এক
খুব বেশি দিন হয়নি কম্পিউটার কাছে পেয়েছি। মাত্র দুই বছর হলো আমার কাছে একটি কম্পিউটার আছে আর তার কয়েকমাস পর থেকেই ইন্টারনেট কানেকশন পেলাম। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। কম্পিউটার হাতে পাবার পর মনে হয়ছিল একজন সফল ওয়েব ডেভেলপার হতে পারলে মন্দ হয় না। শুরু করে দিলাম শিক্ষা অর্জন। একটা হাতেখড়ি ওয়েবসাইট বানিয়ে ফেললাম, কিন্তু পছন্দ হলো না। এর পর কিছু জনপ্রিয় ফোরামের খোঁজ পেলাম আর্ণিং এবং ব্লগিং সম্পর্কে জানতে থাকলাম। আগ্রহ পেতে থাকলাম ব্লগিংয়ে। ওয়ার্ডপ্রেসের মতো এতো সুন্দর প্লাটফর্ম থাকতে খুব একটা বেগ পেতে হলো না সাইট বানাতে (শুরুতে অবশ্য জুমলার ভক্ত ছিলাম)। তারপর ব্লগিং সেখার জন্য এই সাইটের মতো এতো সুন্দর একটি প্লাটফর্ম পেয়ে গেলাম, ব্লগিংয়ের ভূত আরো জেগে বসলো মাথার ভেতর। আচ্ছা যাই হোক মূল কথায় আসি কেন সফল ব্লগার হতে চাই।
দুই
শুনেছি ব্লগারদের নাকি নির্স্বাথ হতে হয় কিন্তু কি আর করার। আমি তো একজন স্বার্থপর মানুষ তাই নিজের স্বার্থটাকেই বড় করে দেখি। সত্যি বলছি প্রথম দিকে ব্লগিং শুরু করেছিলাম শুধুই টাকা কামানোর উদ্দেশে তাইতো প্রথম দিকে যে সাইট খুলেছিলাম সেটা বিফলে গিয়ছে। আস্তে আস্তে যখন ব্লগিং সম্পর্কে গবেষনা করতে থাকলাম তখন কেমন যেন ব্লগিং নিয়ে অনেক স্বপ্ন দেখতে থাকলাম, মাথার ভেতরে ব্লগিং ভূতটা খুব বেশি দৌড়াদৌড়ি করতে থাকল। চিন্তা করে দেখলাম বিশ্বের আর দশটা মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এর চেয়ে সহজ কোন পদ্ধতি আর নেই। সবার কাছে পরিচিত হবার এটাই উপায়। বিশ্বের বস ব্লগারদের কয়জনকে তাদের ব্লগ ছাড়া আমরা চিনি? যদিও আমার জন্য এটা একটা অপূরণীয় স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তারপরও আমি একটি সত্য উদাহারন দেই , আমার ব্লগে কানাডার এবং আমেরিকার দুইজন নিয়মিত ভিজিটর আছে। তারা নিয়মিত আমার ব্লগে ভিজিট করে এবং আমার প্রতিটি লিখা বেশ মনোযোগ দিয়ে পরে। তাদের কাছে আমি একজন ভালো ব্লগার বা ভালো লেখক। দেখুন আমি এই দুইজনকে হয়তোবা চ্যাটের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে বন্ধু হিসেবে পেতে পারতাম কিন্তু একজন জনপ্রিয় মানুষ হতে পারতাম না। এরকমই আমি স্বপ্ন দেখি এই দুইজনের মতো আমারও হাজার হাজার ফ্যান থাকবে। আর এর জন্য অন্যান্য পদ্ধতিগুলোর মধ্যে আমি ব্লগিংকে বেছে নিয়েছি। আর অন্য কারো কথা বলতে পারি না যখন কোন একজন ভিজিটর আমার ব্লগে এসে আমার একটি লেখা পরে আর একটি কমেন্ট করে তখন মনের ভিতর থেকেই একটা আনন্দ পাই।আর এরকম অসংখ্য আনন্দ অনুভূতির ভেতর আমি থাকতে চাই এই কারনেই একজন সফল ব্লগার হতে চাই।
তিন
মুখে বড় বড় কথা বললেও পেট খালি থাকলে কিছুই হবে না সুতরাং টাকার ব্যাপার এসেই যায়। টাকা কামানোর জন্যও সফল ব্লগার হতে চাই যেহেতু গবেষনা করে দেখেছি নামি দামি ব্লগাররা খারাপ ইনকাম করেন না তাছাড়া নামিদামি না হতে পারলেও ইনকাম খারাপ হয় না (অবশ্য প্রথমে এটাই ছিল আমার ব্লগিং করার একমাত্র উদ্দেশ্য)।
চার
আর একটি ব্যাপার আছে ,আমি আগেই বলেছি আমার ওয়েব ডেভেলপার হবার তীব্র ইচ্ছা আছে এবং আমি এখন কম্পিঊটার সাইন্স এ পড়াশুনা করছি। তাই ভবিষ্যতে হয়তোবা এই পেশার উপরই জীবিকা নির্বাহ করতে হবে। তাই আগে থেকেই একটু কাজ শুরু করলাম দেখি একটু পপুলার হতে পারলে মন্দ হয় না ভবিষ্যতে কাজ পাবার ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে।
এবং সবশেষে
উপরে আমি যা কিছু লিখেছি এর সবগুলোই আমার একান্ত ব্যক্তিগত চিন্তাধারা থেকেই বলেছি। এর কোনোটাই আমি বানিয়ে বলিনি। এই কারনগুলোর জন্য আমি একজন সফল ব্লগার হতে চাই। হয়তোবা কোন সময়ই সফল ব্লগার হতে পারবো না বা এর কোনোটাই বাস্তবে পরিণত হবে না কারন মানুষের জীবন কোন সময় কোন দিকে যায় সেটা কেউ বলতে পারে না।
কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি!
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] ভিন্ন দৃষ্টিকোণ: কিভাবে সফল ব্লগার হবো?
- [অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা
- [অতিথি পোষ্ট - প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- [প্রতিযোগিতা] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি
{ 21 comments… read them below or add one }
lekhata valo lagloo.Thanks…;
খুব বেশি দিন হয়নি ব্লগ সম্পর্কে জানা।তবুও সফল হতে চাই ।প্রতিদিন পড়াশুনা, চেষ্টা চলছে।আমিও ভাই আপনাদের মত সফল হতে চাই।শুধু মাল্টি লেভেল মার্কেটিং এর উপর ,আর এই বিষয়ের উপর লিখে ।আমার জন্য সবাই দোয়া করবেন। এই বিষয়ের উপর আমার দু’টা সাইট ও আছে।
ভাই আপনার জন্য আমার দোয়া রইল।ব্লগে মনোযোগ দিন আশা করি সফল হবেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> TeraCopy – a good copy-paste optimizer =-.
লেখাটা পড়ে খুব ভাল লাগল ।
আপনি যেন সফল ব্লগার হতে পারেন এটাই কামনা।
রাফিয়ুরকে অনেক অভিনন্দন।আপনার লেখাটা অনেক ভালো লেগেছে।
তাই তো বলি রাফিউর এত খুশি কেন? জট্টিল লেখস মিয়া।
ভাই সাম্য তুমি আমারে এতো খুশি কবে দেখলা
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> 7-Zip a best zip archiver =-.
রাফিউর ভাইয়ের লেখাটা পড়ে খুব ভাল লাগল ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> How to find dofollow sites. =-.
হেই…………অভিনন্দন।
ধন্যবাদ, রাফিউর রাব্বী ভাইকে। আর আমি আরও একজন কে বিশেষ ধন্যবাদ জানাই যিনি এই প্রতিযোগিতার আয়জোক হাসান ভাইকে। তাঁর এই প্রতিযোগিতা থেকে অনেকের বাস্তব অভিজ্ঞতা গুলো আমরা শেয়ার করতে পারছি। এবং আমরা যারা নতুন ব্লগার তাদের মানসিকতার পরির্তন তথা উন্নয়ন হবে এই সকল লেখার মাধ্যমে। সকলের প্রতি রইল শুভকামনা।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> আমি আপনাদের কে দিচ্ছিএকটি ফ্রি Hosting প্লান। =-.
দেখা যাক কালকে হবে দেখার বিষয়।কার পোষ্ট যে কালকে দেখব এই ভাই না ঐ ভাই!
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> 7-Zip a best zip archiver =-.
তৃতীয় স্থানে থাকা তিনজনরই নাম শুরু হয়েছে “র” দিয়ে – এটা কি কাকতালীয় ঘটনা?
ভাইয়া জানেন না তো আমরা গোপন বৈঠক করেছিলাম।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> 7-Zip a best zip archiver =-.
আসলেই মজার ঘটনা।

.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Warlike Flyboys – Ww3 =-.
হুমম ব্যপারটা আসলেই মজার।
সফল ব্লগার হিসেবে অচিরেই আপনার আত্মপ্রকাশ ঘটুক- শুভকামনা। আমার পক্ষ থেকে আপনি পাচ্ছেন অভিনন্দন এবং একটি ধন্যবাদ। দ্রুত রিফিল করে নিন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
বিহোস ভাই আপনার অভিনন্দন এবং একটি ধন্যবাদ এর জন্য অনেক ধন্যবাদ।ভাইয়া আপনারা পাশে থাকলে আমি সত্যিই সফল হতে পারব।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> 7-Zip a best zip archiver =-.
হুম… আপনি যদি লেখা জমা দিয়ে থাকেন প্রথম পুরস্কার আপনার জন্য ওয়েট করছে… অতীত অভিজ্ঞতা যা বলে …
তন্ময় সাহেব ভাই, আপনার জ্ঞাতার্থে জানাইতেছি… আমি লেখা জমা দেইনি। এজন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী… থুক্কু, আমি দায়ী। এবার দাঁত কেলিয়ে হাসুন তো দাদা। নইলে কিন্তু খেলুম না…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
রাফিউর রাব্বী ভাই আপনার জন্য শুভ কামনা রইল।
এবং সেই সাথে আনেক আনেক অভিনন্দন।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Warlike Flyboys – Ww3 =-.