আজ শুভ বড়দিন, লন্ডনে আজ বছরের সবচেয়ে উৎসবের দিন। এদেশের মানুষ সারাবছর অপেক্ষা করে এই দিনটির জন্য। এই দিনটি কার্যত পুরো শহর অচল হয়ে পড়ে। দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাটে যানবাহন চলে না, এমনকি রাস্তাঘাটে লোকজনও দেখা যায় না। পুরোদিন সবাই ঘরে থাকে, আপনজনদের সাথে সময় কাটায়।
আমার অফিস গতকালই ছুটি হয়ে গেছে, ছুটির আমেজ গত সপ্তাহ জুড়েই ছিল। তাই সহকর্মীদের উপস্থিতিও ধীরে ধীরে কমে যাচ্ছিল। অনেকটা আমাদের দেশের ঈদের আমেজের মতো। ঈদ আর বড়দিন – হয়তো দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আমরা গরু জবাই দেই আর এরা টার্কি খায়!
হিসেবমতে আমার ছুটি পুরো দশদিন, ৪ তারিখ থেকে অফিসে যেতে হবে। আমি হয়তো আগেই আরোও দু’জন সহকর্মীদের সাথে কাজে যোগ দেব। আসলে কাজে যোগ দেন না, অফিসে বসে ব্লগিং করব। আর ওরা করবে কোম্পানীর টাকার হিসেব মেলানোর কাজ। আমি ঘরে বসে থাকতে পারি না, বোরিং লাগে। একদিনের উপর দু’দিন ঘরে বসে থাকতে মেজাজ গরম হয়ে যায়।
আর মাত্র এক সপ্তাহ পরেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। ভাবছিলাম, এই বছরে কি করব। প্রতিবছরই ভাবি, বছর শেষে হিসেব মেলে না। আসলে মেলাতেই চাই না। চলুক না, জীবনটা যেমন যাচ্ছে। আমি জীবনের হাতে বন্দী হতে চাই না, জীবন আমার হাতেই বন্দী থাক।
একটু আগে Wake up Sid সিনেমাটা দেখলাম, খুব ভাল লাগল। হালকা রোমান্টিক সিনেমা আমার আগাগোড়াই ভাল লাগে। এটাও ভাল লাগল।
দু’দিন ধরেই আইফোনে 3 Idiots সিনেমার Give me some sunshine গানটা শুনছি। শুনতে শুনতে কেন জানি মনে হয়, আসলেই তো আমার একটু স্বাধীনতা চাই, আমার এতো স্বাধীনতা, তবুও কেন এত হাসফাস লাগে। মনে হচ্ছে কোথাও হারিয়ে যাই, কিন্তু হারিয়ে যেতে পারছি না কেন? কেন এত পিছুটান?
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- এই সপ্তাহের অফটপিক [১২.০৪.২০১০ - ১৮.০৪.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৪.০৩.২০১০ - ৩০.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৬.০৩.২০১০ - ২২.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৫.০১.২০১০ - ২১.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [০১.০১.২০১০ - ০৭.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [০৫.১২.০০৯ - ১১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২১.১১.০০৯ - ২৭.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [১৪.১১.২০০৯ - ২০.১১.২০০৯]
{ 20 comments… read them below or add one }
আমার website এর পোস্ট এ mathematical equation গুলো বসাতে পারছিনা , আমার সব পোস্ট এ mathematical equation আছে কিভাবে আমি আমার site এ এগুলো পোস্ট এ বসাব। কেউ যদি help করতেন একটু?
হটাৎ মন এত উদাস হলো কেন হাসান ভাইয়ার?কারন কি?জাতি জানতে চায়।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Basket weaving =-.
আচ্ছা মাসুদ ভাই এর সাইটে যেমন টুইটারের ব্যাচ লাগানো হয়েছে ফেসবুকের কি এরকম ব্যাচ পাওয়া যায়?
কি জানি ভাইয়া আমার জানা নাই, যদি কখোনো পাই আপনাকে জানাবো
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Time to update your copyright? Update it for forever =-.
হাসান ভাই জীবন বা সমাজ যেটাই বলেন না কেন আপনি যতই তাদের না মেনে চলেন তারা কিন’ ঠিকই আপানকে মেনে চলে। আর চলে বলেই আমরা সামাজি। তা না হলে তো বন্য হয়ে যেতাম।
আপনি …জীবনের হাতে বন্দী হতে চাননা ঠিকই, কিন্তু আমারতো মনে হয় প্রতিটি মানুষই কোন না কোন ভাবে জীবনের হাতে বন্দী।
আর আপনি, হারিয়ে যেতে চাইলেই তো আর হারিয়ে যেতে পারবেননা কারন…আপনার যে..পিছুটান আছে।
সেটা হচ্ছি আমরা, যারা আপনার ভক্তকুল।
যাদের সাথে আপনার জীবেনর একটা পার্ট আপনাআপনি জড়িয়ে গেছে।
আমাদের ছেড়ে, শুধু আপনি ব্যক্তিগত ভাবে ব্লগিং করে টাকা রোজগার করতে পারবেন ঠিকই কিন্তু আমি নিশ্চিত আপনি আমাদের সত্যিই মিস করবেন, যেটা আমরাও করি আপনার জন্য, ক’দিন আগেই আপনার হোষ্টিং এর সমস্যার সময় নিশ্চয় আমরা বুঝতে পেরেছি হাড়েহাড়ে।
আপনার কেমন লেগেছে জানিনা…
শুধু জানি…আমাদের প্রতি আপনার কমিটমেন্ট অবিচল।
এই যে আপনাকে আমরা এত ডিষ্টার্ব করি, তবুও তো আপনি আমাদের মাঝেই আছেন এবং থাকবেন।
যদি তাই হয়, তাহলে কি আপনি নিজেকে পুরোপুরি স্বাধীন ও মুক্ত মনে করেন?
আপনাকে বড় দিনের অফুরন্ত শুভেচ্ছা..আপনার সময় ভাল কাটুক।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
বড়দিনের শুভেচ্ছা হাসান ভাই। অনেকদিন হলো রোমান্টিক ছবি দেখা হয় নাই। গত রাতে বড়দিন উপলক্ষ্যে ফরেন টিচারদের জন্য আয়োজিত একটা জাঁকজমক পার্টিতে জয়েন করি, ভাবতে অবাক লাগে নতুন চীন কিভাবে যে বড়দিনকে কমার্শিয়াল পন্য হিসেবে ব্যবহার করছে যেখানে কিনা তারা ধর্মেই বিশ্বাস করেনা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Chinese Government Scholarship Program 2010-2011 =-.
হাসান ভাইয়ের ইদানিংকার লেখায় সাহিত্যমান বেড়েই চলছে। আমরা বেশ টেনশনে আছি। শুনেছি মানুষ প্রেমে পড়লে কবি-সাহিত্যিক হয়। হাসান ভাই, টেনশন মুক্ত করেন আমাদের।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
বিহোস ভাই আপনার varsityaid সাইটের ব্যনারে সবুজ রংয়ের ব্যকগ্রাউন্ডে varsity এর উপরে সাইটের লিংক এ স্পেলিং মিসটেক আছে(একটা t বাদ পড়ছে)। আমি অনেক আগে দেখেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Chinese Government Scholarship Program 2010-2011 =-.
ধন্যবাদ আপনাকে। কিন্তু ঘটনা হয়েছে কি, এই সাইটটাতে সময় দিই প্রচুর কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছি না। সমস্যা হলো, এক- ওয়ার্ডপ্রেস নিয়ে এতো ব্যস্ত থাকি, ডাইরেক্টরির ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছি না। আন্দাজে ঢিল মেরে কিছু পরিবর্তন করেছি। দুই- আমি নিজেই ভুলে গেছি, কোথা থেকে ব্যানার চেঞ্জ করেছিলাম
। যাই হোক, দেখি, এখনি চেষ্টা করে আরেকবার- পারি কিনা!
blues ভাইজান, পেরেছি। ব্যানার চেঞ্জ করে দিয়েছি। জানাবেন কেমন হলো…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
ব্যনারটা সুন্দর লাগছে এখন কিন্তু এখনও বামদিকে সবুজ-লাল রংয়ের ইমেজটাতে স্পেলিং মিসটেক (varsiyaid.com , ‘t’ বাদ পড়ছে)টা রয়ে গেছে। আপনাকে ঐ ইমেজটা মডিফাই করতে হবে। তবে ব্যনারটা আগের চেয়ে ভাল লাগছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
ঐটাতো ক্লিয়ার বুঝা যায় না, থাক আর পারবো না। তবে আজ অনেক লিংক যোগ করেছি।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
সবাই দেখি আমারে বড়দিনের শুভেচ্ছা দেয়, লেখার মধ্যে কি লুকিয়ে আছে সেদিকে নজর দিল না।
ভাই জীবনের সব হিসেব তো আর না মিলিয়ে রেখে দিলে হয় না কিছু হিসেব আছে মিলাতেই হবে না মিলালে জীবনের কাছে শুধু বন্দি না জীবন থেকে সবসময় পালিয়ে বেরাতে হবে।
বড় দিনের শুভেচ্ছা রইল।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> uTorrent =-.
হাসান ভাই …আপনার এ পিছু টানের রহস্য কি? কেউ আবার মানা-টানা করে নাই তো…যে ” তুমি আমাকে কোথাও যাইতে পারবা না…হুমমম…।” ……….:D
ভাইয়া আমার সাইটে গুগল এডসেন্স পাবলিক সার্ভিস এড দেখাচ্ছে। ওয়েবমাস্টার টু্লসে গেলে বলে robots.txt ফাইটা নাকি কিভাবে গুগল বুট সহ অন্যান্য বুটকে রেস্ট্রিক্ট করে রাখছে। একটু সমাধান করে দেন না ভাইয়া। আমি জিমেইলে একটা মেইল পাঠাইছি। ওখানে লগিং ইনফো দেয়া আছে । প্লীজ ভাইয়া হেল্প!!!
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to spread fabric in Garment Processing ? =-.
বড়দিনের শুভেচ্ছা ভাইয়া…
আমাদের এদিকে বড়দিনের সেরকম আমেজ নেই।বড়দিনের জন্য আলাদা ছুটি পেলামনা শুক্রবারের জন্য।
আশা করছি বড়দিনের ছুটিতে হাসান ভাই গুরুত্বপূর্ণ পোস্ট লিখবেন।
হাসান ভাইকেও বড় দিনের শুভেচছা ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> History of personal Computer. =-.
বড় দিনের শুভেচছা রইল, আশা করছি ছুটিতে আনেক নতুন কিছু পাবো।