বিজ্ঞপ্তি: ওয়েব সার্ভার পরিবর্তণ নোটিস

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ January 23, 2010 · 52 comments

বিভাগ ঘোষনা

বিজ্ঞপ্তি: সার্ভার পরিবর্তণ নোটিস
দীর্ঘ ছয় ঘন্টা পরিশ্রমের পর অবশেষে ওয়েবসাইট স্থানান্তর করতে সক্ষম হয়েছি। বাংলা আর্টিকেলগুলো আকারে বড় এবং সাড়ে পাচঁ হাজারের মন্তব্যের ভারে ডেটাবেজ query বার বার time out হয়ে যাচ্ছিল। অবশেষে বড় বড় টেবিলগুলো আলাদা আলাদা করে ডাউনলোড এবং নতুন সার্ভারে আপলোড করতে হয়েছে।

আশা করি, ওয়েবসাইট আগের চেয়ে দ্রুততায় লোড হচ্ছে। আপনাদের কি মনে হয়?

আগেই বলেছিলাম ধীরে ধীরে Godaddy থেকে আমি Hostgator এ চলে আসতে চাই। গতকাল রাতে (লন্ডন সময় ১০ টা) তারই সূচনা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় আজ রাতে এই ব্লগটি Godaddy থেকে Hostgator হোস্টিং একাউন্টে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

সার্ভার পরিবর্তণ করে লাভ কি?

  • GoDaddy দুনিয়ার সবচেয়ে সস্তা এবং সর্ববৃহৎ হোস্টিং কোম্পানী – তাতে সন্দেহ নেই। কিন্তু ওদের কাষ্টমার র্সাভিস খুবই খারাপ। ফোন করে ১০/১২ মিনিট বসে না থাকলে উত্তর পাওয়া যায় না। অন্যদিকে Hostgator এ ফোন করার প্রয়োজন হয় না, চ্যাটের ব্যবস্থা আছে।
  • ট্রাফিক বেশি হলে Godaddy বিনা নোটিসে পুরো হোস্টিং ব্লক করে দেয়, Hostgator কেবলমাত্র নির্দিষ্ট সাইটটি ব্লক করে দেয় এবং বিস্তারিত জানিয়ে ইমেইলে দেয়।
  • Godaddy তে হোস্ট করা সাইট Hostgator এ হোস্ট করা সাইটের চেয়ে লোড হতে অধিক সময় নেয়। ফলে বাংলাদেশি পাঠকেরা বিশেষভাবে উপকৃত হবেন।
  • Godaddy এর কন্টোল প্যানেল খুবই সহজ, বলার অপেক্ষা রাখে না। তবে প্রফেশনাল ব্যবহারকারিরা cPanel কিংবা Plask কন্টোল প্যানেল পছন্দ করে। Hostgator cPanel ব্যবহারের সুযোগ দেয়।

Hostgator কি তাহলে সবচেয়ে ভাল?

জ্বি না, এত বড় মন্তব্য করার সাহস আমার নেই। আমি হোস্টিং হিসেবে Godaddy ব্যবহার করছি প্রায় ৬/৭ বছর, মূলত সস্তার কারনেই গোড্যাডীতে যাওয়া। কিন্তু ধীরে ধীরে Godaddy র সার্ভিসে বিরক্ত হয়ে পড়েছি। Hostgator ব্যবহার করছি ২ বছরের মতো, সেই হিসেবে Hostgator কে ভাল মনে হয়েছে। হয়তো কিছুদিন পর Hostgator ও বিরক্তির কারন হবে। আসলে হোস্টিংয়ে কে ভাল আর কে খারাপ বলাটা কঠিন, যতক্ষন পর্যন্ত না নিজেকে ভুগতে হয়, ততক্ষন পর্যন্ত কোনো মন্তব্যতে কান দেয়া সম্ভব নয়। হোস্টিং কেনার আগে আমার এই পোষ্টটি পড়ে দেখতে পারেন। আর সুলভ মূল্যে হোস্টিং পেতে চাইলে হোস্টিংয়ের জন্য আমার এই প্যাকেজগুলো দেখতে পারেন।

যাহোক, এক ঘন্টা পর হোস্টিং স্থানান্তরের মূল প্রক্রিয়া DNS পরিবর্তণ শুরু করতে পারবো। DNS পরিবর্তণ প্রক্রিয়াটি প্রায় সময়ই কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়, আবার কখনও কয়েক ঘন্টা লেগে যায়। আবার অনেক সময় DNS পরিবর্তণ শেষ হলেও Propagation Time এর কারণে অনেক সময়ই একেক স্থানে ওয়েবসাইটটি নাও দেখা যেতে পারে।

সাময়িক অসুবিধার জন্য দু:খিত।

আশা করি আমাকে ছেড়ে যাবেন না, সবার জন্য রইল শুভ কামনা।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 52 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 তন্ময় January 25, 2010 at 6:32 pm

আগের থেকে দ্রুত লোড হচ্ছে এবং লুকিংটা ভালো লাগছে লাল রং এর বাদ দেয়ার জন্য।

Reply

2 রিয়া January 25, 2010 at 12:00 pm

অত্যধিক ট্র্যাফিকের কারনে সাইট বন্ধ করে দেওয়াটা খুব বাজে ব্যাপার। শুধু গোড্যাডি নয়, নেমচিপ’ও একই কাজ করে। মূল সমস্যা হচ্ছে যে এরা কখনোই স্পষ্ট করে বলেনা/লেখেনা ঠিক কতোখানি ট্রাফিক হয়ে গেলে সাইট বন্ধ করবে। “আনলিমিটেড” কথাটাই আপেক্ষিক ব্যাপার। হোস্টিং কোম্পানীগুলি এই “আনলিমিটেড” কথার একটু ভিন্ন অর্থ মেনে চলে। ওরা বলে এর অর্থ সারা মাসে ব্যান্ডউইডথ মাপা হবেনা, কিন্তু প্রতি সেকেন্ড/মিনিটে নির্দিষ্ট কিছু ভিজিটারের বেশি হয়ে গেলেই এরা সাইট বন্ধ করে দেয়। অনেকেই এমন অভিজ্ঞতার সম্মুখিন হয়েছে। ব্যান্ডউইডথ মাপা হয়না ঠিকই, কিন্তু প্রতি সেকেন্ড বা প্রতি মিনিটে কতোজন ভিজিটারের উর্দ্ধসীমা আছে যেটা জেনে নেওয়া ভালো। এই উর্দ্ধসীমা একই কোম্পানীর বিভিন্ন হোস্টিং প্যাকেজের জন্য ভিন্ন। আরো সাঙ্ঘাতিক ব্যাপার আছে, SQL আনলিমিটেড, এর অর্থও অনেক কোম্পানী ভিন্নভাবে বোঝায়। এক বছর আগেও নেমচিপ এবং গোড্যাডি ‘আনলিমিটেড’ বলতে বোঝাতো যে একাধিক ডেটাবেস বানানো যাবে, কিন্তু আসলে প্রতি ডেটাবেসের উর্দ্ধসীমা যেটা এরা বলতোনা তা ছিল ২০০ মেগাবাইট সাইজ। সুতরাং হোস্টিং কেনার আগে সব জেনে নেবেন। ব্যাক্তিগত হোস্টিং বলেই যে প্রয়োজন পড়বেনা তা কিন্তু নয়!

আমি দুঃখিত, মন্তব্যটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তবুও সামান্য বেশি লিখছি – আমার পরিচিত একটি বেকার ছেলে হোস্টিং প্যাকেজ কিনে ব্লগিং করছিল, হঠাৎ একদিন নামী একটি ওয়েবসাইট তার ব্লগের একটি পোস্টের দিকে লিঙ্ক করে, এবং সাথে সাথেই হাজার হাজার ইউজার আসতে শুরু করে, ৫ মিনিটের মধ্যে হোস্টিং একাউন্ট সাসপেন্ড হয়েছে তার। আচ্ছা, এই ছেলেটির দোষ ছিল কি কোনো? তার নতুন ব্লগের জন্য পার্সোনাল/বেসিক প্যাকেজই যথেষ্ট ছিল, কিন্তু বিপদে পড়লো সে ওই একটি লিঙ্কের কারনে, ৫ মিনিটে ২৪ হাজার ইউজার – ভাবতে পারছেন হোস্টিং বন্ধ না করে দিলে ছেলেটির গুগল এডসেন্সে সেদিন কতো টাকা আসতে পারতো?

“আনলিমিটেড” হইতে সাবধান, আগে ভালো করে জেনে নিন অজানা/না বলা তথ্যগুলি।

Reply

3 Monir January 25, 2010 at 1:28 pm

কিভাবে জানব কোন কোম্পানীর প্রতি সেকেন্ড বা প্রতি মিনিটে কতোজন ভিজিটারের উর্দ্ধসীমা আছে ?

Reply

4 জিন্নাত উল হাসান January 25, 2010 at 5:48 pm

আসলে হোস্টিংয়ে এমন কোনো লিখিত উর্দ্ধসীমা নেই। হোস্টিং কোম্পানীগুলো তাদের সার্ভারে মাত্রাধিরিক্ত ওয়েবসাইট হোস্ট করে। তখন একটি সাইটে হঠাৎ করে ভিজিটর বেশি হলে, অন্য সাইটগুলোও ধীর হয়ে যায়।

তখন অন্যদের অভিযোগ এড়াতে জনপ্রিয় ওয়েবসাইটটিকে ব্লক করে দেয়।

আর একই মূর্হুতে ১০০+ পাঠক এলে ডেটাবেজ ধীর হয়ে যেতে পারে আর ডাউন হয়েও যেতে। এর অধিক পাঠক সামলাতে স্পেশাল সার্ভারের প্রয়োজন, যা সাধারনত হোস্টিং সার্ভারগুলোতে নেই।

Reply

5 জিন্নাত উল হাসান January 25, 2010 at 5:51 pm

মাঝে মাঝে আমারও একই অবস্থা নয়, একবার ওয়েবসাইট নিস্ক্রিয় হয়ে গেলে, ২/৩ ঘন্টার আগে সক্রিয় করে না। ততক্ষনে সব ট্রাফিক শেষ!

Reply

6 রাজু January 25, 2010 at 3:31 am

ওয়েব সার্ভার পরিবর্তণের ফলে কি ডোমেইন এবং হোস্টিয়ের নতুন প্ল্যান মূল্যের পরিবর্তণ হবে?
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> সাম্প্রতিক কথা’র জন্য লেখা আহবান =-.

Reply

7 জিন্নাত উল হাসান January 25, 2010 at 3:44 am

আমি তো আমার নিজস্ব ওয়েবসাইটের সার্ভার পরিবতর্ণ করেছি… তাতে মূল্য কেন পরিবতর্ণ হবে? বুঝতে পারলাম না।

Reply

8 রাজু January 25, 2010 at 4:07 am

তাহলে আপনি আমাদের যে হোস্টিং দিচ্ছেন তা কি Godaddy থাকবে?
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> সাম্প্রতিক কথা’র জন্য লেখা আহবান =-.

Reply

9 জিন্নাত উল হাসান January 25, 2010 at 4:16 am

আমি ইতিমধ্যে এই পোষ্টেই তিনবার এই প্রশ্নের উত্তর দিয়েছি যে আমি যে হোস্টিং দিয়েছি, তা সবই হোস্টগাটরে হোস্ট করা হয়েছে। আমার নিজস্ব ওয়েবসাইটই কেবলমাত্র গোড্যাডিতে হোস্ট করা আছে।

নিচের মন্তব্যগুলো পড়ে দেখুন।

Reply

10 Parvez January 25, 2010 at 2:17 am

i check yslow performance monitor on ur site and get this: Grade E Overall performance score 53.
There is more thing need to improve. Some days before i increased my site’s performance 53 to 88 using many technique like: .htaccess codeing, caching, gziping etc. If i got time i will write a tutorial about that.
Sorry for writing in English, Avro is not working now :(
Thanks

Reply

11 জিন্নাত উল হাসান January 25, 2010 at 3:09 am

আমিও দেখেছি… স্পীডের দিক থেকে আমার ওয়েবসাইটটি বেশ পিছিয়ে আছে। এর মূল কারণ হচ্ছে থীম এবং অত্যধিক প্লাগইনের ব্যবহার। হোমপেজের নিচে যে ছোট ছোট ছবিগুলো দেখা যাচ্ছে, ওগুলো ডায়নামিকভাবে তৈরি করা। ওগুলোতে প্রচুর সময় লাগে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

12 জিন্নাত উল হাসান January 25, 2010 at 3:54 am

Performance D তে উন্নত করেছি ;)

Reply

13 Parvez January 25, 2010 at 3:15 pm

I’m sending you my coded .htaccess file. Hope it will dramatically increase ur speed :)

Reply

14 জিন্নাত উল হাসান January 25, 2010 at 5:53 pm

আপনার কোডটি পেয়েছি। ব্যবহার করে জানাবো। ধন্যবাদ।

Reply

15 আরাফাত রহমান January 24, 2010 at 12:22 am

Godaddy আমার দুই চোখের বিষ। Godaddy’র মালিকদের পেলে যদি সুযোগ পাই, আচ্ছা করে ধোলাই করে দেব। HostGator এর অবস্থাও খুব খারাপ। আমার আগের হোস্টিং কোম্পানী AllResellerএর অবস্থা আর নাই বললাম।
অবশেষে আমি Rackspace Cloud Server নিয়েছি। এ পর্যন্ত খুবই ভালো সার্ভিস পেয়েছি। আরো কিছু দিন পরে মন্তব্য করা যাবে। Rackspace Dedicated Server ব্যবহার করেছি অনেক দিন। Rackspace এর সার্ভিসে আমি সন্তুষ্ট।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> How to Fix NetBeans jdkhome error =-.

Reply

16 জিন্নাত উল হাসান January 24, 2010 at 12:43 am

Rackspace এর প্রতি আগ্রহী ছিল, কিন্তু যতদূর জানি ওরা খুবই ব্যয়বহুল। আপনি কোন প্যাকেজ ব্যবহার করছেন, কত খরচ হচ্ছে?

Reply

17 পান্থ বিহোস January 23, 2010 at 7:07 pm

হাসান ভাই, কীভাবে কী করছেন তা যদি বিস্তারিত লিখেন প্রয়োজনীয় স্ক্রীনশটসহ তাহলে খুব-ই ভালো হয়। আর আমার একটি সাইট কিন্তু আপনার গোড্যাডি হোস্টিং-এ হোস্ট করা আছে। ঐটা নিয়ে খুব ট্যানশনে আছি। আশা করি বিস্তারিত জানাবেন…
.-= পান্থ বিহোস এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

18 জিন্নাত উল হাসান January 23, 2010 at 10:29 pm

আপনার কোন সাইটটি গোগ্যাডিতে আছে, পারলে ইমেইল করে জানান। গোগ্যাডিতে আমার অনেক ওয়েবসাইট আছে, চিন্তার কিছু নাই। আপাতত কেবল জনপ্রিয় (অধিক ট্রাফিক) সাইটগুলো সরাচ্ছি। পুরোপুরি সরাতে সময় লাগবে। হয়তো সবগুলো সরাবোও না।

Reply

19 EBRAHIM SHAH January 24, 2010 at 1:01 am

হাসান ভাই আমার সাইটের হোস্টিং কোথায় করানো? আপনার কাছ থেকে কিনেছি।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

20 জিন্নাত উল হাসান January 24, 2010 at 1:15 am

এখানে উত্তর দেখুন

Reply

21 পান্থ বিহোস January 27, 2010 at 5:06 pm

হাসান ভাই, মেইল করেছি।
স্যরি, আমি ৫/৬ দিন অনলাইন থেকে দূরে ছিলাম বলে মেইল করতে দেরি হলো…

Reply

22 Adnan January 23, 2010 at 5:12 pm

রিয়া আপুর অসাধারন ব্লগ থেকে আজ এই ফ্রী ইমেজ সাইটের নাম জানলামঃ http://www.picapp.com । এক কথায় অসাধারন।অন্যদের কাজে আসতে পারে।

Reply

23 Rafiur January 23, 2010 at 6:38 pm

Adnan ভাই লিঙ্কটা মনে হয় ভুল আছে ঠিক করে দিন।

Reply

24 জিন্নাত উল হাসান January 23, 2010 at 10:30 pm

লিংকটি ঠিক করে দেয়া হয়েছে

Reply

25 blues January 23, 2010 at 3:38 pm

হাসান ভাই আমার কাছে কিছুটা স্লো মনে হচ্ছে। অন্যের কাছে কেমন মনে হচ্ছে জানালে আপনার উপকার হতো। প্রপাগেশন পুরো হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in Japan: SISF Foundation Scholarship 2010 =-.

Reply

26 জিন্নাত উল হাসান January 23, 2010 at 10:33 pm

প্রোপাগেশনের জন্য হতে পারে, কিংবা সম্প্রতি আমি ফেসবুক শেয়ার বাটন যোগ করেছিলাম, ওটার কারনেও শ্লো হয়ে যেতে পারে।

Reply

27 EBRAHIM SHAH January 24, 2010 at 1:35 am

আমার কাছেও স্লো মনে হচ্ছে।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

28 arifnezami January 23, 2010 at 1:27 pm

ভাইয়া কয়েকদিন আগে সার্ভার আমার পরিবর্তন করতে যেয়ে বিরাট ঝামেলা হয়েছে । না পেরে Export-Import ফিচারের মাধ্যমে কাজ সারতে হয়েছে । আপনি কিভাবে করলেন সে ব্যাপারে একটা পোষ্ট চাই । আসা করি দাবি পূরণ করবেন । ধন্যবাদ ।
.-= arifnezami এর সর্বশেষ পোষ্ট >> Get Auslogics BoostSpeed 4 Genunine for Free =-.

Reply

29 Shamim January 23, 2010 at 12:51 pm

ভাইয়া আপনার হোস্টিং প্যাকেজ গুলা(প্যাকেজ ১,২,৩) কি গো ড্যাডিতে আছে নাকি হোস্ট গেটরে??
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Why You Should Choose The Pile Fabrics | A Basic Things To Consider =-.

Reply

30 জিন্নাত উল হাসান January 23, 2010 at 12:54 pm

আমার সব হোস্টিং প্যাকেজই হোস্টগাটরের সার্ভারে।

Reply

31 Rajibul January 23, 2010 at 12:17 pm

হোস্টিং এর ব্যাপারে সবাইমিলে একটি একক সিদ্ধান্ত দেন কোনটা ভালো। সবাই যার যার টা ভালো বললে নতুন যারা আসবে তারা কিন্তু বিপদে পড়বে। অথবা বিস্তারিত লিখুন “নতুন যারা তারা প্রথম অবস্থায় এই হোষ্টিং ব্যবহার করুক ভালো হবে। আরেকটু অভিজ্ঞ হলে এই হোস্টিং।”

Reply

32 জিন্নাত উল হাসান January 23, 2010 at 12:23 pm

আমার থেকে যারা হোস্টিং নিয়েছেন, তারা Hostgator এর সার্ভার ব্যবহার করছেন।

আসলে ওয়েবসাইটের ট্রাফিক বেড়ে যায়, তখনই হোস্টিংয়ের আসল চেহারা বেড়িয়ে পড়ে।

Reply

33 EBRAHIM SHAH January 24, 2010 at 1:40 am

ভাই আমারো কনফিউশন লাগছে কোনটা যে সত্যিকারের ভাল তা ভুক্তভোগি না হয়ে বুঝছিনা।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Stop coping your web contents and ensure your blog security =-.

Reply

34 shariful islam January 23, 2010 at 11:54 am

ভাইয়া আপনি আমার সার্ভার ব্যবহার করে দেখতে পারেন।বিস্তারিত

http://techtunes.com.bd/reports/tune-id/18493/

Reply

35 জিন্নাত উল হাসান January 23, 2010 at 12:28 pm

আপনার অফারে কিছু প্রশ্ন দেখা দিতে পারে, এক জায়গায় লেখা আছে ডেডিকেটেড সার্ভার আবার আরেক জায়গায় লেখা আছে ভিপিএস।

আমি মোটামুটি নিশ্চিত যে ভিপিএস নিলে, আমি হোস্টগাটর কিংবা ভিপিএস.নেটের কোনো একটি থেকে নেব।

ওদের সাথে হয়তো মূল্যের প্রতিযোগিতায় পারবেন না… আমার সুলভে ভিপিএস প্রয়োজন হবে। কারণ সার্ভারের পেছনে অনেক টাকা ব্যয় করে ফেললে বিপদে পড়তে পারি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

36 shariful islam January 23, 2010 at 6:07 pm

ভাইয়া আপনার কাছে তো আমি মূল্য চাইনি।

Reply

37 shariful islam January 23, 2010 at 6:10 pm

আমার hosting টি নিয়ে আপনি ব্যবহার করলে খুব খুশি হব।

Reply

38 জিন্নাত উল হাসান January 23, 2010 at 10:39 pm

ভাই ফ্রিতে সবাই ব্যবহার করতে চায়, কিন্তু আপনাকেও তো ব্যবসা করে খেতে হবে। VPS এর মতো হোস্টিং ফ্রিতে ব্যবহার করতে লজ্জা লাগবে।

Reply

39 তন্ময় January 25, 2010 at 6:27 pm

আমার একটা রিসেলার হোষ্টিং দরকার, আপনাকে ইমেইল দিয়েছি, উত্তর দিবেন আশাকরি।

Reply

40 জিন্নাত উল হাসান January 25, 2010 at 9:44 pm

আমাকে বলেছেন না শরিফুলকে বলেছেন?

Reply

41 Rafiur January 23, 2010 at 9:35 am

হোস্টগ্যাটর যারা ব্যবহার করেন তাদের কাছ থেকে আগেও শুনেছি হোস্টগ্যাটর এর সার্ভিস নাকি সন্তুষ্ট করার মতো।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Make strong your PASSWORD immediately =-.

Reply

42 blues January 23, 2010 at 8:05 am

আমি byethost ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই। তাদের কাস্টমার সার্ভিস খুবি ভাল। আশা করি কোন সমস্যা ছাড়াই সার্ভার পরিবর্তন করতে পারবেন।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study in Japan: SISF Foundation Scholarship 2010 =-.

Reply

43 জিন্নাত উল হাসান January 23, 2010 at 8:15 am

ডেটাবেজ অনেক বড় হয়ে গেছে, নতুন হোস্টে আপলোড করতে পারছি না। গত আড়াই ঘন্টা ধরে চেষ্টা করছি।

Reply

44 কবীর January 23, 2010 at 3:50 am

আমরা আছি ভাই, আপনাকে ছেড়ে কোথায় যাব।
তবে আগের যে দিন গুলোতে আপনাকে বিনা নোটিশে সার্ভার বন্ধ করে ভুগিয়েছিল তাতে আমাদেরকেও অস্বত্তিতে পড়তে হয়েছিল।

আমরাও তখন কোন মেসেজ পাইনি আপনার কাছ থেকে।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.

Reply

45 জিন্নাত উল হাসান January 23, 2010 at 5:23 am

গতবার বিনা মেঘে বজ্রপাত হয়েছিল, তাই বলার সময় পাইনি আর বলার মতো মেজাজও ছিল না।

Reply

46 গৌতম January 23, 2010 at 3:16 am

আমি ব্যক্তিগতভাবে হোস্টগ্যাটর ব্যবহার করছি প্রায় ১০ মাস হলো। তাদের সার্ভিসে পুরোপুরি সন্তুষ্ট।

Reply

47 জিন্নাত উল হাসান January 23, 2010 at 5:25 am

দু’মাস আগে হোস্টগ্যাটর vps চালু করেছে, Tamara Walker ব্যবহার করছে, ভাবছি আমিও একটা নেব।

Reply

48 Monir January 23, 2010 at 12:00 pm

হাসান ভাই vps কি ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Setting up subscriber email newsletter. =-.

Reply

49 জিন্নাত উল হাসান January 23, 2010 at 12:31 pm

Virtual Private Server – এই হোস্টিংগুলো সাধারন হোস্টিংয়ের চেয়ে দামী এবং শক্তিশালী আবার dedicated server এর চেয়ে কম দামী এবং কম শক্তিশালী।

ওয়েবসাইটের ট্রাফিক এবং কনটেন্টের উপর ভিত্তি করে সার্ভারগুলো ব্যবহার করতে হয়।

Reply

50 Rajibul January 23, 2010 at 3:35 pm

হাসান ভাই একটা অনুরোধ। আপনার ব্লগে অভিজ্ঞরা যেমন আছে তেমনি অনভিজ্ঞরাও আছে। তাই পোষ্ট লেখার সময় (vps) জাতীয় শর্টকাট লেখাগুলির পাশে যদি এর ফুল মিনিং টুকু লিখে দেন আমার মনে হয় নতুনরা অনেক উপকৃত হতো। আপনিও কিছু বাড়তি প্রশ্নের উত্তর দেয়া থেকে মুক্তি পেতেন। আমি আমাকে দিয়ে দেখেছি প্রথম দিকে এরকম শর্টকার্ট লিখাগুলি বুঝে নিতে অনেক সময় ব্যয় করতে হয়।

Reply

51 জিন্নাত উল হাসান January 23, 2010 at 10:34 pm

ভবিষ্যতে এই বিষয়ে খেয়াল রাখবো।

Reply

52 রাজু January 23, 2010 at 2:18 am

Godaddy যেদিন আপনার সাইটা বিনা নোটিশে বন্ধ করে দিয়েছিল সেদিন আমারও খুব খারাপ লেগেছে :(
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ পদ্ধতি =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: