অবশেষে বহুল প্রতীক্ষিত ওয়ার্ডপ্রেস সংস্করণ ২.৯ অবমুক্ত করা হলো। সম্প্রতি ওয়ার্ডপ্রেস ডেভেলপারস ব্লগে একটি পোস্ট প্রকাশের মধ্য দিয়ে সেল্ফ হোস্টেড ব্লগগুলোর জন্য তুমুল জনপ্রিয় ব্লগিং ইঞ্জিন ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ও সবচাইতে আকর্ষণীয় এই সংস্করণ অবমুক্ত করা হলো।
আমার মতে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগিং করার জন্য অন্যতম জনপ্রিয় ও বেস্ট একটি প্লাটফর্ম। শুধু বিজ্ঞাপনী ব্যবসা চালানো যায় না বলেই আয় করার উদ্দেশ্যে যারা ব্লগিং করেন, তারা ওয়ার্ডপ্রেস ডট কম ব্যবহার করতে পারেন না। তবে আমার ওয়ার্ডপ্রেস ডট কমে বেশ কয়েকটি ব্লগ আছে যেগুলোতে আমি মোটামুটি নিয়মিত লিখে থাকি। ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগিং করার কারণ মূলত দু’টি। এক, প্রতিটি ব্লগের জন্য তিন গিগাবাইট হোস্টিংয়ের সদ্ব্যবহার করা। দুই, নতুন নতুন ফিচারগুলো সবার আগে ব্যবহার করা।
আর তাই ওয়ার্ডপ্রেস ২.৯ এর প্রধান প্রধান আপডেটগুলো ব্যবহার করতে করতে ইতিমধ্যেই আমি অভ্যস্ত হয়ে গেছি। আর এখন ওয়ার্ডপ্রেসের নতুন ফিচারগুলো সেল্ফ হোস্টেডে পেয়ে আনন্দই লাগছে।
আসুন জেনে নেয়া যাক বিশ্ববিখ্যাত এই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো।
ছবি এডিটিং
আমার মতে ওয়ার্ডপ্রেস ২.৯ এর বেস্ট ফিচার হচ্ছে বিল্ট-ইন ইমেজ এডিটর। বিল্ট ইন ইমেজ এডিটরের সাহায্যে আপনি যেকোনো ছবি আপলোড করার সাথে সাথেই এডিট করতে পারবেন। ছবি ফ্লিপ করা, যেকোনো অংশ কেটে নেয়া (ক্রপ), স্কেলিং করা (রিসাইজ) ইত্যাদি বিভিন্ন সুবিধাদি যুক্ত হয়েছে নতুন এই সংস্করণে। এছাড়াও অল্টারনেট টেক্সট দেয়ার জন্যও নতুন একটি টেক্সট বক্স দেয়া হয়েছে যা সত্যিই প্রশংসনীয়।
ট্র্যাশ
উইন্ডোজ পিসির রিসাইকেল বিন এর সুবিধা কী? আসলে এটা বলার অপেক্ষা রাখে না। ভুলবশতঃ কিংবা দরকারী নয় মনে করে মুছে ফেলার পর সেই ফাইল ফিরে পেতে রিসাইকেল বিন একমাত্র উপায়। ঠিক এই সুবিধাটিই যুক্ত হয়েছে ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করণে। এখন আপনি যেকোনো পোস্ট বা পেজ মুছে ফেললে তা সরাসরি উধাও না হয়ে ট্র্যাশে চলে যাবে। ট্র্যাশ থেকে যেকোনো সময় পোস্ট পুনরুদ্ধার করতে পারবেন। তবে ট্র্যাশ থেকেও পোস্ট স্থায়ীভাবে মুছে ফেললে তখন তা পুনরুদ্ধারের আশা না করাই ভালো।
ভিডিও এমবেড
ভিডিও যুক্ত করাটা কি খুব কঠিন? আমার ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগে শর্টকোড ব্যবহার করে অতি সহজেই ভিডিও এমবেড করতে পারি। তবে সেল্ফ হোস্টেড পারসোনাল ব্লগে প্রকাশ করতে গিয়েই বাধলো বিপত্তি। কোনোভাবেই ভিডিও এমবেড হয় না। শেষে ইউটিউব থেকে এমবেড কোড পেস্ট করার পর কাজ করলো।
ওয়ার্ডপ্রেস ২.৯-এ এই সমস্যাটি আর নেই। এখন আপনি শুধু ভিডিওর লিঙ্ক ব্যবহার করেই ভিডিও এমবেড করতে পারবেন। কোনো ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করতে হবে না। (আলসেমির সুযোগ আর কি!)
একাধিক প্লাগইন আপডেট
একের অধিক প্লাগইন আপডেট করতে হলে অনেক সময় খুব বিরক্ত বোধ করেন, তাই না? ওয়ার্ডপ্রেস ২.৯-এ এই সমস্যাটি নেই। এখানে আপনি একই সঙ্গে একাধিক প্লাগইন আপডেট করতে পারবেন। (দ্রষ্টব্যঃ এই ফিচারটি আমি ব্যবহার করতে পারিনি। ভার্সন আপগ্রেড করার পরও আলাদা আলাদাভাবেই প্লাগইন আপডেট করতে হয়েছে। জানিনা সমস্যা কোথায়।)
ইউ আর এল শর্টেনার
ওয়ার্ডপ্রেসের নিজস্ব ইউ আর এল শর্টেনারের কথা জানেন? (Example: http://wp.me/pzC24-ab ) অনেক আগেই ওয়ার্ডপ্রেস তাদের নিজস্ব ইউ আর এল শর্টেনার তৈরি করেছে এবং ওয়ার্ডপ্রেস ডট কমের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। ২.৯-এর সঙ্গে এই সুবিধাটিও আপনি পাচ্ছেন আপনার সেল্ফ হোস্টেড ব্লগে। ইউ আর এল শর্ট করার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। এবার আপনি স্বাধীন!
(দ্রষ্টব্যঃ শর্টলিঙ্ক ফিচার ব্যবহার করতে হলে আপনার সেল্ফ হোস্টেড ব্লগ ওয়ার্ডপ্রেস ডট কমের কোনো ব্লগের সঙ্গে লিঙ্ক করে রাখতে হবে। এর জন্য প্রয়োজন হবে একটি ওয়ার্ডপ্রেস ডট কম অ্যাকাউন্ট।)
এছাড়াও আরো বেশ কিছু বৈশিষ্ট্য অবমুক্ত হয়েছে ওয়ার্ডপ্রেস ২.৯ সংস্করণের সঙ্গে। আপডেটের বিস্তারিত তালিকা দেখতে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট ব্লগ দেখুন।
প্রথম প্রকাশঃ WordPress Rolls Out 2.9
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ৩.০ বেটা ১
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- ওয়ার্ডপ্রেস ব্লগের ফ্রি এবং বৈধ থীম / টেমপ্লেট সমগ্র (নিয়মিত আপডেট)
- [অতিথি পোষ্ট] ওয়ার্ডপ্রেস ২.৮.৫ এখন উন্মুক্ত
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ২.৮
{ 18 comments… read them below or add one }
ভাইয়া ২.৯ এ একটা বাগ আছে যা আমাদের সমস্যা করবে।
এখানে দেখেন http://wordpress.org/support/topic/344184?replies=4
আমি ২.৯ এ আপডেট করার পর যে ৩টা পোষ্ট লিখেছি তার একটাও google index করে নাই।
হাসান ভাইয়া সাহায্য চাচ্ছি..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Plugin Review: WP Portfolio =-.
হাসান ভাই আমার ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে Tools >> Update এ গেলে আগের ভার্সন দেখায়।
এখন কি করব?
ভাইয়া আপনি freehostia থেকে হোষ্ট করেছেন.. freehostia থেকে এ সমস্যা সব সময় দেখায় ওদের লেটেষ্ট ভারশন দেথায় ২.৭
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> How to backup WordPress Database [Step by Step] =-.
জ্বি ভাইয়া, তাহলে আপনিও এই সমস্যা ফেস করেছেন আগেই।
এখন আমি কি করতে পারি ভাইয়া?
যদি বলতেন তাহলে আমার উপকার হত।
হাসান ভাই আপনাকে একটি ইমেইল করেছি আপনার gmail একাউন্টে domain কেনার ব্যাপারে আশা করি উত্তর দিবেন।
আমি ভাই ওয়ার্ডপ্রেসে নতুন। তবে কয়েকদিনের মধ্যেই হুমড়ি খেয়ে লাগবো ওয়ার্ডপ্রেস শিখার জন্য।ধন্যবাদ তখ্যবহুল পোস্টের জন্য ।
ধন্যবাদ সজীব ভাই, গত কালই আমার ওয়ার্ডপ্রেস আপডেট করেছি। নতুন ফিচারগুলো ভালই লাগছে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Computer is the greatest invention of science. =-.
আমি গত কাল সকালেই আমার ওয়ার্ডপ্রেস আপডেট করেছি। তবে নতুন ফিচারগুলোর ধারনা পেয়ে আরও বেশি উপকারে আসবে। ধন্যবাদ সজীব ভাইকে।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> রিলিজ হলো Mozilla Firefox 3.5.6 । =-.
একাধিক প্লাগইন আপডেটের জন্য ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে Tools >> Update এ গেলে যে সব প্লাগইনের আপডেট আছে সেগুলো দেখা যাবে। এখানে প্লাগইন গুলো একসাথে আপডেট করা যায়।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> How to Fix NetBeans jdkhome error =-.
সেটা তো আগেই খোজে পেয়েছি ম্যাট সাহেবের ভিডিও দেখে। কিন্তু ইউআরএল শর্টেনার খোঁজে পাচ্ছি না…
ভাইজান, ২.৯-এ ইউআরএল শর্টেনার খোজে পেলাম না। এটার জন্য কি আলাদা কোথাও কিছু সেটাপ করতে হয়?
বিহোস ভাই, পোস্ট প্রকাশের পর বা একবার ড্রাফট হিসেবে সেভ করার পর টাইটেল বক্সের ঠিক নিচে পার্মালিঙ্কের পরেই দেখবেন Get Shortlink বাটন। ওটাতে ক্লিক করলেই পেয়ে যাবেন।
সমস্যার সমাধান হলে জানাবেন।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> WordPress Rolls Out 2.9 =-.
গেট শর্টলিংক বাটনটা ওয়ার্ডপ্রেস ডট কম-এ আছে কিন্তু নিজের হোস্টে হোস্টকৃত সাইটে পাচ্ছি না…
পোস্ট আপডেট করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে কীভাবে লিংক করবো?
হুমম আপডেট করতে হবে দেখি………….
খবরটি দেয়ার জন্য ধন্যবাদ, সজীব। ছবি এডিটিং এর আপডেটটা সবচেয়ে ভাল লেগেছে।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> ফটোশপে গোল্ডেন টেক্সট =-.
ওটা আমার সবচাইতে পছন্দের ফিচার যা ওয়ার্ডপ্রেস ডট কমে বহুদিন ধরে ব্যবহার করে আসছি।