অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

একেই কি বলে দেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন?

একেই কি বলে দেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন?

আমার মনে পড়ে ৬/৭ বছর আগে যখন কাওয়ান বাজারে একটি সফটওয়ার কোম্পানীতে চাকুরি করতাম, তখন বিভিন্ন দেশি/বিদেশে অবস্থানরত বিদেশি কোম্পানীর জন্য সফটওয়ার বানানোর জন্য পাঠানো প্রস্তাবের ওয়েব অংশের দায়িত্ব আমার ঘাড়ে পড়তো। তখন কেবলমাত্র ভার্সিটিতে থেকে বেরিয়েছি, ওয়েব ডেভেলপমেন্ট ছিল আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট। পাক্কা এ+ পেয়েছিলাম, স্যারেরা পিঠ চাপড়েছিল। কিন্তু আমি জানি আমার দৌড় কতদূর ছিল।

যাহোক, তখন প্রস্তাবগুলো মোটা করার জন্য ইন্টারনেট ঘেটে লেখা জোগাড় করে কপি-পেষ্ট করতাম। একটি নতুন টার্ম অনেক সময়ই কানে আসতো, কিছুই জানতাম না। তাহলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জানার আগ্রহও ছিল না। কারণ সেসময় আমি ব্যস্ত ছিল পিএইচপি আর মাইএসকিউএল নিয়ে। প্রস্তাবে লেখা থাকতো হেন করব, তেন করব।

হঠাৎ করে আজকে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আজকে মনে হল, বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান/ব্যক্তি এখনও সেই ৭ বছর পুরোনো স্থানেই পড়ে আছে। এখনও এগিয়ে আসতে পারেনি।

দুই/তিন দিন আগে সামহোয়ারইন ব্লগে একটি পোষ্টে কোনো এক ব্লগার ইংরেজিতে বিশাল একটি ব্লগ পোষ্ট করেছিল, সারমর্ম হল নববর্ষ উপলক্ষ্যে তিনি বা তার প্রতিষ্ঠান ৪০০ ডলারের ওয়েবসাইট মাত্র ৯৯ ডলারে দিচ্ছেন। প্যাকেজের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে, আগ্রহীরা যেন এখনই ফরম পূরণ করে প্রথম ৫০ জনের জন্য এই প্যাকেজটি বুকিং দেন।

এই পোষ্টে আমার মন্তব্য ছিল নিন্মরুপ:

মাইনাস দিলাম, কারণ নিজের সার্ভিসের জন্য যদি বিজ্ঞাপন করতেই হয়, তাহলে বাংলায় করা উচিত ছিল।
আর এই ব্লগে যারা আছেন, তাদের ৯০% এরই ডলারে ফি পরিশোধ করার ক্ষমতা নেই। অথচ কোথাও টাকার অংক উল্লেখ্য নেই।

তার বিজ্ঞাপনের ভাষা দেখে বোঝায় যায় যে তিনি এটা বানিয়েছেন বিদেশি গ্রাহকদের জন্য, আমার প্রশ্ন ছিল কেন তিনি সামহোয়ারইনের মতো বাংলা ব্লগে এটা পোষ্ট করলেন এবং ডলারে মূল্য প্রকাশ করলেন। দেশে কে তাকে ডলারে মূল্য পরিশোধ করবে? তার কি এতটুকু সময় ছিল না যে তিনি মূল্যটি টাকার অংকে পরিবর্তন করে দেন?

আজকে কি কি মন্তব্য পড়ল তা দেখতে গিয়ে তারই লিংক ধরে তার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটটি দেখতে ভালই, তাই তাদের বিষয়ে আরও জানতে Contact Us পেজে গিয়ে দেখি টেমপ্লেটের ভাষা লেখা, অথার্ৎ স্ট্রিটের জায়গায় স্ট্রিট লেখা, ফোনের জায়গায় ফোন লেখা – ওয়েবসাইটটি অসম্পূর্ণ। Services ট্যাব ধরে Search Engine Optimization পেজে গেলাম। প্রথম লাইনটি এরূপ –

Award winning search engine optimisation services from High Position offering unrivalled success and service.

লাইনটি খেয়াল করুন, দুটো খটকা লাগবে। প্রথমটি হল Award winning, এমন একটি প্রতিষ্ঠান যাদের ওয়েবসাইটই ঠিক নাই, তারা কিভাবে পুরষ্কার পায় আর দ্বিতীয়টি হল Initial Caps এ লেখা High Position শব্দ দুইটি, এগুলো এমন কোনো শব্দ নয় যে তাদের এত গুরুত্ব দিতে হবে। পুরো লাইনটি কপি করে গুগলে সার্চ দিলাম।

আসল রহস্য বেরিয়ে পড়ল!

এই সাইটের অন্তত এই পেজের প্রতিটি বর্ণ High Position নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। যেহেতু High Position প্রতিষ্ঠানটির নাম, সেহেতু শব্দ দুইটি Initial Caps এ লেখা হয়েছে। মজার ব্যাপার হল একই টেক্স্ট আরো কয়েকটি ওয়েবসাইটই হুবহু নিজেদের ওয়েবসাইটে জোড়া লাগিয়ে দিয়েছে।

একটাই কথা মনে হলো – দেশ অনেক এগিয়ে গেছে!

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 36 comments… read them below or add one }

www.twitter.friendhood.net March 29, 2010 at 6:48 pm

Thank You Jannat ula Hasan bahi For a Nice Post

Reply

কবীর January 15, 2010 at 4:53 pm

সত্যি কথা বলতে কি, এদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা মুখে মুখে প্রফেশনালইজমের ভাব দেখায় কিন্তু কষ্ট করতে রাজি না।
এমনকি পাঠকে তারা ঠকাতে উস্তাদ।

তাদের কাজ হচ্ছে মানুষকে বোকা বানিয়ে টাকা হাতড়ে নেয়া।

এবং এই কাজে আমাদের দেশের কিছু জনপ্রিয় পত্রিকা তাদের সমন্ধে কিছু না জেনে বুঝেই তাদের সাইটের বিজ্ঞাপন করে দিচ্ছে। এটাও একটা প্রতারনা।

তাই এটা আমাদের বুঝতে হবে যে কোনটা আসল আর কোনটা নকল।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

কবীর January 15, 2010 at 11:14 pm

“পাঠকে” এর পরিবর্তে “পাঠককে”
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

blues January 15, 2010 at 7:38 am

আপনার পোস্ট টি চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের দেশে প্রফেশনালিজমের খুবই অভাব। দেশে সত্যিকার অর্থে অনেক কিছুই হুজুগে চলে তবে আমার জানামতে গত কয়েক বছরে বেশ কিছু ভাল প্রতিষ্ঠান ও গড়ে উঠেছে যারা কমপিটিটিভ মার্কেটে ঢোকার জন্য চেষ্টা করে যাচ্ছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in Japan: SISF Foundation Scholarship 2010 =-.

Reply

জিন্নাত উল হাসান January 15, 2010 at 6:04 pm

দেশে যে ভাল প্রতিষ্ঠান নেই, তা অস্বীকার করব না।

Reply

Adnan January 15, 2010 at 2:42 am

হাসান ভাই, কপিরাইট আইন লঙ্ঘন করে না এমন ফ্রি ছবি/ইমেজ পাওয়া যায় এমন কিছু সাইটের নাম জানতে চাচ্ছিলাম।কোন টিপস আছে এই বিষয়ে?

Reply

জিন্নাত উল হাসান January 15, 2010 at 7:57 am

এখন অনেক ওয়েবসাইটেই ফ্রি ছবি পাওয়া যায়। এজন্য গুগলে royalty free image দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। flickr এও ফ্রি ছবি আছে। আমি গুগল থেকে সার্চ করে ছবি খুঁজে ব্যবহার করি, জানি অবৈধ। তবে আজকাল iStockPhone (pay-as-you-go account) এবং থেকে WireImage (monthly membership account) ছবি কিনে ব্যবহার করি। উদাহরণ স্বরুপ ওয়েবসাইটের ব্যানারটি iStockPhoto থেকে কেনা হয়েছে।

Reply

Adnan January 15, 2010 at 11:09 am

হাসান ভাই, আমার যেমন ইমেজ দরকার তার জন্য istockphoto এর উপরে কিছু নাই।অসাধারন সাইট কিন্তু Watermark করে রাখে বলে ব্যাবহার করতে পারি না।আমার জানা মতে সেখান থেকে ছবি কিনতে হলে ইমেজ প্রতি পে করতে হয়।মান্থলি সাবস্ক্রীপশনের কোন ব্যাবস্থা কি সেখানে আছে? আমি ইন্টারনেট থেকে প্রায় ১.৫ গিগা istockphoto এর ইমেজ ডাউনলোড করেছিলাম কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে আমার কাঙ্খিত ইমেজগুলো পেলাম না। আর আপনি যে wireimage এর মান্থলি পে করেন তাতে কি লিমিটেশন আছে নাকি মান্থলি পে করলে ইচ্ছেমতো ইমেজ ডাউনলোড করা যায়।আশা করি জানাবেন।অনেক ধন্যবাদ ভাইয়া।

Reply

জিন্নাত উল হাসান January 15, 2010 at 6:03 pm

আমি iStockPhoto থেকে ছবি কিনি, তাই সেইসব ছবির উপর Watermark থাকে না। iStockPhoto এর মাসিক ফি-র ব্যবস্থাও আছে, যেহেতু আমি নিয়মিত ছবি ব্যবহার করি না, তাই pay-as-you-go ব্যবহার করি। ফলে খরচ কম হয়।

Wireimage এ সাধারনত সেলিব্রেটিদের ছবি ভাল পাওয়া যায়। ওখানে আমার যে একাউন্ট আছে, তাতে আমি ওদের ভিডিও বাদে সব ছবি যেকোনো সংখ্যকবার ব্যবহার করতে পারি। কোনো লিমিট নাই।

Reply

নুর January 18, 2010 at 8:33 am

আমার জানা মতে, http://www.sxc.hu এবং http://www.morgefile.com থেকে বাণিজ্যিকভাবে বিনামূল্যে ছবি সংগ্রহ করা যায়। http://www.sxc.hu টা আমার পছন্দের সাইট। এখান থেকেই আমি প্রয়োজনীয় ছবি সংগ্রহ করে থাকি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to rescue from virus attack our PC through Online =-.

Reply

Adnan January 18, 2010 at 9:34 am

http://www.morgefile.com সাইটটায় সমস্যা আছে মনে হয়…তবে http://www.sxc.hu খুব কাজের সাইট।ধন্যবাদ।

Reply

nayon January 15, 2010 at 12:07 am

M. R. SOHEL এর মন্তব্য দেখে …. প্রশ্নগুলো মনে আসল।
কেহ উওর দিলে বিষয়টা পরিষ্কার হত।
পেজ রেংক কি কি বিষয়ের উপর নির্ভরশীল।
একটা ওয়েব সাইটের পেজ রেংক ০ থেকে ১ এ নিতে কয়টা বেক লিংক দরকার ।
যাদের কাছ থেকে লিংক নেয়া হবে তাদের পেজ রেংক যদি ১ হয় ।
যাদের কাছ থেকে লিংক নেয়া হবে তাদের পেজ রেংক যদি ২ হয়….
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.

Reply

Shamim January 15, 2010 at 2:04 am

পেজ রেংক = কোয়ালিটি ইউনিক কন্টেন্ট + বেক লিংক
পেজ রেংক ০-১ এ নিতে পি আর ২ থেকে ১ টা বেক লিংকই যথেষ্ট। তবে ব্যাক লিংক কিভাবে আসল তা একটা বড় ব্যাপার । গুগল যদি বুঝতে পারে আপনি লিংক এক্সচেন্জ করেছেন তবে এসইওতে পেনালাইজড হতে পারেন। অতএব….সাবধান। কোয়ালিটি কন্টেন্ট লিখেন…..মানুষ এমনিতেই আপনাকে লিংক দিবে।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> 5 Fine Apparel Makers You Should Know About =-.

Reply

কবীর January 15, 2010 at 5:02 pm

শামীম ভাই
আমার সাইটের লিংক কোন কোন সাইটে আছে তা কিভাবে জানা যাবে?
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

জিন্নাত উল হাসান January 15, 2010 at 5:59 pm

এজন্য আপনি গুগলের ওয়েবমাষ্টারস টুলস ব্যবহার করতে পারেন। ওখানে সাইটম্যাপ জমা দিলে ইনকামিং লিংকের পাতায় অন্যদের ওয়েবসাইটে থাকা নিজের লিংক সম্বন্ধে মোটামুটি ভাল ধারনা পাওয়া যায়।

ঠিকানা – http://www.google.com/webmasters/tools

Reply

কবীর January 15, 2010 at 11:58 pm

ধন্যবাদ হাসান ভাই।
আমি আগে থেকেই গুগলের ওয়েবমাষ্টারস টুলস ব্যবহার করি।
এখন জানলাম যে লিংক টু মাই সাইট থেকে সব বুঝা যায়।

কিন্তু ওখানে বেশিরভাগই আপনার এই ব্লগের লিংক আর কিছু যেসকল সাইটে আমার কমেন্ট ডু-ফলো্ ছিল সেগুলোর।

আচ্ছা হাসান ভাই,
শুধু কমেন্ট করেই কি পেজ রেংক বাড়ানো সম্ভব?
যদিও জানি যে ভাল কনটেন্ট থাকলে পাঠক এমনিতেই আসবে আর পেজ রেংক বাড়বে।

আপনার ডু-ফলো করা তালিকাতে নাম উঠাতে পারলে,
তার মানে, শুধু মাএ একটা সাইটে আমার সাইটের তালিকা ডু-ফলো করালে তাতে আমার সাইটের জন্য কি পরিমান লাভ হবে?

এ প্রশ্নটা এজন্য করলাম কারন প্রতিদিন যে সময়টুকু অনলাইনে থাকি তার অর্ধেকের বেশি সময় আপনার লেখাগুলো পড়ি আর মাঝে মাঝে কমেন্ট করি।
আশা করি যা বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

জিন্নাত উল হাসান January 16, 2010 at 12:41 am
nayon January 16, 2010 at 12:57 am

হাসান ভাই , আমি পারভেজ ভাই এর কাছে ডোমেইন + হোস্টি এর জন্য টাকা দিছি ২ দিন আগে সেটা কতদুর ।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.

Reply

পান্থ বিহোস January 16, 2010 at 3:19 am

এই ধরণের বিষয় এখানে আলাপ না করার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ আমি এবং আমরা কয়েক জন মিলে হাসান ভাইকে হোস্টিং + ডোমেইন নিয়ে আমাদের সমস্যাগুলো জানিয়ে ওনাকে অনুরোধ করি ওনার ক্র্যাডিট কার্ড দিয়ে আমাদের জন্য ডোমেইন-হোস্টিং কিনে দেয়ার জন্য।
অথচ এই নিয়েও হাসান ভাইকে কথা শুনতে হয়েছে কারও কারও কাছে। একজন তো ঢোল পিটিয়েই বলেন এসব কথা।
যাই হোক, এর আগেও কয়েকজনকে আমি এরকম মন্তব্য করতে দেখেছি। আমার মনে হয়েছে ব্যাপারটা হাসান ভাইয়ের জন্য বিব্রতকর।
হাসান ভাই কখনো বলেন না, উনার ব্লগ পড়তে হলে উনার কাছ থেকে ডোমেইন কিংবা হোস্টিং কিনতে হবে। বরং কারও যদি পছন্দ না হয় তাহলে তিনি তাদেরকে উনার কাছ থেকে এসব না কিনতে পরামর্শ দিয়েছেন। দেখুন- এখানে

কারও যদি বেশি সমস্যা হয় তাহলে ডোমেইন এবং হোস্টিং প্ল্যান পোস্টে কিংবা হাসান ভাইয়ের মেইলে কিংবা এই সাইটের যোগাযোগ ফরম ব্যবহার করে আপনার চাহিদার কথা বলুন।
———————
বি:দ্র:-১ : কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি। নিজের অনুভূতি থেকে বলেছি। তারপরও কেউ কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে অগ্রীম স্যরি।
———————-
বি:দ্র -২ : হাসান ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার আগে আমি বাংলাদেশের দুটি ডোমেইন + হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান থেকে চারটি হোস্টিং প্ল্যান (৫০০ এমবি করে প্রতিটি) এবং চারটি ডোমেইন কিনেছিলাম। এর মধ্যে এক কোম্পানীর সার্ভার এ পর্যন্ত তিনবার ডাউন হয়েছে। প্রতিবার ৩-৮ দিন পর্যন্ত ছিলো।
আরেকটির দুটির হোস্টিং প্ল্যান-এর কন্ট্রোল প্যানেলে কখনো ৫০ এমবি শো করে কখনো ৫০০ এমবি শো করে।
———————-
বি:দ্র: আর এখন তো আমি হোস্টগেটর-এর মতো সার্ভারের হোস্ট ব্যবহার করতে পারছি। পার্থক্যটা আমি খুব সহজেই বুঝতে পারি। এই জন্যই এতো কথা বলা।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

জিন্নাত উল হাসান January 16, 2010 at 9:37 am

নয়ন, যেহেতু আমি নিজে দেরি করে ফেলেছি এজন্য আমি লজ্জিত। আসলে ডোমেইন দু’দিন আগেই কিনে ফেলেছি। কিন্তু পারভেজ আপনার ইমেইল এড্রেস দিতে ভুলে গেছে আর আমি কাল কাজে ব্যস্ত ছিলাম – তাই একাউন্ট তৈরি করতে পারিনি। আশা করি একাউন্টের বিবরণ পেয়ে গেছেন।

Reply

nayon January 16, 2010 at 12:24 pm

পান্থ বিহোস ভাইয়া আমি দু:খিত ,
“ভাইয়ের মেইলে কিংবা এই সাইটের যোগাযোগ ফরম ব্যবহার করে আপনার চাহিদার কথা বলুন। ”
এ ব্যপারটা আমার মাথায় আসেনি ।
হাসান ভাইয়ের থেকে অনেক কিছু জেনেছি এবং জানার জন্যই প্রতি দিনই এই ব্লগে ফিরে আসি ।
সুতরাং ব্যাপারটা বুঝতে পারলে এমনটা হতটা নিশ্চয়ই।
ভাইয়ের মেইল এড্রেস আমি জানতাম না।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> NFL Playoffs Game || Green Bay Packers vs Arizona Cardinals live match =-.

Reply

পান্থ বিহোস January 16, 2010 at 1:14 pm

ব্যাপার না!… :)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

মোঃ মোয়াজ্জেম হোসেন January 16, 2010 at 8:29 pm

আমি পড়ি শুধু……..
কোন কিছু বলি না :)
কারন আমি এই ব্লগ পড়ে অনেক কিছুই জানতে এবং শিখতে পারতেছি…:) :) :)
.-= মোঃ মোয়াজ্জেম হোসেন এর সর্বশেষ পোষ্ট >> Avatar (2009) Mediafire links =-.

কবীর January 16, 2010 at 10:26 pm

ধন্যবাদ হাসান ভাই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

পান্থ বিহোস January 14, 2010 at 3:59 pm

অনুপ্রানিত হচ্ছি ভালো কিছু করার… ভাবতে ভালো লাগে, হাসান ভাইয়ের অবস্থাও এক সময় আমাদের মতো ছিলো… হি: হি: হি: :)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Limon (uralpakhi) January 15, 2010 at 12:32 pm

পান্থ ভাই আপনার সাইটে লাইভ ট্রাফিক ফিড জিনিসটা বাজে লাগে…
পারলে উঠায়ে দেয়েন
.-= Limon (uralpakhi) এর সর্বশেষ পোষ্ট >> Kaplan Financial A trusty name for Professional course like The MBA Degree =-.

Reply

পান্থ বিহোস January 15, 2010 at 11:32 pm

জিনিসটা ভাইজান নিজের প্রয়োজনে ব্যবহার করছি। এই ডিরেক্টরি সাইটটি কিছু ভালো কমিটমেন্টের বিনিময়ে পেয়েছি। স্ক্রিপ্ট এবং ডোমেইন হাসান ভাইয়ের কাছ থেকে পাওয়া। সাইটটি এখনো পরীক্ষামূলকভাবে চলছে। ডিরেক্টরিটিতে মাত্র দেড় হাজার লিংক ইনফরমেশন যোগ করা হয়েছে, তা-ও সবগুলো এখনো ভালো করে এডিট করা হয়নি, এসইও করা হয়নি।
আশা করছি আগামী দু’মাসের মধ্যেই সাইটটির কাজ পরিপূর্ণভাবে শেষ করতে পারবো। তবে খুব শিগগিরই এসইও শুরু করবো। গুগল এনালাইটিকস ইউজ শুরু করার সাথে সাথেই লাইভ ট্রাফিক ফিড উঠিয়ে দেবো।
===
ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য। আশা করছি আরও কিছু মতামত পাবো…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Rajibul January 14, 2010 at 11:59 am

হাসান ভাই। বলতে ভাল লাগছে আপনার সেই পুরনো দিনের কিছুটা সহযাত্রী আমি। তখন যদি আপনি এখনকার মত ভাবতে পারতেন তবে আমার জন্য বিরাট একটা কিছু হত। সবাই আমার কথা মনে রেখেছে কিনা কিনা জানিনা। তবে আমি কিন্তু সবার কথায় মনে রেখেছি। ফেস বুকের মাধ্যমে সবার আপডেড বিষয়গুলো জানতে পারি। একমাত্র খালিদ ভাইয়ের পরবর্তীতে আমি কোন হদিস খুজে বের করতে পারি নাই।

আসলে মন্তব্যে ঘরে পোষ্টের মত অনেক বড় কিছু লিখতে আমার নিজেরী খারাপ লাগে। কিন্তু মাঝে মাঝে কথা এসে যায় তাই না লিখে পারিনা। এই যেমন আজকের যে বিষয়টি আপনি লিখেছেন এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেখছি অনেক বড় করেই লিখতে হবে। আমাদের বাংলায় সুন্দর একটি শব্দ আছে “মৌলিকতা”। আপনি যাদের কথা বলেছেন তারা আসলে এই শব্দগুলোর সাথে পরিচিত হতে চায় না কিংবা পারেনা। তবে () বিষয় গুলোতে মৌলিকতার বিষয়য়ে আমার কিছুটা দ্বিধা দন্ড আছে বলেই এরকম করে লিখছি। ধরুন () কথা। এর মূল বেসিকটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রায় একি রকম। শুধু লেখার ভিন্নতার জন্য এটা আমার এটি আপনার হয়ে থাকে। যেমন ধরুন আমার কথা আমার সবটুকু প্রায় আপনাদের কাছ থেকে শেখা। এখন ধরুন আমি যদি এবিষয়ে লিখতে আগ্রহি হই। তবে কিন্তু বেসিকটা আমাকে একই রকম লিখতে হবে যা শত চেষ্টা করেও আমি পাল্টে দিতে পারবোনা। তার লিখতে গেলে যাদের কাছ থেকে আপনি শিখেছি তাদের ছাপ একেবারেই কেউ এড়িয়ে যেতে পারবেন না। সেই অর্থে যখন আমার লেখাগুলোকে ধরা হবে তখন এর কোন মৌলিকতা নেই। কিন্তু এখানে আমি কোন কিছু কারো কাছ থেকে কপি পেষ্ট করেনি কিংবা হুবুহু কারো জিনিস নিজের বলে চালিয়ে দিই নি। যেমন আজকে যে ওয়েবের কথা হাসান ভাই বলেছে তাদের মত। এই বিষয়গুলো নিয়ে আমার মাঝে খুব দ্বিধাদন্ড কাজ করে বলে আমি অনেকের অনেক প্রশ্নের উত্তর জেনেও দিতে পারিনা কিংবা লিখতে পারিনা। লিখতে গেলেই মনে হয় এটাতো এই ব্লগে থেকে আমি শিখেছি। কেউ যদি এই ব্লগ ভিজিট করে থাকে তবে তো বলবে আমি কপি পেষ্ট করে দিয়েছি।

আমার এই মন্তব্য পড়ে কেউ মনে করবেন না। আমি কপি পেষ্ট কিংবা হুবুহু নকল করে লেখায় অনুপ্রানিত করছি। কারন এর আগে দেখেছি এখানে পোষ্ট পড়ে অনেকেই ভিন্ন রকম মানেতে নিয়ে নেয়। হাসান ভাইয়ের কথা বলে দিচ্ছি। ভালো করেন পড়ুন বুঝুন, তারপর জনাব দিন।

আসুন আমরা সবাই মিলে হাইতির ভূমিকম্পে আটেক পড়া মানুষের জন্য দোয়া করি।
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel page setup sheet =-.

Reply

Rajibul January 14, 2010 at 12:02 pm

দুঃখিত প্রথম এই () ঘরটিতে IT এবং দ্বিতীয়টি SEO হবে।
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel page setup sheet =-.

Reply

জিন্নাত উল হাসান January 14, 2010 at 12:04 pm

আপনার কথা মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। ইচ্ছে করেই কথাটা তুলিনি।

Reply

Rajibul January 14, 2010 at 3:20 pm

আপনি যে আমাকে ভুলে যান তার প্রমাণ। আপনার ব্লগ পড়ে প্রথম যে মেইল টা আপনাকে করেছিলাম তার উত্তর আপনি সাথে সাথে দিয়েছিলেন।সামহোয়ারইন ব্লগে আমার লিংক দিলাম। সময় পেলে পড়বেন কিন্তু দয়া করে হাসবেন না।

http://www.somewhereinblog.net/blog/uzzalsad
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel page setup sheet =-.

Reply

EBRAHIM SHAH January 15, 2010 at 12:25 am

হাসান ভাই আমি এক বিদেশির কাছে do follow লিংক নিব আমার সাইটের জন্য কিন্তু তাকে আমি কিছুতেই বোঝাতে পারছিনা যে do follow লিংক নিব। সে বার বার বলে আমি কী চাই ক্লিয়ারভাবে বলতে, সে আমাকে দিতে প্রস্তুত। কিন্তু কীভাবে দিবে একটু বলবেন কী?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Your wordpress blog security using Antivirus =-.

Reply

পান্থ বিহোস January 15, 2010 at 4:41 am

তাকে বলুন আপনার লিংকটা তার সাইটে দেয়ার সময় লিংকের সাথে rel=dofollow অংশটুকু জুড়ে দিতে। তাহলেই হবে।
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

জিন্নাত উল হাসান January 15, 2010 at 8:03 am

শুধুমাত্র তাকে বলুন সাধারণভাবে লিঙ্কটি বসাতে এবং বসানোর পরে চেক করতে যে লিংকটির সোর্সকোডে nofollow লেখাটি আছে কিনা?

Reply

M. R. SOHEL January 14, 2010 at 11:27 am

হে: হে: হে:………….
আমার দেখা একটা মজার ঘটনা বলি। কিছুদিন আগে আমার Team mate রাজু SEO expert হিসাবে Join করল একটা বাংলাদেশি Web dev & seo firm এ। তার Boss একজন retired defence officer ।
রাজুর Boss একটা কাজ bid করে আনল $ ৭০ তে। কাজটা হল ৫টা PR 7 backlink create করতে হবে। আবার কনডিশন হলো যে page এ backlink create হবে সে page এর page rank 7 হতে হবে। PR 7 backlink সমপর্কে কার কতটুকু আইডিয়া আছে জানি না তবে আমি খোজ খবর নিয়ে expert দের সাথে আলাপ করে জানলাম ১ টা PR 7 backlink এর দাম ৳৬০০- ৳১০০০ per month (যদি আপনার নিজের কোন PR 7 site না থাকে)। সেখানে ৫টা PR 7 backlink only at $70। এবার রাজুর অবস্থাটা একটু আইডিয়া করেন।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Full page screenshot with Pearl Crescent Page Saver =-.

Reply

Shamim January 15, 2010 at 1:55 am

কি আজব……..ডিফেন্সের লোক এস ই ও এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ফার্শের বস!!! বাহ ! তাইলে তো এমন হবেই । তবে মজা পাইলাম……সোহেল ভাই।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> 5 Fine Apparel Makers You Should Know About =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: