ফিরে দেখা ২০০৯ – শুরু হোক ২০১০
অনেকটা দেখতে দেখতেই আরও একটি বছর চলে গেল। সময় চলে গেল সমস্যা নেই, বয়সটা যে বাড়ছে তাতেই আমার সবচেয়ে বড় সমস্যা। যখনই চিন্তা করি দিনে দিনে কর্মক্ষমতা কমে যাচ্ছে, তখনই ভয় লাগে। মাথার চুল পেকেছে অনেক আগেই, গোফের দু’তিনটার রং যে অন্যগুলোর চেয়ে একেবারেই ভিন্ন টের পাওয়া যায়।
যাহোক, ফালতু কথা বলে সবাইকে বোর করে দিতে চাই না, সবাই নতুন বছরের শুভেচ্ছা। এই বছর যেমনটি কেটেছে, আগামী বছর যেন তারচেয়ে ভাল কাটে সেজন্য রইল শুভ কামনা।
প্রতিবছরটি বছর শেষ হলেই সাফল্য আর ব্যর্থতাগুলো গুনে নেয়া ভাল। ভাবলাম, আমিও নিজের সাফল্য আর ব্যর্থতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই।
সাফল্য
- গত ফেব্রুয়ারী মাসে অনেকটা নিজের বাংলা লেখাগুলোকে সংরক্ষন করার জন্য এই ব্লগটি শুরু করেছিলাম। আর বছর গড়ানোর আগেই এলেক্সার র্যাংক মতে এটি নাকি বাংলাদেশের ১১৫তম ওয়েবসাইট, ২৯২ জন ইমেইল নিউজলেটার পাঠক, ১২৫ জন ফেসবুক ফ্যান ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয়ে এটাই আমার এই বছরের সবচেয়ে বড় সাফল্য।
- জুলাই মাসে যখন দেশে গিয়েছিলাম, তখন অনেকের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে – সবার ভালবাসা পেয়েছি। যাদের ভালবাসা আমাকে সিক্ত করেছে তাদের তিনজনের নাম না নিলেই নয়। এক রাতের নোটিসে চট্টগ্রাম থেকে আসা জিকো, রাজশাহী থেকে আসা শুভ্র আর সৈয়দপুরে ১০ মিনিটের জন্য পরিচয় হওয়া শাহীন ভাই। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে আমার সাথে দেখা করার জন্য কেউ এতটা পথ পাড়ি দিতে পারে। এছাড়া পান্থ, পারভেজ, মর্মর, শামীম, শংকর, অলোক, সুপ্ত, নাজির আরও অনেকে… তাদের কথা নাই বা বললাম।
- ডোমেইন এবং হোস্টিংয়ের অভাবে যারা নিজেদের ব্লগ/ওয়েবসাইটকে পুরোদমে চালু করতে পারছিলেন না, তাদের জন্য বাংলাদেশে সবচেয়ে সুলভে ডোমেইন এবং হোস্টিয়ের ব্যবস্থা করতে পেরেছি।
- বছরের শুরুতে সামহোয়ারইনে একটি পোষ্টে বলেছিলাম, আমি ২০০৯ সালে গুগল এডসেন্স থেকে ৭০০০ ডলার (৪,৩৩০ পাউন্ড) কামানোর পরিকল্পনা করেছিলাম, লক্ষ্যমাত্রা পযর্ন্ত পৌছাতে পারিনি তবে ৩,২৭৮ পাউন্ডই কামাতে সক্ষম হয়েছি।
ব্যর্থতা
- ব্লগিংয়ের বাইরেও কয়েকজনের অন্দরমহলের খোঁজ আমি জানি, তাদের টাকার প্রয়োজন। কিন্তু চেষ্টা সত্ত্বেও এখনও সমস্যার সমাধান করতে পারিনি। আমার কাছে কোনো যাদুর কাঠি নেই। থাকলে ভাল হতো, নিমিষেই সমাধান দিয়ে দিতাম।
- অনেকগুলো ওয়েবসাইট চালু করেছিলাম, কিন্তু আগ্রহ ধরে রাখতে পারিনি।
- এফিলিয়েট মার্কেটিঙয়ে হাত জমাতে পারিনি।
- ফোরাম খুলেছিলাম কিন্তু সময়ের অভাবে স্প্যামারে ভরে গিয়েছিল। তাই বন্ধ করে দিলাম।
- সবাইকে নিয়ে একটা ব্লগিং প্লাটফর্ম খুলবার চিন্তা করেছিলাম, ডোমেইনও কিনেছিলাম, ব্লগও সেটআপ করেছিলাম। চালু করতে পারিনি।
- টেকটিউনস থেকে অপমানজনক প্রস্থান।
আপাতত এতগুলোই মনে পড়ছে, আরোও মনে পড়লে যোগ করতে থাকবো।
সবশেষে,
Happy New Year
নিউজলেটার পাঠকদেরকে পাঠানো ইমেইল
নতুন বছর ২০১০ এ স্বাগতম
গত এক বছরে আমার বাংলা ব্লগটি সবার সাহায্য, সহযোগিতা আর ভালবাসায় বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় ব্লগে পরিনত হয়েছে। এ্রই কৃতিত্ত্ব আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। সবাইকে সাথে না পেলে আমি এতদূর আসতে পারতাম না।
নতুন বছর মানে নতুন করে বেঁচে থাকার প্রতিজ্ঞা। নতুন বছর মানে পুরোনো সব গ্লানিকে দূরে ঠেলে দিয়ে নতুন আশায় বুক বাঁধা।
দেশ থেকে অনেক দূরে আছি, তবুও দেশকে ভূলিনি। শত ব্যস্ততার মাঝেও এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে যদি এতটুকুও অবদান রাখতে পারি, নিজেকে কৃতজ্ঞ মনে করব।
আমি সবাইকে সাথে করে এগিয়ে যেতে চাই। ইন্টারনেটে সম্মানজনক উপায়ে আয়ের কৌশল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রযুক্তি বিষয়ে সবার মাঝে সচেনতা বৃদ্ধি করতে চাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আপনিও আমার সাথে থাকুন। নিয়মিত আমার ব্লগে আসুন, আপনার মূল্যবাণ প্রশ্ন পরামর্শগুলো আমাকে জানান। চলার পথে আপনার এই ছোট ছোট অবদানগুলো আমাকে বড় বড় কৃতিত্ত্ব অর্জনে সহায়তা করবে।
সবশেষে, আবারও নতুন বছরের শুভেচ্ছা।
ভাল থাকুন, শুভ কামনা রইল।
ইতি,
জিন্নাত উল হাসান ( বাংলা ব্লগ | ইংরেজি ব্লগ)
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- Happy New Year 2011
- এই সপ্তাহের অফটপিক [২৫.০২.২০১০ - ০৩.০৩.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২২.০১.২০১০ - ২৮.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [১৫.০১.২০১০ - ২১.০১.২০১০]
- এই সপ্তাহের অফটপিক [২৫.১২.২০০৯ - ৩১.১২.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [০৭.১১.২০০৯ - ১৩.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [৩১.১০.২০০৯-০৬.১১.২০০৯]
- এই সপ্তাহের অফটপিক [২৪.১০.২০০৯-৩০.১০.২০০৯]

{ 44 comments… read them below or add one }
হ্যাপি নিউ ইয়ার হাসান ভাই…
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
ইমেইল নিউজলেটার থেকে আপনার প্রতিটি লেখাই পড়ি হাসান ভাই। কিন্তু মন্তব্য করাই হয় না। (বরং আপনি যদি একটা প্রতিযোগিতার আয়োজন করেন সবচেয়ে কম মন্তব্য প্রদানকারীদের জন্য, তো প্রথম পুরস্কারটা আমার ভাগ্যেই জুটবে)। তারপরও যে আপনি আমাকে মনে রেখেছেন, আমি চিন্তাই করতে পারিনি।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ২০০৯ এর মত ২০১০ সালেও সৃষ্টিশীল থাকুন, কামনা করি।
শাহীন ভাই, যাক তবুও তো আপনাকে মন্তব্য দেয়াতে পারলাম। এটাই আমার এই বছরের বড় সাফল্য
কনগ্রেচুলেসন হাসান ভাই। সবার উদ্দেশে বলছি আমাদের এই প্রিয় সাইটটি গুগলের ইম্পরটেন্স এর দিক দিয়ে ১০ এর মধ্যে ৩ পেয়ে গেছে মানে আমদের হাসান ভাইয়ের সাইটটি গুগলের পাইজ রেঙ্ক ৩ পেয়ে গেছে।
প্রথমে একটু দেরিতে হলোও নবনর্ষের শুভেচ্ছা। হাসান ভাই সামন্য চুল পাকা নিয়ে যদি বলেন তাহলে তো আমার অবস্থা আরো খারাপ। আমার মেয়ে যে এখন এক পা দুপা করে হাটে।
মেয়ের জন্য পোলা দেখা শুরু করেন, নইলে পুরোপুরি হাঁটা শিখলে কার সাথে না কার সাথে ভেগে যাবে।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
ভাই আর কয়েন না । পোলপালরা এখনই রস্তা ঘাটে চাচা বলে সালাম দেয়। এই চাচাটা শুনলে না কি যে খারাপ লাগে।
আপনারে তো আব্বা (থুক্কু শ্বশুড় আব্বা) বলে ডাকার কথা!
এইটা ডাকার সাহস এখনো পায় না। তবে যে দিন কাল পড়ছে মনে হয় ডাকা শুরু করে দিবো।
শুভ নববর্ষ সবার জন্য।
বস >>>/////////>>HAPPY NEW YEAR<</////////<<<<
2010 আরো বেশি সাফল্যমন্ডিত হোক।এই শুভ কামনা রইল ।
হাসান ভাই এবং এই ব্লগের সবাইকে HAPPY NEW YEAR এর শুভেচ্ছা।
এই বছরে প্রাপ্তি বলতে এক কথায় বলব যে….
“ব্লগিং কাকে বলে” এটা মনে হয় হাসান ভাইয়ের সামু এবং এই ব্লগ থেকে কিছুটা হলেও বুঝতে পারা।
নতুন বছরে সবার দোয়া চাই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.
ভাইয়া আমরা যারা ছোট বা যারা নতুন তাদেরকে নিয়ে কি কিছু করবেন না? নতুনরা তো কিছুই বুঝি না শুধু আপনাদের লেখায় চোখ বুলিয়ে যাই মাত্র। আশা করব নতুন বছরে যারা ব্লগের জগতে নতুন তাদের জন্য আলাদা ভাবে কিছু করবেন। আপনার সুসাস্থ কামনা করি।
পুরাতন পোস্টগুলো পড়ুন। আর তার সর্বোচ্চ প্রয়োগ করুন আপনার নিজের ব্লগিংএ।
হাসান ভাই, সর্বোচ্চ মন্তব্যকারী কলামের এই অবস্থা কেন?
ভাইয়া অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
Happy new year 2010.
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> C programming tutorial. =-.
আপনাকে ও তার সাথে এই ব্লগের সবাইকে Happy new year এর শুভেচ্ছা রইল। আশা করি সবাই নতুন বছরে জীবনে সফলতা পাবেন।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Descriptions of AC electrical circuits =-.
হাসান ভাই সহ এ ব্লগের সবাইকে “শুভ ইংরেজী নববর্ষ” । স্যরি…এই পোস্টটা পড়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। যাই হোক……আমিও আমার কয়েকটা কথা শেয়ার করতে চাই।
১. ব্লগিংয়ে এবছরের সবচেয়ে বড় প্রাপ্তি হাসান ভাইয়ের সাথে দেখা হওয়া। এ দেখাটা আমার জন্য জরুরী ছিল…. কারন আমি এস ই ও কিচ্ছু জানতাম না, আর ব্লগিং এবং এডসেন্স তো নাই।
২. হাসান ভাইয়ের কারনে আমার ব্লগিং জগতের অনেকের সাথেই পরিচয় হয়েছে যার জন্য আমি চির কৃতজ্ঞ খাকবো।
৩. ভাইয়া, আমি আসলে আপনার আই এস ও ফোরামের একজন ভক্ত ছিলাম। ফোরামটা আবার চালু করুন প্লীজ ।দরকার হলে বাংলাদেশ খেকে কয়েকজন মডারেটর নিয়োগ করুন (পে করলে বা সদিচ্ছায় অনেকেই হতে চাইবে)।
৪. টেকটিউন্সে আবার ফিরে আসুন। আশা করি কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে।
৫. ২০১০ সালে bn.jinnatulhasan.com আলো ছড়াক ২০০৯ এর মতোই। এই কামনায়………….Again Happy New Year To U All.
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Best Print Screen Machine in the world!! =-.
বানান ভুল এবং নাম্বার উল্টাপাল্টা হওয়ার জন্য দু:খিত।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Best Print Screen Machine in the world!! =-.
ভুলগুলো শুধরে দেয়া হয়েছে, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
আমারে বাঁচাইলেন….। ধন্যবাদ ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Learn The Basic of How To Do The Screen Tshirt Printing =-.
হাসান ভাইয়ের কাছে আমারও আবদার “আইসিও ফোরাম” আবার চালু করুন।
প্রয়োজনে মডেরেটর নিয়োগ দিন। আমি জানি আপনার ফোরামের মডারেটর হতে অনেকেই আগ্রহ দেখাবে। আমার হতে কোনো আপত্তি নাই…
বিনা পয়সায় এরকম মডারেটর হওয়ার মতো আপনার অনেক ভক্ত আছে আমার মতো।
.-= Nazir Hossain এর সর্বশেষ পোষ্ট >> Kaplan Financial A trusty name for Professional course like The MBA Degree =-.
অনেক আশা নিয়ে খুলেছিলাম, অনেক টাকাও খরচ করেছি। দেখা যাক, একটু চিন্তা করি।
ফোরাম চালানো অনেক কঠিন কাজ।এজন্য সবার আগে লাগে কিছু পাগল মেম্বার যারা নিয়মিত পোষ্ট করে।আর মোডারেশনের জন্য কিছু Paid Staff জোগাড় করা গেলে হয়তো ফোরামে গতি আসত।ফোরামে কাজ করতে করতে এক সময় বোরিং ভাব চলে আসে।
Abcdfree এর আমার মোডারেশন প্রোফাইল দিলাম।এখন পর্যন্ত ৫৭৩ ঘন্টা অনলাইন একটিভিটি।২০০৯ এর আমার পুরো ভার্চুয়াল লাইফ কেরে নিয়েছে এই ফোরাম। http://img63.yfrog.com/img63/890/myprofileinabcd.jpg
যাই হোক হাসান ভাইয়ের প্রতি আমার পরামর্শ হবে ফোরাম নিয়ে আর এগুনোর দরকার নেই।পেইড ফোরাম ছাড়া আয় করা কঠিন, প্রায় অসম্ভব।এই ব্লগ-ই যথেষ্ট।
আমি কিন্তু আয়ের আশা করে ফোরাম খুলিনি, নবীনদের জন্য একটা ফোরাম করতে চেয়েছিলাম যেখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে আলোচনা করা যাবে।
ওহ তাহলে ঠিক আছে।সেক্ষেত্রে ভাইয়া, সময় ম্যানেজ করাই আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে মনে হয়।তবে আপনি পুনরায় শুরু করলে, প্রয়োজনে আমি মোডারেশনে কিছুটা হলেও সময় দিতে পারব আশা করি…
আমি মনে করি আমাদের মত ক্ষুদেদের জন্য এরকম একটি ফোরাম এর দরকার আছে। চালু করেন না !
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> বিনামূল্যে RapidShare/MegaUpload প্রিমিয়াম একাউন্ট। =-.
নতুন বছরের শুভেচ্ছা রইলো। আমি ব্লগিং জগতে একটি নতুন কুড়ি মাত্র। আর আপনারা হলেন প্রস্ফুটিত ফুল। তো আমার সাফল্য আর ব্যর্থতা যে কী তা আমি এখনো বলতে পারছিনা। আর একটি কারণ আমি গণিতের ছাত্র হলেও আমার জীবনের হিসাব আমি মিলাতে চাইলে ও পারিনা। তাই যাকনা জীবন যেভাবে যায়! শুধু প্রতিদিনের কাজ প্রতিদিন করেই চলি তাহলে, যে বেহিসাবি ফলাফল আসবে সেটাই আমার সাফল্য সেটাই আমার ব্যর্থতা।
Happy new year
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> বিনামূল্যে RapidShare/MegaUpload প্রিমিয়াম একাউন্ট। =-.
শুভ কামনা রইল।
HAPPY NEW YEAR 2010
ভাইয়া করো কারো গোফের দু’তিনটার রং পাল্টাচ্ছে আবার কারো কারো দু’তিনটা গোফ উঠতে শুরু করেছে এটাই দুনিয়ার নিয়ম। যাই হোক আমারও এ বছর সাফল্য কম না। আমি এ বছর ব্লগিং শুরু করেছি, প্রায় তিনমাস হলো ব্লগিং শুরু করেছি শুরু করার দেড় মাস পরেই পেজরেঙ্ক ১ পেয়ে গেছি, এলাক্সাতে যদিও ভালো অবস্থানে যেতে পারি নি তবুও ভিজিটর খারাপ পাচ্ছি না গড়ে প্রতিদিন ১০০-১২০ জন থাকে।
ভাইয়া এ বছরের শুরুতে আমার একটা আবদার রইল আপনার কাছে, আমার ব্লগটার একটু দেখে এর কিছু দোষ গুন বলবেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> CPU-Z a wonderful tool for your cpu information =-.
জ্বি আচ্ছা, আপনার ব্লগ নিয়ে আলোচনা করতে চেষ্টা করব।
ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সময় হলে আমাকে একটু সময় দেবেন প্লিজ।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> USB 3.0 – The next usb standard =-.
হাসান ভাই সহ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
আপনার সাফল্য গুলো যেন এই ব্লগের বাকি সবাই এই বছরে অর্জন করতে পারে,ব্যর্থতা গুলো থেকে সবাই যেন শিক্ষা নেয় আর আপনি যেন পথিকৃৎ হিসেবে আরো বহুদুর যেতে পারেন নতুন বছরের শুরুতে এই কামনা রইল।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.
Happy New Year ভাইয়া।এই লেখাটা এই ব্লগের অন্যতম সেরা লেখা হয়েছে।দারুন লিখেছেন।
ধন্যবাদ আদনান, শুভ কামনা রইল।
হ্যাপি নিউ ইয়ার হাসান ভাই…
আজ আপনাকে অনেক মনে হচ্ছে…
whatever you did for me only I know.
i love you bro…
be happy always…
.-= Limon (uralpakhi) এর সর্বশেষ পোষ্ট >> Kaplan Financial A trusty name for Professional course like The MBA Degree =-.
ভালো থেকো
HAPPY NEW YEAR 2
1 
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> Grameen Phone Automatic Configuration =-.
ইয়ে মানে, আপনার বয়সটা যেন কত?
২৮ হয়ে একটু বেশি…