এই সপ্তাহের অফটপিক [২২.০১.২০১০ - ২৮.০১.২০১০]

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ January 22, 2010 · 45 comments

বিভাগ অফটপিক

এই সপ্তাহের অফটপিক [২২.০১.২০১০ - ২৮.০১.২০১০]

দেখতে দেখতে আরোও একটি সপ্তাহ চলে গেল। এই সপ্তাহ প্রায় পুরোটাই কেটেছে অফিসে কাজের চাপে। ব্লগিংয়ে মনোযোগ দিতে পারিনি। তিন/চারটি পোষ্ট লেখা শুরু করেও শেষ করা হয়নি। ঠিকমতো মন বসাতেই পারছি না। পুরো সপ্তাহে আমার মাত্র একটি পোষ্ট প্রকাশিত হয়েছে।

চলুন দেখা যাক এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

  • এই সপ্তাহেই রিয়া (তার ওয়েবসাইট) অতিথি ব্লগার হিসেবে যোগ দিয়েছেন এবং ইতিমধ্যেই তার ২টি পোষ্ট প্রকাশিত হয়েছে।
  • সপ্তাহের শুরু ডিসেম্বর মাসের চেক হাতে পেয়েছি, আলসেমীতে ওটা নিয়ে এখন কোনো প্রকাশ করিনি।
  • এই ব্লগে গত এক বছরে আমার প্রকাশিত মন্তব্যের সংখ্যা দাড়িঁয়েছে ৯৯৯ টিতে। অথচ সামহোয়ারইনব্লগে ৪ বছরে আমার মন্তব্য সংখ্যা ১০০৮টি। সম্প্রতি সামহোয়ারইন ব্লগে আমার চারবছর পূর্ণ হয়েছে। প্রায় জন্মলগ্ন থেকেই আমি ওই ব্লগের সাথে জড়িত।
  • অতিথি লেখকদের লেখায় রেটিংয়ের ব্যবস্থা করা এবং সেই অনুযায়ী পুরষ্কারের ব্যাপারে রাজিবুল (উজ্জ্বল) ভাই প্রস্তাব দিয়েছেন। আমি রেটিংয়ের ব্যাপারে ঘোর বিরোধী। কারোও লেখা পছন্দ না হলে, সেই লেখা আমি আমার ব্লগেই ছাপাবো না। ছাপানোর পড়ে রেটিং দিয়ে উঠা/নামা করলে রাজনীতি শুরু হয়ে যাবে।
  • সপ্তাহান্তে কিভাবে আমাজনের এফিলিয়েট লিংক পোষ্টে যোগ করতে হয়, সেই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানানোর ইচ্ছে আছে।
  • ফ্রিল্যান্স লেখক খুঁজে পেয়েছি, আমি অলোক মিস্ত্রীকে আপাতত পছন্দ করেছি। ইতিমধ্যেই তিনি কাজ করতে শুরু করে দিয়েছেন।
  • দু’এক বলছিলেন যে ব্লগের রং তাদের চোখে ধরছে। তাই পুরো ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা হয়েছে। আশা করি এখন কোনো সমস্যা নেই।
  • আজকে অফিসে মন বসছিল না। তাই কাজ ফাঁকি দিয়ে থীমের আংশিক ইংরেজী থেকে বাংলায় রূপান্তর করেছি। সমস্যা হয়েছে, ওয়ার্ডপ্রেস আর থীম দুটোকে একসাথে রূপান্তর করতে পারছি না। দুটো .po ফাইল একসাথে যোগ করে চেষ্টা চালিয়েছি, কাজ হয়নি। তাই আপাতত ওয়ার্ডপ্রেসটি তুলে দিয়ে থীমের .mo ফাইলটি আপলোড করে দিয়েছি।
  • বর্ষপূর্তিতে একটি প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছে আছে, দেখা যাক কি হয়? ব্লগের পাতায় নজর রাখুন, নয়তো মিস হয়ে যাবে।

আজ এই র্পযন্তই, সবাই ভাল থাকুন।

শুভ কামনা রইল।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 45 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 Anup February 6, 2010 at 2:40 pm

ভাই কাল থেকে আপনার ব্লগ পড়ছি। এই পোস্ট টি পড়লাম। তা ভাই অনেক যায়গায় দেখলাম পোস্ট বানান টি “পোষ্ট” এই ভাবে লেখা হয়েছে। ষ-স্ত বিধান নিয়ম মতে বানান টি “প+ো+স+্+ট” হবে। আশাকরি বিষয় টা নজরে রাখবেন। ধন্যবাদ

Reply

2 জিন্নাত উল হাসান February 6, 2010 at 8:11 pm

অনুপ ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আপনারও একটি ভুল ধরিয়ে দেই, যদি কিছু মনে না করেন।

যায়গায় = জায়গায়

এছাড়াও পোস্ট টি, বানান টি, বিষয় টা নিয়ে আমার সন্দেহ আছে। শব্দের মাঝে ফাঁক দিলে দুটি শব্দ হয়ে যায়। কিন্তু এরা কি পৃথক পৃথক শব্দ হবে?

শুভ কামনা রইল, ভাল থাকবেন।

Reply

3 এস এম নাদিম January 28, 2010 at 9:39 pm

হাসান ভাই আপনার কাছে থেকে একটা জিনিস জানতে চাচ্ছি দয়া করে বলবেন।আমি আমার সাইটে আস্তে আস্তে আপনাদের সবার ট্রিক্স নিয়ে সফলের রাস্তাই হাঠছি।আমি বিশ্বাস করি সফল হবোই।কিন্তু কিছু কিছু বাধা আসে যা নিজে থেকে পারি না, তা আপনাদের কাছ থেকে সাহায্য নিতে হয়।যেমন আমি কিছু দিন ধরে একটা সমস্যাই ভুগছি ,সেটা হলো আমার টেম্পেলেটের পোস্টের মাঝখানে এড বসাতে পারছিনা ।যদি এই নিয়ে একটা পোস্ট করেন আমার মত অনেকের উপকারে আসবে।

Reply

4 EBRAHIM SHAH January 28, 2010 at 11:37 pm

ভালভাবে নিচের নির্দেশনা অনুসরন করুন
আপনি যদি wordpress ব্যবহার করে থাকেন তাহলে এই প্লাগইনটি এই লিংক http://wordpress.org/extend/plugins/adsense-manager/ থেকে ডাউনলোড করে অ্যাকটিভ করুন।wordpress এর c panel এর সেটিংস্ থেকে AdSense Manager > Getting Started > Manage Ad Units > Create New Ad > import to new ad unit এর পর একটি পেজ আসবে সেখানে এ্যাড এর HTML code, name, format দিয়ে save changes এ ক্লিক করুন। এরপর আপনার যে পোস্টে এ্যাড বসাবেন সেখানে গিয়ে পোস্টের যেখানে বসাবেন সেখানে কারসর রেখে উপরে AdSense নামের একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে সেভ করা AdSense code এর name দিয়ে ok করুন। হয়ে গেল এ্যাড বসানো।

Reply

5 Adnan January 29, 2010 at 4:17 am

আমার মতে সবচেয়ে ভাল হয় আপনি পোষ্ট লেখার সময় html এ গিয়ে আপনার বিজ্ঞাপনের কোডটুকু বসান।আমি নিজেও কোডিং পারি না।লেখার কোন প্যারার নিচে বিজ্ঞাপন বাসাতে হলে সেই লাইন যখন দিয়ে শেষ হয় তখন তার নিচে কোড বসাই।আর লেখার সাথেই ডানে বা বামে বসানোর সময় অথবা
কোড পেষ্ট করে তারপর এ্যাডসেন্স কোড বসাই।বিজ্ঞাপনের স্থান পরিবর্তন করতে হলে ফায়ারফক্সে alt+F বাটন প্রেস করে সার্চ করে <script type খুজলেই বিজ্ঞাপনের কোড পাবেন যা সেখান থেকে শুরু করে পর্যন্ত।সুতরাং চাইলেই কোড কাট করে নিজের অন্য কোন পছন্দসই জায়গায় পেষ্ট করে দিতে পারবেন।

Reply

6 Adnan January 29, 2010 at 4:19 am

সংশোধনঃ সেই লাইন যখন দিয়ে শেষ হয়

Reply

7 শান্ত January 24, 2010 at 9:22 pm

হাসান ভাই অ্যাডসিন্স এ কত বছর সর্বনিম্ন লাগে ? এর নাম , ঠিকানা কি পরিবর্তন করা যাই ? আর সুন্দর কিওয়ার্ড কি ভাবে পাওয়া যাই ? PLEASE !!

Reply

8 জিন্নাত উল হাসান January 29, 2010 at 7:59 am

যেকোনো ধরনের টাকা পয়সার লেনদেনে ১৮ বছর হওয়া আবশ্যক। এডসেন্সের বেলাতেও তাই।

ঠিকানা পরিবতর্ন করা যায়, তবে নাম পরিবতর্ন করা যায় না।

Reply

9 নুর January 23, 2010 at 3:17 am

আমি ব্লগে লেখার মাঝখানে এবং লেখার শুরুতে বামপাশে গুগল এডসেন্স কোড বসাতে চাই। কিন্তু কিভাবে কাজটা সমাধা করবো বুঝতে পারছি না। কেউ কী আমায় পথ দেখাবেন?
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How can rescue our PC from attack virus through Online =-.

Reply

10 জিন্নাত উল হাসান January 23, 2010 at 3:23 am

<div style = 'float:left'> এবং </div><br clear=left /> মাঝে এডসেন্সের কোড বসিয়ে Edit HTML এ গিয়ে জায়গামতো বসিয়ে দিন। কাজ হয়ে যাবার কথা।

Reply

11 নুর January 24, 2010 at 1:54 am

@ Monetize a clickকরে দেখি Total Earning Nil দেখাচ্চে। এমন অভিজ্ঞতা এই প্রথম। বুঝতে পারছি না আমার এডসেন্স এ্যাকাউন্ট ব্যান করে দিল কিনা। আমি কোন মেসেজও পাই নাই। এখন কী হবে?

Reply

12 জিন্নাত উল হাসান January 24, 2010 at 1:57 am

এডসেন্স একাউন্টে লগইন করে আয় পরীক্ষা করে দেখুন। আপনার সাইটে এখনও গুগল বিজ্ঞাপন দেখাচ্ছে, তাই ব্যান হবার ভয় নেই।

Reply

13 নুর January 25, 2010 at 1:42 am

হু। এডসেন্স একাউন্টে লগইন করার পর Total estimated earnings দেখাচ্ছে। তারমানে এখনো তাহলে বাঁইচা আছি!

Reply

14 জিন্নাত উল হাসান January 25, 2010 at 1:44 am

ছুম্মা আমিন!

Reply

15 moonlight07 January 23, 2010 at 1:15 am

আমাজনের এফিলিয়েট লিংক এর ভিডিও টিউটোরিয়াল এর জন্য অধীর অপেক্ষায় আছি। হাসান স্যারের সহযোগিতায় তৈরী আমার আমাজান এফিলিয়েট একাউন্ট এপ্রুভ হয়ে গেছে তবুও এখনো আমি জানিনা কি করে পোষ্টে আমাজানের এফিলিয়েটের লিংক ব্যবহার করে।
তাই স্যারকে অনুরোধ করছি জলদি করে এই সম্পর্কিত পোষ্ট দেবার জন্য ।

Reply

16 পান্থ বিহোস January 22, 2010 at 8:08 pm

আমাজনের কথা শুনে আত্মা নেচে উঠেছে… :)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

17 রিয়া January 22, 2010 at 6:24 pm

ওয়েবসাইটের প্রথম বর্ষপূর্তি অনেক আনন্দের বিষয়, আশাকরি পাঠকরাও এই এক বছরে এই ব্লগের পাশে থেকে ব্লগের সাফল্যে যেমনভাবে আগেও ছিলেন আগামীতেও তাই থাকবেন।
.-= রিয়া এর সর্বশেষ পোষ্ট >> ফিডবার্নার URL’এর স্থানে নিজের ডমেইন নাম দেখান =-.

Reply

18 Rafiur January 22, 2010 at 6:10 pm

Keyword কি জিনিস সেটা বুঝি কিন্তু Keyword Density বলতে কি বুঝায়।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Shuangs Audio Joiner =-.

Reply

19 জিন্নাত উল হাসান January 22, 2010 at 6:23 pm

মূল আর্টিকেলে keywords কিংবা keywords phrase এর সাথে অন্য শব্দের তুলনামূলক হিসেবে কে Keyword Density বলে।

Reply

20 ron January 22, 2010 at 4:58 pm

যাত্রা শুভ হোক
.-= ron এর সর্বশেষ পোষ্ট >> ‘break’ and ‘continue’ for jQuery loop =-.

Reply

21 কবীর January 22, 2010 at 3:40 pm

এই ব্লগের মালিক আপনি নিজেই তাই এটাতে আপনার মন্তব্য সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক। আর তাতে করে আমাদেরই বেশি লাভ হচ্ছে।

তাছাড়া আপনি এই ব্লগে অনেক বেশি সময় দেন।
যা অনেক কঠিন একটা কাজ।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

22 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:31 pm

জ্বি না ভাই, ব্লগের মালিক হলেই যে সর্বোচ্চ মন্তব্য করা হয়, এটা ঠিক নয়। অনেকে হয়তো পাঠকদের মন্তব্য/প্রশ্নোত্তরকে পাত্তাই দেয় না। যাহোক, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম, এই সাইটের পেছনে আমি কতটা সময় ব্যয় করেছি।

Reply

23 কবীর January 22, 2010 at 7:02 pm

হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন।

আমিতো এটাও বলেছি যে আপনি এই ব্লগে অনেক বেশি সময় দেন যা শুধু আমাদের মত পাঠকদের জন্য।
এতে আমরাও উৎসাহিত হই।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

24 rumma January 22, 2010 at 2:10 pm

ওয়াও নতুন বছরে তাহলে অনেক কিছুই পাচ্ছি এই ব্লগ থেকে। ধন্যবাদ হাসান ভাইয়া।আমিও ভাবছি এবার সিরিয়াসলি ব্লগিং করবো।দোয়া রাখবেন।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> Handmade gift item =-.

Reply

25 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:35 pm

আমি দোয়া করার বদলে বলি শুভ কামনা রইল। সবার জন্যই শুভ কামনা করি, সর্বশেষ কার জন্য অনিষ্ট আশা করেছি আপাতত মনে পড়ছে না।

শুভ ব্লগিং!

Reply

26 পান্থ বিহোস January 22, 2010 at 8:05 pm

সর্বশেষ কেন বলছেন? আমি তো হিসেব করে দেখলাম আপনি সেই শুরু থেকেই একজনকে অনিষ্ট করে আসছেন ! :) যার থাকার কথা এখন আপনার পাশে তাকে কোথায়, কোন্ দূর পরবাসে ফেলে রেখেছেন !! এরচে’ বড় অনিষ্ট আর কী হতে পারে? আর আপনিও হাসান ভাই, ভাবীর বাবা-মাকে আর কত কষ্ট দেবেন? এবার তাদেরকে একটু শান্তি দেয়ার জন্য শশুর সাহেবের মেয়েকে নিজের কাছে নিয়ে আসুন। :D
না হলে কিন্তু… মেয়েদের অভিশাপ যে কত ভয়ানক তা তো টের পান নাই… ;)
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

27 Mayakanon January 22, 2010 at 8:42 pm
28 Shamim January 22, 2010 at 1:05 pm

অতিথি ব্লগার হিসেবে রিয়াকে এই ব্লগে স্বাগতম।
আর হাসান ভাই, নতুন প্রতিযোগীতার জন্য উন্মুখ হয়ে আছি।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Why You Should Choose The Pile Fabrics | A Basic Things To Consider =-.

Reply

29 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:37 pm

চিন্তা করছি কি নিয়ে প্রতিযোগিতা করা যায়?

Reply

30 chapol January 22, 2010 at 12:31 pm

ভাইয়া আগামি মাসে এই ব্লগের জন্মদিন এ কথা ভেবে খুব আনন্দ লাগছে। সত্যি এ ব্লগের সদস্য হতে পেরে আমি গর্বিত।

Reply

31 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:36 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।

Reply

32 শান্ত January 22, 2010 at 11:25 am

ভাই আমি আমার সাইটের URL দিতে পারছি না কেন ?

Reply

33 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:36 pm

কোথায় দিতে পারছে না?

Reply

34 Rafiur January 22, 2010 at 9:17 am

হাসান ভাই পে পালের আন ভেরিফাইড একাউন্ট থেকে কি টাকা লেন দেন করা যায়(যেমন কারো কাছে আমি আমার ওয়েবসাইট বিক্রি করলাম সে আমাকে পে পালে ১০০ ডলার দিয়ে দিল আর আমি সেই ডলার দিয়ে অনলাইনে সফটওয়ার বা অন্য কিছু কিনলাম)।

Reply

35 জিন্নাত উল হাসান January 22, 2010 at 9:31 am

Unverified account এ ১০০/২০০ ডলারে কোনো সমস্যা হবার কথা নয়, হাজার ডলার হলে তারা প্রথমে নোটিসের মাধ্যমে সময় বেঁধে দেবে। সময় পার হয়ে গেলে, একাউন্ট বাতিল করে দিতে পারে।

Reply

36 Rafiur January 22, 2010 at 9:52 am

যাক ভাইয়া নিশ্চিন্ত হলাম এবার মনে হয় কিছু কাজে হাত দিতে পরব।

Reply

37 EBRAHIM SHAH January 22, 2010 at 9:16 am

কিছুদিন হল গুগল আমার সাইটের পেজ ইনডেক্স শুরু করেছে। কিন্তু হায় আমার সাইটের পেজ গুলো ?p=132 আকারে ইনডেক্স হচ্ছে। আমি চাই permalinks পরিবর্তন করে সুন্দর করি।এখন permalinks পরিবর্তন করলে কি কোন সমস্যা হবে SEO তে? কিভাবে পরিবর্তন করলে কোন সমস্যা হবেনা কেউ বলবেন কী? permalinks পরিবর্তন করবো এবং আগের ইনডেক্স করা পেজগুলোর যাতে কোন ক্ষতি না হয়।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

38 জিন্নাত উল হাসান January 22, 2010 at 9:20 am

Settings > Permalinks > Common settings এ গিয়ে পছন্দমতো যেকোনো একটি রূপে পরিবর্তন করে দিতে পারেন।

আমি ব্যক্তিগতভাবে Custom Structure এ গিয়ে /%postname%.html ব্যবহার করতে পছন্দ করি।

Reply

39 EBRAHIM SHAH January 22, 2010 at 3:04 pm

ভাই পরিবর্তন করতে পারবো।কিন্তু permalinks পরিবর্তন করলে কি কোন সমস্যা হবে SEO তে? আগের ইনডেক্সকৃত লিংকগুলোর কী হবে? ওগুলোর লিংক কি পরিবর্তন হবে?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

40 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:33 pm

কোনো সমস্যা নেই, ধীরে ধীরে পুরোনো লিংকগুলো মুছে গিয়ে নতুন লিংক ইনডেক্স হবে। আর কেউ যদি পুরোনো লিংক ধরে আপনার সাইটে এসেও পরে, তবুও সঠিক পোষ্টে যেতে পারবে।

Reply

41 EBRAHIM SHAH January 22, 2010 at 9:22 pm

ধন্যবাদ হাসান ভাই।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

42 blues January 22, 2010 at 8:51 am

আমিতো অন্যান্য ব্লগে মন্তব্য করা প্রায় ছেড়েই দিয়েছি। সামহোয়ারের পর আমার ব্লগ এ এখনও কিছুটা কনটিনিউ করি। নিয়মিত এখানেই। এই সপ্তাহ পুরোটাই আমার গেছে চাইনিজ ফায়ার ওয়াল আর রাউটারের সাথে যুদ্ধ করে। ২টা পোর্ট ফরোয়ার্ড করার জন্য রাউটারের কনফিগ পেইজে যাওয়া লাগে, আর এজন্য বহু রিকোয়েস্ট করছি স্কুল নেট-এডমিনরে। রাউটারের নামই কইতে চায়না। আকাশ সমান আইনের তলে নাকি আমি পইড়া আছি। সপ্তাহ শেষে মনটা খুবি খারাপ কাজটা আগাইতে পারলামনা বলে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in Japan: SISF Foundation Scholarship 2010 =-.

Reply

43 রাজু January 22, 2010 at 5:10 am

প্রতিযোগিতায় এমন কিছু রাখুন যাতে আপনার ব্লগটা পুর ঘাটতে হয় । এর ফলে আগের লেখা গুলো রিভাইজ হয়ে যাবে।
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ পদ্ধতি =-.

Reply

44 জিন্নাত উল হাসান January 22, 2010 at 5:40 am

আপনার মন্তব্যের উত্তরে ১০০০তম মন্তব্য করলাম।

সেই বিষয়টি আমার মাথায় আগে থেকেই আছে, মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

Reply

45 EBRAHIM SHAH January 22, 2010 at 9:04 am

হাসান ভাই Permalinks সম্পর্কে কি কোন পোস্ট আছে নাকি এই সাইটে? থাকলে বলেন।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: