যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সাধারন জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি নিজের ওয়েবসাইটের বিভিন্ন দিক সার্চ ইঞ্জিন বান্ধব করতে হয় আর অন্যটি ইন্টারনেট অন্য ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়াতে প্রচারনা (ব্যাকলিংক সংগ্রহ) করা।
নিজের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব সহজ। অল্প কিছু সাধারণ বিষয়ের উপর নজর দিতে হয়। আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে পুরো ব্যাপারটিই আরও অনেক সহজ হয়ে যায়। এরপরেও দেখা যায়, নবীন ব্লগার/ওয়েবমাষ্টার/ওয়েবডেভেলপাররা বিষয়গুলো অজ্ঞতাবশত এড়িয়ে যান।
চলুন দেখা যাক বিষয়গুলো কি কি
- ওয়েবপেজের মেটা ট্যাগের (title + meta description) উপযুক্ত ব্যবহার
- সার্চ ইঞ্জিন বান্ধব URL তৈরি
- সাইটের উন্নত নেভিগেশন
- উন্নত লেখা/কনটেন্ট
- উন্নত এ্যাংকর (লিংক) টেক্স্ট
- হেডলাইনের যথাযথ ব্যবহার
- ছবিতে উপযুক্ত ALT ট্যাগ ব্যবহার করা
- robots.txt এর উপযুক্ত ব্যবহার
- rel = nofollow লিংক বিষয়ে সাবধানতা
পোষ্টের শিরোনাম দেখে ঘাবড়ে যাবার কিছু নাই, আমি নিজেকে সার্চ ইঞ্জিন গুরু বলার সাহস রাখি না। আসলে আমি গুগলের কথা বলছিলাম। সারাদিন আমরা গুগল গুগল করি, কিন্তু আমরা কি দেড় বছর আগে নবীনদের জন্য প্রকাশিত গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইডটি পড়ে দেখেছি?
গাইডটিতে উপরের বিষয়গুলো খুবই সহজ ভাষায় উদাহরণসহকারে আলোচনা করা হয়েছে, যা যেকোনো পাঠকমাত্র বুঝতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, বইটি একদম বাচ্চাদের জন্য। এতে কিছুই শেখার নেই।
তারপরেও আমার মনে হয় প্রত্যেকরই অন্তত একবার হলেও ইবুকটি পড়া উচিত। কারণ বাচ্চা বয়স থেকেই জ্ঞানের খুঁটি মজবুত করতে হয়।
ইবুকটি ডাউনলোড করে পড়ুন। বইতে আলোচিত বিষয়গুলো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রয়োগ করা যায়, এরপর আমি সেই বিষয়গুলো একটি একটি করে আলোচনা করতে চেষ্টা করব।
শুভ কামনা রইল সবার জন্য।
বাংলাভাষায় ব্লগিংয়ের জগতে মেয়েদের বিচরণ কম, এর পেছনে কিছু কারণ আছে। বিস্তারিত আলোচনায় গেলাম না। সবার প্রতি একটি অনুরোধ রিয়াকে মেয়ে হিসেবে না দেখে সহব্লগার হিসেবে দেখবেন এবং সেইরূপ আচরণ করবেন।
অন্য ব্লগগুলোতে মেয়েদের প্রতি অতিশয় ভালোমানুষী দেখানোর প্রবনতাগুলো মেয়েব্লগার তো বটেই অন্য ব্লগারদের জন্য অস্বস্তিকর।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোস্ট] সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Robots.txt ফাইলের গুরুত্ব
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- [অতিথি পোষ্ট] নতুন ব্লগের ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে
- সাইটম্যাপ কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন?
- Google Local সার্চ আরোও সহজ হল
- কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন?
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯

{ 37 comments… read them below or add one }
I want to work seo in odesk. But I have very simple knoeldge in seo. It is not enough for professional work. How can i educated in seo, please tell me.
ধন্যবাদ বইটি ডাউনলোড করলাম। পড়ে দেখবো।
ami apnar mail ta aj paichi,ebong google er book ta pore
SEO er basic somondhey jante chesta korchi,vhaia ami shudhu odesk er jonno na ,future e ami ei online jogote e amar carrier gorte chai,abong ami nije e ekta webpage korbo jate ami nije theke earn korte pari,ami dreamweaver er kaj shiktechi,ami chai eta diye ekta blog page korte,ami ei bishoye apnar mota mot chai.r ami SEO pupuri vhabe e shikte chai ekbare beginner label theke.tate joto kosto korte hoy korbo.
apnar proti onek shubo kamona roilo.
MILON
ভাই আমি কিছু মতামত দেই। প্রথম ব্যাপার হোল আপনার আগে ঠিক করতে হবে আপনি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়বেন নাকি ব্লগিং লাইনে। দুটি যে একসাথে করা যাবে না তা নয় তবে আমাদের বাংগালীরা হলাম “Jack of all trades, master of none” এই টাইপের। আর seo ব্যাপারটি ওয়েব ডেভলপর ও ব্লগার দুই জনের জন্যই কাজের। এই ব্লগের পাঠকদের জন্য আমি এই লিঙ্কে (http://www.mediafire.com/bdblogger) অনেকগুলো বই আপলোড করেছলাম। আপনি seo রিলেটেড সেরা বইগুলো ডাউনলোড করে পড়ুন। সবচেয়ে ভাল হয় যদি ১/২টি বই প্রিন্ট করে পড়তে পারেন। এছাড়া ভাল ব্লগ ও ব্ল্যাকহ্যাট ফোরমগুলো নিয়মিত ভিজিট করবেন। scrapebox,market samurai,micro niche finder,বিভিন্ন আর্টিকেল ও rss সাবমিটার সহ নানাবিধ এ্যাডভান্সড টুল সম্পর্কে জ্ঞান বাড়াতে পারলে ভবিষ্যতে প্রফেশনাল seo সার্ভিস দিতে পারবেন এমনকি হাসান ভাইয়ের মতো seo এক্সপার্ট হিসেবে চাকুরিও পেতে পারেন…আর ফ্রীল্যান্সিং এর কাজের বিভিন্ন সফটওয়্যার এর কাজ শিখতে লিন্ডার ভিডিওগুলো আদ্বিতীয়, অনন্য। সেগুলো ডাউনলোড করে দেখে দেখে কাজ শিখতে পারেন।
আর ভাই একটু কষ্ট করে অভ্র দিয়ে বাংলা লেখা শিখে ফেলুন না। ফনেটিক পদ্ধতিতে বানলা লেখা খুব বেশি সহজ।শুভ কামনা রইল…
আডনান ভাই আপনাকে ওনেক ঢোননো বাড ,
,scrapebox,market samurai,micro niche finder,বিভিন্ন আর্টিকেল ও rss সাবমিটার সহ নানাবিধ এ্যাডভান্সড টুল সম্পর্কে কি বাবে জানটে পারি,আর লিন্ডার ভিডিওগুলো র
কোনো LINK জোডি ঠাকে টো আমেকে একটো ডিবেন।
<>
vhaia subeccha niben,ami apnar ei site a notun,ami ekjon freelancer hishebe amar carrier gorte chai,ami information technology te Diploma korechi,abong ami kichu din holo odesk namer ekta freelancer der site e kajer jonno chesta kortechi,shekhane ami SEO er kajer kotha jante pari,ami SEO er kaj gulu vhalo bhabe shikte chai,ki bhabe ami SEO somporkey vhalo bhabe shikte pari apni jodi ei bepare ameke ekto help koren to khub upokrito hotam,ami hard work korte chai shudhu ekto guide line dorkar.
Thanks
MILON
প্রথমত আপনি যদি কেবল ওডেক্সের জন্য এসইও শিখতে চান, তবে একটি কথা বলে রাখি। ওখানে যদি কেউ আপনাকে কাজ দেয়, তবে মাত্র একটি কিংবা দুইট বিষয়ে কাজ করার জন্য কাজ দেবে – যেমন ডাইরেক্টরি সাবমিশন, আর্টিকেল লেখা ইত্যাদি ইত্যাদি। একটু কষ্ট করে গুগলে সার্চ করলেই খুঁজে পাবেন।
কোন বিষয়ে জানতে চান, তা একটি নিদির্ষ্ট করে বললে আমার সুবিধা হয়।
শুভ কামনা থাকলো।
ধন্যবাদ হাসান ভাই
ধন্যবাদ বইটির জন্য।
ভাইয়া, আপনার কোনো এক পোষ্টে একবার দেখেছিলাম যে
/**** নিজেকে দিয়েই চিন্তা করুন – কাপড়ে ময়লা দাগ, চুল এলোমেলো, পকেটটা ছেড়া একটা ছেলে যদি বলে তার তার কাছে এক কোটি টাকা আছে তাহলে কি বিশ্বাস করবেন নাকি স্যুট পরা একটা লোকের কথা বিশ্বাস করবেন ****/
আপনি যার এত প্রশংসা করলেন, আমার জানা মতে উনার নিজের ডোমেইন-ই নাই।
আরিফ,
আপনি ভুল করছেন, আপনি যে ওয়েবসাইট ওনার নামের লিংকে দেখছেন, তা কিন্তু বাংলা ওয়েবসাইট এবং বাংলা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন নেই। তাই ওই ব্লগ থেকে পয়সা পাওয়া সম্ভব নয়, তাই সেটা নিজের ডোমেইনেই থাকুক আর ওয়ার্ডপ্রেসে থাকুক, একই কথা।
উনি কিন্তু ওনার অন্য ওয়েবসাইটের ঠিকানা অন্য কোথাও দেননি। তাই আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে ওনার ডোমেইন আছে কিনা?
আর, সাবডোমেইনেও বিজ্ঞাপন বসানো যায়, সাবডোমেইনও অপটিমাইজেশন করা যায়, সাবডোমেইনে বসে যদি উনি উপার্জন করতে পারেন, তাহলে সমস্যা নেই।
আশা করি কথাগুলো বুঝতে পেরেছন, ধন্যবাদ।
আমার নিজস্ব ডোমেইন যুক্ত ওয়েবসাইট-এর চেয়ে ব্লগস্পট (সাবডোমেইন) থেকে গুগল এডসেন্স-এর আয় বেশি…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.
Ria Apu asolei boss.
হাসান ভাইকে ১০০০ মন্তব্যের জন্য অগ্রিম অভিনন্দন।
এখন দেখা যাচ্ছে ৯৯৯ টি মন্তব্য
বইটা অনেক আগেই পড়েছি । চমৎকার একটা বই। যদিও প্রথম যখন পড়েছিলাম একেবারে সহজ লাগে নাই। তবে গুগলের এই বইটা অন্তত একবার আপডেট করা উচিৎ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Mostly Used Textile Chemical In a Textile Industry-Part 1 =-.
ডাইনলোড করলাম।এখন পড়ব।
খুব উপকারী পোষ্ট ভাইয়া , ধন্যবাদ
Nothing to say.
All the best…….
ভাইয়া একটা অপ্রাসঙ্গিক কথা বলি, site:www.yourdomain.com এটা লিখে গুগলে অনুসন্ধান করলে কি আসলেই গুগলের ইনডেক্স করা সব কয়টা পোষ্ট শো করে? আমি একটি জিনিস খেয়াল করেছি একটা সাইট আছে যেটা লিখা প্রকাশ করার দুই তিন মিনিট এর মধ্যেই উপরের পক্রিয়ায় গুগলে দেখলে সেই লিখাটি দেখা যায় অথচ কিছুদিন আগেও দুই তিন দিন পরেও সেটি দেখা যেতো না।
এইটা পড়েন কেন সাইট দ্রুত ইনডেক্স হয়। এটা আমি কিছুটা বুঝেই লিখেছি:
http://www.somewhereinblog.net/blog/kabirbau/29081496
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.
কীভাবে comment এর পাশে ছবি যোগ করবো হাসান ভাই এর ব্লগে কেউ কী বলবেন ?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.
en.gravatar.com এ গিয়ে আপনার ইমেইল একাউন্ট ব্যাবহার করে একটি আই.ডি খুলুন এবং সেখানে নিজের ছবি আপলোড করুন।
ধন্যবাদ।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.
অনেক ধন্যবাদ আপনাকে।
আমিও আজ এটা শিখলাম এবং ব্যবহার করা শুরু করলাম।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.
ধন্যবাদ তন্ময় ভাই ।
.-= nayon এর সর্বশেষ পোষ্ট >> Watch Jets vs Chargers live NFL 2010 AFC Divisional Round =-.
বইটি পড়ে শেষ করছি,যদি আরেকটু বিস্তারিত লিখতেন ……
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Setting up subscriber email newsletter. =-.
হাসান ভাই, বইটি খুব ভাল হয়েছে। ধন্যবাদ। এ সম্পকের্ আর কিছু জানলে জানাবেন।
খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। অনেক সময়েই দেখা যায় যে অনেক কিছু করে ফেলবো এই ভেবে বেসিক থেকে শুরু করাই হয়না অনেকের। অথচ যেকোনো বিষয়েই একেবারে শিশু পর্যায়ে শুরু করলে অল্প সময়ের মধ্যেই অনেক উচ্চ মানের দিকে পৌছে যাওয়া যায় সহজেই, কারন তখন কাজের মূল থাকে শক্ত।
নিজের অজ্ঞতা আর কত প্রকাশ করব ভাই। এইরকম একটা ভালো ইবুক অথচ নিজে খুঁজে বের করতে পারি নাই। ধন্যবাদ হাসান ভাই।
.-= Rajibul এর সর্বশেষ পোষ্ট >> How to use excel page setup sheet =-.
সময়ের সাহসী উচ্চারন।রিয়াকে নিয়ে একদম মনের কথাগুলো লিখেছেন।আর ইবুকটা সংগ্রহে আছে ১ বছর ধরেই কিন্তু পুরোটা পরা হয় নাই।আর হাসান ভাই, একটা ওয়েব সাইট গুগলে ছাড়ার পর কোন কোন সাইটে/ডিরেক্টরিতে কিভাবে সাবমিশন করতে হয় সে সম্পর্কিত একটা লেখা হলে ভালই হোত।আমি ব্যাক্তিগতভাবে IBP (Internet Business Promoter) ব্যাবহার করি।কোন টিপস?
ভাই এগুলো বিস্তারিত আলোচনা না করলে কিছুই বুঝবোনা। বিস্তারিত আলোচনার অপেক্ষায় রইলাম।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Electrical current divider rule =-.
আগে পড়বেন তো, না পড়েই বুঝবো না বললে চলবে কি করে?
বিস্তারিত চাই, হাসান ভাই…………………………
এ্যাংকর (লিংক) এই জিনিসটা কি হাসান ভাই? একটু বলবেন। ইইয়ে মানে আমি আবার নতুন কিনা।হাসবেন না প্লিজ.
আগে বইটা পড়েন, ওখানেই লেখা আছে।
প্রথমে starter তারপর grower ফাইনালি finisher (Feed).
এইটা হইল পোল্ট্রি যেভাবে আস্তে আস্তে বাড়ে তার খাবারের নামের তালিকা।
আমাদেরও আস্তে আস্তে শিখতে হবে, বেসিক বাড়াতে হবে।
আরও বিস্তারিত চাই।
ধন্যবাদ হাসান ভাই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.
হাসান ভাই, বইটি এখনই পড়ে শেষ করছি। আপনার কাছে রিকোয়েস্ট আরও বিস্তারিত লিখুন, প্লিজ ভাইজান… প্লিজ…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.