[অতিথি পোষ্ট] Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের

by রিয়া on January 27, 2010 · 12 comments

in অতিথি পোষ্ট,গুগল,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

কিছু ডোমেইন নাম যেমন .com.bd, .in, .co.uk, .us, .ca, .eu ইত্যাদির ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি কোন দেশের ওয়েবসাইট সেটা। কিন্তু যাদের .com/net/org/info/biz ইত্যাদি ডোমেইন নামে ওয়েবসাইট আছে, তাদের ক্ষেত্রে এটা বোঝা যায়না। গত ডিসেম্বর মাস থেকেই গুগল নতুন সুবিধা দিয়েছে আমাদের হাতে যাতে করে আমরা এখন .com/net/org এইসব ডোমেইনের ক্ষেত্রেও গুগলকে বোঝাতে পারবো যে আমাদের ওয়েবসাইট কোন দেশের কিম্বা ব্লগের বিষয়বস্তু কোন দেশের জন্য উপযুক্ত। উদাহরন স্বরূপ দেখুন, নিচের ছবিতে দেখা যাচ্ছে akashprodip.wordpress.com ব্লগের ঠিকানায় Bangladesh ট্যাগ দেওয়া আছে। আমি কি করে এটা পেলাম?

akashprodip.wordpress.com

আপনাদের অনেকের ওয়েবসাইট/ব্লগের ক্ষেত্রেই গুগল হয়তো এটা দেখাচ্ছে না। কিন্তু আপনিও ইচ্ছে করলে এই তথ্য দেখাতে পারেন। এর জন্য প্রয়োজন শুধুই গুগল ওয়েবমাস্টার টুলসে লগ-ইন করে Site Configuration > Settings > Geographic Target নির্দেশনা দিয়ে দিন। এর পরে থেকে গুগল ধীরে ধীরে সার্চ ডেটাবেস আপডেটের সময়ে আপনার সাইট/ব্লগের নামের পাশেও দেশের নাম দেখাবে।

সবচেয়ে শুরুর দিকে যেসব সাইটের নামের পাশে এই ফিচার দেখা দিয়েছিলো সেইসব সাইটের মধ্যে আমার ব্লগও ছিল, কারন এই ফিচার সার্চে দেওয়ার অনেক আগেই আমার ভৌগলিক স্থান নির্দেশনা দেওয়াই ছিল। গুগল যাদের ক্ষেত্রে এই তথ্য পেয়েছে, তাদেরকে দিয়েই এই ফিচার দেওয়া শুরু করেছে গত ডিসেম্বর মাস থেকে। আপনারা যারা এখনো এই সুবিধা নেননি এবং নিতে ইচ্ছুক তারা ওয়েবমাস্টার টুলস থেকে এই সুবিধা নিতে পারবেন।

গুগল ব্লগে এই বিষয়ে বিশদে জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 12 comments… read them below or add one }

Mohit January 29, 2010 at 1:42 pm

Really Useful Post.
Mohitzone
GoogleSearch

Reply

Monir January 28, 2010 at 3:16 pm

আমার সাইটের ট্যাগ দিয়েছি

Reply

Rajibul January 28, 2010 at 11:45 am

আর কিছু না হোক সার্চ করার সময় তো দেখে নেওয়া যাবে ওয়েবটা কোন দেশের।
রিয়া আপা একটু সাজেশন দিবেন। আমি একটি পুরোপুরি ভিডিউ টিউটোরিয়াল জাতীয় ব্লগ করতে চাচ্ছি। এটা মূলত আমার অফিস কলিকদের জন্য তৈরী হবে। আমি ঠিক বুঝে উঠতে পারছিনা এটা কিভাবে শুরু করতে পারি। ভিডিও ফাইলগুলো কে কি ইউটিউব এ আপলোড করে দিয়ে তারপর আমার ব্লগের সাথে লিংক দিয়ে দিবো। নাকি অন্য কোন ভাবে করব।

Reply

রিয়া January 28, 2010 at 2:59 pm

হ্যাঁ, ইউটিউব খুব উপযোগী হবে এই ব্যাপারে। ইউটিউব প্রোফাইলে আপনার ওয়েবের নাম ও ঠিকানা দেবেন। প্রতিটি ভিডিওতেই ব্লগের নাম/ঠিকানা দিয়ে দেবেন এডিটিং সফটওয়্যার দিয়ে। ভিডিওগুলি যদি নিজের বানানো হয় তাহলে “ডাইরেক্টার” একাউন্ট করে নেবেন (প্রোফাইলেই করতে পারবেন এটা)। এতে আপনার ওয়েবস্পেস লাগবেনা, ইউটিউব থেকেও পাঠক পাবেন। ব্লগটা নিজস্ব সার্ভার স্পেস কিনেও করতে পারেন অথবা গুগলের ব্লগস্পটেও করতে পারেন, নিজের ডমেইন যুক্ত করে নিয়ে। ব্যান্ডউইডথ আর আপটাইমের চিন্তাই থাকবেনা তাহলে। প্রতিবছরে শুধু ডমেইন রিনিউ করবেন।

যার করবেন, আগেই ভেবেচিন্তে করবেন, একবার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা শুরু হয়ে গেলে তারপরে কিছু না বদলানোই ভালো। সাইটের কোনো লিঙ্ক যেন ডেড/ব্রোকেন লিঙ্ক নাহয়। যদি মনে করেন সাইট বানাতে সময় লাগবে তাহলে ইন্ডেক্সিং থামানোর জন্য সার্চ রোবটকে কিছুদিনের জন্য আনাগোনা বন্ধ করে রাখবেন। পোস্ট ডিলিট করবেন না, প্রয়োজনে লেখা মুছে ফেলে সেখানে লিখে দেবেন “পোস্ট আপডেট করা হয়েছে অন্যত্র” বলে নতুন লিঙ্ক দিতে পারেন। এইভাবে চালিয়ে যান, ভালোই হবে।

Reply

Rajibul January 30, 2010 at 11:06 am

রিয়া আপা মাঝখানে দুদিন নেটের বাইরে ছিলাম বলে আপনার ধন্যবাদ জানাতে পারিনি। ধনবাদের সাতে এও জানিয়ে রাখছি সমস্যায় পড়লে কিন’ আপনার সাহায্য নিবো।

Reply

Rafiur January 28, 2010 at 9:17 am

হুম মনে হচ্ছে লোকাল Search এর খেত্রে এগিয়ে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

Reply

Adnan January 28, 2010 at 1:00 am

আপু আপনার ব্লগটা বাংলায় লেখা বিধায় বাংলাদেশ লেখা থাকায় ভালই লাগছে কিন্তু বৈশ্বিক বিষয়ে ব্লগ করলে কি এটা করার প্রয়োজন আছে?আর আপনার ব্লগ আমার এ যাবতকালে দেখা সেরা ১০ টা সাইটের একটা।বাংলা ভাষায় এত্তোওওওও বেশি Informative ব্লগ আছে তা আমার জানা ছিল না।ভাল থাকবেন।

** হাসান ভাই আর পান্থ ভাইয়ের (বিহোস+টিনটব) পর ৫০০ মন্তব্যর কোটা পার করলাম।মাশাল্লাহ…

Reply

রিয়া January 28, 2010 at 1:50 am

এই ভৌগলিক টার্গেট সাইটের বিষয়ের উপরে কোনো প্রভাব ফেলেনা। বাংলা সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়, সেইভাবে যদি টার্গেট করে দেওয়া যায় তাহলে গুগল আরো সুস্পষ্টভাবে সেই ভৌগলিক এলাকার সার্চ ফলাফলে আমাদের সাইটকে দেখাবে। প্রয়োজনে বাড়তি কিছু সাইট সাজেশান দেখাবে। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে বাংলা যেহেতু প্রধান ভাষা নয়, তাই সেখানে এতো স্পষ্ট করে দেখাবেনা, তবে সার্চ ফলাফল থেকে সাইট কিন্তু বাদ যাবেনা কোনো দেশের সার্ভারেই।

Reply

EBRAHIM SHAH January 27, 2010 at 9:57 pm

Bangladesh ট্যাগ দেওয়ায় কি কোন সুবিধা আছে? নাকি স্টাইল।

Reply

রিয়া January 28, 2010 at 1:58 am

না, স্টাইল কেন হবে? গুগল লিখেছে “Google’s goal is to return the most relevant and useful sites in response to a user query. As a result, the results we show to a user in Ireland may vary from the results returned to a user in France.” এই কথাটা ভালো করে ভেবে দেখলেই উত্তর পাবেন। নির্দিষ্ট একটি সার্চ গুগলের বিভিন্ন সার্ভারে দিয়ে পরীক্ষা করে দেখুন, কিছুটা ভিন্ন ফল বেরোতে পারে, কি কি তফাৎ হলো সেটাকে মনো্যোগ দিয়ে পরীক্ষা করুন। তাহলে বুঝবেন। গুগল হল সার্চ ইঞ্জিন জায়েন্ট, স্টাইল আইকন নয় :)

Reply

gifer January 27, 2010 at 8:51 pm

হুমম ধন্যবাদ…

Reply

arifnezami January 27, 2010 at 8:21 pm

ভাল তথ্য ।

Reply

Leave a Comment

Previous post:

Next post: