সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ January 5, 2010 · 27 comments

বিভাগ ওয়ার্ডপ্রেস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব

W3Schools এর মতে যেকোনো ওয়েবপেজে ১৩টিরও বেশি মেটা ট্যাগ থাকতে পারে। কিন্তু প্রযুক্তির বিকাশ আর স্প্যামারদের কল্যানে ওয়েব পেজের মেটা ট্যাগগুলোর অধিকাংশই গুরুত্বহীন হয়ে পড়েছে।

তবে এখনও title, meta description আর meta keywords বহুলাংশে ব্যবহৃত হয়। যদিও কিছুদিন আগের এক সাক্ষাৎতকারে Matt Cutts বলেছেন যে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ২০০ টি বিষয় পর্যবেক্ষন করেন, meta keywords সেই লিস্টের মধ্যে নেই। তাহলে হারাধনের কোন ছেলে বাকি রইল? Meta Description আর Title!

Title নিয়ে আগেই আলোচনা করেছি, তাই এই বিষয়ে আজ কোনো কথা বলব না।

আমাদের এডসেন্স এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডায় এ বিষয়টি নিয়ে বিষদ আলোচনা করেছিলাম, আশা করি অংশগ্রহনকারীদের মনে আছে। যাদের মনে নেই বা যারা অংশগ্রহনই করেননি, তাদের জন্য আমার আজকের পরিবেশনা।

Meta Description কি?

প্রতিটি মেটা ট্যাগের মতো এটিও একটি মেটা ট্যাগ যা ওয়েবপেজ থেকে দেখা যায় না। কেবল সার্চ ইঞ্জিন বটগুলো দেখতে পায়। এর মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো ওই পেজটি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত জ্ঞান লাভ করে। বর্ণ সংখ্যায় এই ট্যাগে স্পেসসহ ১৬০ বর্ণ ব্যবহার করা যায়। ইচ্ছে করে এর চেয়েও বড় বর্ণনা দিতে পারেন কিন্তু ১৬০ বর্ণের বেশি গৃহীত হয় না।

কিভাবে লিখতে হয়?

প্রথমে আপনি যে পেজটি কিংবা যে ব্লগটি লিখেছেন তার উপর ১৬০ বর্ণের একটি বর্ণনা লিখুন। বর্ণনাটির মধ্যে প্রয়োজনীয় keywords ব্যবহার করুন। এবার <head> এবং </head> মধ্যবর্তী যেকোনো স্থানে নিচের কোড আকারে ট্যাগটি বসিয়ে দিন।

<meta name = "description" content = "Type your meta description here" />

কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজে লাগে?

সার্চ ইঞ্জিনগুলো পেজের কনটেন্টের সাথে সাথে মেটা ট্যাগটিও ইনডেক্স করে। কেউ যখন কোনো একটি keyword খোঁজ করে, তখন সার্চ ইঞ্জিন প্রথমে সার্চ ইঞ্জিন র‌্যাংক অনুযায়ী ওয়েবপেজের meta description পরীক্ষা করে দেখে। এর মধ্যে যদি keyword পাওয়া যায়, তাহলে সার্চ ইঞ্জিন বাকি পেজটি পরীক্ষা না করেই ফলাফলের পাতায় ওয়েবসাইটের লিংক এবং meta description প্রকাশ করে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব

বড় করে দেখুন

Meta Description টি যেমন keywords সমৃদ্ধ হতে হবে তেমনি এই অর্থবহ হওয়া বাঞ্চনীয়। কারণ সার্চ ইঞ্জিন যদি meta description এ keyword খুঁজে পায়, তাহলে text হিসেবে meta description টুকুই দেখাবে। এখন কেউ যদি meta description এ keyword পর keywrod লিখে যায়, তাহলে পাঠক যখন সার্চের ফলাফলে text টি দেখবে, তখন অনিশ্চিত হয়ে যাবে যে পেজটি আসলেই তার জন্য উপকারি হবে কিনা? কারন বাক্যটি কোনো অর্থ প্রকাশ করছে না। ফলে সার্চ ইঞ্জিনে ভাল স্থান পাওয়া সত্ত্বেও পাঠক আপনার সাইটে আসবে না।

যখন গুগলে seo consultants in london দিয়ে সার্চ করা হয়, তখন আমার হোমপেজটি পঞ্চম স্থানে আসে। খেয়াল করলে দেখবেন, যে লেখাটুকু দেখা যাচ্ছে সেটিকে আপনি আমার সাইটে কোথায় খুঁজে পাবেন না। কিন্তু ব্রাউজারের র্সোস কোড ঘাটলে লেখাটিকে meta description এর মাঝে খুঁজে পাবেন। আমি চেষ্টা করেছি একটি অর্থপূর্ণ বাক্যের মাধ্যমে কিভাবে meta description টিকে প্রকাশ করতে। চিত্রে ১ম, ২য় এবং ৪র্থ লিংকের বাক্যগুলোর সাথে ৩য় এবং ৫ম (আমার লিংকটি) তুলনা করে দেখুন। পাঠক হিসেবে আপনি কোন লিংকটিতে যেতে অধিক আগ্রহ প্রকাশ করবেন? ফলাফলে থাকে ২টি বাক্যের সাহায্যে Richard Baxter এবং আমি নিজের পরিচয় তুলে ধরেছি অন্যদিকে বাকী লিংক তিনটিতে যে বাক্য দেখা যাচ্ছে, তাতে পুরোপুরি মনের ভাব প্রকাশ হচ্ছে না। কারণ সার্চ ইঞ্জিন meta description এ খুঁজে পায়নি বিধায় বিভিন্ন স্থান থেকে text জোড়া দিয়ে ফলাফল প্রকাশ করেছে।

আশা করি meta description কেন অর্থপূর্ণ সমৃদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরেছেন।

কিভাবে ব্যবহার করবেন?

আপনি যদি নিজে হাতে ওয়েবপেজ/ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে প্রতিটি পেজে আপনাকেই ম্যানুয়ালী বসিয়ে দিতে হবে। যা অনেক কষ্টকর এবং সময়সাধ্য ব্যাপার।

তবে ওয়ার্ডপ্রেসের ব্লগিংয়ের ক্ষেত্রে পোষ্টে/পেজে meta description যোগ করা খুবই সহজ। এর জন্য All in One SEO Pack প্লাইগনটি ইনস্টল করুন। এবার যখনই কোনো পোষ্ট/পেজ লিখতে যাবেন, ব্লগ লেখার স্থানের নিচে All in One SEO Pack এর ঘরে Description এর জায়গায় আপনার লেখা meta description টি বসিয়ে দিন। ওখানে title এবং keywords লিখবার অপশনও আছে। টাইটেলের জায়গায় আপনার পোষ্টের টাইটেলটি বসিয়ে দিন। আর keywords না বসালেও চলে। আগেই বলেছি meta keywords এর কোনো গুরুত্ব নেই।

ব্লগারের ব্লগের ক্ষেত্রে ম্যানুয়ালী বসাতে হয় এবং বিষয়টি বেশ কঠিন। আগ্রহী হলে পোষ্টটি দেখতে পারেন। আর যারা অন্যান্য ব্লগিং প্লাটফর্ম ব্যবহার করেন, তারা প্লাগইন/মডুউল অপশনে খুঁজে দেখুন, যোগ করার অপশন পেয়ে যাবেন।

অনেকদিন পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে পোষ্ট লিখলাম, আশা করি সবার ভাল লেগেছে।

ধন্যবাদ।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 27 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 ADDABAJ February 24, 2010 at 1:32 pm

আমি ব্লগারের মাধ্যমে ব্লগ করি। আমি আপনার দেওয়া লিংকটা দেখলাম। এখানে পুরো পেইজ এর জনয় কী ওয়াড এর কথা বলা হয়েছে। কিন্তু আমি কী প্রতি পোস্টে কী ওয়াড বসাতে পারব না?

Reply

2 crackjack January 16, 2010 at 12:01 pm

usefull post হাসান ভাই।ধণ্যবাদ।
কেউ seo ইবুক ডাউনলোড করুন http://seoboi.blogspot.com

Reply

3 belal hossain January 12, 2010 at 2:06 pm

ভাল লাগল

Reply

4 কবীর January 10, 2010 at 12:23 am

ধন্যবাদ।
উপকারী বিষয় জানলাম।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Want to know the estimate worth and indexed information of your website =-.

Reply

5 Shamim January 9, 2010 at 5:55 pm

” সুন্দর করে কিভাবে মেটা ডেসক্রিপশন লেখা যায় ” এর উপর একটা পোষ্ট দিবেন কি???? আমার মনে হয় এটা খুবই জরুরী।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> What are the advantages of Garment Wash or Washed Garment? =-.

Reply

6 নাদিম সরকার January 7, 2010 at 12:18 pm

আমি ব্লগার ব্যবহার করি ,আর এখানে প্রতি পোস্ট এ মেটা ট্যাগ ব্যবহার করি ।এভাবে করে প্রায় সব পোস্টই আমি গুগোলের পেজে সাথে সাথে পাই।হাসান ভাই আমার এই কাজটি ঠিক আছে কিনা জানাবেন?
.-= নাদিম সরকার এর সর্বশেষ পোষ্ট >> SEMINER (UPGRADE) =-.

Reply

7 Reazul Amin January 7, 2010 at 12:37 am

হাসান ভাই, Google TiSP এর উপর একটি বিস্তারিত post চাই

Reply

8 জিন্নাত উল হাসান January 7, 2010 at 1:29 am

গুগল মাঝে মাঝে লোকজনকে বোকা বানানোর জন্য বিভিন্ন ধরনের অভাবনীয় সার্ভিসের কথা বলে। Google TiSP এমনই একটি সার্ভিস। এইসব সার্ভিসকে গুরুত্ব দেয়া মানে হল গুগল বাকরা (ছাগল) হওয়া। প্রতিবছরই গুগল এ ধরনের সাভির্সের কথা বলে মানুষকে ছাগল বানিয়েছে। উইকিতে বিস্তারিত পাবেন

Reply

9 Reazul Amin January 8, 2010 at 1:51 am

ধন্যবাদ হাসান ভাই

Reply

10 blues January 6, 2010 at 1:38 pm

আমি প্রথম থেকেই মেটা ডেসক্রিপশন ব্যবহার করতাম তবে এত গুরুত্ব দিই নাই কখনো। এখন থেকে ডেসক্রিপশন দেয়ার সময় যত্ন নিব। ধন্যবাদ হাসান ভাই ব্যপারটিকে তুলে ধরার জন্য।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in University of Sydney-Post Doctoral Fellowship =-.

Reply

11 Monir January 6, 2010 at 1:21 pm

আমি all in all seo ব্যাবহার করি । এতে meta description যোগ করা খুবই সহজ ।

Reply

12 Rajibul Islam January 6, 2010 at 11:38 am

কোন ব্যপার না আদনান ভাই।

Reply

13 পান্থ বিহোস January 5, 2010 at 2:54 pm

অনেক দিন পর এসইও নিয়ে লেখা পেয়ে খুব ভালো লাগলো। ব্যাপারটি আগেই জেনেছিলাম আড্ডায়। তাই এর সদ্ব্যবহার অনেক আগে থেকেই করতে পারছি। তবে কী-ওয়ার্ড না দিলেও চলে তা আজ জানলাম। ধন্যবাদ হাসান ভাই। আর একটা রিকোয়েস্ট করতে চাই- ওয়ার্ডপ্রেসের থিম এডিট নিয়ে লেখা পোস্ট দিন। আমি তন্ময়দাকেও বলেছিলাম। সবাই শুধু ব্যস্ত থাকলে আমরা শিখবো কোথা থেকে? :(
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

14 জিন্নাত উল হাসান January 5, 2010 at 5:26 pm

একেকটা থীম একেক পদ্ধতি লেখা হয়েছে। একারনে পুরোপুরি জ্ঞান না থাকলে থীম নিয়ে নড়াচাড়া করলে হিতে বিপরীত হতে পারে।

Reply

15 পান্থ বিহোস January 8, 2010 at 2:19 am

বেসিক ধারণাগুলো আমাদের জানান। যেমন-
১. নুন্যতম কয়টি ফাইল তৈরি করতে হয়? (যেমন index.php, header.php ইত্যাদি)
২. Sidebar তৈরি করার জন্য কী করতে হয়?
৩. ওয়ার্ডপ্রেস-এর ভার্সন কীভাবে তৈরি করা হয়?
৪. ড্যাশবোর্ড অংশে অপশন তৈরি করতে কী করতে হয়?

এই সব মৌলিক কিছু বিষয় জানালে চেষ্টা করতাম বুঝতে। থিম এডিট করতে করতে থিমের বিভিন্ন ফাইলগুলোর উপর মোটামুটি দখল এসে গেছে। এখন যদি মূল এবং মৌলিক কিছু বিষয় জানতে পারতাম তাহলে সামনে এগুতে পারতাম বলে মনে হয়। আশা করি ভেবে দেখবেন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

16 জাহিদ January 5, 2010 at 1:33 pm

ধন্যবাদ হাসান ভাই, আমি এত দিন প্লাগইনস টি ব্যবহার করে আসছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমি মেটা ডিসক্রিপশন সর্বদা ফাকা রেখে দিয়েথাকি। আজ আমি একটা অতি উপকারী বিষয় শিখলাম। আমার মন্তব্য পড়ে কেউ হাসবেন না। আমি আগের একটি মন্তব্য নিজেকে একটি ফুলের কুড়ি এর সাথে তুলনা করেছিলাম।
.-= জাহিদ এর সর্বশেষ পোষ্ট >> বিনামূল্যে RapidShare/MegaUpload প্রিমিয়াম একাউন্ট। =-.

Reply

17 EBRAHIM SHAH January 5, 2010 at 1:16 pm

আমিও All in one seo pack ব্যবহার করি। কিন্তু SEO description এর জায়গাটিতে Rafiur ভাই এর মত আমার পোষ্টে প্রথম কয়েক লাইন বসিয়ে দিতাম।কিন্তু এখন এর দিবনা গুরুত্বসহকারে কাজ করব।

Reply

18 মুসতাকীম January 5, 2010 at 1:02 pm

হাসান ভাই আমি বরিশালের এক্স ক্যাডেট। বর্তমানে বিএমএতে আছি। ভাইয়া আমি একটি ব্লগ খুলেছি। এডসেন্স ব্যাবহার করে কিছু আয় করার চিন্তা আছে। আপনার ব্লগ পড়ে যা বুঝলাম তা হল এর প্রধান শর্ত হল SEO। কিন্তু আমি এ সম্পর্কে একদম মূর্খ। আমি খুব সাধারন মানের একজন ব্যাবহারকারী। আমার কোনধরনের প্রোগ্রামিং জ্ঞানও নেই। এমতবস্থায় আমি কিভাবে SEO করতে পারি???
প্লিজ ভাই সাহায্য করেন।
আমার ব্লগের ঠিকানা http://www.mustakim-online.co.cc/

Reply

19 জিন্নাত উল হাসান January 6, 2010 at 8:44 am

আমার পরামর্শ হবে ব্লগিং শুরু করে দিন, আর ধীরে ধীরে অপটিমাইজেশনটা শিখে নিতে পারেন। ব্লগিং ছাড়াও ইন্টারনেটে হরেক ধরনের কাজের উপায় আছে, সেগুলোও চেষ্টা করে দেখতে পারেন।

ধন্যবাদ।

Reply

20 মুসতাকীম January 6, 2010 at 8:52 am

আরেকটা বিষয় হাসান ভাই আমার সাইটটি ব্লগস্পট দিয়ে নির্মিত। কিন্তু আমি Template এর HTML পরিবর্তন করে উপরের Nav Bar বাদ দিয়ে দিয়েছি এবং FavIcon পরিবর্তন করেছি। এতে কি পরে আমার সাইট ব্যান হবার সম্ভাবনা আছে???
.-= মুসতাকীম এর সর্বশেষ পোষ্ট >> HOW CAN I USE MY OWN FavIcon In blooger??? =-.

Reply

21 জিন্নাত উল হাসান January 6, 2010 at 8:53 am

জ্বি না, ব্যান হবার কোনো সম্ভাবনা নেই।

Reply

22 মুসতাকীম January 6, 2010 at 8:57 am

ধন্যবাদ ভাইয়া
.-= মুসতাকীম এর সর্বশেষ পোষ্ট >> HOW CAN I USE MY OWN FavIcon In blooger??? =-.

Reply

23 Rafiur January 5, 2010 at 12:21 pm

ব্লগিং এর শুরু থেকেই All in One SEO PACK ব্যবহার করি তাই SEO description এর জায়গাটিতে এতোদিন আমার পোষ্টে প্রথম লাইন অথবা প্রথম দু’টো লাইন বসিয়ে দিতাম।কিন্তু জানতাম না এটা এতোটা জরুরী তাই এখন থেকে এটা খুব সাবধানে ব্যবহার করব।
ধন্যবাদ/^\।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Paint.NET a wonderful image and photo manipulation software =-.

Reply

24 Rajibul Islam January 5, 2010 at 11:22 am

তাইতো বলি সিংগারার ভিতরে আলু যায় কিভাবে। ভালো খুব ভালো।

Reply

25 Adnan January 5, 2010 at 11:12 am

আমি all in all seo ব্যাবহার করি।কখনো ম্যানুয়ালি বসাতে ভুলে গেলে প্রথম কিছু শব্দগুলোকেই ম্যাটা ডিস্ক্রিপশন হিসেবে ধরে নেওয়া হয়।তাই ম্যানুয়ালি বসানোই ভাল।

Reply

26 Rajibul Islam January 5, 2010 at 11:25 am

আদনান ভাই আপনার পুরস্কার পেয়েছেন কি? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি?

Reply

27 Adnan January 5, 2010 at 8:55 pm

রাজীবুল ভাই আমি লজ্জিত।টাকা এসেছে কিন্তু দেখেন আপনার ইমেইলের রিপ্লাই দিতে বেমালুম ভুলে গেছি।নিজ গুনে ক্ষমা করে দিয়েন ভাই।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: