ-ই পারে এই বিষয়টি নিয়ে ভাবতে শেখাতে, নতুন করে স্বপ্ন দেখাতে।
- ব্লগিং এর জগতে আয়ের কোন সীমানা নেই। প্রথাগত চাকুরী, আমাদের মতো একজন ফ্রেস গ্র্যাজুয়েটকে প্রাথমিক ভাবে হয়তো ৬-২০ হাজার টাকার কর্মের সংস্থান করে দিতে পারে। সময়ের ধারাবাহিকতায় আস্তে আস্তে হয়তো বেতন বাড়বে কিন্তু তার গতিটা হবে বড্ড ধীর। অন্যদিকে নিজের মেধা, মনন, শ্রম, সময় ঢেলে দিতে পারলে খুব দ্রুত আপনি গড়ে তুলতে পারেন একটি আকর্ষনীয় ব্লগিং ক্যারিয়ার। কোন অঙ্কের বাধনে আটকাতে পারবেন না আপনি। আপনার কাজই নির্ধারন করে দিবে আপনার আয়ের অঙ্কটি-তাও আবার টাকার অঙ্কে না ডলার কিংবা পাউন্ডে।
- পৃথিবীর সবচেয়ে Flexible Job বোধকরি ব্লগিংকেই বুঝায়। আপনি আপনার ঘরের বিছানায় শুয়ে ল্যাপটপের বাটন প্রেস করছেন আর আপনার এ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। কি অসাধারন একটা ব্যাপার! নিজেই নিজের বস হবার চেয়ে সুখকর অভিজ্ঞতা আর হতে পারে না।
- আপনি ঘুমাচ্ছেন আপনার এ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আপনার ভাল লাগছে না ঠিক আছে সেদিনটা না হয় আর কোন কাজই করলেন না, প্রিয়তমকে নিয়ে ঘুরতে চলে যাবেন কোথাও? যান না বাধা দিয়েছে কে! কারও কাছে ছুটি নেবার প্রয়োজন নেই, কোন অফিসিয়াল কর্মঘন্টা নেই, নেই ব্যস্ত ধুলমাখা রাস্তায় ছুটে চলা-এই সব কিছুই সম্ভব যদি আপনি একটা সফল ব্লগিং ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
- আপনি ব্যবসা করবেন? প্রয়োজন হবে বেশ ভাল অঙ্কের টাকা, সাথে যুক্ত হবে হাজারো উটকো ঝামেলা, পাড়ার বড় ছোট ভাইদের আবদার। আর ব্লগিং করবেন? এসব কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না। একটা মোটামুটি মানের কম্পিউটার, মাসিক ৬০০-১০০০ টাকার একটা ইন্টারনেট সংযোগ-ব্যাস এর বেশী কিছু লাগবে না ব্লগিং করার জন্য।
- ভার্চুয়াল জগতে নিজের একটি ওয়েব সাইট পৃথিবীর বুকে এক টুকরো জমির চেয়েও মূল্যবান হয়ে উঠতে পারে। আপনার সাইটের মূল্যবান ওয়েব স্পেসকে আপনি হাজারো কাজে লাগাতে পারবেন যা প্রথাগত ব্যাবসা, চাকুরী এমনকি ফ্রিল্যান্সিং এর মতো আকর্ষনীয় পেশায় ততটা সম্ভব নয়। প্রাইভেট এ্যাড, এ্যাফিলিয়েট প্রোগ্রাম, ডোনেশন, ইবুক পাবলিশিং, কোচিং/টিচিং ইত্যাদি শত শত উপায়ে, প্রচলিত যে কোন কাজের চেয়ে কয়েকগুন বেশী আপনি আয় করতে পারবেন যদি আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, হয়ে উঠতে পারেন আরেকজন অমিত আগারওয়াল। তাই একথা নিঃস্বন্দেহে বলা যায়, সফল ব্লগার অর্থের পিছনে ছুটেন না বরং অর্থ তার পিছনে হুমড়ি খেয়ে পড়বে।
আমার কর্মপরিকল্পনাঃ
মাত্র কিছুদিন হোল পূর্ণদ্যোমে ব্লগিং জগতে পথ রাখলাম। জানি না সাফল্য পাব কিনা। এখন আবার IBA ও Du এর EMBA এর জন্য পড়ালেখা করতে হচ্ছে। প্রচন্ড প্রেসারে আছি। তাও ব্লগিং চালিয়ে যাব। ব্লগিং নিয়ে আমার নিজস্ব কিছু পরিকল্পনা শেয়ার করলামঃ
- Online Schools & Courses, Hospitality Training, Printer Buying Tips & Review, Mobile Contract Deal-এই ৪টি বিষয়ের ডোমেইন কিনেছি। Online Schools & Courses বিষয়টা বেছে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল যা আমি কাজ করার পর বুঝতে পারছি। এখন Hospitality Training নিয়ে কাজ করছি। এই বিষয়ে গ্রাজুয়েশন করায় আর এই টপিকের উপর ইন্টারনেটে কোন ফ্রী ট্রেইনিং সাইট না থাকায় স্বপ্ন দেখছি এই ব্লগটিকে নিয়ে অনেক দূর যাওয়ার।
- Success Stories পড়তে ভাল লাগে, প্রচন্ড অনুপ্রানিত হই। কিছুদিন আগে Yaro Starak এর ব্লগ থেকে Pat Flynn এর সাফল্যের কাহিনী পড়ে একটা নতুন পরিকল্পনা এটেছি। আগামী কয়েক মাসে Hospitality Training ব্লগটি নিয়ে কাজ করে অন্তত কয়েক শত নিয়মিত পাঠক বানাতে চাই। তারপর Pat Flynn এর মতো নিজের একটা ইবুক বানিয়ে তা বিক্রী করতে চাই। আমার কাছে Text to Speech এর ভাল সফটওয়্যার আর অনেক Accent এর Voice আছে যা দিয়ে ইবুকের সাথে অডিও বুক আর অডিও টিউটোরিয়াল বানাতে চাই। হয়তো অনেক বেশী বড় স্বপ্ন কিন্তু আমি প্রচন্ড আশাবাদী।
- বড় বড় ব্লগারদের আয়ের রিপোর্ট পড়লে দেখা যায় তাদের অনেকেরই আয়ের সবচেয়ে ছোট অংশটুকু আসে গুগল এ্যাডসেন্স থেকে। তারা মূলত আয় করে প্রাইভেট এ্যাড, প্রিন্টেড বই বা ইবুক আর এ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। যদি ভাল কাজ দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ কিছু প্রাইভেট এ্যাড বসাতে পারব বলে আমার বিশ্বাস। কিন্তু সে জন্য প্রচন্ড খাটতে হবে।আমি খাটতে রাজী আছি। কেননা আমি বিশ্বাস করি মানুষের কর্মই তার ভাগ্যকে গড়ে দেয়।
- একবার সাফল্য পেলে আমার মতো সমমনা আরো কিছু তরুনদের নিয়ে একসাথে কাজ করার ইচ্ছে আছে। সে অনেক পরের ব্যাপার।দেখা যাক কি হয়।
যবনিকাঃ
লেখাটা অনেক বড় হয়ে গেল। জানি না লেখাটা নির্বাচিত হবে কিনা। হলে হয়তো আপনারা আমার ভুলগুলো,আমার পরিকল্পনাগুলো জেনে নিজেদের মাঝে নতুন কিছু ভাবনার জাল বুনতে পারবেন। কারো বিন্দুমাত্র উপকার হলে আমার এই লেখা সার্থক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আমার সাধ্যমতো বিচার বিবেচনা করে পোষ্টগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে সাজিয়েছি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিটি ব্লগারের জীবনে সাফল্য কামনা করছি।
ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?
- [অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাফিউর] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- [অতিথি পোষ্ট] Guest Article হতে পারে আপনার ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস
- [অতিথি পোষ্ট] ব্লগার হাসান ভাইয়ের আড্ডায় যা কিছু জানলাম…
- [অতিথি পোষ্ট] ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন
{ 46 comments… read them below or add one }
যখনই কোন [অতিথি পোষ্ট] প্রকাশ পায় তখন নিচে এ ধরনের আরও কিছু পোষ্ট: লেখার ওখানে প্রায় সবার লেখার লিঙ্ক থাকে। শুধু এই লেখাটা খুজে পাই না।হাসান ভাই, আমারো তো মন আছে…আমারো তো ইচ্ছে করে…হে হে…
আদনান ভাইয়ের সাথে একমত। হাসান ভাই, দ্রুত ব্যবস্থা নিন, নয়তো আন্দোলনে নামবো।
——–
আদনান ভাই এগিয়ে চলো/ আমরা আছি তোমার সাথে
আদনান ভাই, আপনার লেখায় যাদু আছে। এ পোস্টটি কত বার যে পড়েছি তার হিসাব নেই। যখনই কোন কিছু করতে মন চায় না তখন এই পোস্ট পড়ে অনুপ্রাণিত হই।
অনেক ধন্যবাদ ভাই।আপনার এই মন্তব্য আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করেছে।তবে একটা কথা এখানে অনেক স্বপ্নের কথা বলা হয়েছে, স্বপ্ন আর বাস্তবতার মাঝে যোজন যোজন ফারাক বিষয়টা মাথায় রাখবেন প্লিজ।আর দোয়া করবেন যেন আমার স্বপ্নগুলোকে ছুতে পারি…
আদনান ভাইয়ের এই লেখা টার প্রশংসা না করে উপায় নাই। এত সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করেছেন যে লেখায় আপনার উপস্থিতি, আপনার অভিজ্ঞতা খুব সহজেই অনুধাবন করা যায়। যে কোন নতুন ব্লগার এই পোস্ট পড়ে যেমন অনেক কিছু জানতে পারবে তেমনি সুস্থ ধারায় ব্লগিং এ ও উৎসাহিত হবে।
থাম্বস আপ।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
ব্লুস ভাই অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত করার জন্য।ভাল থাকুন, প্রতিক্ষনে…প্রতিবেলায়…
ভাইয়া সবার লেখার পর্যালোচনা করেছেন, ভুল ভ্রান্তি শুধরে দিয়েছেন।এই লেখাটারো করুন প্লিজ…তাহলে কিছু শিখতে পারব।
ভাইয়া কি যে বলব বুঝতে পাচ্ছি না আজকে PR 1 পেয়েছি এতেই আমার আনন্দ দেখে কে? আপনাকে সহ এই ব্লগের সবাইকে নববর্ষের শুভেচ্ছা..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Time to update your copyright? Update it for forever =-.
মাসুদ ভাই ব্লগ শুরুর কতদিন পরে পেলেন এটা? একটু জানাবেন !
হাসান ভাই, আপনাকে একটা gmail করেছি অফটপিক বিষয়ে।একটু দেখিয়েন।
ভাইয়া, একটা সমস্যায় পড়েছি আজকে আমি যখন আমার ইমেইল চেক করছি তখন দেখি আপনি সহ যারা আমার contact লিষ্টে আছে তাদের কাছে একটি মেইল গেছে।মেইলটি আমি বা আমার পরিচিত কেউ পাঠায়নি কিংবা আমি ছাড়া কেউ আমার password ই জানেনা।
এখনে একটি ছবি দিলাম: http://i49.tinypic.com/2vl7dxf.png
ভাইয়া অফটপিকটার তো আজকে শেষ দিন তাই এখানে দিলাম।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to upgrade all plugin at a time in WordPress 2.9 =-.
মাসুদ শুভ নববর্ষ।আমরা যেহেতু অনেক অবৈধ সফটওয়্যার ব্যাবহার করি তাই খুব সহজে আমাদের এ্যাকাউন্টগুলো সবার জন্য অপেন হয়ে যেতে পারে।এর জন্য অবশ্যই যা খেয়াল রাখতে হবে তা হল Auto Log in অপশন অফ রাখতে হবে।এছাড়া ফায়ারফক্সকে পাসওয়ার্ড মনে রাখতে দেওয়া ঠিক না।এতে আরেকটা ভয় আছে তা হল কেউ যদি ফায়ারফক্সকে পাসওয়ার্ড অপেন রাখতে বলে তাহলে কেউ তার Windows এর User Accounts দিয়ে লগ ইন করে ফায়ারফক্স অপেন করে Tools>Options>Security>Saved Passwords এই জায়গায় গিয়ে Show passwords সিলেক্ট করলেই সব পাসওয়ার্ড শো করবে।আমরা অনেকেই এটা জানি না।এবার আসি আমরা যারা জিমেইল ব্যাবহার করি তাদের বিষয়ে।বেশিরভাগ মানুষই একটা বিষয় দেখে না তা হল জিমেইলের পেজের নিচের দিকে এই কথা লেখা থাকেঃ Last account activity: 31 minutes ago at this IP (152.100.125.149). Details
এখানে আপনার বর্তমান আইপি দেখাবে আর আপনি যদি Details অপশনে যান তবে সর্বশেষ ৫বার যে যে আইপি দিয়ে জিমেইল এ্যাকাউন্টে ঢুকেছেন তা দেখাবে।আপনি নিয়মিত এই ফিচারটি ব্যাবহার করে অযাচিত আক্রমন প্রতিহত করতে পারেন।
সবশেষে আরেকটা পরামর্শ।বিভিন্ন সাইট থেকে সফটওয়্যার নামালে সাথে যে ক্র্যাক পাবেন তা এই সাইটে গিয়ে আপলোড করে চেক করে নিতে পারেনঃ http://www.virustotal.com/
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> A stupid question about the autoblog =-.
ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এখন আমার একাউন্টটি hack হলো কিনা তাও বুঝতে পাচ্ছি না আবার এত তাড়াতাড়ি মেইল টাও পরিবর্তন করতে পাচ্ছি না।
তবে ক্র্যাক চেক করার সফট এর জন্য অনেক ধন্যবাদ
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Time to update your copyright? Update it for forever =-.
আপাতত Passwprd টা চেঞ্জ করে ফেলুন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> CPU-Z a wonderful tool for your cpu information =-.
কেমন আছেন সবাই?প্রথমেই সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার লেখাটা পছন্দ করার জন্য।খুব ভাল লাগল আপনাদের মন্তব্যগুলো পরে।হাসান ভাইকে ধন্যবাদ এই সুন্দর প্রতিযোগীতার জন্য।পান্থ ভাইকে বিশেষ ধন্যবাদ আমাকে বার বার ফোনে প্রতীযোগিতার আপটুডেট খবর জানানোর জন্য।আর রাজীবুল ইসলাম ভাই যে অসাধারন পুরস্কারের ব্যাবস্থা করলেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
কাল রাতে ঢাকায় পৌছলাম।এসেই দেখি আমার নিজের হার্ডডিস্ক ক্র্যাস করেছে।আজকে আমার খালার হার্ডডিস্ক কম্পিউটারে লাগিয়ে উইন্ডোজ সেট আপ দিলাম এই ব্লগে আসার জন্য।পরে আরো বক বক করব।সবাইকে আবারো ধন্যবাদ।ভাল থাকুন সবাই।
অবাক হচ্ছি একটা মানুষ সে ইচ্ছে করলে কি না পারে।আদনান ভাই তার একটা বড় প্রমান,ভাল লাগলো আপনার সম্পর্ন লেখাটি অসংখ্য ধন্যবাদ আপনাকে।
.-= নাদিম সরকার এর সর্বশেষ পোষ্ট >> Net Office Name =-.
নারে ভাই এখনো কিছু করে দেখাতে পারি নাই।আশা করি সামনে কিছু করতে পারব আপনাদের দোয়া…
অনেক সুন্দর একটা পোস্ট লিখার জন্য আদনান ভাইকে ধন্যবাদ এবং হাসান ভাইকেও যে উনি সঠিকভাবে প্রথম স্থান নিরবাচন করেছেন।
.-= Limon (uralpakhi) এর সর্বশেষ পোষ্ট >> BMW | The official vehicles partner of the London 2012 Olympic Games =-.
ওয়াও! ! ! দারুন লিখেছেন আদনান ভাইয়া, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to upgrade all plugin at a time in WordPress 2.9 =-.
তোমাকেও ধন্যবাদ মাসুদ।তোমার সাহায্য ছাড়া আমি আমি আগাতে পারছি না।গুগলে ব্লগটা ছারি নাই এখন।আশা করি ফ্রী হলেই আমার কাজটা করে দিবে।
আদনান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার লেখাটা অনেক তথ্য বহুল ও সুন্দর।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Grameen Phone Automatic Configuration =-.
আপনার লেখাও দারুন হয়েছে।চালিয়ে যান…
আদনান ভাইকে অভিনন্দন সুন্দর করে পোস্টটি লেখার জন্য এবং পুরস্কার জিতে নেয়ার জন্য। আশা করছি প্রতিযোগিতার বাইরে এই টপিকে আমিও একটি পোস্ট করবো।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> 5 Easiest Ways to Keep Your Blog Up =-.
আপনাদের মতো বস পাবলিক অংশ না নেওয়াতেই তো আমার এই সুযোগ হল।আশা করি আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পারব।শুভ কামনা রইল।
সুন্দর। খুব ভাল লাগল।
.-= রনি পারভেজ এর সর্বশেষ পোষ্ট >> বাংলা এবং ইংরেজী অনুবাদসহ আল-কুরআন ডাউনলোড করুন =-.
ইমেইল সাবস্ক্রিপশন এর সুবাদে হাসান ভাই এর ব্লগ নিয়মিত পড়ি| লিখাগুলো ভালো লাগে| কিন্তু মন্তব্য করতে আলসেমি লাগে|
ব্লগ লিখার স্বপ্ন আছে| প্রতিদিন মাথায় অনেক কিছু আসে| কিন্তু লিখা হয়না| চাকরির কারণে প্রতিদিন ১০/১২ ঘন্টা কম্পিউটার এর সামনে থাকতে হয়| এর পর বাকি সময়টাতে আবার ওই যন্ত্র নিয়ে বসতে ইচ্ছা করেনা|
কিন্তু এই লিখাটি পড়ে আর মন্তব্য না করে থাকতে পারলাম না| আপনাকে অভিনন্দন আদনান| আপনি সাফল্য পাবেন ইনশাআল্লাহ|
.-= ron এর সর্বশেষ পোষ্ট >> ‘break’ and ‘continue’ for jQuery loop =-.
আপনার মন্তব্যটা আমাকে প্রচন্ড অনুপ্রাণিত করছে।অনেক ধন্যবাদ।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> A stupid question about the autoblog =-.
আদনান ভাই, আপনার লেখা আমার মন ছুঁয়ে গেল। অসাধারণ লিখেছেন। প্রথম স্থান হওয়ায় আপনাকে অভিনন্দন।
ধইন্যবাদ ভাইজান।
অধীর আগ্রহে বসে ছিলাম কে প্রথম হয়।
আজতো আমাদের প্রতিক্ষার অবসান হলো।
ভাল লাগল লেখাটা পড়ে।
হাসান ভাইকে ধন্যবাদ।
আদনান ভাইয়ের লেখা সত্যিই সব’চে ভাল হয়েছে
কিন্তু অন্য যারা লিখছেন তাদের লেখাতেও ভাল ও মুল্যবান কন্টেন্ট ছিল।
আদনান ভাইকে বলছি…………………
কি আর বলব আদনান ভাই??!!
ফাটাফাটি লিখেছেন। এক চান্সেই বাজিমাত করে দিলেন।
দারুন গোছানো আর চমৎকার ও সাবলীল ভাষায় আপনি মনের কথা লিখে গেছেন। অনেক ভাল।
সফল হবেন নিশ্চই…………
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
দোয়া রাইখেন ভাই…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> A stupid question about the autoblog =-.
দারুন লিখেছেন আদনান ভাই ।
আদনান ভাই এখন ঢাকার বাইরে। আমাকে ফোন করে জানিয়েছেন, ফলাফল ওনাকে জানানোর জন্য। আদনান ভাই, এই যে আপনাকে জানালাম। আপনার লেখা প্রথম হয়েছে। কী, জানতে পেরেছেন তো?
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
হাসান ভাই, পুরষ্কারের জন্য আমি ২ ১ দিন পর আপনাকে মোবাইল নাম্বার ইমেইল করে পাঠায় দিব।রাজীব ভাইকেও পরে ইমেইল দিব।আর মাসুদ, আমার ইমেইল রিপ্লাই দিও ভাই।বুঝতেই পারছ আমার স্বপ্ন পূরনে তোমার সাহায্য দরকার।
বিহোস ভাই দুঃখিত।ভুল জায়গায় মন্তব্য করলাম।আশা করি হাসান ভাই আর রাজীবুল ইসলাম ভাইইয়ের চোখে পরেছে।আর দোয়া করি আপনার মোবাইলের ইনকামিং চিরজীবনের জন্য যেন বন্ধ হয়ে থাকে খালি আউটগোয়িং হতে থাকে !!! শুভ নববর্ষ।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> A stupid question about the autoblog =-.
আদনান ভাই আপনার লেখা পড়ার পর আমার আর কোন মন্তব্য করার ভাষা নাই। তবে এত টুকু বলি আমার সাথে আপনার অনেক মিল খুজে পেয়েছি।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> আমি আপনাদের কে দিচ্ছিএকটি ফ্রি Hosting প্লান। =-.
ভাই আমি শুধু স্বপ্ন আর পরিকল্পনার কথা বলেছি।কতটুকু কি করতে পারব আমার জানা নেই।আমি খুব কম স্বপ্নকেই বাস্তবায়ন করতে পারি।দোয়া করি আপনি সাফল্য পান।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> A stupid question about the autoblog =-.
প্রথমেই অনেক অনেক অভিনন্দন!!!
বেশ গুছিয়ে লিখেছেন। পড়ে অনেক অনুপ্রেরনা পেলাম।
আপনার সাফল্য কামনা করছি।
আপনারো সাফল্য কামনা করলাম।ধন্যবাদ।
আদনান ভাই। সুন্দর হইছে তো!!!
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
শামীম ভাই, আমি বুঝছি তো !!!
জিন্নাত ভাই কেমন আছেন?
অনেক সময় পর আপনার সাইটে ফিরে এলাম ।
আসলে ব্লগে সফলতা অর্জন করতে সময়,নিষ্ঠা,আর গঠনমূলক পরিশ্রম লাগে ।এটা আপনার প্রথম দিকের লেখা,আর আপনার সাথে মিটআপের পর বুঝতে পেরেছিলাম।কিন্তু এই তিনটি জিনিস আমার দ্বারা সম্ভব নয়,এটাই আমি জানি । তাই adsense ছেড়েই দিয়েছিলাম।আপনার ব্লগে আসতাম ,কিন্তু কমেন্ট করতাম না ।আজ আর পারলাম না ।আদনান ভাইয়ের লেখাটা আসলেই খুবেই সুন্দর হয়েছে ।
>>>>>>>>>>>////অভিন্দন আদনান ভাই\\\\\\\\\\<<<<<<<<<
.-= মর্মর এর সর্বশেষ পোষ্ট >> Nokia N73 =-.
আদনান ভাই কি মন্তব্য করবো বুঝতে পারছিনা? আপনার লেখা ভালোলাগার পরিধিকেও ছায়িছে গেছে।
আমার তরফ থেকেও আপনার জন্য ১০০/- টাকা ফেক্সিলোড বরাদ্ধ করলাম। যদি একটু কষ্ট করে আমার মেইল uzzalsad@gmail.com এ আপনার মোবাইল নাম্বার টা দেন। এরপর থেকে এই ব্লগে অতিথি যে পোষ্ট পড়ে আমার খুব ভাল লাগবে তাদের জন্য এটা নিয়মিত বরাদ্ধ থাকবে।
কোনো দ্বিমত রাখার প্রশ্ণই আসেনা।আদনান ভাইয়ার এত বড় লেখাটা এক নিশ্বাসে পড়ে ফেললাম।দারুন গোছানো আর চমৎকার বর্ননায় সাজানো আপনার ভবিষ্যত পরিকল্পনা সবাইকেই অনুপ্রানিত করবে।
আদনান ভাই নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আপনার এই লিখাটিতে প্রথম কমেন্ট করতে পেরে। ভাই আপনি অসাধারন কিছু ভাবনা ফুটিয়ে তুলেছেন আপনার এই লিখাটিতে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।এই প্রতিযোগীতার সবগুলো লিখা পরার পর সফল ব্লগার হবার পছনে এতো কারন খুযে পেয়েছি যে এখন আমার ইচ্ছা জেগেছে আমি সফল ব্লগার হবই হব। আদনান ভাই আপনি যেনে রাখুন আপনি যদি প্রেরনা না হারান আপনি সত্যিই সফল হবেন আর তার জন্য আপনাকে বেশিদিন খাটতে হবে না।
সবশেষে হাসান ভাইকে কয়েক হাজার ধন্যবাদ আপনি আসলেই পারেন আমাদের ব্লগিং শিখাতে।আপনার মেধা ও বুদ্ধির তারিফ না করে পারা যায় না। হাসান ভাই আপনি মহৎ।
অসাধারন বলেছেন ভাই।ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তাও অশেষ ধন্যবাদ।