সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

by জিন্নাত উল হাসান on January 17, 2010 · 30 comments

in গুগল,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সাধারন জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি নিজের ওয়েবসাইটের বিভিন্ন দিক সার্চ ইঞ্জিন বান্ধব করতে হয় আর অন্যটি ইন্টারনেট অন্য ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়াতে প্রচারনা (ব্যাকলিংক সংগ্রহ) করা।

নিজের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব সহজ। অল্প কিছু সাধারণ বিষয়ের উপর নজর দিতে হয়। আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে পুরো ব্যাপারটিই আরও অনেক সহজ হয়ে যায়। এরপরেও দেখা যায়, নবীন ব্লগার/ওয়েবমাষ্টার/ওয়েবডেভেলপাররা বিষয়গুলো অজ্ঞতাবশত এড়িয়ে যান।

চলুন দেখা যাক বিষয়গুলো কি কি

  • ওয়েবপেজের মেটা ট্যাগের (title + meta description) উপযুক্ত ব্যবহার
  • সার্চ ইঞ্জিন বান্ধব URL তৈরি
  • সাইটের উন্নত নেভিগেশন
  • উন্নত লেখা/কনটেন্ট
  • উন্নত এ্যাংকর (লিংক) টেক্স্ট
  • হেডলাইনের যথাযথ ব্যবহার
  • ছবিতে উপযুক্ত ALT ট্যাগ ব্যবহার করা
  • robots.txt এর উপযুক্ত ব্যবহার
  • rel = nofollow লিংক বিষয়ে সাবধানতা

পোষ্টের শিরোনাম দেখে ঘাবড়ে যাবার কিছু নাই, আমি নিজেকে সার্চ ইঞ্জিন গুরু বলার সাহস রাখি না। আসলে আমি গুগলের কথা বলছিলাম। সারাদিন আমরা গুগল গুগল করি, কিন্তু আমরা কি দেড় বছর আগে নবীনদের জন্য প্রকাশিত গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইডটি পড়ে দেখেছি?

গাইডটিতে উপরের বিষয়গুলো খুবই সহজ ভাষায় উদাহরণসহকারে আলোচনা করা হয়েছে, যা যেকোনো পাঠকমাত্র বুঝতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, বইটি একদম বাচ্চাদের জন্য। এতে কিছুই শেখার নেই।

তারপরেও আমার মনে হয় প্রত্যেকরই অন্তত একবার হলেও ইবুকটি পড়া উচিত। কারণ বাচ্চা বয়স থেকেই জ্ঞানের খুঁটি মজবুত করতে হয়।

ইবুকটি ডাউনলোড করে পড়ুন। বইতে আলোচিত বিষয়গুলো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রয়োগ করা যায়, এরপর আমি সেই বিষয়গুলো একটি একটি করে আলোচনা করতে চেষ্টা করব।

শুভ কামনা রইল সবার জন্য।

আমার বিশেষ অনুরোধে রিয়া তার ব্যস্ত সময়ের মধ্য থেকে কিছু সময় এই ব্লগে ব্যয় করতে রাজি হয়েছেন। তিনি ইতিমধ্যই বেশ কিছু বাংলা ও ইংরেজীতে ব্লগে নিয়মিত লেখেন এবং এডসেন্স থেকে সাফল্যও লাভ করেছেন। তিনি এখানে তার জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।

বাংলাভাষায় ব্লগিংয়ের জগতে মেয়েদের বিচরণ কম, এর পেছনে কিছু কারণ আছে। বিস্তারিত আলোচনায় গেলাম না। সবার প্রতি একটি অনুরোধ রিয়াকে মেয়ে হিসেবে না দেখে সহব্লগার হিসেবে দেখবেন এবং সেইরূপ আচরণ করবেন।

অন্য ব্লগগুলোতে মেয়েদের প্রতি অতিশয় ভালোমানুষী দেখানোর প্রবনতাগুলো মেয়েব্লগার তো বটেই অন্য ব্লগারদের জন্য অস্বস্তিকর।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 30 comments… read them below or add one }

আব্দুর রাজ্জাক March 19, 2010 at 10:52 am

ধন্যবাদ হাসান ভাই

Reply

Rasel Ahmed January 26, 2010 at 2:24 pm

ধন্যবাদ বইটির জন্য।

Reply

আরিফ January 22, 2010 at 7:59 pm

ভাইয়া, আপনার কোনো এক পোষ্টে একবার দেখেছিলাম যে
/**** নিজেকে দিয়েই চিন্তা করুন – কাপড়ে ময়লা দাগ, চুল এলোমেলো, পকেটটা ছেড়া একটা ছেলে যদি বলে তার তার কাছে এক কোটি টাকা আছে তাহলে কি বিশ্বাস করবেন নাকি স্যুট পরা একটা লোকের কথা বিশ্বাস করবেন ****/

আপনি যার এত প্রশংসা করলেন, আমার জানা মতে উনার নিজের ডোমেইন-ই নাই।

Reply

জিন্নাত উল হাসান January 22, 2010 at 8:56 pm

আরিফ,

আপনি ভুল করছেন, আপনি যে ওয়েবসাইট ওনার নামের লিংকে দেখছেন, তা কিন্তু বাংলা ওয়েবসাইট এবং বাংলা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন নেই। তাই ওই ব্লগ থেকে পয়সা পাওয়া সম্ভব নয়, তাই সেটা নিজের ডোমেইনেই থাকুক আর ওয়ার্ডপ্রেসে থাকুক, একই কথা।

উনি কিন্তু ওনার অন্য ওয়েবসাইটের ঠিকানা অন্য কোথাও দেননি। তাই আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে ওনার ডোমেইন আছে কিনা?

আর, সাবডোমেইনেও বিজ্ঞাপন বসানো যায়, সাবডোমেইনও অপটিমাইজেশন করা যায়, সাবডোমেইনে বসে যদি উনি উপার্জন করতে পারেন, তাহলে সমস্যা নেই।

আশা করি কথাগুলো বুঝতে পেরেছন, ধন্যবাদ।

Reply

পান্থ বিহোস January 22, 2010 at 10:52 pm

আমার নিজস্ব ডোমেইন যুক্ত ওয়েবসাইট-এর চেয়ে ব্লগস্পট (সাবডোমেইন) থেকে গুগল এডসেন্স-এর আয় বেশি… :D
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Rony Parvej January 22, 2010 at 6:42 pm

Ria Apu asolei boss.

Reply

কবীর January 21, 2010 at 6:06 pm

হাসান ভাইকে ১০০০ মন্তব্যের জন্য অগ্রিম অভিনন্দন।

এখন দেখা যাচ্ছে ৯৯৯ টি মন্তব্য

Reply

Shamim January 20, 2010 at 3:05 am

বইটা অনেক আগেই পড়েছি । চমৎকার একটা বই। যদিও প্রথম যখন পড়েছিলাম একেবারে সহজ লাগে নাই। তবে গুগলের এই বইটা অন্তত একবার আপডেট করা উচিৎ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Mostly Used Textile Chemical In a Textile Industry-Part 1 =-.

Reply

rumma January 19, 2010 at 5:36 pm

ডাইনলোড করলাম।এখন পড়ব।

Reply

Mohit January 19, 2010 at 1:41 pm

খুব উপকারী পোষ্ট ভাইয়া , ধন্যবাদ

Reply

মামুনুর রশিদ January 18, 2010 at 12:30 pm

Nothing to say.
All the best…….

Reply

Rafiur January 17, 2010 at 5:27 pm

ভাইয়া একটা অপ্রাসঙ্গিক কথা বলি, site:www.yourdomain.com এটা লিখে গুগলে অনুসন্ধান করলে কি আসলেই গুগলের ইনডেক্স করা সব কয়টা পোষ্ট শো করে? আমি একটি জিনিস খেয়াল করেছি একটা সাইট আছে যেটা লিখা প্রকাশ করার দুই তিন মিনিট এর মধ্যেই উপরের পক্রিয়ায় গুগলে দেখলে সেই লিখাটি দেখা যায় অথচ কিছুদিন আগেও দুই তিন দিন পরেও সেটি দেখা যেতো না।

Reply

কবীর January 20, 2010 at 1:36 am

এইটা পড়েন কেন সাইট দ্রুত ইনডেক্স হয়। এটা আমি কিছুটা বুঝেই লিখেছি:

http://www.somewhereinblog.net/blog/kabirbau/29081496
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

EBRAHIM SHAH January 17, 2010 at 4:35 pm

কীভাবে comment এর পাশে ছবি যোগ করবো হাসান ভাই এর ব্লগে কেউ কী বলবেন ?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.

Reply

তন্ময় January 17, 2010 at 6:12 pm

en.gravatar.com এ গিয়ে আপনার ইমেইল একাউন্ট ব্যাবহার করে একটি আই.ডি খুলুন এবং সেখানে নিজের ছবি আপলোড করুন।

Reply

EBRAHIM SHAH January 18, 2010 at 12:57 am

ধন্যবাদ।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.

Reply

কবীর January 18, 2010 at 1:34 am

অনেক ধন্যবাদ আপনাকে।
আমিও আজ এটা শিখলাম এবং ব্যবহার করা শুরু করলাম।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

nayon January 18, 2010 at 11:16 pm

ধন্যবাদ তন্ময় ভাই ।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> Watch Jets vs Chargers live NFL 2010 AFC Divisional Round =-.

Reply

Monir January 17, 2010 at 4:16 pm

বইটি পড়ে শেষ করছি,যদি আরেকটু বিস্তারিত লিখতেন ……
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Setting up subscriber email newsletter. =-.

Reply

Sabuj January 17, 2010 at 3:17 pm

হাসান ভাই, বইটি খুব ভাল হয়েছে। ধন্যবাদ। এ সম্পকের্ আর কিছু জানলে জানাবেন।

Reply

রিয়া January 17, 2010 at 12:27 pm

খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। অনেক সময়েই দেখা যায় যে অনেক কিছু করে ফেলবো এই ভেবে বেসিক থেকে শুরু করাই হয়না অনেকের। অথচ যেকোনো বিষয়েই একেবারে শিশু পর্যায়ে শুরু করলে অল্প সময়ের মধ্যেই অনেক উচ্চ মানের দিকে পৌছে যাওয়া যায় সহজেই, কারন তখন কাজের মূল থাকে শক্ত।

Reply

Rajibul January 17, 2010 at 11:28 am

নিজের অজ্ঞতা আর কত প্রকাশ করব ভাই। এইরকম একটা ভালো ইবুক অথচ নিজে খুঁজে বের করতে পারি নাই। ধন্যবাদ হাসান ভাই।
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel page setup sheet =-.

Reply

Adnan January 17, 2010 at 8:55 am

সময়ের সাহসী উচ্চারন।রিয়াকে নিয়ে একদম মনের কথাগুলো লিখেছেন।আর ইবুকটা সংগ্রহে আছে ১ বছর ধরেই কিন্তু পুরোটা পরা হয় নাই।আর হাসান ভাই, একটা ওয়েব সাইট গুগলে ছাড়ার পর কোন কোন সাইটে/ডিরেক্টরিতে কিভাবে সাবমিশন করতে হয় সে সম্পর্কিত একটা লেখা হলে ভালই হোত।আমি ব্যাক্তিগতভাবে IBP (Internet Business Promoter) ব্যাবহার করি।কোন টিপস?

Reply

EBRAHIM SHAH January 17, 2010 at 2:06 am

ভাই এগুলো বিস্তারিত আলোচনা না করলে কিছুই বুঝবোনা। বিস্তারিত আলোচনার অপেক্ষায় রইলাম।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.

Reply

জিন্নাত উল হাসান January 17, 2010 at 2:16 am

আগে পড়বেন তো, না পড়েই বুঝবো না বললে চলবে কি করে?

Reply

সাম্য January 17, 2010 at 1:56 am

বিস্তারিত চাই, হাসান ভাই…………………………

Reply

সাম্য January 17, 2010 at 2:00 am

এ্যাংকর (লিংক) এই জিনিসটা কি হাসান ভাই? একটু বলবেন। ইইয়ে মানে আমি আবার নতুন কিনা।হাসবেন না প্লিজ. :D

Reply

জিন্নাত উল হাসান January 17, 2010 at 2:00 am

আগে বইটা পড়েন, ওখানেই লেখা আছে।

Reply

কবীর January 17, 2010 at 1:43 am

প্রথমে starter তারপর grower ফাইনালি finisher (Feed).
এইটা হইল পোল্ট্রি যেভাবে আস্তে আস্তে বাড়ে তার খাবারের নামের তালিকা।

আমাদেরও আস্তে আস্তে শিখতে হবে, বেসিক বাড়াতে হবে।
আরও বিস্তারিত চাই।

ধন্যবাদ হাসান ভাই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

পান্থ বিহোস January 17, 2010 at 12:57 am

হাসান ভাই, বইটি এখনই পড়ে শেষ করছি। আপনার কাছে রিকোয়েস্ট আরও বিস্তারিত লিখুন, প্লিজ ভাইজান… প্লিজ…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Leave a Comment

Previous post:

Next post: