অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী] আমি কেন সফল ব্লগার হতে চাই ?

ব্লগ সম্পর্কে আমার ধারণা

কেন সফল ব্লগার হতে চাই এই বিষয়ে আমার মধ্যে কিছু ধারণা কাজ করে। তা হচ্ছে আমি যে বিষয়গুলো ভাল জানি তা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জ্ঞানের ঘভীরতা যাচাই এবং জীবনের প্রতিটি সময়কে কাজে লাগানো আর ব্লগিং থেকে আয় যেমন বাড়তি আয়ের সুযোগ পাওয়া যায় তেমন অসৎ আয় থেকে নিজেকে দুরে রাখা যায়।

কিছুটা এই ধরণের চিন্তা ভাবনা নিয়ে হাসান ভাই নিজেও ব্লগিং জগতে এসেছেন, তবে ব্লগিং নেশার কথাটাই তার প্রথম ইস্পৃতা যা এখন আমার মধ্যেও বিদ্যমান। নেশা তথা সঠিক মনোযোগ সাফল্যের চাবিকাঠি।

ইন্টারনেট জ্ঞান র্চচা

ইন্টারনেটে জ্ঞান চর্চার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে ব্লগিং। প্রতিনিয়ত ইন্টারনেটে সব কিছু যেমন আপডেট হচ্ছে তেমনই আমাদের জ্ঞানের পরিসরকে সেইভাবে আপডেট রাখতে ব্লগিং এর বিকল্প আমি কিছু দেখি না।

সফল ব্লগারের দৃষ্টান্ত

সফল ব্লগারদের দিকে দেখলে আমরা কি দেখতে পাই? একজন সফল ব্লগার শুধু কি তার ব্লগিং জীবনে সফল, না তা নয় বরং তিনি ব্লগিং এর মাধ্যমে ব্যক্তি জীবনেও সফলতা অর্জন করে থাকেন। উদাহরণ হিসাবে “জিন্নাত উল হাসান” ভাই এর কথা বলি বর্তমান তার ব্লগ এর নিউজলেটার পাঠকের সংখ্যা ২৮৮ জন (মানে বিভিন্ন স্থানের ২৮৮ জনের কাছে তিনি পরিচিত)। তিনি লন্ডনে থেকেও যেন সবার পাসে বসে আছেন। আর তার তথ্য মতে তিনি ব্লগিং এর মাধ্যমে বেশ ভাল আয় করেন। ব্লগিং এর মাধ্যমে পাওয়া এক বিরাট সাফল্য এটি জ্বলন্ত দৃষ্টান্ত।

বিশাল সম্ভাবনাময় ও স্বাধীন কর্ম ক্ষেত্র

আমরা বর্তমান কর্মক্ষেত্রের দিকে তাকালে দেখতে পারি চাকরি অথবা ব্যবসা, কিন্তু এই দুটি কর্ম ক্ষেত্রের একটি নির্দিষ্ট সীমা আছে যেমন চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট বয়স সীমা আবার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন পণ্যের সময় উপয়োগী চাহিদার পরিবর্তণ ব্যবসার অবসানের কারণ হয়। কিন্তু একটি ভাল ব্লগ সময়ে সাথে সাথে যেমন জনপ্রিয়তা পায় আবার সেই সাথে ব্লগার তার ইচ্ছা মত স্বাধীন ভাবে কাজ করতে পারে। আর এই কাজে থাকেনা যেমন নির্দিষ্ট বয়স সীমা তেমনি বয়স বারার সাথে সাথে বাড়তে থাকে একটি ভাল ব্লগের চাহিদা। একটি ভাল ব্লগের চাহিদা কমার ঝুঁকি নেই কোন কারনে কেন না  প্রতিটি ভাল ব্লগই কোন না কোন দিক দিয়ে শিক্ষামূলক। আর এই শিক্ষা তথা জ্ঞানের ক্ষুধা মানুষের কখনো শেষ হবার নয়। তাই বলা যায় একটি ব্লগ একজন ব্যক্তিকে স্বাধীন কর্ম ক্ষেত্র ও বিশাল সম্ভাবনার দার খুলে দিতে পারে আর সেই কর্মক্ষেত্রে ব্লগার তার জীবন কাল পর্য়ন্ত স্বধীন ভাবে কাজ করতে পারে।

শেষ কথা

ইন্টারনেটের এই মহাসমুদ্রে নিজের জ্ঞানকে বিকশিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে আলোর পথে নিয়ে আশাকে আমার দ্বায়িত্ব মনে করে আমি একজন সফল ব্লগার হতে চাই। কারন নতুন প্রজন্ম যাতে ইন্টানেটের খারাপ বিষয় গুলির প্রতি ঝুঁকে না পড়ে সেজন্য আমাদের সকলের উচিত সুন্দর ও সৃজনশীল বিষয় নিয়ে ব্লগিং করা।

About the author

রাজু

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 19 comments… read them below or add one }

জাহাঙ্গীর কবির May 18, 2011 at 10:13 pm

বাংলাদেশ জিন্দাবাদ, হাসান ভাই জিন্দাবাদ, সব ব্লোগারদের ধন্যবাদ।

Reply

rumma December 28, 2009 at 8:18 pm

অভিনন্দন রাজু।সফল হোন সেই দোয়া করি।লেখাটা ভালো লাগলো।৩ জনের মধ্যে মনে হয় আমরটাই সবচেয়ে খারাপ।আপনারা যা লেখছেণ!!!

Reply

রাজু December 29, 2009 at 1:12 am

আপনার লেখা ভাল হয়েছে, আমি তো লিখতে গিয়ে প্রসঙ্গ পরিবতর্ন করে ফেলেছি :( নিজের লক্ষ্য, পরিকল্পনা লিখতে গিয়ে প্রায় উপদেশ/আহবান করেছি।
আপনি কিন্তু ঠিক লিখেছেন :)
হাসান ভাই বলেছিলেন
এই প্রতিযোগিয়ায় আগ্রহী ব্লগারদেরকে ব্লগ লেখার মাধ্যমে তাদের লক্ষ্য, পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করতে হবে।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Warlike Flyboys – Ww3 =-.

Reply

জিন্নাত উল হাসান December 27, 2009 at 8:50 am

কাউকে উপদেশ দেবার মতো সাহস এবং যোগ্যতা আমার নেই, তবে আপনার লেখা জমা হবার পর আমার পর্যবেক্ষনগুলো নিন্মরুপ:

১. বানানের প্রতি মনোযোগ দিতে হবে, বেশ কিছু বানান ভুল ছিল।
২. বারবার লেখার প্রসঙ্গ পরিবতর্ন হয়েছে, নিয়মিত লেখালেখি করলে এই সমস্যা দূর হতে পারে। তবে লেখার পূর্বে অন্তত মনে মনে লেখাটি এগিয়ে নেবার ছক কেটে নিলে লেখা বিভিন্ন দিকে প্রবাহিত হবে না।
৩. বক্তব্যকে সাপোর্ট দেবার মতো আনুষাঙ্গিক তথ্য ছিল না।

Reply

কবীর December 27, 2009 at 12:11 am

লেখা ভাল হয়েছে। শিক্ষনীয়।
আর সাহস করে যে লিখেছেন তার জন্যও আপনাকে অভিনন্দন।
পুরস্কার পাবার মতই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

Shamim December 26, 2009 at 10:23 pm

অভিনন্দন ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to spread fabric in Garment Processing ? =-.

Reply

রাজু December 26, 2009 at 11:07 pm

ধন্যবাদ ।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> এভাস্ট এন্টিভাইরাস ৫ =-.

Reply

tintob December 26, 2009 at 6:57 pm

প্রথম দ্বিতীয় কে যে হইলো ! খাড়ান চিন্তান কইরা বাইর করতাছি… :)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Website-এর সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন বা FavIcon, তৈরি করা খুবই সোজা !!! =-.

Reply

EBRAHIM SHAH December 26, 2009 at 4:02 pm

আসলেই মাহফুজুল আমিন ভাইয়ের লেখার তারিফ না করে পারছিনা।আপনাকে ধন্যবাদ সবাইকে সৃজনশীলতার আহবান জানানোর জন্য।

Reply

রাজু December 26, 2009 at 11:10 pm

আপনাকেও ধন্যবাদ, উৎসাহ দেবার জন্য।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

Rafiur December 26, 2009 at 2:56 pm

মোঃ মাহফুজুল আমিন ভাই আপনার লিখাটি দারুন হয়েছে। চালিয়ে যান ভাই আমার মতো চেষ্টা চালিয়ে যান যাতে ভবিষ্যতে আয়োজনে বসদের পিছনে ফেলতে পারি(যদিও এটা স্বপ্ন)।:D
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> uTorrent =-.

Reply

রাজু December 26, 2009 at 11:16 pm

চেষ্টা করছি, দোয়া করবেন ভবিষতে যেন আরো ভাল করতে পারি।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

পান্থ বিহোস December 26, 2009 at 2:36 pm

অভিনন্দন মোঃ মাহফুজুল আমিন। আপনি পাচ্ছেন ধন্যবাদ।
——
অফট: আমি বোধহয় তাহলে প্রথম পুরস্কার পাচ্ছি… ওহ স্যরি, আমি তো লেখাই জমা দেই নাই। আচ্ছা হাসান ভাই, লেখা জমা যারা দিয়েছেন সবাই পুরস্কার পাচ্ছেন। আর যারা দেয় নাই, তারা কি এতোই ফেলনা? আফসোস ! (দীর্ঘশ্বাসের ইমো)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Rafiur December 26, 2009 at 3:01 pm

বিহোস ভাই খারাপ করেছেন লিখা দেন নাই এবার এইটার শাস্তি শরূপ ফেভিকনের পোষ্টটার মতো একটা কাজের পোষ্ট লিখে ভালো কাজ করেন।

Reply

রাজু December 26, 2009 at 11:30 pm

আপনাকেও ধন্যবাদ দিলাম।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

rajibul December 26, 2009 at 11:06 am

মাহফুজ ভাই সত্যিই সুন্দর আরো চালিয়ে যান প্রথম হওয়ার জন্য।

Reply

রাজু December 26, 2009 at 11:21 pm

ধন্যবাদ, চেষ্টা করছি আরো ভাল করার জন্য।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

জাহিদ December 26, 2009 at 9:49 am

ধন্যবাদ, মাহফুজুল আমিন ভাইয়ের সুন্দর ও সাবলিল ভাষায় প্রকাশিত মতামত এর জন্য। তাঁর লেখা আমার খুবই পছন্দ হয়েছে। তিনি যদি তৃতীয় স্থান অধিকার করেন। তবে যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাঁদের লেখা অবশ্যই আরো সুন্দর হবে। তাদের লেখা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সকলের প্রতি রইলো শুভ কামনা।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> কিভাবে Google Chrome তে Add-on ইন্সটল/আনইন্সটল করবেন? =-.

Reply

রাজু December 26, 2009 at 11:27 pm

আমি হয়তো শুধু সাধারণ বিষয় গুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু ভাল কোন তথ্য দিতে পারি নাই। যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাঁদের লেখা থেকে আমরা হয়তো আনেক গুরুত্ব পূর্ণ তথ্য পাব।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: