অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই

[অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই?

যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। ইচ্ছা, অনুশীলন, একাগ্রতা, চেষ্টাসহ আরো অনেক কিছুই, যার কোনোটাই আমার আছে বলে মনে হয়না। তবুও সফল হতে মন চায়। মনে হয় সফল একজন ব্লগার হতে পারলে দারুন হতো। হাসান ভাইয়ার এই প্রতিযোগিতার জন্য লিখতে বসে ভাবতে লাগলাম আসলেই তো কেন হতে চাই সফল ব্লগার? কারনের সংখ্যাও দেখি অনেক।

আমার ব্লগিং এর ক্ষেত্রটা এই ব্লগের অন্যদের মত নয়। এখানে শুধুমাত্র আমিই মনে হয় আর্ট আর ক্রাফ্ট নিয়ে ব্লগিং করি তাই সবার ইচ্ছা থেকে আমার ইচ্ছাটাও ভিন্ন। তবে একটা কমন কারন যেটা মনে হয় সবাই চায় যে তার পোস্ট সবাই পড়ুক। আর সফল ব্লগার না হলে পাঠক আপনার লেখা কেন পড়বে? তবে আমার চাওয়ার আরেকটা প্রধান কারন হলো আমি চাই আমার শীল্পকর্মগুলো সবাই দেখুক এবং যাদের আগ্রহ আছে তারা শিখুক। আর এজন্য সফল হওয়া জরুরী।

আর ঘরে বসে আয় করতে কে না চায়? আর মেয়েদের জন্য বাইরে কাজ করার প্রতিবন্ধকতা অনেক। তাই ব্লগিং এ সফল হলে আমাকে দেখে অন্য মেয়েরাও এ ব্যাপারে আগ্রহী হতো।

তাছাড়া ব্লগিং করলে আমার মনে হয় বিভিন্ন বিষয়ে অনেক এগিয়ে থাকা যায়। চলতি বিশ্ব সম্পর্কে জানা যায়। তাই এমন একটা বিষয়ে সফল হওয়াও গর্বের।

সবশেষে একটা বিশেষ কারন বলতে চাই যে আমি সফল হয়ে নিজের ও অন্যের কাছে প্রমান করতে চাই যে ইন্টারনেট সার্ফিং করে, ব্লগিং করে  আমি কোনো সময় নষ্ট করিনি

About the author

rumma রুম্মা সংসারের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ছবি আকেঁন, বিভিন্ন ধরনের হস্তশিল্পেও তিনি সিদ্ধহস্ত। এইসব অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন তার ব্যক্তিগত ব্লগ Creations Unlimited

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 35 comments… read them below or add one }

Masud September 24, 2011 at 4:52 pm

i am browsing internet everyday. but i want to know how to make blog. any body can u give me idea how to make a blog. please help me.

Reply

dip September 23, 2011 at 12:53 am

নিজের ও অন্যের কাছে প্রমান করতে চাই যে ইন্টারনেট সার্ফিং করে, ব্লগিং করে আমি কোনো সময় নষ্ট করিনি। এই কথাটি আমার খুব ভাল লেগেছে।

Reply

Adnan January 3, 2010 at 2:19 am

আপুমনি আপনাকে অনেক অনেক অভিনন্দন অত্যন্ত সুন্দর একটা লেখা উপহার দেবার জন্য।আমাদের দেশে মেয়েরা তথ্য প্রযুক্তি লাইনে অনেক অনেক পিছিয়ে থাকলেও বাহিরের বিশ্বে তাদের পদচারনা সব ক্ষেত্রেই।আমি লিন্ডার ভিডিও টিউটোরিয়াল থেকে শুরু করে ব্লগিং,SEO,ইন্টারনেট মার্কেটিং প্রভৃতি বিষয়ে অনেক নারীর Success Stories পড়েছি, Video Tutorial দেখেছি।আর প্রকৃতিগতভাবেই মেয়েরা ধীর স্থির,সৃষ্টিশীল,Focused যা একজন সফল ব্লগার হবার পূর্বশর্ত।আর বিশাল ওয়েবের দুনিয়া সবার জন্য খোলা তাই আপনার উচিত হবে এর সর্বোচ্চ ব্যাবহার করা।

আপনার ব্লগ দেখলাম।অনেক ভাল লাগল সেই সাথে হতাশ হলাম।ভাল লাগল আপনার নান্দনিক উপস্থাপনা দেখে।আর হতাশ হলাম কারন এত ভাল একটা ব্লগের কেন ভাল ডোমেইন নেই? কেনইবা ব্লগারের কেন উচ্চাশা নেই ব্লগটা নিয়ে? আপনি নিজেও জানেন না আপনার এই ভিন্ন বিষয়ে ব্লগ করার সুবিধাটা আপনাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে।অনেক আগে কোথায় যেন পড়েছিলাম একজন মহিলা শখের বসে ইউটিঊবে রান্না নাকি ফার্নিচার কি একটা বিষয়ে যেন নিয়মিত ভিডিও আপলোড করতেন।ধীরে ধীরে তার চ্যানেল এতই জনপ্রিয় হয়ে যায় যে তিনি রীতমত সেলিব্রেটির পর্যায়ে চলে যান।আর আপনি যেভাবে ধাপে ধাপে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন তা আর গোছানোভাবে নিজের একটা ডোমেইনে, ভাল থিমের সাহায্যে উপস্থাপনা করতে পারলে আপনি আপনার সমমনা হাজার খানেক ফ্যান যোগাড় করে নিতে পারবেন।আমার কিছু পরামর্শ আছেঃ

১-অতি সত্তর নিজের ডোমেইন কিনুন।
২-ভাল থিম বাছাই করুন আর অবশ্যই মাসুদ/তন্ময় ভাইয়ের সাহায্যে থিম কাস্টোমাইজেশন করে নিজের মনমতো করে নিন তাতে ব্লগটা একটা প্রফেশনাল লুক পাবে।
৩-প্রথম দিকে মানুষকে সাহয্য করার চিন্তা মাথায় রেখে ব্লগ করুন।আপনার চিন্তাধারা আপনার লেখাতেও প্রভাব ফেলবে।
৪-ইংরেজী গ্রামারের অন্তত কিছু বেসিক বিষয়গুলো খেয়াল রাখুন।Tense,Voice,Subject Verb Agreement,Transformation of Sentence এই বিষয়গুলো Raymond Murphy এর মতো ভাল ইংরেজীতে লেখা গ্রামার বই দেখে একটু পড়ে ঝালাই করে নিন।কেননা কিছু দৃষ্টিকূট গ্রামাটিক্যাল মিসটেক দেখলাম যা বিদেশী পাঠকদের চোখে লাগতে পারে। আর সরাসরি ওয়ার্ডপ্রেসে না লিখে অফিসের ওয়ার্ডে লিখে তারপর তা ব্লগে ট্রান্সফার করতে পারেন।এতে অনেক স্পেলিং আর গ্রামাটিক্যাল মিসটেক ধরা পড়ে।
৫-আপনার লেখার বিষয়ের উপর সম্ভব হলে কিছু ইবুক যোগার করুন।gigapedia.com হল পৃথিবীর ১ নাম্বার ইবুক সাইট।জিমেইল এ্যাকাউন্ট দিয়ে রেজিষ্ট্রেশন করার পর ১/২ শব্দের কীওয়ার্ড দিয়ে আপনার কাঙ্খিত বই ডাউনলোড করে নিন।তবে কপিরাইট লঙ্ঘন করে কোন লেখা সরাসরি কাট কপি করতে যাবেন না।এতে ব্লগ জনপিয় হলে অন্য কোন পাঠকের/সেই বই লেখকের/পাবলিশারের চোখে পরে যেতে পারে।
৬-আপনার লেখার বিষয়েরে উপর যে সব ভাল সাইট আর ব্লগ আছে সে সব দেখুন।পর্যালোচনা করুন।খাতায় নোট করুন।কোন সাইটের কি কি ভাল দিক আছে আর কি কি নেই আর কি কি থাকতে পারত এই বিষয়গুলো খুজে বের করুন।দিনশেষে নিজের সাইটে সে সব বিষয় যুক্ত করার পরিকল্পনা করুন।
৭-সম্ভব হলে নিজে কিছু ভিডিও করুন।এটা অনেক শক্তিশালী মাধ্যম।পয়োজনে নিজেকে ক্যামেরার সামনে না এনে নির্বাক ভিডিও করে তাতে লেখা (টাইটেল) যোগ করুন।
৮-বিভিন্ন সাইট খুজে আপনার লেখার টপিকের উপর ভাল ভিডিও পেলে তা আপনার ব্লগে যুক্ত করতে পারেন।
৯-অতি অবশ্যই সেরা সেরা ব্লগারদের লেখা বেসিক টিউটোরিয়াল টাইপ লেখাগুলো পরে নিজের জ্ঞানের পরিধি বাড়ান।গুগল এ্যাডসেন্স ছাড়াও অনলাইনে আয়ের যে আরো কিছু মাধ্যম আছে তাতো আমার লেখায় কিছুটা আলোচনা করেছি।সুতরাং, সব কিছুই জানুন, তবে অতি অবশ্যই আগে ব্লগটাতে লেখায় মনোযোগ দিন,নতুন নতুন পাঠক আকৃষ্ট করার চেষ্টা করুন,পুরাতন পাঠকদের ধরে রাখুন।ইমেইল সাবস্প্রিপশন এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে।
১০-নিজের মাঝে এই বিশ্বাস স্থাপন করুন যে-যেহেতে আমি একটু ব্যাতিক্রমধর্মি বিষয়ে ব্লগ করছি যা একই সাথে আমার ভাললাগার বিষয়,সুতরাং আমি একটু সাধনা করলেই সাফল্য পাব, হয়ে উঠতে পারব বিশেষ কেউ।নিজের মাঝে আত্নবিশ্বাস গড়ে তুলুন দেখবেন ইনশাল্লাহ সাফল্য পাবেন।

অনেক পন্ডিতি করলাম।আর না।আশা করি আপনি অনেক বেশি একাগ্রতার সাথে সামনের দিনগুলো আপনার ব্লগ নিয়ে এগুবেন।আপনার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

আদনান
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> mafia wars like game =-.

Reply

rumma January 3, 2010 at 10:40 am

আদনান ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।এত সুন্দর গোছানো পরামর্শ!!!!!!উফ দারুন হেল্পফুল।আমি ডোমেইন কিনব কিনতু কেনার আগে ভাবছিলাম হাত আরেকটু পাকিয়ে নিতে।কারন এখনও ব্লগিংটা ঠিকমত আয়ত্বে আনতে পারছিনা।তবে বললেন যখন তাহলে তো কিনে ফেলতেই হয়।পানথ ভাইয়াও আমাকে অনেক বলছে ডোমেইন এর ব্যপারে।
ভাইয়া এত সুনদর পয়েন্ট করে আমাকে পরামর্শ দেয়ার জন্য অনেক থ্যানকু।আশা করি পরামর্ষ মেনে চলতে পারব।দোয়া করবেন কারন আমি অনেক বেশি চন্চল।ধির স্হির ভাবে কোনো কাজই করতে পারিনা।

Reply

Adnan January 3, 2010 at 10:53 am

আমার জন্য ও দোয়া করবেন।জগতে ২ শ্রেনীর লোক আছে।এক শ্রনীর লোক কেবল উপদেশ দিয়ে বেড়ায় আরেক শ্রেনীর লোক কাজ করে দেখায়।দুর্ভাগ্যজনকভাবে আমি এখনো প্রথম শ্রেনীর দলে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> How to create 100 unique ads per day? =-.

Reply

rumma January 19, 2010 at 3:22 pm

শুধু ডোমেইন কিনলেই হবে নাকি হোস্টিং ও সাথে কিনতে হবে?হোস্টিং এর ব্যপারটা এখনও আমার মাথায় ঠিক ঢুকেনা।

Reply

জিন্নাত উল হাসান December 29, 2009 at 7:08 am

লেখার স্ট্যাইল ভাল, সাধারণ এবং সাবলীল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য শোভা পেয়েছে, দেখে ভাল লেগেছে।

তবে বিষয়গুলো আরেকটু গভীরভাবে আলোচনা করলে ভাল লাগতো। তবে ভাল লেগেছে যে অবিবেচকের মতো সামান্য গভীরতায় না ছেড়ে দিয়ে গভীরতা পরিহার করেছেন। দাঁড়ির পরে এক বর্ণ স্থান ফাঁক দিতে হয়, আপনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেননি। আমাকেই বসাতে হয়েছে।

পাদটীকা কিংবা আরোও কিছু উদাহরণ দিলে আরোও ভাল লাগতো। আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলো আরও একটু আলোচনা করা উচিত ছিল। তাতে অন্যরাও আপনার পরিকল্পনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের পথও বেছে নিতে পারতো।

শুভ কামনা রইল।

Reply

rumma December 29, 2009 at 12:30 pm

ধন্যবাদ হাসান ভাইয়া।একটা লেখা দিয়ে ,সবারটা পড়ে একটু মনে হয় বুঝতে পারছি আপনি কেমন লেখা চেয়েছিলেন।কিন্তু আমি এখোনো ওয়ার্ডপ্রেসের কোনো লাইন ধরতে পারছিনা।যেমন পোস্টটা লিখতে গিয়ে আমার জান বের হয়ে গেছে।ফোনেটিক আসছিলো না।পড়ে সামুতে গিয়ে লিখে কপি করে এখানে পেস্ট করেছি।অবশ্য আমি এমনিতেও একটু তাড়াহুরা করি সবসময়।তারপর একটা ইমেজ দিতে চেয়েছিলাম লেখায়, পারিনাই।
আমার ভবিষ্যত পরিকল্পনার কথা লিখতে পারিনি কারন আমি শুধু ব্লগ পোস্ট করে যাচ্ছি।ক্র্যফ্ট সাইট গুলোতে আমার সাইটের নাম ইনডেক্স করতে পারছিনা।এডসেন্স ,আমাজন কিছুই বাসাতে পারছিনা।আমার ওয়েবসাইট টাকে যেভাবে সাজাতে চাই কিছুই পারছিনা।তাই ভবিষ্যত পরিকপনা বাস্তবায়ন নিয়েও অনেক চিন্তিত।সবাই কত কিছু জানে!!!! আমার তো এখানে লেখতেও খারাপ লাগে মনে হয় এখানে লেখার যোগ্যতাও আমার নাই।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

জিন্নাত উল হাসান December 29, 2009 at 12:58 pm

শুনেন সব কিছুর একটা শুরু আছে, মায়ের পেট থেকে কেউ ব্লগিং শিখে আসে নাই। সামহোয়ারইনে আমার প্রথম কয়েকটি লেখা দেখে আসেন, হাসতে হাসতে উল্টা খাবেন।

যোগ্যতার কথা কেন বললেন, বুঝলাম না। সবাই যাতে লেখার চর্চা করতে পারে তাই প্রতিযোগিতাটা শুরু করেছিলাম। কাউকে ছোট/বড় করতে নয়। আশা করি সেটা বুঝতে পেরেছেন। আমি আমার যোগ্যতামতে আপনার লেখার সমালোচনা করেছি, সেটাতে কষ্ট পেয়ে থাকলে দু:খিত।

আপনার যে যোগ্যতা আছে, সেটা আমার নাই। আশা করি সেটা জানেন।

ব্লগিংয়ের বিষয়গুলো অনেক কঠিন, কারণ এর জন্য ইন্টারনেট, ওয়েব ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – অনেকগুলো বিষয় জানতে হয়। আমি এই বিষয়গুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহন করেছি বলে আমার কাছে বিষয়গুলো সহজ। কিন্তু যারা প্রথম থেকে শুরু করতে চান, তাদের জন্য তো কঠিন হবেই। ধীরে ধীরে অনুশীলন করতে হবে।

তা না হলে সবাই এক রাতে Matt Cutts হয়ে যেত।

Reply

rumma December 29, 2009 at 7:25 pm

না ভাইয়া আপনার গঠনমুলক সমালোচনায় আরো উতসাহিত হয়েছি।ভবিষ্যতে মনে হয়না আর কোনো প্রতিযোগীতা মিস যাবে।আমি শুধু আমার সমস্যা গুলো বললাম।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

পান্থ বিহোস December 29, 2009 at 8:49 pm

বিষয়গুলো বুঝতে আসলেই কষ্ট হচ্ছে। তবে ওয়ার্ডপ্রেস অনেকটা উইন্ডোজ-এর মতো। মাউস টিপে টিপে কমান্ড দেয়া যায়। না হলে আগের মতো করা ব্যাপার-ই না। আমি পিএইচপির জানি না, তারপরও ওয়ার্ডপ্রেস-এর থিম এডিট করার চেষ্টা করি। এই তো সেদিন, একটা থিম খুব পছন্দ হলো, কিন্তু খুতখুতে ভাবটা যাচ্ছে না সাইডবার কম থাকায়। পরে আন্দাজে ঢিল ছুড়ে ছুড়ে আরেকটা সাইডবার যোগ করে ফেললাম। আমার মনে হচ্ছে, ওয়ার্ডপ্রেস না হলে এটা সম্ভব হতো না।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

কবীর December 28, 2009 at 1:17 am

প্রথমেই আপনাকে অভিনন্দন সুন্দর লেখার জন্য।

ভাল লাগলো আপনার লেখাটি পরে।
আপনার ব্লগটা সম্পূর্ন ভাবেই আলাদা।
আপনার ব্লগে ডুকলেই কেন জানি একটা শৈল্পিক ভাব চলে আসে।
একদম অন্যরকম অনুভূতি।

আপনি সফল ব্লগার হোন সেটাই চাই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

rumma December 28, 2009 at 8:31 pm

অনেক ধন্যবাদ কবীর।আমার ব্লগের প্রশংসা করার জন্য।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।দোয়া করবেন।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

রাজু December 28, 2009 at 12:30 am

আপনার সফলতা কামনা করি । :)
আনেক আনেক অভিনন্দন।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Beautiful Flower Wallpaper For Your Desktop =-.

Reply

rumma December 28, 2009 at 8:32 pm

ধন্যবাদ রাজু।আপনাকেও অভিনন্দন।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Farhad Sagor December 27, 2009 at 7:14 pm

আপু আপনাকে আভিনন্দন।খুব ভাল লাগলো আপনার লেখাটি পরে।আপনি একজন সফল ব্লগার হোন সেই কামনা করি।
.-= Farhad Sagor এর সর্বশেষ পোষ্ট >> JAGORONER GAAN…6 CDS…71 TRACKS =-.

Reply

zhsoykot December 27, 2009 at 6:25 pm

আপু খুব ভাল লাগল আপনার লেখা।

Reply

rumma December 27, 2009 at 6:31 pm

ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Rafiur December 27, 2009 at 4:19 pm

আপু দারুন হয়েছে লিখাটি। আশা করি একদিন সফল হতে পারবেন সবাইকে দেখাতে পারবেন আসলেই আপনি সময় নষ্ট করেননি আর এটাও আশা করি আমাদের বাংলাদেশের মা বোনদের তৈরি বিভিন্ন কারুশিল্প অনলাইনেও কেনা বেচা হয় এটা আপনিই প্রথম প্রমাণ করবেন।

Reply

rumma December 27, 2009 at 6:22 pm

ধন্যবাদ রাফিয়ুর ভাইয়া। সবাই এত উৎসাহ দিচ্ছেন!!! খুব ভালো লাগছে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Monir December 27, 2009 at 3:17 pm

অভিনন্দন আপু ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How to find dofollow sites. =-.

Reply

rumma December 27, 2009 at 6:27 pm

ধন্যবাদ ভাইয়া।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Rajibul islam December 27, 2009 at 12:35 pm

আজ সকালে অফিসে এসে পিসিটা খুলে মনটা খারাপ হয়ে গেলে। আমার windows টা পুরোপুরি ডেমেজ হয়ে আছে। windows লোডদিয়েই হাসান ভাইয়ের ব্লগে ঢুকে আপনার লেখা টা পড়ে সত্যি বলতে মন কিছুটা ভালো হলো। আরো ভাল লাগল আপনার ব্লগটা দেখে সত্যি দারুন এবং ভিন্নরকম। অভিনন্দন রইল আপনাকে।

সবার কাছে একটু সহযোগীতা চাচ্ছি:
১। Mozilla firefox কি পুরনো বুকমার্ক গুলি ফিরিয়া আনার কোন অপশন আছে।
২। আর কারো কাছে যদি google সকল side এর url সহ নাম থাকে তবে আমার ইমেইল (uzzalsad@gmail.com) এ একটু পাঠিয়ে দিবেন প্লিজ।

পান্থ ভাইয়ের কাছ থেকে google wave ইনভাইটেশন পেয়েছিলাম। আমার কাছে এখন ৮টা ইনভাইটেশন আছে কারো লাগলে ইমেইল নাম্বার দেন পাঠিয়ে দেবো।

Reply

Shamim December 27, 2009 at 11:52 pm

আমারে পাঠাতে পারেন। আমারে এখনো কেউ পাঠায় নি। its4shamim[at]gmail[dot]com
ধন্যবাদ ভাইয়া।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Methods of Cutting Fabric & Uses of Scissor =-.

Reply

rumma December 28, 2009 at 8:42 pm

আমর ব্লগ আর লেখা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।আমি ওয়ার্ডপ্রেসের কিছুই বুঝতে পারছিনা।আশা করি এ অবষ্থা কাটিয়ে ভালো করে ব্লগিং শুরু করতে পারব।দোয়া করবেন।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Shamim December 27, 2009 at 10:33 am

অভিনন্দন আপু। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। আপনার নিশ টাও অনেক ভালো…এক্কেবারে আনকমন। আমিও অবশ্য এরকম আনকমন একটা নিশ নিয়া ব্লগিং করছি। আপনার ক্রাফট গুলা আপনি কিন্তু আমাজন এফিলিয়েটের মাধ্যমে বিক্রি করতে পারেন।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to spread fabric in Garment Processing ? =-.

Reply

rumma December 27, 2009 at 11:39 am

ধন্যবাদ অনেক।আমার লেখা পড়ার জন্য আর আমাকে উতসাহ দিয়ে কমেন্ট করার জন্য। কষ্টের কথা কি আর বলব বলেন আমি আমাজনের কোড টা আমার ব্লগে বসাতে পারছিনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

জাহিদ December 27, 2009 at 10:30 am

নিজের ও অন্যের কাছে প্রমান করতে চাই যে ইন্টারনেট সার্ফিং করে, ব্লগিং করে আমি কোনো সময় নষ্ট করিনি-এই পোস্টের সবচেয়ে বেশি ভাল লেগেছে এটাই । এটাই মনে রাখা দরকার সবার। তা হলে ওয়েব সংস্কৃতি আমাদের জন্য ধ্বংস নয় বয়ে আনবে সুন্দর ও সফল ভবিশ্যত। অনেক ধন্যবাদ।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> কিভাবে Google Chrome তে Add-on ইন্সটল/আনইন্সটল করবেন? =-.

Reply

rumma December 27, 2009 at 11:44 am

ধন্যবাদ ।আসলে এটা আমি সবসময় অনুভব করি,কারন সবাই আমার নেটে বসাটাকে বাকা চোখে দেখে,ভাবটা এমন আমি কি যেন অপরাধ করে ফেলছি।আর সবার নেট কে ভালো কাজেই লাগানো উচিৎ। কারন নেটে বাজে ভাবে টাইম পাস করার অনেক রাস্তাই আছে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

তন্ময় December 27, 2009 at 9:40 am

আপু, দারুন হয়েছে… অভিনন্দন

Reply

rumma December 27, 2009 at 11:45 am

ধন্যবাদ তন্ময়।সব হাসান ভাইয়ার কাজ।হাহাহ
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

জিন্নাত উল হাসান December 27, 2009 at 7:06 am

নিজের ও অন্যের কাছে প্রমান করতে চাই যে ইন্টারনেট সার্ফিং করে, ব্লগিং করে আমি কোনো সময় নষ্ট করিনি – কথাটি আমার খুব ভাল লেগেছে।

শুভ কামনা রইল।

Reply

rumma December 27, 2009 at 11:52 am

ধন্যবাদ হাসান ভাইয়া।আপনি না বললে আমি কখনোই লেখতামনা। আর মাঝে মাঝে ব্লগে পোস্ট করতে গিয়ে বা অন্যের ইন্টারেস্টিং পোস্ট পরতে গিয়ে কখন যে সারাটা দিন পার করে ফেলি খেয়াল থাকেনা।তখন মনে হয় আরে সারাটা দিন করলাম কি?জ্ঞান আহরন?কিনতু সেই জ্ঞান আহরন যদি কাজেই না লাগাতে পারি সেটা তো কাউকে বলতেও পারবনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

পান্থ বিহোস December 27, 2009 at 6:35 am

কনগ্রাচুলেশনস রুম্মাপুনি। আপনি পাচ্ছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ। হুম… প্রমাণ করে দিন, নেটে বসার অর্থ মানে সময় নষ্ট করা নয়… আমরাও তো সেই চেষ্টাই করছি…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

rumma December 27, 2009 at 11:54 am

প্রমান করতে কতটুকু পারব আল্লাহ জানে রে ভাই।তবে চেষ্ঠা চালিয়ে যাব।সাহায্য করবেন।আর দোয়া।ধন্যবাদ ভাইয়া।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: