গতমাসের একটি পোষ্টে, আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন না, তাহলে আপনার পাঠক কেন ক্লিক করবে আমি সবার কাছে জানতে চেয়েছিলাম যে তারা আগ্রহী হয়ে কোনো ওয়েবসাইটের বিজ্ঞাপনের ওয়েবসাইটে ক্লিক করেন কিনা। এখানে ইচ্ছাকৃত ক্লিক আর আগ্রহী হয়ে ক্লিক করার মাঝে পার্থক্য বুঝতে হবে।
পুরো পোষ্টে আমি বোঝাতে চেয়েছি, সচেতন ব্যক্তিরা অধিকাংশ সময়ই বিজ্ঞাপনে ক্লিক করেন না। তাই ওয়েবসাইট হয় নবীন ব্যবহারকারীদের জন্য বানাতে নতুবা সচেতন ব্যক্তিদের জন্য বানানো ওয়েবসাইট অত্যন্ত আগ্রহ এবং যত্নের সাথে বানাতে হয়।
এখানে আমি কোনোভাবেই ইচ্ছাকৃত ক্লিক করাকে উৎসাহিত করিনি।
২০০৬ সালে যখন প্রথম এডসেন্স ব্যবহার শুরু করি, তখন সবাইকে উৎসাহিত করেছিলাম আমার ওয়েবসাইটের এ্যাডে ক্লিক করতে যাতে বেশ কিছু টাকা জমিয়ে সামহোয়ারইনের প্রাপ্তির চিকিৎসাতে দান করতে পারি। ৮০ পাউন্ড জমা হবার পর একাউন্ট ব্যান হয়ে যায়। কোনো পয়সা পাইনি। একবার একাউন্ট ব্যান হয়ে গেলে পুনরায় একাউন্ট খোলা কত কষ্টকর তা কেবল ভুক্তভুগীরাই জানেন।
আমি হাজার বার বলেছি গুগলকে ফাঁকি দেবার মতো প্রযুক্তি এবং মাথা এখনও তৈরি হয়নি, তা না হলে প্রতিদিন হাজার হাজার এডসেন্স একাউন্ট ব্যান হতো না। একবার একাউন্ট ব্যান হয়ে গেলে সব শেষ। সব কিছু আবার নতুন করে শুরু করতে হয়। সময় এবং শ্রম – দুটোই নষ্ট। নাই মামার চেয়ে কানা মামা ভাল। যে দু’এক পয়সা আসছে, তা একাউন্ট ব্যান হবার চেয়ে হাজার গুনে ভাল।
সম্প্রতি আমার ব্লগের একজন পাঠক আমার পোষ্টটি সঠিকভাবে বুঝতে না পেরে একটি ফোরামে আমার পোষ্টটি উল্লেখ্য করে অন্য সদস্যদেরকে ইচ্ছাকৃত ক্লিকে উৎসাহ প্রদান করেছেন। উক্ত পাঠকের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে এধরনের ভুল বোঝাবুঝি বিপদ ডেকে আনতে পারে। যা কখনই কাম্য নয়। আশা করব উক্ত পাঠক শ্রীঘ্রই তার ভুল বুঝতে পারবেন। পাঠককে অনুরোধ করব তিনি যেন তার পোষ্টটি শুধরে দেন, নতুবা পোষ্টটি ডিলিট করে দেন।
অনুগ্রহ করে কখনই কাউকে কোনোভাবে ক্লিক করতে উৎসাহিত করবেন না এবং সকল ভুল বোঝাবুঝি থেকে নিজেকে বিরত রাখবেন।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- গুগল এডসেন্স চেক – নভেম্বর, ২০০৯
- গুগল এডসেন্স চেক – অক্টোবর, ২০০৯
- গুগল এডসেন্স চেক – সেপ্টেম্বর, ২০০৯
- গুগল এডসেন্স চেক – জুন, ২০০৯
- গুগল এডসেন্স চেক – মার্চ, ২০০৯
- গুগলের এডসেন্স একাউন্ট ব্যান / বন্ধ / নিস্ক্রিয় হয়ে গেলে কি করবেন?
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০০৯
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ২রা র্মাচ, ২০০৯
{ 19 comments }
হা হা হি হি………….কোন ফোরাম নাম কইলেন না তো………..! আর কি কি অনুরোধ করেছে একটু জানতে চাই।:ী
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> 5 Fine Apparel Makers You Should Know About =-.
হাসান ভাই,আমি দুঃখিত এই দু’দিন আমি আপনার সাইটে আসতে পারি নাই।কারন আমার মটর বাইকটা চুরি হয়েগিয়েছিল,তা আমি আবার পেয়েগেছি।হাসান ভাই টেকটিউন্সের লেখার পাঠক আমি নিজে,আসলে আমি আপনার লেখাটি বুঝে উঠতে পারিনি।আমি আবশ্যই পোস্টটি শুধরে দিব।আর যদি আপনি অনুমতি দেন,আপনার এই পোস্টের কিছু লেখা সেখানে এড করে দিব।
হাসান ভাই…আপনার কল্যানে আমরা নতুন হিসাবে প্রথম থেকে বুঝেছি যে গুগলকে ফাঁকি দেয়া যাবে না।
আর সবাই যেন- আপনার লেখা মন দিয়ে পড়ার পর রেফারেন্স হিসাবে ব্যবহার করে।
আস-সালা-মু-আলাই-কুম….
কেমন আছেন হাসান ভাই ? পান্থ বিহোস , আদনান ভাই সহ এই ব্লগের নুতন ও পুরোনো ভাইরা ?
এই ব্লগে আমার প্রথম — আওয়াজ , যদি ও চুপি চুপি অনেক দিন যাবত এই ব্লগের সাথে আছি।
আমি একজন সফল ব্লগার হতে চাই, আশা করি প্রয়োজনে আপনাদের সহযোগিতা পাবো ……..
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.
ধন্যবাদ নয়ন, শুরু যখন করলেন তখন নিয়মিত মন্তব্য করতে চেষ্টা করবেন।
ধন্যবাদ।
Nayon ভাই, স্বাগতম!
আশা করছি এখানে নিয়মিত আসবেন আর সফল ব্লগার কিংবা সফল যা-ই হতে চান না কেন আমি মনে করি প্রথমেই দরকার ঐ বিষয়ে প্রচুর আগ্রহ এবং নিরলসভাবে লেগে থাকা। জানার এবং জানাবার আগ্রহ-ই আপনাকে সফল ব্লগার হিসেবে আত্মপ্রকাশ ঘটাবে। সহযোগিতা নিন এবং সহযোগিতা দিন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
ধন্যবাদ, পান্থ বিহোস ভাই । আমি কিন্তু অনেক আগে থেকেই …… আপনাকে জানি ।
ভালো থাকবেন ।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.
ধন্যবাদ, হাসান ভাই । ওয়েবে আপনার রেখে যাওয়া দাগ ….. আমাকে স্বপ্ন দেখায়।
মনের গভীরে থাকা প্রবল ইচ্ছা শক্তি আমার সাহস যোগায় ।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.
হাসান ভাই আপনার কথা আমরা ঠিকই বুঝতে পেরেছিলাম । আপনার অনেক লেখাই টেকটিউন্সে রিরাইট হয় । আমার মনে হয় আপনার টেকটিউন্সে মেইল দিয়ে লেখাগুলো মুছে ফেলতে বলা উচিত ।
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> VLC developers working on VideoLAN Movie Creator =-.
যে ঐ লেখাটি লিখেছে তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাহির করা। নিজে কোনো আইডিয়া নিয়ে লিখতে পারছে না, তাই হাসান ভাইয়ের রেফারেন্স টেনে লিখেছে। যেহেতু হাসান ভাইয়ের রেফারেন্স টানলেই পাঠক লেখাটি পড়বে তাই-ই সে ঐ কাজটা করেছে।
হাসান ভাই গতকালও তাকে বলেছেন, ঐটি শুধরে নেয়ার জন্য। কিন্তু সে করেনি। তাকে আমরাও বলছি- ভাই, একটি লেখা আগে ভালো করে পড়তে শিখুন। আগে নিজে বুঝুন তারপর জ্ঞান বিতরণ করুন। এটাই হবে সবচেয়ে ভালো।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
আমি ভাই ব্লগিং পুরোপুরো শিখে উঠার আগেই আপনাদের কৃপায় এই ব্যাপাটি বুঝে ফেলেছি। তাই এ ব্যাপারে খুব সচেতন থাকি। আমি নিজে স্বীকার করি আমার বেসিক এই ব্লগটায় যারা আসে তাদের মধ্যে সবচেয়ে খারাপ। তারপরও এত খারাপ না। আমি এক্লেলের উপর বাংলা টিউটোরিয়াল জাতীয় একটা ব্লগ করেছি ব্লগারে। এজন্য কিছুদিন খুব বাংলা ব্লগ নিয়ে ঘাটাঘাটি করলাম। গুললোতে সার্চ দিয়ে, প্রায় প্রতিটি অপশন থেকে শুরু করে যেভাবে যেখান থেকে পেয়েছি সব পড়ে দেখার চেষ্টা করে খুব হতাশ হয়েছি। কারণ বাংলা ব্লগগুলো ঘুটি কয়েক ছাড়া অধিকাংশ কোন কাজের না। হয় ব্যক্তিগত জীবন কাহিনী নয়তো আগডুম বাগডুম। জানিনা সবাই আমার সাথে একমত হবে কিনা। আমার মনে হয় বাংলাদেশী ব্লগার রা অধিকাংশ এখন ব্লগিং বলতে ব্যক্তিগত জীবন কাহিনিকে লিখা বুঝায়। এই ব্যাপারে পরিসংখ্যান করে আরো বড় করে কিছু লিখার ইচছ্ আছে। সবার কাছে তথ্য চাচ্ছি যে যেরকম করে দিতে পারেন।
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel spredsheet Header & Footer =-.
সম্পূর্ণ একমত।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
ভাল বলেছেন। অনেকাংমেই সত্য।
একমত।
আমি প্রথম দিকে নাবুঝে ক্লিক করেছি কয়েকবার, আমারও কী ৮০ ডলার হলে একাউন্ট বন্ধ করে দিবে? এখন ক্লিক দেওয়াতো দুরের কথা এনিয়ে ভাবিইনা।
আমি আমার এক কমবয়েসি আত্মীয়কে দেখেছি গুগলের থেকে টাকা কামানোর ধান্দায় পুরো অবসেসড হয়ে আছে কিন্তু বেসিক আইডিয়াই এখনো পুরোপুরি আয়ত্ব করতে পারেনি। এইভাবে ঐভাবে নানা জারিজুরি করে বিজ্ঞাপনে ক্লিক করে চলছে। জানিনা ব্যান কেয়েছে কিনা!
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in Japan: SISF Foundation Scholarship 2010 =-.
সাধারন কমন সেন্সের ব্যাপার।কেন মানুষ এসব বুঝে না।হায় রে হাসান ভাই, বিশ্বের SEO Expert গন যখন সুক্ষ্য থেকে সুক্ষ্য বিষয় নিয়ে লেখা লেখি করে সেখানে আপনাকে আতুঘরেই পরে থাকতে হচ্ছে।আমি বুঝি না এই ব্লগ ছাড়া কি ব্লগিং শেখার কোন সাইট নাই? একটু গুগলে সার্চ দিয়ে ভাল ভাল ব্লগ গুলো কয়েকদিন পড়লেও তো অনেক বিষয় ক্লিয়ার হয়ে যেত।
আমরা কষ্ট কম করে বেশি উপার্জন করতে চাই। তাই ইংরেজী ব্লগ গুলো পড়তে চাই না। এই জন্যই হয়তো SEO এর উপর অন্য ভাল ব্লগ গুলো পড়া হয় না।
আমার একটি সাইটের গুগল এনালাইটিক্সের একমাসের পরিসংখ্যান ডেটা তুলে দিচ্ছি:
Search Engines 87,436.00 (84.86%)
Direct Traffic 12,736.00 (12.36%)
Referring Sites 2,821.00 (2.74%)
Other 44 (0.04%)
এবার বলুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার আছে কিনা?
আপনিতো সিও করেই এত ট্রাফিক পেয়েছেন; তাই নয় কি?
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.
Comments on this entry are closed.