ইন্টারনেটে যারা সফলভাবে অর্থ উপার্জনে সক্ষম হয়েছেন, তারা প্রায়ই একটা কথা বলেন, তা হলো আয়ের বহুমূখীকরণ। লেখার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন বসানো আর তাতে পাঠকের ক্লিকের জন্য বসে থাকার চেয়ে উপার্জনের অন্য উপায়গুলোও রপ্ত করাটাই বুদ্ধিমানের কাজ। তাতে ওয়েবসাইটের এক ঘেয়েমী বিজ্ঞাপন থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি পাঠকের পায়ে ধরে বিজ্ঞাপনে ক্লিক করার অবস্থা থেকেও মুক্তি পাওয়া যায়।
যেকোনো আলোচনায় যাবার আগে চলুন তিনটি উদাহরণ দেখি।
উদাহরণ এক
The story is not finished yet.
Her MySQL database were large that I had to split all the data into 7 separate SQL dump files.
Anyway, whole process took me more than six hours. Can you believe it?
After I finished the whole job, Tamara asked what I want as a gift. I told her I want Harman Kardon Soundstick II speakers. That was a dream to me. Next morning, she gave me £100 and said ‘Go and Buy your dream!’.
I went to Tottenham Court Road, and bought it from Micro Anvika from £99.95.
Believe me… it’s just awesome speaker. Never seen such an wonderful design. Whole body is made of see-through plastic. Sound quality is perfect and bass is great.
উদাহরণ দুই
The story is not finished yet.
Her MySQL database were large that I had to split all the data into 7 separate SQL dump files.
Anyway, whole process took me more than six hours. Can you believe it?
After I finished the whole job, Tamara asked what I want as a gift. I told her I want Harman Kardon Soundstick II speakers. That was a dream to me. Next morning, she gave me £100 and said ‘Go and Buy your dream!’.
I went to Tottenham Court Road, and bought it from Micro Anvika from £99.95.
Believe me… it’s just awesome speaker. Never seen such an wonderful design. Whole body is made of see-through plastic. Sound quality is perfect and bass is great.
উদাহরণ তিন
The story is not finished yet.
Her MySQL database were large that I had to split all the data into 7 separate SQL dump files.
Anyway, whole process took me more than six hours. Can you believe it?
After I finished the whole job, Tamara asked what I want as a gift. I told her I want Harman Kardon Soundsticks II speakers. That was a dream to me. Next morning, she gave me £100 and said ‘Go and Buy your dream!’.
I went to Tottenham Court Road, and bought it from Micro Anvika from £99.95.
Believe me… it’s just awesome speaker. Never seen such an wonderful design. Whole body is made of see-through plastic. Sound quality is perfect and bass is great.
কিছু কি বোঝা যায়?
উদারহণ তিনটিতেই আমাজনের লিংক ব্যবহার করা হয়েছে, কিন্তু তিনটি উদাহরণই দেখতে একে অন্য থেকে ভিন্ন। প্রথম উদাহরণে কেবল একটি ব্যানার প্রদশর্ণ করা হয়েছে, দ্বিতীয় উদাহরণে MySQL এবং Harman Kardon এর দুটি দৃশ্যমান লিংক দেয়া হয়েছে এবং সর্বশেষ পোষ্টে লিংক আকারে MySQL এবং Harman Kardon এর জন্য আমাজনের এফিলিয়েট লিংক বসানো হয়েছে।
এখন আপনারাই বলেন কোন উদাহরণটি বেশি গ্রহনযোগ্য হয়েছে?
ব্যক্তিগতভাবে, আমি তৃতীয় উদাহরণটি পছন্দ করেছি। কারণ এতে অহেতুক ছবি কিংবা ব্যানার ব্যবহার করা হয়নি।
এফিলিয়েট লিংক হিসেবে আমাজন বনাম গুগল এডসেন্স
আমাজনের এফিলিয়েট লিংক ধরে কেউ আমাজনে ভিজিট করে যেকোন বস্তু কিনলে আমাজন আপনাকে ওই দ্রব্য মূল্যের ৫% থেকে ১০% পযর্ন্ত কমিশন দেবে। এখন কমিশনের হার খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইটে অন্যান্য বিজ্ঞাপনের সাথে সাথে আমাজন কিংবা সমধর্মী প্রোগ্রাম ব্যবহার করেন, তাহলে এই কমিশনও হতে পারে বাড়তি আয়ের উৎস।
এডসেন্স যেখানে আপনার ওয়েবসাইটে বাড়তি জায়গা জুড়ে বসে থাকে, সেখানে আমাজনের এফিলিয়েট লিংক বিনা স্থান ব্যয়ে লেখার মাঝে বসে যেতে পারে। এবং এ কারণে সঠিকভাবে প্রচারণা করতে পারলে আমাজন থেকে সন্তোষজনক আয় সম্ভব।
আমি এফিলিয়েট প্রোগ্রাম হিসেবে Amazon Associates এবং Commission Junction ব্যবহার করি। উভয়ই চেকের মাধ্যমে টাকা পরিশোধ করে।
তাহলে দেরি কেন?
আপনি এফিলিয়েট প্রোগ্রামে আগ্রহী নাও হতে পারেন, তবুও অনুরোধ করবো আজই একটি একাউন্ট খুলে ফেলুন। বিভিন্ন সুযোগ সুবিধা নেড়েচেড়ে দেখুন। আগামী কয়েকটি পোষ্ট আমি আমাজন নিয়ে আলোচনা করতে চেষ্টা করব।
বলা তো যায় না, একদিন আপনি আমাজনেই আয়ের সফলতা পেয়ে যেতে পারেন।
আগামী পোষ্ট পযর্ন্ত ভাল থাকুন, সু্স্থ থাকুন।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- Tamara Walker, একটি মাইকেল জ্যাকসন ব্লগ এবং ব্লগিংয়ের জন্য ১০টি প্রয়োজনীয় টিপস
- [স্পটলাইট] পড়াশুনার ওয়েবসাইট studyinfo.whatelseonline.com
- [অতিথি পোষ্ট] ‘ইন্টারনেটে আয় সবার দ্বারাই সম্ভব’
- অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?
- ইন্টারনেটে আয় নিয়ে একজন গৃহবধুর কিছু প্রশ্ন উত্তর
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- ইন্টারনেটে আয়ের কৌশল বিষয়ক আড্ডার দিন ও স্থান জেনে নিন
- রেফারেল লিংক, নৈতিকতার প্রশ্ন আর ইন্টারনেটে আয়
{ 35 comments… read them below or add one }
vaia amazon.com er maddhome kivabe suru korbo, total process ta nie ekta blog post korle khuboi upokar hoto.
thanks
নিজের প্রচেষ্টাতেই শুরু করেন, আটঁকে গেলে আমি তো আছি – সাহায্য করব।
হাসান ভাই এটা আমার কাছে একেবারেই নতুন
হাসান ভাই এফিলেট মার্কেটিং এর উপরে সহজ ভাষায় একটি পোষ্ট করলে খুশি হব ।
আমাজান ব্যবহার করছি। ভাল ফল পাইনি এখনও। আরও খাটতে হবে।
আজকেই আমাজনের astore ক্রিয়েট করে সাইটে এমবিড করলাম। এত দিন শুধু উইজেট দিয়েই চালাতাম।আইডিয়াটা তবে একটা কমার্শিয়াল সাইট থেকে পেয়েছি। কেমন হলো জানাবেন।
http://studyinfo.whatelseonline.com/scholarship-books/
আমার মতে আমাজন এফিলিয়েট প্রোগ্রামের খেত্রে আপনি যে পন্যের এড দিচ্ছেন সে পন্যের উপর একটা স্ট্রং রিভিঊ দিতে পারেন এবং ভিজিটরকে যদি বোঝাতে পারেন আসলেই সে পন্যটি তার জন্য উপযোগি তাহলে মনে হয় সফল হবার সম্ভাবনা অনেক বেশি।
Hasan vai, I need a help from you. I have installed wordpress to my blog. The address is now http://travelingaustralias.com/wordpress, how can i redirect it to http://travelingaustralias.com?
Pls, i need your help.
আপনি আপনার cpanel ফাইল ম্যানেজার থেকে wordpress ফোল্ডারে থাকা সব ফাইল এবং ফোল্ডার Copy করে http://travelingaustralias.com দাইরেক্টরিতে পেষ্ট করে দিন।
ওয়ার্ডপ্রেস ফোল্ডারের সব ফাইল root ফোল্ডারে নিয়ে যান। এরপর Settigns > General Settings এ গিয়ে WordPress address এবং Blog address অপশন থেকে wordpress মুছে দিয়ে Save করুন।
ব্যবহর করছি মাস দেড়েক,এখনো সফলতার মুখ দেখিনি।তবে এটা বুঝতে পারছি এজন্য আমার সাইটের কন্টেন্ট এবং রিজিয়ন টার্গেট ২টার দিকেই আগে নজর দিতে হবে।আস্তে আস্তে তা করার চেষ্টা চালাচ্ছি।দোয়া রাখবেন হাসান ভাই
৩ নাম্বারটা ধরনটাই ব্লগং জগতে বেশি জনপ্রিয় হয়ে উঠছে।তবে ব্লগে কিভাবে লিঙ্ক বসাবেন তাতে কিছুটা মতভেদ আছে।প্রায় অধিকাংশ ব্লগার হাসান ভাই ৩ নাম্বারে যেভাবে দেখিয়েছেন সেভাবে দেখান।বলেন না যে এই লিঙ্কের মাধ্যমে পন্য কিনলে তার নিজেরো কিছু আয় হবে।অন্যদিকে কিছু ব্লগার বিষয়টা সরাসরি বলে দেন যে আপনি যদি পণ্যটি আসলেই কিনতে চান তবে আমার লিঙ্ক ধরে কিনুন।এই বিষয়টা নির্ভর করে পাঠকের সাথে গড়ে উঠা সম্পর্ক আর পন্যের ধরন বা দামের উপর।সাধারনত বেশি দামি পন্য মানুষ হঠাৎ করে কিনে না অন্যদিকে ইবুক বা ডিভিডি যে কোন সময় কেনা যায়।ব্যাক্তিগতভাবে আমি বলে দেওয়াটাই পছন্দ করি…
বলা না বলা এটা ব্লগারের উপর নির্ভর করে। তবে সম্প্রতি FTC এর সিদ্ধান্ত মতে ব্লগিংয়ের মাধ্যমে কোনো রূপ আয় হলে (এফিলিয়েশন থাকলে) তা অবশ্যই Disclaimer এর মাধ্যমে উল্লেখ্য করতে হয়।
সূত্র: http://www.ftc.gov/os/2009/10/091005endorsementguidesfnnotice.pdf
আমার ও তৃতীয়টা সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ মনে হয়।
আমার কয়েকটা প্রশ্ন:
১। এমাজনের লিংকে নোফলো বসালে কি কোনো সমস্যা হবে?
২। এমাজনের হোস পেজ থেকে সার্চ করে কোনো প্রোডাক্ট বের করার পর ঐ প্রোডাক্টের লিংক করবো কিভাবে ? কারন সার্চ করা প্রোডাক্টের সাথে তো এসোসিয়েট টেগ ইনক্লোড থাকে না। আমি অন্য উপায় ইউজ করি …তবে সহজ উপায় জানতে চাই।
৩। কমিশন জাংশন না এমাজন কোনটা % এ বেশি টাকা দেয়? আর কোনটা কোন ধরনের প্রোডাক্টের জন্য ভালো?
ধন্যবাদ।
১. না, কোনো সমস্যা হওয়ার কথা নয়।
২. এই বিষয় নিয়ে পোষ্ট দিব, তাই এখনই আলোচনা করলাম না।
৩. কমিশন জাংশন বেশি টাকা দেয়, কারণ তাদের % এর রকমফের আছে। অন্যদিকে আমাজন ১০% এর উপর খুব কমই পে করে।
আমি আমাজনের এড ইউজ করে এখনো সফলতা পাই নি। তবে আশাও ছাড়িনি। দেখাই যাক না শেষপযর্ন্ত কি হয়? আমি Amazon Associates এর ১ম উদাহরণটা ব্যবহার করেছি। এই পোস্টটি পরে নতুন করে Amazon নিয়ে ভাবছি। Amazon Associates এর ২য় ও ৩য় উদাহরণটা ব্যবহারটাই এখন মনে হচ্ছে যথেস্ট কাযর্কর।
আয় হওয়ার সম্ভাবনা নাই তবে, নেড়েচেড়ে দেখি জানা থাকবে।
নতুন বিষয়ে জানতে পেরে ভাল লাগল।
কি ভাবে লিংক বসাতে হবে সে বিষয়ে আরও বিস্তারিত চাই।
৩য় উদাহরনটি ভাল লেগেছে। পরবর্তী পোস্টের আশায় রইলাম।
পোস্টের জন্য ধন্যবাদ। বাংলা সাইটে কি আমাজন কিংবা কমিশন জাংশনের অ্যাড বসানো যায়? তাছাড়া গুগল যেখানে পোস্টের লেখা-সম্পর্কিত অ্যাড দেএখায়, এই দুটো কোম্পানির অ্যাডও কি তেমনভাবে কাজ করে?
যতদূর জানি বাংলা সাইটেও আমাজন কিংবা কমিশন জাংশনের লিংক বসানো যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে বাংলা সাইটের কতদূর পাঠক আমাজন/কমিশন জাংশন থেকে পন্য কিনবে তাতে আমার সন্দেহ আছে।
আমাজনেরও contexual ads দেখানোর অপশন আছে, তবে অপশনটি আমার তেমন একটা পছন্দ নয়। আমি নিজে নির্দিষ্ট পন্যের লিংক বসাতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি।
আমিও একটা লিখেছি । তবে এত ভাল হয় নাই ।
পোষ্টটি পড়ে নতুন কিছু শিখলাম । আশা করি পরবর্তী পোষ্টে কোড বসানো শিখাবেন
সহমত।
সহমত
অনেকটা বুঝলাম, জিন্নাত ভাই একটা অনুরোধ ছিলো।
আপনি কি পে-পার-পোস্ট নিয়ে একটা পোস্ট দিবেন?
পে-পার-পোষ্ট নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা না থাকলে, আমি ওই বিষয়ে লিখে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই এই বিষয়ে এখনও কোনো লেখা প্রকাশ করিনি।
কিনতু এমাজনের কোড ই তো বসাতে পারিনা।
এটা iframe code . এটা ওয়ার্ডপ্রেস ডট কম অথবা ওয়ার্ডপ্রেস সার্পোট করে না । আর এটা ব্লগার সার্পোট করে । দেখতে চাইলে এখানে যেতে পারেন ।
ঠিকানা টা ভুল হয়েছে । http://startoftechnology.blogspot.com এটা ।
কি লিংক দিলেন?
আপনি বোধহয় Visual Editor এ বসে কোড বসানোর চেষ্টা করেছেন, কোড বসানোর সময় HTML View তে গিয়ে নির্দিষ্ট স্থানে কোড পেষ্ট করে দিন।
হাসান ভাই এটা আমার কাছে একেবারেই নতুন। এর আগে নাম শুনেছি িকন্তু কিছু বুঝিনি। আজ বুঝলাম। এবং আশা করি পরবর্তী পোষ্ট গুলো পরে আরো ভালো করে বুঝে উঠতে পারবো।
আমি Amazon Associates এর ২য় ও ৩য় উদাহরণটা ব্যবহার করেছি। কিন্তু কোন উপার্জন করতে পারিনি।
Commission Junction সম্পর্কে বিস্তারিত জানাবেন।
হাসান ভাই আপনার এই পোস্ট আমার ফেভারিটের তালিকায় নি:সন্দেহে সবার উপরে থাকবে। আমি অনেক জায়গায় এফিলিয়েট লিংক কিভাবে ব্যবহার করতে হয় পড়েছি কিন্তু আপনারটিকে আমার সেরা মনে হয়েছে। আমারও ৩য় উদাহরনটিকেই বেশ মনে হয়েছে। আমি আমাজন এড ইউজ করি তবে এখনও ফল পাইনি।
কিছু শিখলাম আজকে। ভাল লাগছে।