আমি আসলে বেশ কল্পনা-প্রবণ একটা ছেলে। কোন কিছু শুরু করার আগেই অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলি। ব্লগিংয়ে যখন সবেমাত্র হাতে খড়ি হয়েছে তখন প্রায় ই একটা কথা বিড়বিড় করতাম যে- কবে আমার ব্লগ জনপ্রিয় হবে, কবে অমুকের মতো অনেক ভিজিটর পাবো, কবে তমুকের মতো ইনফরমেটিভ একটা সাইট হবে আমার; কবেই বা দেখা মিলবে সাফল্য নামের সেই সোনার হরিনের? অবশ্য, কেন আমি সাফল্য চাই বা আমি কেন সফল ব্লগার হতে চাই এই ধরনের কোন প্রশ্ন কোনদিন মাথায় আসেনি। “ফালতু পোস্ট” বিভাগে প্রতিযোগিতার টপিক টা দেখে, নিজেই নিজেকে প্রশ্ন করলাম – “আরে তাই তো -কেন আমি সফল ব্লগার হতে চাই? ” ইতোমধ্যে কয়েকটা কারন বের করেছি এবং আমার মনে হয়েছে যে এগুলার জন্যই মূলত আমি একজন সফল ব্লগার হতে চাই। পর্যায়ক্রমে আমি সবগুলোই বলতে চেষ্টা করবো।
প্রথম কারন : জনপ্রিয় হওয়া
ছোটবেলা থেকেই এই “জনপ্রিয় হওয়া” জিনিসটার প্রতি আমার খুব দূর্বলতা। পড়ালেখা, খেলাধূলা, আড্ডাবাজি সবখানেই কোনো না কোনো ভাবে জনপ্রিয় হওয়ার একটা এটেম্পট নিতাম। সবখানে অবশ্য জনপ্রিয় হতে পারতাম না, তবুও একটা প্রবল ইচ্ছা থাকতো । বর্তমানে, ইন্টারনেট যেমনি প্রযুক্তির জান তেমনি ব্লগিং দখল করে আছে ইন্টারনেটের বিপুল তথ্যভান্ডারের একটা বিরাট অংশ। আমরা প্রতিদিন বিভিন্ন সার্চ ইন্জিনে যখন প্রয়োজনীয় কোনো কিছু সার্চ করি তখন দেখি এর রেজাল্ট পেজের প্রায় সবই কোন না কোনো ব্লগ। তাই বলা যায়, ইন্টারনেটের মতো এত হিউজ একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় করতে চাইলে ব্লগিং ই হচ্ছে ভালো উপায়। ভালো ব্লগিং কন্টিনিউ করতে পারলে ম্যাট কেটস, ডেরেনের মতো না হোক একটা নির্দিষ্ট কমিউনিটির ভিতর তো নিজেকে জনপ্রিয় করানো যাবে। এটা করতে পারলেই আমি নিজেকে একজন সফল ব্লগার মনে করবো।
দ্বিতীয় কারন : মনের খোরাক যোগানো
মন খারাপ হওয়া, বিষন্নতায় ভোগা, কিচ্ছু ভালো না লাগা এই কারনগুলো মনে হয় শুধু আমার না পৃথিবীর তাবৎ টিনএজার এবং যুবক বন্ধুদের একটা বিরাট সমস্যা। আমি, বিশেষ করে আমি যখন ব্লগিং করা শুরু করেছি তখন থেকেই এই সমস্যাগুলা আর সমস্যা থাকছে না। আমার যখনই মন খারাপ হয় আমি যে কোন একটা বিষয়ে, যে কোন একটা ব্লগে পোস্ট দেয়ার ধান্ধা করি। এতে করে আর মন খারাপ করার টাইম পাওয়া যায় না। আর পোস্টটা যখন ইন্ডেক্স হয় এবং ভিজিটররা বিভিন্ন কমেন্ট করে তখন আমি যে একটা আত্নতৃপ্তি অনুভব করি তা মনে হয় আর কোথাও পাবো না। আর যদি একজন সফল ব্লগার হতে পারি তাহলে মনে হয় আমার আর কোন দিনই মন খারাপ করার দরকার হবে না।
তৃতীয় কারন : বাহ্যিক জ্ঞান অর্জন
আমি কয়েকটা ব্লগ বানাইছি যেগুলাতে এক একটা পোস্টের জন্য আমাকে বেশ খাটতে হয়। মেলা সাইট (শিক্ষামূলক) ঘোড়াঘুড়ি করে একটা আইডিয়া নিতে হয়। এতে বইয়ের পড়ার বাইরে অনেক কিছুই শিখতে পারছি যা আলটিমেটলি আমাকে সত্যিকারের একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলবে। বিশেষ করে ঠিক এই একটি কারনেই আমি মনে মনে সবসময় একজন সফল ব্লগার হওয়ার চিন্তা লালন করি।
চতুর্থ কারন : টাকা উপার্জন
এই কারন টা মনে হয় খুব কমন। কারন প্রত্যেকটা ব্লগারের মনেই ব্লগ থেকে টাকা কামানোর একটা ইচ্ছা থাকে । আমারও আছে। এটা সত্যি কথা যে আমার এডসেন্স আর্নিং দিন দিন যত বাড়তে থাকে আমিও তত বেশী অনুপ্রাণিত হতে থাকি । আমরা সফল ব্লগার হিসেবে যাদেরকে চিনি তারা খুবই জনপ্রিয় কারন তাদের ব্লগ অনেক জনপ্রিয় যার ফলে ঔইসব ব্লগে ভিজিটর ও অনেক বেশী। আর এডসেন্সে একটা কথা আছে ”যত বেশী ভিজিটর, তত বেশী কিক এবং তত বেশী ইনকাম”। এখানে দেখা যায় যে টাকা উপার্জনের জন্য হলেও একজন সফল ব্লগার হওয়া জরুরী।
উপরোক্ত কারন গুলোর জন্যই আমি একজন সফল এবং জনপ্রিয় ব্লগার হতে চাই।
আপনার সবাই আমার জন্য দোয়া করবেন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?
- [অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাফিউর] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- আমি কেন ব্লগিং করি?
{ 33 comments… read them below or add one }
*HAPPY NEW YEAR 2010* আশা করছি নতুন বছরে আর আনেক স্বপ্ন নিয়ে নতুন উদ্দ্যমে এগিয়ে যাবেন।
ধন্যবাদ ভাইয়া, সত্যি আনেক ভাল লাগছে আপনার মেইল পেয়ে। মানুষের প্রতি মানুষের চাওয়া আসলে এতটুকুই যে একজন আরেকজনকে সাহায্য করবে। আসলে মানুষ তো মানুষেরই জন্য।
হ্যাঁ। ঠিক বলেছেন। মানুষ মানুষের জন্য।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Famous & Mostly Used Screen Printing Ink =-.
অনেক ভাল লিখেছেন। ভাইয়া আমিও আপনার মত কোন কিছু শুরু করার আগে অনেক বড় বড় স্বপ্ন দেখি। কিন্ত দিনে দিনে আমি হতাশ হয়ে যাচ্ছি কারন আমি গ্রামে থাকি, দেখিয়ে দেওয়ার মত কেও নেই। আপনার সাথে কথা বলতে পারলে হয়ত সাহস পেতাম। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে?
আমি লেখাটি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি বিখ্যাত কোন লেখকের একটা বই পড়ছি!!! যেটা কেন সফল ব্লগার হতে চাই শিরনামের। কিন্তু না আমি Shamim ভাইয়ের লেখা একটি পোস্ট পড়ছিলাম। আমি এ কথা দিয়ে কি বুঝাতে চেয়েছি অবশ্যই বুঝতে পারছেন। Shamim ভাইয়ের লেখার যে সৌন্দর্য সেটাই বুঝাতে চেয়েছি। ধন্যবাদ।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> আমি আপনাদের কে দিচ্ছিএকটি ফ্রি Hosting প্লান। =-.
কই আর সৌন্দর্য়…।তবে আমি ভালো লেখার চেষ্টা করেছি। জিন্নাত ভাই যদি এরকম আরো প্রতিয়োগীতার আয়োজন করে তবে মনে হয় সবাই এরচেয়ে ভালো করার সুযোগ পাবে।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Famous & Mostly Used Screen Printing Ink =-.
অনেক ভাল লিখেছেন শামীম ভাই । লেখাটাও খুব গুছালো । পছন্দ হয়েছে অমার।
ব্যক্তিগত ভাবে বলতে পারি, আপনি নিজের লেখার মানটা ধরে রাখুন, অনেকটা পথ পাড়ি দিতে পারবেন আপনি।
আপনার সাফল্য কামনা করি।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
তাই নাকি ??? ধন্যবাদ। দোয়া করবেন ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
আমার এডসেন্স একাউন্ট ব্যান করতে চাই। এ ব্যাপারে পারলে কেউ হেল্প করেন। বিষয় বহির্ভূত কথা লেখার জন্য স্যরি। প্রয়োজনীয় হেল্প ব্যতীত অন্য কোনো ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না দয়া করে।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> Three Hot Tricks for Search Engine Optimization =-.
একই আইপি থেকে প্রতিদিনই ইনভেলিড ক্লিক করতে থাকলে এক সপ্তাহের মধ্যেই ব্যান হয়ে যাওয়ার কথা। ……….কিন্তু????? ও স্যরি….আপনি তো আবার প্রশ্ন করতে নিষেধ করেছেন।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
বিহোস ভাই অনেকের ই এডসেন্স একাউন্ট বানাতে জান বের হয়ে যাচ্ছে(সাইট এপ্রুভ হয় না) যদি সত্যিই আপনার বেশি এডসেন্স একাউন্ট থেকে থাকে চাইলে তাদেরকে দিতে পারেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> ২০০৯ সাল কেমন গেল বছরটা =-.
অভিনন্দন শামীম ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How to find dofollow sites. =-.
আপনাকে টারবু শুভেচ্ছা……….;)
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
ওয়াও দারুন লিখেছেন শামীম ভাইয়া। খুব গোছানো।আপনার সাফল্য কামনা করি।
আপনার লেখার পর্যবেক্ষনে যে মন্তব্যটি করেছি, সেটা পড়ে দেখেননি। “আপনার” শব্দটির আগে ফাঁক নেই কেন?
ধন্যবাদ আপু।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
নাছির ভাই আপনার তৃতীয় কারনটা আমার খুব ভাল লেগেছে। আপনার সব স্বপ্ন সফলতা পাক এই কামনা করি।
এই ব্লগটা যারা দেখে তাদের সিরিয়াসনেসের কথা উল্লেখ না করে পারলাম না একারনে যে লেখার সামান্যতম শব্দ গত ভুল ও সবার চোখে পড়ে।
“শব্দ গত” এর পরিবর্তে শব্দগত হবে
ধন্যবাদ শুধরে দেবার জন্য। এই কাজটা যদি আমরা সবাই মিলে প্রতিনিয়ত করতাম তবে বাংলা লেখা বা শব্দ ব্যবহারে আমরা আরও পারদর্শি হতে পারতাম।
“শব্দ গত” এর পরিবর্তে শব্দগত হবে
…..সমস্যা নাই…ঠিক হয়ে যাবে….কি বলেন রাজিবুল ইসলাম ভাই?
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
শামীম দারুন লিখেছেন ভাই আরো কিছু কারন খুজে পেলাম সফল ব্লগার হবার জন্য।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> TeraCopy – a good copy-paste optimizer =-.
ধন্যবাদ রাফিউর ভাই।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
আপনি একটু চেষ্টা করলে আরো ভাল লিখতে পারবেন আশা করি।
একটা জিনিস আমার কাছে একটু ? ঠেকেছে; আর্টিকেলে আপনি শুরু করেছেন পুরোপুরি শুদ্ধ ভাষা দিয়ে কিন্তু একটা পর্যায়ে এসে আপনি ২/১ টা শব্দ আন্চলিক বা কথ্যরুপে লিখেছেন যেমন: “আমি কয়েকটা ব্লগ বানাইছি ”
আপনার গ্রাভাটার দেখে আমি প্রথমে একটু বিস্মিত হয়েছিলাম। আপনার চেহারা আর আমার এক বন্ধুর চেহারা হুবুহু মিলে যায়!
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
আমারও ঠিক এই বিষয়টিই চোখে পড়েছে, মন্তব্যে উল্লেখ্য করতে গিয়েও করিনি। আমি কয়েক জায়গায় শুধরে দিয়েছি। কথা বলার সময় এই বিষয়টি গুরুত্বপূর্ণ না হলেও লেখাপড়ার সময় বিষয়টি খুব চোখে পড়ে।
ও এই কতা?? মুই তো হেইডা চিন্তাই করি নাই। তয় সামনের বার বালা কইরা লেকমুনে। আর গ্রাভাটারটা বালা কইরা চিইন্না লইয়েন..কওন তো যায় না…ঢাহা শহরে রাস্তাঘাটে দেহা অইয়া যাইত পারে।
Sorry “Blues”—একটু মজা করলাম। ধন্যবাদ । আসলে আমি নিজের মতো লিখতে চেয়েছিলাম। সামুতে নিয়মিত যাই তো…….তাই এফেক্টেড হয়ে গিয়েছি আর কি। তবে নেক্স টাইম শুদ্ধ করে লেখার চেষ্টা করবো ….ইনশাল্লাহ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
আপনার লেখার স্ট্যাইল ভাল ছিল, পছন্দ হয়েছে। তবে একটা পর্যবেক্ষণ আছে, যেমন “বিষয় টা” না লিখে “বিষয়টা”, “কারণ টা” না লিখে “কারনটা” লিখতে হবে। কারণ পুরোটাই একই শব্দ।
আর ইংরেজী নামগুলো ইংরেজীতে লিখলেই ভাল, তাহলে সার্চ করতে সুবিধা হয়। বাংলায় পর্যাপ্ত রেফারেন্স নাও পাওয়া যেতে পারে।
আরও কিছু বাস্তবসম্মত উদারহণ দিলে খুবই ভাল হতো।
ধন্যবাদ, শুভ কামনা রইল।
লেখার স্টাইল পছন্দ হয়েছে বলে ধন্যবাদ। আর ইংরেজী নামের ব্যাপারটা ভেবেছিলাম……কিন্তু ততক্ষনে পোস্টটা রিভিউ-এর জন্য জমা দেয়া হয়ে…..হা হা।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
অনেক সুন্দর হয়েছে লেখাটি।
সফল ব্লগার হন এই দোয়া রইল।
সেই সাথে অভিনন্দন
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> এভাস্ট এন্টিভাইরাস ৫ =-.
দোয়া কিন্তু সত্য সত্যই করতে হবে……হুমম।:ী
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Really Useful Textile Screen Printing Equipment -Machines =-.
আমি????? গ্রাভাটারটা না থাকলে বিশ্বাষ হতো না!!!!
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Why Textile Digital Printing is Better Than Other Printing Method? =-.
ভাগ্যিস আমি লেখা জমা দেই নাই। তাইলে তো এগুলো আমারই হইতো। শামীম যেনো আমার মনের কথাগুলোই উচ্চারণ করেছেন। ধন্যবাদ শামীম। জনপ্রিয় হতে চাই… কিন্তু আড়ালে বসে…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
সমস্যা নাই। আড়ালে বসে জনপ্রিয় হন….আমরাই আপনাকে খুঁজে নেব।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Why Textile Digital Printing is Better Than Other Printing Method? =-.